১. ব্লগারদের সুবিধার্থে নিজস্ব ব্লগপাতায় “অদেখা কমেন্টসমূহ” নামে একটি নতুন প্যানেল যোগ করা হয়েছে । এখানে আপনার পোস্টসমূহে(পুরাতন বা নতুন) করা যে কয়টি মন্তব্য আপনি এখনো দেখেননি বা পড়েননি তার সংখ্যা এবং সেই পোস্টগুলোর টাইটেল এবং লিংক দেখতে পাবেন।
২. আপনার নিজস্ব ব্লগপাতার “সাম্প্রতিক মন্তব্য” অংশে কমেন্ট পাওয়া পোস্টের শিরোনামের সাথে এখন কমেন্টকারীর নামের অংশে কমেন্টকারীর ব্লগের ঠিকানা লিংক হিসেবে দেয়া হয়েছে।
৩. “নতুন ব্লগ লিখুন” পেজের পোস্ট করুন অংশে বিভাগের নামসমূহের আগে রেডিও বাটনের স্থলে চেকবক্স দেয়া হয়েছে, ফলে আপনি এখন একই পোস্ট আপনার এক বা একাধিক বিভাগে পাবলিশ করতে পারবেন।
৪. পোস্ট এডিট ভিউতে পোস্টটি যে বিভাগে পাবলিশ করা হয়েছিলো সেই বিভাগটি আগে সিলেক্ট থাকত না এখন যেই যেই বিভাগে পোস্টটি পাবলিশ করা হবে সেই সেই বিভাগের নামগুলো সিলেক্ট থাকবে এবং এডিট করার পর সেই অনুযায়ী পোস্টের বিভাগ আপডেট হবে।
৫. “ছবি যুক্ত করুন” এই অংশের ডিজাইনে কিছুটা পরিবর্তন করে বাটন ও লেখাগুলো স্পষ্ট করা হয়েছে ।
৬. প্রত্যেকটা পেজের নেভিগেশন প্যানেল স্টাইলকে ইন্টারনেট এক্সপ্লোরার ভার্সন সিক্স কমপ্যাটিবল করা হয়েছে।
৭. পোস্ট এডিটিং এর মুহূর্তে কিছু অপ্রয়োজনীয় ডিলে দূর করা হয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


