আপনাদের এই ব্লগ সাইটটির তৃতীয়বর্ষে পদার্পণ উপলক্ষ্যে নতুন রূপে এবং বহু নতুন ফিচার নিয়ে আমরা ফিরে আসলাম আপনাদের মাঝে। আমাদের আন্তরিক ইচ্ছা ছিল "বাঁধ ভাঙার আওয়াজ" এর জন্মদিনে এবং বাংলাদেশের মহান বিজয় দিবসে আপনাদের উপহার দেব ব্লগের এই সংস্করন, কিন্তু দুঃখজনক ভাবে দেশময় বিদ্যুত বিভ্রাটের কারণে তা সম্ভব হয়ে উঠেনি। তবে দুদিন পর হলেও প্রকাশ করা হলো "বাঁধ ভাঙার আওয়াজ" এর তৃতীয় সংস্করন।
বহু নতুন ফিচার যোগ করা হয়েছে এই সংস্করনে। বিশেষ করে ব্লগ লেখার মূল প্যানেলটিতে ব্যাপক পরিবর্তন আনার চেষ্টা করেছি আমরা। একেবারেই নতুন আকর্ষণ হিসেবে থাকছে গ্রুপ ব্লগ; সমমনা গোষ্টিকে একত্রিত করার ক্ষেত্রে আমাদের নতুন প্রয়াস এই গ্রুপ ব্লগ। এই সংস্করনের সম্পূর্ণ সুবিধাদি সম্পর্কে জানতে এই লিংকটি দেখতে পারেন।
আপাতত আমরা "জাগরন" ক্যাম্পেইনের প্যানেলটি ব্লগে দেখাতে পারছি না। "জাগরন" ক্যাম্পেইনের আপডেট দেখা যাবে আওয়াজ সাইটে। আওয়াজের সাইটির লিংকটি হলো http://www.aawaj.com
আমাদের ব্লগ টিমের বহু দিনের অক্লান্ত পরিশ্রমের ফসল এই তৃতীয় সংস্করন। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি এই ব্লগ সাইটটিকে এমন সব ফিচার সমৃদ্ধ করতে যাতে আপনাদের ব্লগিং আরো সহজতর ও আনন্দময় হয়ে উঠে। আমাদের এই প্রচেষ্টা আপনাদের কাছে কতটা গ্রহনযোগ্য হবে তা জানি না; তবে বাস্তবিক অর্থে আমরা চেষ্টার কোন ত্রুটি করিনি। যদি ভালো লাগে এই সংস্করন তাহলে আমাদের জানাবেন, না ভালো লাগলেও মতামত জানাবেন। আপনাদের মতামত এবং সমালোচনায় যেসব দিক উঠে আসবে, আমাদের সাধ্যের সীমানার মধ্যে থাকলে অবশ্যই তার বাস্তবায়ন করব অদূর ভবিষ্যতে। সময় ও সাধ্যের মধ্যে আমাদের যতটুকু দেওয়া সম্ভব আমরা তা দিয়েছি। এখন বাকিটা আপনাদের হাতে। কারণ, আমরা বা আমাদের চেষ্টা শুধু নয়, বরং আপনাদের সৃজনশীলতাই এই সাইটটির প্রধান আকর্ষণ। আমাদের যত ভুল ত্রুটি তা আপনাদের সৃজনশক্তির দাপটে ম্লান হয়ে উঠুক এটাই আমাদের কাম্য। আসুন নতুন দিনের সূচনার আশা নিয়ে শুরু করি ব্লগিং ।
শুভ ব্লগিং
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


