"জাগরণ" ক্যাম্পেইন...
২০ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:৪০
সিডর ঘূর্ণিঝড়ে আক্রান্ত মানুষদের জন্য "সেভ দ্য চিল্ড্রেন" এবং "সামহোয়্যার ইন..." যৌথভাবে একটি তহবিল তৈরী করতে যাচ্ছে ব্লগের সকল সদস্যের সহযোগিতা নিয়ে। একটি এসএমএস করে আপনিও অংশ নিতে পারেন দূর্গত মানুষদের জন্য এই তহবিল তৈরীতে।
আপনি save লিখে 5455 নম্বরে একটি এসএমএস পাঠালে এই তহবিলে আপনার ২ টাকা যুক্ত হবে (একটি নাম্বার থেকে একটি মাত্র এসএমএস করা যাবে)। এই মুহুর্তে আপনাদের প্রত্যেকটি এসএমএসের বিপরীতে সামহোয়্যার ইন... আরো ৪ টাকা এই তহবিলে যোগ করবে অর্থাৎ আপনার একটি এসএমএস এর মাধ্যমে দূর্গতদের তহবিলে যোগ হবে মোট ৬ টাকা। ইতোমধ্যে আমরা দেশের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সাথে কথা বলেছি তারাও আমাদের এই উদ্যোগের সাথে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন। এভাবে আপনাদের সাহায্যের পাশাপাশি ব্যাবসায়িক সংস্থার সাহায্য যুক্ত হলে সাহায্যের অংক অনেক বেড়ে যাবে।
এতে করে কি সুবিধা হবে?
ভাগ্যাহত সব মানুষের সহযোগিতায় আমরা দেশের আপামর মানুষের অংশগ্রহন নিশ্চিত করতে পারবো আর তার সাথে দেশের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা আনুপাতিক হারে যুক্ত করে আমরা গড়ে তুলতে পারবো একটি বড় অঙ্কের তহবিল। ভেবে দেখুন, কেবল ঢাকা শহরেই কমপক্ষে ১০ লাখ মোবাইল ফোন রয়েছে, আমরা যদি এই উদ্যোগে তার এক তৃতীয়াংশকেও সামিল করতে পারি তাহলে আমাদের মোট সহযোগিতা এই মুহুর্তেই ১২ লাখ টাকার উপরে যোগ করতে পারবে এই তহবিলে। তার সাথে যদি ব্যবসা প্রতিষ্ঠান গুলোর অংশগ্রহণ নিশ্চিত হয় তাহলে এই টাকার অংক আরো অনেক বেশি বেড়ে যাবে। ধরা যাক,কোন এনজিও আমাদের সাথে এসে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিল এবং তারা প্রতিটি এসএমএস এর জন্য ৮ টাকা দেবার প্রতিশ্রুতি দিল, তখন আপনার একটি এসএমএস এনে দেবে ২+৪+৮= ১৪ টাকা, যা যোগ হবে "সেভ দ্য চিল্ড্রেন" এর ত্রাণ তহবিলে।
কেন এই উদ্যোগ?
"ছোট বালুকার কণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল।"
আমরা আশা করছি আপনারা এই উদ্যোগের সাথে অংশ নেবেন, আপনাদের পরিচিতজন-বন্ধু-বান্ধবদের উদ্বুদ্ধ করবেন এই তহবিল সংগ্রহে। দেশের বড় একটি অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে কেবল এই তহবিল বড় হবে এমনটাই নয়, একটি গণজাগরনের মধ্য দিয়ে সূচীত হবে আমাদের আগামীদিনের পথচলা। মানুষের অন্তর্ভূক্তিই পারে মানুষকে বাঁচাতে।
আমরা এই তহবিলের সকল আপডেট তাত্ক্ষনিকভাবে ফ্রন্ট পেইজে প্রকাশ করব পুরোটা সময়। আমরা আশা করবো আপনারাও আমাদের সঙ্গে থাকবেন।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): “জাগরণ” ক্যাম্পেইন... ;
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০০৭ সকাল ১০:৪৪
জেনারেল বলেছেন:
গুড জব অনেক পরে হলেও
মৃন্ময় আহমেদ বলেছেন:
স্যালুট..। সবাই অংশগ্রহণ করুণ। আমাদের সীম-কার্ডের সংখ্যা নেহায়েত কম নয়!
নামিরা নাওয়ার বলেছেন:
আমি অসম্ভব আনন্দিত সামহোয়্যার ইন...এর এরকম একটি যুগান্তরি একটি উদ্দেগ দেখে...আশা করি আমরা সকলেই এ ক্যাম্পেইনকে সার্থক করব...।ধন্যবাদ সামহো্য়্যার ইন...কে...।
নামিরা নাওয়ার বলেছেন:
আমি অসম্ভব আনন্দিত সামহোয়্যার ইন...এর এরকম একটি যুগান্তরি একটি উদ্দেগ দেখে...আশা করি আমরা সকলেই এ ক্যাম্পেইনকে সার্থক করব...।ধন্যবাদ সামহো্য়্যার ইন...কে...।
মৃন্ময় আহমেদ বলেছেন:
আমি না পড়েই একাধিক পাঠালাম!! একাধিক এসএমএস পাঠানোর ব্যবস্থা করলে আরো ভালো হতো।
নিজেরআয়না বলেছেন:
মড়ড়ফ লড়ন. শববঢ় রঃ ঁঢ়.
নিজেরআয়না বলেছেন:
গুড জব। কিপ ইট আপ।
আমি মাহমুদ বলেছেন:
এক ফোন থেকে কেন মাত্র একটা এস.এম.এস পাঠানো যাবে ? আমি যদি ২ এর জাগায় ২০ টাকা দিতে চাই, তাহলে কি তা নেয়া হবেনা ?
রবিনহুড বলেছেন:
"একটি নাম্বার থেকে মাত্র একটি এসএমএস" পদ্বতি টা বাদ দেয়া হোক।আমি ২ টাকার অধিক দান করতে চাই, কিন্তু সেটা পারছি না।
সামিহা এষা বলেছেন:
প্রবাসীরা তাদের পরিবার এবং ব্ন্ধুদের ইমেইলের মাধ্যমে যোগাযোগ করে এসএমএস পাঠিয়ে এ ক্যাম্পেইনে অংশ নেওয়ার জন্য উত্সাহিত করে এ ক্যাম্পেইনে সহযোগিতা করতে পারেন....আমাদের সকলের দ্বায়িত্ব এ ক্যাম্পেইনকে সার্থক রুপ দেওয়া.....।
রাহা বলেছেন:
যারা বেশী ডোনেট করেত চান তারা ২ টাকা খরচ কের বন্ধুদের এসএমএস করে জানান ।
দেবদারু বলেছেন:
সামহোয়্যার ইন.......... কে সাধুবাদ......... প্রত্যাশা করি, আমাদের সম্মিলিত প্রচেষ্টায় ইনশাল্লাহ আমাদের দেশের একটা বড় অংশ- যারা এই মুহূর্তে মানবেতর জীবন যাপন করছে আকস্মিক ঘূর্ণিঝড়ের ভয়াবহতায়, তাদের দুঃখ কিছুটা হলেও লাঘব হবে।
সামিহা এষা বলেছেন:
রবিনহুড ভাইয়া, আপনি, আপনার বন্ধুদেরকে বলুন এসএমএস করতে, আমরা সবাইকে এ ক্যাম্পেইনের অংশ হিসেবে পেতে চাই, প্রতিটি মোবাইল থেকে একটি করে এসএমএস-ই আমাদের কাম্য যেন আমরা এ ক্যাম্পেইনকে সত্যিকার অর্থে জাগরণের রুপ দিতে পারি...।
ভাংগনেই লুকিয়ে থাকে গড়ার সুর। আশাকরি এই সুর ছাপিয়ে যাবে অতীতের সব হাহাকার।
সাইফুর বলেছেন:
তারপরও অনেক ধন্যবাদ
সামিহা এষা বলেছেন:
জাগরণ ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য সচেতনতা মানুষের মধ্যে এনে দেওয়া, একটি এসএমএস এবং আপনার পাশের বন্ধুকে আরেকটি এসএমএস পাঠানোর জন্য উত্সাহিত করে জাগরণ আনাই আমাদের দ্বায়িত্ব এখন...।
এ এক অন্য আই বলেছেন:
"সেভ দ্য চিল্ড্রেন" এর ত্রাণ তহবিল বাড়িয়ে কতটা লাভ তা বোধগম্য হচ্ছে না। দরকার সরাসরি প্রান্তজনের কাছে দ্রুত সাহায্য পৌছানো। "সেভ দ্য চিল্ড্রেন" এই ফান্ড দিয়ে কবে কি করবে তা বিস্তারিত জানালে ভাল হত নয় কি?
সামিহা এষা বলেছেন:
এ এক অন্য আই, মনে হচ্ছে "সেভ দ্য চিল্ড্রেন" কি ধরনের সংস্থা এ বিষয়ে আপনার ধারনা আরো বাড়ানোর জন্য একটু গুগলে সার্চ করে দেখুন "সেভ দ্য চিল্ড্রেন" সিডরের অসহয়ায় মানুষদের কি ধরনের উপকার করছে....।
একাধিক মেসেজ এর অপশন চালু করলে আরো ভালো হবে।
যদি টাকার পরিমান লিখে ডোনেট করা যায় তাহলে আরো অনেক টাকা উঠবে।
এ এক অন্য আই বলেছেন:
"সেভ দ্য চিল্ড্রেন" যা করছে তাতে আমি মহা খুশি। কিন্তু এই এসএমএস এর অথ' কতদ্রুত তারা খরচ করতে পারবে সেটাই আমার চিন্তা। আমিও এসএমএস করেছি।
তারিফএজাজ বলেছেন:
বাংলালিংকের ৩০০ এস এম এস ফ্রি পাব! সেটা দিয়ে এটার খবর সব বন্ধুদের জানাব! জয় হোক সামহোয়্যারইনের, জয় হোক বাংলাদেশের।
আরিফ জেবতিক বলেছেন:
বিষয়টি খুব একটা ভালো লাগলো না । কেন লাগলো না সেটা বলে বিব্রত করতে চাই না ,তবে আশা করি বুঝতে পারছেন যে আমি জিনিষটা ধরতে পেরেছি ।আচ্ছা,একটা কাজ করা যেতে পারতো ।
আপনাদের টাকা আপনারা দিন,আমার ২টাকা সেখানে শর্ত দিচ্ছেন কেন ?
১০ লাখ মেসেজ পেলে আপনাদেরকে তখন ৪০ লক্ষটাকা দিতে হবে ।তার চেয়ে আপনারা আপনাদের টাকাটাই না হয় দিলেন ,সেখানে আমার বা অমুকের মেসেজ শর্তটি না দিলেই চলতো ।৪০ টাকা দিন অথবা ৪০ লক্ষটাকা, সেটা ভালোবেসে দিন ,শর্তের গিট্ঠু দিয়ে নয় ।
অন্যদিকে একটি নির্দিষ্ঠ নাম্বারে প্রতিটি এসএমএস বিশ টাকা করে চার্জ করে একটি নাম্বার চালু করুন ।
আমার যদি ২০০ টাকা দিতে ইচ্ছা করে,আমি একটা নাম্বার থেকে ১০টা এসএমএস করবো ।আর কারো যদি ২০ টাকাই যোগ করার ইচ্ছা থাকে তাহলে তিনি ১টা এসএমএস করবেন ।
সামিহা এষা বলেছেন:
ধন্যবাদ তারিফ ভাই....এ জাগরণটিই আমাদের প্রয়োজন এখন।
এস্কিমো বলেছেন:
আমার অজ্ঞানতা ক্ষমা করবেন।একটা বিষয় পরিষ্কার না। ধরুন - আমি একটা এসএসএস করলাম। ২ টাকা আমার বিলে চলে আসবে। কিন্তু সেই এসএমএসের জন্যে কি কোন চার্জ ফোন কোম্পানী নেবে কি না?
