আমার প্রিয় পোস্ট
- আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন....... - নাফিস ইফতেখার
- জাতিসংঘে কিভাবে চাকরি পাবেন বা করবেন? মাসে ৫,০০০-১৫,০০০ ডলার বেতন! - ডিসকো বান্দর
- ২০১০ এর সেরা ১০ মুভিঃ বর্ষশেষ রিভিউ! - বিডি আইডল
- আমার দেয়া যত মুভির রিভিউ পোস্ট [ ডাউনলোড লিঙ্ক সহ ] - নিশাচর ছেলে
- ফিল্ম ট্যাগলাইন(১৯৯০ থেকে ২০০০) : শুধুমাত্র মুভিপ্রেমীদের জন্য এটি পোস্ট
- কবি রাজ
- পাকমন পেয়ার - আনোয়ার সাদাত শিমুল
- এডাম টিজিং (ফেইসবুক নোট কপি-পেস্ট) : প্রয়োজনীয়তাই কপি-পেস্টের জনক - খেঁজুর
- কমেডি মুভি প্রেমিকরা এইমুভিগুলো দেখেছেন তো? - বিডি আইডল
- গুগল পুরাণ! - ফিউশন ফাইভ
- টিনটিন - বাংলা ডাউনলোড লিংকসহ - আরাফাত৫২৯
- ফ্রি ই-বুক ডাউনলোড; যে বইগুলো জীবনে খুবই প্রয়োজনীয় অথচ কখনই স্কুলে পড়ানো হবেনা - পর্ব ২ - মুভি পাগল
- সাম্প্রতিক দেখা ছবি-রোবোট -রিভিউ ।। (পুরাপুরি মেজাজ খারাপমুলক রম্য )
- দূর্যোধন
- আমার প্রিয় কিছু ১৮+ জোক্স (২) - কোর আই সেভেন
- গুগল নিয়ে ঘাঁটাঘাটি - ফিউশন ফাইভ
- ♫♫ ♫♫
গান গাওয়া, লিখা, সুর করা, গিটার বাজানোর সহজ A টু Z কৌশল
♫♫♫♫ - Beginner to Advanced Level - কবির চৌধুরী
- ঘুম আসছে না? তাহলে শুনুন সফট ইনস্ট্রুমেন্টাল - ডাউনলোড করুন সর্বকালের সেরা গিটারিস্ট এর মাষ্টার পিস - কবির চৌধুরী
- জেনে নেই বাংলাদেশের সকল ব্যাংকের টুক-টাক সকল তথ্য ( ওয়েব এড্রেসসহ) - রাকা ও আমি
- মুভি প্রেমিকদের চোখে সেরা ১০ টি মুভি - বিডি আইডল
- হরর মুভি প্রেমিকরা এইমুভিগুলো দেখেছেন তো? - বিডি আইডল
- মুখ্যত মানুষ ও কিছু অ-মানুষ - অন্যমনস্ক শরৎ
- রহস্য-রোমান্চ মুভি প্রেমিকরা এইমুভিগুলো দেখেছেন তো? - বিডি আইডল
- পছন্দের মুভির তালিকা
- বিডি আইডল
- আপনার দেখা সেরা একটি মুভির নাম দিন (ব্লগীয় জরিপ) - বিডি আইডল
- পুরুষদের পর্দার কথা কে বলবে? - নরাধম
- ভালবাসা দিবসে অন্যরকম ভালবাসা। - নরাধম
- ফেরআউন ও হামান: আল-কুরআনের অলৌকিকতা ! - েশখসাদী
- কিছু পাশবিক কৌতুক -কৌতুক কালেকশন -১ - ফাহাদ চৌধুরী
- শোকেস। - অ্যামাটার
- একটুস খানি ট্রেন্স: মিউজিক এডিকশন কারে কয়! পুরা ঘোরের মধ্যে থেকে উঠে আসা সব মিউজিক! - উদাসী স্বপ্ন
- কারাতে: সংক্ষিপ্ত ইতিহাস - ইমন জুবায়ের
- উবুন্তু ৯.১০ : কারমিকে আপগ্রেড করায় সৃষ্ট সমস্যা এবং প্রতিকার - 'লেনিন'
- উবুন্ত'র সেরা কয়েকটি ভিডিও এডিটিং সফটওয়্যার - 'লেনিন'
- চৌধুরী জাফরউল্লাহ শরাফত সমগ্র - শুভ্র নামের ছেলে
- বিনামূল্যে পড়ুন MIT (Massachusetts Institute of Technology) তে - আলামিনস্টাইন
- একটা উরাধুরা মুভিDistrict 13- Ultimatum - স্বাগত.
- অল ইজ ওয়েল-আমগো স্টাইলে - ধ্রুবমেঘ
- আবার পাচটা কৌতুক (১৮+) - হাল্ক
- রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকে লেখা তসলিমা নাসরিনের চিঠি - রাজীব নুর
- শুধুমাত্র প্রাপ্ত বয়স্কদের জন্য - নিশিবাস
- প্রধানমন্ত্রী আসুন ব্লগে কথা বলি, আসুন কৃচ্ছতা সাধন করি - আশীফ এন্তাজ রবি
- একটি গোলাপ উপহার দিন ( গোলাপ বানানো শিখুন ) - আনিক
- ৩ টি ফ্যামিলি এনিমেশন মুভি - বিডি আইডল
- কিছু প্রিয় এ্যানিমেশন মুভি (ডাউনলোড লিঙ্ক সহ) - বর্ণিল আধার
- ইংরেজ কবি বায়রন: প্রেমিক ও বিপ্লবী - ইমন জুবায়ের
- ডেসটিনির গাছে সোনার কাঁঠাল এবং আবুল ভাইয়ের তৈলাক্ত গোঁফ্ - স্তব্ধতা'
- ব্যতিক্রমী বিষয় নিয়ে অসামান্য ছয়টি ডকুমেন্টারি (ডাউনলোড লিংকসহ) - ফিউশন ফাইভ
- স্বৈরাচার প্রতিরোধ দিবস না ভ্যালেন্টাইনস ডে? - দিবস বাণিজ্যে বিবশ তারুণ্য ! - দিনমজুর
- একটি টেকি সায়েন্স ফিকশন গল্প: কালা কোডেক... - নোবেলজয়ী
- এই সামারে যে দশটি মুভি দেখতে ভুলবেন না
- বিডি আইডল
- বিবিসির অসাধারণ একটি ডকুমেন্টারিঃ সেরা সাই-ফাইও হার মানবে - বিডি আইডল
- প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর (আপডেটেড - ১৭ই ডিসেম্বর ২০১০)
- অরণ্যচারী
- ভালবাসাবাসি করেন
.... তয় In Ishtyle!!!!
(অনুবাদ পোস্ট) - এম্নিতেই
- আমার দশটি পুরানো (৩৬+) কৌতুক - আখসানুল
- ইবনে সিনা: একজন কাফের? - উম্মু আবদুল্লাহ
- ফেসবুকে বাংলা অক্ষর ছোট দেখার সমস্যা দূর করে নিন সহজেই.... - সুনীল সমুদ্র
- আপনি যে সফটওয়ারের ক্র্যাক বা কিজেন খুজছেন.. - নাজিরুল হক
- নাস্তিক হয়েও যেসব কারণে মুহম্মদ সা: কে খুব শ্রদ্ধা করি ......(১ম পর্ব) - নাস্তিকের ধর্মকথা
- ২০০৯ এর সুরগুলোঃ এলবাম কালেকশন ০১ (মেটাল ও রক) - প্রিয়তমেষু
- হাৱলঃ মহাবিশ্বের ১০টি বিষ্ময়কর ছবি - ক্লান্ত দুচোখ
- গত দেড়মাসে যে সমস্ত মুভি নামাইলাম...
- জর্জিস
- প্রাণ - বিলাশ বিডি
- “ভালোবাসার কাজটি খুঁজে নিতে হবে” – স্টিভ জবস এর বিখ্যাত সমাবর্তন বক্তৃতা - বিলাশ বিডি
- মহানবী (সাঃ) কে নিয়ে কিছু কথা এবং কার্টুনিস্ট আরিফের দুর্ভাগ্য। - নরাধম
- "Resume Maker Pro v.11" চাকুরী প্রার্থীদের জন্য একটি আদর্শ সফটওয়ার। - লুলুপাগলা
- কারা ছিল ঠগী? - ইমন জুবায়ের
- কারা ছিল বর্গী? - ইমন জুবায়ের
- একটি মামাবাড়ির আবদার ~ তথা ~ দাতা হাতেম তাই ~ তথা ~ হাজী মুহম্মদ মুহসীন টাইপ পোস্ট (লিংকদাতা পোস্ট)
- নাফিস ইফতেখার
- ভ্যালেন্টাইন স্পেশাল: সখী, ভালোবাসা কারে কয় - জ্বিনের বাদশা
- যুক্তরাষ্ট্রে উচ্চতর শিক্ষা -- আবেদন প্রক্রিয়ার কিছু তথ্য - রাগিব
- যেকোন মুভির জন্য 字幕 --> Subtitle কিভাবে ব্যবহার করবেন? - বিডি আইডল
- অবশেষে... আপনার মূল্যবান ব্লগের ব্যাকাপ রাখুন নিরাপদেই!
- রোবোটিক্স
- একটি চরম বাটপাড়িমূলক পোষ্ট!!! - জেনুইন করুন আপনার প্রায় সকল প্রকার উইন্ডোজ(উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিসতা এবং উইন্ডোজ সেভেন)। - নির্ভয় নির্ঝর
- গ্রামীনফোন মোডেম দিয়ে অন্য অপারেটরের(একটেল, বাংলালিংক,ওয়ারিদ) ইন্টারনেট ব্যাবহার - ফরহাদুল কবির
- নেটবুক লাগবে নেটবুক (পরামর্শমূলক) (আপডেটেড) - প্রজন্ম একুশ
- মেগাআপলোড থেকে আজীবন মুভি ডাউনলোড/স্ট্রিমিং করবেন যেভাবে--(like premium user) - বিডি আইডল
-
* ~ * মেহেদি নকশা * ~ *
- বাবুনি সুপ্তি
- ফিনল্যান্ডে পড়াশোনা..২ - বিডিআর
- লিওনার্দো দা ভিঞ্চি - নাহিদ মাহমুদ
- ফায়ারফক্সের কিছু জসিলা এডন
- কাঙাল মামা
- বব ডিলান এর একটি গান: সময়ে জন্ম (বর্ন ইন টাইম) ... - ইমন জুবায়ের
- উবুন্টুতে গ্রাফিক্যালি সবকিছু : টিউটোরিয়াল । এরপর খালি বলে দেখেন উবুন্টু কঠিন , খবর আছে!!! - ইন্ঞ্জিনিয়ার
- উবুন্টুতে আমার প্রিয় দশটি সফটওয়্যার(ইন্জিনিয়ার'স চয়েস ) - ইন্ঞ্জিনিয়ার
- মুভি রিভিউ :: অশ্রুর বাঁধ ভেঙে দেয়া ১৩ টি সিনেমা - মেহরাব শাহরিয়ার
- ZCE হবেন? পিএইচপি শিখুন! - 'লেনিন'
- আসুন আমরা Rapidshare থেকে Resume Support সহ Super Speed এ File Download করি... - অতিথি_পথিক_মানুষ
- বেঞ্চমার্ক মুহাম্মদ (স):। লাইফ ইজ বিউটিফুল। ট্রাই করেই দেখুন না। প্লিজ! - পাললিক মন
- কানাডায় উচ্চশিক্ষা- কিছু তথ্য - _তানজীর_
- লিনাক্স :: একটি বিশ্বস্ত, শক্তিশালী এবং স্বপ্নের অপারেটিং সিস্টেম (ইতিহাস, ইন্সটল, ব্যবহার) - পাপী
- জিমেইলের সেরা কিছু ফিচার যার জন্য জি-মেইল ব্যবহার করবেন (আর.এস.এস পড়ুন মেইল বক্স থেকে) - ১ - পাপী
- ই-বুক কালেকশনঃ পর্ব-৬ [শুধুমাত্র ১৮+ দের জন্য] - বিডি আইডল
- সুন্দরীদের জীবনচক্র- পর্ব ১ (সম্পূর্ণ আজাইড়া পোস্ট)

- জানজাবিদ
- বিশ্ববিদ্যালয় প্রেম--- যবনিকা - কৃষক
- সামহয়ারইন দেখুন আপনার মোবাইল থেকেই!
