কাল নজরুল জন্মজয়ন্তী
আগামীকাল ১১ জ্যৈষ্ঠ, মঙ্গলবার। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১১তম জন্মবার্ষিকী। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের শিকলে এ উপমহাদেশের মানুষের জীবন, রাজনীতি, ভূগোল, সংষ্কৃৃতি ও বিশ্বাস যখন বন্দী এমন এক দুর্যোগপূর্ণ সময়ে ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ জন্মগ্রহণ করেন আমাদের স্বাধীনতা ও জাতীয় চেতনার কবি নজরুল। বন্দী স্বদেশে নজরুল বেড়ে ওঠেন একজন মুক্ত মানুষ হিসেবে। কৈশোর থেকেই নজরুল শুরু করেন মুক্তির সংগ্রাম। তাই তার কবিতা, গান, বক্তৃতা ও সাহিত্যের বিভিন্ন শাখায় উচ্চকিত হয়ে উঠেছে মুক্তির অনিবার্য লড়াই ও শাশ্বত বিশ্বাসের সুর।
স্বাধীন ভূখণ্ডে কল্যাণকর সমাজ নির্মাণের ঘোষণায় মুক্তিকামী জনতার অবিসংবাদিত প্রাণ পুরুষ নজরুলের ওপর নেমে আসে কায়েমী স্বার্থবাদীদের হিংস্র খড়গ। নানা প্রতিকূলতা মোকাবেল করে তিনি পরিণত হন জনতার মুকুটহীন সম্রাটে।
১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র এ জ্যোতির্ময় কবি দীর্ঘ সময় বাকরুদ্ধ ও অসুস্থায় ভুগে ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে ইন্তেকাল করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশেই তাকে সমাহিত করা হয়।
কর্মসূচী: নজরুল জয়ন্তী উপলক্ষ্যে সরকারী ও বেসরকারী উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১১তম জন্ম বার্ষিকীর রাষ্ট্রীয় পর্যায়ের মূল অনুষ্ঠান এবার কবির কৈশোর স্মৃতি বিজড়িত কবির বিদ্যাপীঠ ত্রিশালের দরিরামপুর নজরুল একাডেমী মাঠে অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১১টায় নজরুল মঞ্চে তিনদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান।
চ্যানেল আইয়ের নজরুলমেলা: তেজগাঁওয়ের চ্যানেল আই প্রাঙ্গণে আয়োজিত হবে নজরুল মেলা। এ মেলায় আজীবন সম্মাননা ও স্মারক পাচ্ছেন নজরুলসঙ্গীতের কিংবদন্তী শিল্পী ফিরোজা বেগম।
শিল্পকলা একাডেমী: বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে কবির সৃষ্টির ওপর ভিত্তি করে বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
নজরুল একাডেমী: আট দিনের অনুষ্ঠানমালার আজ শেষ দিনে রয়েছে মগবাজারের একাডেমীর নজরুল মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাংলা একাডেমী: আগামীকাল বিকাল সাড়ে ৪টায় একাডেমীর সেমিনার কক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজিত হবে।
বানী: রাষ্ট্রপতি মো: জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির পক্ষে দলের মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন নজরুল জয়ন্তী উপলক্ষ্যে পৃথক পৃথক বাণী প্রদান করেছেন।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, বাংলা ভাষা ও সাহিত্যে নজরুল এক উজ্জ্বল নত্র। তাঁর লেখনীর ুরধারে উঠে এসেছে বিদ্রোহ-সংগ্রাম, জাতীয়তাবাদ, সাম্য-মৈত্রী, প্রেম-বিরহ, ভাঙা-গড়াসহ সাম্প্রদায়িক সম্প্রীতির অনুপম চিত্র।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বানীতে বলেন, সাম্য, মানবতা, তারুণ্য ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলাম তাঁর লেখনীর মাধ্যমে বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে ঋদ্ধ করেছেন। রবীন্দ্রত্তোর যুগে তিনি বাংলা কবিতা ও গানে নিয়ে এসেছিলেন এক নতুন বাণী ও সুর।
বিরোধী দলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার বাণীতে বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অবিসাংবাদিত প্রাণ পুরুষ। জুলুম, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে ুরধার লেখনি দিয়ে তিনি বাংলা সাহিত্যকে দান করেছেন এক নতুন মাত্রা।
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।