সামিহা এষা বলেছেন:
আরিফ ভাই ক্যাম্পেইনটির একটু গভীরে ঢকুন। আপনি একটি এসএমএস দিবেন, এবং আপনাকে দেখে আরো ২০জন উদ্বুদ্ধ হবে এবং আমি যদি ঘরে বসে থেকে কোন ত্রাণ দেই তখন ঘরে ঘরে গিয়ে জানানো সম্ভব হবে না কিন্তু আমাকে আপনাকে দেখে আরো শত শত মানুষ পাশে দাড়াবে এ দূর্যোগের সময় এটাই আমাদের কাম্য,সেজন্য কেননা আমরা সবাই মাত্র একটি করে এসএমএস পাঠিয়ে একটি জুগান্তরি প্রেরণা জোগাই যেন "একতাই বল" আমরা আবার প্রমাণ করতে পারি...।
রন্টি চৌধুরী বলেছেন:
যধঃং ড়ভ ভড়ৎ ংড়সবযিবৎবরহ
রন্টি চৌধুরী বলেছেন:
হ্যাটস অফ ফর সামহোয়ারইন
আরিফ জেবতিক বলেছেন:
সামিহা এষা ,আপনাদের এই কনসেপ্টটি যদি তাই হয়ে থাকে,তাহলে একটা এসএমএস ২০ টাকা করে দিলে এবং অগনিত এসএমএস দিলে সেটাতে অসুবিধা কোথায় ?
সোনার বাংলা বলেছেন:
সহমত@ জেবতিক আরিফ ভাই।
হাসিব বলেছেন:
হোমপেজে লটকানো ব্রেকিং নিউজ পৈড়া সামিহা এষার কাচে প্রশ্ন -১. এই কর্মযজ্ঞটা 'সিডর এ্যাওয়ারনেস' প্রগ্রাম কিভাবে ? আপনে বা আপনেরা এইখানে বা বাংলাদেশে সিডর নিয়া কেউ এ্যাওয়ার না ভাবতেছেন ?
২. আর এইটা 'বিগেস্ট এভার' কোন যুক্তিতে ? রেড ক্রসের অপারেশন সম্পর্কে আপনার কোন ধারনা আছে ? আপনি জানেন ঐখানে কতজন ভলান্টিয়ার কাজ করে ?
সামিহা এষা বলেছেন:
আরিফ ভাই আপনি কেন একটি এসএমএস পাঠিয়ে চুপ চাপ বসে থাকতে চাইছেন, সকল মানুষের মধ্যে একটি এসএমএস পাঠানোর জাগরণ বাড়িয়ে তুলার দ্বায়িত্ব আমাদের সবার, আপনি কি পারবেন না আরো শত মানুষকে উদ্বুদ্ধ করতে যেন তারা প্রতেকে একটি করে এসএমএস পাঠিয়ে নিজেদের সচেতনতাকে জাগ্রত করতে। বাংলাদেশের নাগরিক হিসেবে এ ক্যাম্পেইনটি কি আমরা সার্থক করতে পারি না। এজন্যই তো আমরা ক্যাম্পেইনটির নাম জাগরণ দিয়েছি যেন শুধু আমি বা আপনি নন, বরং প্রতিটি সচেতন নাগরিক যেন একটি করে এসএমএস পাঠিয়ে তাদের দ্বায়িত্ববোধঁকে জাগ্রত করে। আশাকরি আরিফ ভাই আপনার মনের সব প্রস্ন এবার দুর হয়েছে, এবং সামহোয়্যার ইন...এর একজন সচেতন ব্লগার হিসেবে আশা করি আপনি আপনার দ্বায়িত্বটি মাথা উচুঁ করে নিবেন এবং দেশের সকল মানুষকে এ ক্যাম্পেইনে উদ্বুদ্ধ করবেন...।
হাসিব বলেছেন:
উদ্ধৃতি:"সকল মানুষের মধ্যে একটি এসএমএস পাঠানোর জাগরণ বাড়িয়ে তুলার দ্বায়িত্ব আমাদের সবার,"
এইবার লাইনে সবকিছু ।
আরিফ জেবতিক বলেছেন:
প্রিয় সামিহা এষা,এবার তাহলে এর খারাপ দিকগুলি দেখি ।
ধরা যাক আমার বাসার কথা ।আমাদের দুটি মোবাইল থেকে আমরা আক্ষরিক অর্থে চারটাকা দিতে পারলাম ।
তারপর আমার ফোনবুক আর অর্নার ফোনবুকের সবগুলো নাম্বারে অনুরোধ পাঠিয়ে এসএমএস করলাম ।ধরা যাক,এই সংখ্যাটা ২০০ ।
তাহলে আমার মোট ব্যয় ৪০৪ টাকা ,যার
মাঝে মাত্র ৪টাকা টার্গেট পিপলদের জন্য ।
সেই ২০০ লোকের মাঝে যদি ১৫০ জনও এসএমএস করেন আগ্রহ নিয়ে,সর্বোচ্চ দিতে পারবেন ৩০০ টাকা ।
তাহলে আমার ব্যাপক কর্মযজ্ঞের মাধ্যমে
দুর্গতরা পেলেন =৩০৮ টাকা
গ্রামীন ফোন পেল =৪০০ টাকা ।
স্যরি ,আমি সেই কাজে অংশ নিতে ইচ্ছুক না ,দুর্গতদের সাহায্যের নামে গ্রামীনকে আমি টাকা দিতে রাজী নই।আমার এসএমএসটি আমি প্রথমেই করেছি ,এবং সেখান থেকে আমাকে বেধে দেয়া সর্বোচ্চ যে দুই টাকা ,সেটি আমি দিয়েছি ।
আপনি বিষয়টির গভীরে যেতে বলেছেন,সেই গভীরে গিয়ে আমি একটা খারাপ দিক পাচ্ছি । প্রথমে বলতে না চাইলেও এবার বলতেই হলো ।
কারো কারো মনে হতেই পারে ,এটা যতো না এওয়ারনেস তার চাইতে বেশি হচ্ছে মোবাইলের নাম্বারগুলো যোগাড় করার একটা চেষ্টা ।তাই একটা এসএমএস এই আপনারা সন্তুষ্ঠ ।
যদি সেটা হয়ে থাকে ,তাহলে এটা একটা খারাপ বিষয় হয়ে যাবে ।
যাক ,আপনাদের সাফল্য কামনা করছি ।
নামিরা নাওয়ার বলেছেন:
ফারহান ভাইকে আমি চিনি তাই একটা প্রশ্ন তোমার জন্য, তুমি বুয়েটের ছাত্র আর আগামি খুব শীঘ্র টার্ম ফাইনালের বাকি পরীখা দিতে যাবেন বুয়েটে, তুমি কি পারবে না মৌখিক ভাবে তোমার সকল ব্যাচ মেট এবং জুনিয়ারদেরকে জানাতে একটি করে এসএমএস পাঠানোর কথা বলতে ???
আরেক বলি, ঘরে তোমার কয়জনের হাতে মোবাইল আছে গুনে দেখেছো কি, এবার নিশ্চ্য়ই তোমার মনে আর কোন প্রশ্ন নেই, নাকি এখনো প্রশ্নের answer এর জন্য wait করবে ???
প্রশ্নোত্তর বলেছেন:
ভাবিয়া করিয়ো কাজ, করিয়া...(ভাবতে তাকো...)
গাগারাম বলেছেন:
জেবতিক আরিফ ভাই, আরেকটা জিনিষ ভেবে দেখেন। একটা সংস্থা ১০০০০ টাকা ভালোবেসে দিল, সেটা তো সেখানেই শেষ। কিন্তু, শর্তের গিট্ঠু দিয়ে দেয়াতে, ঐ ১০০০০ টাকা সাধারন মানুষের হাত ঘুরে এস এম এস এর মাধ্যমে ২০০০০ টাকা হচ্ছে। সংস্থা গুলাও ওয়েব আর এস এম এস একটু রেকগনিশন পাচ্ছে। উতসাহিত হচ্ছে আরো সংস্থা। কারো কি কোন ক্ষতি হচ্ছে এতে? লাভ হচ্ছে দুস্থ মানুষের। আরেকটা প্রশ্ন আমার, চ্যারিটি কনসার্টকে আপনি কতটা সাপোর্ট করেন? মানুষ কষ্টে আছে, কিন্ত তার কারনে কেউ ভালোবেসে টাকা দিবে না, টাকা দিবে তখনই যখন, গান গেয়ে, খেমটা নাচ নেচে তার মনে ফুর্তি যোগাতে পারবেন। চ্যারিটি কনসার্ট যদি জায়েজ হয়, এই প্রচেস্টা সেই তুলনায় অনেক ভালো না?
উন্মনা রহমান বলেছেন:
২ টাকা প্রদানের জটিল পদ্ধতি! এতে হ্য়তো 'দাতা' তৃপ্তি পাবে, কিন্তু কাজ কতখানি হবে? একজন যথার্থই মন্তব্য করেছেন যে শর্তসাপেক্ষ সাহায্য কেন? আমি দুটাকা দিলে সামহোয়্যার ৪ টাকা দিবে! এটা কি খেলার মত হয়ে গেল না? আর যত বেশী এসএমএস, মোবাইল কোম্পানীর তত বেশী লাভ- এটা তো পুরনো টেকনিক। যারা নিজেরা গিয়ে সাহায্য করতে পারবেন না, তারা সেলফোনে ব্যালান্স ট্রান্সফার করে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে বা রেডক্রস/ রেসক্রিসেন্ট/ সেভ দ্য চিলড্রেন এ সরাসরি যদি দিতে পারতেন, সেটা আরো ভালো হতো। যাহোক, আমি নিরুত্সাহিত করছি না, শুধু এর ফানি সাইডটার কথা বললাম। আর সফটওয়্যার মেকানিজমটা ভালই হয়েছে, বিশেষ করে স্কোরবোর্ডটা। আমি একটা দিয়েছি, সাথে সাথে ইনক্রিমেন্ট হয়েছে।
আরশান খান বলেছেন:
মি: আরিফ অংকটা একটু বুঝতে ভুল করছেন,১টি এসএমএস=২টাকা+ (sponser's)১৩টাকা=১৫টাকা ,
তার মানে যদি আমরা ২০০মানুষ একটি করে এসএমএস পাঠাই "সেভ দ্যা চিল্ড্রেন" পাবে
২০০ * ১৫ > ৩০০০ টাকা.....তাহলে টাকার অংকটা কতটা বড় আপনি কি বুঝতে পারছেন না....মাথাটি একটু নাড়া দিয়ে জাগ্রত করুন....। এরকম একটা innovative উদ্দেগ কেবল সামহো্য়্যার ইন...এর ই নেওয়া সম্ভব কেননা তারা সব সময়ই মানুষের জন্য কাজ করেছে এবং আজও একটি আধুনিক জাগরণ এর example তুলে ধরতে সখম হয়েছে...। আসুন আমরা সবাই পাশে দাঁড়াই এ সিডর থেকে দেশের মানুষকে বাঁচাতে...।
গাগারাম বলেছেন:
কিছু মানুষ আছে যারা অন্নের লাভ যেন না হ্য় সেই ব্যপারে খুবই সচেতন। আচ্ছা? গরিবের জন্য পাঠানো এসএমএস এ মোবাইল কম্পানির লাভ হলে, আপনদের এতো চুলকায় কেনো? সবারই যদি লাভ হ্য় তাহলে তো খুব ক্ষতি হয়, তাই না!!??
প্রশ্নোত্তর বলেছেন:
"গরিবের জন্য পাঠানো এসএমএস এ মোবাইল কম্পানির লাভ হলে"বিষয়ডা কি? গরিবের জন্য পাঠানো এসএমএস এ মোবাইল কম্পানির লাভ হইবো ক্যান? লাভ অইবো গরীবের, হেল্লেইগ্যাই তো মাইনষে টেক্সট করতাচে! মুবাইল কম্পানির লেইগ্যাতো করতাচে না!