- দুর্লভ
- মাননীয় নেত্রী শেখ হাসিনা, ১৬ বছর পরও কি আপনার এই বক্তব্য অনুদিত হবে না? - অমি রহমান পিয়াল
- আমার নিরন্তর মুসলমান হয়ে ওঠা - সামী মিয়াদাদ
- ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের ছয় বছর পূর্তী - আশাবাদী!!
- কমপিজ ফিউসান (ইন্সটল, 3D ডেক্সটপ, ডেক্সটপ এফেক্ট, Beryl ডেক্সটপ ইন্সটল, ডেক্সটপ কিউব, এনিমেশন, ফায়ার আর্ট.........) উবুন্টুতে ইন্সটল করবেন কিভাবে?? - টেকনো
- ১৮+ কৌতুক প্লিজ ব্যান করবেন না, অথবা করার ইচ্ছা থাকলে ,একটা কারণ দর্শাও নোটিশ পাঠাবেন।এক্সট্রিমলি ম্যাচিউরডদের জন্য। - বিলাল
- কলসেন্টার কর্মীঃ সেবার নরকে সাইবার কুলি - দিনমজুর
- একটি হারানো বিজ্ঞপ্তি - মুকুল
- কারা ছিল Goths? - ইমন জুবায়ের
- sungha jung: ১৪ বছর বয়েসী কোরিয়ান বালক। বিস্ময়কর গিটারিস্ট! - ইমন জুবায়ের
- গানের ভিতরে শ্লোগান: বৃষ্টিতে ভেজার অধিকার চাই ... - ইমন জুবায়ের
- The Intact Piece Of Love - নঈম জামাল
- আমার ও বউয়ের বিয়া হইছিলো একই দিনে, আইজ সেই দিন
- শওকত হোসেন মাসুম
- চোরের স্রষ্টার পক্ষ থেকে কৈফিয়ত - চোর
- আন্তর্জাতিক শেয়ার বাজারের পতন ও ফাইনান্সিয়ালাইজেশানের সংকট - দিনমজুর
- যে বইগুলো পড়া দরকার ......সংশোধিত ও পরিবর্ধিত - সপ্নীল
- হজরত শাহ জালাল: আর সেই তিন কাঠুরিয়া-কন্যা। - ইমন জুবায়ের
- দুষ্টলোকের ধর্মকথা - বিবর্তনবাদী
- দুই যুগও হয়নি পৃথিবীর অর্ধেকটাই শাসন করত নাস্তিক শাসকেরা - মাহিরাহি
- জ্ঞানীর দায়িত্ব, ল্যাংটা বাবা, গোয়েবলস ও বর্তমানের আস্তিক নাস্তিক প্রোপাগান্ডা - বিবর্তনবাদী
- কাঙ্গাল মুরশীদের হুরতত্ত্ব এবং কিছু কথা - নাস্তিকের ধর্মকথা
- কোরআনের সংরক্ষণ।-১ - কুম্ভকর্ণ
- ক্লেদাক্ত বৃষ্টিতে নতুন ঈশ্বরের সাথে......(উৎসর্গ রাশেদ ও এক্সিমো) - অন্যমনস্ক শরৎ
- প্রিয় বাংলাদেশ - দেখা হয় নাই চক্ষু মেলিয়া তোমাকে (১) - (উইকি কমন্স থেকে বাংলাদেশের ছবি) - রাগিব
- দেখা হয় নাই চক্ষু মেলিয়া -- ব্লগে বসে বিশ্বভ্রমণ - রাগিব
- প্রসঙ্গ: মেডিটেশনের বৈজ্ঞানিক ভিত্তি - বিবর্তনবাদী
- আপনার সাইটে লাইভ সাপোর্ট/চ্যাট - লাভলুদা
- চাকরিটা আমি ছেড়ে দেব বেলা শুনছো - ফারহান দাউদ
- সুরা আহযাব ৫০-৫২: রাসুলুল্লাহ সা: এর প্রতি কেন বিয়ের বিশেষ বিধান, নাকি আল্লাহর অন্যায় পক্ষপাতিত্ব (!) - আওরঙ্গজেব
- "আল্লাহ"র লিঙ্গ কি? (শুধুই ভাষাতাত্ত্বিক বিশ্লেষণের চেস্টা) - নাস্তিকের ধর্মকথা
- কোয়ান্টামে একদিন ! - হমপগ্র
- যুক্তরাষ্ট্রে ফান্ডিং নিয়ে পড়তে আসুন -২ (GRE)। - কুম্ভকর্ণ
- যুক্তরাষ্ট্রে ফান্ডিং নিয়ে পড়তে আসুন -১(GMAT)। - কুম্ভকর্ণ
- মেধাহীন 'করপোরেট' মেরুকরণ, গড্ডালিকার নর্দমা, ডিজুস তারুণ্য - সাঈফ শেরিফ
- প্রিয়া তোমায় (মোঃ মেহেদী হাসান মেহেদী) প্রেম ,প্রকৃতি,ও সমাজকে নিয়ে কবিতার বই - মেহদী
- মহানবী সা: এবং আমরা মুসলমানেরা - মাহিরাহি
- আস্তিক-নাস্তিক-সংশয়ী এবং তাদের ঈশ্বর - আহমাদ মোস্তফা কামাল
- মেয়েদের এটা পড়ার প্রয়োজন নাই! - এক প্রযুক্তিবিদ
- ঘৃণা করি ঐ বিষন্ন প্রেমিক দেরকে - রেটিং
- জ্ঞানপিপাসুদের জন্য কিছু ফ্রি ই-বুক সাইট - রাকিব
- ১০ বিষয়ে সেরা ১০ ছবির তালিকা: মুভি প্রেমিকদের জন্য অবশ্য পাঠ্য - শওকত হোসেন মাসুম
- আমার মা, আমার ঈশ্বর। - ফরহাদ উিদ্দন স্বপন
- ডিজিটাল ফটোগ্রাফি বুকসেলফ - ত্রিভুজ
- ডিজিটাল ক্যামেরা বিষয়ক.. সাহায্য প্রয়োজন। - ত্রিভুজ
- আমার কোনদিন দুধ চা খাওয়া হবেনা - নজমুল আলবাব
- অভিনয় (-নীলাভ আমিন) - নীলাভ
- আমি সর্বদা একদিকে কাত হয়ে হেলে থাকি
- সামী মিয়াদাদ
- নবীনদের জন্য - নাদান
- আদর , তোমার জন্য এ আমার খোলা চিঠি - মানব মানিক
- মিথ্যা প্রেম - আন্ধার রাত
- ঈশ্বর ও বিজ্ঞান- "আছে" ও "নাই" প্রমাণের কথিত দ্বন্দ্ব - নাস্তিকের ধর্মকথা
- চলে যাওয়া মানে প্রস্থান নয়.... - আব্দুন নূর তুষার
- পিশাচ কাহিনী - এহসানুল ইয়াছিন
- পাপ - নিয়ন আলোয় বাউল
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- এক খানা সেমি রোমান্টিক গল্প - অনির্বান
- কুর'আন, নারী ও শস্যক্ষেত্র, ইসলাম বিদ্বেষ ও আমার বিশেষ জ্ঞানী হওয়া। - আবূসামীহা
লিনাক্স :: একটি বিশ্বস্ত, শক্তিশালী এবং স্বপ্নের অপারেটিং সিস্টেম (ইতিহাস, ইন্সটল, ব্যবহার)
০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:১৩
![]()
প্রাক কথনঃ
বিশ্বজুড়ে লিনাক্স নামের শক্তিশালী এবং বিশ্বস্ত এই অপারেটিং সিস্টেমটিকে যেভাবে সবাই গ্রহণ করে নিয়েছে তা সত্যিই বিস্ময়কর। এখন ইন্টারনেট থেকে শুরু করে বড় বড় কোম্পানীর নেটওয়ার্ক সার্ভার সবই ইউনিক্স ও লিনাক্স সিস্টেমের উপরে এতোটাই নির্ভরশীল হয়ে পড়েছে যে উইন্ডোজ ছাড়া পৃথিবী চললেও লিনাক্স কিংবা ইউনিক্স ছাড়া পৃথিবী অচল!
