আমার প্রিয় পোস্ট

কিছু অমোঘ বাণী যা আপনার জীবনের চিন্তাভাবনাকে বদলে দিতে পারে - ২

০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:০৮

শেয়ারঃ
2 0





 যে কোন সঙ্কটকে বিপদ না ভেবে নতুন চ্যালেঞ্জ হিসেবে নিন।

 দেহ হচ্ছে সেরা ওষুধ কারখানা। যখন যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু ওষুধই সে তৈরি করে। আর এ ওষুধ পার্শ্বপ্রতিক্রিয়া থেকে পুরোপুরি মুক্ত।

 দায়িত্ব নিতে ভয় পাবেন না। তাহলেই নতুন কিছু শিখতে পারবেন।

 আজ পর্যন্ত কোন ভিক্ষুক দাতা বা স্বাবলম্বী হতে পারে নি। যে হাত নিতে অভ্যস্ত সে হাত কখনো দিতে পারে না।

 একজন জ্ঞানী জানেন যে তিনি কী জানেন না। আর একজন মূর্খ নিজেকে সবসময় সবজান্তা মনে করে।

 আমরা খ্যাতিমান হতে চাই। কিন্তু খ্যাতির জন্যে নীরব সাধনা ও প্রয়োজনীয় কষ্ট স্বীকার করি না। ফলে সাধনাও হয় না, খ্যাতির শীর্ষেও পৌঁছতে পারি না।

 কাজে উদ্যোগী না হলে প্রতিটি কাজই অসম্ভব মনে হয়।

 'আমি এ বিষয়ে জানি না' এ কথাটি বলতে কখনও ভয় পাবেন না।


'আমি দুঃখিত' কথাটি সব সময় আন্তরিকতার সাথে উচ্চারন করুন।

 দীর্ঘসূত্রিতা ও আলস্যকে প্রশ্রয় দেবেন না। যখন যা করা প্রয়োজন, তখনই তা করুন।

 প্রকৃতির সাথে একাত্ম হোন। প্রকৃতি মন, দেহ ও আত্মার মাঝে সব সময় ভারসাম্য এনে দেয়।

 নীরব মুহূর্তে প্রতিদিন অন্তত একবার করে বলুন, 'আমি সাহসী'।

 একটি কাজ না করার পেছনে হাজারটি অজুহাত দেখানো যায়, কিন্তু কাজটি করার জন্যে একটি কারণই যথেষ্ট।

 জীবনে ব্যর্থতার প্রধান দুটি কারণ হচ্ছে নেতিবাচক দৃষ্টিভঙ্গি এবং সুনির্দিষ্ট লক্ষ্যের অভাব।

 সমস্যায় পড়লেই সমাধানের জন্যে উৎকন্ঠিত হবেন না। সমস্যাকে তার প্রাকৃতিক প্রক্রিয়ার মধ্যে ছেড়ে দিন। প্রতিটি সমস্যার মধ্যেই নতুন সম্ভাবনা লুকিয়ে থাকে।

 যে কোন ঘটনাকে সহজ ভাবে গ্রহন করাই হচ্ছে ইতিবাচক দৃষ্টিভঙ্গি।

 প্রশান্ত মনই হচ্ছে শক্তির আসল ফল্গুধারা। মন প্রশান্ত হলে অন্তরের শক্তি জাগ্রত হয় এবং আপাতদৃষ্টিতে অসম্ভবকে সম্ভব করে।

 প্রো-একটিভ হোন। প্রো-একটিভ মানুষের প্রতি অন্যরা আকৃষ্ট হয়। রি-একটিভ ব্যক্তি সবসময়ই মানুষের বিতৃষ্ণার কারণ হয়।

 কারও রুমে ঢোকার সময় আত্মপ্রত্যয়ের সাথে ঢুকুন।

 রাগান্বিত অবস্থায় কোন সিদ্ধান্ত নেবেন না।

 দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে।

 যার হারানোর কিছু নেই, তার ব্যাপারে সর্তক থাকুন।

 সাহসী ও ঝুঁকি গ্রহনে উৎসাহী হোন। সুযোগ হাতছাড়া করবেন না। পেছনের দিকে তাকালে দেখবেন, কাজ করে অনুতপ্ত হওয়ার চেয়ে যে সুযোগ আপনি হাতছাড়া করেছেন, তা নিয়েই অনুতপ্ত হচ্ছেন বেশি।