এট্টু বুজাইয়া কন দেহি! @গাগারাম
হাসিব বলেছেন:
আরশান খান ভালো বলচেন । আপনার হিসেবমতে দান খয়রাত করতে ১৩.৫% বখরা (সুশীল ইংলিশে এইটারে করে এ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট) গ্রামীনরে দিতে হবে । খুব বেশী নাহ । নাকি কি বলেন ?
আরিফ জেবতিক বলেছেন:
বিষয়টি ধীরে ধীরে কুতর্কের দিকে মোড় নিচ্ছে বলে আশংকা করছি ।আমাদের কেন আর কোথায় চুলকায় সেটা যদি আপনাকে বুঝিয়ে বলতে হয় ,তাহলে একটু সময়ের প্রয়োজন ।@গাগারাম ।আপাতত : সেই সময়টি দিতে রাজী নই ।
আপনাদের প্রচেষ্টা সফল হোক এই কামনাই করছি ।
একাধিক গ্রুপে মেইল করেছি ,আশা করছি আরো অনেকেই এই উদ্যোগে সামিল হবেন ।
We will donate 15 taka.'
Why dont you donate right now? The sooner the better. What you waiting for, as you already determined to donate ?
Isn't it something fishy?
একাধিক গ্রুপে মেইল করেছি ,আশা করছি আরো অনেকেই এই উদ্যোগে সামিল হবেন ।
রাগ ইমন বলেছেন:
বাংলাদেশে সেইভ দা চিল্ড্রেনের ৫ টি দেশ ৪ টি অফিসের মাধ্যমে ( সুইডেন -ডেনমার্ক একসাথে) কাজ করে । এই উদ্যোগটি যে সেইভ দা চিল্ড্রেন ইউ কে এর সাথে করা , এইটা আলাদা করে উল্লেখ করে দিলে ভালো হতো। ছবির ভিতর খুঁজে বের করতে হলো ।
বন্ধনহীন বলেছেন:
রাগ ইমন, আপনি কি বাংলাদেশে থাকেন? এখন রাত সারে তিনটা! ঘুমাননি?
স্বপ্নদ্রষ্টা বলেছেন:
পাবলিক এর আজাইরা পেচাল শেষ হইব না কোনদিন। সব কিছুর ভিতর গন্ধ খোজার কি দরকার?
সামিহা এষা বলেছেন:
রাগ ইমন আপুর পয়েন্টটি নোট করা হলো, আমরা এখনও আরো বিশেষ কয়েকটি জরুরী বিষয় নিয়ে একসাথে এক চালিয়ে যাচ্ছি ক্যাম্পেইনটির জন্য। " সেভ দ্যা চিল্ড্রেন" এর ওয়েব সাইটও হয়তাবা ক্যাম্পেইনের আপডেট জানানোর ব্যাবস্থা করা হবে।
গাগারাম বলেছেন:
কুইনচেন আনছার বাইজান, আফনে বুধয় জাগরন ক্যামফেন্ডার আগা মাতা বুজেন নাই। সুজা কতা, আপনার ২ ট্যগা না, আপনার উংশ গ্রুহনটাই বড় কতা। ২ ট্যগার এসএমএস দিয়া, আপনি, জানাইলেন আপনি এই ক্যামফেন্ডার লগে আছেন। আসল টাকা আইতাছে কুম্পানিডির থেইক্কা। হ্যগো লাভ হৈলো যে হেরা ডোনেশন দিয়া এটু রেকগনিশন পাইল কারন ওনেক মানুষ এস এম এস কৈরা জানায়া দিছে হ্যরা লগে আছে। উপকার হ্ইল সব্তের, গোরিবের, কুম্পানির, গেরামিন এর। আপনার লস্ ২ টাকা। মাগার আপনি মুনে বড়ো বেদনা পাইলেন, কারন গেরামিন কেন টাকা পাইলো! হোনেন! এডা কাম করেন, কাইলকা কাউরে ফোন কৈরেন না, আর কারো লগে প্রেমের পেচালো পাইরেন না। তাইলেই গেরামিন এর ক্ষতি কৈরা ফালাইতে পারবেন। ক্ষতি হৈলেই তো আপনি খুশি, নাকি??
সামিহা এষা বলেছেন:
@Mr. Nazim, what you find fishy creating mass awareness among your father, mother, brother, sister, friend's to send one sms to 5455 and help us to donate a good number of donation to save the children to help disaster affected people. Can't we at least hope to get 100 sms via our known friend's circle... Anyways, Is there anyone who still thinking is fishy ??? and please explaing what's so fishy to you.....???
If you successfully can make our local community member aware that they supporting Sidr people then surely many big company's will be ready to be part with this campaign and then many people can able to get their smile back
Be Optimistic to save Bangladeshi people from such pain in their life....Help us by sending one single sms.
আমরা বোকা আর সেই বোকামির সুযোগ নিচ্ছে কিছু রক্তচোষা ফোন কোম্পানি।
রন্টি চৌধুরী বলেছেন:
সামহোয়ার ইন এর উদ্দোগটা খুবই ভাল কিন্তু এখানে একটা ফাক যে একটার বেশী এসএমএস করা যাবে না, যেখানে ক্লোজআপ ওয়ান এ ১০ টা করা যেত। আমি এতে ফোন কোম্পানিগুলোর কটুবুদ্ধি দেখতে পারছি, কিন্তু একটি ভাল উদ্দোগতো আর ভেস্তে যেতে পারে না? আমরা এসএমএস করতে পারি,আর অন্য মানুষজনকে মূখে মুখে জানাতে পারি, এভাবেই অনেক ছড়িয়ে যাবে, আর যারা বড় অর্থ দিতে চান তাদের জন্য তো ব্যাংক রইলই, তাই না? এসএমএস চলতে থাকুক, কিন্তু কেউ যদি অন্যদেরও এসএমএস এর মাধ্যমে জানাতে চান তাতে ভাই ফোন কোম্পানীরই লাভ হবে,তাই এই কাজটি করার প্রয়োজন নেই। পুরো ব্যাপারটা তো সহজ, কেন একে আমরা জটিল করছি?
রাগ ইমন বলেছেন:
বন্ধনহীন, আমি বাংলাদেশেই থাকি । আর রাত জেগে কাজ করছি । এক বারে ফজরের পর শুবো । সামিহা, ধন্যবাদ ।
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
উদ্যোগটি ভাল । কিন্তু আরো যা করা যেত-*এক নাম্বার থেকে একাধিক এসএমএস অনুমোদন ।
(উদ্দেশ্য যেহেতু ডোনেশন বাড়ানো )
*শুধুমাত্র এসএমএস নয়, সাথে কেউ যেন ইচ্ছেমতন টাকার অংক (এসএমএস-এর মাধ্যমে) ডোনেট করতে পারে, সেই ব্যবস্থা রাখাটা ছিল খুবই জরুরী।
*প্রবাসীরাও যেন এতে অংশ গ্রহণ করতে পারে, সে সুযোগ তাদের তৈরী করে দিতে পারলে জাগরণ ক্যাম্পেইন আরো অনেক বেশী 'জাগরুক' হতো বলে বিশ্বাস করি ।
ধন্যবাদ এই শুভ উদ্যোগের জন্য ।
এখন পর্যন্ত মাত্র ৬৬টি এসএমএস আর ডোনেশনের অংক ৯৯০টাকা দেখে হতাশ হচ্ছি ।
`হাসান বলেছেন:
উদ্দোগটির অন্তরনিহিত উদ্দেশো নিয়ে সন্দিহান
মিরাজ বলেছেন:
সত্যিকারভাবে মহত উদ্দেশ্য নিয়ে যদি এই উদ্যোগ হয় তাহলে নিম্নোক্ত পরিবর্তন দরকার ।- একটি এস এম এস করেই ২ থেকে ১০০০ টাকা পর্যন্ত (প্রয়োজনে আরো বাড়ানো যেতে পারে) দেবার সুবিধা করতে হবে । ব্যাপারটি খুব একটা কটিন হবার কথা নয়।
উদাহরণস্বরূপ
- Save লিখে একটা স্পেস দিয়ে 150 লিখলে ফান্ডে ১৫০ টাকা যোগ হবে ।
- Save লিখে একটা স্পেস দিয়ে 2 লিখলে ফান্ডে ২ টাকা যোগ হবে ।
- Save লিখে একটা স্পেস দিয়ে 1000 লিখলে ফান্ডে ১০০০ টাকা যোগ হবে ইত্যাদি ।
বর্তমান সিস্টেমে কাজের কাজ হবেনা এবং মুল উদ্দেশ্যই প্রশ্নের মুখে পড়বে ।
বিবর্ণ বলেছেন:
স্বচ্ছতা জানতে চাই.....
১. আমাদের বিগ ফিশ ফোন কোম্পানীগুলো ঘোষনা দেবে যে আগামী একসপ্তাহ তারা কোন এসএমএস চার্জ রাখবেনা, কিন্তু শুধু উপরের নাম্বারে এসএমএস করলে ২ টাকা কাটা হবে, এবং মানবিকভাবে আবেদন জানাবে এই এক সপ্তাহ গ্রাহকরা যতটুকু সম্ভব অপ্রয়োজনীয় এসএমএস বাদ দিয়ে যাবতীয় এসএমএস দেশের এই দুর্যোগের সাপেক্ষে করবেন ... সবার মাঝে এওয়ারনেস তৈরীর জন্য।
এতে আমরা বিনে পয়সায় বন্ধুদের মাঝে এওয়ারনেস তৈরী করতে পারব, এবং সবাই উপরের নাম্বারে 'সেইভ' লিখে এসএমএস করার মাধ্যমে দুর্গতদের জন্য টাকা পাঠাতে পারব।
আমার দৃঢ়বিশ্বাস কর্পোরেটরা যদি এতটুকু এগিয়ে আসে এদেশের মানুষের এতটা বিবেক আছে যে তারা এসময়ে ব্যাক্তিগত এসএমএস করে নেটওয়ার্ক ওভারলোড করে দেবেনা ... আমাদের দেশের মানুষ এখনও অনেক মানবিক।
২. উপরের আইডিয়াটা যদি পছন্দ না হয়, তাহলে এটলিস্ট যেটা করা যেতে পারে যে, মোবাইল ফোন কোম্পানীগুলো তাদের সব গ্রাহককে একটা করে কমন এসএমএস করবে উপরের আবেদনটা জানিয়ে ... তারপর সবাই(মানে যাদের যাদের ইচ্ছে হবে) উপরের নাম্বারে 'সেইভ' লিখে পাঠাবে ...
তবে এতে সামহোয়ারইন/সেইভ দ্য চিলড্রেনের উপর লোড পড়তে পারে, কারণ তাদেরও নিশ্চয়ই একটা লিমিটেশন আছে ... সেক্ষেত্রে তারা বলতে পারেন যে আমরা একটা নির্দিষ্ট এমাউন্ট, সে ২০ লাখ টাকা, পর্যন্ত দিতে পারব। তখন শুন্যস্থানগুলো অন্য কোম্পানীরা চাইলে পূরণ করবেন, না চাইলে ওভারহেডের জন্য শুধু ২ টাকা জমা হবে।
কোন বাঙালি এ দূর্যোগে সাথে নাই?
কলিকাল... কত কি দেখব?