অসম্ভব রিলায়াবিলিটি, স্ট্যাবিলিটি ও শক্তিশালী অপারেটিং সিস্টেম বলতে যা বুঝায় তার সবই আছে লিনাক্সের মাঝে, তাই এর এতো কদর। সবাই যাতে আগ্রহী হয় কিংবা অহেতুক ভয় কাটিয়ে সহজেই যেন চমৎকার এই অপারেটিং সিস্টেমটিকে ব্যবহার করতে পারে তর জন্যই এই লেখা।
![]()
লিনাক্সের সংক্ষিপ্ত ইতিহাসঃ
লিনাক্স হচ্ছে সোর্সকোড উন্মুক্ত সম্পূর্ণ ফ্রি একটি অপারেটং সিস্টেম। যারা কম্পিউটার বিজ্ঞানের ছাত্র অথবা পাইরেসিকে নীতিগতভাবে ঘৃণা করেন তারা জানেন যে একটি সোর্সকোড উন্মুক্ত অপারেটিং সিস্টেম কতটা আশীর্বাদ স্বরুপ! সোর্সকোড উন্মুক্ত, ফ্রি…এসব কথা শুনে যদি কেউ ভেবে থাকেন এটি সস্তাদরের সাধারণ অপারেটিং সিস্টেম, তাহলে বলব বোকার স্বর্গে বাস করছেন। সারা বিশ্ব লিনাক্স কে যেভাবে গ্রহণ করছে তা সত্যি চমকপ্রদ! এটা শুধুমাত্র সম্ভব হয়েছে এর প্রবল শক্তিমত্তা আর নির্ভরযোগ্যতার কারণে।
লিনাক্স তৈরী করেন লিনাস টোরভাল্ডস ১৯৯১ সালে আই ৩৮৬ প্রসেসর এর জন্য। লিনাক্স কে ইউনিক্স (http://www.unix.org/) এর ক্লোন বলা হলেও বর্তমান লিনাক্সের সাথে এর আকাশ-পাতাল ফারাক। যে ইউনিক্স থেকে লিনাক্সের জন্ম সেই ইউনিক্সের যাত্রা শুরু হয় ১৯৭১ সালে। রিচার্ড স্টলম্যান নামের এক মহামানব ১৯৮৫ সালের দিকে এন্টি কপিরাইট আন্দোলন শুরু করেন তার জিএনইউ এর মাধ্যমে এবং এর ফলেই আজকে ওপেনসোর্স এতো জনপ্রিয় বা লিনাক্সের ফ্রি ডিস্ট্রিবিউশন সম্ভব হচ্ছে।
তো লিনাস টোরভাল্ডস ১৯৯১ সালের সেপ্টেম্বরে লিনাক্সের প্রথম ভার্সন ০.০১ ইন্টারনেটে রিলিজ করেন। উৎসাহীরা ভিড় জমায়, কোডগুলো ডাউনলোড করে, টেস্ট করে পরিবর্ধন করে লিনাস টোরভাল্ডসের কাছে পাঠাতে থাকে। কাজ এগিয়ে চলে, লিনাক্সের ঘাঁটিতে আসতে থাকে হাজার হাজার ফ্যান, লিনাক্স ইউজার। সারা বিশ্বের ছাত্র এবং কম্পিউটার প্রোগ্রামাররা দারুণভাবে গ্রহণ করল লিনাক্স কে। সেই সাথে বের হতে থাকে লিনাক্সের বিভিন্ন ডিস্ট্রিবিউশন - রেডহ্যাট, ক্যালডেরা, ডেবিয়ান ইত্যাদি। এর পর পরই ঘটে চমকপ্রদ কিছু ঘটনা। রেডহ্যাট সফটওয়্যারের লিনাক্স ১৯৯৬ সালে সেরা অপারেটিং সিস্টেমের পুরস্কার লাভ করে ইনফোওয়ার্ল্ড ট্রেড ম্যাগাজিনের কাছ থেকে।
সে বছরের এপ্রিলেই রিসার্চাররা লস আলামাস ন্যাশনাল ল্যাবরেটরীতে লিনাক্স ব্যবহার করে ৬৮টি পিসিতে সিঙ্গেল প্যারালাল প্রসেসিং ব্যবহার করে এটমিক শকওয়েভ সিমিউলেট করে। এই নিজেদের তৈরি সুপার কম্পিউটারের দাম হয় কমার্সিয়াল সুপার কম্পিউটারের তুলনায় মাত্র ১০ ভাগের ১ ভাগ। এটি প্রতি সেকেন্ডে ১৯ বিলিয়ন ক্যালকুলেশন পর্যন্ত গতি লাভ করে। তিন মাস পরেও এটিকে কখনো রিবুট করতে হয়নি, যা উইন্ডোজের ক্ষেত্রে ভাবাটা চরম নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই না!!
![]()
টাক্স - লিনাক্সের লোগোঃ
লিনাক্স অপারেটিং সিস্টেমের লোগোটি হচ্ছে একটি পেঙ্গুইন যার নাম দেয়া হয়েছে টাক্স। একেঁছিলেন ল্যারি উইং। লিনাক্সের অফিসিয়াল মাসকট হিসেবে এটি পরিচিত। লোগোটা নির্বাচনে আছে এক মজার ইতিহাস । লিনাক্সের জনক লিনাস টোরভাল্ডস অবকাশ যাপনের জন্য southern hemisphere বেড়াতে যায়। তো সেখানে একটা পেঙ্গুইন দেখে আদর করতে গেলেই পেঙ্গুইনটি দেয় কামড় টোরভাল্ডস এর হাতে। সেই স্মৃতির জের ধরেই লোগো হিসেবে পেঙ্গুইনের আবির্ভাব। লিনাক্সের এই লোগো সম্পর্কে এর স্রষ্টা লিনাস টোরভাল্ডস এর বক্তব্য অনেকটা এরকম -“অন্যান্য লোগোগুলো ছিল খুবই বোরিং এবং আমার মনের মতো ছিল না মোটেও। লিনাক্স করপোরেট লোগোর জন্য আমি খুঁজছিলাম এমন কিছু যা হবে মজার এবং লিনাক্সের সাথে সামঞ্জস্যপূর্ণ। একটা মোটাসোটা পেঙ্গুইন খাওয়াদাওয়া শেষ করে বসে আছে এমন একটা ছবি। অনেকেই আমাকে বলে লিনাক্সের যে আভিজাত্য তার সাথে এটা ঠিক খাপ খায় না। তাদের জন্য বলছি, তারা সম্ভবত চুপচাপ পেঙ্গুইনই দেখেছে, কিন্তু দেখেনি রাগী পেঙ্গুইনের ঘন্টায় ১০০ মাইল বেগে দৌড়ে আসা আক্রমণ। দেখলে তারা এধরণের মন্তব্য করার সাহস পেত না।“
লিনাক্স ব্যবহারের কারণসমূহঃ
সারা বিশ্বে লিনাক্স এখন দারুণভাবে ব্যবহার হচ্ছে। অন্যতম কারণ হচ্ছে এর সিকিউরিটি। লিনাক্স প্রচন্ড রকমের সিকিউরড। ভাইরাস আক্রমণ, হ্যাক হয়ে যাওয়া এ কথাগুলো বোধহয় লিনাক্স ইউজাররা জীবনেও শুনে নি। আরও আছে, দীর্ঘদিনের ব্যবহারের ফলে উইন্ডোজ স্লো হয়ে যায় অথচ এক ইন্সটল দিয়েই আপনি লিনাক্স চালাতে পারবেন বছরের পর বছর। আর তাছাড়াও বাইরের দেশে যেখানে হাজার হাজার টাকা দিয়ে একটি অপারেটিং সিস্টেম কিনতে হয়, তার উপর রয়েছে অন্যান্য এপ্লিকেশন কেনার খরচ, সেখানে লিনাক্সে পুরো অপারেটিং সিস্টেমের সাথে হাজারখানেক এপ্লিকেশন পাবেন ফ্রীতে। এতো খরচের হাত থেকে বাঁচতে লিনাক্স কে তখন আপনার আশীর্বাদই মনে হবে। এছাড়াও হোম ইউজার থেকে শুরু করে নেটওয়ার্ক এনভায়রনমেন্টে লিনাক্স অপরিহার্য। লিনাক্সের কয়েকটি ব্যবহারের ভেতরে রয়েছে -
এপ্লিকেশন সার্ভার, ডেটাবেজ সার্ভার, ওয়ার্কস্টেশন, এক্স টার্মিনাল ক্লায়েন্ট, নেটওয়ার্ক সার্ভার, ইন্টারনেট সার্ভার, ক্লাস্টার কম্পিউটিং, এনবেডেড সিস্টেমস, ইউনিভার্সিটি সিস্টেম, বিভিন্ন কাস্টোমাইজেবল সলিউশন যেমনঃ হোটেল, মেডিক্যাল অফিস, রিজার্ভেসন সিস্টেম, লিগ্যাল অফিস, গর্ভমেন্ট, মিডিয়া টেলিকমিউনিকেশন, আইএসপি, রিসেলার, ফাইন্যান্সিয়াল ট্রেডার ওয়ার্কস্টেশন ইত্যাদি শত শত ক্ষেত্রেই লিনাক্সের প্রয়োগ হচ্ছে সফলতার সাথে।
লিনাক্সের বিভিন্ন ডিস্ট্রিবিউশনঃ
কোরেল লিনাক্স, আর্মড লিনাক্সওয়ার্ক্স, ক্যালডেরা লিনাক্স, ডেবিয়ান, ডিএলএক্স, লিনাক্স ম্যানড্রেক, লিনাক্স পিপিসি ২০০০, লিনাক্সওয়্যার, প্লাগ এন্ড প্লে লিনাক্স, রেডহ্যাট লিনাক্স, স্ল্যাকওয়্যার, টার্বোলিনাক্স, স্টর্ম লিনাক্স, সুসে লিনাক্স, উবুন্টু লিনাক্স, ড্যাম স্মল লিনাক্স ইত্যাদি।
এর মধ্যে থেকে সার্ভার তথা নেটওয়ার্কের জন্য রেডহ্যাট এবং ডেস্কটপ কম্পিউটিং এর জন্য উবুন্টু অসম্ভব জনপ্রিয়। ইতোমধ্যেই অনেক ব্লগার উবুন্টু সম্পর্কে পোস্ট দিয়েছেন, উবুন্টু সম্পর্কে হয়তো অনেক কিছুই জেনে থাকবেন। তাই আর বিস্তারিত লিখলাম না। আর ড্যাম স্মল লিনাক্সের ব্যপারে বলবো, এটা এতোটাই ছোট একটা অপারেটিং সিস্টেম (৫০-৬০ মেগাবাইট) যে আপনি সহজেই পেন ড্রাইভে নিয়ে ঘুরতে পারবেন। যখন অপারেটিং সিস্টেম কোন কারণে নষ্ট থাকবে অথচ আপনার জরুরী কাজ করা দরকার, সেই দরকারী মুহূর্তে আপনি পেনড্রাইভ থেকে লিনাক্সের মাধ্যমে বুট করে সকল কাজই করতে পারবেন।
![]()
যেখানে পাবেন লিনাক্সঃ
এইলিঙ্কে (উবুন্টু শিপমেন্ট) ক্লিক করে অর্ডার দিলে কয়েক হপ্তার মধ্যই আপানার বাসায় এসে পৌছে যাবে লিনাক্সের সিডি। এর জন্য কোন টাকা পয়সা দিতে হবে না। এছাড়াও আপনার যদি নেট স্পিড ভাল থাকে তাহলে নেট থেকে আইএসও ইমেজটা ডাউনলোড করে রাইট করে নিলেই হবে।
ইন্সটলেশনঃ
এ ব্যাপারটা নিয়ে বিস্তারিত লেখার ইচ্ছা থাকলেও লেখার আকৃতি বড় হয়ে যাওয়ার ভয়ে লিখছি না। তবে নিচে ব্লগার ভাইদের পোস্ট করা কিছু কিছু পোস্ট দিলাম। চিত্র সহ বর্ণনা করা আছে। কম্পিউটিং এর বেসিক ধারণা থাকলেই যে কেউ সহজে ইন্সটল করতে পারবেন লিনাক্স। এখানে উবুন্টুকে ডিফল্ট ধরে কাজ করা হয়েছে -
১. সহজ পার্টিশন
২.সহজ ইন্সটল
৩. লিনাক্সের উপর উইন্ডোজ ইনস্টল করার গ্রাব পুনরুদ্ধার [পোস্ট ইন্সটলেশন হেল্প]
৪. পিপিপিওই (PPPoE) ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু
৫. উবুন্টুতে গ্রামীণফোন ইন্টারনেট সংযোগ (লেটেস্ট উবুন্টু Interpid Ibex এ গ্রামীনফোন, একটেল ও বাংলালিঙ্ক এর নেটওয়ার্ক সেটাপ করা যায় মাত্র কয়েক ক্লিকেই)
৬. উবুন্টুতে ডায়াল-আপ ইন্টার্নেট সংযোগ স্থাপন
৭.উবুন্টুতে বাংলা ভাষা সমর্থন এবং বাংলা কী-বোর্ড সেট-আপ
![]()
ব্যবহারঃ
লিনাক্সের চোখ ধাঁধানো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দেখলে যে কেউ মুগ্ধ হবে। কিছু কিছু জিনিষ আছে যেগুলো লিখে প্রকাশ করা যায় না। নিজের চোখে দেখে বিশ্বাস করতে হয়। লিনাক্সের ডেক্সটপ কেমন তা দেখতে চাইলে নিচের ভিডিওটি দেখতে পারেন (সৌজন্যঃ ব্লগার টেকনো)। আশা করি, এরপর আপনার উইন্ডোজ কে রঙবিহীন একটা খেলনা ছাড়া আর কিছুই মনে হবে না। এটা দেখুন -
http://www.youtube.com/watch?v=_ImW0-MgR8I
এছাড়াও যারা স্ক্রিনশট দেখতে চান নিচের লিঙ্কটা পরখ করে দেখতে পারেন -
এখানে ক্লিক করুন
আপনার লিনাক্স ডেক্সটপটাকে এমন বানাতে চাইলে ব্লগার রোকনের বাংলায় টিউটোরিয়াল পাবেন এখানে -
সহজিয়া উবুন্টু শিক্ষা ১
সহজিয়া উবুন্টু শিক্ষা ২
অনেকেই বলতে পারেন, "অনেকতো বকলেন, এখন বলেন উইন্ডোজে যেসব সফটওয়্যার পেতাম সেগুলো এখন পাবো কই?"
