আমার প্রিয় পোস্ট
- একজন ক্রাচের কর্নেল, রাষ্ট্রকর্তৃক সংঘটিত অপরাধ আর মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুলৎসের হলফনামা: জাতিগত লজ্জার আরও একটি অধ্যায়,সংশোধন হউক এখনই! - মাসুদুল হক
- "বাঁধ ভাঙার আওয়াজ" নতুন ফন্টটি ডাউনলোড করার পদ্ধতি। - নোটিশবোর্ড
- বাঁধ ভাঙার আওয়াজ, এর নীতিমালা... - নোটিশবোর্ড
- বাঁধ ভাঙার আওয়াজ এর ভবিষ্যৎ নীতিমালা... - নোটিশবোর্ড
আমাদের নতুন উপহার: যে কোন সাইটে ফোনেটিক কিবোর্ড
১৩ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:৩৮
প্রিয় ব্লগার,
অনেকদিন থেকেই আপনারা অনুরোধ করছিলেন যেকোন ওয়েবসাইটে আমাদের ফোনেটিক কিবোর্ডে বাংলা টাইপ করার একটি সুবিধা। যেমন ধরুন আপনার ইচ্ছা হলো আপনার ফেইসবুক স্ট্যাটাস, একটি ওয়াল পোস্ট, অথবা জিমেইল থেকে একটি মেইল বাংলায় লিখতে । এখন থেকে এই ইচ্ছাটি সহজেই পূরণ করতে পারবেন, সামহোয়্যার ইন... এর একটি ছোট্ট টুল বা সার্ভিস ব্যবহার করে ।
কেবলমাত্র নিচের লিংকটি আপনার ব্রাউজারে বুকমার্ক করে নিন(লিংকটি right-click করে বলুন "add to favourites" / "bookmark this link")।
এই সার্ভিসটি কোন কোন ব্রাউজারে(অপেরা, সাফারি) নাও কাজ করতে পারে। তবে এই সমস্ত ব্রাউজারেও দ্রুত এই সুবিধা আনার জন্য আমরা কাজ করছি ।
এর জন্য আপনার শুধু দরকার হবে, কম্পিউটারে ইউনিকোড সাপোর্ট এবং উপরের লিংকটি ব্রাউজার এর বুকমার্ক/ফ্যাভারিট লিংকস এ যোগ করা । তারপর থেকে যখনই কোন ওয়েবসাইটে বাংলায় টাইপিং এর প্রয়োজন পড়বে, আপনি শুধু আপনার বুকমার্ক/ফ্যাভারিট লিংকস থেকে "বাংলা ফোনেটিক ইনপুট" এ ক্লিক করবেন । তারপর ফোনেটিক এ বাংলা টাইপ করে তা যে কোন টেক্সট ফিল্ডে পেস্ট করে দিতে পারবেন ।
এই সার্ভিসটি কি আপনার পছন্দ হয়েছে? তাহলে নীচের "send to your friend" লিঙ্ক-এর মাধ্যমে এই সার্ভিস সর্ম্পকে আপনার বন্ধুদের জানিয়ে দিন এবং ওয়েবে বাংলা ভাষার প্রসারে সহায়তা করুন। ধন্যবাদ ।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বাংলা ফোনেটিক ইনপুট, বাংলা ফোনেটিক কিবোর্ড, বাংলা, ফোনেটিক, সহজে বাংলা টাইপ ;
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি বিভাগে । সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:৪৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মিলটন বলেছেন:
ভালো লাগলো। ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
নার্ভাস নাইনটিজ বলেছেন:
চমৎকার। ডেভেলপারদের অভিনন্দন। তবে বিজয়ে লেখার সুবিধাটুকু চাই। ফোনেটিক একটা অবৈজ্ঞানিক ও হোমিওপ্যাথিক পদ্ধতি।
লেখক বলেছেন: ধন্যবাদ, আমরা খুব শিঘ্রই এতে অন্যান্য কিবোর্ড গুলি যোগ করব।
ঘাসফুল বলেছেন:
প্রথম প্লাসাইলাম
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
অক্ষর বলেছেন:
অভ্রু এর সাথে এইটার বিশেষ কি পার্থক্য?
লেখক বলেছেন: অভ্র এর সাথে এর মূল পার্থক্য হল, এটি ব্যবহার করার জন্য ইনেস্টল করতে হয় না। যার ফলে আপনি সাইবার ক্যাফে থেকেও এটি ব্যবহার করে যে কোন সাইটে বাংলা লিখতে পারবেন।
ধন্যবাদ।
রাজামশাই বলেছেন:
ওরে আমি মুগ্ধ
লেখক বলেছেন: শুনে ভাল লাগল।
লেখক বলেছেন: আমরা খুব শিঘ্রই অন্যান্য কিবোর্ডগুলি সংযোজন করব। ধন্যবাদ।
লেখক বলেছেন: অভ্র এর সাথে এর মূল পার্থক্য হল, এটি ব্যবহার করার জন্য ইনেস্টল করতে হয় না। যার ফলে আপনি সাইবার ক্যাফে থেকেও এটি ব্যবহার করে যে কোন সাইটে বাংলা লিখতে পারবেন।
ভালো লাগার জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: এই টুলটি ব্যবহার করার জন্য ধন্যবাদ। আপনি কোন ব্রাউজার ব্যবহার করছেন ?
তপন চৌধুরি বলেছেন:
খুব ভাল হয়েছে৷ তবে বানান ভুল হলে কিন্তু আমার দোষ নাই৷ আমি ফোনেটিকে লিখে অভ্যস্ত তাই অক্ষর ব্যবহার করি৷
লেখক বলেছেন: আপনি আমাদের ফনেটিক কিবোর্ড ব্যবহার করে দেখেছেন ?
প্রতিচ্ছবি বলেছেন:
এখনো ট্রাই করি নাই তবে মনে হয় ভাল জিনিস।
লেখক বলেছেন: ভাল লাগলে আমাদের জানাবেন। এবং আপনার বন্ধুকেও এটি দেখাতে পারেন।
নুর হাসান মুহাম্মদ তানভীর বলেছেন:
খুব ভাল হইচত দেখি
মাহবুব মোর্শেদ বলেছেন:
বেশ। আপনাদের অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
অন্তীম বলেছেন:
ধন্যবাদ
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
ইমরুলকায়েস বলেছেন:
++++++++++++
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনার কাজে লাগবে শুনে ভাল লাগছে। ধন্যবাদ।
আসিফ আহমেদ বলেছেন:
আপনাদের কি বলে যে ধন্যবাদ দেবো। ভাষা নাই। দারুণ কাজ হয়েছে।@ নার্ভাস ভাই, ফোনেটিক কে অসম্মানের প্রতিবাদ জানাই।
বিজয় চান সেটা আপনার পছন্দ। কিন্তু ফোনেটিক কে নিয়ে আলতু ফালতু কথা নয়।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
এক্স ফাইলস্ বলেছেন:
অনেকদিন ধরেই খুঁজছিলাম এরকম কিছু। অনেক অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
ফয়সাল আকরাম বলেছেন:
খুবই ভাল লাগলো । এই রকম আরো ছোট খাট টুল চাই ... যেমন একটা অফলাইন ব্লগার টুল হইলে ভালো হয়, অফলাইনে ব্লগ লিখলাম, কানেক্ট হইলে পোস্ট হইয়া গেল।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
প্রচেত্য বলেছেন:
গ্রেট
কেএসআমীন বলেছেন:
জেনে খুব ভাল লাগছে। ধন্যবাদ
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
লেখক বলেছেন: অপেরাতে সাপোর্ট দেওয়ার জন্য আমরা কাজ করছি। ধন্যবাদ।
অক্ষর বলেছেন:
যদি আমি সাইবার ক্যাফে থেকে নেট ব্যবহার করি তাইলে তো এই পোস্টটারে আবার খুজতে হবে, কারন তখনতো বুকমার্ক দিয়ে কাজ হবে নাতাইলে এমন ব্যবস্থা করেন যাতে এই পোস্টটারে পরে আবার খুজতে না হয়
যেমন, এইটার লিঙ্ক প্রথম পেইজের কোথাও ঠাই দিতে পারেন
ধন্যবাদ
লেখক বলেছেন: পরামর্শের জন্য ধন্যবাদ।
সবুজ সাথী বলেছেন:
ধন্যবাদ, ভালো জিনিস।
তবে আমি কয়েকটা প্রস্তাব রাখতে চাই।
১। ব্লগে লেখার সময় যে ধরনের অপশন আসে (যেমন কীবোর্ড পরিবর্তন, লেখা ফরম্যাট করা, ভার্চুয়াল কীবোর্ড, হেল্প ইত্যদি সংযুক্ত করা হোক।
২। আমরা লেখার সময় 'ত' এবং 'দ' অক্ষর দুটি বেশি ব্যবহার করি। তাই লেআউটে T=ত এবং D=দ পরিবর্তন করে t=ত এবং d=দ করা যেতে পারে যা অভ্র ফনেটিক লেআউটে করা হয়েছে।
৩। আমি আগে বিজয়ে লিখতাম। খুব অল্প সময়ের মধ্যে ফোনেটিক শিখে ফেলেছি। নতুনদের জন্যও এই লেআউট বেশ সুবিধাজনক মনে করি। তবে সমস্যা হলো ফনেটিকের লেআউট বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। তাই ফনেটিক এর জন্য একটা স্ট্যানডার্ড লেআউট করার উদ্দ্যোগ নেয়া যেতে পারে।
লেখক বলেছেন: আপনার পরামর্শের জন্য ধন্যবাদ।
সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন:
সবকিছুর জন্য ধন্যবাদ।
কিন্তু টাইপিং সিস্টেমটা বাংরেজি না হলে ভালো হতো।
লিখতে গিয়ে বিরক্তির শেষ নেই।
এর চেয়ে অভ্রতেই অনেক দ্রুত কাজ সারা যায়।
তবুও ভালো উদ্যোগকে সাধুবাদ জানাই।
টনি বলেছেন:
অনেক সুবিধা হল।
বিজয় এখন আর ভাল্লাগেনা। উচ্চারনের দিক থেকে টাইপ করা অনেক সহজ। সেমতে ইউনিজয় পারফেক্ট।
ধন্যবাদ, আশা করি "বাংলা" প্রযুক্তিতে আরো অনেক অনেক তাড়াতাড়ি হাঁটবে।
লেখক বলেছেন: হা, আমরা এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ধন্যবাদ।
প্রবাস কন্ঠ বলেছেন:
ভালো উদ্যোগ +আমি আপনাদের কি-বোর্ড ইন্টারফেসটা খুবই পছন্দ করি।
তবে আরো ভালো হতো যদি আপনাদের কি-বোর্ড'টা অভ্র বাংলা সফটওয়ারের সাথে এড করে দিতে পারতেন।
আইরিন সুলতানা বলেছেন:
ভাল ভাল ভাল ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
সবুজ সাথী বলেছেন:
ফনেটিক লেআউট আমার এটাই ভালো লাগে অভ্র লেআউটের চাইতে।
লেখক বলেছেন: ধন্যবাদ।
জেরী বলেছেন:
ভালো।++++++++++++++++++++
যীশূ বলেছেন:
দেখা যাক ।
লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ।
সজ্ঞয়মিঠৃ বলেছেন:
আগে ব্যবহার করে দেখি। তবে এই পদক্ষেপের জন্য অবশ্যই এ+
নাফিস ইফতেখার বলেছেন:
বিজয় লেআউটও দাবী করছি একই পদ্ধতিতে....তবে এটাও কাজের জিনিস....প্লাস.....
লেখক বলেছেন: অন্যান্য কি-বোর্ড গুলি শিঘ্রই যোগ করা হবে। ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
মানচুমাহারা বলেছেন:
ফনেটিক কী বোর্ডতো এখন আরো অনেক উন্নত করা হয়েছে। আপনারা আপডেট করেন না কেন ? একুশে সাইট থেকে আপডেটের ভার্সনটা যুক্ত করে দিলেইতো হয়। ধন্যবাদ নতুন কিছু দেওয়ার জন্য।
লেখক বলেছেন: পরামর্শের জন্য ধন্যবাদ।
কাপালিক বলেছেন:
ভালো উদ্যোগ। ধন্যবাদ।
মানচুমাহারা বলেছেন:
অনেক আগে আমার একটা পোস্টে তখন ভার্চুয়াল পপআপ কিবোর্ড নিয়ে কিছু কাজ করেছিলাম তখন এই রকম কিছু নিয়ে ভেবেছিলাম।Click This Link
আমি শুধু আমার আইডিয়ার সাথে মিল পেলাম তাই বলছি, অন্য কিছু নয়।
কানিজ আনিছা পিয়া বলেছেন:
দূর ঝামেলা
জুলিয়ান সিদ্দিকী বলেছেন:
ভালো উদ্যোগের জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
সফেদ ফরাজী...... বলেছেন:
প্রথমেই প্রযুক্তির প্রতি শুভেচ্ছা থাকলো। তারপর যারা এই কর্মের সঙ্গে যুক্ত তাদেরকেও।
সাগর সরকার বলেছেন:
ভালো জিনিস
অনন্ত দিগন্ত বলেছেন:
দারুন জিনিস .... তবে সব সাইটে চলবে কিনা বুঝতে পারছিনা .... আগে টেষ্ট করে দেখি কেমন কাজ করে..... তবে আপনাদের কষ্টের জন্য ++++
লেখক বলেছেন: ইউনিকোড সাপোর্ট করা সব সাইটে আপনি এটি ব্যবহার করতে পারবেন। যেমন: ফেইসবুক, জিমেইল ইত্যাদি। কোন সমস্যা পেলে আমাদের জানেবেন। ধন্যবাদ।
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন:
ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
নাঈম বলেছেন:
ভাল উদ্দ্যেগ, তবে ফোনেটিক এ কিভাবে লিখে আমি জানিনা
, সা.ইন এ আমি তো ইউনিজয় দিয়েই লিখি।
আবুল বাহার বলেছেন:
ইয়াহু মেইলে চেক করলাম । লেখা যায় । কিন্তু অক্ষর খুব ছোট দেখায় । যা পড়া প্রায় অসম্ভব । কোন উপায় আছে কি ?ধন্যবাদ এমন একটা প্রচেস্টার জন্য ।
লেখক বলেছেন: বাংলা ভাল দেখাবার জন্য ব্রাউজারে ইন্টানেশনাল ফন্ট বাংলা সোলেয়মানলিপি সিলেক্ট করে দিতে হবে।
ধন্যবাদ।
সিটিজি৪বিডি বলেছেন:
অনেক উপকারে আসবে।
লেখক বলেছেন: শুনে ভাল লাগল। আপনাকে ধন্যবাদ।
রাতমজুর বলেছেন:
ধন্যবাদ। কাজে লাগবে।
লেখক বলেছেন: ধন্যবাদ।
রাতমজুর বলেছেন:
ধন্যবাদ। কাজে লাগবে।
ত্রিভুজ বলেছেন:
ইউনিজয়টা পেলে ভাল হতো... ফোনেটিক ব্যবহার করি না..
রাহা বলেছেন:
চমৎকার উদ্যোগ....তবে ইউনিজয়টা হরো সুবিধা হতো আরো বেশী, আশা করছি শীঘ্রই সেটাও পাবো ।
লেখক বলেছেন: ধন্যবাদ। আমরা শীঘ্রই অন্যান্য কিবোর্ডগুলি যোগ করব।
রাজনীতি বলেছেন:
ভাল উদ্যোগ। ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
ভাল জিনিস বের করেছেন।আমি অভ্র ব্যবহার করছি। সেইটাতে বিজয় ও অন্যন্য লে-আউট দিয়ে লেখা যায়। ফোনেটিক-এ অভ্যস্থ নই।
অভ্র কিন্তু ইন্সটল না করেও চালানো যায়। পোর্টেবল এডিশন আছে।
বিবর্তনবাদী বলেছেন:
ভাল উদ্যোগ। কাজে লাগলে ধন্যবাদ দিয়ে যাব নে।
লেখক বলেছেন: ধন্যবাদ। ভাল লাগলে অবশ্যই জানাবেন।
আবুল বাহার বলেছেন:
আমার সোলায়মালিপি আছে । লেখা দেখা যায় । সমস্যা হচ্ছে খুব ছোট দেখায় । ধন্যবাদ আবারো ।
লেখক বলেছেন: আপনার ব্রাউজরের এর সেটিং পরিবর্তন করে সোলায়মানলিপি এবং ফন্ট সাইজ ১৪-১৫ পিক্সেল করতে হবে। তাহলে ঠিকমত দেখা যাবে।
ওয়ার হিরো বলেছেন:
ভাল্লাগছে, কামের জিনিস।
একজন ব্লগার বলেছেন:
দারুন একটা কাজ করেছেন। +++ তবে শুধু ফনেটিক কেন ঢুকালেন? ইউনিজয় এবং বিজয়ের ইউজার তো ফনেটিকের চেয়ে অনেক বেশী। আরেকটা কথা, গুগলের লাইভলি এখনও ইউনিকোড সাপোর্ট করে না। সে ব্যাপারে কি কিছু করা যায়?
অ্যামাটার বলেছেন:
কর্তৃপক্ষকে ধন্যবাদ,@লোকালটক এখানেও খোঁচাতে ছাড়লনা! ব্র্যাভো!!
বেচারা এখানে কতবার ব্যান খেয়েছে ,তা হিসেব করতে পরিসংখ্যানবিদের শরণাপন্ন হতে হবে।
অদ্ভূতছেলে বলেছেন:
জটিল
অম্লান অভি বলেছেন:
নতুনেরে অভিনন্দন। বর্ণ এসেছিল তারপর গুটিগুটি পায়ে আর সবাই। বিজয় ভালোবাসি যদিও চুরি জানি। তবে আপনাকে/আপনাদের সাধুবাদ। আশা বিজয় আর অন্যদেরও সুবিধার দিন আসছে। কত কি করতে হত বাংলা লিখতে আর বাংলায় ইমেইল অন্য বাড়ীতে গিয়ে টিভি দেখার মত আনন্দ উপভোগ-সম্ভবত সিস্টেক ডিজিটাল প্রথম এই সুবিধার ছোয়া দেয় banglaexpress এর মাধ্যমে। আসিতেছে শুভ দিন ...................হা হা
আশরাফ মাহমুদ বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাদের। আমরা যারা বাংলা কিবোর্ডহীন, তাদের জন্য এটা অসাধারণ হবে।
কিসলু বলেছেন:
ঠিক আছে । অবশ্য আমি ইউনিজয় ব্যবহার করি
সোনার বাংলা বলেছেন:
সবাই দেখি নিজের লাগা না লাগা নিয়া ব্যস্ত......!!!
আমার লাগুক না লাগুক তবে বাংলা জয় হোক.........
জয় বাংলা।
লিপিকার বলেছেন:
ভালোই....
মৈথুনানন্দ বলেছেন:
API CHAI
নামহীনা বলেছেন:
গুড জব ডান.............. ধইন্যাপাতা।
চাচামিঞা বলেছেন:
NO DOUBT ..........ITS GOOD INDEED.
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
আপনাদের অনেক ধন্যবাদ|
মনুমনু বলেছেন:
"""সবুজ সাথী বলেছেন:
ধন্যবাদ, ভালো জিনিস।
২। আমরা লেখার সময় 'ত' এবং 'দ' অক্ষর দুটি বেশি ব্যবহার করি। তাই লেআউটে T=ত এবং D=দ পরিবর্তন করে t=ত এবং d=দ করা যেতে পারে যা অভ্র ফনেটিক লেআউটে করা হয়েছে।""
"""
একদম সহমত।এই স হমত টাইপ করটে গিয়ে শমত "শ" চলে আসছে। এটা এমন বড় কিছু নাহ। যা করেছেন অনেক অনেক অনেক মোবারকবাদ।
আপনারা অনেক ভাল কাজ করেছেন।
ধন্যবাদ।
একরামুল হক শামীম বলেছেন:
ভালো উদ্যোগ। ধন্যবাদ ব্লগ কর্তৃপক্ষকে।বিজয়ের জন্য এ ধরনের লে আউট যোগ করলে ভালো হবে।
ভেবে দেখার অনুরোধ করছি।
রাজর্ষী বলেছেন:
অনে............ক ধন্যবাদ। অনে................ক।
নুরুন্নবী হাছিব বলেছেন:
@ত্রিভুজ বলেছেন: ইউনিজয়টা পেলে ভাল হতো... ফোনেটিক ব্যবহার করি না.. সহমত...
সাদাত চৌধরৗ বলেছেন:
অসাধারন, কাজের কাজ করেছেন। অভিনন্দন!!
মানুষ বলেছেন:
অভ্র ব্যাবহার করি। তবে অন্য কারও পিসিতে বাংলা লিখতে গেলে এটা খুব কাজে আসবে। অনেক ধন্যবাদ।
হুমায়ূন সাধু বলেছেন:
ও'বুক ইবে কি'এর ছা? উচ্চাসে আঞ্চলিক ভাষা চলে এল। আমি ফোনেটিক ব্যবহার করি। বাংলা ম্যাসাকার করে দিক দিক-বিদিক, আমরা আছি আপনাদের সাথে।
ইকরাম বলেছেন:
সা: হো: ফোনেটিক দিয়াই বাংলা টাইপিং শিখা তাই এর প্রতি একটা দূর্বলতা সবসময় ই আছে ও থাকব.... ধন্যবাদ
রাফা বলেছেন:
ধন্যবাদ ,আরো এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য।
আশিক হাসান বলেছেন:
আপনাদের অনেক ধন্যবাদ।
তানজু রাহমান বলেছেন:
আমি আনন্দিত। ধন্যবাদ!
বেরসিক বলেছেন:
হে হে কি মজা ! এখন থেকে ফেসবুক এ বাংলা লেখা যাইবো !!!
শফিকুল বলেছেন:
ামার কোনো দোষ নাই।
মহারাজা বলেছেন:
বাংলা কোন ফ্রন্টেই ভাল লিখতে পারি না। এখানে কি ভার্চুয়াল কি বোর্ড ব্যবহার করা যাবে ?anyway thanks.
জুবাইর রেযা বলেছেন:
খুব ভাল হয়েছে ।
ব্রাত্য রাইসু বলেছেন:
এইটা একটা ফালতু টুল। কারণ কেবলি ফোনেটিক টুল তো আরো আছেই নানা জনের। বরং আপনারা ত্রিভুজেরটা (লিংক: http://trivuz.com/bangla/trivuzpad.php) ব্যবহার করতে পারেন। ঐখানে ইউনিজয়, প্রভাত, ফোনেটিক, English ছাড়াও ভার্চুয়াল বাংলা কী বোর্ডও আছে। নোটিশবোর্ডের উচিৎ ত্রিভুজের লিংকটারে আসমানে টাঙ্গানো।
নুরুল কবির বলেছেন:
ত্রিবুজরে আইটি গুরু মেনে রইচুদ্দিন মোল্লার মাথা খারাপ হয়ে গেছে। এত সুন্দর টুলকে ফালতু বলায়, ব্রাত্য রাইচুকে ব্লক করা হোক
বিবেক সত্যি বলেছেন:
"...এর জন্য আপনার শুধু দরকার হবে, কম্পিউটারে ইউনিকোড সাপোর্ট ..." আমার পিসিতে যখন কাজ করবো, তখন তো অভ্র ই ব্যবহার করতেছি । এই সুবিধাটা কেবল তখন ই কাজে লাগবে যেখানে অভ্র ব্যবহার করার সুযোগ নাই । কোন বন্ধুর বাসায়, বা কোন লাইব্রেরী বা কোন সাইবার ক্যাফেতে । এবং সেক্ষেত্রে কম্পিউটার উইনিকোড সাপোর্টেড না হবার সম্ভাবনাই বেশি । আমার অভিজ্ঞতা তাই বলে । ৩-৪ টা সাইবার ক্যাফেতে কয়েকবার গেছিলাম অথবা আমাদের লাইব্রেরীতে, ইউনিকোড ভিত্তিক সাইট দেখতে হলে ইন্টারনেট এক্সপ্লোরার ছাড়া উপায় নাই ।
সরাসরি ও লেখা যাচ্ছে না, প্যাডটায় লিখে অন্য সাইটে পেষ্ট করতে হবে । এরকম ই যদি করতে হয়, তাহলে এই টুলের প্রয়োজনীয়তাই আমি বুঝতে পারছি না । এই শর্ত পুরন করতে পারলে তো খুব সহজেই সাম-ইনে লগিন করে "নতুন ব্লগ লিখুন" ওপেন করে ওখানে যে কোন কী-বোর্ড ইউজ করে লিখে কপি পেষ্ট করে দিতে পারি ...
"কম্পিউটার ইউনিকোড সাপোর্টেড " বলতে আসলে কি বুঝাচ্ছেন, বললে ভাল হত...
সাংবাদিক বলেছেন:
ধন্যবাদ... একটু অন্যরকম মারাত্মক মুসকিল আসানের জন্য.......আশা করি, এভাবে থাকবেন প্রতিনিয়ত...............
বিবর্ণ বলেছেন:
+++
পথিক মানিক বলেছেন:
সাধু ..........সাধু.........ওহে তোমাদের অভিনন্দন .........
বাংলার জয় জয়কারে উদ্ভাসিত হোক চতুর্দিক।
সাইফ হাসনাত বলেছেন:
আম ঠিক বুঝেতে পারছি না অন্য সাইটে কিভাবে এটা ব্যাবহার করবো। সাহায্য করলে ভালো হতো খুব....
পাপী বলেছেন:
কঠিন!!! জুশ!!! সামুর প্রোগ্রামার রা আসলেই জোশ মাল..। অনেক কাজে লাগবে, লাগছে। অসংখ্য ধন্যবাদ!!!
k-79er34b বলেছেন:
আমার নামটার পার্থিব অনুবাদ কি হবে ?
মাঈনুদ্দীন বলেছেন:
খুব ভাল একটা পোষ্ট। তবে বিজয় কি বোর্ড ইউস করা গেলে আরো ভাল হতো।
একা পথচারী বলেছেন:
ভালো।
বিডি আইডল বলেছেন:
১৬১ টি মন্তব্য রেটিং +৬৭/-১১
পাপী বলেছেন:
ফেসবুকে লেখা পেস্ট করলে অনেক ছোট দেখায়। রীতিমতো পড়া যায়না। দূরবীন লাগে পড়তে। এই সমস্যার সমাধান কি??
পরাগ জাফর বলেছেন:
দারুণ
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...








