ম. ন. আলম ফরিদ বলেছেন:
ভাল প্রবাসীদের জন্য এমন একটা উদ্দোগ্য হলে সাড়া এবং টাকার পরিমানটাও বেশি হতো বলে মনে হয়। তারপরও ভাল উদ্দোগ ।
আরশান খান বলেছেন:
মামুরা, আপনি যখন কনসার্টে যান গান বাজনা দেখেন, তারপর যখন কোন কোম্পানি ডোনেসন দেয়, তখন আপনারা গান বাজনা উপভোগ করে টাকা দিতে রাজি, কিন্তু যখন নিজেদের সচেতনতার বিষয় আসবে তখন ঘরে চুরি পরে বসে থেকে তামসা দেখবেন ব্যাবসা প্রতিষ্ঠানরা কি করে ? এই আপনার বিবেক কাজ করছে, একটি এসএমএস আমরা ১লাখ লোক যদি করে বিরাট ত্রাণ যোগাড় করে দিতে পারি তাহলে এতে আপনাদের এত গায়ে বাদছেঁ কেন? আমাদের হাত পা মুখ সব কি বিকল হয়ে পরেছে যে একটা এত সুন্দর ক্যাম্পেইনকে সার্থক করতে পারি না....এমনও তো হতে পারে আমরা সবাই যখন পাশে দাড়াব তখন মোবাইল কোম্পানি গুলোও এ ক্যাম্পেইনের টাকা থেকে নিজেদের % টাকা "সেভ দ্যা চিল্ড্রেন" কে দিয়ে দিবে....।আর "সেভ দ্যা চিল্ড্রেন" কিভাবে সাহায্য করে তা একটু ওয়েব দেখুন এবং এ ক্যাম্পেইনের মর্মটা উপলব্ধি করুন।
প্রচেত্য বলেছেন:
ভাল উদ্যোগকৃতজ্ঞতায় সাহায্যকারী যেসব কোম্পানীগুলো নাম দেয়া হয়েছে সেগুলোর ওয়েবের লিংক দিয়ে দিন
যদিও বিষয়টি ডোনেশনের সাহায্যে কাজে আসবেনা, তারপরেও ভেবে দেখতে পারেন
চন্দন বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ কতৃপক্ষেক এই ধরনের একটি মহৎ প্রেচষ্টার জন্য.... আমি আমার সব সহকর্মীদের মোবাইল থেকে ইতিমধ্যে মেসেজ পাঠিয়ে দিয়েছি.. আশা করি আরো বন্ধুবান্ধব সবার মোবাইল থেকে আজকের মধ্যে পাঠিয়ে দিতে পারব....
মিসকল বলেছেন:
সময়োপযোগী উদ্যোগ! অনেক ধন্যবাদ।
ব্রেইনিয়াক বলেছেন:
৫আপনাদেরকে অনেক ধন্যবাদ.... এসএমএসের সংখ্যা মাত্র ১টা কেন? দয়া কইরা অনির্দিষ্ট সংখ্যক এসএমএস পাঠানোর ব্যবস্থা করেন, যত বেশি এসএমএস পাঠানো যায় ততই তো ভালো, নাকি?
মিসকল বলেছেন:
তবে একটি মোবাইল থেকে একটি মাত্র এসএমএস করা যাবে এটা যুক্তিযুক্ত মনে হল না।
মোসতফা মনির সৌরভ বলেছেন:
ভেবেছিলাম সা.হো.ই. কোন ভাল উদ্যোগ নিবে। কিন্তু এতদিন পর যা নিল, তা প্রশ্নবিদ্ধ। জেবতিক দা'র প্রশ্ন গুলোর সদুত্তর পেলাম না,বরং কুতর্কের আভাস। আর কতটুকু ব্যবসায়ী এবং কতটুকু সাহায্যের মনোবৃত্তি নিয়ে আগানো হয়েছে সেটি নিয়ে সন্দেহ রয়েছে।সাহায্যের নামে রক্তচোষাদের আবার রক্তচোষার সুযোগ দেয়া হচ্ছে। নিজে থেকে কোম্পানিগুলো একটি বর এমাউন্ট ডোনেট করলে সমস্যা কোথায়? আর এতদিন বসে পরে আমরা টাকা দিলে দিবে, দেরী হয়ে যাচ্ছে না?
"ধরা যাক,কোন এনজিও আমাদের সাথে এসে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিল এবং তারা প্রতিটি এসএমএস এর জন্য ৮ টাকা দেবার প্রতিশ্রুতি দিল, তখন আপনার একটি এসএমএস এনে দেবে ২+৪+৮= ১৪ টাকা, যা যোগ হবে "সেভ দ্য চিল্ড্রেন" এর ত্রাণ তহবিলে।"
- দুঃখিত এত কিছু ধরতে পারছি না। আগে বলুন, এখন পর্যন্ত কোন কোম্পানী রাজি হয়েছে কি-না?
তারপরও আপনার উদ্যোগের সফলতা কামনা করছি।
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
প্রশ্নবিদ্ধ এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে সব্বাইকে জানিয়েছি... এবং আরো জানাবো। তবে ভবিষ্যতে ব্যাবসায়িক মনোবৃত্তি পরিহার করার অনুরোধ রইলো।
আরিল বলেছেন:
good morning bloggers, i am arild from and on behalf of somewhere in..., as usual writing in english, but understanding all your comments.thank you for all this feedback, we are reading all your comments and posts one by one, and will try to answer every single question so that any remaining confusion will be cleared out.
please also be patient with us if we have failed to clear out certain points. whatever done here is done in the very best intention, within the power, opportunities and limitations we have as an sms service provider. we have worked hard the last few days to get this system up and havent got much chance to test out the information part yet. as you, the blog community, are a part of somewhere in..., amader ghorer manush, we feel that your feedback good or bad, will help us improve our message and service to a level where we can take it to a much bigger participation level.
work with us to spread the news, and we believe that this tool gives an opportunity to get on donors from micro to massive level to join, donors which might not have donated otherwise. you can also enlist as a donor. we help lining up the domino blocks, you trigger the chain reaction of donations!
our comments to your questions will follow soon. thanks
দিনমজুর বলেছেন:
উদ্যোগ ভালো, বুঝা যায় আমাদের অনেক ইমোশন, মানুষের জন্য আমাদের কত দরদ।
অনেকে সংশয় প্রকাশ করছেন, অনেকে এসএমএস নিয়ে সন্দিহান, মাল্টিন্যাশনাল কোম্পানির মৃত্যু নিয়ে ব্যবসার সন্দেহে উদ্বগ্ন। বুঝা যায়, আমরা শুধু দূর্গতদের প্রতি দরদীই নই, আমাদের উদ্যোগ যাতে সঠিক জায়গায় পৌঁছে সে ব্যাপারেও সচেতন।
একটা বিরাটায় আঘাতের পর সবাই যেভাবে ঝাপিয়ে পড়ছি, কিন্তু আপাত শান্ত পরিবেশে কি আমরা চুপ থাকবো? আমরা প্রতিনিয়তই যে আরো বড় মৃত্যুকূপের দিকে এগিয়ে যাচ্ছি, সে ব্যাপারে কি আমাদের কোন উদ্যোগ থাকবে না?
অর্থনৈতিক বৈষম্যঃ বিশ্ব-পরিস্থিতি
এবং সিরিয়াস পোস্টঃ বৈদেশিক বিনিয়োগ সম্পর্কিত চাপাবাজি
শীর্ষক পোস্টদুটি একটু পড়ে দেখবেন ও মন্তব্য করুন।
দিনমজুর বলেছেন:
সংশোধনঃ উদ্বগ্ন->উদ্বিগ্ন, বিরাটায়->বিরাটাকায়
ষড়যন্ত্রকারীদের জম বলেছেন:
আমি তো মেসেজ দিতে পারব না । তাই ১৫০০০ লোকের কাছে খবরটা মেইল করছি ।
রাগ ইমন বলেছেন:
আরিল । অপেক্ষায় থাকলাম । সিস্টেমটা কি ভাবে কাজ করছে , আমি নিজেও বুঝলাম না ।
সামী মিয়াদাদ বলেছেন:
উদ্যোগটি ভাল। এর সফলতা কামনা করছি। আমার অতি ক্ষুদ্র মস্তিষ্কের সাহায্যে যা বুঝতে পারলাম তা হলো -
আমি একটা SMS করবো ৫৪৫৫ নাম্বারে। SMS এর মাধ্যমে ২ টাকা প্রদান করা হবে রিলিফ ফান্ড এ। আরও কিছু প্রতিষ্ঠান আমার SMS এর ভিত্তিতে ফান্ডএ কিছু টাকা যোগ করবে।
একটা নাম্বার থেকে একের অধিক SMS করলে কি ক্ষতি ছিল বুঝলাম না।
উক্ত SMS কোন নির্দিষ্ট মোবাইল কোম্পানীর কিভাবে আয় হচ্ছে ঠিক বোধগম্য হলো না। কেউ কেউ এটা বলছেন। আমার SMS বাবদ বিল কেটেছে ২.৩০ টাকা। যার ২ টাকা চলে গিয়েছে রিলিফ ফান্ডে। বাকি ৩০ পয়সা ভ্যাট বাবদ সরকারকে প্রদান করা হবে। ৫৪৫৫ নাম্বারটি যে অপারেটর ব্যবহার করতে দিয়েছে তার এখানে একটাই লাভ। তা হলো ইন্টারকানেক্টিভিটি চার্জ। ৫৪৫৫ ব্যবহারকারী অপারেটরের নেটওর্কের বাইরে থেকে আমি অন্য কোন মোবাইল দিয়ে যদি SMS করি তবে ৫৪৫৫ ব্যবহারকারী নেটওয়ার্ক আমার ব্যবহৃত নেটওয়ার্ক অপারেটরের কাছ থেকে এই চার্জ কেটে নেবে।
ধরুন ৫৪৫৫ টি গ্রামীন নেটওয়ার্কের, আর আমি একটেল থেকে SMS করলাম। তবে একটেল গ্রামীনকে ইন্টারকানেক্টিভিটি চার্জ প্রদান করবে।
আমার একটা SMS যদি সামান্য কিছু সাহায্য করতে পারে আমি ওটা করবোনা কেন?
যে যেখানে আছেন তার আশেপাশের সবাইকে বিস্তারিত মুখে জানিয়ে দিলেইতো লেটা চুকে যাচ্ছে। কথা বলতে নিশ্চই পয়সা খরচ হয়না। কিছুটা ইচ্ছাশক্তি আর শারীরিক শক্তি খরচ হয়। আর যার সাথেই প্রয়োজনে-অপ্রয়োজনে কথা বলবেন তাকেই ব্যপারটা জানিয়ে দিলেই হয়। ই-মেইল ও ব্যবহার করা যায়। ধন্যবাদ সবাইকে।
তারিক হাসান খান নিপু বলেছেন:
Aril,Brilliancy and rationality marges along the idea.
I'm very very surprised.
Thank you.
ঝরা পাতা বলেছেন:
চমৎকার তবে একাধিক এসএমএস সুবিধাসহ যে কোন পরিমানে প্রদানের সুযোগ রাখলে এত তর্ক হতো না।
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
চমত্কার একটি উদ্যোগ শুরুতেই প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমারো অনেক প্রশ্ন... নিজের সন্তুষ্টির জন্যই বিভিন্ন মহলে খোজ নিতেছিলাম। ক্যান সামহোয়ারে বেশী এসএমএস পাঠানো যাবে না? ক্যান ফ্লেক্সি করে বেশী টাকা দেয়া যাবে না? এরম অনেক কিছু.
* গ্রামীন নিজেরাই ক্যাম্পেইন করতেছে। তাই সামহোয়ারইন সহ অন্যদের এই মুহুর্তে এধরনের সুযোগ দিতে গ্রামীন ইন্টারেস্টেড না। ইতিমধ্যে অনেক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গ্রামীনের সাথে কথা বলেছে। রেজাল্ট নিগেটিভ। প্রতি এসএমএস এ ১.২০ টাকা গ্রামীন কেটে নিবে। সিডর ফান্ড এ মাত্র .৮০ পয়সা জমা হবে। আপনারা যত এসএমএস করবেন গ্রামীনের তত লাভ হবে। আমার ধারনা এর জন্যই সামহোয়ারইন প্রতি এসএমএস এর সাথে ১৩ টাকা বাইরে থেকে এড করে দিচ্ছে এবং একাধিক এসএমএস দিতে নিষেধ করেছে। এমন চমত্কার একটা ভাবনার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ।
* ফ্লেক্সি করে টাকা জমা দেয়াতে গ্রামীন এখনি ক্যাশ টাকা বুঝিয়ে দিতে উত্সাহি নয়। অথচ সাহায্য দরকার এখনি। কি আর করা..