সমাধান এখানে-
ব্লগার টেকনোর পোস্ট - Windows সফটওয়্যার এর লিনাক্স একুইভালেন্ট/অল্টারনেটিভ ১ ২ ৩ শেষপর্ব
সেই সাথে লিনাক্সের নিজস্ব হাজারখানেক সফটওয়্যার পাবেন ইন্সটলের সাথে (ডিস্ট্রিবিউশন ভেদে ভিন্নতা আসতে পারে)।
শেষের কথাঃ
সারা বিশ্বে লিনাক্সের ব্যবহার দ্রুত বেড়ে চললেও বাংলাদেশে এই গতি খুবই মন্থর। লিনাক্সের শক্তিশালী ক্ষমতার কারণে বাইরে ছাত্র, শিক্ষক, পেশাজীবি সকলেই লিনাক্স কে আপন করে নিচ্ছে। ভবিষ্যতের এই অপারেটিং সিস্টেমটিকে যদি এখনই শিখে নিতে পারেন তাহলে আগামী দিনের জন্য প্রস্তুত থাকবেন। এছাড়াও ক্যারিয়ারের ক্ষেত্রে লিনাক্স শিক্ষাটা আপনার জন্য প্লাস পয়েন্ট হতে পারে।
লিনাক্সের আগমন আমাদেরকে দিয়েছে ডিজিটাল মুক্তি। আমরা এখন কোন গোষ্ঠির (Microsoft) কাছে জিম্মি নই। যে কেউ চাইলে লিনাক্স কে নিজের মতো করে তৈরী করে নিতে পারে। পরিবর্তন, পরিবর্ধনে বাঁধা নেই। তাই লিনাক্স আজ আমাদের সকলের স্বপ্নের অপারেটিং সিস্টেম, যারা চাই প্রযুক্তি ও মেধাকে বিকশিত করতে, চাই সবার সাথে অভিজ্ঞতা বিনিময় করতে।
![]()
[সূত্রঃ উইকি, বিভিন্ন ওয়েবসাইট, নিউজপেপার, ম্যাগাজিন, ব্লগ]
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): লিনাক্স ;
প্রকাশ করা হয়েছে: শব্দ, ভাষা ও সাহিত্য বিভাগে । সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০০৯ রাত ১২:১১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ধন্যবাদ ভাইরাস! লিনাক্সের জয় হোক!!
নিবিড় বলেছেন:
পুরাটা পড়লাম,.।সারাদিন ব্লগে উবন্টু চিৎকার শুনতাম..কিন্তু কিছুই বুঝতাম না।এখন জানলাম সারেজমিনে সব কিছুধন্যবাদ।
প্রশ্ন :১। ইন্সটাল করতে ভয় লাগছে।উইন্ডোগ এর পাশাপাশি এই অপারেটিং সিসটেম চালু রাখা যাবে?
২।সফট ওয়ারের ব্যাপর টা কি এতই সহজলভ্য?এটাই মূল চিন্তার বিষয়।
পোস্টটি খুবই তথ্যভুল।বর্ষসেরায় মনোনয়ন দিচ্ছি
লেখক বলেছেন: অবশ্যই আপনি উইন্ডোজের পাশাপাশি লিনাক্স ব্যবহার করতে পারবেন। এ ক্ষেত্রে কোন সমস্যা নেই। যখন যেটাতে কমফোর্ট ফিল করেন, তখন সেটা ব্যবহার করতে পারেন। উইন্ডোজের লিনাক্স ভীতি থাকলেও লিনাক্সের উইন্ডোজ ভীতি নেই। আপনি চাইলে ইন্সটল না করেও সরাসরি সিডি থেকেই লিনাক্স চালাতে পারেন। এ ক্ষেত্রে র্যাম কিছুটা বেশি লাগবে।
লেখক বলেছেন: উরে বাবা, নাফিস ইফতেখার ভুলে চলে আসে নাইতো?? ![]()
ইরতেজা বলেছেন:
দারুন
লেখক বলেছেন: আসলেই দারুন!! মুগ্ধ হবার মতো একটি অপারেটিং সিস্টেম লিনাক্স!!
লেখক বলেছেন: হার্ডি হেরন তেমন একটা রিসোর্স নেয় না। হবে। ইউটিউবে খুঁজলে আরও ভিডিও পাবেন। যেগুলো দেখলে মনে হবে ম্যাট্রিক্স স্টাইলের এনিমেটেড কোন মুভি দেখছেন।
লেখক বলেছেন: ব্লগার টেকনোর পোস্ট - Windows সফটওয়্যার এর লিনাক্স একুইভালেন্ট/অল্টারনেটিভ ১ ২ ৩ শেষপর্বগুলো দেখতে পারেন। এছাড়াও ওয়াইনের একটা সাপোর্টতো আছেই।
রূপক বলেছেন:
দারুন পোষ্ট +এরকম আরো লিখা চাচ্ছি......................ব্লগে কিছুদিন আগে নাফিসের ইন্টারনেট বিষয়ক ধারাবাহিক গুলো খুব উপভোগ করেছি...................নতুনরাও অনেক কিছু জানতে পেরেছে। আপনার এই উদ্যোগও অনেক ভালো লাগল।
লেখক বলেছেন: ধন্যবাদ রূপক! আমি সাধারণ লিনাক্স ব্যবহারকারী হলেও লিনাক্সের অন্ধভক্ত।
টেকনো বলেছেন:
করা ,জটিল, একেবারে পাঠাইয়া ফেলছেন।আমি ভাবছিলাম আপনার আগে আমার লিখা দিমু।
পরীক্ষার কারনে দিতে পারলাম না।
তবুও খুশি।
চালিয়ে যান। আছি সাথে।
লেখক বলেছেন: হা হা!! আপনি ওয়াইনটা আগে নামালে এটার সাথে এড করে দিতে পারতাম
আপনিও চালান, আরও অনেক কিছু জানতে চাই!!
অনেক ধন্যবাদ। আচ্ছা ওএস কনফিগারেশন মিনিমাম কেমন লাগে?
লেখক বলেছেন: কমান্ডলাইন বেজড লিনাক্স ব্যবহার করলে পেন্টিয়াম ১ এর ভাঙ্গাচোরা পিসিই যথেষ্ট, সেটা যত আপডেটেড লিনাক্সই হোক না কেন! তবে গ্রাফিক্যাল মুডে (ভিডিওটা দেখতে পারেন, এমনভাবে কাজ করতে চাইলে কিছুতো রিসোর্স লাগবেই) কাজ করতে চাইলে ৫১২ মেগাবাইট র্যামে ভালো চলে, ১ গিগা হলেতো সুপার!
মাহমুদ৬৯ বলেছেন:
দারুন পোস্ট। ভালো লাগলো। ট্রাই করে দেখব।++
লেখক বলেছেন: ট্রাই করুন। ভালো লাগবে। একবার কমান্ডলাইনে কাজ করার মজা পেয়ে গেলে আর ছাড়তে চাইবেন না!!!
লেখক বলেছেন: তাড়াতাড়ি ইন্সটল করেন। আমরা কখনই পিছিয়ে পড়তে চাই না!!!
শামীম দ্যা রক্ বলেছেন:
কিসু বললাম না। তবে!! বিনা পয়সার আলকাতরাও ভালো।
লেখক বলেছেন: এইটা আলকাতরা নারে ভাই, এটা ভয়াবহ জিনিষ। উইন্ডোজের জন্য ভেন্ডররা সফটওয়ার তৈরি করে বেশি, খালি লাভের আশায়! একারণেই উইন্ডোজ পার পেয়ে গেছে। নাহলে উইন্ডোজ আলকাতরার চেয়েও খারাপ।
শামীম দ্যা রক্ বলেছেন:
ভাই লিনাস্কে গেমস কবে খেলতে পারব?
লেখক বলেছেন: লিনাক্সের জন্য গেমতো রয়েছেই, তাছাড়াও আপনি ওয়াইন দিয়ে (http://www.winehq.org/) উইন্ডোজের অনেক গেমসই খেলতে পারবেন নির্দ্বিধায়!
মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন:
ধন্যবাদ। আনেক কাজের বিষয়। Linux নিয়ে আমার একটা পোষ্ট দেওয়ার ইচ্ছা ছিল। যাই হোক আপনি দিয়ে দিয়েছেন। লেখক বলেছেন:
একজন পোস্ট দিলেই হলো!! লিনাক্সতো আমাদেরই অপারেটিং সিস্টেম, তাই না???
