নোটিশবোর্ড

ব্লগ নীতিমালায় সংযোজন...

১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:০৩

শেয়ারঃ
0 0 0

ব্লগের নীতিমালায় নতুন সংযোজন আনা হয়েছে ।

নীতিমালায় সংযোজন: (৩.ঞ) :তিন নম্বর পয়েন্টের সাথে যুক্ত হবে...

৩.নিম্নলিখিত কারণে আমরা পোস্ট কিংবা ছবি মুছে দিতে পারি:

ঞ. বাংলাদেশ অথবা যে কোন স্বীকৃত জাতি বা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস, ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে, বিরুদ্ধাচারণ করে, অসম্মান করে অথবা সত্যের অপলাপ বা অর্থহীন পোস্ট মুছে ফেলা হতে পারে এবং ব্লগারের ব্লগিং সুবিধা সাময়িক অথবা স্থায়ীভাবে স্থগিত কিংবা বাতিল করা হতে পারে ।


ব্লগারদের সুবিধার্থে নীতিমালার এই সংযোজন একই সাথে ইংরেজিতেও দেয়া হলো...

under point 3, for deletion of post or picture:

3j. "posts which are denying, opposing, ridiculing or twisting facts about the freedom and sovereignty, history or religion of bangladesh or any other recognized nation may be deleted and the privileges of the blogger withdrawn temporarily or permanently."

 

সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:১৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:০৬
বিষাক্ত মানুষ বলেছেন: সাপও মরলো লাঠিও ভাঙলো না ।।। সাবাস
৩. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:০৭
নাভদ বলেছেন:
যারা ব্যান হয়েছে তাদের আনব্যন করুন।
৪. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:০৭
বিষাক্ত মানুষ বলেছেন: গোআর জীবনী ছাপালে কি নীতিমালা ভঙ্গ হবে ??
সবিনয়ে জানতে চাচ্ছি ।
৫. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:১০
মিরাজ বলেছেন: নোটিশবোর্ড নীতিমালাটি কি এভাবে লেখা যায়?

বাংলাদেশ অথবা যে কোন স্বীকৃত জাতি বা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস অথবা ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে, বিরুদ্ধাচারণ করে, অসম্মান করে অথবা সত্যের অপলাপ করে পোষ্ট দেয়া সামহোয়্যার এর নীতিমালা বিরোধী হিসাবে গণ্য হবে । এই ধরণের পোষ্ট বা ছবি মুছে ফেলা হবে এবং ব্লগারের ব্লগিং সুবিধা সাময়িক অথবা স্থায়ীভাবে স্থগিত কিংবা বাতিল করা হতে পারে ।

এতে বক্তব্যটি আরো স্পষ্ট হয় । এবং স্বাধীনতার চেতনাবিরোধী পোষ্ট যে সামহোয়্যার এর নীতিমালা বিরোধী সে ব্যাপারে কর্তৃপক্ষের অবস্থানও পরিস্কার হয় ।

বিষয়টি ভেবে দেখবেন ।
৬. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:১০
মুকুল বলেছেন:
তাহলে নীতিমালা অনুযায়ি এবার গোলাম আযমরে মহাপুরুষ বলে যে ব্লগার জীবনী পোস্ট করেছে যে এবং মুক্তিযোদ্ধাদের অপমানকারী অন্যান্যদের বিরুদ্ধে এখুনি ব্যবস্থা নিন। তাদের পোস্ট সরিয়ে ফেলুন দ্রুত।

নীতিমালা সংস্কারের দাব‍ীতে যারা ব্যান হয়েছে তাদের এখুনি আনব্যান করুন।
৭. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:১১
নাস্তিকের ধর্মকথা বলেছেন:
বিষাক্ত মানুষ বলেছেন: সাপও মরলো লাঠিও ভাঙলো না ।।। সাবাস
৮. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:১১
ঐশ্বরিয়া বলেছেন: ৩.নিম্নলিখিত কারণে আমরা পোস্ট কিংবা ছবি মুছে দিতে পারি:

ঞ. "বাংলাদেশ অথবা যে কোন স্বীকৃত জাতি বা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস অথবা ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে, বিরুদ্ধাচারণ করে, অসম্মান করে অথবা সত্যের অপলাপ বা অর্থহীন পোস্ট মুছে ফেলা হতে পারে এবং ব্লগারের ব্লগিং সুবিধা সাময়িক অথবা স্থায়ীভাবে স্থগিত কিংবা বাতিল করা হতে পারে।"

নীতিমালার এই নতুন সংযোজনে "ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে" এই অংশটুকু বুঝতে পারলাম না।

তারমানে ধর্মের পক্ষে বলতে অসুবিধা নাই কিন্তু বিরুদ্ধে বলা যাবেনা। হোক সেটা বৈজ্ঞানিক স্বীকৃত অথবা যুক্তি নির্ভর পোষ্ট।

মানিনা। এটা মানবোনা। এই অংশের পরিবর্তন চাই। এখুনি।
৯. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:১১
সালিশদার বলেছেন: বয়েস পেসনস রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে
১০. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:১৪
নাস্তিকের ধর্মকথা বলেছেন:
=>যারা ব্যান হয়েছেন- তাদের আনব্যান করুন।

=>পল্লব মুনতাকা, ত্রিভুজ সহ রাজাকারদের ব্যান করুন ও তাদের মুক্তিযুদ্ধের চেতনা বিরুধি পোস্ট মুছে ফেলুন।
১১. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:১৬
শয়তান বলেছেন:
ধর্মীয় পোস্ট নিয়ে ব্লগে কেচাল বেশী হয়েছে । আপনারা কি যে কোন ধরনেরই ধর্মীয় পোস্ট প্রকাশ নিষিদ্ধ করতে পারেন না?????
১২. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:১৬
ওবায়েদ বলেছেন: ((ঞ. বাংলাদেশ অথবা যে কোন স্বীকৃত জাতি বা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস অথবা ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে, বিরুদ্ধাচারণ করে, অসম্মান করে অথবা সত্যের অপলাপ বা অর্থহীন পোস্ট মুছে ফেলা হতে পারে এবং ব্লগারের ব্লগিং সুবিধা সাময়িক অথবা স্থায়ীভাবে স্থগিত কিংবা বাতিল করা হতে পারে ।))

ধন্যবাদ কর্তৃপক্ষ, সুন্দর একটা নীতিমালা সংযোজন করার জন্যে।

আমি এখনো এমন কোন পোষ্ট দেখিনি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে।

তবে ইসলাম ধর্মকে বিকৃত করে অনেক পোষ্ট দেখেছি, যা মুসলমানদের ধর্মীয় অনুভুতিতে আঘাত লাগে। এই নিতিমালার কারণে হয়তো তা আর হবে না।

আশাকরি কর্তৃপক্ষ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলামানদের ধর্মীয় অনুভুতিতে আঘাত লাগে এমন পোষ্ট ব্লগে ঠাই দিবেন না।
১৩. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:১৬
নাস্তিকের ধর্মকথা বলেছেন:
ধর্ম বিষয়ক সত্য বলতে কি বুঝি??
এটা পরিস্কার করা দরকার।


কোরআনের একটি আয়াত যেখানে পৌত্তলিকদের বা ইহুদী বা খৃস্টানদের বিরুদ্ধে বলা হয়েছে,- সেটি মুসলমানদের জন্য সত্য হতে পারে- কিন্তু সেটা কি একজন হিন্দু, খৃস্টান বা ইহুদীর জন্য সত্য????
১৪. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:১৭
বিষাক্ত মানুষ বলেছেন: পরিষ্কার হলো না । তারপরেও সাধুবাদ প্রাপ্য সামইন ।।
১৫. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:১৯
আরিফুর রহমান বলেছেন: ধর্ম বিষয়ক সত্য বলতে কি বুঝি??
এটা পরিস্কার করা দরকার।
১৬. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:১৯
নাস্তিকের ধর্মকথা বলেছেন:
এখানে দর্শনালোচনা সম্পূর্ণ বন্ধ থাকবে???

এই ব্লগে কি বার্ট্রাণ্ড রাসেল, আরজ আলি মাতুব্বর, জাঁ পল সাত্র, গৌতম বুদ্ধ, ......... এনারা নিষিদ্ধ থাকবে???????
১৭. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:১৯
এস্কিমো বলেছেন: একটা কথা সত্য, যেভাবে নীতিমালা সংশোধন করা হলো তাতে অনেক অস্পষ্ঠতা রয়েই গেল।

কথাটা এভাবে বলা যায় - আমরা চাইলাম মুক্তিযুদ্ধ বিষয়ক একটা সুস্পষ্ঠ ধারা আর কর্তৃপক্ষ দিলেন জাতিসংঘের সনদ।

এখন এই অস্পষ্ঠ নীতিমালা কিভাবে প্রয়োগ (Execution) করা হবে তার উপরে নির্ভর করে সুস্থ্য ব্লগিং এর পরিবেশ।

তারপরও ধন্যবাদ কর্তৃপক্ষকে - কমপক্ষে "ইতিহাস বিষয়ক সত্যকে অস্বীকার" শব্দগুলো সংযোজন করেছেন।


সময়ই বলে দেবে সামহোয়ার এই নতুন ধারার ভিতর দিয়ে কতটুকু রাজাকারিতা মুক্ত হবে।

ধন্যবাদ।
১৮. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:২১
নাজিরুল হক বলেছেন: সময় ই বলে দেবে।

তার পরেও প্লাস।
১৯. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:২১
আরিফুর রহমান বলেছেন: সর্ষের ভেতর ভুত তাহলে রয়েই গেলো!
২০. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:২২
নাস্তিকের ধর্মকথা বলেছেন:

ধর্ম বিষয়ক সত্য না বলে, ধর্মীয় উস্কানীমূলক, সাম্প্রদায়িক, কোন নির্দিষ্ট ধর্মের প্রতি বিদ্বেষমূলক অযৌক্তিক বক্তব্য দেয়া যাবে না- এটা বলা মনে হয় অধিক যুক্তিযুক্ত।
২১. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:২২
এরশাদ বাদশা বলেছেন: বুঝতে পারছিনা, কেন ধর্ম নিয়েই বলতে হবে। ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে কিছু বলার দরকার কি? থাক না যে যার ধর্ম নিয়ে।

নোটিশবোর্ডকে ধন্যবাদ।
২২. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:২৩
মুকুল বলেছেন: গোলাম আযমের জীবনী

সার্টিফাইট মুক্তিযুদ্ধ আমাদের দরকার নেই

এই দুটো পোস্ট এবং পোস্টদাতার বিরুদ্ধে এ‍খুনি ব্যবস্থা নিন।
২৩. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:২৪
মাহমুদউল্লাহ বলেছেন: এস্কিমো বলেছে: তারপরও ধন্যবাদ কর্তৃপক্ষকে - কমপক্ষে "ইতিহাস বিষয়ক সত্যকে অস্বীকার" শব্দগুলো সংযোজন করেছেন।

.....................
সদিচ্ছা থাকলে এটা ব্যবহার করেই রাজাকারদের অনেক পোস্ট বন্ধ করা যায়।
২৪. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:২৪
সবুজমিয়া বলেছেন: নোটিশবোর্ডকে ধন্যবাদ।

ধর্মের অবমাননাকর, ধর্ম প্রচারকদের অবমাননাকর কোন পোস্ট/ছবি দেওয়া যাবেনা।
২৫. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:২৪
ওবায়েদ বলেছেন: (এবং স্বাধীনতার চেতনাবিরোধী পোষ্ট যে সামহোয়্যার এর নীতিমালা বিরোধী সে ব্যাপারে কর্তৃপক্ষের অবস্থানও পরিস্কার হয় । )


@মিরাজ ,,,, "স্বাধীনতার চেতনা" কি অনেকের কাছে জানতে চেয়েছি, কিন্তু আজও জানতে পারিনি, যদি দয়াকরে একটু বলেন? আর যদি বড় করে লিখতে হয় । তাহলে একটা পোষ্ট দিয়ে দিন।
২৬. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:২৫
ওবায়েদ বলেছেন: "স্বাধীনতার চেতনা" কি ?
২৭. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:২৫
এম.এ.হামিদ বলেছেন: ওবায়েদ তুমি চুপ মারো। দালাল শালা
২৮. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:২৬
নাস্তিকের ধর্মকথা বলেছেন:
এস্কিমোর সাথে সম্পূর্ণ একমত।

তবে সা.ইন কর্তৃপক্ষের আন্তরিকতা বুঝা যাবে- তার কর্মের ভিতর দিয়েই।

এখন পর্যন্ত পল্লব মুনতাকা পোস্টগুলো মুছে ফেলা হলো না!!!!!!!
ত্রিভুজদের পোস্ট মুছা হলো না!!!!!!!!!!!

রাজাকারবিরোধি পোস্ট দেয়ার কারণে যারা ব্যান হয়েছেন- তারা আনব্যান হলো না!!!!!!!!!!!!

তাই এখনও পুরোপুরি ধন্যবাদ দিতে পারছি না, প্লাসও দিতে পারছি না (এখনও মাইনাস দেইনি- অপেক্ষা করছি।)
২৯. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:২৬
এস্কিমো বলেছেন: ওবায়েদ

প্রশ্নটা ব্লগের কর্তৃপক্ষকে করুন।
৩০. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:২৭
নাজিরুল হক বলেছেন: চিহ্নিত রাজাকারতের ব্যান করা হোক। তাদের কারনেই ব্লগ অস্থির হয়।
৩১. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:২৭
নাজিরুল হক বলেছেন: রাজাকারতের = রাজাকারদের।
৩২. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৩১
সাম্প্রতিক বলেছেন: নাস্তিকের ধর্মকথা বলেছেন:
ধর্ম বিষয়ক সত্য বলতে কি বুঝি??
এটা পরিস্কার করা দরকার।

কোরআনের একটি আয়াত যেখানে পৌত্তলিকদের বা ইহুদী বা খৃস্টানদের বিরুদ্ধে বলা হয়েছে,- সেটি মুসলমানদের জন্য সত্য হতে পারে- কিন্তু সেটা কি একজন হিন্দু, খৃস্টান বা ইহুদীর জন্য সত্য????


এধরনের কথার কোন মানে হয়না। প্রত্যেকটি ধর্মই অপর ধর্মের স্বাধীনতা সংরক্ষণ করে। বিভিন্ন মতবাদ নিয়ে কথা চলতে পারে।
এরপরও বাইবেল কিংবা অন্যান্য ধর্মগ্রন্হে অন্য ধর্ম যেমন ইসলাম সম্পর্কে কি বলে সেটা লিখতে কোন বাধা থাকার কথা নয়।

আর ধর্ম বিষয়ক সত্য বলতে বুঝায়,
ইসলামের ক্ষেত্রে কুরআন এবং সহীহ হাদীস, স্বীকৃত ইজমা ও কিয়াসের বিপরীতে কোন কথা বলা।



৩৩. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৩২
নাস্তিকের ধর্মকথা বলেছেন:
মাহমুদউল্লাহ বলেছেন: এস্কিমো বলেছে: তারপরও ধন্যবাদ কর্তৃপক্ষকে - কমপক্ষে "ইতিহাস বিষয়ক সত্যকে অস্বীকার" শব্দগুলো সংযোজন করেছেন।

.....................
সদিচ্ছা থাকলে এটা ব্যবহার করেই রাজাকারদের অনেক পোস্ট বন্ধ করা যায়।
===================>>>>

মাহমুদ্দুল্লাহ, সদিচ্ছা থাকলে নীতিমালায় এখনও যা কিছু আছে- তাই দিয়েই রাজাকারদের সব পোস্ট বন্ধ করা যেতো!!!

নীতিমালাগুলো দেখাচ্ছিঃ

২চ.
কোন এক শ্রেণীর অনুভূতিকে আঘাত করে, এমন কোন ঘৃণাত্মক পোস্ট অথবা মন্তব্যপূর্ণ পোস্ট আমরা প্রথম পাতায় থেকে সরিয়ে দিতে পারি ।

৩ক.
যে কোন ধরণের পোস্ট যা দেশের প্রচলিত আইন ভঙ্গ করে বা দেশের ক্ষতি করতে পারে এমন কোন তথ্য প্রদান করে। দেশের আইনের সাথে পোস্ট কিংবা ছবির কন্টেন্ট সঙ্গতিপূর্ণ না হলে।

৩ঘ.
যেকোন ধরণের কল্পিত বা মিথ্যা পোস্ট বিশৃঙ্খলা তৈরীর উদ্দেশ্যে খবরের আকারে প্রকাশ করা হলে ।

৩৪. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৩২
এস্কিমো বলেছেন: নাজিরুল হক বলেছেন: চিহ্নিত রাজাকারতের ব্যান করা হোক। তাদের কারনেই ব্লগ অস্থির হয়।


- কর্তৃপক্ষ এখনই শুরু করতে পারেন ওবায়েদকে দিয়ে।
৩৫. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৩২
একস্লিপ বলেছেন: ব্লগের নীতিমালায় নতুন সংযোজনকে আমি আনন্দের সঙ্গে স্বাগত জানাচ্ছি। এটি খুবই উল্লেখযোগ্য অর্জন বলে আমার মনে হচ্ছে। নতুন এই সংযোজনে তেমন কোনো অস্পষ্টতাও দেখছি না। তবে নীতিমালার কোনো দুর্বলতার সুযোগে গোলাম আজমের মতো ঘৃণ্য যুদ্ধাপরাধীর জীবনী কিংবা ধর্মচর্চার মোড়কে স্বাধীনতাবিরোধী প্রলাপ যেন সামহোয়্যার ইনে আর না আসে, সেদিকে কর্তৃপক্ষকে লক্ষ্য রাখতে অনুরোধ জানাচ্ছি।

মিরাজ ভাইয়ের বক্তব্য আর সামহোয়্যারের বক্তব্য একই। যেহেতু ধারাটি সামহোয়্যারের নীতিমালার মধ্যেই সংযোজন করা হচ্ছে, তাই ধারার মধ্যে নীতিমালার কথা উল্লেখ করা পুনরুক্তিই হবে।
৩৬. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৩৬
জামাল ভাস্কর বলেছেন: ধর্ম বিষয়ক সত্য বিষয়টারে আমার রীতিমতো সামহোয়্যারের আবিষ্কার মনে হইতাছে...এই তত্ত্ব প্রচার কইরা সামহোয়্যার ইন কর্তৃপক্ষ নোবেল প্রাইজ পাইতে পারেন মনে হয়...