আরিল বলেছেন:
hi, we will soon make a new post in bangla to inform more about our efforts to help the cyclone victims. while waiting for that to happen, let me answer some of your questions in english, i am also an engaged citizen and part of the team who have put in their best efforts to see if we can contribute with something good in a time of disaster. 1) is somewhere in... over-comitting itself to donate beyond its limit? we have listed our own companies; somewhere in..., escenic and aawaj as the first donors, while orion bread is our first external donor. we do of course have limited funds, but every donor will be able to set how much they will donate pr sms and how much will be their max limit. we will get new donors lined up to jump in with fresh funds once another donor has reached their limit. with this tool, we are probably willing to stretch our funds more for this cause than we would have had with a one time donation. in this case, the donors challenge you to give (with as many friends giving as possible) and they will give with you.
2) why only 1 sms? we feel that it is important to create awareness and to get as broad movement as possible. with one sms per person, we can get a much larger participation throughout the campaign.
3) why not donate instantly, why delay it through counting sms? save the children do have more funds than they can spend for the first few days/weeks. their problem is more logistics and reaching there. however, the more funds we can raise for them, the bigger reach they get and the more sustainable projects they can initiate for the victimized children. these people will need massive help for the next years, and this campaign could roll over a long time with your help.
4) why should the operators take a share of my sms? well, we are a sms provider and have been given opportunities but also limitations from the operators. we came up with this idea and got it started within 2-3 days, keeping the system loss at a minimum. this is the first day of this campaign, and we are already preparing info material for the operators, where we request them to support us by sending the money you pay for the sms directly to save the children. if you help make this a success, we stand a very good chance of getting the operators to join us so that the system loss goes to absolutely 0%.
5) how can people abroad help? be happy that we have manage to establish this local campaign, add the link to this post in every email you send to your friends in bangladesh and send your payment directly to save the children as explained on http://www.savethechildren.org/
6) does anyone make money out of this for business? all donations from the donors will go directly to save the children, and not through us. the break up of the sms charge is as such: the operators normally keep 1.2 tk, somewhere in... gets 0.8 tk and the government gets 0.3 tk in vat.
a) operators 1.2 tk: we started by applying the existing commercial agreement with them not to loose time, and we really believe that we will be able to get them forward your 1.2 tk to the relief work so that they in the end do not profit from this.
b) somewhere in...s 0.8 tk: we have already committed a bigger amount per sms to save the children, so we are giving with you. we will also keep forwarding these 0.8 tk to the campaign after we reach our own donation limit for the entire period, so that not a single paisa is kept.
c) governments 0.3tk: we will not try to negotiate on this. anyway the government will need all the revenue it can get to rebuild the country.
7) how to donate more than 2 tk? please do donate directly to any organisation you feel is spending the money wisely. besides that, do inform all your friends to join the campaign, so that your recommendation triggers even more donations. probably you interact with 10-100 different people every day in normal conversations, so use every opportunity to get your friends and family to join in. we have thousands of registered bloggers, and if each blogger tells everyone they meet we get a chain reaction, without this having to cost you extra money.
8) why only one project? somewhere in... has offices just below save the children, we highly respect them for their noble work for distressed children and we though that we can join in with them. if this becomes a success, our tool can be made into a multiple cause service where we can enlist several causes and both you and the donors can choose which one to support. for the local community by the local community.
if you still have any confusion, please raise these issues and we will be here with you to explain. if we have failed to see certain issues, your feedback will be extremely important to ensure a fair and efficient campaign. we, the whole blog family, are all wanting to do something good for the victims. here is an attempt to reach out far, be with us the whole journey to bring smiles back to the faces of traumatized and distressed children.
বিবর্তনবাদী বলেছেন:
ভাই এত যুক্তিতর্ক, প্রশ্ন-উত্তরে মাথা না ঘামায়া SMS করলে করেন, অথবা নিজে নিজে অন্য উপায়ে সাহায্য করেন। নইলে অফ জান। এই বিপদ আপদের মাঝে এত গ্যাজ গ্যাজ ভাল্
বিকেলবেলার সপ্ন বলেছেন:
"রিলিফ ওয়ার্ক" গল্পটার কথা মনে পড়ছে
তারিফএজাজ বলেছেন:
যাদের দু'টাকা দিতে কষ্ট লাগছে এবং দু'টাকা দিতে গিয়ে গদ্য রচনা করে ফেলছেন তাদের এস এম এসের দরকার আমরাই পাঠাতে থাকি, আমি ফেসবুকে সব বন্ধুদের আর আমার জানা নেটওয়ার্কে জানিয়ে দিয়েছি, বাংলালিংকের ফ্রি এস এম এস থেকে বন্ধুদের জানিয়ে দিয়েছি। আর তুখোড় যুক্তিবাদী ভাইদের বলি, যদি ১০ হাজার টাকাও জমা হয়, তা দিয়েও কিছু মানুষের প্রাণ বাঁচবে, আপনারা চায়ের কাপে ঝড় তুলতে থাকুন।
কাপালিক বলেছেন:
ভীষণ ভীষণ ভীষণ ভালো এবং চমৎকার উদ্যোগ। আমি আমার সর্বোচ্চ পরিমান চেষ্টা করব যত বেশি সম্ভব মানুষকে সম্ভব এটা জানাতে।অসংখ্য ধন্যবাদ সামহোয়ার-ইনকে।
তারিফএজাজ বলেছেন:
যাদের দু'টাকা দিতে কষ্ট লাগছে এবং দু'টাকা দিতে গিয়ে গদ্য রচনা করে ফেলছেন তাদের এস এম এসের দরকার নাই, আমরাই পাঠাতে থাকি, আমি ফেসবুকে সব বন্ধুদের আর আমার জানা নেটওয়ার্কে জানিয়ে দিয়েছি, বাংলালিংকের ফ্রি এস এম এস থেকে বন্ধুদের জানিয়ে দিয়েছি। আর তুখোড় যুক্তিবাদী ভাইদের বলি, যদি ১০ হাজার টাকাও জমা হয়, তা দিয়েও কিছু মানুষের প্রাণ বাঁচবে, আপনারা চায়ের কাপে ঝড় তুলতে থাকুন।
আরণ্যক যাযাবর বলেছেন:
ভাল উদ্যোগ।তয়, পশ্চাতদেশে আঙুল হিসাবে দুইখান কতা খমু।
পাব্লিকে বুঝতেসে না, এইখানে মোবিল কোম্পানির কি লাভ।
আপনি একটার বেশি এসএমএস পাঠাইতে পারতেসেন না। তখন আপনি কী করবেন?
অন্যদের বলবেন।
কীভাবে বলবেন?
বলতে গিয়া অন্য বন্ধুদের ফোন করবেন, এসএমএস করবেন। মোবিল কোম্পানি রমরমা হইবো।
সামী মিয়াদাদ বলেছেন:
তারিফএজাজ বলেছেন :২০০৭-১১-২১ ১২:৫১:৪১
যাদের দু'টাকা দিতে কষ্ট লাগছে এবং দু'টাকা দিতে গিয়ে গদ্য রচনা করে ফেলছেন তাদের এস এম এসের দরকার আমরাই পাঠাতে থাকি, আমি ফেসবুকে সব বন্ধুদের আর আমার জানা নেটওয়ার্কে জানিয়ে দিয়েছি, বাংলালিংকের ফ্রি এস এম এস থেকে বন্ধুদের জানিয়ে দিয়েছি। আর তুখোড় যুক্তিবাদী ভাইদের বলি, যদি ১০ হাজার টাকাও জমা হয়, তা দিয়েও কিছু মানুষের প্রাণ বাঁচবে, আপনারা চায়ের কাপে ঝড় তুলতে থাকুন।
.....৫ দিলাম মন্তব্যে
তারিফএজাজ বলেছেন:
মোবাইল কোম্পানি তো লাভ করবেন। বাচ্চা হলেও লাভ করবে,প্রিয় কেউ মরলেও লাভ করবে। নববর্ষে লাভ করবে, বোমা হামলাতেও লাভ করবে। স্পন্সরদের সুনাম হবে, তারাও লাভ করবে। কিন্তু যদি বন্যার্তদেরও একটু লাভ হয় ক্ষতি কি?
স্বপ্নদ্রষ্টা বলেছেন:
@আরণ্যক যাযাবর: আপনার পশ্চাতদেশে আঙুল দিতে মনে হ্য় ভালোই লাগে। দেন নিজের টায় নিজে। মোবাইল ছাড়া কি অন্যভাবে কাউকে জানানো যায়না? আপনি না জানলে আমি বলি১) অফিসে/ আড্ডায় কথার ফাকে
২) ই মেইলের মাধ্যমে
৩) মেসেন্জার / চ্যাট এ
আর মোবাইল কোম্পানির উপর এতো বিরক্ত থাকলে মোবাইল ব্যবহার বন্ধ করে দিন। ওটা তো পারবেন না। হুদাই লাফানো বন্ধ করেন
সামী মিয়াদাদ বলেছেন:



@ স্বপ্নদ্রষ্টা......ভাল বলেছেন। আপনাকে দিয়ে স্বপ্নদেখা হবে.....আমি হাসতেছি...হাসতেছি....আমার হাসি পাইতেছে....ক্যান...খামখা....
বইপাগল বলেছেন:
৫
তারিফএজাজ বলেছেন:
আশাকরি ৩টা নাগাদ ১০,০০০ টাকা উঠে যাবে। বন্ধুদের জানিয়েছি, তারাও অন্যদের জানাচ্ছে। এই প্রয়াস থেকে অন্যরা আরো সাহায্য করার প্রেরণা পাবেন।
তারিফএজাজ বলেছেন:
হাই ফাইভে যাদের একাউণ্ট আছে তারা সেখানে সবাইকে জানিয়ে দিতে পারেন, আমি ফেসবুকে জানিয়েছি।
তন্দ্রীলা বলেছেন:
মাত্র ২টাকা খরচ হবে তাতেই দেখি চায়ের কাপে ঝড় হচ্ছে,বাঙালী পারে বটে!সাধুবাদ জানাই এই মহতী উদ্যোগকে।
আন্ধার রাত বলেছেন:
আমার ঘিলু প্রায় নাআ-ই।(যাহ্) তাই হয়তো প্যাচানো ডোনেট শিকার বুঝতে পারলামনা। সহমত@ জেবতিক আরিফ
দূর্গতদের সাহায্যের জন্য অন্য রাস্তায় চললাম...
আইরিন সুলতানা বলেছেন:
যাদের পত্রিকায় সিডর ক্ষতিগ্রস্থদের ছবি দেখে, টিভির খবরে তাদের আহাজারি শুনে ব্যথিত হয় কিন্তু সরাসরি গিয়ে কারো পাশে দাঁড়াতে পারেনা..তাদের জন্য এরকম উদ্যোগ সাধুবাদ জানানোর মতই...Thanks Aril and Thanks Somewherein...
