আমার প্রিয় পোস্ট
- একজন ক্রাচের কর্নেল, রাষ্ট্রকর্তৃক সংঘটিত অপরাধ আর মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুলৎসের হলফনামা: জাতিগত লজ্জার আরও একটি অধ্যায়,সংশোধন হউক এখনই! - মাসুদুল হক
- "বাঁধ ভাঙার আওয়াজ" নতুন ফন্টটি ডাউনলোড করার পদ্ধতি। - নোটিশবোর্ড
- বাঁধ ভাঙার আওয়াজ, এর নীতিমালা... - নোটিশবোর্ড
- বাঁধ ভাঙার আওয়াজ এর ভবিষ্যৎ নীতিমালা... - নোটিশবোর্ড
বাঁধ ভাঙার আওয়াজ, এর নীতিমালা...
১০ ই জুলাই, ২০০৭ দুপুর ১:৪৭
ব্লগারদের উদ্দেশ্যে বাঁধ ভাঙার আওয়াজ এর নীতিমালা দেয়া হলো । আগামী সোমবার(১৬ই জুলাই) থেকে এই নীতিমালা কার্যকর করা হবে ।
বিঃদ্রঃ - (৪ঙ.) নম্বর নিয়মটি আরো পূর্ণাঙ্গরূপে ব্যাখ্যা করে দেওয়া হলো । যা অনুবাদের পর সংক্ষিপ্ত আকারে ছিলো ।
১. সাধারণ নিয়ম এবং প্রত্যাশা:
১ক.
বাক স্বাধীনতা প্রসঙ্গ:
সামহোয়্যার ইন ব্লগের যাত্রা শুরু হয়েছিলো সাধারণ মানুষের কথা বলার একটি স্বাধীন মঞ্চ হিসাবে, যেখানে সবাই তাদের চিন্তা, মতামত, সৃজনশীলতা বিনিময় করতে পারবে। চিন্তাধারা যতই চরম-পন্থী(radical) কিংবা রক্ষণশীল(conservative) হোক না কেন, তার স্বাধীন মত প্রকাশকে আমরা সমর্থন করি, যতক্ষণ না তা রাষ্টীয় আইন বা অন্যের ব্যাক্তি স্বাধীনতা লঙ্ঘন করে।
১খ.
নিয়মভঙ্গ প্রসঙ্গে:
এখন থেকে ব্লগের নিয়মভঙ্গের জন্য কোন ব্লগারকে ব্যান করা হলে তিনি তার নিজস্ব ব্লগ পাতায় একটি নোটিশ পাবেন, যেখানে নিয়মভঙ্গের সুনির্দিষ্ট ধারার উল্লেখ থাকবে। কোন ব্লগারের পোস্ট প্রথম পাতা থেকে সরিয়ে দেয়া হলেও ব্লগার একই ভাবে নিয়মভঙ্গের সুনির্দিষ্ট কারন সম্পর্কে অবগত হবেন।
১গ.
নতুন ব্লগারের জন্য প্রথম পাতার নীতিমালা:
এখন থেকে, সকল নতুন ব্লগারদের ইমেইল, নিক এবং প্রথম কয়েকটি পোস্ট একটি পর্যবেক্ষণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে, যাচাই করা হবে ঐ ব্লগারের ইমেইল, নিক ও পোস্ট কন্টেন্ট যথার্থ এবং শ্লীল কিনা। আমরা ঐ ব্লগারের প্রথম পোস্টটি প্রথম পাতায় রাখার মতো মানসম্পন্ন কিনা সে বিষয়টিও যাচাই করবো। যদি পোস্টটিতে আপত্তিকর কিছু না থাকে তাহলে তা প্রথম পাতায় প্রকাশিত হবে। এই যাচাই প্রক্রিয়ায় ১ ঘন্টা থেকে ২৪ ঘন্টা সময় লাগতে পারে। কিছু ব্লগারের নতুন নিক রেজিস্ট্রেশন এর মাধ্যমে, প্রথম পাতায় ফ্লাডিং এবং ব্লগের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যকে ঠেকানোর জন্য এই ব্যবস্থা নেয়া হয়েছে।
১ঘ.
প্রথম পাতার উপর নিয়ন্ত্রন:
সামহোয়্যার ইন... হাতে গোণা কয়েকটা সাইট এর মধ্যে একটি যা প্রতিটি ব্লগারকে প্রথম পাতায় লেখা প্রকাশের সুযোগ দেয়। কিন্তু আমরা লক্ষ্য করেছি কিছু ব্লগার এই সুযোগের অপব্যবহার শুরু করেছেন। যদিও এখন থেকে আমরা সুনির্দিষ্ট নীতিমালা ভঙ্গ না করলে কোন পোস্ট মুছে না ফেলার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু আমরা সকল শ্রেণীর ব্লগারদের কাছে প্রথম পাতার পরিচ্ছন্নতা, বৈচিত্র ও আকর্ষণ রক্ষার্থে এর উপর আরো নিয়ন্ত্রন প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছি।
১ঙ.
যে সব লেখায় রেফারেন্স হিসাবে কিছু আপত্তিকর বিষয় বা শব্দ আসবে:
কিছু গুরুত্বপূর্ণ লেখায় অনেকসময় এমন কিছু রেফারেন্স কিংবা শব্দের ব্যবহার প্রয়োজনীয় হতে পারে, যা সকল বয়সের বা শ্রেণীর লোকজনের কাছে গ্রহণযোগ্য নয়, কিন্তু সে বিষয়ে আলোচনা বেশ জরুরী; আমরা সেসব বিষয়কে প্রথম পাতায় রাখার অনুমতি প্রদান করবো যদি সেই লেখার প্রথম পরিচ্ছেদে বিষয় সংশ্লিষ্ট সতর্কতা দেয়া থাকে (আমরা খুব শীঘ্রই একটি সিস্টেম সংযোজন করতে যাচ্ছি যাতে করে পাঠক কেবল এধরণের পোস্টের টাইটেল দেখতে পারবেন এবং ইচ্ছানুযায়ী নিজ দায়িত্বে পাঠ করবেন)। তবে পোস্ট টাইটেলে আপত্তিকর শব্দ কিংবা বিষয়বস্তুর উপস্থিতি প্রথম পাতা থেকে যে কোন পোস্ট সরিয়ে ফেলতে আমাদের বাধ্য করবে ।
২.
যেসব বিষয়বস্তু এবং আচরণ প্রথম পাতা থেকে সরিয়ে দেয়া হতে পারে :
২ক.
যদি কোন পাঠক কোন পোস্ট সরিয়ে দিতে কিংবা মন্তব্য মুছে ফেলতে অথবা কোন সদস্যকে ব্যান করতে অভিযোগ জানান, বা কোন ব্লগার যদি তার মুছে ফেলা পোস্টের ব্যাপারে জবাবদিহিতা চান তাহলে “কোন সমস্যা” পাতা কিংবা নির্মিতব্য “রিপোর্ট এবিউজ” বাটন চেপে সরাসরি আমাদের কাছে অভিযোগ জানাতে পারেন।
২খ.
যেকোন ধরণের মন্তব্য, যার মর্মার্থ আমাদের কাছে গঠনমূলক না হয়ে সংঘাতপ্রয়াসী / উস্কানীমূলক অথবা সমালোচনামূলক না হয়ে ব্যক্তিগত আক্রমণ মনে হলে তা নীতিমালা অনুযায়ী সরিয়ে দেয়া হবে।
২গ.
প্রথম পাতার বৈচিত্র রক্ষার্থে একই বিষয়ে বহু সংখ্যক পোস্ট থাকলে তার কয়েকটি অথবা সবগুলোই সরিয়ে দিতে পারি ।
২ঘ.
অন্য কোন পোস্টের বক্তব্য নিয়ে নতুন পোস্ট কিংবা ব্যক্তিগত আক্রমনাত্মক পোস্ট আমরা প্রথম পাতা থেকে সরিয়ে দিতে পারি । আমরা কোন পোস্টের প্রত্যুত্তরে নতুন পোস্ট না লিখে মূল পোস্টে মন্তব্যকেই উৎসাহিত করতে চাই।
২ঙ.
যদি কোন ব্লগার অথবা কোন গ্রুপ স্বল্প সময়ের মধ্যে বহুসংখ্যক পোস্ট দিতে শুরু করেন, যা প্রথম পাতায় প্রভাব বিস্তার করতে থাকে (যাকে আমরা ফ্লাডিং বলে জানি) সেসব পোস্ট আমরা সরিয়ে দিতে পারি । যাতে করে সব লেখকের পোস্ট প্রথম পাতায় সমানভাবে স্থান পায়।
২চ.
কোন এক শ্রেণীর অনুভূতিকে আঘাত করে, এমন কোন ঘৃণাত্মক পোস্ট অথবা মন্তব্যপূর্ণ পোস্ট আমরা প্রথম পাতায় থেকে সরিয়ে দিতে পারি ।
২ছ.
প্রথম পাতা থেকে সরিয়ে দেয়া কোন পোস্ট দেখবার লিংক সম্বলিত পোস্ট আমরা সরিয়ে দিতে পারি ।
২জ.
কোন পণ্য কিংবা সেবা বিষয়ে তথ্যভিত্তিক পোস্ট না দিয়ে তার বিজ্ঞাপণমূলক পোস্ট সরিয়ে দেয়া হতে পারে।
২ঝ.
যদি প্রথম পাতা পূর্ণ করার উদ্দেশ্যে কেউ অহেতুক, একাধিকবার ব্যবহৃত বা মডারেটরের কাছে দুর্বোদ্ধ শব্দ,ভাষা কিংবা বাক্য পোস্ট করেন তবে তা সরিয়ে দেয়া হতে পারে।
২ঞ.
২ক. ২খ. ২গ. ২ঘ. ২ঙ. ২চ. ২ছ. ২জ. ২ঝ. ‘কে ক্রমাগত ভঙ্গ করা হলে কিংবা একই পোস্ট একাধিকবার প্রথম পাতায় দেয়া হলে ব্লগারকে প্রথম পাতা থেকে ব্যান করা হতে পারে।
২ট.
বাংলাদেশের সমাজে অশ্লীল গন্য হতে পারে এমন ছবিযুক্ত পোস্ট পুরোটাই প্রথম পাতা থেকে সরিয়ে ফেলা হবে।
৩.