লেখক বলেছেন: আমিও তাই বললাম!
তাসমান বলেছেন:
ভালো পোষ্ট +
লেখক বলেছেন: ধন্যবাদ তাসমান।
সত্য বাবা বলেছেন:
সেই রকম পোস্ট!! ++++
লেখক বলেছেন: ধন্যবাদ!
মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন:
লেখক বলেছেন:একজন পোস্ট দিলেই হলো!! লিনাক্সতো আমাদেরই অপারেটিং সিস্টেম, তাই না???
রাগ করলেন নাকি? আমি বলতে চেয়েছিলাম যে কাজের কাজটা আপনিই আগে করলেন।
লেখক বলেছেন: হা হা!! নারে ভাই,রাগ করবো ক্যান? আমিতো হালকাভাবে বলেছি। এতো সিরিয়াসলি চিন্তা করি নাই।
ভাই, উবুন্টু ইন্সটল করা আছে।
কিন্তু ইন্টারনেট কানেকশন দিবার পারছিনা।
জিপ-এর কানেকশন ব্যবহার করি।
সমাধান দিতে পারবেন?
লেখক বলেছেন: জিপ এর কানেকশন ব্যবহার করিনি। তবে আপনি ইন্সটলেশনের ৫ নং ধাপটা ট্রাই করে দেখতে পারেন।
...অসমাপ্ত বলেছেন:
ওরে... দুইহাত ভরে ++++++++++++....আপচুচ... মাত্র একটাই দেওয়া যায়।
.....হ্যাটস অফ।
লেখক বলেছেন: দুই হাত ভরে লিনাক্সের জন্য ভালোবাসা ![]()
রাগিব বলেছেন:
লিনাক্সের ইতিহাসের উপরে একটা নিবন্ধ লিখেছিলাম (https://netfiles.uiuc.edu/rhasan/linux/ ) বছর ৯ আগে থেকে, এটা ৬টা ভাষায় অনুদিত হয়েছে আর গুগলে সবার উপরে আসে। যাহোক, ওখানে টাক্সের ইতিহাস নিয়ে লিখেছিলাম, কেনো পেঙ্গুইন হলো।আসল কথা, লিনাস ব্যাটা বেড়াতে গিয়েছিলো। সেখানে কিউট ধরনের পেঙ্গুইন দেখে যেই না আদর করতে গেলো ...
অমনি পেঙ্গুইন ঘ্যাঁচ করে কামড় দিলো ...
তাই লোগো নির্বাচনের সময়ে পেঙ্গুইনকেই বেছে নিয়েছিলো লিনাস।
লেখক বলেছেন: রাগিব ভাই আপনার লেখাটা আগে পেলে আরও সুন্দর করে লিখতে পারতাম। এ তথ্যটা জানতাম না। সংযোজন করে দিচ্ছি।
লেখক বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ রাগিব ভাই এমন একটা তথ্যপূর্ণ লিঙ্কের জন্য। আপনার লেখাটা পড়েছি। লোগো নির্বাচনের মজার ইতিহাসটা আপনি না বললে অজানাই থেকে যেত হয়তো।
লেখক বলেছেন: আসলেই সার্চ দিলে সবার উপরে আসে। আমার চোখ ছিল উইকির উপর, তাই খেয়াল করিনি।
লেখক বলেছেন: খাইসে, স্বয়ং লিনাক্স এসে হাজির দেখি ![]()
শামীম দ্যা রক্ বলেছেন:
আমাদের অপারেটিং সিস্টেম -এ লিনাক্স সম্পর্কে পুরা দলিল ছিল।
লেখক বলেছেন: হুমম!
শামীম দ্যা রক্ বলেছেন:
আমাদের cracked games গুলা চলবে? আমার Gforce 8600gt support করবে?
লেখক বলেছেন: Gforce 8600gt support এর ব্যাপারটা Click This Link এই লিঙ্কে গিয়ে দেখতে পারেন। আরও ডিটেইলস ইনফরমেশন পাবেন।
শামীম দ্যা রক্ বলেছেন:
আমাদের cracked games গুলা চলবে? আমার Gforce 8600gt support করবে?
লেখক বলেছেন: ভালো আছি। ধন্যবাদ। আর জন্মদিন! কিছুই করা হয়নি, দৌড়ের উপর আছি অনেক...
েছাটন বলেছেন:
সেরকম লেখা হইছে গুরু......আমি উবুন্টুতে আছি।
লিনাক্সের জয় হোক
মুক্তসোর্সের জয় হোক.....
প্লাসানোর জন্যই লগিন করলাম।
লেখক বলেছেন:
লিনাক্সের জয় হোক
মুক্তসোর্সের জয় হোক....
![]()
নুশেরা বলেছেন:
ওরে বাবা, দারুণ একটা পোস্ট। আমি এসব নিয়ে পড়াশোনা করিনি, করার দরকারও হয়নি, কম্পুটেকি'র ঘরওয়ালী হয়ে অন্ধের হাতি দেখার মতো টুকটাক জানি লেখক বলেছেন: এহেম!
ভাইয়াকে বলতে হবে আপনার ল্যাপটপে লিনাক্স ইন্সটল করে দেবার জন্য। জিনো ফিলসফির জয় হোক!! ![]()
লেখক বলেছেন:
আহা ![]()
Click This Link
লেখক বলেছেন: দেখলাম
প্রিয়তে রেখেছি।
আইরিন সুলতানা বলেছেন:
আপনি দেখি অনেক পড়াশুনা করেছেন । বেশ তথ্যবহুল পোস্ট হয়েছে । যারা আগ্রহী তাদেরকে কম-বেশী সাহায্য করবে এই পোস্ট ।
এটার লিংক সংগ্রহে রাখতেই হয় । তাই সরাসরি প্রিয়তে যোগ করা ছাড়া অন্য কোন পথ নেই
লেখক বলেছেন: বাপরে, ধন্যবাদ। ভাবতেসি এইটার সাথে আপনার টেকি কবিতা এড করে দিব। যদি আপনার কাছ থেকে কনফার্মেশন পাই।
রাস্তার ছেলে বলেছেন:
মারাত্মক লেখা! এবার তো একটা ট্রাই না মারলে মারাত্মক অপরাধ করা হবে! প্রিয়তে নিলাম। পোস্টে দেয়া লিংকগুলোর সবকটা পড়ে মোটামুটি একটা আইডিয়া ডেভেলপ করেই মাঠে নামবো। আসলে উইন্ডোজ ব্যবহার করতে করতে মাথাটা গরম হয়ে গেছে!
লেখক বলেছেন: আরে ব্রাদার!!
কি খবর? ট্রাই করুন। ভালো লেগে গেলে আর ছাড়তে চাইবেন না!!
সাইফুর বলেছেন:
প্রিয় পোষ্ট...
লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ!! চোখে চশমা লেগেছে দেখি।
অক্ষর বলেছেন:
bhai, avro use korbo kivabe?
লেখক বলেছেন: লিনাক্সে অভ্র ব্যবহার করা যায় না। তবে অভ্র কি-বোর্ডের বিকল্প কি-বোর্ড "লিখ" অথবা "প্রভাত" পাবেন যা অভ্রের মতোই কাজ করে।
ড্রিমক্যাচার বলেছেন:
ফিরি ফিরি উইন্ডোজের বাংলাদেশে লিনাকচ ইউজ কেন করুম!
লেখক বলেছেন: আপ্নে এই কথা কইলে ক্যামনে কি? ![]()
ড্রিমক্যাচার বলেছেন:
আমিতো লিনাকচেই আছি তয় কেউ ফিরি ফিরি উইন্ডোজ ছাইরা লিনাক্স ক্যান ইউজ করুম এই প্রশ্ন কর্লে কি উত্তর দিবেন
লেখক বলেছেন: লিনাক্সের এতো গুন-গান গাইয়াও বুঝি কাউরে মোটিভেট করতে পারুম না
? "কেন লিনাক্স ব্যবহার করবেন" আর "শেষের কথা" এই দুইটাতে যা লিখা আছে তাই বলমু। ফিরি উইন্ডোজতো আর বেশিদিন ফিরি থাকবো না। শুনতাসি বাংলাদেশেও নাকি মাই ক্রো চপ্ট অফিস খুলতাসে। আর তাছাড়াও বাংলাতেও লিনাক্স আছে, শিশু থেকে শুরু করে রুট লেভেলও আমরা লিনাক্স দিয়া কম্পিউটিং ছড়ায়া দিতে পারি। আরও সহজ করতে পারি। নিজেদের প্রয়োজন মতো মডিফাই করতে পারি। "জানালা" দিয়া মাথা ফাটাইয়া ফালাইলেও এটা সম্ভব না। ব্যক্তি পর্যায়ে ছাড় দিলেও, সরকারী অফিসগুলাতে যদি মাই ক্রো চপ্ট হানা দেয়, তাইলে লিনাক্স ছাড়া অন্ধকার, নাইলে কোটি টাকার মামলা।
লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ নাজিরুল ভাই। লিনাক্সের সাথে থাকুন।
লেখক বলেছেন: ঈদ মোবারক রাশেদ ভাই।
মেঘাচ্ছন্ন বলেছেন:
ঈদ মুবারক.....!!
লেখক বলেছেন: ঈদ মোবারক মেঘাচ্ছন্ন!! ভাল থেকো।
ভাই, ইউটিউব ভিডিও কিভাবে দেয় বলতে পারেন?
সামহোয়ারের "নতুন পোস্ট লিখুন" পেইজের টুলবারে ইউটিউব ভিডিওর যে আইকন আছে ওটাতে ক্লিক করলে একটা পেজে যায়, বলে ইউটিউব আইডি ইনসার্ট করতে ... কিন্তু বক্সে আইডি লিখে যতই ইনসার্ট বাটন ক্লিক করি, কিছু হয়না
ইউটিউব ঢুকানোর কোডটা জানেন?
লেখক বলেছেন: পদ্ধতিটার ব্যাপারে আপনার পোস্টে আমার একটা লিঙ্ক রেফার করেছি। পড়ে দেখতে পারেন।
লেখক বলেছেন:
এই পোষ্টের শেষে ডিটেইলস লেখা আছে। না হলে জানাবেন -
Click This Link
এক্স ফাইলস্ বলেছেন:
সরাসরি প্রিয়তে....
লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ, এক্স ফাইলস ভাই।
লেখক বলেছেন:
দলে দলে সবাই যোগ দিতাছে!! জয় লিনাক্সের জয়!!!!! সেদিন দেখার অপেক্ষায় যেদিন জানালা হাতেগোনা দু-তিনজন ব্যবহার করছে!!