 কান পেতে থাকুন। সুযোগ অনেক সময়ই দরজায় খুব আস্তে করে টোকা দেয়।

 হেসে কথা বলুন। এতে আপনি শুধু নিজেই আনন্দিত হবেন না, অন্যরাও খুশি হবে।

 দিনে কমপক্ষে ২০ বার বলুন-- “আমি বেশ ভাল আছি।”

 কারও আশাকে নষ্ট করবেন না। হয়তো এই আশাই তার শেষ সম্বল।

 রাগ,অভিমান ও অভিযোগ বোকা ও দূর্বলরা করে। বুদ্ধিমানরা পরিস্থিতি পরিবর্তনে বুদ্ধি ও কৌশল প্রয়োগ করে।

 নিরাময়ের জন্য প্রয়োজন এক প্রশান্ত মন। আপনার মন ভালো তো সব ভালো।

 কোনো ঘটনার প্রেক্ষিতে সাথে সাথে প্রতিক্রিয়া ব্যক্ত করবেন না। একটু থামুন। লম্বা দম নিন। মনকে জিজ্ঞেস করুন,”এ মুহূর্তে আমার কি করণীয়?”

 প্রতিটি কাজ শুরু হয় শুন্য থেকে। ধাপে ধাপে তা পুর্ণতা পায়।

 চাওয়াকে সংজ্ঞায়িত করতে পারলে মন স্থির হয়, অতৃপ্তি কমতে থাকে। ১৯টি এমন বিষয়ের তালিকা তৈরি করুন যা আপনি মৃত্যুর আগে অর্জন করতে চান। তালিকাটি সবসময় নিজের সঙ্গে রাখুন।

 দুঃখবিলাস বা কোন কিছুই ভালো না লাগা আলস্যের একটি রূপ। যারা কিছু করে না,তাদেরই আসলে কিছুই ভালো লাগে না। আর যারা ব্যস্ত তাদের কিছু ভালো না লাগার কোনো সুযোগ থাকে না।


সব সময় মনে রাখুন, “রেগে গেলেন তো হেরে গেলেন”

আরো জানতে পড়ুন-
কিছু অমোঘ বাণী যা আপনার জীবনের চিন্তাভাবনাকে বদলে দিতে পারে - ১

আজ এ পর্যন্তই, ভালো থাকুন, ততক্ষণের জন্য শুভরাত্রি।

তথ্যসূত্রঃ কোয়ান্টাম ফাউন্ডেশন


 

প্রকাশ করা হয়েছে: লিখতে মন চাইসে  বিভাগে । সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:১৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:১৪
মুভি পাগল বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে। অত্যন্ত শিক্ষণীয় এবং জরুরী পোস্ট। আমি এরকম একটা দেবার কথা ভাবছিলাম। আপনিই দিয়ে দিলেন।

পোস্টটা নি:সন্দেহে প্রিয়তে

++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++
০৬ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ!

০৬ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:২৫

লেখক বলেছেন: :)

৩. ০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:২৩
আজম বলেছেন: হুম....কথা গুলো সত্যি।
ভালো লাগল।
০৬ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ!

৪. ০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:২৪
সিউল রায়হান বলেছেন: কথাগুলো চমৎকার কিন্তু দুঃখজনক হলেও সত্য দরকারের সময় এগুলো একটাও মনে আসবে না :)
০৬ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৫৩

লেখক বলেছেন: :)

৫. ০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:২৬
ভাবের অভাব বলেছেন: এই কোর্স করেছেন আপনি?
ভালো লাগলো।++++++
০৬ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৫৪

লেখক বলেছেন: না করিনি। ধন্যবাদ!

৬. ০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১:০৬
মাসুদুল হক বলেছেন: ভালো লাগল ++ , নিজেকে যে পাপী বলে সে নিশ্চয়ই পূণ্যবান...ভালো থাকুন।
পোষ্ট প্রিয়তে রাখলাম।
০৬ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ! আপনার কথা শুনে ভালো লাগলো!

৭. ০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১:৩৪
বাঁশির সুর বলেছেন: "সাহসী ও ঝুঁকি গ্রহনে উৎসাহী হোন। সুযোগ হাতছাড়া করবেন না। পেছনের দিকে তাকালে দেখবেন, কাজ করে অনুতপ্ত হওয়ার চেয়ে যে সুযোগ আপনি হাতছাড়া করেছেন, তা নিয়েই অনুতপ্ত হচ্ছেন বেশি।"

ধরুন আপনি ১ কোটি টাকার একটি ব্যগ রাস্তাই পড়ে থাকতে দেখলেন , কি করবেন আপনি.................................... #:-S :||

"জীবনে ব্যর্থতার প্রধান দুটি কারণ হচ্ছে নেতিবাচক দৃষ্টিভঙ্গি এবং সুনির্দিষ্ট লক্ষ্যের অভাব।"


"কোনো ঘটনার প্রেক্ষিতে সাথে সাথে প্রতিক্রিয়া ব্যক্ত করবেন না। একটু থামুন। লম্বা দম নিন। মনকে জিজ্ঞেস করুন,”এ মুহূর্তে আমার কি করণীয়?”"