নিম্নলিখিত কারণে আমরা পোস্ট কিংবা ছবি মুছে দিতে পারি:
৩ক.
যে কোন ধরণের পোস্ট যা দেশের প্রচলিত আইন ভঙ্গ করে বা দেশের ক্ষতি করতে পারে এমন কোন তথ্য প্রদান করে। দেশের আইনের সাথে পোস্ট কিংবা ছবির কন্টেন্ট সঙ্গতিপূর্ণ না হলে।
৩খ.
যদি পোস্ট কিংবা ছবিতে ব্যক্তি আক্রমণ, হয়রানিমূলক, কুৎসা রটনামূলক, অশ্লীলতা, কুরুচিপূর্ণ, আপত্তিকর, গালিগালাজ এবং পর্ণগ্রাফি সম্বলিত বক্তব্য কিংবা বিষয় থাকে।
৩গ.
যদি কোন পোস্ট কিংবা ছবিতে অন্য কারো ব্যক্তিস্বার্থ ক্ষুন্নকারী কিংবা একান্ত ব্যক্তিগত তথ্য থাকে।
৩ঘ.
যেকোন ধরণের কল্পিত বা মিথ্যা পোস্ট বিশৃঙ্খলা তৈরীর উদ্দেশ্যে খবরের আকারে প্রকাশ করা হলে ।
৩ঙ.
অন্য কোন সাইটের কিংবা ব্লগের আপত্তিকর কন্টেন্ট দেখার লিংক সম্বলিত পোস্ট।
৩চ.
যদি কোন পোস্টে কোন ব্যক্তি বা গ্রুপের ছবি অনুমতি ব্যতিরেকে ব্যবহৃত হয় এবং সে বিষয়ক তথ্য আমাদের কাছে আসে, আমরা ছবি সরিয়ে দিবো বিষয়টির স্থায়ী কোন সমাধান না হওয়া পর্যন্ত।
৩ছ.
যদি কোন পোস্টে সন্নিবেশিত তথ্য কিংবা বিষয় অথবা নির্দেশনা সমাজ এবং ব্লগ কমিউনিটির জন্য হুমকি স্বরূপ হয়।
৩জ.
যদি কোন পোস্টে এমন কোড, ভাইরাস, কোন বিশেষ নির্দেশনা কিংবা প্রোগ্রাম থাকে যা সামহোয়্যার ইন ব্লগের কার্যক্রমের প্রতি হুমকীস্বরূপ কাজ করবে।
৩ঝ.
যদি কোন পোস্টে প্রকাশিত রেফারেন্স এবং কপিরাইট সম্বলিত তথ্য অনুমতি ছাড়া দেয়া হয়।
৩ঞ.
বাংলাদেশ অথবা যে কোন স্বীকৃত জাতি বা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস, ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে, বিরুদ্ধাচারণ করে, অসম্মান করে অথবা সত্যের অপলাপ বা অর্থহীন পোস্ট মুছে ফেলা হতে পারে এবং ব্লগারের ব্লগিং সুবিধা সাময়িক অথবা স্থায়ীভাবে স্থগিত কিংবা বাতিল করা হতে পারে ।
৪.
নিম্নলিখিত কারণে আমরা কোন ব্লগারকে কিংবা কোন ব্লগ সাময়িকভাবে অথবা চিরতরে বন্ধ করে দিতে পারি :
৪ক.
যদি তাদের নিক অশ্লীল, কুরুচিপূর্ণ, আপত্তিকর হয়।
৪খ.
যদি তাদের ইমেইল এড্রেস অশ্লীল, কুরুচিপূর্ণ, আপত্তিকর হয়।
৪গ.
যদি তারা ৩ক. ৩খ. ৩গ. ৩ঙ. ৩ছ. ৩জ. ‘এর নীতিমালাগুলো বারবার ভঙ্গ করতে থাকেন।
৪ঘ.
যদি কোনো ব্লগারের প্রথম পোস্ট ব্যক্তি আক্রমনাত্মক হয় কিংবা আমরা বুঝতে পারি যে নিক-টি কেবল ব্লগ সম্প্রীতি নষ্ট করবার জন্যই তৈরী করা হয়েছে।
৪ঙ.
যদি কোন ব্লগার ছবি কিংবা লেখার মাধ্যমে অন্য কোন ব্লগার হিসেবে নিজেকে দাবী করেন বা উপস্থাপন করেন । আমরা যদিও এক ব্যক্তির একাধিক নিক রেজিষ্ট্রেশন সাপোর্ট করি ; কারণ অনেক লেখকই ছদ্ম নামে লেখালেখি পছন্দ করেন । কিন্ত কোন ব্লগার যদি তার লেখার মাধ্যমে সুস্পষ্ট ভাবে প্রমাণ করেন যে তার একাধিক নিক রয়েছে এবং তা ব্লগের পরিবেশকে অশান্ত করে তাহলে তাকে আমরা বিবেচনার মাধ্যমে ব্যান করতেও পারি ।
৪চ.
যদি কোন ব্লগার অন্য একজন ব্লগারের ব্লগে ব্যক্তি আক্রমণ, অপমানজনক, অশ্লীল, কুরুচিপূর্ণ, আপত্তিকর, গালি সম্বলিত মন্তব্য করেন।
৪ছ.
যদি কোন ব্লগার অন্য কাউকে হেয় করবার উদ্দেশ্য নিয়ে কোন নিক রেজিস্টার করে।
৪জ.
যদি আমরা কোন ব্লগারের ব্যাপারে সুনির্দিষ্ট প্রমাণ পাই যে, সে ব্লগের পরিবেশ বিনষ্ট করতে একাধিক নিক ব্যবহার করে, ব্লগের পরিবেশ রক্ষা করতে তার নিয়মিত নিকটিসহ সবগুলো ব্যান করা হবে।
৫.
মন্তব্য মডারেশন বিষয়ে:
৫ক.
আমরা আশা করবো যে, কোন পোস্টের মন্তব্য সেই পোস্টের লেখক নিজস্ব দায়িত্বেই নিয়ন্ত্রন করবেন। কর্তৃপক্ষ কোন সুনির্দিষ্ট অভিযোগ না পাওয়া পর্যন্ত কোন পদক্ষেপ নিবেনা। আমরা আশা করবো ব্লগার নিজ দায়িত্বেই আপত্তিকর মন্তব্য মুছে ফেলবেন এবং মন্তব্যকারীকে ব্লক করবেন যাতে মন্তব্যকারী ব্লগার ভবিষ্যতে এরকম কোন আপত্তিকর মন্তব্য না করতে পারে । যতদিন পর্যন্ত রিপোর্ট এবিউজ বাটন সুবিধা না থাকছে, ততদিন “কোন সমস্যা” পাতায় গিয়ে অভিযোগ জানাতে অনুরোধ করা যাচ্ছে।
৫খ.
যদি কোন ব্লগের মন্তব্যে ব্যক্তি আক্রমণ, অপমানজনক, অশ্লীল, কুরুচিপূর্ণ, আপত্তিকর, গালি সম্বলিত উপাদান থাকে তাহলে ব্লগ লেখকের অনুমতি ছাড়াই সেই মন্তব্য মুছে দিতে পারি ।
৫গ.
ব্লগার “কোন সমস্যা” পাতায় অভিযোগ জানানোর সুবিধা হারাবেন যদি তিনি ক্রমাগত ভিত্তিহীন অভিযোগ জানাতে থাকেন ।
শেষ কথা:
সামহোয়্যার ইন... দায়িত্বশীল স্বাধীনতায় বিশ্বাস করে। উপরে উল্লেখিত নীতিমালা কেবল বিশেষ ক্ষেত্রেই ব্যবহার করা হবে। আমরা কারো বাক বা চিন্তা স্বাধীনতার পথে বাঁধা হয়ে দাঁড়াতে চাই না। চিন্তার সংঘাত কিংবা সমালোচনা একটি ব্লগিং কমিউনিটিতে থাকতে পারে কিন্তু যখন এই সংঘর্ষ, চিন্তা কিংবা আদর্শের গন্ডী পেরিয়ে ব্যক্তি সংঘর্ষে রূপ নেয় তখন আর তা সুস্থ্ পরিবেশের পরিচায়ক হয় না। এই ব্লগ সাইটের পরিবেশ ব্লগাররাই ঠিক করে নেবে; আমরা কতিপয় কুরূচিপূর্ণ ব্লগারকে একটি সুস্থ সাবলীল ব্লগ কমিউনিটিকে প্রভাবিত করতে দিতে পারি না। যে সব পোস্ট আপত্তিকর এবং কেবলি সংঘাত তৈরির উদ্দেশ্যে লেখা, ব্লগাররা তা এড়িয়ে যাবেন কারণ এগুলো সম্বন্ধে বেশি আলোচনার অর্থ হলো এ ধরণের নোংরা পোস্টের গুরুত্ব বাড়িয়ে দেয়া । আমরা আশা করি, সকলে তাদের ধৈর্য্য-সহমর্মিতা দিয়ে সংঘাত দূর করবেন এবং আমাদের জাতির উন্নয়নে সবচেয়ে প্রয়োজন যে একতার তা অর্জন করবেন । শুভ ব্লগীং!
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): নীতিমালা, নীতিমালা ;
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি, আমার দিনকাল বিভাগে । সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:০১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মদন বলেছেন:
ভাল লাগল
মেসবাহ য়াযাদ বলেছেন:
বুঝলাম, একমত এবং ধন্যবাদ
মাহমুদ রহমান বলেছেন:
পুরোট পড়ি নাই, শেষের প
অঃরঃপিঃ বলেছেন:
ঠিকাছে। ৩ক.যে কোন ধরণের পোস্ট যা দেশের প্রচলিত আইন ভঙ্গ করে বা দেশের ক্ষতি করতে পারে এমন কোন তথ্য প্রদান করে। দেশের আইনের সাথে পোস্ট কিংবা ছবির কন্টেন্ট সঙ্গতিপূর্ণ না হলে।
এই বিধিটা খুব খিয়াল কইরা
অঃরঃপিঃ বলেছেন:
স্বাধীনতা, সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করে দেয়া পোস্ট, যা প্রকারান্তারে বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করা- রাষ্ট্রদ্রোহীতা। এইটা মাথায় রাখতে হবে কতিপয় ব্লগারকে।
মাহমুদ রহমান বলেছেন:
এই যে ব্লগের সংস্কার করা হচ্ছে, তাতে কারা কারা মাইনাস হচ্ছেন?