খুশবু বলেছেন:
ভালো
মাত্র একটা এসএমএস পাঠানো যাবে , এমন আজব নিয়ম কেন ? আমরা ফ্লেক্সিলোডের মত কোন সুবিধা চেয়েছিলাম ।
জোর করে সাহায্যের অংকটা মনে হচ্ছে নিম্নমুখী করে ফেলা হয়েছে । স্বাধীনভাবে সবাইকে টাকা পাঠানোর সুযোগ করে দিলে ৬০০ এর কাছাকছি এসএমএস হওয়ার পর টাকার অংকটা ৮০০০ এ পড়ে থাকতো না
অরিল্ড,
আমার কয়েকটা প্রশ্ন:
ক্যাম্পেইনটা কি শুধু এসএমএসের মাধ্যমেই করার প্ল্যান আপনাদের? নাকি, পত্রিকায় ছাপিয়ে বা সেন্ট্রাল মেসেজিংয়ের মাধ্যমেও করবেন ... আমার মনে হয় সেটাই বেটার ...অনেক মানুষ অংশ নিতে পারবে ... আর বন্ধুদের এসএমএস করে জানানোর ফাঁকে বাড়তি বিল ফোন কোম্পানীগুলোকে দেয়া লাগবেনা
আরেকটা প্রশ্ন হলো, গ্রামীন ব্যাংক কি আসলেই ঐ ১.২ টাকা ফান্ডে দেবে? আমি নিশ্চিত এটা নিশ্চিত না করতে পারলে এই ক্যাম্পেইন জনপ্রিয়তা পাবেনা ... পাবলিক সেন্টিমেন্ট এখন এমন যে যতটুকু পারি সব দুর্গতদের দেব ... সেখানে গ্রামীন ৬০% খেতে চাইলে পাবলিক বরং পাড়ায় মাইকিং করা গ্রুপটাকেই দেবে
গুড লাক
এখনও গল্প লিখি বলেছেন:
ধন্যবাদ উদ্যোগের জন্য
তারিফএজাজ বলেছেন:
বোর্ডটাতে পরিসংখ্যান হঠাত্ করে দেখতে পাচ্ছি না, কোন সমস্যা হল নাকি, হলে ঠিক করে দিন, না হলে নিন্দুকেরা ঝড় তুলবে।
তারিফএজাজ বলেছেন:
বোর্ডটাতে পরিসংখ্যান হঠাত্ করে দেখতে পাচ্ছি না, কোন সমস্যা হল নাকি, হলে ঠিক করে দিন,
সামিহা এষা বলেছেন:
আমাদের মেইল সার্ভারটি অল্প সময়ের জন্য ডাউন আছে, খুব শীঘ্র সাইটটিতে ডাটা দেখতে পাবেন। সাময়িক অসুবিধার জন্য আমরা দু:খিত ....।
অন্যরকম বলেছেন:
আচ্ছা, এখান থেকে কালেকশন করে কতদিনের ভেতরে ত্রাণ পৌঁছবে? প্রসেসটা অনেক স্লো মনে হচ্চে!
নামিরা নাওয়ার বলেছেন:
জ্বিনের বাদশার মাথা কি আসলেই গেছে, এক কথা কতবার আপনার বুঝতে হবে, আপনি কি দেখছেন না, আপনার ১টা এসএমএস এর সাথে যুক্ত হচ্ছে আরো ব্যবসায়িক প্রতিস্থানের ত্রাণ.....আর কত ব্যাখা দিতে হবে.....মানুষের জীবনের মূল্য বুঝুন....। এখন তাদের পাশে দাড়াবার সময়, ঘরে বসে কমেন্ট করার জন্য না.....
আমরা যেটা বলছি সেটা হলো, কার্যক্রমটাকে আরো কতটুকু মোডিফাই করলে জনপ্রিয়তা পাবে সেটা নিয়ে ...
কোন কাজকে নিরুৎসাহিত করা আর ইম্প্রোভাইজ করার মাঝে পার্থক্য আছে ... সেটা ধরতে পারা আর না পারার মাঝেই মাথা গেছে কি যায়নাই সেটা বোঝা যায় ...
গুডলাক
একরামুল হক শামীম বলেছেন:
অসাধারণ উদ্যোগ। ধন্যবাদ সামহোয়ারসহ সকলকে।
নামিরা নাওয়ার বলেছেন:
হমমমমমমম...আশা করি মিডিয়া অবশ্যই এ ক্যাম্পেইনের পাশে থাকবে যদি না আমরা এ ক্যাম্পেইনকে সবাই মিলে সার্থক করতে পারি। ধন্যবাদ আপনার কমেন্টের জন্য জ্বিনের বাদশা ভাই...।
রাশেদ বলেছেন:
উদ্যোগ নেবার লাগি ধন্যবাদ। কিন্তু এক এসএমএস পার সিম সহ বাকি যেই প্যাচগুলা হাসিব ভাইয়ের পোস্ট পড়ে টের পাইলাম, সেইটাই সমস্যা।
যীশূ বলেছেন:
ভালো উদ্যোগ। তবে একটি নাম্বার থেকে একটি মাত্র এসএমএস করা যাবে, এইটা পছন্দ হয় নাই। যত বেশী খুশী এসএমএস করার সিস্টেম থাকার দরকার ছিলো।
ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন:
ভাল উদ্যোগ
িপপাস বলেছেন:
@সবাই! ভালো উদ্যোগ। আমি কিন্তু সকাল বেলাই ২ টাকা পাঠিয়েছি। আচ্ছা আপনারা আমার ব্গ্লটি পড়ুন। মজা লাগবে..........!!!!!!
তানভীর আহমেদ সজীব বলেছেন:
দেরীতে হলে দারুন উদ্যোগআমার সব কয়টা সীম থেকে SMS করলাম এবং সহকর্মীদের দিয়েও করালাম।
কিন্তু একটা কথা না বলে পারছিনা, একটা সীম থেকে মাত্র একটা কেন, অনির্দিষ্ট সংখ্যক করার অনুরোধ জানাচ্ছি।
সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ।
সচেতন বলেছেন:
সবার লেখা পড়লাম। কিন্তু আমি একটা জিনিষ বুঝিনা যে, যদি দান করতেই চান তবে এস.এম.এস. করে সংগ্রহ করছেন কেন? ধরে নিলাম আপনার ১,০০,০০০/= টাকা আছে যা আপনি চাইলে দান করতে পারেন। তাহলে আমার কথা ১,০০,০০০/= টাকা দান করে দিন। কেন মাঝখান থেকে এই এস.এম.এস. প্রতিযোগিতা? তবে আমার প্রশ্ন এই যে, যদি সবাই অনেক অনেক এস.এম.এস. করে আর তার ফলে যদি এমন দাঁড়ায় যে, মোট টাকা ৫,০০,০০০/= হয়ে গেল তবে কেমন করে ৫,০০,০০০/= দান করবে? কারন আমার ক্ষমতাই তো ১,০০,০০০/=। আর যদি আমি সত্যিই সত্যিই ৫,০০,০০০/= দান করতে পারি তবে ঐ পাঁচ লাখই করে দেই। এই সব এস.এম.এস. করার খেলাটা বাদ দিলে কি কোন ক্ষতি হতো? আমি সত্যিই বুঝতেছিনা এই ধরনের প্রোগ্রামের কারন কি? দয়া করে কেউ আমাকে বুঝায় দেন?
এসএমএস না করে রে ভাই মেসেন্জার নাইলে আপনাদের চেনা গ্রুপগুলিতে মেইল করেন,তাইলেই হবে।
পিপাস ভাই,এইখানে আপনের ব্লগের বিজ্ঞাপন না করলেই ভালো,পাবলিক ফ্রন্ট পেইজেই দেখে।
আবুফয়সাল আহমেদ বলেছেন:
আমরা এই তহবিলের সকল আপডেট তাত্ক্ষনিকভাবে ফ্রন্ট পেইজে প্রকাশ করব পুরোটা সময়। আমরা আশা করবো আপনারাও আমাদের সঙ্গে থাকবেন।আমি তো বসে আছি সেই কখন থেকে কিন্তু আপডেট তো দেখায় না।
রসের হাঁড়ি বলেছেন:
এটাকে মোটেই ভাল উদ্যোগ বলতে পারছি না!আপনারা প্রত্যেক এসএমএসের জন্য আমাদের কাছ থেকে নিবেন ২/- টাকা এবং ব্যবসা প্রতিষ্ঠান ও এনজিও তার সাথে দেবে আরও ১০/- টাকা!! (একারণেই একের অধিক এসএমএস গ্রহণ করা হচ্ছে না)।
আমরা সামহোয়ারইনবাসী কি এতই দরিদ্র যে ১২/- টাকা নিজে দিতে পারতাম না!!! (একের অধিক এসএমএসের ব্যবস্থা থাকলে এর চেয়ে বেশিও দিতে পারতাম)
এ ধরণের জটিল এবং অপ্রয়োজনীয় ব্যবস্থার জন্য ৩ দেয়া হল।
"মাগো... ভাবনা নেই আর..
আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে...
তবু বিপদ এলে
আমরা যেনো লড়তে জানি...
তোমার ভয় নেই মা আমরা..
ভাল বাসতে জানি...(সংশোধিত_)
হে প্রভু সকল নিন্দুকেরে জ্ঞান দাও... এদের ক্ষমা করো প্রভু.....
যাইহোক, গ্রামীণ টাকা পাইতাছে এই দু:খ পাবার সময় এখন না। আরেকটা কথা, বন্ধু-বান্ধব আত্মীয়স্বজনদের ক্যাম্পেইনের ব্যাপারে জানানোর জন্য এস.এম.এস করতেই হইবে এটা কোনো কথা হইলো?
সচেতন বলেছেন:
সত্যদা,আমার নেগেটিভ কথা আপনার বা অনেকরই পছন্দ হয়নি, জানি। কিন্তু আমি ও আমার বন্ধুরা এই বিপদে ইত্যমধ্যেই বিভিন্ন দান কর্মে অংশ নিয়েছি। দানের বিপক্ষে আমি নই। বিপদে পাশে দাঁড়াবার বিপক্ষে আমি নই। আমি এই কর্মের নিন্দা করছিনা। আমি শুধু জানতে চাই এইভাবে দান সংগ্রহ করা হয় কেন? এই এস.এম.এস. যারা আয়োজন করছেন তারা তাদের সামর্থ ও ইচ্ছা অনুযায়ী অনেক অনেক দান করতে পারে। কেন এস.এম.এস আর জটিল সব নিয়ম? আমাকে বুঝান প্লীজ। যদি বুঝি যে এই ধরনের প্রোগ্রামের সবটাই মহত্ তবে হয়তো আমিও ভবিষ্যতে এস.এম.এস. প্রোগ্রামের আয়োজন করবো...
-----------------
সত্যদা বলেছেন :
২০০৭-১১-২১ ১৭:৫৮:৩৮
আয়োজন দেখে আবেগ টা যখন পারদ ছুই ছুই ...কিছু সমালোচনা আর বিতর্কে থমকে গিয়েও মনটা নেচে উঠল...মনে হল
"মাগো... ভাবনা নেই আর..
আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে...
তবু বিপদ এলে
আমরা যেনো লড়তে জানি...
তোমার ভয় নেই মা আমরা..
ভাল বাসতে জানি...(সংশোধিতথ)
হে প্রভু সকল নিন্দুকেরে জ্ঞান দাও... এদের ক্ষমা করো প্রভু.....
মুকুট বলেছেন:
এই মহ্ত উদ্যোগের জন্য অসংখ্য ধন্যবাদ! তবে একটা নাম্বার থেকে একটা এসএম এস কেন? এটা কি ইউজারদের ইচ্ছাধীন রাখা যায় না???
রসের হাঁড়ি বলেছেন:
সহমত@সচেতনব্যবসায়ী এবং এনজিও গুলোর সামর্থ্য ও ইচ্ছা থাকলে তারা এমনিতেই সাহায্য করতে পারে!
এজন্য আমাদের এসএমএসের প্রয়োজন হয় না!! (অযথাই তাদেরকে জড়িয়ে আমাদেরকে অকেজো করা হল, কারণ আমরা একাধিক এসএমএস করতে পারব না যেহেতু আমাদের প্রত্যেক ২ টাকার এসএমএসের বিপরীতে তাদেরকে ১০ টাকা দিতে হবে! ফল দাড়াল এই আমরা চাইলেও ২/- টাকার বেশি পাঠাতে পারব না এবং তারাও ১০ টাকার বেশি বরাদ্দ করবে না এবং এরফলে আমাদের প্রত্যেকের পক্ষে কোনভাবেই ১২ টাকার বেশি ফান্ডে যোগান দেয়া সম্ভব না!
