ব্রেকিং নিউজ...
২৪ শে আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৬:৩০
প্রিয় ব্লগার বন্ধুরা,
বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে ব্লগার কমিউনিটির কাছে যেকোন তথ্য দ্রুত শেয়ার করার জন্য সামহোয়্যার ইন... ব্লগ একটি নতুন সার্ভিস চালু করেছে । এখন থেকে বাংলাদেশের যেকোন স্থান হতে তাৎক্ষণিক ভাবে জরুরী সংবাদ,তথ্য বা মতামত শুধুমাত্র এসএমএস করেই ব্লগ কমিউনিটির সাথে শেয়ার করা যাবে(মোবাইল নেটওয়ার্ক চালু থাকা সাপেক্ষে) ।
যেকোন মতামত,তথ্য বা জরুরী খবর জানানোর জন্য আপনার মোবাইলের message অপশনে গিয়ে টাইপ করুন shout তারপর একটি স্পেস দিয়ে লিখুন @bba এবং আরেকটি স্পেস দিয়ে লিখে ফেলুন আপনার বক্তব্য, আর পাঠিয়ে দিন 5455 নাম্বারে । সাথে সাথেই তা দেখতে পাবেন আপনাদের প্রিয় বাঁধ ভাঙ্গার আওয়াজে।
মেসেজের সাথে আপনার নাম দেখাতে চাইলে আগে রেজিস্ট্রেশন করে নিন। রেজিস্ট্রেশন করতে টাইপ করুন -
reg
eg.: reg mita f farmgate এবং পাঠিয়ে দিন 5455 নাম্বারে ।
এরপর আপনার shout পাঠিয়ে দিন এভাবে :
shout @bba
eg.: shout @bba hello bloggers!
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৭:০৭
জায়দান বলেছেন:
জরুলি অবস্থায় কি উস্কানিমুলক সংবাদ শেয়ার করা ঠিক হবে?
মনের কথা বলেছেন:
সত্যিই ব্রেকিং নিউজ। যারা ইন্টারনেটের জন্য ব্লগিং করতে পারছেন না তাদের জন্য উপযুক্ত।
তৃতীয়মাত্রা বলেছেন:
বাঁধ ভাঙার আওয়াজের কোথায় তা দেখা যাবে?রেজিস্ট্রেশনের পদ্ধতি শিওর হতে পারলাম না। নিক কি নিজের ইচ্ছেমতো? নিকের পরেরটা কি?
ভাস্কর চৌধুরী বলেছেন:
৫
সংক্ষিপ্ত চন্দ্রবিন্দু বলেছেন:
5455 নম্বরে যে এসএমএস করবে তার income টা কার ? @নোটিশবোর্ড
সংক্ষিপ্ত চন্দ্রবিন্দু বলেছেন:
ব্যবসায়িক গন্ধ না থাকলেই ভাল
আরিল বলেছেন:
in response to the present situation we have developed this tool for the blog as a test project. learn how to use it, and send in your news (or just greetings if you like) to the blog community from anywhere in bangladesh. we hope that this feature can let our bloggers report live on-site and share with the blog community any information which may be important for others. for now, the best usage could be to report breaking news and critical incidents to alert people to stay off. it could be useful to know about market shutdowns/openings, accidents, clashes etc.
share any kinds of happenings: a concert going on, a spontanous bloggers meetup, price of essentials in your area, your exam results. do not forget to tell others if you are listening to an exciting show at radio foorti just now or have seen an important news on tv.
if you like to talk one to one with any of the senders, just switch over to chat messages and send sms: @name . your message will then be diverted to that person only. no phone numbers ever displayed, your full anonymity secured.
stay informed, help others with your updates and have fun
আরিল বলেছেন:
pity none of us can try it before network is up...
লেখাজোকা শামীম বলেছেন:
ভালো করেছেন, এবার আরও সহজ হয়ে গেল। এর জন্য বাধ ভাঙ্গার আওয়াজকে ধন্যবাদ।
নোটিশবোর্ড বলেছেন:
বাঁধ ভাঙ্গার আওয়াজে প্রথম পাতায় ডানদিকের কলামে খেয়াল করুন । সঠিক ডিজাইনে মেসেজগুলো দেখতে না পেলে CTRL + F5 চেপে এই ব্লগ সাইটটিকে একবার রিফ্রেশ করে নিন ।
অদ্ভুত ভালবাসা বলেছেন:
"More Ways, to do More Things, in SOMEWHEREINBLOG"
আসল ট্র্যাপ বলেছেন:
মোবাইলের মাধ্যমে নিউজ শেয়ার করা এই পরিস্থিতিতে কতটা নিরাপদ?