৩৭. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৩৬
এস্কিমো বলেছেন: মাহমুদউল্লাহ,

নাস্তিকের ধর্ম কথার কমেন্টস টা দেখেন।

যিনি মডারেশনের দায়িত্বে থাকবেন উনি যদি ব্লগার "ওবায়েদ" এর মতো কেউ হয় - তবে আরো কঠিন নীতিমালায়ও কোন কাজ হবে না।

মডারেটরদের উচিত ওবায়েদের মতো ব্লগারদের বক্তব্যগুলো ভাল ভাবে লক্ষ্য করা আর তাদের উদ্দেশ্য বুঝা। ব্যবস্থা গ্রহনের বিষয়টা তখন সহজ হবে।
৩৮. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৩৭
মাহমুদ মামূন বলেছেন: আপনি আন্দোলন চালিয়ে যাবার পক্ষে একটী পোষ্ট লিখুন। সবাইকে আন্দোলন চালিয়ে যাবার কথা লিখুন। আমি ব্যান বলে পারছিনা। প্লিজ।।

আন্দোলন চলছে চলবে বাকি দাবি আদায় না হওয়া পর্যন্ত। কেউ আন্দোলন থামানোর চেষ্টা করবেন না। আন্দোলন চলবেই। কারন আন্দোলন উইথড্র করলে দাবি পূরন হবেনা।

আন্দোলন চলছে, চলুক, চলবে..... কারন দাবি আদায় এখনো শেষ হয়নি।
৩৯. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৩৭
মেহরাব শাহরিয়ার বলেছেন: আরেকটু সুস্পষ্টতা প্রয়োজন ।
তা সত্ত্বেও উদ্যোগের জন্য অভিনন্দন রইলো ।
৪০. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৩৮
সুশীল সমাজ বলেছেন: নীতিমালার এই নতুন সংযোজনে "ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে" এই অংশটুকু বুঝতে পারলাম না।
৪২. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৩৮
শয়তান বলেছেন: এস্কিমো বলেছেন: নাজিরুল হক বলেছেন: চিহ্নিত রাজাকারতের ব্যান করা হোক। তাদের কারনেই ব্লগ অস্থির হয়।


- কর্তৃপক্ষ এখনই শুরু করতে পারেন ওবায়েদকে দিয়ে।
৪৩. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৩৮
মিরাজ বলেছেন: @ একস্লিপ
আমার দৃষ্টিতে কিছুটা পার্থক্য আছে যদিও বর্তমান wording এ আমার আপত্তি নাই ।

"আমরা মুছে দিতে পারি" কথাটির মধ্যে একটু অস্পষ্টতা থাকে । তাই সরাসরি এই ধরণের পোষ্টকে "সামহোয়্যার এর মূলনীতির পরিপন্থী এবং তা মুছে দেওয়া হবে" কথাটি আমার কাছে অনেক সরাসরি এবং স্পষ্ট মনে হয় ।

৪৪. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৩৯
মাহমুদউল্লাহ বলেছেন: @ নাস্তিকের ধর্মকথা, সেটাই বলছি... সদিচ্ছাটাই বড় কথা, আইন থাকলে আইনের ফাকও থাকবে... কিভাবে ব্যবহার করা হবে সেটাই দেখার বিষয়। তবে আশা করি এবার যেহেতু সরাসরি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস... এই বিষয়গুলা এসেছে.... মডারেটরদের সিদ্ধান্ত নেয়াটা এবং আমাদের দাবী জানানোটা সহজ হবে। লেটস হোপ ফর দা বেস্ট।
৪৫. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৪০
নাস্তিকের ধর্মকথা বলেছেন:
সাম্প্রতিক বলেছেন,

.............
................
ধর্ম বিষয়ক সত্য বলতে বুঝায়,
ইসলামের ক্ষেত্রে কুরআন এবং সহীহ হাদীস, স্বীকৃত ইজমা ও কিয়াসের বিপরীতে কোন কথা বলা।

-------------------->

আপনার যেমন মনে হয় ধর্ম বিষয়ক সত্য মানে ইসলামের ক্ষেত্রে কুরআন এবং সহীহ হাদীস, স্বীকৃত ইজমা ও কিয়াস- তেমনি অন্য ধর্মাবলম্বির ক্ষেত্রে ধর্ম বিষয়ক সত্য মানে কিন্তু ভিন্ন।

আর, আপনি যে বললেন- বাইবেল, বেদে যদি ইসলাম নিয়ে কোন কথা-বার্তা থাকলে তা আসতে পারে- সেটাও আপনার একধরণের চালাকি। কেননা- আপনি জানেন বাইবেল-বেদের আমলে ইসলামের কোন অস্তিত্ব ছিলোই না- ফলে সেটা নিয়ে কোন কথা থাকার প্রশ্নই উঠে না!!!

তবে, ইসলাম পরবর্তি যুগে যেসব ধর্ম এসেছে- যেগুলোতে ইসলামকে খণ্ডন করা হয়েছে- কোরআন-হাদিসের অসারতা প্রমান করা হয়েছে- সেগুলো এখানে আলোচনা করা কি যাবে??? তা যদি না যায়- তবে- ইসলাম-কোরআন-হাদিসের আলোচনা কেন থাকবে?????
৪৬. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৪১
মুকুল বলেছেন: এক ধর্ম তো আরেক ধর্মকে অসত্য মনে করে। তাহলে "ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে" এই অংশটুকুর মানে কি??? এটা বলে জামাত শিবিরকে সুবিধা করে দেয়া হচ্ছে????????


গোলাম আযমের জীবনী

সার্টিফাইট মুক্তিযুদ্ধ আমাদের দরকার নেই

‌লক্ষ্যনীয় যে, এই দুটো পোস্ট ও পোস্টদাতার বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেয়া হয়নি।
৪৭. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৪২
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
স্বাধীনতা বিরেধী শক্তির নেতা গোলাম আযমের প্রকাশীত জীবনী মুছে ফেলতে অনুরোধ করছি । এরকম দলীয় প্ররাচণা চালিয়ে, অসৎ উদ্দেশ নিয়ে ব্লগকে অস্থিতিশীল করে তোলা সেই ব্লগার বা ব্লগারদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ রইলো ।

সেটা যতো তাড়াতাড়ি সম্ভব হবে, ততোই সুস্থ ব্লগিং এর জন্য মঙ্গল ।

মনে রাখতে হবে,নীতিমালা ঝুলিয়ে দিলেই সব কিছু শেষ হয়ে যায় না । নীতিমালার সঠিক এবং জোরালো প্রয়োগয়ের সদিচ্ছাই পারে সুন্দর ব্লগ পরিবেশ উপহার দিতে ।

@ওবায়েদ
ছাগপ্রজাতীরা সবকিছু বুঝবে, এটা আশাও করা যায় না ।
৪৮. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৪৫
মাহমুদউল্লাহ বলেছেন: @ এস্কিমো, হ্যা, একমত... আশা করি মডারেটররা আইনের সাথে সাথে বিতর্কিত পোস্টগুলার উদ্দেশ্য বোঝারও চেষ্টা করবেন, নাহলে ফাকফোকর দিয়ে অনেক কিছুই বেরিয়ে যাবে।
৪৯. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৪৬
আরিফুর রহমান বলেছেন: এটাতো বোঝাই যাচ্ছে, 'ধর্ম বিষয়ক সত্য' নামের গোঁজামিল টা কোন এক জামাতী মডারেটরের উর্বর মস্তিষ্ক প্রসূত।
৫০. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৫৯
ওবায়েদ বলেছেন: নাজিরুল হক গালি খাওয়ার বয়ে রাজাকার রাজাকার করে, আসলে আমার মনেহয় সে রাজাকারের কিছুই বুঝেনা !

এই ব্লগেতো আমি দেখিনি কেউ স্ব ইচ্ছায় নিজেকে রাজাকার বলে দাবী করেছে। বা ৭১ এ রাজাকার ছিলো এমন কেউ ব্লগে লিখছে, আমার চোখে পড়েনি। কর্তৃপক্ষ ভেবে চিন্তে কাজ করবেন ।
৫১. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:০২
শয়তান বলেছেন:
জামাল ভাস্কর বলেছেন: ধর্ম বিষয়ক সত্য বিষয়টারে আমার রীতিমতো সামহোয়্যারের আবিষ্কার মনে হইতাছে...এই তত্ত্ব প্রচার কইরা সামহোয়্যার ইন কর্তৃপক্ষ নোবেল প্রাইজ পাইতে পারেন মনে হয়...

নোবেল কমিটির ওনারা ভাগ্য ভালো অতটা ভোদাই এখনো হয় নাই যে ধর্ম নিয়া ক্যাটাগরি খুলবো। নইলে খবরই ছিলো ।

৫২. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:০৮
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: আরেকটা ব্যাপার এখানে উল্লেখ করা জরুরী মনে করছি, কোন নির্দিষ্ট একটি দলের প্রচারণা যদি চলতে দেয়া হয়, যদি স্বীকৃত যুদ্ধাপরাধী রাজাকারদের মহান বানাতে এই ব্লগে কেউ আদাজল খেয়ে নামে আর, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা না হয়, তো,- আমরা দৃঢ় প্রতিজ্ঞ,- হিটলার যে একজ মহান ব্যক্তি ছিলেন, তিনি যে সব সৎকর্ম করেছেন, এবং কোন অপরাধ যে তার ছিলনা সেটা প্রমাণের ব্রত আমরা গ্রহণ করবো ।

সেইসাথে নরওয়ের কুইসলিং এর মহ্ত্মও প্রচার করবো, তিনি সৎলোক ছিলেন সে প্রচারণা চালাব ।
৫৩. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:১০
সাম্প্রতিক বলেছেন: গালিবাজ ব্লগারদের ব্লগ থেকে নিষিদ্ধ করা হোক।
খেয়াল করুন এখানে কারা গালি দিচ্ছে।
অনেক বার ব্যান হবার পর পুনরায় এসে গালি দিচ্ছে।