এরশাদ বাদশা বলেছেন:
আমরা যারা দেশের বাইরে আছি, এই উদ্যোগে কিভাবে শামিল হতে পারি?অসাধারণ এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি।
সচেতন বলেছেন:
বন্ধু এরশাদ, এই দেশে নিশ্চই আপনার বন্ধু বা পরিবার আছে। আপনি উনাদের যেভাবে টাকা পাঠিয়ে থাকেন, ঠিক তেমন করেই টাকা পাঠায় দেন। তখন তারাই ঐ টাকা যথাযথ স্থানে পাঠায় দেবে। আমি যতটুকু বুঝেছি যে, এই এস.এম.এস. সিষ্টেমে বিদেশ থেকে হয়তো অংশ নেয়া যাবেনা।-------------
এরশাদ বাদশা বলেছেন :
২০০৭-১১-২১ ১৮:৫৮:২৯
আমরা যারা দেশের বাইরে আছি, এই উদ্যোগে কিভাবে শামিল হতে পারি?
মোয়াজ্জেম হোসাইন সাকিল বলেছেন:
সুন্দর পরিকল্পনা।আমি পড়ামাত্রই sms করে দিয়েছি। সবারই পড়ামাত্রই sms করা উচিত।
মৃদুল মাহবুব বলেছেন:
উদ্যোকটা অসম্ভব ভালো।একটা sms
এর বিপরীতে সামহ্যোয়ারের ৪ টাকা দিতে হবে একারণে কি সিম প্রতি একটা sms
? তা যদি নাই হয় তবে এ পদ্ধতি কেন?
এই পদ্ধতির পরির্তন করা হোক। আমার মনে হয় যারা এসএমএস করবে তারা প্রত্যেকেই অন্তত গড়ে ৫টা করে করতো। ফলে ৬ টাকার পরিবর্তে ১০ টাকা আসতো। এতে কারা বেশী লাভবান হতো?
১টা এসএমএস কেন, তার ব্যাখ্যা কেন দেওয়া হলো না?
তারিক হাসান খান নিপু বলেছেন:
মোট অংকটা বেশী কম ;একটা স্ট্যান্ডার্ড এমাউন্টের জন্য এসএমএস বাড়াবার প্রয়োজন মনে হচ্ছে ।
সামিহা এষা বলেছেন:
আমি যদি একা ২০০০০ এসএমএস পাঠাই এবং আমার পরিবার যদি নির্বাক ঘরে বসে থাকে, তাদেরকে যদি আমি উদ্বুদ্ধ না করতে পারি একটি এসএমএস পাঠাতে তাহলে কি এ "awareness campaign " এর কোন যুক্তিকতা থাকে...।নিজেকে প্রস্ন করে দেখুন...???? এটি একটি জাগরণের ক্যাম্পেইন, পাশে দাড়াবার জন্য একটি আহবান, এবং একটু চিন্তা করে দেখুন, এটি কোন " গানের বা সুন্দরির " কন্টেস্ট না, যে নিজের পছন্দের গায়িকা বিজয়ী করতে যত খুশি এসএমএস পাঠাবো, "জাগরণ" ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য দেশের প্রত্যেকটি মানুষের মধ্যে দ্বায়িত্ববোধঁ তুলে ধরা....। আমি আশা করি ব্লগার এ বিষয়টি আরেকটু চিন্তা করে দেখবেন এবং আমাদের সহযোগিতা করবেন যেন আপনাদের একটি একটি এসএমএস এর অংশ গ্রহন দেখে আমরা বাংলাদেশের প্রতিটি সচেতন ব্যবসা প্রতিস্ঠান থেকে যত বেশি সম্ভব আর্থিক সাহায্য "সেভ দ্য চিলড্রেন" এর ত্রাণ তহবিলে পৌঁছাতে পারি....।
আপনাদের সহযোগিতা আমাদের প্রতিটি পদখেপের জন্য খুবই জরুরী। মানুষকে ভ্রান্ত না করে আসুন আমরা সকলে মিলে দূ:র্যোগ মোকাবিলা করি। এটি কোন একদিনের ক্রিকেট ম্যাচ নয় আমাদের খুবই সংগঠিত হয়ে সকল অসহয়ায় মানুষের জন্য কাজ করতে হবে।
*** প্রবাসী ভাই ও বোনদের বলছি, আপনাদের মন খারাপ করার কিছু নেই, আপনি চাইলেই বিদেশে থেকেই দেশের বন্ধুদের অনুপ্রানিত করতে পারেন একটি এসএমএস পাঠানোর জন্য। আশাকরি এটি আপনাদের জন্য কষ্টকর হবে না। এবং যারা আর্থিক সহযোগিতা করতে চাইছেন তারা সামহোয়্যার ইন...এর যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি " সেভ দ্য চিলড্রেন" এ আপনাদের সাহায্য পৌঁছে দিতে পারেন.....।
আমরা সবাই বাংলাদেশের সচেতন নাগরিক, আশাকরি আমরা ঘরে বসে চুপচাপ "সিডরে নিহত মানুষদের দু:খে ভরা দিনগুলির" খবর দেখব না...।
আসুন আমি, আপনি, আমরা সকলে মিলে এ "জাগরণ" ক্যাম্পেইনের মাধ্যমে দেশের মানুষের পাশে দাঁড়াই...।
ধন্যবাদ সবাইকে....
* যারা এখনো এ ক্যাম্পেইন নিয়ে মনে সংসয় প্রকাশ করছেন তারা দয়া করে "আরিল ব্লগটি" আরেকবার পরুন...।
সামিহা এষা বলেছেন:
তারিক ভাইয়া, আমাদের এ ক্যাম্পেইনটি মাত্র ৪৮ ঘন্টায় প্রস্তুত করা হয়েছে, অবশ্যই আমরা আপনাদের সবার কমেন্ট খুব গুরুত্বের সাথে দেখছি। যদি প্রয়োজন বোঁধ পরে আমরা সিস্টেমকে আপডেট করব, কিন্তু এখনকার জন্য একটি এসএমএসই একজনের জন্য পাঠানো সম্ভব...।
রাশেদ বলেছেন:
এস এম এসের রেস্ট্রিকশনটা তুলে দেয়া জরুরি মনে করি।
অক্ষর বলেছেন:
সাহায্য দেওয়ার চেয়ে বন্ধু-বান্ধবরে কওয়াটা জরুরী হইলো নাকি? আর কইলেই তারা দিবে তারও সন্দেহ আছে। এর চেয়ে আমি যা পারতেছি তা দেই সাথে বন্ধু-বান্ধবরে কই, এইটাই ভালো। এসএমএস এর সংখ্যা না বাড়ালেও টাকার অংক ইচ্ছামত করা হউক।
কেএসআমীন বলেছেন:
বাপ্পুস.... পড়তে পড়তে টায়ার্ড....তবে একটা বিরাট ব্যাপার লক্ষ্য করলাম যে, আমরা বাঙালীরা টাকা বেশী প্রদানের জন্যও নানা যুক্তি তর্ক চালিয়ে যেতে পারি। এটা আমাদের জাতির একটা বিরাট শক্তি বটে। কিন্তু সামহোয়্যারইন ২ টাকার বেশী নিতে চাইছে না। এটা উদাহরন হিসেবে থাকবে আশা করি...
বিদেশে অবস্থানরত ভ্রাতা/ভগ্নিরা আপাততঃ তাদের আত্বীয়/স্বজনদের বলুন এসএসএস করার জন্য।
দুঃখজনক যে, সামহোয়্যারইনের এই এসএসএস নাম্বার আমরা ব্লগাররা ছাড়া কেউ জানে না। তাই ব্লগের বাইরে এর বেশী বেশী প্রচার চালানো উচিত...
রাশেদ বলেছেন:
ঠিক। বেশি বেশি এস এম এস করুন। সবাইকে জানান।
খালেদা আকতার বলেছেন:
[ইংলিশ][/ইংলিশ]
ঝড়ো হাওয়া বলেছেন:
প্রচন্ড রকমের ব্যস্ত আছে তাই এখানে সময় দিতে পারছি না। এই ধরনের প্রচেষ্টার জন্য ধন্যবাদ। কিন্তু মাত্র একটা এসএমএস কেন ? বেশী এসএমএস বা বেশী টাকা সেন্ড করার কোন অপশন নাই। যাই হোক আমি আমার কলিগদের বলে দিচ্ছি ।
খালেদা আকতার বলেছেন:
খুব ভালো উদ্যোগ, আমাদের উচিত পরিচিতজনদের জানানো এবং এই প্রোগ্রামে অংশগ্রহণ করানো। ধণ্যবাদ উদ্যোক্তা কারীদের
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
আশা ইউনিভার্সিটির প্রতিটি ফ্লোরে, নোটিশ বোর্ডে এবং ছাত্রদের আলাদা আলাদা ক্যাম্পেইন এর জন্য নিবেদিত করা হলো।
নামিরা নাওয়ার বলেছেন:
এ উদ্দেগটা নিলে খুবই ভাল হবে আশা করি, স্টুডেন্টরা যদি নিজেদের প্রতিস্ঠান গুলোতে ক্যাম্পেইনটি প্রত্যেকের কাছে পৌঁছাতে পারে তাহলে আমরা খুবই দ্রুত ক্যাম্পেইনের সাথে অনেক বড় অংকের আর্থিক সহযোগিতার মাধ্যমে আমরা দেশের প্রত্যেকটি মানুষকে নতুনভাবে মাথা তুলে দাড়াতে সহযোগিতা করতে পারব....
দূরের তারা বলেছেন:
ভাল উদ্ধোগ।তবে এস এম এস এর সংখ্যা আন লিমিটেড করলে ভাল হতো। কারণ কেউ যদি বেশী টাকা প্রদান করতে চায় তাহলে সে তা পারবে না।
এখনও গল্প লিখি বলেছেন:
"মাগো... ভাবনা কেন?..আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে...
তবু বিপদ এলে
আমরা যেনো লড়তে জানি...
তোমার ভয় নেই মা আমরা..
ভাল বাসতে জানি...(সংশোধিত_)
হে প্রভু সকল নিন্দুকেরে জ্ঞান দাও... এদের ক্ষমা করো প্রভু.....
ঝড়ো হাওয়া বলেছেন:
আমার কলিগদের থেকে প্রচুর সারা পাচ্ছি। এ পর্যন্ত প্রায় ৫০ এসএমএস হয়ে গেছে। আরো হবে আশা করি
েমাস্তাি্ বলেছেন:
realy it is a great acchivement for blogger
রাহুল বলেছেন:
আমি খুবই আনন্দিত।অফিসের পিয়ন থেকে শুর্ু করে সর্বমোট ৩১ টা করলাম।নিজের সিম থেকে ৩টা।তবে এক সিম থেকে একাদিক করতে পারলে ব্ন্যা বহাইয়া দিতে পারতাম।লিমিটেশনটা কেন বুঝলাম না।
মনের কথা বলেছেন:
আমি ভারত থেকে এস. এম. এস. করলে যাবে!!!
চিরকালই গাধা বলেছেন:
চমতকার উদ্যোগ। আমিও অংশগ্রহণ করলাম।একটি কথা না বললে মেজাজটা ঠিক থাকছে না-
বিশ্বে অশান্তির জন্য বিশ্বমোড়ল আমেরিকা ঘন্টার মধ্যে বিমান পাঠিয়ে কুয়েত বা ইরাক আক্রমন করতে পারে কিন্তু শান্তির জন্য তাদের বিমান বা জাহাজ আসতে প্রচুর লাগে।
এরই নাম বিশ্ব বদমায়েশ আমেরিকার নীতি।
ঘোষণা দিয়েই খালাস। সাহায্য দিবো কচুটা।
আমার মনে হয় তাদের সাহায্যের কোন দরকার হবে না যদি আমরা এভাবে উদ্যোগ নিয়ে এগিয়ে যাই।
রাজনীতি বলেছেন:
ধন্যবাদ একটি মহত উদ্যেগের জন্য
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
নিঃসন্দেহে একটা ভাল পদক্ষেপ। সামহোয়ার ইন ব্লগের মতো অন্য ব্লগও যেন এ ব্যবস্থা গ্রহণ করে সেটা আমি চাই। (ইতিমধ্যে গ্রহণ করেছে কিনা জানিনা।)এই পদক্ষেপের জন্য ৫।
ম. রহমান বলেছেন:
আমি জানি না, এটা আমাদের দেশের নিউজ পেপার গুলোতে এ্যাড দেয়া হয়েছে কিনা? আজ সকালে যখন আমি আমার এক friend কে একটা এস.এম.এস করতে বলেছিলাম...ও আইডিয়া টা দিলো নিউজ পেপারে দেয়ার জন্য...'জাগরণ' সফল হোক...