অন্যমনস্ক শরৎ বলেছেন:
ভালো..
সাইমুম বলেছেন:
গুড উদ্যোগ। সো পাক্কা ফাইভ।
এ বি সি ডি বলেছেন:
সংক্ষিপ্ত চন্দ্রবিন্দু বলেছেন :২০০৭-০৮-২৪ ১৮:৪৯:০১
5455 নম্বরে যে এসএমএস করবে তার রহপড়সব টা কার ? @নোটিশবোর্
ব্যবসায়িক গন্ধ না থাকলেই ভাল
ভাই সংক্ষিপ্ত চন্দ্রবিন্দু আপনাগো মতো লোকজনের লেইগাই ভাল কিছু করতে গেলে ও হাজার বার চিন্তা করা লাগে ।
জায়দান বলেছেন:
স্পষ্ট করেই বলা আছে প্রতি এসএমএস ২ টাকা। সাথে থাকবে ভ্যাট। অবশ্য টাকা কে পাবে, এটা বলা নেই। সবাই কারেন্ট নিউজ জানতে সাহায্য করেন। ২/৩ টাকা কোন ব্যাপার না।
লীন বলেছেন:
ভালো উদ্যোগ।
অধরা বলেছেন:
ভালো উদ্যোগ। তয় মোবাইলের নেটওয়ার্ক এই আছে এই নেই!!
নাসিম আহমেদ বলেছেন:
খুব ভালো। মোবাইল নেটওয়ার্ক চালু হলে চেষ্টা করে দেখবো।
অপর্ণা রায় বলেছেন:
এটা একটা দারুন উদ্যোগ!this is a great tool Arild, congrats on getting it operational!
আরিল বলেছেন:
a little bit citizen journalism, a little bit crowd intelligence and a lot of fun
আবাল পাবলিকে ভরা সামহোয়্যার ইন। আবালরা ফাউ ব্লগিং করতে পারে ঠিকই আবার ভালো কিছু করার চেষ্টা দেখলে, লাফালাফিও করে। হরিবল।
ডঃ আইজউদ্দিন বলেছেন:
নুরে আলম আমার সম্পর্কে উসকানি মুলক পোষ্ট দিয়েচেন তাকে ব্যান করুন
জায়দান বলেছেন:
আমার পোস্ট প্রথম পাতায় আসে না কেন? আরিলের পরিচয় জিগ্যেস করেছি বলে?
তারেক ভাই বি, এস, সি বলেছেন:
জোস কাজ! পুরা ৫। @তৃতীয়মাত্রা মনে হয় নিক ইছ্ছা মত। আর নিকের পরে তো দেখাই যাছ্ছে জেন্ডার। ছেলে হইলে এম, মেয়ে হইলে এফ।
নারমান বলেছেন:
we need pagination to see all the shout message here in BBA shout panel. Can this feature implement here ? we need pagination to see all the shout message here in BBA shout panel. Can this feature implement here ? we need pagination to see all the shout message here in BBA shout panel. Can this feature implement here ?
নারমান বলেছেন:
we need pagination to see all the shout message here in BBA shout panel. Can this feature implement here ? we need pagination to see all the shout message here in BBA shout panel. Can this feature implement here ? we need pagination to see all the shout message here in BBA shout panel. Can this feature implement here ?
বইপাগল বলেছেন:
দারুন !!! ৫
মামু বলেছেন:
প্রযুক্তির জয়।
নারমান বলেছেন:
আরো ভাল হবে যদি প্রতি page এ shout box দেখানো যায়।
সোন্দর্য.....অতিশয় সোন্দর্য...
কে কি বলে সেটা বড় কথা না...সমোয়োপযোগি পদক্ষেপ...
আবারো ধইন্যবাদ...
আহমাদ মুজতবা বলেছেন:
এইসব পুস্ট কি প্রথম পাতায় সংযুক্ত করা হইবেক?হইলে... তো শুধু নিউজ দিয়া ব্লগ ভরে যাবে।
এইটা তো তাহলে নিউজ সাইট হইয়া গেলো...
তাই না?
মোসতাকিম রাহী বলেছেন:
খুবই ভালো উদ্যোগ! ধন্যবাদ!
কফিল মাহমুদ বলেছেন:
জব্বর খবর ।তাই আপনাদের ১০০০০ কেজি ধন্যবাদ।
ত্রিভুজ বলেছেন:
গ্রেট!!!