আশাবাদী!! বলেছেন:
দারুণ লেখা দিয়েছেন। অনেক দিন ধরে লিখার কথা চিন্তা থাকলেও কখনও এরকম বিস্তারিত ও সাবলিলভাবে লিখতে পারতাম কিনা বলতে পারি নাআপনার লেখাটি ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের by-nc-sa লাইসেন্সে ছাড়লে বাধিত হবো। Click This Link
এতে লিনাক্সের প্রচারে সুবিধা হবে সবার।
আশা করি বিবেচনা করবেন
আর ঈদের শুভেচ্ছা
আশাবাদী!! বলেছেন:
ওহহ আরো একটি অনুরোধ হলো লেখাটি লিনাক্স গ্রুপে দিন http://www.somewhereinblog.net/group/linux
লেখক বলেছেন: পোস্ট দিসি। দেইখেন ![]()
লেখক বলেছেন: গ্রুপ এ পোস্ট দেয় ক্যাম্নে? আমি পোস্ট দিলাম, দুইটা পোস্ট হয়ে গ্যাল। এই পোস্টটা কি গ্রুপে লিঙ্ক করা যায়?
নঈম জামাল বলেছেন:
কইচত কি?......মারি ফালাইচত তো........উইন্ডোস আলাগো...........
..........আমারেও একটু হাতে কলমে শিকাইচ কইলাম.........
লেখক বলেছেন: কস কিরে মমিন??? তরে শিকামু নাতো কারে শিকামু? আইচ বাইত। হাতে কল্মে শিকামু!!
আশাবাদী!! বলেছেন:
গ্রুপে পোস্ট দেয়ার জন্য মূল লেখাটি এডিট করুনএরপর নিচে দেখুন গ্রুপ পোস্ট সেটিং আছে।
সেখান থেকে কাঙ্খিত গ্রুপ নির্বাচন করে সংরক্ষণ করুন, আপনার নির্বাচিত গ্রুপে লেখা পোস্ট হয়ে যাবে
লেখক বলেছেন: ধন্যবাদ আশাবাদী ভাই, চমৎকার একটা জিনিষ শেয়ার করার জন্য। ব্যাপারটা আগে ধরতে পারিনি। ঈদের শুভেচ্ছা।
মেঘাচ্ছন্ন বলেছেন:
শুভেচ্ছা....বিজয় দিবসের.......।
লেখক বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা। ভালো থাকুন মেঘাচ্ছন্ন!
কঁাকন বলেছেন:
বিজয় দিবসের শুভেচ্ছাআগামী কোন বিজয় দিবসে বাংলাদেশের মাটিতে স্বাধীনতাবিরোধীদের দেখতে চাই না
লেখক বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা!!
দুর্লভ বলেছেন:
আচ্ছা, একটা সমস্যার সমাধান দেয়া যায়? উবুন্টুতে EDGE মডেমের (Model-MBD100Eu) কানেকশন দেয়া যায় কিভাবে? এটা জানার জন্য অবশ্য উবুন্টু ফোরামে অনেক ঢু মেরেছি, (Click This Link) কিন্তু দুঃখের বিষয় এখনো মডেম ডিটেক্ট করাতে পারি নি, আর আপনার পোষ্টে যেসব পদ্ধতির লিঙ্ক ছিল তা আরো অনেকবার এর আগে চেষ্টা করেছি, কিন্তু:S লেখক বলেছেন: আমি এজ মডেম ব্যবহার করিনি। লিনাক্সের ফোরামে / এই ব্লগে একটা পোস্ট দিয়ে দেখতে পারেন, এই ব্লগে অনেক লিনাক্স গুরু আছে, কেউ না কেউ তো সাহায্য করবেই। এই ব্যাপারটা নিয়ে এখন কিছু বলতে পারছি না বলে দুঃখিত
আমি নিজেও শিখছি মাত্র!
আশাবাদী!! বলেছেন:
তারা যে আউটপুটগুলো চাচ্ছে তা দিয়েই দেখুন না।তারা অভিজ্ঞ ব্যক্তি তারা ভালো সমাধান দিতে পারবেন
লেখক বলেছেন: হুমম!!
জেমিনি বলেছেন:
অনেক ধন্যবাদ। বেশ কিছুদিন আগে আমিও উবন্টু জন্য রেজিস্টেশন করেছি জানি না কবে নাগাত পাব লেখক বলেছেন: পেয়ে যাবেন। আমি দু-সপ্তাহের মধ্যে পেয়েছি। এত তাড়াতাড়ি পাব ভাবিনি।
লেখক বলেছেন: নাহ! বিস্তারিত বলবেন কি?
লেখক বলেছেন: আসবে, আসবে! খুব তাড়াতাড়ি আসবে। কাজের একটু চাপে আছি।
আশাবাদী!! বলেছেন:
জেমসবন্ড ভাই আরএইচসিই সম্পর্কে কি জানতে চান??সামান্য কিছু জানি, কাজে লাগলে বলবোনে
রেটিং বলেছেন:
প্লাসের হাফ সেন্চুরী করলাম আমি। প্রিয়তে রাখলাম। আমার অনেক জিনিষ জানতে হইতে পারে। আপনারে পরে ডিস্টার্ব করুম নে।
লেখক বলেছেন: হা হা!! আপনিই তাহলে হাফ সেঞ্চুরিয়ান! পড়ার জন্য ধন্যবাদ!
অন্যমনস্ক শরৎ বলেছেন:
কতগুলা ধন্যবাদ একসাথে দেই,১.খুব কাজের একটা পোষ্ট, লিনাক্সের মতই ইউজার ফ্রেন্ডলি
২. তথ্য মুক্তির কথা কয়
৩. সুলিখিত, আমার মত নবিসের জন্য সহজ
৪. আমার উবুন্টুর দশটা সিডি ব্যবহার করার জন্য প্রয়োজনীয় তাড়নাটা দিল।
প্রিয়তে তো আগেই গেছে।
লেখক বলেছেন: ধন্যবাদ! ভালো থাকুন! জিনো ফিলোসফির জয়!!
জোহান বলেছেন:
ভাইয়া অর্ডার দেওয়া ছারা আর কি পদ্ধতি আছে উবুন্টু পাওয়ার???
লেখক বলেছেন: আছে। http://www.ubuntu-bd.org/ এখানে যোগাযোগ করে দেখতে পারেন।
নামহীন অনুভূতি বলেছেন:
ভাইজান, উইন্ডোজ থেকে পার্টিশন একবার দেখেলি লিনাক্স উড়ে যায়।
লেখক বলেছেন: বুঝলাম না!
মাইনাস এইটিন_পন্ডিত বলেছেন:
নামহীন অনুভূতিঃ "পার্টিশন দেখেলি" মানে কি? আপনি কি এইটা বলতে চাচ্ছেন- "একবার উইন্ডোজ ইন্সটল করলে পরে আর লিনাক্সে বুট করা যায় না"? এইটা সমস্যা হলে সমাধান আছে।
রিজভী বলেছেন:
লিনাক্স সম্পর্কে অনেক কিছুই অজানা ছিলো। পোস্টটি পড়ে জানা হলো। প্রিয়তে রাখলাম।ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ!
আহসান হাবিব শিমুল বলেছেন:
আপনার লিংক থেকে ৩, ৬ এবং ৮ কাজ করেনা।কি মডেম ইন্সটল করতে হয় এবং ফন্ট ইন্সটলেশন উপর কোন ভালো লিংক দিতে পারবেন।
লেখক বলেছেন: ভাই রে, যেই ওয়েবের লিঙ্ক দিসিলাম ওরা হয়তো পোস্টগুলা ডিলিট করে দিসে। চিন্তা নাই। আমার কাছে ওই পোস্ট গুলার ওয়ার্ড ফাইল আছে। আপলোড করে লিঙ্কগুলো ঠিক করে দিচ্ছি।
হাসান তারেক বলেছেন:
ভাই জান ...আগাইয়া যান......
লেখক বলেছেন: আগাইয়া যাইতেসি। আপ্নেরাও আগাইয়া আসেন!!
লেখক বলেছেন: ভাই মনে হয় পুরা লেখা না পইড়াই কমেন্টাইসেন। লেখায় স্ক্রিনশটের সাথে ভিডিওর লিঙ্কও দেয়া আছে।
লেখক বলেছেন: ![]()
সিউল রায়হান বলেছেন:
ফেভারিট করলাম.......... দারুন পোস্ট....... শুধু একটা জিনিস মিসিং.......তা হল, ২০১৩ এর পর যদি আমাদের দেশে কপিরাইট আইন প্রচলিত হয় তাহলে তখন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর খরচ কোন লেভেলে যাবে......
তাইলে বুঝত রিলায়েবল ও ফ্রি একটা ও.এস. এবং ওপেন সোর্স সফটওয়্যার কেন দরকার........
একটা প্রশ্ন: লিনাক্স / ওপেন সোর্স নিয়ে কোথাও যদি লিখি, আপনার এই আর্টিকেলটা ব্যবহার করা যাবে ????
লেখক বলেছেন: যাবে। তবে নাম আর লিঙ্ক দিতে হবে।
লেখক বলেছেন: হা হা!! উবুন্টু জুসের ফাপরে পড়লে নেশা হইয়া যাইবো কিন্তু। সাবধান!!
অনিশ্চিত বলেছেন:
কেউ লিনাক্স অপারেটিং সিস্টেম (উবুন্টু ও কুবুন্টু) ইনস্টল করতে চাইলে আমারে বলতে পারেন। আমি কিছুটা হেল্প করতে পারি।আপনার পোস্টের জন্য ধন্যবাদ। প্রকাশনার কাজে মাঝে মাঝে বিজয় ব্যবহার করতে হয়। এটা ছাড়া আমি পুরোপুরি কুবুন্টুতে আছি।
লেখক বলেছেন: ধন্যবাদ অনিশ্চিত ভাই! আপনি লিনাক্স গ্রুপে একটা-দুইটা টিউটোরিয়াল ধর্মী লেখা দিতে পারেন।
মতলববাজ বলেছেন:
Bhai,microsoft visual C++ chalano jabe ki ubuntu te. ubuntu'r jonno ki ki c++ compiler ase.