ইকরাম বলেছেন:
উপরের এত কমেন্টস পড়বার ধৈর্যশক্তি আমার কোন কালেই হইবনা, তাই না পইড়াই প্রশ্নটা কইরা ফালাই হয়তো উত্তরটা কমেন্টসেই থাকতে পারে আচ্ছা (sms)*১৫=--- টাকাটা যা হওয়ার কথা তার থাইকা ৩২৫ টাকা কম হইতাসে কে?
সামিহা এষা বলেছেন:
ইকরাম ভাইয়ার উদ্দেশ্যে বলছি,এখানে আমাদের একজন স্পনসরের উপর ডিপেন্ড করে প্রতি মূহুর্তে ত্রাণের পরিমাণ পালাটাচ্ছে। সুতরাং এখানে কোন নতুন স্পনসর পাশে দাড়ালে স্পনসরের পরিমাণ ১৫ থেকে বেড়ে ২০টাকাও হতে পারে অতি দ্রুত.....আমাদের ক্যাম্পেইন বোর্ডটির ভাল করে দেখুন এবং প্রত্যেকটি মূহুর্তে এর পরিবর্তন দেখার জন্য আমাদের পাশে থাকুন।
ধন্যবাদ...।
ইকরাম বলেছেন:
এষা ম্যাডামরে ধন্যবাদ!!!আমি কিন্তু নিজেরটা করছি আরো আগেই আর বন্ধু বান্দবগো জানাইছি বহুত আগেই কিন্তু.....
এরশাদ বাদশা বলেছেন:
আপনার পরামর্শটা কাজে লাগাবো। ধন্যবাদ, ভাই সচেতন।
পাল্কি বলেছেন:
এসএমএস করেছি এবং অন্যদের দিয়ে করাচ্ছি ।
অমি আজাদ বলেছেন:
আমি ডোনেশনের ব্যাপারটা এখনো বুঝতে পারলাম না। আমি ২ টাকা দিলে সেটা কিভাবে বেড়ে যাবে? ছবির বিষয়টা ক্লিয়ার না।
অরিংকো বলেছেন:
আমি যতদুর খবর পেয়েছি সেভ দা চিলড্রেন ইউ কে এরই মাঝে বরগুনার পাথরঘাটায় ৪টি এবং সাইক্লোন বিধ্বস্ত আরো অন্যান্য স্থানে ৬টি মোট ১০টি সেফ প্লেস শুরু করেছে। শিশুরা এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকবে। 'আমাদের জায়গা' বা 'সেফ প্লেস' সেভ দা চিলড্রেন এর একটি অভিনব কর্মসূচী যার মাধ্যমে দুর্গত এলাকার শিশুরা বিভিন্ন সুবিধাদি পেয়ে থাকে। খাবার, যতন, শিক্ষা, চিকিৎসা, বিনোদন এর পাশাপাশি সারাদিন তাদের বাবা মা যখন বিভিন্ন যোগাড় যন্ত্রে ব্যস্ত থাকে তখন তারা এই 'সেফ প্লেস এ নিরাপদে থাকে। গত দুদফা বন্যায় এই 'সেফ প্লেস' কর্মসূচী বন্যার্তদের কাছে ভীষণভাবে সমাদৃত হয়েছিল। আপাতত সেভ দা চিলড্রেন ইউ কে তাদের নিজস্ব ইমারজেন্সি ফান্ড দিয়ে কাজে নেমেছে কিন্তু আমাদের এই জাগরন ক্যাম্পেইন থেকে অর্জিত অর্থ অবশ্যই কিছুটা হলেও তাদের কর্মসূচী কে প্রসারিত করবে। আরো আপডেট পেলে জানাবো....................
বিরক্তিকর বলেছেন:
নোটিশবোর্ড* orient is donating 5 taka per sms
* escenic as is donating 6 taka per sms
* adcomm is donating 5 taka per sms
স্পনসর এর টাকা দেখাচ্ছে ৩টা মাত্র কোম্পানী কিন্তু লোগো দেখাচ্ছে ৫টা। বিষয়টা বুঝলামনা। বাকি ২টা কোম্পানীগুলোর টাকার পরিমাণ কি শো করছেনা? একটু দেখবেন কি? দৃষ্টিকটু লাগছে
সারিয়া তাসনিম বলেছেন:
আমার বালুকণা টুকু যোগ করলাম
মিটুল বলেছেন:
মন্তব্যগুলো পড়বার ও বুঝবার চেষ্টা করছিলাম। সব শেষ করতে পারিনি। কারণ বিরক্ত লাগছিল। বারবার আমাদের জাতীয় চরিত্র (কথিত!) ফুটে উঠছিল যার সমালোচনাও অনেকে করেছেন। তাদেরকে ধন্যবাদ। আমিও এর প্রতিবাদ করতে চাই। পড়বার সময় অনেক ধরনের উত্তর মনে মনে সাজিয়েছিলাম কিন্তু অনেক মন্তব্য পড়তে পড়তে বিরক্ত হয়ে কোন মন্তব্যের প্রতিবাদে কি লিখব তা সম্ভব হচ্ছেনা। সংক্ষেপে এটুকু বলতে যারা ২টাকা বেশী দান করতে চান তারা কেন এই পদ্ধতির সমালোচনা করে নেগেটিভ মন্তব্যের লিস্ট লম্বা করলেন? এই পদ্ধতির মাধ্যমে ছাড়া কি আপনাদের আর কোন পথ নেই দান করবার? এই উদ্যোগই কি একমাত্র উদ্যোগ? এই উদ্যোগটি না হলে কি সিডরের আঘাতে ক্ষতিগ্রস্থ বাংলাদেশী জনগণ কোন সাহায্য পেতো না?
এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগে সকলে এগিয়ে আসার শিক্ষা সকলকে যেমন নেওয়া উচিত, তেমন দেওয়া উচিত এবং একই সাথে তার চর্চাও রাখা উচিত। সম্মিলিত উদ্যোগই হচ্ছে এর প্রধান শর্ত। সুতরাং অনেকের উদ্যোগের মাঝে স্যামহয়ারইনব্লগ একটি উদ্যোগ নিয়েছে।
আর একটি বিষয় মর্মাহত হলাম। আমার মনে হয় যারা এ ধরণের প্রশ্ন তুলে পদ্ধতিটাকে নিজের অজান্তে প্রশ্নবিদ্ধ করতে অহেতুক সময় নষ্ট করেছেন তারা বিজনেস এডমিনিস্ট্রেশান সম্পর্কে খুব কম বোঝেন। তারা কেন প্রশ্ন করেন না বাংলাদেশে এত ক্ষয়ক্ষতি-মানুষ মারা যাওয়ার পর বা সকলে যখন সাহায্যর জন্য এত ব্যস্ত তখন এখনও টিভি চ্যানেলগুলি সিডরের খবর প্রচার করেও বিজ্ঞাপন দাতাদের নিকট থেকে লাভের টাকা কড়ায় গন্ডায় বুঝে নিচ্ছে? যদি বিজনেস এডমিনিস্ট্রেশান না বুঝেন তাহলে এই প্রশ্ন করা উচিত।
প্রাকৃতিক দুর্যোগ এসেছিল, আসবে আর আসতেই থাকবে। আমরাও সব সময় অন্যের প্রতি আমাদের সামার্থ অনুযায়ী সাহায্যের হাত এগিয়ে দেব। ব্যাস। নরমাল লাইফ কিভাবে আপনি বাদ দিতে পারেন এই সময়ে। টিভি, মোবাইল যে কোন কোম্পানী লাভের জন্য ব্যবসা করছে। এটি তাদের নরমাল একটিভিটিজ।
শেষ একটি বিষয়, কিছু মন্তব্য কেন ফিশি হয়েছে। গ্রামীন ফোন সহ অন্য মোবাইল কোম্পাণী গুলোর এবারে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণের পরিমানটা এবং তা বিতরণে এডমিনিস্ট্রেটিভ খরচটা জানার চেষ্টা করুন। স্যামহয়ার ইন ব্লগের এই উদ্যোগে যারা ভুল করে হলেও মোবাইল কোম্পানীর লাভ কতটাকা হিসাব করতে চেয়েছেন তাদের সকল হিসাবের কয়েক'শ গুণেরও বেশী টাকা এই কোম্পানীগুলো ত্রাণের পেছনে ব্যয় করছে।
দয়া করে মন্তব্যের ঘরে না বুঝে পজেটিভ উদ্যোগের উপর নেগেটিভ কিছু না লিখে, নিজস্ব পোস্ট হিসাবে তা প্রকাশ করুন আমরা সেখানে আপনার চিন্তা-ভাবনার সাথে আমাদের মন্তব্য শেয়ার করবো।
উন্মনা রহমান বলেছেন:
মিটুল কি গ্রামীণে চাকরি করেন?
আইরিন সুলতানা বলেছেন:
[লিংক=যঃঃঢ়://িি.িংড়সবযিবৎবরহনষড়ম.হবঃ/নষড়ম/ষধনড়হরনষড়ম/28748253/]প্প্বগুপ্প্ব্ত্রপ্প্ব্বপ্প্বক্ক : প্প্ব্নপ্প্ম
মিটুল বলেছেন:
গ্রামীনে চাকুরী করিনা। কিন্তু আপনার এই প্রশ্নের কারণ কি?
চানাচুর বলেছেন:
আচ্ছা আমি একটা ছবি দিয়ে পোস্ট দিলাম সে পোস্টটা মুছে দেওয়া হলো কেন? আমার যেভাবে খুশি, যে রূপ নিয়ে ইচ্ছা হবে আমি পোস্ট দিব, এখানে কার কি ক্ষতি হলো তা তো বুঝলাম না। আর ছবিটাও একটা নায়িকার ছবি যদি বিশ্বাস না হয় ইহাহু তে যেয়ে দেখেন। আমি অনুরোধ করব আমার পোস্ট ফিরিয়ে দিতে। যেনতেন পোস্ট না অনেক কষ্ট করে লিখেছি। আমার কলেজ ম্যাগাজিনে প্রকাশ হবে।
চানাচুর বলেছেন:
আচ্ছা আমি একটা ছবি দিয়ে পোস্ট দিলাম সে পোস্টটা মুছে দেওয়া হলো কেন? আমার যেভাবে খুশি, যে রূপ নিয়ে ইচ্ছা হবে আমি পোস্ট দিব, এখানে কার কি ক্ষতি হলো তা তো বুঝলাম না। আর ছবিটাও একটা নায়িকার ছবি যদি বিশ্বাস না হয় ইহাহু তে যেয়ে দেখেন। আমি অনুরোধ করব আমার পোস্ট ফিরিয়ে দিতে। যেনতেন পোস্ট না অনেক কষ্ট করে লিখেছি। আমার কলেজ ম্যাগাজিনে প্রকাশ হবে@নোটিশবোর্ড
মহলদার বলেছেন:
নিঃসন্দেহে ভাল উদ্যোগ।
নেহার পুরকায়স্থ বলেছেন:
অামরা কি অারো বেশি সাহায্য করতে পারি না?
চাচামিঞা বলেছেন:
এতোদিন পরও মাত্র ৮০০০ এ.এম.এস খুবই দু:খ জনক।