"কারও আশাকে নষ্ট করবেন না। হয়তো এই আশাই তার শেষ সম্বল।"



আপনি যদি ঐ টাকা উঠিয়ে নেন তাহলে এ ধরনের উপদেশ না দেয়াই যথাযথ হবে বলে আমি মোনে করি......................


"একজন জ্ঞানী জানেন যে তিনি কী জানেন না। আর একজন মূর্খ নিজেকে সবসময় সবজান্তা মনে করে।" কিন্তু আমি মনে করি একজন জ্ঞানী জানেন যে তিনি কী জানেন বা পারেন না। আর একজন মূর্খ নিজেকে সবসময় সবজান্তা বা সবকরমা মনে করে।








৮. ০৬ ই নভেম্বর, ২০০৯ সকাল ৭:২৮
না বলা কথা বলেছেন: নিজের পাপী মনে করা ভালো না, বি পজিটিভ, পূণ্যবান মনে করুন,
০৬ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:২১

লেখক বলেছেন: হুমম! আমরা সবাই কিছু না কিছু তো পাপ করেছি। মহামানব ছাড়া কেউই সহী না।

০৬ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:২৯

লেখক বলেছেন: হুমম

১০. ০৬ ই নভেম্বর, ২০০৯ সকাল ৭:৪৫
ছায়ার আলো বলেছেন: কথাগুলা ভালো লাগলো...ধন্যবাদ
০৬ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৮

লেখক বলেছেন: ধন্যবাদ!

০৬ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৯

লেখক বলেছেন: ঠিক তাই!

১২. ০৮ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:২৪
স্বপ্ন নীল বলেছেন: কথা গুলো কেমন জানি পরিচিত মনে হচ্ছে! সম্ভবতঃ রহস্যপত্রিকাতে কোয়ান্টাম কনিকা বিভাগে পড়েছিলাম! অবশ্য আমি শিওর না!!
০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ৮:৩২

লেখক বলেছেন: মিলে যেতেও পারে। তথ্যসূত্রঃ কোয়ান্টাম, লেখা আছে নিচে।

০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ!! :)

০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ!! :)

১৭ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ!

১৬. ২১ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৫:০০
মেহবুবা বলেছেন: ভাল লাগল বাণীগুলো ।
ভাল আছো সাইফ ?
২৪ শে নভেম্বর, ২০০৯ রাত ৯:১২

লেখক বলেছেন: ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন!

১৭. ২৫ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৮
আরিয়ানা বলেছেন: খুবই চমৎকার ও ইম্পর্টেন্ট। খুবই ভাল লাগল। ভাল থাকুন।
২৫ শে নভেম্বর, ২০০৯ রাত ৮:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ!

১৮. ২৯ শে নভেম্বর, ২০০৯ রাত ৯:৫৭
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: * রাগ, অভিমান, অভিযোগ-এই তিনটার সমন্বয়ে আমি :( ( এইগুলা কমানোর কোন উপায় আছে নাকি?)

**প্রকৃতির সাথে একাত্ম হয় কিভাবে?

***মনকে প্রশান্ত রাখার কোন পদ্ধতি আছে?

****"দুঃখবিলাস বা কোন কিছুই ভালো না লাগা আলস্যের একটি রূপ।" কিতা করতাম? :((


ফেভারিটে রাখলাম
৩০ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১৯

লেখক বলেছেন: রাগ, অভিমান, অভিযোগ-এই তিনটার সমন্বয়ে আমি :( ( এইগুলা কমানোর কোন উপায় আছে নাকি?)
-মেডিটেশন করুন, উপকার পাবেন। ফ্র্যাংকলি বলি, আপনার সিম্পটম কিন্তু লাইফের জন্য পজিটিভ না।

