পাঁচ পা এগোলেই বাসটা ধরতে পারতাম..ঠিক যেন আর তিরিশ সেকেন্ড আগে এলেই। বাসটা মিস করে নির্জন বাসস্ট্যান্ডে দাড়িয়ে কাধে ঝোলানো ব্যাগটার সাথে খুনসুটি শুরু করেছি কেবল ! হঠাৎ তীব্র হর্ণে চেয়ে দেখি বাসটা অদুরে থেমে আছে। আমার জন্যেই কি থামলো ?
দৌড়ে গিয়ে বাসের হাতলটা ধরে উপরে ঊঠে পড়লাম। পেছনের দিকে একটা সিটে-- জানালার পাশেই বসেছি। তখনো হাপাচ্ছি ! মোবাইলে সুরভীর টেক্স মেসেজ "কেমন আছিস দি ? ডাক্তার কি বল্লেন ? "
আমার ছোট্ট উত্তর " আমি ভাল নেই !"
এরি মাঝে গন্তব্যে পৌছে গেছি। নেমে পড়ার সময় ড্রাইভার আমাকে থামিয়ে বলল্লেন " মেয়ে ...তুমি কখনো বিমর্ষ হয়ো না। তোমাকে মানায় না।" কথাটা ভেবে ভেবে আমি সেদিন বাড়ি ফিরেছিলাম।
আজও ডাক্তারের চেম্বার থেকে বেড়িয়ে এগিয়ে যাচ্ছি সেই নির্জন বাসস্ট্যান্ডের দিকে। আবারো দেরী হয়ে গেছে। হয়তো এ বেলায় বাসটি মিস হয়ে যাবে। আমি তাও অপেক্ষায় থাকবো। একটি বাসের । আই উইল নেভার গিভ আপ.........।
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০০৯ ভোর ৪:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