মাহমুদ রহমান বলেছেন:
স্বাধীনতা, সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করে দেয়া যে কোন পোস্টকে নিকসহ অবশ্যই ব্যান করা উচিত।
বৃষ্টি মানব বলেছেন:
ভালো লেগেছে। সঙ্গে থাকার ইচ্ছা রাখি সব সময়। আমার কয়েকটা প্রশ্ন ছিলো। ১. আপনাদের ফন্টের সমস্যাটা (যেমন: যত্ন) সমাধান কবে নাগাদ হবে?
২. আপনারা বিজ্ঞাপন প্রদর্শনটা কিভাবে মার্ক করবেন? আমি যদি এমন কোনো বিজ্ঞাপন দেই ঠিক এভাবে " 'ক' নামক পণ্যটি খুবই ভালো, আমি ব্যবহার করি আপনারাও ব্যবহার করেন..." এ ধরনের বিজ্ঞাপন কি বর্তমান নীতিমালা অনুযায়ী বৈধ?
৩. সব কিছুইতো ব্যক্তি নির্ভর, যেহেতু জানামতে গরু ছাগল এখানে ব্লগিং করেনা... তাই ব্যাক্তিগত আক্রোশ নিয়ে প্রশংসাপত্র লেখাটাও কি মানব 'অধিকার' কে ক্ষুন্ন করে? আমি যদি বলি- 'বৃষ্ট মানবে'র নামে যে কবিতা লেখা হয়েছে সেটা আমার ভালো লাগে নাই, এটাকে মুছে ফেলা হোক.... সে দাবীটা আপনাদের বর্তমান নীতিমালা অনুযায়ী কতটুকু বৈধ?
আরো কিছু প্রশ্ন আছে। আপাতত এ কয়টার উত্তর প্রত্যাশা করছি।
-- একমত @ অঃরঃপিঃ
রিজভী বলেছেন:
গুড জব্।
বৃষ্টি মানব বলেছেন:
[স্বাধীনতা, সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করে দেয়া পোস্ট, যা প্রকারান্তারে বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করা- রাষ্ট্রদ্রোহীতা। এইটা মাথায় রাখতে হবে কতিপয় ব্লগারকে। ]-- এমন কিছু ঘটেছিলো বলেই 'বাংলাদেশ' সৃষ্টি হইছিলো @ অ:র:পী, তাই খিয়াল কইরা। আপনি যদি বর্তমান সরকারকে বৈধতা দানে অস্বীকৃতি জানান সেটা 'আইন স্বীকৃত' না ' আইন বহির্ভূত'?
অঃরঃপিঃ বলেছেন:
কর্তৃপক্ষরে জিগান। আপাতত এই জাতীয় কুতর্কে ত্রিভুজ ভাইয়ের সিটিএন ইউজ করব ভাবতাছি
আস্তমেয়ে বলেছেন:
ভালো। শুভ কামনা, যেন আইনগুলো প্রয়োগ করতে পারেন সুষ্ঠু ভাবে। অপেক্ষায় আছি, অধীর আগ্রহে।
তাহমিদাল বলেছেন:
নোটিশবোর্ড, নীতিমালায় বলা হইছে যে আপনারা কোনো পোস্টের প্রত্যুত্তরে নতুন পোস্ট না লিখে মূল পোস্টেই মন্তব্য করাকেই উত্সাহিত করতে চান। এই কথার কিছু সার আছে। কারো পোস্টে মন্তব্য করার প্রসঙ্গ থাকলেও খামকা নতুন পোস্ট করা নিয়া আপনাদের নিরুত্সাহ আমাদের বুঝে আসে। কিন্তু এই কথাটাও তুলা থাকুক যে কর্তৃপক্ষ হিসাবে আপনাদের কাছে আমরা কিছু উপস্থিত আক্কেলের পরিচয় পাইবার আশা রাখি। সেমতো আপনেরা হয়তো বিশেষ কিছু ক্ষেত্রে মূল পোস্টে মন্তব্য করার পরিবর্তে নূতন পোস্ট করারে নিবেন। যথা, কখনো কখনো কোনো পোস্টে মূল প্রসঙ্গ থেইকা কথা লতায় পাতায় এতো দূরে বাইড়া উঠে যে সেইটারে নূতন প্রসঙ্গ হিসাবে চিনতে বেশি মেহন্নত করা লাগে না। তখন সেই নূতন প্রসঙ্গ নিয়া আলোচনা করার জন্য নূতন পোস্ট দিলে নূতন প্রসঙ্গের একটা রাহা হয়।
অপিচ, পোস্ট যাঁর পোস্টের পরিসরে তাঁরই হুকুমদারি চলতে দেখি আমরা। কারণ : যত যা-ই হোক ব্লগ তাঁর, আলোচনার মাথায় স্থাপিত পোস্টখানাও তাঁর, আলোচনার সূত্রপাতের কর্তা তিনি, ফের মন্তব্য রাখা-মুছার মালিকানা ফলাইবার মাধ্যমে তিনি আলোচনারে মনপছন্দ ধারায় চালাইয়া দেওয়ার কর্ম করলে কারো কিছু কওয়ার থাকে না।
তখন ঐ না-কওয়া, না-কইতে-পারা পাট্টি যদি আলোচনারে মূল পোস্টারের খেয়ালখুশির বাইরে আইনা চালাইতে চায়, তাইলে তাদের একটা নিজস্ব পরিসর লাগে। তখন নূতন পোস্ট করাই সহজ রাস্তা হয়।
তাহমিদাল বলেছেন:
নোটিশবোর্ড, নীতিমালায় বলা হইছে যে আপনারা কোনো পোস্টের প্রত্যুত্তরে নতুন পোস্ট না লিখে মূল পোস্টেই মন্তব্য করাকেই উত্সাহিত করতে চান। এই কথার কিছু সার আছে। কারো পোস্টে মন্তব্য করার প্রসঙ্গ থাকলেও খামকা নতুন পোস্ট করা নিয়া আপনাদের নিরুত্সাহ আমাদের বুঝে আসে। কিন্তু এই কথাটাও তুলা থাকুক যে কর্তৃপক্ষ হিসাবে আপনাদের কাছে আমরা কিছু উপস্থিত আক্কেলের পরিচয় পাইবার আশা রাখি। সেমতো আপনেরা হয়তো বিশেষ কিছু ক্ষেত্রে মূল পোস্টে মন্তব্য করার পরিবর্তে নূতন পোস্ট করারে নিবেন। যথা, কখনো কখনো কোনো পোস্টে মূল প্রসঙ্গ থেইকা কথা লতায় পাতায় এতো দূরে বাইড়া উঠে যে সেইটারে নূতন প্রসঙ্গ হিসাবে চিনতে বেশি মেহন্নত করা লাগে না। তখন সেই নূতন প্রসঙ্গ নিয়া আলোচনা করার জন্য নূতন পোস্ট দিলে নূতন প্রসঙ্গের একটা রাহা হয়।
অপিচ, পোস্ট যাঁর পোস্টের পরিসরে তাঁরই হুকুমদারি চলতে দেখি আমরা। কারণ : যত যা-ই হোক ব্লগ তাঁর, আলোচনার মাথায় স্থাপিত পোস্টখানাও তাঁর, আলোচনার সূত্রপাতের কর্তা তিনি, ফের মন্তব্য রাখা-মুছার মালিকানা ফলাইবার মাধ্যমে তিনি আলোচনারে মনপছন্দ ধারায় চালাইয়া দেওয়ার কর্ম করলে কারো কিছু কওয়ার থাকে না।
তখন ঐ না-কওয়া, না-কইতে-পারা পাট্টি যদি আলোচনারে মূল পোস্টারের খেয়ালখুশির বাইরে আইনা চালাইতে চায়, তাইলে তাদের একটা নিজস্ব পরিসর লাগে। তখন নূতন পোস্ট করাই সহজ রাস্তা হয়।
বাংলাদেশের সমাজে অশ্লীল গন্য হতে পারে এমন ছবিযুক্ত পোস্ট পুরোটাই প্রথম পাতা থেকে সরিয়ে ফেলা হবে।"
অশ্লীল সব সমাজে সব দেশেই অশ্লীল।
বৃষ্টি মানব বলেছেন:
হ ত্রিভুজের মতনই উত্তর হইছে @ অরপি। কীবোর্ড হাতে আইলে ফটাফট পান্ডুলিপি নামাতেই হইবো? একটু জিরান যায় না? এটা কিন্তু আক্রমাত্নক মন্তব্য। এটা ঠিক কতটুকু বৈধ @ ব্লগার। নোটিশবোর্ডরে জিগাইলাম না। উনি ঘুমাচ্ছেন। ১৬ তারিখ ইন্নানিল্লাহ.....।
অঃরঃপিঃ বলেছেন:
সিটিএন
ঝড়ো হাওয়া বলেছেন:
এখন আর এইসব কথায় ভরসা পাইনা। তবে কতৃপক্ষ যদি নিয়মানুসারে চলতে পারে তাহলে ব্লগের জন্যই মঙ্গলকর হবে।- আশাবাদী।
আশরাফ রহমান বলেছেন:
সামহোয়ারের সকল নীতির সাথে আছি।
বিপ্লব রহমান বলেছেন:
ভাল লাগলো। ...কিন্তু আপনি বলছেন, '..যে সব পোস্ট আপত্তিকর এবং কেবলি সংঘাত তৈরির উদ্দেশ্যে লেখা, ব্লগাররা তা এড়িয়ে যাবেন কারণ এগুলো সম্বন্ধে বেশি আলোচনার অর্থ হলো এ ধরণের নোংরা পোস্টের গুরুত্ব বাড়িয়ে দেয়া ।'...আমার প্রশ্ন হচ্ছে, তাহলে এ ধরণের পোস্ট আপনারা আবার টপরেটেড করেন কোন যুক্তিতে?
নুর3ডিইডি বলেছেন:
সুস্ত পরিবেশে ব্লগিংয়ের অপেক্ষায় আছি। শুভ কামনা।
হোসেইন-দ্য এ টিম বলেছেন:
আচ্ছা ভাইয়া,সিটিএন কী?
