সামনে গর্জে স্যার, ঘোর অমানিশা
ফার্স্ট বেঞ্চে বসে আছি, নাহি ভরসা
পৃষ্ঠা পৃষ্ঠা নোটে ভরা
সব দেখা হলো সা্রা ,
ভয়ে ভুলি সব পড়া
ইয়া আল্লাহ--
দেখিতে দেখিতে স্যার ধরিল পড়া ।
একখানি ছোট বেঞ্চ, আমি একেলা
সামনেতে দেখি স্যার , রাগেতে ফোলা।
ওই পাশে দেখি খোলা
সুন্দর মেলে ধরা ,
বইখানি বাঁকা করা
স্পষ্ট লেখা---
এই পাশে ছোট বেঞ্চ আমি একেলা।
বেত হাতে করিডোরে কে আসে ক্লাসে !
দেখে যেন মনে হয় চিনি উহারে ।
ডাইরেক্ট এসে যায়
কোনোদিকে নাহি চায়
দরজাটা নিরুপায়
খোলে যে জোরে---
দেখে যেন মনে হয় প্রিন্সিপাল স্যারে !
হায় ! স্যার কোথা যান কোন সে ক্লাসে ?
এসে কেন ঢুকলেন এই রুমেতে ?
যান যেথা যেতে চান
যারে খুশি তারে পিটান
শুধু আপনি চলে যান
পিলিজ লাগে !
দেখে আমাদের স্যার হাসে বেত হাতে।
যত চান তত ক্ষণ লন যে হেসে ,
আরও হাসে--আর নাই; গিয়াছে মুছে ।
এতকাল যাহা দেখে
ছিনু দূরে ভয়ে ডরে
সকলি সামনে এল
বিপদকালে !
এখন আমারে ক্ষম দয়া করে
ক্লাস নাই ক্লাস নাই---আজকে ছুটি ,
স্যারদের মিটিংয়ে যাবে সব চলে ।
আমারি সামনে দিয়ে
সবে যায় ক্লাস ছেরে
শূন্য সিটের মাঝে
পড়িনু বসে---
ভয়ে ভোলা সব পড়া পড়েছে মনে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১২ রাত ১০:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