ত্রিভুজ বলেছেন:
একটা ছোট পরামর্শ:'খবর আছে' ব্লকটাকে ফোল্ড করে রাখলেই ভাল দেখায়। যার দরকার সে ক্লিক করে বড় করে নিবে। অথবা অন মাউস মুভে (২ সেকেন্ড ডিলে) বড় করে দেখানো যেতে পারে। রংটা সুন্দর হয়েছে। তবে ব্লগের টেম্প্লেটের সাথে ঠিক মানানসই হয়নি। ভাল হয় যদি পুরো ব্লগটাকেই ওরকম কালো বর্ডার দেয়া হয় (বেশী ফেন্সি হয়ে যাবে যদিও) অথবা ঐ ব্লকটিকেই ব্লগের টেম্প্লেটের সাথে ম্যাচিং করে আরেকটু সুন্দর করা হয়। রংটা কালে না দিয়ে ব্লগের অন্য ব্লকগুলোর বর্ডারের রংটা (নীলচে টাইপ) দিতে পারেন।
চমৎকার এই ব্যবস্থার জন্য আরেকটা ধন্যবাদ আপনাদের। সামহোয়্যারইন দীর্ঘজীবি হোক!!
ফজল বলেছেন:
ধন্যবাদ সামহোয়্যারইন পরিবারকে আরেকটি সুবিধা প্রদানের জন্য।ত্রিভূজ ভাইয়ের উপরের মন্তব্য প্রসঙ্গে-
টেম্প্লেটকে খুব চোখ ধাঁধাঁনো না করাই ভাল। বর্তমানটা ভাল লাগছে। তাই নতুন সংযোজনকে এর সাথে মানানসই করে নেয়াই ভাল হবে। ধন্যবাদ।
সনটে বলেছেন:
দেশে জরুরী অবস্হাবিরাজ করছে, সংবাদমাধ্যমে সরকার নিয়ে সমালোচনা করা যাবে না, বলা যায় সৈরস্বাশন। সৌভাগ্য এই সৈরস্বাশনের ভুক্তভুগি নিজেকে হতে হয়নি, হচ্ছে আমার পরিবার, বন্ধু-বান্ধবী ও দেশের সাধারণ মানুষ। আর আমি হয়েছি অন্যরকম এক সৈরতন্ত্রের ভুক্তভুগি। হ্যাঁ, সেই সৈরস্বাশক স্যামহয়ারইন। আমি জানি, জরুরী অবস্হা ভঙ্গের মতো আমার এই লেখা এই ব্লগসাইটের আইনভঙ্গ করছে। নিশ্চই অবগত আছেন, দেশের মানুষ কেন জরুরী অবস্হার আইন ভঙ্গ করেছিল। মানুষ অতিষ্ট হয়ে গেলে, দেওয়ালে পিঠ ঠেকে গেলে আইনের প্রতি শ্রদ্ধা থাকে না। স্যামহয়ারইন এর মডারেটরকে নিন্দা জানিয়ে সকল বৈশম্যের প্রতিবাদ জানিয়ে স্যামহয়ারইন থেকে বিদায় নিচ্ছি।
মুক্তপাখী বলেছেন:
এখনকার ডিজাইনটাই ভাল।
আমি হনুমান বলেছেন:
জনাব নোটিশবোর্ড মশকরা করেন নাকি? আগে বাতলে দিন যে কোন সেট কিভাবে নেট একটিভ করতে পারবে তা না হলে এই সব আমন্ত্রন এর কোন মানে নাই ।আশা করি বিভিন্ন কম্পানির নেট একটিভ করা আর সেট টু সেট যা তামাশা তা আপনাদের জানা...
না জানা থাকলে একটা গালি শুইনা লইয়েন ট্রাফিক সার্জেন্ট এর মুখ থিকা
চতুরভূজ বলেছেন:
Great
হাসিব বলেছেন:
ট্রাফিক রিপোর্টগুলো ভালো হচ্ছে ।
সাইফ সামির বলেছেন:
It's a real breaking news!
সাদিক মোহাম্মদ আলম বলেছেন:
জোস্
হোসেইন-দ্য এ টিম বলেছেন:
জিনিষ ভালো।তবে দেইখেন কেউ যেন অন্যের নিক রেজিষ্ট্রেশন কইরা না ফালায়।আপাতত:হোসেইন এবং এ-টিম নিক দুইটি রেজিষ্ট্রেশনের কোন ইচ্ছে নেই ।ইচ্ছে হলে অবশ্যই এই নিকে আগে জানিয়ে দেব।
নাট_বল্টু বলেছেন:
খুব ভাল
সুমি বলেছেন:
সবই বুঝলাম --কিন্তু একটা কথা তা হল আমি তো দেশের বাইরে--- তো আমি কি ভাবে sms করতে পারি--?