হোসেইন-দ্য এ টিম বলেছেন:
এই বিশাল লেখাটা যিনি বা যারা লিখেছেন এবং অনুবাদ করেছেন তাদেরকে ধইন্যাপাতা।জরুরী কাজে বাইরে যাচ্ছি,কপি করে রাখলাম,পরে পড়ে নেব।আপাতত:৫ দিলাম।পরে আরো কিছু বাড়ায়া দিব নে ।ইতিমধ্যে কেউ যদি পুরোটা পড়ে কোন সারমর্ম পান,আমারে একটু মেইলে জানাইয়া দিয়েন।
সর্বোচ্চ ১০০ শব্দে জানালে প্রীত হইব।
হোসেইন-দ্য এ টিম বলেছেন:
আগামী ১৬ জুলাই আমি ''হোসেইনের পার্সোনাল নীতিমালা'টি আবার পোস্ট করব।আশাকরি আপনার তখন আবার ব্যন করবেন,কিন্তু নীতিমালার অংশ (১খ)হিসেবে একটা নোটিশ দেবেন ।আমি আসলেই বুঝতে চাই ঠিক কোন কারনে লেখাটি ব্যান খাইচিল।
জিললু বলেছেন:
আমার কিছু কথা১। বিষয় ভিত্তিক ব্লগ ১ম পাতায় দিলে ভাল নয় কি ?
২। রেটিং নয় , সম্পাদনা করে ভাল-মান সম্পন্ন ব্লগটি ১ম পাতায় দেওয়া হোক ।
৩। শিক্ষা-সাহিত্য বিষয়ক ব্লগ ১ম পাতায় রাখা হোক।
আশা রাখি সাহিত্যের আন্দোলন হোক somewhereinblog--এ।
কোপা সামছু বলেছেন:
নীতিমালা গুলোকে স্বাগত জানাই,কথা হল নীতিমালা মূলত সফল হয় তার প্রয়োগ ও বাস্তবায়নের উপর ভিত্তি করে।
সুতরাং প্রয়োগের উপর জোর দিতে হবে।
আহমাদ মুজতবা বলেছেন:
ভালোই চলে, মাগার কতটুকু সফল হইবো সেইটাই দেখার। এবং কবে থেকে চালু হচ্ছে তার আগে যা করার কইরা লই। হিহিহিহিহিহি
সাফায়েত বলেছেন:
নীতিমালা চুড়ান্ত করার আগে কিছু বিষয়ে ব্লগারদের মতামত নিলে ভালো হতো। একজনের জন্য একটি নিকই যথেষ্ট, একাধিক নিকের সুযোগ রহিত করা ভালো, তাহলে সবাই নিজ নিকের পরিছন্নতা বজায় রাখার চেষ্টা করবে।
উন্মনা রহমান বলেছেন:
আপনারা কারা? মডারেটর কারা? ঠিকানা কি?
৩জ.
যদি কোন পোস্টে এমন কোড, ভাইরাস, কোন বিশেষ নির্দেশনা কিংবা প্রোগ্রাম থাকে যা সামহোয়্যার ইন ব্লগের কার্যক্রমের প্রতি হুমকীস্বরূপ কাজ করবে।
এখন বলেনত আমারে কেন ব্যানাইছে?
অন্তরাল বলেছেন:
ভালো, তবে অনেক লম্বা হয়েছে বলে মনে হয়। কাট কাট কতগুলো বিধি করলেই চলত। তারপরও ধন্যবাদ
কার্টুনিস্ট বলেছেন:
নীতিমালা পছন্দ হইছে। তবে এগুলো প্রয়োগ করলে অনেকেই বেজার হতে পারে।
ইমরান মাহমুদ বলেছেন:
পড়ে ভালো লাগলো, আরো ভালো লাগবে এর বাস্তব প্রয়োগ দেখে
উন্মনা রহমান বলেছেন:
হেজাব, ধইন্যা পাতা। নোটিশ বোর্ড তো আকাশ হইতে পতিত বাণীর মত মনে হ্য়। কোথা হইতে পতিত হইল, তাহা দেখা যায় না। পেছনে কাহারা, তাহা বুঝা যায় না। অভ্রান্ত বাণী বৃষ্টির মত পতিত হয়। নীচে থেকে প্রশ্ন দ্বারা তাহা বিদ্ধ করা যায় না। তবে আমি (জনগণ) কাউরে না চিনলেও অনেকে মনে হ্য় অনেককেই চিনেন!
দয়া কইরা বানানটা ঠিক কইরেন। আপনে যেই বানান লিখছেন ঐটা ব্যান খাইছে ছাগুরে ছাগু বলছই দেইখা। এখন লিখবেন:
হে জা ব
পথিক!!!!!!! বলেছেন:
অনেকদিন পরে ব্লগে আসার পর এমন এক উেদ্যাগ খুবই আনন্দ েজাগান করল মনে.........দেরীতে হলেও এবং অনেক আইনের প্যাচ দেয়ার সুেযাগ থাকলেও ...কিছু যে হলো তাতেই ঐ আনন্দ ...
ধন্যবাদ প্রাপ্য অবশ্য ই ...কতৃপক্ষ....
আমি ব্লগের একনিষ্ঠ ছিলাম নিরবে সদা.., নেই তবে শ্রীঘ্রই থাকব..যদিও মন পাই নি , পাবও না জানি...
তবুও আসছি ..একটু গুছিয়ে নিয়েই বাস্তবটাকে ...
বইপাগল বলেছেন:
আশা করি যা প্রকাশ করেছে নোটিশবোর্ড, তার যথাযথ প্রয়োগ হবে। শুভ ব্লগিং।
আন্ধার রাত বলেছেন:
এত বিশাল আইন মুখস্ত করাই দায়।
ধূসর ছায়া বলেছেন:
যে নোটিশবোর্ড আগের সামান্য কয়েকটা নীতিমালার যথাযথ প্রয়োগ করতে পারেনি তারা এই বিশাল নীতিমালা প্রয়োগ করবে । হাসি পাচ্ছে রে কেউ আমারে ধরো রে......এ নীতিমালা ত্রিভুজ গং তথা জামাতপন্থীদের রক্ষা করার নীতিমালা । হোসেইন হেজাব ব্যান হতে সময় লাগে না কেউ অভিযোগ না করেও আর ত্রিভুজ গংদের ব্যান করা হয় না এতো অভিযোগ করার পরও । বাল ছাল নীতিমালা হাজার হাজার ঘোষণা করা যায় মাগার বাস্তবায়ন করা যায় না । প্রকৃষ্ট উদাহরণ নোটিশবোর্ড । আমি সবশেষে জানতে চাই, ত্রিভুজরা কেন ব্যান হয়নি ? আর হোসেইন কেন ব্যান হয়েছে ? রাগ ইমন কেন চলে গেলেন ? একচোখা নীতির পরিবর্তন কবে হবে ?
ধূসর ছায়া বলেছেন:
ঘোষণা দিয়ে ১ রেটিং করলাম ।
আলী বলেছেন:
১) চিন্তাধারা যতই চরম-পন্থী কিংবা রক্ষণশীল হোক না কেন, তার স্বাধীন মত প্রকাশকে আমরা সমর্থন করি, যতক্ষণ না তা রাষ্টীয় আইন বা অন্যের ব্যাক্তি স্বাধীনতা লঙ্ঘন করে ------- তারমানে স্বাধীনতাবিরোধী রা বলবো আমরা শুনবো ????২) নিয়মভঙ্গের জন্য কোন ব্লগারকে ব্যান করা হলে তিনি তার নিজস্ব ব্লগ পাতায় একটি নোটিশ পাবেন, যেখানে নিয়মভঙ্গের সুনির্দিষ্ট ধারার উল্লেখ থাকবে --ব্যান হইলে নিজস্ব পেজ এ ঢুকবো কেমনে ????
৩) যদি কোন পাঠক কোন পোস্ট সরিয়ে দিতে কিংবা মন্তব্য মুছে ফেলতে অথবা কোন সদস্যকে ব্যান করতে অভিযোগ জানান, বা কোন ব্লগার যদি তার মুছে ফেলা পোস্টের ব্যাপারে জবাবদিহিতা চান ----তার মানে বাকস্বাধীনতা নাই ?????
৪) যেকোন ধরণের মন্তব্য, যার মর্মার্থ আমাদের কাছে গঠনমূলক না হয়ে সংঘাতপ্রয়াসী / উস্কানীমূলক অথবা সমালোচনামূলক না হয়ে ব্যক্তিগত আক্রমণ মনে হলে তা নীতিমালা অনুযায়ী সরিয়ে দেয়া হবে-----আমাদের পোস্ট এখন আপনের ইচ্ছা অনুযায়ী মডারেট হবে????
৬) যদি কোন ব্লগার অন্য কাউকে হেয় করবার উদ্দেশ্য নিয়ে কোন নিক রেজিস্টার করে----- ঢালী কি ???
পাগলা বাবু বলেছেন:
আমি এখানে ভালোবাসা দিতে এবং নিতে এসেছি । আঘাত দিতে নয় । আমি বাংলার মানুষ তবে ও পারের । আমার কথা একটু কেমন অন্য রকম, সবার বুঝতে একটুখানি কষ্ট হয় । আমার কথা সবার জন্য নয় ।
ত্রিভুজ বলেছেন:
এই নীতিমালাটা আরো এক বছর আগে হলে সামহোয়্যারের আলেক্সা রেংক ১ থাকতো।লেট হলেও দেরী হয়ে যায়নি.. এখন আইনের যথাযথ প্রয়োগ হলেই চলে।
শুভ কামনা সামহোয়্যারের জন্য.... সবসময়!
