আজকের আপডেট – ২১শে মে
২১ শে মে, ২০০৭ রাত ৯:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১. “নতুন ব্লগ লিখুন” এবং কমেন্ট লিখুন এই দুটো অংশেই বিজয় কিবোর্ড লেআউট যোগ করা হয়েছে । ফলে আপনি চাইলে এখন “বিজয়” কিবোর্ড সিলেক্ট করে পুরনো বিজয় স্টাইলেই লিখতে পারবেন। ব্রাউজার যেহেতু জাভাস্ক্রিপ্ট ফাইলও cache করে তাই সঠিক রেজাল্ট পেতে CTRL+F5 চেপে সামহোয়্যার ইন ব্লগসাইটকে একবার রিফ্রেস করে নিতে পারেন । লেখার সময় কোন কিবোর্ড লেআউট সিলেক্টেড অবস্থায় আছে তার দিকে খেয়াল রাখুন ।
২.
পুরনো কমেন্টগুলো রিস্টোর করা হয়েছে,তবে সেই সমস্ত কমেন্টগুলোতে কমেন্টকারীর নাম হিসেবে অতিথি দেখানো হয়েছে । কমেন্টকারীর নামও রিস্টোর করার চেষ্টা করা হচ্ছে । যেই সমস্ত ক্ষেত্রে কমেন্টকারীর নাম ফিরিয়ে দেয়া সম্ভব সেই সমস্ত ক্ষেত্রে তা ফিরিয়ে দেয়া হবে ।
৩. পাসওয়ার্ড রিট্রিভাল ফিচার যোগ করা হয়েছে । লগইন বক্সের একেবারে নিচে... পাসওয়ার্ড ভুলে গেছেন ? এখানে ক্লিক করুন - এই লিংকে গিয়ে ইউজার আইডি দিয়ে আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ড রিট্রিভ করতে পারবেন।
৪. কমেন্ট করার সময় “পোস্ট মনিটর করুন” এই চেকবক্সটি বাই ডিফল্ট সিলেক্টেড অবস্থায় থাকত এখন থেকে এটা বাই ডিফল্ট সিলেক্টেড থাকবে না । আপনি যে সমস্ত পোস্টের কমেন্ট ট্র্যাকব্যাক করতে চান সেই সমস্ত পোস্টে কমেন্ট করার সময় “পোস্ট মনিটর করুন” এই চেকবক্সটা সিলেক্ট করে নিন ।
৫. “আমার লিঙ্কস” সেকশনে অনেক ব্লগার লিংক যোগ করতে পারতেন না, তাদের এই সমস্যাটার সমাধান করা হয়েছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন