আমার প্রিয় পোস্ট
- একজন ক্রাচের কর্নেল, রাষ্ট্রকর্তৃক সংঘটিত অপরাধ আর মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুলৎসের হলফনামা: জাতিগত লজ্জার আরও একটি অধ্যায়,সংশোধন হউক এখনই! - মাসুদুল হক
- "বাঁধ ভাঙার আওয়াজ" নতুন ফন্টটি ডাউনলোড করার পদ্ধতি। - নোটিশবোর্ড
- বাঁধ ভাঙার আওয়াজ, এর নীতিমালা... - নোটিশবোর্ড
- বাঁধ ভাঙার আওয়াজ এর ভবিষ্যৎ নীতিমালা... - নোটিশবোর্ড
আরো স্বচ্ছ, দক্ষ, এবং অটোমেটেড নতুন মডারেশন পদ্ধতি নিয়ে এলো 'বাঁধ ভাঙার আওয়াজ'
২১ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫১
প্রিয় ব্লগার,
সামহোয়্যার ইন... ব্লগ, 'বাঁধ ভাঙার আওয়াজ' নিয়ে এলো আরো স্বচ্ছ, দক্ষ, এবং অটোমেটেড নতুন মডারেশন সিস্টেম। যে বিষয়গুলো নিয়ে মূলত: এই মডারেশন সিস্টেম তৈরী হয়েছে তা হলো:
ক) এখন থেকে ব্লগার লগইন করার পর নিজের পাতায় তাঁর মডারেশন স্ট্যাটাস দেখতে পাবেন, যা তাঁকে ব্লগের নীতিমালার ব্যাপারে আরো সচেতন থাকতে সাহায্য করবে।
খ) মডারেটরই মডারেশন সংক্রান্ত সিদ্ধান্ত নেবেন তবে বাকি কাজটা স্বয়ংক্রিয় সিস্টেমের আওতায় থাকবে। অর্থাৎ ব্লগারের স্ট্যাটাস বুঝে সময়সীমা নির্ধারনসহ ব্যান-আনব্যান এবং নোটিশ পাঠানোর কাজগুলো করবে স্বয়ংক্রিয় সিস্টেম।
গ) সচল হচ্ছে 'সংকলিত' ও 'ক্রমানুসারে' ট্যাব দু'টো:
সংকলিত পোস্ট: প্রথম পাতাটি সবসময় আকর্ষনীয় এবং সবার কাছে সমভাবে গ্রহনীয় করতে এই ট্যাবটিকে ডিফল্ট করা হচ্ছে এবং মডারেটরের অনুপস্থিতিতেও পাতাটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হতে থাকবে। তবে মডারেটরের অনুপস্থিতিতে শুধু মাত্র নিরাপদ তালিকাভুক্ত ব্লগারদের পোস্টই 'সংকলিত' পাতায় আসবে। ব্লগাররা চাইলে লগ ইন করার পর তাঁদের ডিফল্ট ট্যাব পরিবর্তন করতে পারবেন। লগইন থাকা অবস্হায় আপনি ডিফল্ট পাতা হিসেবে আপনার বাছাইকৃত পাতাটিও পাবেন। ব্লগ ভিজিটররা ডিফল্ট হিসেবে 'সংকলিত পোস্ট' পাতাটি পাবেন।
ক্রমানুসারে পোস্ট: এই পাতাটিতে প্রকৃতপক্ষে ব্লগারদের প্রতিটি পোস্ট ক্রমানুসারে প্রকাশিত হতে থাকবে। তবে মডারেটরের অনুপস্থিতিতে নতুন এবং পর্যবেক্ষন তালিকাভুক্ত ব্লগারদের পোস্টগুলো মডারেশনের জন্য অপেক্ষায় থাকবে অতঃপর মডারেটরের অনুমোদন সাপেক্ষে এই পাতায় প্রকাশিত হবে।
ঘ) প্রথম পাতায় লেখার সুযোগ দেবার আগে একজন নতুন রেজিস্ট্রিকৃত ব্লগারকে সর্বোচ্চ ৭(সাত) দিন পর্যবেক্ষনে রাখা হবে এবং মডারেটরের অনুমোদন সাপেক্ষে নতুন ব্লগারের পোস্ট 'ক্রমানুসারে' পাতায় আসবে।
ঙ) 'সামহোয়্যার ইন... ব্লগ 'বাঁধ ভাঙার আওয়াজ' সংশ্লিষ্ট যাবতীয় প্রশ্নোত্তর সম্বলিত আপডেটেড সাধারণ প্রশ্নোত্তোর (FAQ) দেখে নিতে ক্লিক করুন 'কোন সমস্যা'- তে।
ধন্যবাদ।
শুভ ব্লগিং।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:১৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অক্ষর বলেছেন:
শুভ ব্লগিং।
লেখক বলেছেন: ![]()
হাসান বিপুল বলেছেন:
Not a bad idea, It depends on implementation. I donno why the bangla compose system is out (for me) after the implementation. Happy blogging
লেখক বলেছেন: আপনার সমস্যাটি আমরা দেখছি। এর মধ্যে বিজয় কিবোর্ড নিয়েও কেউ কেউ সমস্যার কথা জানিয়েছেন।
অক্ষর বলেছেন:
কিন্তু লগড ইন যারা আছেন, তাদের ছবি না দিয়ে নামের লিষ্ট দেওয়াটা বোধ হয় ভালো, কেননা ছবি দেখে তো কাউকে আর সনাক্ত করা যাবে না
লেখক বলেছেন: ইতিবাচক দিকগুলো বিবেচনা করেই নামের তালিকার জায়গায় ছবির বিষয়টি রাখা হয়েছে। তবে এর সাথে নামের তলিকা দেখানোর বিষয়টিও আমরা ভাবছি।
নাহিদ বলেছেন:
বিজয় কাজ করে না কেন?
লেখক বলেছেন: আগের উত্তরটি আপনার জন্যেও।
ত্রিভুজ বলেছেন:
অভিনন্দন....
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
সাইফুর বলেছেন:
ব্লগার লিষ্ট আগেরটাই ভালো ছিলো
লেখক বলেছেন: আগেই এর উত্তরটি দেয়া হয়েছে।
ধন্যবাদ
রাতমজুর বলেছেন:
ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও।
লেখক বলেছেন: শুরু করে দিন পর্যবেক্ষণ।
ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
ত্রিভুজ বলেছেন:
মডারেশন স্ট্যাটাস আইডিয়্যাটা ভাল.. অনেক ওয়েব কমিউনিটিতে ওয়ার্নিং স্ট্যাটাস দেয়ার ব্যবস্থা থাকে... সেটা থেকে এটা বেশী ভাল....তবে গ্রাফিক্যাল প্রজেন্টেশনটা আরেকটু স্মার্ট করা যেতে পারে.. এখন ক্যামন ট্রাফিক লাইটের মত লাগছে... নিজেরে কেমন যেন ট্রাফিক পুলিশ ট্রাফিক পুলিশ মনে হইতাসে... লেখক বলেছেন: ![]()
এক্স ফাইলস্ বলেছেন:
প্রথম পাতায় ক্লিক করলে সংকলিত পোস্ট আসছে, এই ট্যাবটাকে ডানে দিয়ে ক্রমানুসারে টা প্রথমে দিলে ভালো হয়। সংকলিত তে একই তারিখের পোস্ট থাকে কেন?
লেখক বলেছেন: সদ্য সচল হওয়া ট্যাবগুলোর কার্যকারীতা যতদ্রুত সম্ভব আমরা নিশ্চিত করবো।
বিবেক সত্যি বলেছেন:
শুভেচ্ছা...
লেখক বলেছেন: ধন্যবাদ।
বিবেক সত্যি বলেছেন:
"পোষ্ট আপত্তিকর"... এই বাটনটা আবার যুক্ত করার জন্য অনেক ধন্যবাদ...
ত্রিভুজ বলেছেন:
আরেকটা জিনিষ... "বাংলালেখা ভুল দেখাচ্ছে ?" লেখাটা টেক্সট না হয়ে ইমেজ হওয়া উচিত....আর আমি একটা নতুন ফিচারের আবেদন জানাবো... তা হচ্ছে রেফারেন্স.. ধরুন আমার এক বন্ধুকে ব্লগে আনলাম... সে যখন কোন ব্লগারের রেফারেন্স দিয়ে রেজি: করবে, তখন তাকে একদিনেই এপ্রুভ করা হবে... এটা নির্ধারিত হতে পারে ব্লগারদের রেপুটেশনের উপর ভিত্তি করে.. যেমন আমার রেফার করা ব্লগারদের কেউ যদি ঝামেলা সৃষ্টিকারী ব্লগার হয়, তাহলে আমার রেপুটেশন যথারীতি কমবে এবং ভবিষ্যতে আমার রেফারেন্স দিয়ে কেউ সাথে সাথেই এপ্রুভ হতে পারবে না... এরকম কিছু চালু করলে অনেকেই সুস্থ্য ব্লগিং-এ উৎসাহী হবে... আবার অনেক সময় দেখা গেল এক বন্ধুকে আমন্ত্রন জানিয়েছি.. সে রেজি: করে দিনের পর দিন চলে গেল.. এপ্রুভ হলো না.. তারপর সে উৎসাহ হারিয়ে ফেলে... আমার পরিচিত কয়েকজনের বিষয়ে এমনটা ঘটেছে... কয়েক মাস আগে একজন অফিসার অনেক উৎসাহ নিয়ে সাইনআপ করেছিলেন.... মন্তব্য করতে না পেরে এবং প্রথম পাতায় না আসতে পেরে তাঁর ব্লগিং করার ইচ্ছেই নষ্ট হয়ে গিয়েছে..
আশা করি বিষয়টা ভেবে দেখা হবে...
লেখক বলেছেন: খুব ভাল চিন্তা ত্রিভুজ, তবে এর ভালো দিকগুলোর পাশাপাশি মন্দদিকও রয়েছে যথেষ্ট। তবুও বিষয়টি আমরা ভেবে দেখবো।
ধন্যবাদ।
অক্ষর বলেছেন:
সব পোস্টই আপডেট হইতাছে সংকলিত পোস্টে, তাই সংকলিত পোস্ট আর ক্রমানুসারে পোস্ট একসাথে রাখার মানে কি?
লেখক বলেছেন: আপনার প্রশ্নের জবাব এর আগেই দেয়া হয়েছে। অনুগ্রহ করে দেখে নিন।
রুপার পালকি বলেছেন:
চমৎকার ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
আইরিন সুলতানা বলেছেন:
"এই পোস্টটি আপত্তিজনক" ফিরে আসায় ভাল লাগল....আচ্ছা, মন্তব্যের সাথেও এমন একটা বাটন জুড়ে দিলে কেমন হয় , "এই মন্তব্যটি আপত্তিকর" ??? সেক্ষেত্রে অশ্লীল/বিতর্কিত মন্তব্যগুলো খুব তাড়াতাড়ি মডারেটরদের দৃষ্টিগোচরে আনা যাবে ...অনলাইন লিস্টে প্রোফাইল ছবির চেয়ে নামের তালিকায় সিমপল বাট স্মার্ট ছিল, ইমেজ একে একে লোড হতে সময়ও নেয় বেশী ....
"আপনি একজন বিশ্বাসী ব্লগার" ----- খুবই মজা পেলাম......
লেখক বলেছেন: কমেন্টের ক্ষেত্রেও এমন একটি বাটন জুড়ে দেয়ার বিষয়টি আমরা ভেবে দেখবো।
লেখক বলেছেন: ইতিবাচক দিকগুলো বিবেচনা করেই নামের তালিকার জায়গায় ছবির বিষয়টি রাখা হয়েছে। তবে এর সাথে নামের তলিকা দেখানোর বিষয়টিও আমরা ভাবছি।
বিবেক সত্যি বলেছেন:
হ্যাঁ, মন্তব্যের সাথেও আপত্তিকর বাটনটা যোগ করলে খুব ভালো হয় । একটু ভেবে দেখবেন...
অক্ষর বলেছেন:
আপনার মোবাইল নম্বর সত্যায়িত করে নিন বা এই লিংকে চাপ দিন। কোন লিংক তো নাই
নোটিসবোর্ড উত্তর দেয় না কেন???
লেখক বলেছেন: আপগ্রেডেশনের সময় আজ কিছু টেকনিক্যাল সমস্যার কারনে লিংকটি সংযোজোন করা সম্ভব হয়নি। আশা করি আগামীকাল থেকে লিংকটি কাজ করবে।
লেখক বলেছেন: আগেই বলা হয়েছে, অনুগ্রহ করে দেখে নিন।
চাঙ্কু বলেছেন:
শুভ ব্লগিং।
লেখক বলেছেন: ![]()
ত্রিভুজ বলেছেন:
অনলাইন ব্যবহারকারীদের নামের চাইতে ছবি আমার কাছে ভাল লেগেছে.. তবে কেউ নাম দেখতে চাইলে সে ব্যবস্থা রাখা উচিত... অনেকের নেট অনেক ধীর গতির.. তাদের জন্য ছবির চাইতে নাম ভাল.. তাছাড়া অনেকে ছবির চাইতে নাম বেশী পছন্দ করছে...
এরশাদ বাদশা বলেছেন:
খ) মডারেটরই মডারেশন সংক্রান্ত সিদ্ধান্ত নেবেন তবে বাকী কাজটা স্বয়ংক্রিয় সিস্টেমের আওতায় থাকবে। অর্থাৎ ব্লগারের স্ট্যাটাস বুঝে সময়সীমা নির্ধারনসহ ব্যান-আনব্যান এবং নোটিশ পাঠানোর কাজগুলো করবে স্বয়ংক্রিয় সিস্টেম।ভালো। তবে এর মাধ্যমে কৃর্তপক্ষের হাতে রিমোট কন্ট্রোলটা থাকলো।
তবে এটা আমি সমর্থন করি।
ধন্যবাদ নোটিশবোর্ড...শুভ ব্লগিং...
বিজয় ডিজেবল হইয়া গেলো নাকি...
আইরিন সুলতানা বলেছেন:
মোঃ নাজমুল হাসান বলেছেন: আপনার মোবাইল নম্বর সত্যায়িত করে নিন বা এই লিংকে চাপ দিন।কোন লিংক তো নাই
---------------
আসলেই লিংক নাই ..সত্যায়িত হবে কিভাবে ...? নাম্বার ভ্যালিডেশন কিভাবে হবে ? আমি যদি ১ থেকে ১০ পর্যন্ত লিখে যাই, তাহলে ?
তাসনুভা. বলেছেন:
য ফলা আসেছ না িবজয় েয় কখেনা কখেনা...বাংলা েলখায় সমস্যা হেচ্ছ...এইটা িবজয় িকেবাের্ড েলখা...বুঝেতপারিছ না িকভােব সমাধান করেবা...
কানা বাবা বলেছেন:
নিচের এই লিন্কুডা হৈলো আপ্নেগোর "স্বচ্ছ, দক্ষ, এবং অটোমেটেড নতুন মডারেশন পদ্ধতি"র দক্ষতার 'জ্বলন্ত' পোর্মান্...
Click This Link
আবার নির্লজ্জের মতোন্ নিজেরাই নিজেগোর মডারেশানরে "দক্ষ" বৈলা দাবী কোর্তেচেন্! দক্ষতার ডেফিনিশান কি পাল্টায়া গ্যাচে, মাননীয়ো "দক্ষ" মডারেটর?
পাল্লে আরেক্টা মাইনাচ্ দিতাম... দিবার্পাল্লাম্না... আপচুস্...

লেখক বলেছেন: আমরাও লক্ষ্য করেছি এবং এর সমাধানের চেষটা ও করা হচ্ছ।
মানুষ বলেছেন:
অনলাইন লিষ্টিতে ছবি লাগানোর বুদ্ধি কার মাথা থেকে বের হইছে? আমি উনার সাথে কিঞ্চিত বাক্য বিনিময়ে আগ্রহী।
লেখক বলেছেন:
"নতুন ব্লগ লিখুন" পাতায় বিজয় কাজ করছে । "নতুন ব্লগ লিখুন" পাতায় বিজয় কাজ না করলে ctrl+f5 চেপে পাতাটিকে একবার রিফ্রেশ করে নিতে পারেন ।
"আপনার মন্তব্য লিখুন" বক্সে বিজয়ে লিখতে সমস্য হচ্ছে । কেন সমস্যা হচ্ছে আমরা তা দেখছি । আশা করি খুব শীঘ্রই সমাধান পেয়ে যাবেন ।
ধন্যবাদ।
পারভেজ বলেছেন:
ধুররররররর! প্রোফাইল ছবির আইডিয়াটা উদ্ভট হয়েছে!!!খুব গ্যান্জাম লাগছে!!!
ধ্যাত!! মেজাজ খারাপ হয়ে গেলো!!
দিলাম মাইনাস।
রাজর্ষী বলেছেন:
নয়া ফিচারস, ভালোই হবে আশা করি।
এ. এস. এম. রাহাত খান বলেছেন:
ধন্যবাদ
পারভীন রহমান বলেছেন:
অনলাইন ব্লগার লিস্ট ভাল ছিল
পারভীন রহমান বলেছেন:
অনলাইন ব্লগার লিস্ট ভাল ছিল
পারভীন রহমান বলেছেন:
অনলাইন ব্লগার লিস্ট ভাল ছিল
সুলতানা শিরীন সাজি বলেছেন:
নাম না থাকলে শুধু ছবি থাকলে কাউকে খুঁজে পাওয়া মুষ্কিল হবে।অনেকেই প্রায়ই ছবি পাল্টায়......সে ক্ষেত্রে মুষ্কিল হবে.........বিশ্বাসী ব্লগার......। ব্যাপারটা মজাই লাগলো।
শুভকামনা।
অ্যামাটার বলেছেন:
মাইনাস...বিশ্বাসী-অবিশ্বাসী বৈষম্য সমর্থনযোগ্য নয়।
পথিক!!!!!!! বলেছেন:
ছবিতে ছবিতে ছয়লাব...কালারফুল লাইফকিন্তু আমার লম্বা ছবিখান ...সংকুচিত হয়ে গেছে....
নিজেরেই নিজে চিনতে কষ্ট হচ্ছিল..
পরিবর্তনের বর্ণনা পড়তে পড়তে ..গ নম্বরে আইসা খেই হারায় ফেললাম..
বিভ্রান্ত মষ্তিষ্ক ক্যাচ করলো না...
থাক কিছু একটা তো হয়েছে..
হলেই হলো...
ফাও ফাও লিখি সব
আর চাই কত কত
ফাও ফাও লিখি সব
যা পাই তাই শত শত
শয়তান বলেছেন:
আমি বিশ্বাসযোগ্য হইতে চাই কিন্তু বিশ্বাসযোগ্য হওয়ার সর্টকার্ট লিংকটা খুঁজে পাওয়া যাচ্ছে না
-------------------------------------------------------------------------
সাইটে আজ নতুন কিছু ফিচার যুক্ত হলো।
প্রথমত, লগড ইন ব্লগারদের ছবি দেখানো হচ্ছে। এটি দেখতে সুন্দর লাগছে কিন্তু আমার মতে এটি ব্যবহারিক অসুবিধা তৈরি করবে। আমরা মূলত নিক দেখে ব্লগারদের সনাক্ত করতে অভ্যস্ত। ছবি কয়েকদিন পরপরই অনেকেই পাল্টায়। এবং অনেকেই নিজের ছবি না দিয়ে ফুল, লতা, পাতা, পাখি টাইপ ছবি প্রোফাইলে দেয়। তাই ছবি দেখে ব্লগার সনাক্ত করা খুবই কঠিন হয়ে গেছে। এছাড়া ছবি যুক্ত করায় পেজ লোড বেড়ে গেছে। এতে করে প্রথম পাতা লোড হতে বেশি সময় নিচ্ছে। এটা বিরক্তিকর।
দ্বিতীয়ত, ব্লগে মডারেশন থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু ঢাকঢোল পিটিয়ে চোখের সামনে মডারেশন স্ট্যাটাস দেখানো শুধু একটা পুলিশী রাষ্ট্রে বসবাসের অভিজ্ঞতার কথাই মনে করিয়ে দেয়। এটা বিব্রতকর এবং অপমানজনক। মনে হচ্ছে একজন ব্লগেশ্বর আছেন, তাঁর কাছে আমাদের প্রতিনিয়ত বিশ্বাসী কি অবিশ্বাসী তার প্রমান দিতে হবে! সেমতে ব্লগেশ্বরের বিরাগভাজন যেন না হই তার জন্য আমল করতে হবে!
মোটা দাগে কথা হলো, এই পরিবর্তনগুলো নিয়মিত ব্লগার হিসেবে আমার মোটেই পছন্দ হয়নি।
আরণ্যক যাযাবর বলেছেন:
মানুষ, কী টাইপ বাক্য বিনিময় করবা? বিশ্বাসী ব্লগার ব্যাপারটা দেখেই হাসি আসতেছে। কই যে যাই।
মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন:
কিন্তু লগড ইন যারা আছেন, তাদের ছবি না দিয়ে নামের লিষ্ট দেওয়াটা বোধ হয় ভালো, কেননা ছবি দেখে তো কাউকে আর সনাক্ত করা যাবে না
মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন:
অনলাইন ব্লগার লিস্ট ফিরিয়ে আনুন, ছবি কোন তাৎপর্য বহন করছেনা।
মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন:
ছবি দেখে ব্লগার সনাক্ত করা খুবই কঠিন হয়ে গেছে।
লিপিকার বলেছেন:
"অনলাইনে আছেন" বিভাগে শুধু ছবি দেয়াটা ভালো লাগেনি। নামটাই ভালো ছিল। ছবির সাথে নাম দিলে আরো ভালো হয়।
নিরক্ষর বলেছেন:
ডিফল্ট হিসেবে "সংকলিত পোস্ট" এর পরিবর্তে "ক্রমানুসারে পোস্ট" থাকলে ব্লগ প্রাণবন্ত হবে।কিভাবে "ক্রমানুসারে পোস্ট"কে ডিফল্ট করা যায়? কেউ একজন আওয়াজ দেন প্লিজ।
লেখক বলেছেন:
"ক্রমানুসারে পোস্ট" ট্যাবকে ডিফল্ট করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন...
১. লগইন করার পর "আপনার ব্লগ দেখুন" পাতায় যান ।
২. বাম দিকের কলামে "কিবোর্ড লেআউট" নামে দ্বিতীয় ব্ক্সটি দেখুন।
৩. "আপনার ডিফল্ট কিবোর্ড" এর ঠিক নিচে "আপনার ডিফল্ট ট্যাব" হিসেবে "সিলেক্টেড পোস্ট" উল্লেখ করা আছে । পরিবর্তন করার জন্য ট্যাবের নামের উপর ক্লিক করুন । তারপর একটি পপআপ বক্স থেকে আপনি ডিফল্ট ট্যাব কোনটি দেখতে চান তা বাছাই করে দিতে পারবেন ।
ধন্যবাদ ।
পাপী বলেছেন:
আমি নাকি "আপনি একজন বিশ্বাসী ব্লগার" হা হা হা হা, হাসতেই আছি। আবার কোনজায়গায় টিপ দিয়া নাকি প্রমাণ দিতে হইবো। টেপাটেপিরতো কোন অপশন দেখতেসি না।
বৃত্ত বলেছেন:
বেশ।বেশ ভালো।
তবে অনলাইন ব্লগারদের লিস্টে ছবি দেওয়াটা ভালো হয় নাই।
লোড হতে সময় নেবে।
তাছাড়া, দেখতে এলোমেলো লাগছে। ব্লগের সার্বিক সৌন্দর্য নষ্ট হচ্ছে।
আর এটাতো গ্রুপ ব্লগে দেখাচ্ছে না। সেখানে তো ব্লগারদের নামই দেখাচ্ছে। ওখানেও এটা অ্যাপ্লাই করতে ভুলে গেছেন মনে হয়!
"বাংলালেখা ভুল দেখাচ্ছে?" বাংলা আর লেখা আলাদা হবে।
আর এই লিঙ্কটাকে ইমেজ দিয়ে দিলেই ভালো হত। যাদের ভুল দেখাবে, তাদের এইটাও ভুল দেখাবে। কাজের হল না!
ভিজিটরদের জন্য ডিফল্ট ট্যাব "সংকলিত পোস্ট" করা ভালো হয়েছে। এতে ভিজিটররা বাজে পোস্ট থেকে রক্ষা পেয়ে ভালোভাবে ভিজিট করতে পারবেন। তবে, সংকলনটা-ও ভালো হতে হবে!
আর, "আমি একজন বিখ্যাত ব্লগার" ওহ সরি, "আমি একজন বিশ্বাসী ব্লগার" কথাটা একটু কেমন যেন লাগছে। চারকোনা রঙিন বক্সগুলো না দিলেই ভালো হত। বেটার হয় safe, general ইত্যাদি লেখাগুলোর ফন্ট সাইজ বাড়িয়ে দিয়ে রঙ নিচের বক্স এর রং অনুযায়ী বদলে দিন আর বক্সগুলো মুছে দিন।
মোবাইল নম্বরের লিঙ্ক কাজ করছে না।
এইতো।
লেখক বলেছেন:
আপনার পর্যবেক্ষণের জন্য ধন্যবাদ । বিষয়গুলো আমরা দেখছি ।
নিরক্ষর বলেছেন:
নোটিশবোর্ড কোথায় গেল? নিশ্চুপ কেন?
লেখক বলেছেন:
ক্ষেত্র বিশেষে জবাব না দিলেও আপনাদের প্রতিটি মন্তব্য/ফিডব্যাক আমরা খেয়াল করি এবং যথাসম্ভব জবাব দেয়ার চেষ্ট করি । ধন্যবাদ।
রাগ ইমন বলেছেন:
নামের বদলে ছবি দেওয়ার ফিচারটা একেবারেই পছন্দ হয় নাই, সমস্যা করছে। বাকি সব ভালো । অভিনদন এবং শুভ ব্লগিং।
মেন্টাল বলেছেন:
বহুতদিন পর ণূরে আলার্ম ওরফে বেত্তকে দেখে খুব ভালো লাগলো। ণূরে আলার্মের মতো শক্তিমান ব্লগাররা আবার ফিরে আসছেন, খুবই শুভ লক্ষণ।
কালা-বিলাই বলেছেন:
ছবি ফিচারটা ভালো লাগছেনা,এছাড়া সবই ভালো।
. . . এখনো খুঁজি বলেছেন:
“পোস্টটি আপত্তিকর” বাটনটা প্লেসমেন্ট নিয়ে চিন্তা করার অনুরোধ জানাই। কারণ প্লাস মাইনাস দিতে গিয়ে ভুল করে ঐ বাটনে চাপ পড়ে যাবার সমূহ সম্ভাবনা আছে। “বিশ্বাসী ব্লগার” ফিচারটাই ভাল লাগেনি। তারপরও যদি রাখতে চান তাহলে ভাবুন “অবিশ্বাসের এই দুনিয়ায় লিফান মটরসাইকেলকে বিশ্বাস করা যায় হয়তো কিন্তু ব্লগারদের বিশ্বাসপনার গ্যারান্টি নাই! ভোলাভালা ছেলেগুলোর যখন তখন অবিশ্বাসী অবাধ্য হওয়ার নজির ইতিহাসে প্রচুর! বাদ দিন বিশ্বাস অবিশ্বাসের এইসব মনিটরিং। যখন ব্যান করার দরকার ব্যান করে দিয়েন।
আর হেভিওয়েট ব্লগারের সুপারিশে নতুন ব্লগার অনুমোদনের প্রস্তাব যদি আপনাদের ভাল লেগে যায় তাহলে নিশ্চতভাবে জানবেন ব্লগের পরিস্থিতি হবে ক্যাডারভিত্তিক রাজনৈতিক দলের মত। সবাই কোন একটা সেন্টারের কাছে জবাব দিতে বাধ্য হবে বলেই স্বতঃস্ফূর্ত মনের কথা কেউ লিখবেনা। ব্লগিং এর মূল আনন্দটাই মাটি হবে।
লেখক বলেছেন:
"পোস্টটি আপত্তিকর" বাটনে ক্লিক করলে একটি কনফার্মেশন মেসেজ আসবে । তারপর আপনি "হ্যাঁ" অথবা "না" সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ হলে আপনার বিশদ কারণ উল্লেখ করার অপশন আছে। সুতরাং ভুল করে "পোস্টটি আপত্তিকর" বাটনে চাপ পরলেও, আপনি না বলে বের হয়ে আসতে পারবেন ।
তারপরেও এটার প্লেসমেন্ট নিয়ে আমরা ভেবে দেখবো । ধন্যবাদ ।
লেখাজোকা শামীম বলেছেন:
bijoy e likte parchi na
রোবোট বলেছেন:
অনলাইন ব্লগার লিস্ট ভাল ছিল, ছবি দেখে ব্লগার সনাক্ত করা খুবই কঠিন হয়ে গেছে। মন্তব্যটি আপত্তিকর বাটন চাই।
রোবোট বলেছেন:
অনলাইন ব্লগার লিস্ট ভাল ছিল, ছবি দেখে ব্লগার সনাক্ত করা খুবই কঠিন হয়ে গেছে। মন্তব্যটি আপত্তিকর বাটন চাই।
মোস্তাফিজ রিপন বলেছেন:
আর্কাইভ বা তারিখ অনুসারে ব্লগ অনুসন্ধানের বিষয়টিকে কি অন্তর্ভূক্ত করা যায় সা.ইনে?
লেখক বলেছেন: প্রথম পাতায় "দিন অনুসারে পোস্ট" নামে একটি ক্যালেন্ডার বক্স যোগ করা হয়েছে । আপনি কোন একটি মাসের কোন একটি দিনে ক্লিক করলে শুধুমাত্র সেই দিনের সকল পোস্ট সমূহ দেখতে পাবেন ।
"বিষয়বস্তু অনুসন্ধানে" তারিখ অনুসারে ব্লগ সার্চের অপশন যোগ করার বিষয়টি আমরা ভেবে দেখবো ।
ধন্যবাদ ।
লেখক বলেছেন: ধন্যবাদ । শুভ ব্লগিং
।
যেমন আমি যদি জামাতের প্রফেশনাল ব্লগার হতে চাই তা আমার দাম অনেক বাড়াবে।
তাই "আপনি একজন বিশ্বাসী ব্লগার" এই সাটিফিকেট টা প্রিন্টিং এবং লেমিনেটেড অবস্থায় চাই।
আর ধন্যবাদ সেই ব্লগেশ্বর যিনি আমাকে এই বিশ্বাসী সার্টিফিকেট দিয়েছেন।
নাহিদ মাহমুদ বলেছেন:
admin saheb, amar pc sudden american hoe gase. bangla te kotha bolte chasse na. ki korbo?
লেখক বলেছেন:
"বিজয় লেআউটে" লিখতে গিয়ে অনেকেই এই সমস্যায় পরছেন । আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। আশা করছি খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। ধন্যবাদ ।
সাইফুর বলেছেন:
আশা করি এসব ফিচার..ভালোই হবে...কিছুদিন পরেই এটা ঠিক মতো বুঝা যাবে...
আপাতত..শুভ ব্লগিং...
বিষাক্ত মানুষ বলেছেন:
মানুষ বলেছেন: অনলাইন লিষ্টিতে ছবি লাগানোর বুদ্ধি কার মাথা থেকে বের হইছে? আমি উনার সাথে কিঞ্চিত বাক্য বিনিময়ে আগ্রহী। মুকুলের সাথে সহমত । বিশ্বাসী / অবিশ্বাসী .. ব্যপারটা দেইখ্যাই কেমন জানি হাসি পাইতাছে ।
মাইনাস দিছি
হ্যাপ্পি ব্লগিং
লেখক বলেছেন: ধন্যবাদ । শুভ ব্লগিং ।
কালপুরুষ বলেছেন:
পর্যবেক্ষণ করছি, সুবিধা-অসুবিধা।
সজল বলছি বলেছেন:
পাগল হয়ে যাব........।
নীল নিঃসঙ্গতা বলেছেন:
আমার ব্লগে ঢুকতে পারছিনাতো!
লেখক বলেছেন: আপনার ব্রাউজার অথবা আই.এস.পি এন্ডে caching এর কারণে ব্লগ ডাউনের সময় দেয়া পূর্বের মেসেজটিই পাচ্ছিলেন । সাধারণত ctrl+f5 চেপে পাতাটি একবার রিফ্রেশ করে নিলেই ব্লগ ঠিকমত দেখতে পাবেন।
ধন্যবাদ ।
রুবেল শাহ বলেছেন:
" আপনি একজন বিশ্বাসী ব্লগারআপনার লেখা সরাসরি প্রথম পাতায় ক্রমানুসারে প্রকাশিত হবে। আর সম্পাদকের বিবেচনা সাপেক্ষে তা সংকলিত পাতায়ও প্রকাশ হতে পারে। আপনি একজন বিশ্বাসযোগ্য ব্লগার হতে চাইলে, আপনার মোবাইল নম্বর সত্যায়িত করে নিন বা এই লিংকে চাপ দিন। ""
এখন কথা হল এইটা কি........
আর আমার মোবাইল নাম্বারটা যদি পরিবর্তন করে থাকি......... তাহলে কি হবে ?
আর নিচে তো বাটম খুজে পেলাম না......... ?
পারভেজ বলেছেন:
গ্রুপ ব্লগের পেইজটিতে বাম পাশে, অনলাইনে যারা আছেন, তাদের তালিকাটা এখনো অক্ষরে দেখা যাচ্ছে, চোখের জন্য অনেক স্বস্তিকর মনে হলো। কর্তৃপক্ষ আবার ভাববেন কি?
রামন বলেছেন:
শুভ হোক নবযাত্রা ।
মাহমুদুল হাসান রুবেল বলেছেন:
একটা কথা আছে "আকাশে যত তারা পুলিশের তত ধারা" । সাইনের নীতিমালা দেখে তাই মনে হয় । এতো লম্বা নীতিমালা/ধারা কি মডুদের মনে থাকে?
তোমার বৃষ্টিতে হাটি বলেছেন:
ব্যাপারটা পছন্দ হয়েছে.....
ফিরাখ রাইয়ান সুহান বলেছেন:
দু একটা ফিচার যেমন বিশ্বাসী টাইপ হাস্যকর মনে হয়েছে। আর অনলাইন ব্লগার দের নামের পরিবর্তে ছবি যুক্ত করার আইডিয়াটা একেবারেই বাজে। ধন্যবাদ।
ওবায়েদ বলেছেন:
অভিনন্দন
এস্কিমো বলেছেন:
নতুন যে কোন সময়েই অভিনন্দন যোগ্য। তবে বিশ্বাসী শব্দের কি কোন বিকল্প পাওয়া যায় না?
বিবর্তনবাদী বলেছেন:
ক্রমানুসারে পোস্টের পাতাকে ডিফল্ট না করাটা চরম একটা বিরক্তিকর কাজ হয়েছে। এটা সামোহ্যারইনকে ঢিলা সাইট হিসেবে প্রমানিত করবে। সংকলিত পাতা ব্যাপারটা আগেই ফ্লপ হিসেবে প্রমানিত। ফ্লপ আইডিয়াকে আবার সামনে নিয়ে আসাটা বোকামি। আশা করব ব্লগার তালিকায় নাম থাকবে। ছবির কোনই প্রয়োজন নাই। বিরক্তিকর। ছবিতো চাইলেই চেঞ্জ করা যায়।
আমার ব্লগে নিচের মেসেজটা পাচ্ছি:
আপনার লেখা সরাসরি প্রথম পাতায় ক্রমানুসারে প্রকাশিত হবে। আর সম্পাদকের বিবেচনা সাপেক্ষে তা সংকলিত পাতায়ও প্রকাশ হতে পারে। আপনি একজন বিশ্বাসযোগ্য ব্লগার হতে চাইলে, আপনার মোবাইল নম্বর সত্যায়িত করে নিন বা এই লিংকে চাপ দিন।
কিন্তু ক্লিক দেবার কিছুই তো নাই। কোন হাইপারলিংক পেলাম না।
কথা গুলো শুধু আমার নয়, অনেকেরই। আশা রাখি শীঘ্রই ব্যবস্থা নিবেন। তবে আগে ইংরেজী টাইপ করতে সমস্যা হত। সেটা আর হচ্ছে না। নতুনকে স্বাগতম। ধন্যবাদ
সেকেতুরে বলেছেন:
অসাধারণ!!!!!+++++++++++++++++++++++++++
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
অনলাইন ব্লগারদের নামের বদলে ছবির ব্যাপারটি একদমই ভাল্লাগেনি ।
আপাতত মাইনাস ।
লাল দরজা বলেছেন:
পেষ্টটি আপত্তিকর এইটাতে টিপলে কি হবে?
নাহিদ মাহমুদ বলেছেন:
আমার মনে হয় ব্লগের নতুন গেট আপ অতটা খারাপ না।২/৩ টা জায়গায় উন্নতি করলেই এই গেটআপটা সবাই আরো সহজে গ্রহন করবেন বলে আমার ধারনা।
১. বিজয় কীবোর্ডের সমস্যাসহ লেখা-লেখি সর্ম্পকিত সমস্যাগুলোর সমাধান করা উচিত।
২. ব্লগারদের ছবি এর সাথে সাথে অবশ্যই নাম দেখার ব্যবস্থা করা উচিত।
৩. কিছু জায়গায় দেয়া কমান্ডগুলো কাজ করছে না, যেমন লিঙ্ক দেয়ার জায়গায়।
এগুলো ঠিক করে নিলে আগের চাইতে ভালো সুবিধা পাবো আমরা ব্লগিং করার ক্ষেত্রে এখানে বলে আমার ধারনা।
মিঠাই বলেছেন:
চরম ফাউল কিছু আইডিয়া (এই কমেন্ট করে আবার অবিশাসী অগৃহপালিত হয়ে গেলাম না তো?তবে যে কোন পজেটিভ পরিবর্তনকেই স্বাগতঃ
মেন্টাল বলেছেন:
সেকেতুরে বলেছেন: অসাধারণ!!!!!+++++++++++++++++++++++++++
মনজুরুল হক বলেছেন:
কোন কোন 'তুরে' দের ভাল্লাগতেছে সেটা দেখেই হাত্তির আকার বোঝা যাইতেছে।সবচে বেশি খারাপ লাগে পেজ ওপেন হতে সময় বেশি নেয়া ।দয়া করে ছবি সরান ।
আমার নাম মফিজ বলেছেন:
মোবাইল নাম্বারের আইডিয়া কি খালি বিশ্বাসী করনের লাইগা, নাকি এর পিছনে অন্য কোন ব্যাবসায়িক উদ্দেশ্য আছে?মডারেশন স্ট্যাটাসটাও ভাল্লাগল না।
কোলাহল বলেছেন:
ছবি দেয়ার আইডিয়াটা ভাল লেগেছে। বাকীগুলো এখনো দেখা হয়নি।
মোঃ আশিকুর রহমান জিতু বলেছেন:
আধুনিকতার ছোয়া পেয়েছে
নুশেরা বলেছেন:
পরিবর্তনের চেষ্টা চলছে, এই ব্যাপারটিই ইতিবাচক। ধন্যবাদ।মন্তব্যের ক্ষেত্রেও "আপত্তিকর" বাটনের অপশন বিবেচনা করার অনুরোধ জানাই।
আরিফ থেকে আনা বলেছেন:
যেকোন পরিবর্তনই ইতিবাচক
বিডি আইডল বলেছেন:
ধন্যবাদ...সব আগে দেখে নেই
নিশাচর বলেছেন:
pilas.....................+
নিশাচর বলেছেন:
bijoy kothay ??? mainas dite esse kortese. but pilas diya falaise !!!!!! taratari problem solve koren.
আকাইম্মা বলেছেন:
ছবি দেয়া ব্যাপারটা ভালো হয় নাই। অনুরোধ করবো এটা সড়িয়ে নিতে।আপাতত অন্য কিছুতে সমস্যা হচ্ছে না। তবে আমার মনে হচ্ছে প্রকৃতভাবে user friendly করার চাইতে appearance নিয়ে বেশি মাথা ঘামানো হয়েছে।
Thank you for your hard work. Keep it up please, and make a superb bloggin website out of somewhere.
কঁাকন বলেছেন:
আকাইম্মা বলেছেন: ছবি দেয়া ব্যাপারটা ভালো হয় নাই। অনুরোধ করবো এটা সড়িয়ে নিতে।
কঁাকন বলেছেন:
আকাইম্মা বলেছেন: ছবি দেয়া ব্যাপারটা ভালো হয় নাই। অনুরোধ করবো এটা সড়িয়ে নিতে।
বাবুয়া বলেছেন:
ছবি দেখে ব্লগার চেনা খুব কঠিন হবে। কারন যে কেউ যখন তখন তার ছবি চেঞ্জ করতে পারে। ছবি দিয়ে ফ্রন্ট পেইজটা জগাখিচুরী বানিয়ে ফেলা হয়েছে! নামের তালিকাটা অনেক স্বচ্ছ ছিল।অন্য সব বিষয়গুলো খারাপ নয়।
রাত বলেছেন:
প্রথম পাতায় ব্লগারদের ছবি লোড হতে অনেক সময় নিচ্ছে, আগের নামের তালিকাটাই ভাল ছিল।
নাফিস ইফতেখার বলেছেন:
১. ক্রমানুসারে পোস্ট পাতাটাই ডিফল্ট হওয়া উচিৎ ছিল.........সামহয়ার তো কচি বাচ্চাদের জায়গা না.......২. প্রথম পাতায় ক্যালেন্ডার অর্থাৎ তারিখ অনুযায়ী পোস্টের ফিচারটা ভালো লেগেছে
৩. "অনলাইনে আছেন" তালিকায় শুধু প্রোফাইলের ছবি দেখো যাচ্ছে......নিক দেখা যায় শুধুমাত্র মাউস পোফাইল পিকচারের উপর কিছুক্ষন রাখলে.......খুবই অসুবিধাজনক......এটা করে প্রথম পাতার লোড হওয়ার সময়ও বাড়িয়ে দেয়া হলো......সম্ভব হলে পিকচার এবং নিক দু'টাই দেখা যাওয়ার সুবিধা দেয়া হোক.....না হলে আগেরটাই ভালো ছিলো........
৪. "পোস্ট আপত্তিকর" ফিচারটি ফিরিয়ে আনাতে স্বস্তি বোধ করছি........
৫. কোন এক অজানা কারনে কোন পোস্টে কমেন্ট লিখতে গেলে "বিজয়" কাজ করছে না।
৬. মোডারেশন স্ট্যাটাস বিষয়টা আরো দেখেশুনে বলতে হবে কেমন.....আইডিয়া মন্দ না.....তবে কোন ভুল হলে গন্ডগোল লেগে যাবে.......অনেকে অপমানিত বোধও করতে পারেন।
৭. নতুন পোস্ট লিখতে গেলে ইংলিশ কি-বোর্ড কাজ করছে না।
ফিউজিটিভ বলেছেন:
বিশ্বাসী আর বিশ্বাসযোগ্য ব্লগারের মধ্যে তফাতটা কোথায়? মোবাইল নম্বর "সত্যায়িত" করলেই বিশ্বাসযোগ্য ব্লগার হয় কি করে?আমি একজন সাধারন ব্লগার। হুট করে বিশ্বাস করে ফেলাটা বোধহয় ঠিক হচ্ছে না।
ফকির ইলিয়াস বলেছেন:
''ইতিবাচক দিকগুলো বিবেচনা করেই নামের তালিকার জায়গায় ছবির বিষয়টি রাখা হয়েছে। তবে এর সাথে নামের তলিকা দেখানোর বিষয়টিও আমরা ভাবছি''-- ব্লগে অনেকেই ছবি পাল্টান মাসে চার বার।
তাই শুধু নাম দেখালেই সুবিধা হবে বলে মনে করি।
ধন্যবাদ নতুন আপডেটের জন্য।
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
দারুণ হয়েছে। কিন্তু এখন বাংলা লিখতে পারছি না। অভ্র দিয়ে লেখা লাগছে।।।লগড-ইন তালিকার ব্লগারদের ছবির সাথে নামটা দিলেও ভাল হত। আপাতত এটুকুই বললাম। স্কুল থেকে এসে আরো বলবো।
আমিনুল ইসলাম বলেছেন:
ভালো হয়েছে। বাংলা লেখা যাচ্ছে না।তবে সংকলিত পোস্ট আর ক্রমানুসারে পোস্ট দু'টোর মধ্যে পার্থক্য বুঝলাম না।
রেটিং বলেছেন:
আগের মতন নিক দেখার ব্যবস্থা করুন এবং তার পাশেই ছবি দিন। আমার মতে তা এখনকার চেয়ে সুবিধাজনক হইবে।
এবং বাংলা লেখা হচ্ছে না................................!!!!!!!!!!!!!!!!!!!!!
আর বাকী সব মন্দ হয় নাই
সিক্স স্ট্রিং বলেছেন:
জটিলস্ হইছে , ব্লগারদের ছবি দেখা যাচ্ছে , ছবির পাশে মাউস্ রাখলে ব্লগার নিক্ দেখা যাচ্ছে , এই পরিবর্তনটা আমার ভাল লেগেছে
মাহবুব সুমন বলেছেন:
নোটিশ বোর্ডের এ পোস্ট টিকে আপত্তিকর হিসেবে মার্ক করেছি ( পরিক্ষামুলক ভাবে )।
কেউ আপত্তিকর হিসেবে ট্রিট করলে কি ব্যবস্থা নেয়া হবে এবং কেনো এবং কি কি কারনে এবং ঠিক কতজন আপত্তিকর হিসেবে মার্ক করলে ব্যবস্থা নেয়া হবে এগুলো আমার কাছে পরিস্কার না।
বিরক্তিকর বলেছেন:
আমি ১ম পাতা থেকে একটা একটা করে পেছনের দিকে যাচ্ছিলাম কিন্তু ৫পাতার পর আর দেক্তারি না
সহযোগীতা কাম্য... ফটুক সংযুক্ত করা হৈলো
লেখক বলেছেন: "সংকলিত পোস্ট" ট্যাব পাতাটি সম্প্রতি চালু করা হয়েছে । তাই পঞ্চম পাতার পর আর দেখতে পারছেন না । ধন্যবাদ ।
রুখসানা তাজীন বলেছেন:
ব্লগারদের ছবি দেয়ার কারণ জানতে চাইলে বলা হচ্চে, কিছু ইতিবাচক দিক বিবেচনা করে......সেই ইতিবাচক কারণগুলো বলা যায় কি?
যীশূ বলেছেন:
ফোন নম্বার চাওয়ার বিষয়টা হাস্যকর লেগেছে। একজন মানুষের অসংখ্য মোবাইল থাকতে পারে, সুতরাং আপনারা এটা দিয়ে আইডির ডুপ্লিকেসন ঠেকাতে পারবেন না। আর আমি চাইলে ইচ্ছামত একটা মোবাইল নাম্বার দিতে পারি, আপনারা কি তার ভেরিফিকেশন করবেন? শুধুমাত্র ফোন নম্বার না দেয়ার কারনে আমাকে আপনাদের কাছে পুরাপুরি নিরাপদ মনে হচ্ছে না! বিষয়টাই চরম হাস্যকর!