কোপা সামছু বলেছেন:
আমি এখন কিছু মন্তব্য করব না,আগে মুখস্ত করে নিই।
আনেক বড়, মুখস্থ করতে সময় লাগবে, আমার ব্রেন আবার এত ভাল না।
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন:
তাইলে নতুন নীতির ১ এর ক অনুযায়ী,!@@!1131839 !@@!1131840 সিদ্ধ?খুনিরে সাপোর্ট করা পোস্ট কিন্তু, বাংলাদেশের দন্ডবিধি পইড়া তারপরে ১ এর ক প্রয়োগ করতে আইসেন।
শুধু এইজন্যেই সামহোয়্যার ছাড়ছিলাম, কোন ধর্মীয় ইস্যু বা কোন পর্দা ইস্যু তে না।
নীতিমালা দেইখ্যা বড়ই মজা পাইলাম।
আরিল হ্যানত্যান অনেক কথাই কৈছিলো, তার জন্যও একখান পোস্ট দিছিলাম, সেইটা পইড়াও দেখার সুযোগও তার হয় নাই।
সামহোয়্যারে কাজ করে সেইরকম লোকের থাইকা আইকিউ কম মানুষের সংখ্য খুব কম। কাজেই, কারা এই নীতিমালা গ্রহণ করবো, সেইটা আর বইলা দিতে হইবোনা।
ফি আমানিল্লাহ।
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন:
বোকার স্বর্গে কারা থাকে, সেইটা কিন্তু সবাই বোঝে। শুধু নোটিশবোর্ড নামের পেছনে আইকিউ ২০ এর লোকজন বোঝে না। তারা মনে করে, পাব্লিক সবই আইকিউ ১৯ বা তার কম।
অনন্তমৈথুন বলেছেন:
আমার কপাল..
এস্কিমো বলেছেন:
"এই নীতিমালাটা আরো এক বছর আগে হলে সামহোয়্যারের আলেক্সা রেংক ১ থাকতো।"- এতোদিনেও বুঝলোনা নোটিশবোর্ড! কপাল..
হট্টগোল বলেছেন:
নীতিমালা কি?
বাংলার CUPID বলেছেন:
প্রয়োজন ছিলো এটার। ধন্যবাদ নোটিশ বোর্ড।
ঢালী! বলেছেন:
নোটিশ ৪ ছ)এই ব্লগার জন্মসুত্রে ও বংশগত ভাবেই ঢালী! নিক ব্যাবহার করার অধিকার সংরক্ষণ করেন ।
(!) চিহ্ন ব্যাবহার করা না করা একান্তভাবেই এই ব্লগারের ব্যাক্তিগত ইচ্ছার বহিঃপ্রকাশ ।
যীশূ বলেছেন:
{২চ.'কোন এক শ্রেণীর অনুভূতিকে আঘাত করে, এমন কোন ঘৃণাত্মক পোস্ট অথবা মন্তব্যপূর্ণ পোস্ট আমরা প্রথম পাতায় থেকে সরিয়ে দিতে পারি।'}
=তার মানে কি? রাজাকার গো আমি সামনে পাইলেতো তো থুতু ছিটামু। আর ব্লগে দেখা হইলে চুম্মা দিমু!?
পুরা নীতিমালাই পরস্পর বিরোধিতামূললক। ভূয়া। আমিও ঘোষনা দিয়া ১ দিলাম। পারলে আরও কম দিতাম।
ফজলে এলাহি বলেছেন:
নতুন নীতিমালা নিয়ে সামহোয়্যারইনের আগমনকে অভিনন্দন জানাই।ব্যক্তি আক্রমণের সাথে সাথে আদর্শিক আক্রমণের ক্ষেত্রেও সুষ্ঠু ও সঠিক এবং তড়িৎ পদক্ষেপ সবচেয়ে বেশী আশা করছি।
মোটের উপর নীতিগুলোর সঠিক বাস্তবায়ন হলে ব্লগের ভবিষ্যত অনেক উজ্জ্বল দেখতে পাচ্ছি।
=====
শুভকামনা।
সোমেশ্বর অলি বলেছেন:
ভালো, সুস্থ - স্বাভাবিক চিন্তা প্রকাশে এই নীতিমালা কাজে আসবে...
নুশরাত শারমিন সুমি বলেছেন:
কথা কম , কাজ বেশী। এই নীতির প্রতিফলন দেখার অপেক্ষায় আছি। নোটিশবোর্ড এর ঘোষনা যেন গাল গল্পে পরিণত না হয়।
আরো একটা বিষয় কি এড করা যায়না?
> অন্যের পোষ্টে মন্তব্য করা নিজের মন্তব্য যেন নিজেই মুছে ফেলতে পারে, অন্তত বেধেঁ দেওয়া সময়ের মধ্যে হলেও। এ ক্ষেত্রে ৫ মিনিট সময়ের মধ্যে মন্তব্য কারী নিজের মন্তব্য মুছে ফেলতে পারবে।
এমনটা করা হলে আমার মনে হয় অযথা ঝগড়ার সূত্রপাত হবে না। যেমন কেউ কোন পোষ্টে মন্তব্য করলে যদি সে দেখে তার মন্তব্য ব্লগে উত্তেজনা সৃষ্টি করছে। তাহলে সে নিজের মন্তব্য নিজেই মুছে ফেলতে পারবে।
চক্র বলেছেন:
হ, আঠা লাগাইয়া দিয়া তারপর মন্তব্য হাওয়া করে কেটে পড়া। পাবলিকের বুদ্ধিও।
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
চিন্তার সংঘাত কিংবা সমালোচনা একটি ব্লগিং কমিউনিটিতে থাকতে পারে কিন্তু যখন এই সংঘর্ষ, চিন্তা কিংবা আদর্শের গন্ডী পেরিয়ে ব্যক্তি সংঘর্ষে রূপ নেয় তখন আর তা সুস্থ্ পরিবেশের পরিচায়ক হয় না।*************************************
উপরের কথাগুলো আরো অনেক আগেই বুঝা উচিত ছিল কর্তৃপক্ষের। অনেকেই মুখে ফেণা তুলেছেন ওনাদের দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে। শেষ অব্ধি,বিরক্ত হয়ে ব্লগিংও ছেড়ে দিয়েছেন,এমন নিরপেক্ষ ব্লগারের সংখ্যা কতো,সেটা কর্তৃপক্ষ সবচে ভাল বলতে পারবেন। দেরিতে হলেও দৃষ্টি আকর্ষিত হয়েছে বা কুম্ভ কর্ণের ঘুম ভেঙ্গেছে,আশার কথা ।
আমরা যথাযথ বাস্তব প্রয়োগ চাই ।
ব্রাত্য রাইসু বলেছেন:
"আমরা আশা করি, সকলে তাদের ধৈর্য্য-সহমর্মিতা দিয়ে সংঘাত দূর করবেন এবং আমাদের জাতির উন্নয়নে সবচেয়ে প্রয়োজন যে একতার তা অর্জন করবেন । " এই রকম একটা ফালতু আবদার কেমনে করলেন ভাইবা পাই না। জাতির উন্নয়নেই বা একতা কী কামে লাগে? জাতির একতা হইলে অহমিকা বা দম্ভ তৈরি হয়। আর এই দেশে বহু জাতি, এই বাংলা ভাষায় বহু দেশ। বাংলা ভাষার একটা প্লাটফর্মরে খালি আপনেগোর নিজের দেশে বন্দি করতে চাইতেছেন কেন? রাজনৈতিক নেতাদের বাণীর মত শোনাইলো কথাটা। হাস্যকর!
অন্যমনস্ক শরৎ বলেছেন:
কাগো একতা কিভাবে একতা? সমস্যা রয়েই গেল আরকি।
চক্র বলেছেন:
যারা মুসলিম জাতির উন্নয়ন, সংহতি ও একতা চায় না, নোটিশবোর্ড তাদের কথায় কান দেবেন না। তাদেরকে হাসতে দিন। একসময় হাসতে হাসতে দম আটকে ইন্তেকাল ফরমাইবে।
ব্রাত্য রাইসু বলেছেন:
কোনো সমস্যা নাই। এক দিকে নোটিশবোর্ড আর এক দিকে একতা পার্টি। নোটিশবোর্ড যা বলবে একতারা তা হোনবে। না হোনলে যাও গা! থাকলে একতার মইধ্যে থাকো। পজেটিভ সমালোচনা করো। জাতির যাতে ভালো হয় এমন কিছু করো। এই রকম একটা স্কুলপাঠ্য রচনা অনেক দিন পড়ি নাই। এইখানে ব্লগারগো কথাবার্তা বা রচনার উপরে নোটিশবোর্ডের যে কোনো সাজেস্ট করার জায়গা নাই, তার যে খালি নিরোধ করারই এখতিয়ার তা তিনি জানেন না। কেমনে জানবেন, তিনি তো একটা বোর্ড মাত্র!
চক্র বলেছেন:
পারলে আপনি একটা নীতিমালা বানাইয়া দেন, খামাখা নোটিশবোর্ডরে গাইলাইয়া কি হইবো?নোটিশবোর্ড তো খারাপ কিছু বলে নাই। মুসলিম জাতির একতা কামনা করেছে। আমরাও একতার সাথে একমত পোষন করেছি।
ব্রাত্য রাইসু বলেছেন:
চক্র ভাই, মুসলিম কোনো জাতি হয় না। ওইটা নানা জাতির লোকের ধর্ম হয়। সব জাতির লোকরে যদি এক ধর্মের সামহোয়ারে নিয়া আসতে চান তাইলে ঠিক আছে। খারাপ না।
চক্র বলেছেন:
মুসলিম কোনো ধর্ম না, ধর্ম হলো ইসলাম। আর ইসলাম ধারনকারী সবাই হলো মুসলিম। দুনিয়ার সমস্ত মুসলিম ভাই ভাই। সমস্ত মুসলমান এক জাতি। তাদের ঐক্যকামনা তো খারাপ কিছু না।আপনি আসল প্রসংগ এড়িয়ে গেলেন। এতই যদি সমালোচনা করতে হবে, তাহলে আমাদেরকে আরো গ্রহনযোগ্য একটি নীতিমালা দেন।
তাহমিদাল বলেছেন:
চক্র, `এই নীতিমালা'টাকে আরো `গ্রহণযোগ্য' করার জন্যই মনে হয় সদস্যরা সমালোচনা করতেছেন। হয় মানো, নয় না-মাইনা-নিজে-আলাদা-কিছু-বানাও, এই দুইয়ের ঊর্ধে (্ব) সমালোচনার যে একটা জায়গা আছে সেইটা বুঝা দরকার।
সোনার বাংলা বলেছেন:
কি করুম!মীর জাফরদের জন্য গালি ছাড়া অন্য কিছু যে
লিখতে বা কইতে পারিনা!