খালেদা আকতার বলেছেন:
খুব ভােলা
বিজলীর খড়ি বলেছেন:
মডারেটর,আমার লেখা প্রথম পাতায় আসছে না। বারবর ফিডব্যাকে লিখেও কোন কাজ হচ্ছে না। অনুগ্রহ করে আমার মেইলে জানান কি হয়েছে।
এই মন্তব্যটি মুছে ফেলতে পারেন।
ফজলে এলাহি বলেছেন:
ভিন্ন প্রসঙ্গ-কর্তৃপক্ষ, একি দেখছি! এখানে তো দেখছি কর্তৃপক্ষের কাঁধে বন্দুক রেখে শিকার চলছে!
উক্ত ব্লগার তার নিজের পোষ্টেই অপরাধী হিসেবে বিবেচিত হচ্ছে, অথচ আপনারা নিরব। কেন?
কে অধিকার দিয়েছে অন্য ব্লগারকে আক্রমণ করে তার চরিত্র বিশ্লেষণ করে আলাদা পোষ্ট করার??? তাও আবার টপরেটেডে শোভা পাচ্ছে!
আমি দাবী জানাচ্ছি-
এই ব্লগারকে ব্যান করা হোক। ব্যক্তিগত আক্রমণাত্মক পোষ্টের অপরাধে ঠোটকারা ব্লগারকে ব্যান করা দাবী জানাচ্ছি।
আর যদি আপনাদেরকে এ ব্যাপারে নিরব দেখি, তাহলে আমি এই পোষ্টে কর্তৃপক্ষের নিকট থেকে অনুমতি চাই যাতে আমার ইচ্ছেমত অন্যান্য ব্লগারদের নিয়ে বিশ্লেষণমূলক পোষ্ট দিতে পারি এবং তা অবশ্যই আপনাদের গৃহীত নীতিমালার আলোকে ও ব্লগারের বাস্তব প্রকাশ নিয়ে। এ নিশ্চয়তা দিন যে, আমাকে ব্যান করা হবে না।
আমি মনে করি, যদি আপনারা এমন নীতি অবলম্বন করে থাকেন, তাহলে আমরা ব্লগাররাই পরস্পরের লেখালেখি ও আচরণ বিশ্লেষণ করে সিদ্ধান্ত দেব আপনাদেরকে যে, কাকে কাকে ব্যান করবেন আর কাকে আনব্যান করবেন।
অতএব, দয়া করে নিজেদের অবস্থান পরিস্কার করুন। আমি নীতিমালা মেনে চলার পক্ষে ছিলাম এবং আছিও।
তাহসিন সাঈদা মুন বলেছেন:
সামহ্যোয়ারইনব্লগকে ধন্যবাদ। ৫ফজল ভাইয়ের সাথে সম্পূর্ন একমত। ফজল ভাইয়ের কমেন্টে ৫। আমরাও জানতে চাই।
ভাই আমার কোনো লেখা প্রথম পাতায় আসছেনা...
নতুনদের পোস্ট নাকি প্রথম পাতায় আসেনা.. কতগুলো পোস্ট করলে পুরানো হবো? প্লিজ কিছু একটা রিপ্লাই দিন:
আবদুল্লাহ বলেছেন:
আমার লেখা ফন্টপেইজে আসার সুবিদা দেওয়া হোক।
ফজলে এলাহি বলেছেন:
কর্তৃপক্ষ আমার জিজ্ঞাসার কোন জবাব দেয়নি এখনো। তাহলেকি নিরবতাকেই আমি সন্মতি ধরে নেবো?
আমার নামের প্রকৃত বানান হবে "শিপু"। আশা করি আমার নামের বানানটি ঠিক করে দেবেন। ধন্যবাদ।
আইরিন সুলতানা বলেছেন:
হুট করে দেখলাম, ব্লগের কালার বদলে গেল । This one is not very eye soothing. আগের Blue Color -টাই ভাল ছিল ।
জান্নাতুল ফেরদাউস বলেছেন:
আমার লেখা গুলো ১ম পাতায় দেখতে চাই।
রিফাত হোসেন বলেছেন:
বাংলাদেশের বাইরে আরও ইউরোপ আমেরিক, অস্ট্রেলিয়া, রাশিয়া, আফ্রিকাকে নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করা যায় না । তাতে প্রায় সব দেশ থেকে এস. এম. এস পাওয়া যেত ।






