কেউ কেউ ব্লগ কে বাপ-দাদার সম্পত্তি মনে করে।
অন্যায়ভাবে অন্য ব্লগারের কন্ঠ রোধ করতে চায়।
বলে "অমুক তুই চুপ কর"।
যারা নূন্যতম ভদ্রতা টুকু জানেনা তাদের এই ব্লগে নিষিদ্ধ করা হউক।
নিজের মতের বিরোধী কাজ হলে অনেকে ব্লগার কি মডারেটর কাউকেই গালি দিতে ছাড়েনা।

কোন মানুষ ততক্ষণ পর্যন্ত দোষী নয় যতক্ষন পর্যন্ত আদালত তাকে দোষী বলে প্রমানিত না করে।
গোলাম আযম বাংলাদেশের কোন আদালত দ্বারা নির্ধারিত দোষী নয়। এমন কি তার নাগরিকত্ত্বের ইস্যুটিও মহামান্য সুপ্রিম কোর্ট দ্বারা নির্ধারিত। সর্বোচ্চ কোর্ট দ্বারা প্রমানিত তিনি এদেশের বৈধ নাগরিক। সুতরাং তার ব্যাপারে কোন পোষ্ট করলে তা স্বাধীনতা বিরোধী পোষ্ট হতে পারেনা।
সারাদিন একটা অসত্য কথা হাজার বার উচ্চারিত হলে সত্য হয়ে যায়না।
সন্দেহের ভিত্তিতে কথা বল্লে কোন ইস্যুই সমাধান যোগ্য নয়।
এভাবে কথা বল্লে অনেক জাতীয় নেতারও অসম্মানিত হবার যথেষ্ঠ কারন প্রমান সহ উপস্থাপন করা যায়।

সুতরাং অন্যায়ভাবে কোন অনিষ্পনীয় বিষয় নিয়ে কথা বলা থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি বিনীত আহবান জানাচ্ছি।

আমি জানি এখনই আমাকে আক্রমন করা হবে।
মডারেটর সহ সাধারন ব্লগারদের প্রতি আবেদন
"সুস্থ ভাবে ব্লগিং করতে চাই"
৫৪. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:১৫
শয়তান বলেছেন: নীতিমালার প্রয়োগ কি শুরু হয় নাই ??

৫৫. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:২০
একস্লিপ বলেছেন: @ মিরাজ ভাই,
বোঝার সামান্য ভুল হচ্ছে মনে হয়। হয় আমি, নয়তো আপনি। নতুন সংযোজনী তো নীতিমালার মধ্যেই থাকছে এবং ওই নীতিগুলোই সামহোয়্যারের মূলনীতি। সেক্ষেত্রে নীতিমালার মধ্যে "সামহোয়্যার এর মূলনীতির পরিপন্থী" কথাটার উল্লেখ অপ্রয়োজনীয়।

নীতিমালার নতুন সংযোজনী নিয়ে বিতর্ক দেখছি এই পোস্টে। এমনকি জামাল ভাস্করের মন্তব্য পাঠের পরও আমার মনে হয়, ব্লগ কর্তৃপক্ষের এর চেয়ে বেশি করার আর কী থাকতে পারে? সাফল্য অর্জনের পরও বদ্ধ ঘরে এখনই যদি বিড়াল প্রহার না থামাই, শেষপর্যন্ত হয়তো ব্লগ আবার ফিরে যাবে সেই মধ্যযুগে।
৫৬. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:২২
সাম্প্রতিক বলেছেন: @নাস্তিকের ধর্মকথা
চালাকী কোথায় পেলেন?
ভালো করে দেখুন আমি বাইবেল এবং অন্যান্য ধর্মগ্রন্থ বলেছি।
মানে আগের পরের সকল ধর্মের কথাই বলেছি।
৫৭. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:২২
একস্লিপ বলেছেন: @ মিরাজ ভাই,
বোঝার সামান্য ভুল হচ্ছে মনে হয়। হয় আমি, নয়তো আপনি। নতুন সংযোজনী তো নীতিমালার মধ্যেই থাকছে এবং ওই নীতিগুলোই সামহোয়্যারের মূলনীতি। সেক্ষেত্রে নীতিমালার মধ্যে "সামহোয়্যার এর মূলনীতির পরিপন্থী" কথাটার উল%E
৫৮. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:২৪
জামাল ভাস্কর বলেছেন: যদি কেউ বিজ্ঞানের বিবর্তনতত্ত্ব নিয়া আলোচনা করে তাইলে তা ধর্মের সৃষ্টিতত্ত্বের যেই সত্য(?) তারে অস্বীকার করা হয়? যদি কেউ সৌরজগতের অন্য গ্রহে প্রাণের অস্তিত্ব নিয়া বিজ্ঞানভিত্তিক আলোচনা করে তাইলে কি তা ধর্মের সত্যরে অস্বীকার করা হয়? যদি কেউ ল্যাবরেটরীতে সৃষ্ট প্রাণের সংবাদ নিয়া পোস্টায় তাইলে কি তা ধর্মের সত্যরে অস্বীকার করা হইবো?

কর্তৃপক্ষ কইতে পারেন ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন পোস্ট তারা মুইছা দিতে পারেন, কিন্তু ধর্ম বিষয়ক সত্য অস্বীকার করা পোস্ট মুইছা দেওনের হুমকীটা কিসের? এইটা কি মুক্তিযুদ্ধের কথা কইলেই কথিত ধর্মবাদীগো আস্ফালনের হুমকীর কথা মনে করাইয়া দেওয়া?
৫৯. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:২৫
এস্কিমো বলেছেন:
সাম্প্রতিক বলেছেন: গালিবাজ ব্লগারদের ব্লগ থেকে নিষিদ্ধ করা হোক।
খেয়াল করুন এখানে কারা গালি দিচ্ছে।






এই নিকটা একজনের গালির জন্যে ব্যবহূত নিক। মডারেটর ইচ্ছা করলেই মুল নিকটা বের করতে পারে এবং ব্যবস্থা নিতে পারে।

কিন্তু দীর্ঘ দিন যাবত এই ব্লগার একই ভাবে ব্লগিং করে যাচ্ছে।
৬০. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:২৭
মুকুল বলেছেন: জামাল ভাস্কর বলেছেন: যদি কেউ বিজ্ঞানের বিবর্তনতত্ত্ব নিয়া আলোচনা করে তাইলে তা ধর্মের সৃষ্টিতত্ত্বের যেই সত্য(?) তারে অস্বীকার করা হয়? যদি কেউ সৌরজগতের অন্য গ্রহে প্রাণের অস্তিত্ব নিয়া বিজ্ঞানভিত্তিক আলোচনা করে তাইলে কি তা ধর্মের সত্যরে অস্বীকার করা হয়? যদি কেউ ল্যাবরেটরীতে সৃষ্ট প্রাণের সংবাদ নিয়া পোস্টায় তাইলে কি তা ধর্মের সত্যরে অস্বীকার করা হইবো?

কর্তৃপক্ষ কইতে পারেন ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন পোস্ট তারা মুইছা দিতে পারেন, কিন্তু ধর্ম বিষয়ক সত্য অস্বীকার করা পোস্ট মুইছা দেওনের হুমকীটা কিসের? এইটা কি মুক্তিযুদ্ধের কথা কইলেই কথিত ধর্মবাদীগো আস্ফালনের হুমকীর কথা মনে করাইয়া দেওয়া?
---------------------------------------------------------------------------
আমারও একই আশংকা হচ্ছে
৬১. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:২৮
কাঙাল মামা বলেছেন: মিরাজ বলেছেন: নোটিশবোর্ড নীতিমালাটি কি এভাবে লেখা যায়?

বাংলাদেশ অথবা যে কোন স্বীকৃত জাতি বা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস অথবা ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে, বিরুদ্ধাচারণ করে, অসম্মান করে অথবা সত্যের অপলাপ করে পোষ্ট দেয়া সামহোয়্যার এর নীতিমালা বিরোধী হিসাবে গণ্য হবে । এই ধরণের পোষ্ট বা ছবি মুছে ফেলা হবে এবং ব্লগারের ব্লগিং সুবিধা সাময়িক অথবা স্থায়ীভাবে স্থগিত কিংবা বাতিল করা হতে পারে ।

এতে বক্তব্যটি আরো স্পষ্ট হয় । এবং স্বাধীনতার চেতনাবিরোধী পোষ্ট যে সামহোয়্যার এর নীতিমালা বিরোধী সে ব্যাপারে কর্তৃপক্ষের অবস্থানও পরিস্কার হয় ।

বিষয়টি ভেবে দেখবেন ।
৬২. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:২৮
হলদে ডানা বলেছেন: সাম্প্রতিক-এর সাথে একমত।
--------------------------------

মূল নীতিমালা পড়েছি বেশ আগে। ওখানে গালিবাজদের বিষয়ে কোন কথা আছে কিনা স্মরণ নেই।

কয়েকটি বিষয় তুলে ধরছি।

১. যে কোন গালাগালি নিষিদ্ধ করা হোক।
২. কারো নাম বিকৃতি নিষিদ্ধ করা হোক।
৩. কুরআন-হাদিস রাসুল - এগুলো নিয়ে আলোচনা হতে পারে, যুক্তি হতে পারে- যারা না বোঝে তাদের জন্য, বা ভিন্নধর্মের জন্য, কিন্তু অবমাননাকর কোন উক্তি নিষিদ্ধ করা হোক।
৪. আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের শাস্তি দেয়া হোক।

কতৃপক্ষকে বসন্তের শুভেচ্ছা।
৬৩. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৩০
সাম্প্রতিক বলেছেন: @ এস্কিমো
যারাই গালিবাজ তাদের সবাইকে ব্যান করতে হবে।
যারা এরকম কায়দা করে গালি দেয় তাদের আরো আগে ব্যান চাই।
আমি যদি কোথাও কাউকে গালি দেই কর্তৃপক্ষের প্রতি আবেদন, "সবার আগে আমাকে ব্যান করুন"
৬৪. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৩২
রাহা বলেছেন: এই জাতীয় নিকগুলো বিশেষ করে যেগুলো গালাগালি করার জন্য ব্যবহৃত হয় দয়া করে সেগুলো চিহ্নিত করে ব্যান করুন ।
৬৫. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৩৩
শয়তান বলেছেন: ধর্ম নিয়া কোনও পোস্ট চাই না । ধর্ম নিয়া আলাপ সালাপ উপাসনালয়েই নির্দিস্ট থাক । ব্লগ হোক ধর্ম থেকে স্বাধীন ।
৬৬. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৩৮
মুকুল বলেছেন:
নীতিমালার নতুন ধারাটা এরকম হলে কেমন হয়?

৩.নিম্নলিখিত কারণে আমরা পোস্ট কিংবা ছবি মুছে দিতে পারি:
ঞ. বাংলাদেশ অথবা যে কোন স্বীকৃত জাতি বা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাসকে অবমাননা এবং ধর্মীয় সম্প্রীতি নষ্ট করা অপচেষ্টা অথবা সত্যের অপলাপ বা অর্থহীন পোস্ট মুছে ফেলা হতে পারে এবং ব্লগারের ব্লগিং সুবিধা সাময়িক অথবা স্থায়ীভাবে স্থগিত কিংবা বাতিল করা হতে পারে ।
৬৭. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৩৮
সাম্প্রতিক বলেছেন: শয়তান ভাই,
সৃষ্টিকর্তা প্রত্যেকটা সৃষ্টিরই একটা ধর্ম বা বৈশিষ্ট দিয়েছেন।
প্রত্যেকটি ক্ষৃদ্র জিনিসেরই একটা ধর্ম আছে।
আর আমরা সৃষ্টিকর্তার সৃষ্ট শ্রেষ্ঠ জীব। মানুষ।
ধর্ম আমাদের সকল চিন্তভাবনাকে নিয়ন্ত্রন করছে।
সুতরাং ব্লগ ধর্মমুক্ত থাক, বোধ করি বিষয়টি বাস্তবিক নহে।
৬৮. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৪০
মাহমুদ মামূন বলেছেন: শয়তান বলেছেন: ধর্ম নিয়া কোনও পোস্ট চাই না । ধর্ম নিয়া আলাপ সালাপ উপাসনালয়েই নির্দিস্ট থাক । ব্লগ হোক ধর্ম থেকে স্বাধীন।


একমত।
৬৯. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৪৩
শয়তান বলেছেন:
ধর্ম নিয়াই কেচাল বেশী হয় । তাই ধর্মীয় পোস্ট চাই না । দাবী সহজ এবং সরল ।ব্লগ হোক ধর্ম হতে স্বাধীন ।
৭০. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৪৩
সাম্প্রতিক বলেছেন: যারা নীতিমালার আংশিক পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন চাইছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই,
"যাহা আছে তাহাই ঠিক আছে"
আমাদের মনটাকে সন্দেহ মুক্ত করলেই হয়।
আমার বিশ্বাস, অপরের প্রতি সহমর্মিতা, আন্তরিকতা, স্নেগ-শ্রদ্ধাবোধ সকল বিষয়ের সমাধান করতে পারে।
কেউ যদি ভালো মন নিয়ে সংশোধনের উদ্দেশ্যে আমার বিশ্বাসের প্রতি কথা বলতে চায়, স্বাগতম।
৭১. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৪৫
জামাল ভাস্কর বলেছেন: মুকুল বলেছেন:
নীতিমালার নতুন ধারাটা এরকম হলে কেমন হয়?

৩.নিম্নলিখিত কারণে আমরা পোস্ট কিংবা ছবি মুছে দিতে পারি:

ঞ. বাংলাদেশ অথবা যে কোন স্বীকৃত জাতি বা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাসকে অবমাননা এবং ধর্মীয় সম্প্রীতি নষ্ট করা অপচেষ্টা অথবা সত্যের অপলাপ বা অর্থহীন পোস্ট মুছে ফেলা হতে পারে এবং ব্লগারের ব্লগিং সুবিধা সাময়িক অথবা স্থায়ীভাবে স্থগিত কিংবা বাতিল করা হতে পারে

---------------------------------------------------

সহমত...

কর্তৃপক্ষের নজরে পড়লে হয়...
৭২. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৪৬
সাইফুর বলেছেন: ধর্মকে নিয়ে ব্যঙ্গ কৃত পোষ্টও চাইনা..(ইহাই আমার শেষ পোষ্ট )

ধর্ম বিহীন ব্লগ হলেও..ধর্মকে কটাক্ষ করে পোষ্টের ব্যাপারে...দৃষ্টি দিতে হবে
৭৩. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৪৮
শয়তান বলেছেন:
আিরফুর রহমান বলেছেন: এটাতো বোঝাই যাচ্ছে, 'ধর্ম বিষয়ক সত্য' নামের গোঁজামিল টা কোন এক জামাতী মডারেটরের উর্বর মস্তিষ্ক প্রসূত।

সহমত । নয়ত এমন তত্ব আর কার মাথা থেকে আসতে পারে ???
৭৪. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৫০
শয়তান বলেছেন:
জামাল ভাস্কর বলেছেন: মুকুল বলেছেন:
নীতিমালার নতুন ধারাটা এরকম হলে কেমন হয়?

৩.নিম্নলিখিত কারণে আমরা পোস্ট কিংবা ছবি মুছে দিতে পারি:

ঞ. বাংলাদেশ অথবা যে কোন স্বীকৃত জাতি বা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাসকে অবমাননা এবং ধর্মীয় সম্প্রীতি নষ্ট করা অপচেষ্টা অথবা সত্যের অপলাপ বা অর্থহীন পোস্ট মুছে ফেলা হতে পারে এবং ব্লগারের ব্লগিং সুবিধা সাময়িক অথবা স্থায়ীভাবে স্থগিত কিংবা বাতিল করা হতে পারে

---------------------------------------------------

সহমত...

কর্তৃপক্ষের নজরে পড়লে হয়...

------------------------------------------------------------------------

সহমত...

৭৫. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৫১
বিবেক সত্যি বলেছেন: ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে, বিরুদ্ধাচারণ করে, অসম্মান করে অথবা সত্যের অপলাপ বা অর্থহীন পোস্ট মুছে ফেলা হতে পারে এবং ব্লগারের ব্লগিং সুবিধা সাময়িক অথবা স্থায়ীভাবে স্থগিত কিংবা বাতিল করা হতে পারে

- খুবই ভালো লাগলো । খুব আশা নিয়ে অপেক্ষা করছি, কর্তৃপক্ষ.. ধর্মীয় রীতিনীতি এবং ধর্মপ্রচারক এবং ধর্মীয় নেতৃত্বদের কে নিয়ে যারা অতীতে তামাশা করেছে, উপহাস করেছে তারা যেন আর সাহস না পায় ।

-যাকে তাকে অকারনে রাজাকার বলে যারা গালিগালাজ করে তাদের ব্যাপারে নীতিমালায় সংযোজন চাই..

-অতীতে যারা ধর্ম অবমাননা করে লিখেছে, পোষ্টে কিংবা মন্তব্যে তাদের ব্যাপারে কি পদক্ষেপ নেয়া হবে জানতে চাই...

-বসন্তের
৭৬. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৫৩
এম.এ.হামিদ বলেছেন: বিবেক সত্যি চুপ মার দালাল শালা। এ নীতিমালা বানানোর বিরুদ্ধে ছিলি তুই। কি যায় আসে তুই কি চিন্তা করস। বেকুব কোনখানকার
৭৭. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৫৩
নেই মানুষ বলেছেন: সা ইনের ইডিয়েট (বেকুব বলছি না কারন সেটা গালি বলে গন্য হবে, ;-) )গুলোকে নিয়ে আর পারা গেল না। আউল ফাউল রুলস দেয়।

বলল ধর্মীয় সত্য নিয়ে কথা বলা যাবেনা। ধর্মপ্রান মুসলিম হয়েও বলছি এটা কেমন কথা হল। ধর্মীয় সত্য কি আপেক্কিক ব্যাপার না?? বললে বল যে ধর্ম নিয়ে আলোচনা কর বাট অনুভূতিতে আঘাত কইরো না, কিংবা বল স্পর্শকাতর ধর্মীয় ব্যাপার নিয়ে কেয়ারফুলি ডিল করুন, কিংবা ধর্মীয় আলোচনাই নিষিদ্ব করে দাও বাপধন।

কিন্তু তা না বলল ''ধর্মীয় সত্য'' - ইডিয়েটগুলো ঠিকমত ওয়ার্ডিং/ ফ্রেঝিং ও করতে পারেনা
৭৮. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৫৬
মিরাজ বলেছেন: @ একস্লিপ
ঠিকাছে । ব্যাপার একই হলে আমার কোন সমস্যা নেই ।
৭৯. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:০০
জামাল ভাস্কর বলেছেন: "আমরা মুছে দিতে পারি" কথাটির মধ্যে একটু অস্পষ্টতা থাকে । তাই সরাসরি এই ধরণের পোষ্টকে "সামহোয়্যার এর মূলনীতির পরিপন্থী এবং তা মুছে দেওয়া হবে" কথাটি আমার কাছে অনেক সরাসরি এবং স্পষ্ট মনে হয়...


মিরাজের এই সাজেশনটাও পছন্দ হইলো...মুছে দিতে পারি কথাটার মধ্যে অসদুদ্দেশ্য থাকে...
৮০. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:০৩
শয়তান বলেছেন: @ নেই মানুষ ঠিক বলেছেন ।
৮১. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:০৪
বিবেক সত্যি বলেছেন: যা শেষ করতে পারিনি..

বসন্তের শুভেচ্ছা সা.ইন.কর্তৃপক্ষকে :)
৮২. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:০৫
এম.এ.হামিদ বলেছেন: বিবেক সত্যি চুপ মার দালাল শালা। এ নীতিমালা বানানোর বিরুদ্ধে ছিলি তুই। কি যায় আসে তুই কি চিন্তা করস। বেকুব কোনখানকার
৮৩. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:১২
বুমবুম বলেছেন: এম.এ.হামিদ বলেছেন: বিবেক সত্যি চুপ মার দালাল শালা। এ নীতিমালা বানানোর বিরুদ্ধে ছিলি তুই। কি যায় আসে তুই কি চিন্তা করস। বেকুব কোনখানকার

সহমত।
৮৪. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:২৯
মৈথুনানন্দ বলেছেন: সোনার পাথরবাটি
৮৫. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৩৪
ত্রিভুজ বলেছেন:

স্বাগত...... সাথে এই রুল ভঙ্গকারীর আইপিও প্রকাশ করা হোক.. সেই সাথে কোন কোন ব্লগারের সাথে সেই আইপির মিল আছে সেটাও প্রকাশ করা হোক... কারা নতুন নিক নিয়ে স্বাধীনতা বিরোধী পোস্ট দিয়ে ব্লগ গরম করার চেষ্টা করে বের হয়ে আসবে....


ধন্যবাদ ব্লগ টিমকে।
৮৬. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৩৬
বিবর্তনবাদী বলেছেন: ঞ. বাংলাদেশ অথবা যে কোন স্বীকৃত জাতি বা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস, ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে, বিরুদ্ধাচারণ করে, অসম্মান করে অথবা সত্যের অপলাপ বা অর্থহীন পোস্ট মুছে ফেলা হতে পারে এবং ব্লগারের ব্লগিং সুবিধা সাময়িক অথবা স্থায়ীভাবে স্থগিত কিংবা বাতিল করা হতে পারে.


প্রশ্ন ১. বাংলাদেশের ইতিহাসের নানা পর্যায় নিয়ে নানা ইতিহাস প্রচলিত। কোন পক্ষকে স্বীকার করবেন এবং কোন পক্ষের বিরুদ্ধাচরণ করবেন। কোনটি সঠিক আর কোনটি ভুল... ... এটা নির্ধারণ করবে কে?? প্রশ্ন ২. স্বীকৃত জাতি ব্যাপারটা ক্লিয়ার না। স্বীকৃতি কে দিবে? প্রশ্ন ৩. ধর্ম বিষয়ক নানান ইতিহাস বা মতবাদ আছে। কোনটা ছাড়বেন কোনটা ধরবেন?? প্রশ্ন ৪. অর্থহীন পোস্টের সংজ্ঞা কি হবে?

আমাদের দেশে বড় বড় উকিল ব্যারিস্টার দেশের সংবিধান বানায়া, সকাল বিকাল একএক জন একএক ব্যাখ্যা দেয়। আপনাদের উকিল কে??
৮৭. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৪১
বিবর্তনবাদী বলেছেন: সাজেশন:

এই মাগনা ব্লগিং বাদ দেন। টাকা পয়সা নেন ব্লগারদের থেকে। নিক প্রতি মাসিক ৪০/৫০ টাকা নেন। প্রথম পাতার পোস্ট ক্রমানুসারে নিলামে উঠুক।যে যত বেশি পয়সা যত বেশি দিন দিবে, তার পোস্ট প্রথম পাতায় তত উপরে তত দিন থাকবে।

তখন একজন অপরকে বলতে পারবে, "আমি নিজের পয়সায় যা ইচ্ছা লিখব, কারো ধার ধারি না। না পড়লে না পড়"।
৮৮. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৪১
রাশেদ বলেছেন: ধন্যবাদ কিন্তু অনেক কিছুই ক্লিয়ার না!

যাদের ব্যান করা হইছিল, নাভদ সহ তাদের আনব্যান করা হউক।
৯০. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৫২
ওয়ামি বলেছেন: কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। excellent choice of words indeed. it renews somewherein's commitment towards providing a safe and sound bangla blogging platform. all it needs now is intelligent execution. happy blogging.
৯১. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৫৭
ভক্কডা বলেছেন: ধর্ম বিষয়ক যে কথাটা আছে সেটা বোঝা খুবই কঠিন। "ধর্ম বিষয়ক সত্য" এরকম একটা কথা আজই প্রথম শুনলাম। ধর্ম বিশ্বাস বলে একটা কথা আছে। যতগুলো ধর্ম তত গুলোই ধর্ম বিশ্বাস। যতগুলো ধর্ম তত গুলো সত্যি তো বলা যেতে পারেনা। সত্যি তো একক ব্যাপার। খোলাসা করে বলি। যেমন মামু ভাত খেয়েছে, এটা যদি সত্যি হয় তাহলে মামু কাঁঠাল পাতা খেয়েছে এটা সত্যি নয়। তবে এটা অন্য কারো বিশ্বাস হতে পারে। কাজেই ধর্ম বিষয়ক সত্যি বলতে কি কোনো একটা নির্দিষ্ট ধর্মের মূল বিশ্বাসকে বোঝানো হয়েছে? বাকী ধর্ম গুলো কি তবে অসত্যি ঘোষনা দেওয়া হল? সাবাস সা.....ইন। যুগান্তকারী সিদ্ধান্ত! সত্যিই একটা যুগের অন্ত হল। তা কোন সে ধর্ম যা সা...ইনের কাছ থেকে সত্যির সার্টিফিকেট পেল? অধমরা যদি জানতে পারে তবেতো অধমদের ইহকাল পরকাল দু'য়েরই ভালো হত! একটু জানান না!!!!!!!!!!
৯২. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:০১
সারওয়ারচৌধুরী বলেছেন:


কিছুটা অস্পষ্ট। তবু ধন্যবাদ। ধাপে ধাপে আশা করি ক্লিয়ার হওয়া যাবে।
৯৩. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:০৮
বিবেক সত্যি বলেছেন: বিবর্তনবাদীর সাজেসনটা মনে লাগছে..:)
টাকার খেলা দেখতে ভালো লাগবে ;) দুরে দাড়িয়ে নিশ্চিন্তে দেখা যাবে, কারন সে খেলার খেলোয়ার হওয়ার সামর্থ নাই আমার B-)
৯৪. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:১৩
আরিফুর রহমান বলেছেন: কে রুল বানায় আর কে পিঠ চাপড়ে দেয়!

ওয়ামী দেতো হাসির সাথে বলে: excellent choice of words indeed.

বাহ্ববা!
৯৫. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৪০
মদনবাবু বলেছেন:
এভাবে কি সম্ভব ?

অস্পস্ট নীতিমালা দিয়ে আবারো সাধারন মুল্যবোধকে গলা চেপে ধরা হবে।
৯৬. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৪১
ফজলে এলাহি বলেছেন: পূর্ণ সমর্থন দিলাম।

তবে সত্যকথন যদি কারো বিরুদ্ধে চলে যায় (যা কোনভাবেই মিথ্যা নয়) তাকে আবার এর আওতায় ফেলে জবাই করে দেবেন না যেন।

বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি আরেকটি বিষয়ের প্রতি-
ছবি চুরি, ছবি বিকৃতি বা কোন ভদ্রলোকের ছবির সাথে নোংরা ছবি যুক্তকরণ ইত্যাদির ব্যাপারেও কঠোর নীতি গ্রহণ করুন প্লিজ।

যদি বলেন যে, আগে থেকেই এসব নীতি আছে, তবে বলবো ব্লগে কেবলমাত্র ছবি বিকৃতি নিয়ে যেসব দাঙ্গা হয়েছে সেসবের জন্য আপনারাই দায়ী, আপনাদের অবহেলা, অব্যবস্থাপনাই দায়ী।

শুভ ব্লগিং
৯৭. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:০১
পালর্ামেন্ট বলেছেন: ধর্ম একটি পৃথক বিষয়। এটাকে স্বাধীনতার রুলের আওতায় আনা থেকেই বুঝা যায় কর্তৃপক্ষের উদ্দেশ্য খারাপ। সময়ই তার প্রমান দিবে। রাজাকারের বাচ্চারা বাড়াবাড়ি করলে আবারও গাদন দেয়া হবে।
৯৮. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:০৩
পালর্ামেন্ট বলেছেন: ধর্মের সত্য বলে কিছু নেই, সবই কল্পনা এবং যার যার বিশ্বাসের ব্যাপার। নীতিমালা ক্লিয়ার করুন।
১০০. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:৫৬
মিরাজ বলেছেন: নোটিশবোর্ড, আপনার নীতিমালা কি বাস্তবায়ন শুরু হয়নি?

যেই ব্যাপার নিয়ে ব্লগে এত অস্থিরতা সেই কাপুরুষের জীবনি আবারও তাহলে ব্লগে কিভাবে পোষ্ট হয়?

আপনারা কি আমাদের আবেগটা ধরতে পারেন নাই?

কাজীর গরু শুধু কেতাবে থাকলে হবেনা, নীতিমালার বাস্তবায়ন করেন । আপনাদের দেয়া নতুন নীতিমালার আওতায় গোলাম আজমের জীবনি পোষ্ট হলে সেটি আপনাদের মুছে ফেলার কথা ।
১০১. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:০৫
পল্লব মুনতাকা বলেছেন: খুবই অবাক হলাম মিরাজ ভাই। আপনার মত শান্তিকামী মানুষও লগিবৈঠার তান্ডবে নাম লেখালেন। প্রফেসর গোলাম আযম ভাষা আন্দোলনের সময় একজন শীর্য পর্যায়ের ছাত্রনেতা ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তার প্রভাব খাটিয়ে তিনি হাজার হাজার নিরপরাধ মানুষকে পাকসৌন্যদের অত্যাচার থেকে রক্ষা করেছেন। সবাই যার যার নিজের অবস্থানে থেকে দেশকে ভালোবাসে দেশের মানুষের মঙ্গল চায়। প্রফেসর গোলাম আযমকে নিয়ে লগিবৈঠার খুনীরা যে উন্মাদনায় মেতেছে আপনার ওপরও তার আছর ভর করেছে।
১০২. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:০৬
বান্দর মিঞা বলেছেন: হা হা হা, মিত্তুক কুতাকার। পল্লব বেন অয় নাই কেন, মডুরামেরা? রাজাকার মরুক সব।
১০৩. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:৫৫
কণা বলেছেন: ভালো সংযোজন...

শুভেচ্ছা...
১০৪. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৩০
প্রশাসন বলেছেন: ধন্যবাদ। নোটিশ বোর্ডকে। তাদের সময়োপযোগী সিদ্ধান্তকে স্বাগতম।
১০৫. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৪৪
ছায়ার আলো বলেছেন: সংশোধন টা আরেকটু স্পষ্ট করে করা যেত...
১০৬. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৫৭
রাহুল বলেছেন: একদিনে সব হয়না।সা.ই, অবশেষে শুরু করল তার জন্য ধন্যবাদ প্রাপ্য।

তবে ব্যপারটা আরো পরিস্কার হোক।
ব্যান ব্লগারদের আনব্যান করুন।

১০৭. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:০২
রাশেদ বলেছেন: নাভদ, নেই মানুষ সহ সবার আনব্যান করা হউক।
১০৮. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:০৪
নাস্তিকের ধর্মকথা বলেছেন:
এখনও দেখলাম গোআর জীবনী পোস্ট গুলো, যুদ্ধপরাধ, সার্টিফাইড মুক্তিযুদ্ধ আমাদের দরকার নেই ---- এধরণের পোস্টগুলো মুছা হয় নি!!!!!!!!!!! চিহ্নিত রাজাকারদের ব্যানতো করেইনি!!!!!!!!

সম্ভবত ব্যানকৃত বন্ধুদেরও আনব্যান করেনি!!!!!!!

তাহলে, কর্তৃপক্ষ নীতিমালা করেই তাদের দায়িত্ব শেষ মনে করেছে!!!!!!!!


আসলে কর্তৃপক্ষের উদ্দেশ্যটা কি??????
১০৯. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:২৪
একরামুল হক শামীম বলেছেন:
বিধি যোগ করা হলো ভালো। তবে পোস্টের পাশাপাশি কমেন্টের বিষয়টিও নিশ্চিত করা দরকার। পরে দেখা যাবে কমেন্টের মাধ্যমে অবমাননা শুরু হবে।
১১০. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৩৩
আলী বলেছেন: অভিনন্দন সামহোয়ার, দেরিতে হলেও আপনারা নড়েচড়ে বসেছেন বলে। এটা ব্লগারদের প্রাণের দাবি। আমি নিশ্চিত আপনারা এই নীতিমালা বাস্তবায়নের পর সেই স্বর্ণযুগ আবারও ফিরে পাবে সামহোয়ার। শুভেচ্ছা রইল
আমাদের দাবী খুব পরিস্কার এবং স্পষ্টঃ
১। মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কোনো পোস্ট ছাপা হবে না ।
২। ৭১ র স্বাধিনতা যুদ্ধের কোন বিপক্ষ শক্তির বানী পোষ্ট করা যাবেনা ।
৩।রাজাকার বিরোধী পোষ্ট লিখে ব্যান হওয়াদের ব্যান মুক্ত করতে হবে।
১১১. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:১২
বৃত্ত বলেছেন: ৭১ এর যুদ্ধে জড়িত ব্যক্তিদের সমালোচনা করা যাবে কিনা, করা গেলে কাদের করা যাবে আর কাদের করা যাবে না, স্বপক্ষ না বিপক্ষ শক্তি, কাদের পক্ষে আর কাদের বিপক্ষে বলা যাবে কি যাবে না, ইত্যাদি বিস্তারিত থাকলে আর কোন সমস্যা থাকেনা।
১১২. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:১৪
একজনবন্ধু বলেছেন: চমৎকার, মাথা ব্যথা তো মাথা কেটে ফেলি, কেমন?
১১৩. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:২৯
নাস্তিকের ধর্মকথা বলেছেন:

মুক্তিযুদ্ধকে নিয়ে সুস্পষ্ট নীতিমালার দাবি ও রাজাকারবিরোধি পোস্টের জন্য যাদের ব্যান করা হয়েছে- তাদের আনব্যানের দাবিতে আমাদের ক্রমাগত আন্দোলনের এক পর্যায়ে গতকাল ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪৩ তারিখে নোটিশবোর্ড "সকল ব্লগারের উদ্দেশ্যে - শুভ ব্লগিং" শীর্ষক পোস্ট ( Click This Link) দিয়ে জানান দেয় যে, তারা নীতিমালা সংযোজন করতে যাচ্ছে, এবং অবশেষে রাত ১০:০৩ টায় সেই প্রতীক্ষিত পোস্ট "ব্লগ নীতিমালায় সংযোজন..." ( Click This Link) দেয়।
সে পোস্টে সকলের দাবির প্রেক্ষিতে মুক্তিযুদ্ধকে নিয়ে সুস্পষ্ট নীতিমালা সংযোজনের বিষয়টি উল্লেখ করে। কিছু অস্পষ্টতা থাকলেও- প্রথম পোস্টে জানান দেয় "৫২’এর একুশে ফেব্রুয়ারী, '৬৯’এর গণ আন্দোলন আর '৭১’এর মুক্তিযুদ্ধের প্রতি তথা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শতভাগ শ্রদ্ধা ও ভালোবাসা নিয়েই সামহোয়্যার ইন... ব্লগের জন্ম । যা কিছু এদেশের মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস বিরোধী অপচেষ্টা, তার সম্পূর্ণ বিপরীত দিকেই যে সামহোয়্যার ইন...’এর অবস্থান তা বিশেষভাবে বলার প্রয়োজন বোধহয় নেই...... " এবং নতুন নীতিমালায় "বাংলাদেশ অথবা যে কোন স্বীকৃত জাতি বা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস" কথাকটি যুক্ত করা হয়।

ব্লগ কর্তৃপক্ষের এ অবস্থান আমাদের আন্দোলনেরই ফসল। অবশেষে কর্তৃপক্ষের টনক নড়ায় অনেকেই কর্তৃপক্ষকে অভিনন্দিত করলেও, সকলের শংকা পুরোপুরি কাটেনা। তারা আহবান জানিয়ে বলে- অনতিবিলম্বে নীতিমালা কার্যকর করুন- রাজাকারি পোস্ট মুছে ফেলুন এবং চিহ্নিত রাজাকারদের ব্যান করুন।

এখন পর্যন্ত কর্তৃপক্ষকে তেমন কোন উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না।
এবং সকলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পল্লব মুনতাকা শীর্ষ যুদ্ধাপরাধি গোআর জীবনী নিয়ে সিরিজের ৫ম খণ্ড পোস্ট করে ( Click This Link) ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:২৭ টায়। কর্তৃপক্ষ এখন পর্যন্ত সে পোস্ট মুছে ফেলা বা সেই ব্লগারকে ব্যান করার কোন প্রয়োজন মনে করেনি!!!!!!

নীতিমালাটিতে বলা হয়েছেঃ
নীতিমালায় সংযোজন: (৩.ঞ) :তিন নম্বর পয়েন্টের সাথে যুক্ত হবে...

৩.নিম্নলিখিত কারণে আমরা পোস্ট কিংবা ছবি মুছে দিতে পারি:

ঞ. বাংলাদেশ অথবা যে কোন স্বীকৃত জাতি বা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস, ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে, বিরুদ্ধাচারণ করে, অসম্মান করে অথবা সত্যের অপলাপ বা অর্থহীন পোস্ট মুছে ফেলা হতে পারে এবং ব্লগারের ব্লগিং সুবিধা সাময়িক অথবা স্থায়ীভাবে স্থগিত কিংবা বাতিল করা হতে পারে ।

এই নীতিমালার কিছু কিছু জায়গায় পরিবর্তনের জন্য পরামর্শসমূহ কানে তোলা তো দূরের কথা, এখন পর্যন্ত যা আছে- সেটারই প্রয়োগের কোন লক্ষণ দেখা যাচ্ছে না!!!!!!

আসলে ব্লগ কর্তৃপক্ষের উদ্দেশ্য কি???? তারা কি চায়???????

কখন থেকে নতুন সংযোজিত নীতিমালা কার্যকর হবে??? আগের যেসব পোস্ট এই নীতিমালার পরিপন্থী- সেগুলোর ক্ষেত্রে সিদ্ধান্ত কি হবে??? সেসব পোস্ট কখন মুছে ফেলা হবে?????



ব্যানকৃতদের ব্যানাজ্ঞা কখন তুলে নেয়া হবে??????????
১১৪. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:১৮
ফারজানা মাহবুবা বলেছেন:
কমেন্টগুলোতে বহুল আলোচিত শব্দ ‘মুক্তিযুদ্ধের চেতনা’। প্রশ্ন হল- ‘মুক্তিযুদ্ধের চেতনা’ দিয়ে আপনারা কি বুঝাচ্ছেন? মুক্তিযুদ্ধের চেতনা একটা সামগ্রিক ব্যাপার। কেউ কোনো ব্যাক্তি বিশেষের পক্ষে বা বিপক্ষে পোষ্ট দিলেই ‘মুক্তিযুদ্ধের চেতনা’ ক্ষতিগ্রস্থ হবে- এত ঠুনকো আর সস্তা?? আর মুক্তিযূদ্ধ নিয়ে প্রচুর ইতিহাস বিকৃতি আছে। এবং তা নিয়ে আমাদের দেশের রাজনীতিবিদদের মধ্যেও কাঁদা ছোঁড়াছুঁড়ি আছে। আওয়ামী সরকার আসলে স্বাধীনতার ঘোষক হয়ে যান বংগবন্ধু, আর বিএনপি সরকার আসলে মেজর জিয়া! ব্লগ হল স্বাধীন মত প্রকাশের জায়গা। স্বাধীন লেখালেখির জায়গা। কেউ মেজর জিয়াকে ঘোষক বলবে, কেউ বংগবন্ধুকে ঘোষক বলবে- এসব নিয়ে সামোয়ার কি করতে পারে? জামাত এখনো এ দেশের প্রতিষ্ঠিত একটি দল। এ দল নিয়ে কেউ পোষ্ট দিলে সামোয়ার যদি দেখে দলের ব্যানারে পোষ্টারিং চলছে ব্লগে, তখন সামোয়ার অবশ্যই ব্যবস্থা নিবে- তাদের ব্লগ চালানোর স্বার্থেই। কিন্তু তা নিয়ে সামোয়ারকে রাজাকার আখ্যায়িত করে এভাবে পিকেটিং’এ নেমে পড়া কতটুকু যুক্তিসংগত? জামাত এবং তাদের নেতা গোলাম আযম এখনো এ দেশের অনুমোদিত দল। তাহলে সামোয়ার কি করে তাদের অনুমোদন বাতিল করবে? সামোয়ার যা করতে পারে তা করেছে- সামোয়ার লেখার জায়গা দিয়েছে। আপনার যদি যুক্তি-প্রমান থাকে পালটা লিখুন। কিন্তু সামোয়ারকে রাজনৈতিক ময়দান বানিয়ে ফেললে আল্টিমেট ক্ষতিগ্রস্থ হবে সামোয়ারই। ডিক্টেটরশীপ কখনোই টিকে থাকেনা।


রাজনৈতিক পোষ্ট নিষিদ্ধকরন, ধর্মীয় পোষ্ট নিষিদ্ধকরনের দাবী- উৎকট হাস্যকর একটা দাবী। রাজনীতি এবং ধর্মই একটা সমাজ ও দেশের সবচে বড় উপাদান। প্রতিটা মানুষ জ্ঞাতে বা অজ্ঞাতে এর সাথে জড়িয়ে থাকে। সামোয়ার যদি এ দু’টা সবচে বড় উপাদান নিয়ে লেখাকে নিষিদ্ধ করে, তাহলে তা হবে গনমানুষের সাথে বিশ্বাসঘাতকতা। আপনি নিজে ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, বেশ। কিন্তু তাই বলে অন্য কারো ধর্ম নিয়ে কথা বলার ইচ্ছাকে গলা টিপে মারার আপনি কে?? ধর্ম নিয়ে পোষ্ট কোনো সমস্যা নয়, সমস্যা ধর্মকে অশ্রদ্ধা জানিয়ে খারাপ ভাষা ব্যবহার করে দেয়া পোষ্টগুলো। কারন এখনো আমাদের দেশের মানুষ ধর্মভীরু। যে জীবনেও নামায পড়েনা, সেও ঈদের দিন পড়ে। যে জীবনের পূজায় যায়না সেও বিয়ের সময় মন্ত্র পড়েই বিয়ে করে। সে ধর্মকে আপনি না মানতে পারেন, তাই বলে তাকে অশ্রদ্ধা করা কি অসভ্যতা নয়?

এখানে দেখা যাচ্ছে কিছু চিহ্নিত রাজাকারের লিস্ট দেখা যাচ্ছে। আমার প্রশ্ন- কোন ক্যাটাগরীতে এদেরকে রাজাকার বলা হচ্ছে? এদের কেউ জামাত করে, কেউ জামাত করেনা কিন্তু জামাতের ভাবধারায় বিশ্বাসী, কেউ কিছুই না, শুধু জামাত পরিবার থেকে এসেছে- শুধু এসব কারনেই এরা রাজাকার????????? এই ক্যাটাগরীতে যদি সামোয়ার বিশ্বাস করে তাহলে সামোয়ারের নাম বদলে ‘আওয়ামী সামোয়ার’ দেয়া ছাড়া উপায় থাকবেনা যে!


সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা!
১১৫. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৩৩
এম.এ.হামিদ বলেছেন: ফারজানা মাহবুব তোমার আশিক ওয়ালির আব্বা হজুর কামরুজ্জামান একজন রাজাকার আর ওয়ালি ওয়ামী আদর্শ গত দিক দিয়া ড়াজাকার
১১৬. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৩৫
ধুসর গোধূলি বলেছেন:

হাহাহাহা ..... :)

মজা পেলাম খালাম্মা। ভাত যে আপনি বা আপনারা সোজা ভাবে না খেয়ে ঘাড়ের পেছন দিয়ে হাত ঘুরিয়ে এনে খান সেটা দেখে দম ফাটানো হাসি পাচ্ছে।

হাত দিয়ে মুখের সামনে ধরে কীভাবে ভাত খেতে হয় জানেন তো নাকি কাঁটা চামুচের ঝনঝনানিতে সেটাও ভুলে বসে আছেন?

কষে মাইনাস দাগানো হলো।

১১৭. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:১২
আইরিন সুলতানা বলেছেন: অনেক বেশী সময় অপেক্ষা করতে হলো ; তবে কিছু পরিস্কার বক্তব্য আশা করি -

(ক) অশ্লীল, উস্কানী মূলক নিকগুলো রেজিস্ট্রেশনের পর পরই ব্যান করে দিতে হবে

(খ) অশালীন, অপ্রাসংগিক উস্কানী মূলক মন্তব্য/পোস্ট প্রদানকারীদের নিক ব্যান করার সাথে সাথে তাদের ব্লগও ডাউন করে দিতে হবে।
১১৮. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:২০
মানব মানিক বলেছেন: ধর্ম একটা মানসিক শান্তির ব্যাপার। যেখানে থাকে আবেগ , অনুভূতি, শ্রদ্ধা এবং বিশ্বাস। জীব তো বটেই প্রতিটি জড় পদার্থেরও একটা নিজস্ব ধর্ম আছে। তাই নিজে যে ধর্মে বিশ্বাস করি সেটা বাদে অন্য ধর্ম যে বিধর্মী বা ধর্মহীন এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে আগে।
সহজ কথায় "ধর্ম বিষয়ক সত্য" এই সব ঘুম পাড়ানীর গান না শুনিয়ে বরং ধর্মটাকে মনে রেখে ধর্ম বিষয়ক পোস্ট ব্লগে প্রকাশ না করাটাই সকলের জন্য স্বস্তিদায়ক ও মঙ্গল জনক ভাল হবে।
আর মহান মুক্তিযুদ্ধ বিরোধী কোন পোস্ট / মন্তব্য হলেই তাকে পুরো ব্যান করতে হবে।
ধন্যবাদ সা..ইন।
১১৯. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:২২
নাঈম বলেছেন: এইসব ছেলেভুলানো নীতিমালা সংশোধনে কোন লাভ হবেনা। কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। তবে কর্তৃপক্ষের সেরকম আন্তরিক কোন ইচ্ছা আছে বলে মনে হচ্ছেনা, থাকলে এই পোষ্টেই একজন গো.আ. এর সাফাইকারী মন্তব্য করে গেল অথচ এর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হল না। কর্তৃপক্ষের এই উদাসীনতার কারণেই আজ সা.ইন. এর প্রতিষ্ঠত ব্লগার রা ব্লগ ছেড়ে দিয়েছেন। আমার মনে হয় না সা.ইন. আগের সেই স্বর্নযুগ ফিরে পাবে।
১২০. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৩২
িঅনুশীলনকািরনী বলেছেন: নীতিমালার সংযোজন মেনে নিলাম।
ফাল্গুনী শুভেচ্ছা।
১২২. ০৬ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:৩৬
জিলাপীর প‌্যাঁচ বলেছেন: মুক্তঝিনুক কে ব্যান করেন দয়া কইরা, এই আহাম্মকটা বাংলাদেশকে হেয় করে অনেক পোষ্ট দিতাছে।
১২৩. ২৬ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৪৮
নিউটন বলেছেন: ধর্মের সত্যতা বলতে কি বুঝাতে চাচ্ছেন? এক এক জনের কাছে ধর্মের সংগা এক এক রকম তাইনা?
১২৫. ০৪ ঠা মে, ২০০৮ রাত ১০:৩৬
হিমু রুদ্র বলেছেন: আরিফুর রহমানকে কি চোখে পড়ছে না ? কৌশিক / ভাস্কর রাজা- এদেরকে ব্যান করে বুদ্ধিমত্তার পরিচয় দিন।

 

মোট সময় লেগেছে ১.১০৮৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নোটিশবোর্ড
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