আমার কি হইবো কন?
হাসিনা খালেদা নিজামী এরশাদ কাগী আর কাগুদের
নাম শুনলে আমার ভিতরে কি যেন হয়!
তার একমাত্র ঔষধ হইলো এই গালি তা যদি না
দিতে পারি এই খানে,তয় কোথায় দেবো?
আর যারা মিথ্যা গুন গান করে এই রতনদের
তাদের কি হবে?
আমি কোথায় যামু কন......?
রেজওয়ান বলেছেন:
"দুনিয়ার সমস্ত মুসলিম ভাই ভাই। সমস্ত মুসলমান এক জাতি।" - সব কাগুজে কথাতাহলে সৌদি আরবের লোকেরা বাংলাদেশের লোকদের মিসকিন বলে কেন? ওইটা আবার কোন জাতি? দুনিয়াতে মুসলমানরাই মুসলমানদের মারছে কেন? সুন্নী শিয়া কেউ কাউকে সহ্য করতে পারেনা কেন?
ও হ্যা মুসলমান জাতি -নেশন অফ ইসলাম (উইকিপিডিয়ায় খুজেন) নামে একটা সেক্ট আছে ইসলামের যারা বলে আল্লাহ এক বটে কিন্তু এসেছিল তাদের প্রতিষ্ঠাতার মধ্যে। কি ভয়ন্কর।
কাজই খুব খেয়াল কইরা।
অনিশ্চিত বলেছেন:
নীতিমালার অধিকাংশ বিষয়ের সঙ্গে একমত পোষণ করেই বলতে চাই, শ্লীলতা ও অনুভূতির বিষয়টি নিয়ে ব্লগ কর্তৃপক্ষকে আরো বেশি ভাবতে হবে। কোন লেখা বা ছবি শ্লীল না অশ্লীল, তা নির্ধারণ করা অনেক সময়ই দূরূহ হয়ে পড়ে। উপস্থাপনা বা বিষয়বস্তুর কারণে রক্তে ভেসে যাওয়া কোন মানুষের ছবিও অশ্লীল হতে পারে, অপরদিকে শ্লীল হতে পারে নারী বা পুরুষের নগ্ন ছবিও। নীতিমালায় বলা হয়েছে, কারো ব্যক্তিগত অনুভূতিকে আঘাত করা বিষয়বস্তুও সরিয়ে ফেলা হবে। অনেকেই ব্যক্তিগতভাবে তাদের বক্তব্যের বিরুদ্ধে আলোচনা বা সমালোচনা সহ্য করতে পারেন না। ফলে তাদের লেখার সমালোচনা লিখলে তাদের ব্যক্তিগত অনুভূতিতে আঘাত লাগে। এ ধরনের বিষয়বস্তু যেনো সরানোর আগেও ভাবতে হবে।
নীতিমালায় আরো একটি বিষয় যোগ করা দরকার। সামহোয়্যার ইন... একটি বাংলা ব্লগ সাইট। কিন্তু অনেকেই এখানে অপ্রয়োজনে ইংরেজিতে লেখালেখি করেন। বক্তব্যের প্রয়োজনে উদ্ধৃতি বা রেফারেন্স হিসেবে ইংরেজির ব্যবহার হতেই পারে, কিন্তু ইংরেজিতে ব্লগ লেখা এখানে কতটুকু প্রাসঙ্গিক। নীতিমালায় এ সম্পর্কে কিছু বলা নেই। ইংরেজিতে লেখার বিরুদ্ধেও কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত।
তবে নীতিমালা করে ব্লগ কর্তৃপক্ষ কতটুকু সফল হবে বুঝতে পারছি না। যে সমস্যার কারণে নীতিমালা তৈরি করা হয়েছে, সেই সমস্যাগুলো দূর করা ব্লগারদের নিজেদেরই নৈতিক দায়িত্ব। নিষেধাজ্ঞা আরোপ করে কোন কিছু ঠেকিয়ে রাখা যায় না। কেউ কাউকে গালি দিতে চাইলে বা ঝামেলা তৈরি করতে চাইলে তাকে ঠেকানো মুশকিল। নীতিমালা দিয়ে সাময়িকভাবে কোন প্রবণতা ঠেকানো যায়, বন্ধ করা যায় না। ব্লগাররা নিজেরা এ ব্যাপারে সচেতন হলে সমস্যা অনেকটাই কমবে। কর্তৃপক্ষ এ বিষয়ে ক্যাম্পেইনও শুরু করতে পারে।
মো. লুৎফর রহমান বলেছেন:
নীতিমালার যথাযথ প্রয়োগ প্রত্যাশা করছি।কেবল নীতিমালা প্রকাশ করলেই হবে না, তা মানতে হবে এবং মানাতে হবে..
ধন্যবাদ..
সাইফ সামির বলেছেন:
কাদাছোড়াছুড়ি মুক্ত ব্লগিং... গঠনমূলক মন্তব্যের প্রত্যাশায়...
রবিনহুড বলেছেন:
(আমরা যদিও এক ব্যক্তির একাধিক নিক রেজিষ্ট্রেশন সাপোর্ট করি ; কারণ অনেক লেখকই ছদ্ম নামে লেখালেখি পছন্দ করেন ।)
আহমেদ ফারুক বলেছেন:
নিয়ম কঠোর করাই উচিত। এতে আজেবাজে পোস্ট কমবে। তবে এখনো অনেক আপত্তিকর পোস্ট দেখা যাচ্ছে।
এস্কিমো বলেছেন:
জল রঙ এখন ১৬ই জুলাই....
এস্কিমো বলেছেন:
ঠিক - আমার ভুল হয়ে গেছে...
মম বলেছেন:
একমত @ বেরাত্য রাইসু।
মেহরীন শারমিন বলেছেন:
ধন্যবাদ নোটিশবোর্ড
ব্রাত্য রাইসু বলেছেন:
চক্র, ইসলাম না বইলা মুসলিম বলছি, এই রকম একটা ভুল আপনে শোধরাইয়া দেওয়ায় আমি কৃতজ্ঞ।
নানা জাতির লোক এক ধর্মে আইতে পারে। বাঙালি জাতি, চাকমা জাতি, আরব জাতি ইত্যাদি। তাদের মইধ্যে একতা থাকতে পারে নাও পারে।
বাঙালি জাতির লোকেরা হিন্দু হয়, বৌদ্ধ হয়, মুসলমান হয়, খ্রীস্টান হয়। এ ছাড়া ইত্যাদিও হয়। নোটিশবোর্ড-এর "আমাদের জাতির উন্নয়নে সবচেয়ে প্রয়োজন যে একতার তা অর্জন করবেন" এই কথার লগে ইসলাম মিশাইলে যা হয় তা হইল বাঙালি জাতির মইধ্যে যারা অন্য ধর্মের আছে হেগো লগে একতা চলবে না। খালি মুসলমানগো একতা দরকার। গুড। আমি এইটায় খুবই বিশ্বাস করি। ধর্ম একতা ছাড়া হয় না। কিন্তু জাতির বহু রকমতা চলতে পারে। জাতির মইধ্যে বৈচিত্র ও মতভেদ চলে। সেইজন্য জাতি ধর্মের চেয়ে বেশি সহনশীল।
নোটিশবোর্ড যে জাতিরে ধর্ম বানাইয়া ফেলতে চাইতেছে সেইটা আপনি ঠিকই ধরতে পারছেন। তবে আপনার সঙ্গে এবং নোটিশবোর্ডের সঙ্গে আমার পার্থক্য এই যে আমি মনে করি যখন মানুষ ধর্মে আছে সে একতার মইধ্যেই আছে। তারে আর একতার পথে ডাক দেওনের কিছু নাই। যখন হিন্দুরা গুজরাতে মুসলমান মারে, যখন খ্রীস্টানরা জার্মানিতে ইহুদী মারে, যখন প্যালেস্টাইনে ইহুদীরা মুসলমান মারে, যখন মুসলমানরা আমেরিকান মারে সেই সবই একতার জোরে হয়। জাতি এই একতাবদ্ধ হইতে দিতে চায় না মানুষেরে। বিপ্লবের জন্য ধর্মের দরকার, তবে সহি সালামতে বাঁইচা থাকতে হইলে যে শোষণ করে হের পদতলেই আমার বাঁচতে হবে। সুতরাং একতার গুষ্ঠি মারি। বৈচিত্র্য ও বিভেদের জয় হউক।
আপনে বলছেন, "আপনি আসল প্রসংগ এড়িয়ে গেলেন। এতই যদি সমালোচনা করতে হবে, তাহলে আমাদেরকে আরো গ্রহনযোগ্য একটি নীতিমালা দেন।"
২.
আসল প্রসঙ্গ এড়াইয়া যাওয়াটা বুঝতে পারি নাই। গ্রহণযোগ্য নীতিমালা রাষ্ট্রীয় লিগ্যাল কাঠামোর মইধ্যে সন্ধান করলেই পাওয়া যাইব। যা কিছুর আইনগত গ্রহণযোগ্যতা আছে নীতিমালায় তার বিরোধী কিছু না করা ভালো। এমনকি সেইটা রুচিশীল যদি নাও হয়, তবুও। আইনের চোখে সকলে সমান, রুচির চউখ নীতিমালারে বায়াজড করবে।
ত্রিভুজ বলেছেন:
রাইসু দা.. অনেক দিন পরে দেখলাম।
আবু সালেহ বলেছেন:
আশাকরি নীতিমালা লঙ্গিত হবেনা.....গুড জব নোটিশবোর্ড
হোসেইন-দ্য এ টিম বলেছেন:
প্রতিমাননীয় নোটিশ বোর্ড
জনাব,
অধীনের বিনীত নিবেদন এই যে,নীতিমালা অনুযায়ী মডারেশন চালু হওয়ার চব্বিশ ঘন্টা পার না হতেই উহা ভঙ্গ হইয়াছে বলিয়া আশংকিত হইয়া এই পোস্ট লিখিতেছি।
নীতিমালার নিম্নোক্ত ধারাটির প্রতি আপনাদের বিনীত দৃষ্টি আকর্ষন করিতেছি:
---------------------------------
১খ.
