প্রতারণার অভিযোগে সাংবাদিক পরিচয়ধারী ১২ জনের জাতীয় প্রেসক্লাবে প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মঙ্গলবার প্রেসক্লাবের কনফারেন্স রুমে এক অনুষ্ঠান চলাকালে আয়োজকদের সাথে প্রতারণা করার অভিযোগ আনা হয়। তারা নিজেদের সাপ্তাহিক অপরাধ বিচিত্রা, বাংলাদেশ নিউজ এজেন্সি, দৈনিক আজকের বিনোদন, অন্যায়ের প্রতিবাদসহ আরো বেশ কয়েকটি সংবাদপত্রের সংবাদকর্মী হিসেবে পরিচয় দেন। ঘটনাস্থলে উপস্থিত ঢাকা
সাংবাদিক ইউনিয়নের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজাউল করিম শীর্ষ নিউজ ডটকমকে জানিয়েছেন, প্রতারক চক্রটি অনুষ্ঠানস্থলে প্রবেশ করে আয়োজক কর্তৃপক্ষের কাছে বিভিন্ন অপ্রাসঙ্গিক প্রশ্ন করতে থাকে। এছাড়া অনুষ্ঠানের সংবাদ বিভিন্ন সংবাদপত্রে প্রকাশের শর্তে তারা আয়োজকদের কাছে অনৈতিক সুবিধা দাবি করেন। এ ঘটনা জানার পর অনুষ্ঠানস্থলে উপস্থিত অপরাপর সংবাদকর্মীরা ওই ১২ জনকে চ্যালেঞ্জ করে। তাদের কাছে পরিচয়পত্র চাওয়া হলে তারা তা দেখাতে ব্যর্থ হন।
তৎক্ষণাৎ প্রেসক্লাব কর্তৃপক্ষ ওই ১২জনকে আটক করে। আমন্ত্রণ ছাড়া প্রেসক্লাবের আর কোনো অনুষ্ঠানে প্রবেশ না করার শর্তে পরবর্তীতে তাদের ছেড়ে দেয়া হয়।
সূত্র: শীর্ষ নিউজ ডটকম
আলোচিত ব্লগ
বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন
=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।