লেখক বলেছেন: আমিতো প্রোগামার নারে ভাই, আমি জানি না, খুঁজেও দেখিনি কখনো। তবে থাকার সম্ভাবনা বেশি। লিনাক্স কে যেহেতু সবাই নিজের মতো প্রোগ্রাম করে এডিট করতে পারে, সেহেতু থাকার সম্ভাবনা আছে। আপনি একটু নেটে সার্চ দিয়ে দেখতে পারেন।
আকাশ_পাগলা বলেছেন:
সবি থিক আছে, শুধু এক্তা জিনিস বাদে। তা হল, যত পি সি গেমস দেখি, সব কিছুর উপরে লেখা থাকে ONLY FOR WINDOWS. তাছাড়া, উবুন্টু এর সিডি আমি পেয়েছি। কারো গ্রাফিক্স কার্ড থাকলে ভিস্তা এর সামনে দাঁড়াতে পারে এমন কিছু তৈরি করতে আর বহু বছর লাগবে। তবে যাদের র্যাম ১ জিবি আর এ জি পি ৫১২ এর কম তারা উবুন্টু ইউজ করে দেখতে পারেন। আরেকটা ব্যাপার, উবুন্টু উইন্ডোজ এর ভিতরে ব্যবহার করলে ধীর হয়ে যায়।তাই আলাদা ব্যবহার করাই ভাল। কিন্তু তখন আবার হার্ড ডিস্ক এর সব কিছু মুছে ইন্সটল করতে হবে।
লেখক বলেছেন: ONLY FOR WINDOWS - এই কথাটা লেখা থাকলেও লিনাক্সে ওয়াইন নামে একটা সফটওয়্যার আছে যা দিয়ে আপন উইন্ডোজের গেমস চালাতে পারেন। আর স্লো হওয়ার ব্যাপারটা এখন পর্যন্ত আমি প্রমাণ পাইনি, ২ বছর ধরে ব্যাবহার করার পরও।
বাংলাদেশ-ফয়সাল বলেছেন:
এইটা পেন ড্রাইভে সেভ করে নিছি্ এখনো পড়ি নাই।
লেখক বলেছেন: পইড়া ক্যামন লাগলো জানাইতে ভুইলেন না।
লেখক বলেছেন: বাপরে লিনাক্স পরিবার!! পড়ার জন্য ধন্যবাদ!
লেখক বলেছেন: উবুন্টুর ঐ ওয়েব সাইটটা এখন বন্ধ আছে। লিঙ্ক এর ব্যাকআপ আছে। আলসেমি করে আপলোড করা হচ্ছে না।
আমড়া কাঠের ঢেকি বলেছেন:
@ আকাশ-পাগলা: আপনি মনে হয় উবুন্টু চালান-ই নি। চালালে ভিস্তার গ্রফিক্সের সাথে তুলনা করতেন না। উবুন্টু ৮.১০ এর ডেস্কটপে রাইট-ক্লিক করে change desktop background এ যান, এরপর visual effects এ ক্লিক করে extra দিয়ে দিন (গ্রাফিক্স কার্ড থাকতে হবে) । এবার দেখেন ইফেক্টস কাকে বলে!ভিস্তা একটা ফালতু ও এস, যা মূলত সবকিছু থেকে একটু একটু করে খাবলে নকল করে বানানো হয়েছে। ভিস্তা যে পরিমাণ ওভারহেড খায়, সেটার কথা চিন্তা করলে ভিস্তা একটা জন্জাল ছাড়া কিছুই না।
উবুন্তু স্লো করে দেয় এমন কথা কোনদিন শুনি নি, প্রমাণ তো দূরের কথা।
ম্যাক ওস বাদে সবকিছুই চালিয়েছি আর চালাচ্ছি। কাজেই প্রমাণ ছাড়া কিছু লিখিনি এখানে।
লেখক বলেছেন: হুম!
লেখক বলেছেন: এতোদিন পরে?ধন্যবাদ!! ![]()
বৃহস্পতি বলেছেন:
ভাই ইন্সটলেশন এর ৫ নম্বর লিঙ্ক কাজ করে না
লেখক বলেছেন: http://www.mediafire.com/?3ujqwxttggt
তানভির আহমেদ বলেছেন:
আমি একজন উবান্টু ভক্ত। কেউ যদি বলতে পারে উইন্ডোজ এ কোন কিছু হয় কিন্তু লিনুক্সে হয়না তবে আমি তাকে বিনা পয়সাএ ঐটা লিনুক্সএ করে দেখাবো। লিনুক্স এ সব হয়।
লেখক বলেছেন: বাপরে অনেক ভালো লাগলো আপনার এই আত্মবিশ্বাসী মন্তব্য পড়ে। জিনো ফিলোসফির জয় হোক!!
কলুর বলদ বলেছেন:
ভাল লাগল লেখা পড়ে। আমিও প্রায় ২০ টা সিডি আনিয়েছিলাম উবুন্টুর। বন্ধু বান্ধবদের মাঝে ডিস্ট্রিবিউট করে দিয়েছি। লিনাক্স রুলস !
লেখক বলেছেন: লিনাক্স রুলস!!
মোসতাকিম রাহী বলেছেন:
দরকারি পোস্ট, তথ্যবহুল। খুব বেশি কিছু জানা ছিলো না বলে লিনাক্স ইনস্টল করা হয়নি। এবার দেখি ট্রাই করে....ধন্যবাদ।
লেখক বলেছেন: লিনাক্সের জয় হোক!
সব কিছু এখানে পাবেন
Click This Link
লেখক বলেছেন: ধন্যবাদ!
কাঙাল বলেছেন:
লিনাক্স খুবই মারাত্মক, সাংঘাতিক, খুব সহজ......... কিন্তু আমি নিজেই তা ব্যবহার করি না। লেখাটা অনেকটা এরকমভাইরে, সাধারণ ব্যবহারকারীরা লিনাক্স কেমনে ব্যবহার করতে পারে, প্রাতিষ্ঠানিক ব্যবহারকারীরা কেমনে করবে তা একটু জানান।
ঢাকায় একটা লিনাক্স সাপোর্ট সেন্টার আছে?
আমি অফিসে চিঠি টাইপ করমু, হিসাবের কাজ করমু, ডাটা নিয়া করমু, ইন্টারনেট ব্যবহার করমু, গান শুনমু, মুভি দেখমু...... আর প্রিন্ট দিমু, ব্যাস। এই কামগুলা লিনাক্সে ক্যামনে হবে দয়া কইরা তা নিয়া আেরকটা পুস্ট দেন। আপনাকে ধন্যবাদ
লেখক বলেছেন: হা হা। আমি নিজে ব্যবহার করি না কে বললো? লিনাক্স ব্যবহার কিভাবে করবেন পোস্টেই তো দেয়া আছে। ইন্সটল থেকে শুরু করে ডেক্সটপ ডিজাইনিং। আগে তো ইন্সটল করেন, তারপর আপনি যেগুলো বলেছেন সেগুলো সাপ্লাই দেয়া যাবে।
লেখক বলেছেন: চইলা আসেন উবুন্টুতে। জয়!! লিনাক্সের জয় হোক!!!
লেখক বলেছেন: ধন্যবাদ। উবুন্টু ইন্সটল কইরেন কিন্তুক।
লেখক বলেছেন: ওরে বাবা। দুই হাত ভইরা ধইন্যবাদ!!!!
আগাইয়া যান। আছি লগে।
লেখক বলেছেন: ধন্যবাদ আজুরা!
ইসানুর বলেছেন:
প্রথমেই প্লাস এর পরে পোষ্ট প্রিয়তে তার পরে ধন্যবাদ এই পোষ্টের জন্য ।
লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য!!
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন:
প্রিয়তে নিয়ে গেলাম। লিনুক্স এর জয় হোক। জন্টি জ্যাকেলোপ ইউজ করছি। তবে অনেক কিছু আছে যা জানিনা এখনও।
লেখক বলেছেন: লিনাক্সের জয় হোক!!
নাজমুল1 বলেছেন:
ড্যাম স্মল লিনাক্সে কিভাবে ডাউনলোড করবো এবং install দিব
লেখক বলেছেন: ডাউনলোডের লিঙ্ক দেয়া আছে। ইন্সটল করাটা ঝামেলার।ওয়েব সাইটেই দেয়া আছে কিভাব ইন্সটল করবেন। আমি রেকোমেন্ড করবো উবুন্টু লাইভ সিডি ইউজ করে পেনড্রাইভে উবুন্টু লোড করার জন্য।এটা ড্যাম স্মল লিনাক্সের চেয়ে ভালো হবে।
লেখক বলেছেন: আপনার সিডি টাতে এরর আছে কিনা তা চেক করে দেখতে পারেন। এই অপশনটা সিডিটা ঢুকালেই পাবেন। এরর থাকলে আরেকটা সিডির অর্ডার দেন।
ম্যাক্স বলেছেন:
বাসার পিসিতে উইন্ডির সাথে উবুন্টু ও সেটআপ দেয়া আছে। কৌতুহলবশত অফিসের পিসিতে উবুন্টু ইন্সটল করেছিলাম। আবার আনইনস্টল ও করে ফেলেছি। কিন্তু বুট হবার সময় উইন্ডোজ এবং উবুন্টু দুটো অপশন ই দেখায়। আমি চাচ্ছি উবুন্টু অপশন টা যাতে না দেখায়। কি করব।লেখক বলেছেন: উইন্ডির সাথে উবুন্টু সেটাপ দিয়েছিলেন মানে? উইবি দিয়ে ইন্সটল করেছিলেন নাকি? যদি তাই হয় তাহলে উইন্ডোজ চালু রেখে সিডি ঢুকান। ইন্সটলারটি রান করান। ফুল ইন্সটল সিলেক্ট করে "হেল্প মি টু বুট ফ্রম সিডি" সিলেক্ট করুন, তারপর আনইন্সটল সিলেক্ট করে দিন।
ম্যাক্স বলেছেন:
উবুন্টু ডট কম থেকে ডাউনলোড করে সিডি বার্ণ করে বুট করেছিলাম। ইনস্টল ইন উইনডোজ।
লেখক বলেছেন: উপরের প্রসেস ফলো করেন।
শওকত বলেছেন:
লিনাক্সের জয় হোক!! প্রথমেই প্লাস এর পরে পোষ্ট প্রিয়তে তার পরে ধন্যবাদ এই পোষ্টের জন্য ।
লেখক বলেছেন: লিনাক্সের জয় হোক!!
ধ্রুব০০৭ বলেছেন:
আমার মত নবীনদের জন্য খুব উপকারী পোস্ট।অসংখ্য ধন্যবাদ।
প্রিয়তে রাখলাম।
++++++++++++++++++++++++++++++++++++++++++++
লেখক বলেছেন: ধন্যবাদ।
নিশ্চুপ নিরবতা বলেছেন:
সেরাম............... ++++++
লেখক বলেছেন: ধইন্যা!
লেখক বলেছেন: কি কইলেন ভাই??
লেখক বলেছেন: পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ!
শত রুপা বলেছেন:
সেরাম...............
লেখক বলেছেন: ধইন্যা!!
দুখী মিয়া বলেছেন:
জট্টিল পোস্ট।++++ এবং শোকেসে।
লেখক বলেছেন: ধন্যবাদ দুখী মিয়া!
দন্ডিত বলেছেন:
আসুন আম্রা মাইক্রোশিটকে বর্জন করি
লেখক বলেছেন: আমিন!
নীড় ~ বলেছেন:
linux rocks
লেখক বলেছেন: ইয়াপ!!
লেখক বলেছেন:
আমিনুল ইসলাম বলেছেন:
সরাসরি (লাইভ) ইউজ করতে গেলে করতে হলে র্যাম কতো লাগবে?