নিয়মভঙ্গ প্রসঙ্গে:
এখন থেকে ব্লগের নিয়মভঙ্গের জন্য কোন ব্লগারকে ব্যান করা হলে তিনি তার নিজস্ব ব্লগ পাতায় একটি নোটিশ পাবেন, যেখানে নিয়মভঙ্গের সুনির্দিষ্ট ধারার উল্লেখ থাকবে। কোন ব্লগারের পোস্ট প্রথম পাতা থেকে সরিয়ে দেয়া হলেও ব্লগার একই ভাবে নিয়মভঙ্গের সুনির্দিষ্ট কারন সম্পর্কে অবগত হবেন।
-------------------------------------------
সেই মোতাবেক আমার সদ্য মুছিত পোস্টটি মুছার কারন জানাইয়া আমাকে একটি অবগতপত্র দিবার কথা যাহা পাই নাই।
সুতরাং এ বিষয়ে আমার ধারনা যে সংশ্লিষ্ঠ মডারেটর এই ধারাটি
লঙ্ঘন করিয়াছেন।
এ বিষয়ে আপনাদের কাছে যথাযথ বিচার প্রার্থনা করিতেছি।
ইতি
আপনার বিশ্বস্থ ব্লগার
হোসেইন
(সেক্রেটারি জেনারেল)
দ্য-এটিম
(বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় ব্লগার সংগঠন)
ফজল বলেছেন:
১৬ তারিখ ডিউটি করে ১৭ তারিখেই ছুটি নিলেন নাকি? @ নোটিশবোর্ড
রাশেদ বলেছেন:
@ জল রঙ...অনেক দিন রগকাটার কাহিনী শুনি না...সব মনে হয় ব্লগে ব্যস্ত।
আেবগ বলেছেন:
সব কিছুতেই নিয়ন্ত্রন থাকা প্রয়োজন।কিন্তু তা যেন আমাদের শৃংখলিত না করে, স্বাধীন বাক-স্বাধীনতায় বাধা সৃষ্টি না করে।
এরশাদ বাদশা বলেছেন:
ধন্যবাদ নোটিশবোর্ডকে, এই নীতিমালার প্রয়োজন ছিলো। আশা করি এর যথাযথ প্রয়োগ আমরা দেখতে পাবো।
ফজলে এলাহি বলেছেন:
নোটিশবোর্ড,ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে, অমনিবাস ওরফে অঃরঃপিঃ ওরফে অমি রহমান পিয়াল নিকসমূহ ব্যবহারকারী ব্লগার সেই নিকৃষ্ট ডেনিশ কার্টুনিষ্ট কর্তৃক অংকিত প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন এই ব্লগে তার পাতায় ব্যবহার করেছে। এতে সে যে চরম ধৃষ্টতা দেখিয়েছে, আমি তীব্র প্রতিবাদ জানাই!!!!!
কর্তৃপক্ষকে পরামর্শ দিচ্ছি যে, দ্রুত এই বিশৃংখলা সৃষ্টিকারী ইসলামের দুশমন, ব্লগের শত্রুকে আইপি সহ ব্যান করুন।
অন্যথা তার বায়োডাটা সহ এবং সামহোয়্যারইন তাকে ব্যান না করলে সামহোয়্যারইনের সাপোর্ট নীতিসহ এই সংবাদ পত্রিকায় যাবে। তারপরের পরিস্থিতির জন্য আপনারাই দায়ি থাকবেন।
মনে রাখা উচিত যে, বাংলাদেশের যে মুসলমান নামাজ আদায় করে না, এমনকি ইসলামী শাসন ব্যবস্থাও চায় না, কিন্তু তার অন্তরও প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালবাসায় পরিপূর্ণ। সেও এই ধৃষ্টতাকে ক্ষমা করবে না কখনো।
লক্ষ্য করে থাকবেন যে, ইসলামের পক্ষে যারা কথা বলে, ব্লগে তারাই বেশী সহনশীলতার পরিচয় দিয়ে যাচ্ছে এ যাবত। কিন্তু রক্তের উষ্ণতা সবার শরীরেই প্রবাহমান। আশা করবো এসব দিকগুলো চিন্তা করে, এবং সামহোয়্যারইনের ভবিষ্যত চিন্তা করে দ্রুত পদক্ষেপ নেবেন।
ডাক্তার আইজউদ্দিন বলেছেন:
এই ছবি ইন্টারনেট দিয়া এক্সেস করে কেমন?ইহাহু, গুগল, উইকেপেডিয়া সব ব্যান করো বাংলাদেশ থেকে!! শুধু অমনিবাস হলে হবেনা
ধূসর ছায়া বলেছেন:
২.যেসব বিষয়বস্তু এবং আচরণ প্রথম পাতা থেকে সরিয়ে দেয়া হতে পারে :
২ক.
যদি কোন পাঠক কোন পোস্ট সরিয়ে দিতে কিংবা মন্তব্য মুছে ফেলতে অথবা কোন সদস্যকে ব্যান করতে অভিযোগ জানান, বা কোন ব্লগার যদি তার মুছে ফেলা পোস্টের ব্যাপারে জবাবদিহিতা চান তাহলে “কোন সমস্যা” পাতা কিংবা নির্মিতব্য “রিপোর্ট এবিউজ” বাটন চেপে সরাসরি আমাদের কাছে অভিযোগ জানাতে পারেন।
২খ.
যেকোন ধরণের মন্তব্য, যার মর্মার্থ আমাদের কাছে গঠনমূলক না হয়ে সংঘাতপ্রয়াসী / উস্কানীমূলক অথবা সমালোচনামূলক না হয়ে ব্যক্তিগত আক্রমণ মনে হলে তা নীতিমালা অনুযায়ী সরিয়ে দেয়া হবে।"
জল রঙ প্রতিবাদ করায় ব্যান হয়েছে । মেনে নিয়েছি । কিন্তু আজ যা হচ্ছে তাতে তো অনেকেই ব্যান হওয়ার কথা নীতিমালায় । ত্রিভুজসহ । সঠিক স্থানে অভিযোগ করতে হবে । এনিয়ে পোস্ট দেয়ার কারণে "জল রঙ" কে ব্যান করা হলেও এদের ব্যাপারে অথরিটি চুপ কেন বুঝলাম না ? যতো দোষ "জল রঙ" এর.... একচোখা নীতি থেকে বের হয়ে যারা যারা "জল রঙ" এর মতো পোস্ট দিয়ে প্রতিবাদ করছে তাদেরকে ব্যান করা হোক । এবং আমার "ধূসর ছায়া" নিককেও । কারণ আমিও একই রকম প্রতিবাদ করলাম । কেননা আমি মুর্খ মানুষ ইংরেজীতে কোন মতে পাস করতাম । তাই আপনাদের "কোন সমস্যা" তে ইংরেজীতে প্রতিবাদ দেয়ার মতো জ্ঞান আমার নেই । তাই এই পোস্টটা ঝাড়লাম । "জল রঙ" এর বেলায় যা ঘটেছে তা যেন সবার বেলায় ঘটে সেই অপেক্ষায় রইলাম । ধূসর ছায়ার বেলায় ।
ফজলে এলাহি বলেছেন:
রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের কার্টুন প্রচারের প্রতিবাদে এবং প্রচারকারী সেই নিকৃষ্ট বহুরূপী অমনিবাস/অঃরঃপিঃ/অমি রহমান পিয়াল (বিডি নিউজের সাংবাদিক) কে তার সকল নিক ও আইপি সহ সামহোয়্যারইন থেকে ব্যান করার প্রতিবাদে আমার দেখায় এ যাবত্ যে প্রতিবাদ পোষ্ট এসেছে, সেসবের লিংক নীচে দিলাম-১)অমনিবাসের ব্লগে রাসূলের কার্টুন!! কর্তৃপক্ষ কি ঘুমিয়ে আছেন ?
২) রাসুল (সা এর কার্টুন ব্লগে ব্যবহারের জন্য অমি রহমান পিয়ালকে ব্লগে হতে ব্যান করা হোক! (ত্রিভুজ)
৩) অমনিবাস ওরফে অমি রহমান পিয়াল-কে ব্যান করা হোক ।
হাসিব বলেছেন:
অন্যথা তার বায়োডাটা সহ এবং সামহোয়্যারইন তাকে ব্যান না করলে সামহোয়্যারইনের সাপোর্ট নীতিসহ এই সংবাদ পত্রিকায় যাবে। তারপরের পরিস্থিতির জন্য আপনারাই দায়ি থাকবেন>> কুন পত্রিকা ? সংগ্রাম নাকি এনকেলাব ?
নিপুপাওয়ারফুল বলেছেন:
ফজলে এলাহী ভাইয়া ,ধন্যবাদ..
শব্দহীন পথচারী বলেছেন:
"১গ.নতুন ব্লগারের জন্য প্রথম পাতার নীতিমালা:
এখন থেকে, সকল নতুন ব্লগারদের ইমেইল, নিক এবং প্রথম কয়েকটি পোস্ট একটি পর্যবেক্ষণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে, যাচাই করা হবে ঐ ব্লগারের ইমেইল, নিক ও পোস্ট কন্টেন্ট যথার্থ এবং শ্লীল কিনা। আমরা ঐ ব্লগারের প্রথম পোস্টটি প্রথম পাতায় রাখার মতো মানসম্পন্ন কিনা সে বিষয়টিও যাচাই করবো। যদি পোস্টটিতে আপত্তিকর কিছু না থাকে তাহলে তা প্রথম পাতায় প্রকাশিত হবে। এই যাচাই প্রক্রিয়ায় ১ ঘন্টা থেকে ২৪ ঘন্টা সময় লাগতে পারে। কিছু ব্লগারের নতুন নিক রেজিস্ট্রেশন এর মাধ্যমে, প্রথম পাতায় ফ্লাডিং এবং ব্লগের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যকে ঠেকানোর জন্য এই ব্যবস্থা নেয়া হয়েছে।"
--আচ্ছা এই পর্যবেক্ষন কি আদৌ শেষ হয়?
ডঃ আইজউদ্দিন বলেছেন:
--আচ্ছা এই পর্যবেক্ষন কি আদৌ শেষ হয়?