**প্রকৃতির সাথে একাত্ম হয় কিভাবে?
- প্রকৃতির সংস্পর্শে এসে

***মনকে প্রশান্ত রাখার কোন পদ্ধতি আছে?
-ব্রিদিং টেকনিক। লাইট অফ করে আরাম করে বসুন। নিঃশ্বাস নিন এবং ছাড়ুন, স্বাভাবিকভাবে। আপনার পুরো মনোযোগ নিঃশ্বাস ছাড়া এবং নেওয়ার মধ্যে দিন। আপনি নিঃশ্বাস ছাড়ছেন এবং নিচ্ছেন শুধু এটাই খেয়াল করুন আর বাকী সব চিন্তা ঝেড়ে ফেলুন। এভাবে ১০ মিনিট করুন। ব্রিদিং টেকনিক এর ডিটেইলস এর জন্য নেট এ সার্চ দিতে পারেন।

***"দুঃখবিলাস বা কোন কিছুই ভালো না লাগা আলস্যের একটি রূপ।" কিতা করতাম?
- মুড ডিজওর্ডার / ডিপ্রেশন থেকেও এটা হতে পারে। কোন কাজে নিজেকে ব্যাস্ত রাখুন অথবা ক্লিনিক্যাল সাইকোলোজিস্ট এর সাথে যোগাযোগ করতে পারেন। কিছু মুড স্ট্যাবিলাইজার পিল খেলে ঠিক হয়ে যাবে।

১৯. ৩০ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২৮
সাইফুর বলেছেন: এগুলোর কি কোন অনলাইন লিংক আছে? থাকলে কি দেয়া যায়? বা যা পোষ্ট করছেন সবগুলো একত্রে পাওয়া যায়?
০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৩৯

লেখক বলেছেন: অনলাইন লিঙ্ক আছে তবে আমার কাছে লিঙ্কটা সেভ করা নাই। আপনি কোয়ান্টাম ফাউন্ডেশনের ব্লগ লিখে সার্চ দিতে দেখতে পারেন, সেখানে সবগুলো পাবেন। আমি সেখান থেকে বেছে বেছে নিয়ে পোস্ট করেছি।

২০. ২৭ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:০৬
অাল অামীন বলেছেন: প্রিয়তে রাখলাম।
খুবই জীবন ঘনিষ্ঠ। এরকম আরও পোষ্ট থাকলে দিয়েন।
২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৩৫

লেখক বলেছেন: এটার প্রথম পর্বটা পড়ে দেখতে পারেন।

২১. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৪
িজসান বলেছেন: খুব সুন্দর হইছে ।আপনাকে অ নে ক ধন্যবাদ। +++++++++++
৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ!!

১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:২০

লেখক বলেছেন: ধন্যবাদ!!

২৩. ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৪৩
লিবিব বলেছেন: আপনি কি Quantum Graduate?
২৯ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৪০

লেখক বলেছেন: না

০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ মাসউদ ভাই!

২৭ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:৪৪

লেখক বলেছেন: ধন্যবাদ!

২৬. ২৭ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:৪৭
জীবনানন্দদাশের ছায়া বলেছেন:

আবারও পরিলাম।


কারও আশাকে নষ্ট করবেন না। হয়তো এই আশাই তার শেষ সম্বল।
২৮ শে মার্চ, ২০১০ রাত ১০:৩৩

লেখক বলেছেন: :(

২৭. ২৮ শে মার্চ, ২০১০ রাত ১০:৩৬
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: মানে এই লাইনটা বেশি ভালো লাগলো।


বারবার + দেয়া সম্ভবনা :( :(
০১ লা এপ্রিল, ২০১০ রাত ৮:৪৭

লেখক বলেছেন: হুম অথচ এই কাজটাই মানুষ বেশী করে,অন্য মানুষের শেষ স্বম্বলটাও কেড়ে নেয়।

২৮. ৩১ শে জুলাই, ২০১০ রাত ১০:২৭
১২৩৪ বলেছেন: দারুনতো কথাগুলি.....অনেকগুলি প্লাস...নাইস পোস্ট... :) :) :)
০১ লা আগস্ট, ২০১০ রাত ১০:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ!

২৯. ১৯ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৭:৩৮
এস এ মেহেদী বলেছেন: প্রিয়তে রাখলাম।
০৩ রা মার্চ, ২০১১ রাত ৮:৩৮

লেখক বলেছেন: আশা করি কাজে লাগবে :)

৩০. ০৫ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৫৩
ডিএইচবাদল বলেছেন: খুবই চমৎকার ও ইম্পর্টেন্ট। খুবই ভাল লাগল। ভাল থাকুন।

 

মোট সময় লেগেছে ৩.০৮৯০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি ভাঙ্গার জন্যই গড়ি,
গড়ার জন্য ভাঙ্গি ।।
নিয়ম আমার জন্যে না,
আমি নিয়মের জন্যও না ।।

----------------------------------...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