লেখক বলেছেন: 1 GB
মোঃ শরীফ আল্ মামুন বলেছেন:
ভাই,আমার নতুন পিসি। ডুয়াল কোর ২.৬০ জিএইচএস প্রসেসর, ২ জিবি র্যাম, ৩২০ জিবি হার্ডডিস্ক। আমি লিনাক্স সম্পর্কে কিছুই জানিনা। আপনার পোস্ট পড়ে লিনাক্স ব্যবহার করতে খুব মন চাচ্ছে। কিন্তু কীভাবে ইউজ করব জানিনা কিছুই।
উইন্ডোজের পাশাপাশি লিনাক্স ইউজ করে টেস্ট করে দেখতে চাই। আমার এম এস ওয়ার্ডে প্রচুর কাজ করে বাইরে দোকানে প্রিন্ট দিতে হয়। এসব কাজ কি লিনাক্সে করা যাবে? আমার কাছে কোন সিডি নাই। আপনাদের অনেকের কাছে দেখলাম একাধিক সিডি আছে। কেউ কি একটা গিফট করবেন আমাকে? আমি ঠিকানা দিচ্ছি:
মো: শরীফ আল- মামুন
১৫৪ জহুরুল হক হল
ঢাকা বিশ্ববিদ্যালয়
মোবাইল: ০১৬৭০৯০২৩১৮
লেখক বলেছেন: ভাই,আপনি বোধহয় আমার লেখাটা পুরোপুরি পড়েননি, পড়লে দেখতে পেতেন কিভাবে অনলাইনে ফ্রী লিনাক্সের সিডি পাওয়া যায়।
যাই হোক, আপনি এই লিঙ্কে- https://shipit.ubuntu.com/ এ রিকোয়েস্ট করলে আপনার ঠিকানায় উবুন্টুর সিডি পৌছে যাবে এবং এর জন্য কোন টাকা পয়সা দিতে হবে না।
লিনাক্সের ব্যাপারে আরো জানতে চাইলে, এই ব্লগেই উবুন্টু লিখে সার্চ দিন, শ-খানেক পোস্ট পাবেন।
সোনারতরী বলেছেন:
ধারুন পোস্ট +++++++++++++++++++
লেখক বলেছেন: ধন্যবাদ!
রংধনু বলেছেন:
খুব ভাল করেছেন এমন একটা লেখা পোস্ট করে...
লেখক বলেছেন: ধন্যবাদ!
আর.এইচ.সুমন বলেছেন:
আমিও এখন লিনাক্স ব্যবহার করি....
লেখক বলেছেন: লিনাক্সই সেরা। সবসময় সেরাটার সাথেই থাকুন!
াহো বলেছেন:
ধন্যবাদ
লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ!
টেকিবাবা বলেছেন:
ব্যাপক পোস্ট ভাই। বহুদিন ধরে ইচ্ছা ছিল লিনাক্স ব্যবহার করার। সামুতে উবুন্টুর জয়গান নিয়া পোস্ট প্রায়ই দেখি। তারপর আমি নিজে একটু খুঁজাখুঁজি কইরা দেখলাম মিন্ট নামে আরেকটা লিনাক্স আছে যেইটা পুরাটাই উবুন্টুর কার্বন কপি আর সাথে গানবাজনার জন্য আরও কিছু জিনিস তারা দিয়া দিছে। মিন্টে উবুন্টুর সব সুবিধাই পাওয়া যায়। তাদের নতুন ভার্সনটা বাইর হওনের জন্য অপেক্ষা করছিলাম। আজ তাগো নতুন ভার্সন লিনাক্স মিন্ট ৯ Isadora বাইর হয়েছে। ডাউনলোড দিলাম। দোয়া কইরেন যেন ঝামেলা ছাড়া শান্তিমত ব্যবহার করতে পারি। আর চুরি করা জিনিস ব্যবহার করতে ভাল্লাগেনা।
লেখক বলেছেন: লুসিড ইউজ করে দেখতে পারেন। মিন্টও ভালো। আসলে চয়েসের উপর। কোর উবুন্টু ইউজ করতে চাইলে মিন্টে প্রোপার টেস্টটা পাবেন না। দোয়া রইলো ![]()
নীরব আহমেদ বলেছেন:
উবুন্টু ১০.০৪ সিডি ফ্রি পেয়ে ইন্সটল করেছি ।কিন্তু কিভাবে মোবাইল দিয়ে ইন্টারনেট ব্যবহার করব বুজতে পারছিনা ।
আমার মোবাইল নকিয়া ৬২৩০i এবং গ্রামীনের সীম ব্যবহার করছি ।
লেখক বলেছেন: আপনার সমস্যাটা উবুন্টুর অফিসিয়াল বাংলা ফোরামে পোস্ট করার অনুরোধ করছি - http://forum.linux.org.bd/
ফাহিম নেওয়াজ বলেছেন:
আমি ও উবুন্টু ১০.০৪ ইন্সটল করেছি।কিন্তু আমার কম্পিউটার এর সাউন্ড কার্ড এর ড্রাইভার এবং মোবাইল থেকে ইন্টারনেট ব্যবহার করার মত কোন সফটওয়্যার পাচ্ছি না কোথাও। আমার সাউন্ডকার্ড এর মডেল এক্স এফ আই এক্সট্রিম অডিও এবং মোবাইল(যেটাকে মডেম হিসেবে ব্যবহার করি) নকিয়া ৫৮০০...
লেখক বলেছেন: আপনার সমস্যাটা উবুন্টুর অফিসিয়াল বাংলা ফোরামে পোস্ট করার অনুরোধ করছি - http://forum.linux.org.bd/
নিশম বলেছেন:
আমি ১০.৪ এর উবুন্টু হাতে পেলাম গত মাসে !!! পেয়ে মারাত্মক আনন্দ লেগেছে !!! আমি ইন্সটল না করে, সিডি ঢকিয়ে ট্রাই করেছি, কিন্তু ব্রডব্যান্ড এর কানেকশন নিতে পারছিনা !!!! আর এলাকার যারা নেটের লাইন দেই, তাদের থেকে বেশী আমি জানি !!! এখন কথা হইলো , উইনডোজের নেট এর পড়পার্টিজে গিএ যেভাবে IP , Preffered mask , Default Gateway , preffered DNS server , Alternate DNS server এই জায়গায় নাম্বার গুলা বসায় দিলেই আমার লাইন এসে পরছে, উবুন্টুতে আমি এই value গুলো বসানোর অপ্সহন ই তো পাচ্ছিনা !!! সাহায্য চাইছি , আশা করি সাহায্য করবেন !!
লেখক বলেছেন: আপনার সমস্যাটা উবুন্টুর অফিসিয়াল বাংলা ফোরামে পোস্ট করার অনুরোধ করছি - http://forum.linux.org.bd/
রণদীপম বসু বলেছেন:
দারুণ পোস্ট ! মাসাধিককাল হলো লিনাক্স মিন্ট ৯ ইসাডোরা ইউজার হয়েছি। এখন আর উইন্ডোজে যাবারই প্রয়োজন পড়ে না। একবার ব্যবহার করলে ওখানেই মজে যেতে হয়।
এখন আমার দুটো বিস্ময়:
১) আগে কেন লিনাক্সে ঢুকলাম না !
২) অন্যরা এখনো উইন্ডোজ ব্যবহার করে কেন !
লেখক বলেছেন: ভালো বলেছেন! ![]()
মাসুদ চৌধুরী বলেছেন:
প্রিয়তে ++
লেখক বলেছেন: ধন্যবাদ!!
একলোটন বলেছেন:
বাংলালাইন ওয়াইম্যাক্স নাকি লিনাক্স এ চলে না।আমি কি করবো?
লেখক বলেছেন: আপনার সমস্যার কথা এখানে লিখুন-
http://forum.linux.org.bd/
সমাধান পাবেন আশা করি।
ইমনকুষ্টিয়া বলেছেন:
বলতে পারেন আমি এক লিনাক্স পাগলা। ২০০৩ সাল থেকে বাবহার করসি। লিনাক্স এর এমন কন দিস্ট্রো নাই যে ইউজ করি নাই। সময়ের অভাবে লেখা হই না। আপনাকে ধন্যবাদ।
লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ![]()
চে গুয়েভারা ২ বলেছেন:
ভাই উবুন্টুতে ব্রড ব্যন্ড চালাইতে পারি না হেল্পান
লেখক বলেছেন: http://forum.linux.org.bd/ আপনার কথা এখানে জানান। সমাধান হবে।
রবি১৭৬৫ বলেছেন:
অসাধারন
লেখক বলেছেন: ধন্যবাদ! ![]()
নেটওয়ার্ক-এর বাইরে থেকে বলেছেন:
### ভাই উবুন্টু-এর জন্য অর্ডার করব কিন্তু পাসওয়ার্ড নেয় না। কেউ একটা পাসওয়ার্ড দেন ### Windows-এর পাশাপাশি (শেখার জন্য) উবুন্টু ইন্সটল করতে চাই। কি করব ???
সাহায্য চাই!!!
লেখক বলেছেন: আপনার সমস্যাটা উবুন্টুর অফিসিয়াল বাংলা ফোরামে পোস্ট করার অনুরোধ করছি - http://forum.linux.org.bd
বেকায়দা লোক বলেছেন:
ভাইয়া আপনার লেখার ধরণ অসাধারণ। আপনি বললেন পোস্ট বড় হয়ে গেছে!!! ওদিকে হুট করে পোস্ট শেষ হয়ে গেল বলে আমি আরো আফসোস করছি। অনেক ধন্যবাদ এই পোস্ট এর জন্যে।
লেখক বলেছেন: ধন্যবাদ, অনেক ভালো লাগলো কমেন্টটা পড়ে। কষ্ট সার্থক হলো!
গোধূলী রাত বলেছেন:
আমার নেট বুকে সিডি ছাড়া কিভাবে উবুন্টু ইন্সটল দিব?
লেখক বলেছেন: পেন ড্রাইভে!
সামুতে এ বিষয়টা নিয়ে যদি কোনো পোস্ট থাকে তবে তার লিন্ক টা দিলে খুব উপকার হ্য়।
ধন্যবাদ
নিশাচর নাইম বলেছেন:
অসাধারন লেখা।ভাই আপনার লেখাটা শেয়ার করা যাবে (আপনার নামসহ) ফোরামে বা অন্যান্য ব্লগে?
মোহাম্মদ আনোয়ার বলেছেন:
সাবধান !!!!!!!!!!!!!!!!! এই পোস্টে ভাইরাস আছে !!!!!!!!!!!!!
তানুভাই বলেছেন:
অসাধারন পোস্ট । ধন্যবাদ লেখক কে । অনেক দিন বেচে থাকুন ।
মুমিন আহমেদ বলেছেন:
আমার মনে হয় লিনাক্স এর সবচেয়ে জটিল জিনিস হল এর Security..সহজে কেউ hack বা এটাক করতে পারবে না..তা ছাড়া এটার মাঝে কি নেই?? আসল কথা কেউ ইউজ না করলে বুঝতে পারবে না..আর সামনে যত দিন আসছে এর ব্যবহার বাড়ছেই বাড়ছে...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

