মেসকাত বলেছেন:
সব ঠিক আছে।
লীন বলেছেন:
বুঝলাম।
অসি বলেছেন:
লেখা পোস্ট করছি দুইদিন আগে। এখনও কেন প্রকাশ করা হলো না বুঝতে পালাম না।
মাতব্বর বলেছেন:
সবই তো বুঝলাম, এইবার আমাকে ধষষড় িকরেন
মাতব্বর বলেছেন:
সবই তো বুঝলাম, এইবার আমার পোষ্ট গুলো প্রকাশ করতে দেন
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
প্রথম কয়টা ব্লগ এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে।
মাতব্বর বলেছেন:
৫ দিন হয়ে গেছে.....
শাহীন বলেছেন:
নীতি মালাটা ভালো তবে আমার লেখার ২৪ঘন্টা পার হওয়ার পরও কোন খোজ খবর পাই নাই। মনটা খারাপ লাগছে।।
অবজারভার বলেছেন:
নোটিশবোর্ড ভাইয়া/আপু, আমার পরীক্ষা কবে শেষ হবে? প্রথম পৃষ্ঠায় প্রমোশনের অপেক্ষায় অধীর হয়ে আছি। আদুভাইয়ের মতো আর কতকাল...
মাতব্বর বলেছেন:
আর কতকাল???????????????
সুন্দর সমর বলেছেন:
ভাল নীতি, কিন্তু আমার অপরাধ কি যে আমার পোস্ট প্রথম পাতায় যায় না????কেউ জানাবেন কি? বা জানানোর কেউ আছেন কি???
আহমেদুর রশীদ বলেছেন:
প্রথম পাতায় েপাস্ট দেখিনা।অাবার নোটিশ পাইনা।কি মনে করবো?
এখনও গল্প লিখি বলেছেন:
আহমেদুর রশীদ বলেছেন :২০০৭-০৯-১৫ ১৪:১৭:৪০
প্রথম পাতায় েপাস্ট দেখিনা।অাবার নোটিশ পাইনা।কি মনে করবো?
ঠিক কথা। কি করুম কন.........।।
মহারাজা বলেছেন:
সামহোয়ার ই নিয়ম ভেঙেছে ...।নোটিস দিচছে ২৪ ঘনটার মধ্যে লেখা প্রথম পাতায় দিবে...।২৪ দিন হয়ে গেল খবর নাই ..........।
মুহাম্মদ আলমগীর বলেছেন:
ভাল কিছু কাজ করতে হলে এই নিয়ম নিতি গুলো সবাইকে মেনে চলা প্রয়োজন মনে করছি। অনেক বড় নীতিমালা মুখস্থ করতে অনেক সময় লাগবে। নীতি মালা গুলি যাতে বাস্তবে রুপ নেয় সেই অপেক্ষাই রইলাম।
কেএসআমীন বলেছেন:
নীতিমালা থাকা ভাল। বেশ ডিটেইল করেছেন। আসলে বেশী স্বাধীনতা দিলে যা হয়। পয়সা লাগে নাতো - তাই মনে যা-ই আসে তা-ই লেখে। আজে বাজে ব্লগারদের ব্লক করে দেয়া উচিত।
ভালো...
কিন্তু পুরোনো কিছু লেখা এবং মন্তব্য চোখে পড়লো যেগুলো মনে হলো এই নীতিমালার বাইরে পড়ে
সেগুলোর বিষয়ে কী করার সিদ্ধান্ত?????????
বান্দর মিঞা বলেছেন:
বান্দর মিঞার ১ নং চশমা দিয়া দ্যাহেন। আইজকা ছোলই অক্টুবর। এইডা ছোলই জোলাই এর কতা।
মেহেদী হাসান সোহেল বলেছেন:
আমনাকে ৫ দিলাম।
মেহেদী হাসান সোহেল বলেছেন:
আপনাকে ৫ দিলাম
ফাহমিদুল হক বলেছেন:
২৪ ঘণ্টা পার হবার পরেও প্রথম পাতায় ঠাঁই হচ্ছে না। নতুন ব্লগের তালিকায়ও নাম দেখছি না।
িমজান বলেছেন:
নিয়ম যারা তৈরী করেন, তারাই নিয়ম মেনে চলেন না, তবে দেখা যাক কি হয়.
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
ভাল। ৫
অভিযাত্রী বলেছেন:
আমি কিন্তু আমার প্রতিবাদী পোস্টের একটা ছাড়া বাকীগুলো মুইচা ফালাইচি দেকতে চাইচি মডারেটররা গালাগাল সমর্থন করেন কি না আর ফ্লাডিং সমর্থন করেন কি না। আমার মত প্রকাশের অধিকার যদি এই ব্লগে থাকে তয় আমি আমার অধিকার নিয়া ব্লগে থাকতে চাই এবং ফ্লাডিং ও গালাগাল মুক্ত ব্লগ চাই।জেগে উঠুন মডারেটর এবং প্রমাণ করুন যে আপনারা ফ্লাডিং আর গালাগালির বন্ধে সোচ্চার জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন
সুধী বলেছেন:
নিয়মগুলো ঠিকমতো মানা হলে সামগ্রিক ভাবে সৎ ব্লগাররা উপকৃত হবেন।
অন্তু বলেছেন:
ব্যান করার ক্ষেত্রে ধর্মকে অবমাননা সংক্রান্ত কোন ধরনের পোষ্টের ব্যাপারে সুস্পষ্ঠ কোন দিকনির্দেশনা নেই।
ইমন সরওয়ার বলেছেন:
রাইছুকে বলছি : আপনার কথাগুলো চমৎকার। কিন্তু মুসলমানরা আমেরিকান মারে এটার মানে বুঝলাম না। আপনি তো ধর্ম ধর্মকে মারে এটাই বোঝাতে চাইলেন। কিন্তু আমেরিকান তো একটি ন্যাশন। তার মানে কোথাও মুসলমানরা অন্য কোনো ধর্মগোষ্ঠীকে মারছে খোঁজে না পেয়ে একটা লাগিয়ে দিলেন এই তো? আপনার উক্তিটি নীচে তুলে ধরলাম। ভুল হলে মার্জনা করবেন।'যখন হিন্দুরা গুজরাতে মুসলমান মারে, যখন খ্রীস্টানরা জার্মানিতে ইহুদী মারে, যখন প্যালেস্টাইনে ইহুদীরা মুসলমান মারে, যখন মুসলমানরা আমেরিকান মারে সেই সবই একতার জোরে হয়'
দক্ষিনা বাতাস বলেছেন:
একমত
০০৭৭৭৭৭ বলেছেন:
ভাই নোটিশ বোর্ড কি কোন মেশিন??? মেশিনের মতন কথা বার্তা.........। খালি আদেশ মারে .........। তবে ্যারা ব্লগার তাদের সমস্যা মুক্তির পথটা খুজে দেয়না..............। আমার নিক নেইমটা পল্টাইতে চাইছিলাম .........। সামুরা তাও দেয় না.....। এইটা নিয়ে কুন আইন বানাইতে পারেননা???
চুপিচুপি বলেছেন:
ধন্যবাদ .
বৈদ্যুতিক আঘাত বলেছেন:
নীতিমালাপ্রদানকারীরাই নীতিমালার কথা ভুলে গেসে। দুষ্ক আর কৈ রাকি...
মুস্তাফিজুর রহমান (মুন্না) বলেছেন:
বুঝি নাই বাংলায় বলুন।
দীপান্বিতা বলেছেন:
আমার ব্লগে কিছু অসুবিধে হচ্ছে ...পোস্ট আর্কাইভ, আমার লিঙ্কস, ব্লগার পরিসংখ্যান - কিচ্ছু আসছে না
এম এস হোসাইন বলেছেন:
এইবার মনে হচ্ছে হবে......
রাজুরনি বলেছেন:
আমি ব্লগের নতুন শ্রোতা, আপনারা নিয়ম করেছেন! ভাল! আমরা তো কোন কিছু লিখতেই পারি না। কিন্তু আমার কোনো লেখা প্রথম পাতায় দেয়া হয় না...কেন........তাহলে কি আমি কিছু লিখতে পারব না.তাহলে নতুল শ্রোতারা কিভাবে কি করবে বুঝিনা.......
chin২ বলেছেন:
সামু কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ। তবে এ কথা বলতে পারি আমার ব্লগীয় সময়ে কোনদিনও আগে কোন ব্লগার কে গালি বা অশালীন ভাষায় কথা বলে কমেন্ট করিনি ভবিষ্যতেও করব না। আমি সব সময় শালীন, শোভনীয় ভাষায় পোষ্ট দিয়েছি যদিও কোন ক্ষেত্রে কারো যৌক্তিক সমালোচনা কঠোর ভাবে করেছি তবুও অরুচীকর-অশালীন ভাষার আশ্রয় নেয় নি। বরং কিছু ব্লগার আমাকে গালগালি করেছে। সে যাই হৌক পূর্বের ন্যায় ভালো নিরাপদ পোষ্ট দিয়ে যাব। যদি কেউ আমাকে এই সামু ব্লগে অশালীন গালি বা অরুচীকর, অশ্রাব্য গালি দেয় কর্তৃপক্ষ যেন বিষয়টি নজরে রাখেন এবং প্রয়োজন বোধে রিপোর্ট বা ইমেইলে জানালে যেন সংশ্লিষ্ট বাজে-অশালীন কমেন্টকারীর বিরুদ্ধে সেই আপত্তিকর কমেন্ট মুছা সহ প্রয়োজনীয় ব্যাবস্থা নিবেন। আবারো কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ।
chin২ বলেছেন:
উপর্যুপরি নিয়ম ভঙ্গ করায় আপনার উপর নজর রাখা হচ্ছে এবং এর ফলশ্রুতিতে আপনার লেখা সরাসরি প্রথম পাতায় প্রকাশ হবে না। আপনার লেখা কেবল মাত্র আপনার নিজস্ব পাতায় প্রকাশিত হবে। তবে মডারেটর উপস্থিত থাকলে তার বিবেচনা সাপেক্ষে আপনার লেখা প্রথম পাতায় প্রকাশ করা হতে পারে। দয়া করে ব্লগ সাইটের নিয়ম শৃঙ্খলা মেনে চলুন। Eta ki?/ boss?/ ki korlam abar ?/ apni ki under 18? tahole ok... dont mind
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...





















.jpg)