সৈয়দা তাহমিনা বেগম সীমা বলেছেন:
নামের তালিকার জায়গায় ছবির বিষয়টি রাখা হয়েছে। তবে এর সাথে নামের তলিকা দেখানো েহাকিবজয় বাংলা িক েবাড?
শফিকুল বলেছেন:
সত্যিই অসাধারন ।
সোহান বাশার বলেছেন:
কানা বাবা বলেছেন: পাল্লে আরেক্টা মাইনাচ্ দিতাম... দিবার্পাল্লাম্না... আপচুস্...
আই কিছু কইতাম না । শুধু কমু নতুন যা করছে আর কাছে মোটেও ভালা লাগে নাই ।
মাইনাস
মেঘ দূত বলেছেন:
শুভ ব্লগিং।
প্রতিচ্ছবি বলেছেন:
ত্রিভুজ বলেছেন: মডারেশন স্ট্যাটাস আইডিয়্যাটা ভাল.. অনেক ওয়েব কমিউনিটিতে ওয়ার্নিং স্ট্যাটাস দেয়ার ব্যবস্থা থাকে... সেটা থেকে এটা বেশী ভাল....তবে গ্রাফিক্যাল প্রজেন্টেশনটা আরেকটু স্মার্ট করা যেতে পারে.. এখন ক্যামন ট্রাফিক লাইটের মত লাগছে... নিজেরে কেমন যেন ট্রাফিক পুলিশ ট্রাফিক পুলিশ মনে হইতাসে... মুকুল বলেছেন: ছবি লাগানোতে পেজ লোড বেড়ে গেছে। স্লো হয়ে গেছে প্রথম পাতা।
আরেকটা কথা, আপনি একজন বিশ্বাসী ব্লগার এ ব্যাপারটি ভাল লাগে নি। এ কথাটা না থাকলে মনে হয় ভাল লাগত।
তারপরেও নতুনত্বের জন্য ধন্যবাদ
কালাচাঁদ বলেছেন:
ছবি দেখে ব্লগার সনাক্ত করা খুবই কঠিন হয়ে গেছে।
রেটিং বলেছেন:
কে কে অনলাইনে আছে কিচ্ছু বোঝা যায় না। ফাউল চেন্জ।
বেরসিক বলেছেন:
ভালো উদযোগ। ধন্যবাদ
নোটিশবোর্ড বলেছেন:
আপডেট:
১. বিজয় লেআউট এখন ঠিকমতো কাজ করছে । বিজয় কিবোর্ডে কোন সমস্যা ছাড়াই এখন লিখতে পারবেন। কোন কারণে কাজ না করলে ctrl+f5 দিয়ে পাতাটিকে একবার রিফ্রেশ করে নিন।
২. অনলাইন ব্লগার লিস্টে নামের তালিকা এবং প্রোফাইল ইমেজ ম্যাপ দুটোই আপনার পছন্দানুযায়ী পৃথকভাবে দেখার সুযোগ থাকবে। আশা করছি খুব শীঘ্রই এটা আপডেট করা হবে ।
৩. মোবাইল ভেরিফিকেশন এর টেক্সটি তুলে দেয়া হয়েছে । মোবাইল ভেরিফিকেশন সিস্টেম নিয়ে আমরা ভাবছি ।
সামহোয়্যার ইন... ব্লগে আপনার ব্লগিং জীবন আরও কিছু আনন্দদায়ক মুহূর্তের সৃষ্টি করুক এই প্রত্যশায় । ধন্যবাদ সবাইকে ।
মুকুট বলেছেন:
এখন পর্যন্ত ভালোই মনে হচ্ছে! আশা করা যায় এখন থেকে কিছু ব্লগার সাবধানে ব্লগিং করবেন এবং সুস্থ ব্লগিং পরিবেশ বজায় রাখবেন!শুভ ব্লগিং!
এক্সবিজনেস বলেছেন:
কিছুই বুঝতে পারছি না ।
আইরিন সুলতানা বলেছেন:
অনলাইনে যারা আছেন, ছবির লিস্টে তাকিয়ে হঠাত মজা পেলাম...কেমন জানি ক্রস পাজল গেম এর মত মনে হচ্ছে....একই রকম ছবি (ডিফল্ট পিক) এক সারিতে সাজালেই জিতে যাওয়া যাবে ...
তবে মনে হলো ছবি দিলে একটা ব্যাপার ঘটলেও ঘটতে পারে..তাহলো নিজের উপস্থিতি নিশ্চিত করতে কেউ আর চট করে নিজের প্রোফাইল পিক পরিবর্তন করবে না ...এতে একেকজনের ছবিগুলোই এক সময় নির্দিষ্ট আইকন হয়ে যাবে (ব্যক্তিগত পরিচয়, কপিরাইট এমন কিছু হয়ে যাবে আর কি...)
এই যেমন আমি, আজ এক বছর পাঁচ মাস হলো হাতের উপর উড়ন্ত প্রজাপতি ছুঁয়ে আছি....প্রজাপতি উড়েও যায় না..আমার হাতের মুঠোও বন্ধ হয় না ...হাহাহা ...
কঁাকন বলেছেন:
অন লাইনে আছেনে ছবির দরকার নেইআগের মত করেদিন
আর ছবির ওপর মাউস নিলে ব্লগারের নাম দেখা যাচ্ছেনা
চারকোনা বাক্স আসছে
শুভ ব্লগিং
অনলাইনের ব্লগারদের নামের বদলে ছবি দেয়ার বিষয়টি ফ্রন্টপেজ এর ইন্টারফেস নষ্ট করা ছাড়াও ব্লগার চেনায় বিভ্রান্তিকর ও ফ্রন্টপেজকে স্লো করে দিয়েছে।
নিরাপদ/অনিরাপদ ট্যাগ দিয়ে ব্লগার ক্যাটাগরাইজ করার বিষয়টি ঠিক হলো কিনা কর্তৃপক্ষ আরেকবার ভাবুন। ব্যপারটা অনেক ব্লগারের ইগোকে আঘাত করতে পারে।
তবে খুশী হবার মতো বিষয় এই যে, কর্তৃপক্ষ নতুন নতুন ফিচার সংযোজন-বিয়োজনের আয়োজন করে এই বার্তাটি ব্লগারদের কাছে পৌঁছে দিতে পেরেছেন যে- সামহোয়্যার ব্লগারদের সহজ-সুন্দর ব্লগিংয়ের চেষ্টা নিরন্তর করে যাচ্ছেন।
নিশ্চয়ই ভালো কিছু বের হয়ে আসবে। আসুক।
বিরক্তিকর বলেছেন:
তাইলে আমাগো বেবাক্তেরি আইরিন সুলতানার ফটুক ইউজ করা উচিত। প্রজাপতি্ও উড়বো না, ফটুক ও বদলাইব না
মুক্তির অন্বেষায় বলেছেন:
আমি আর খান নামে ব্লগিং করতাম। প্রায় দেড় মাস আগে হঠাৎ একদিন ব্লগে সাইন ইন করতে গিয়ে দেখি আমাকে ব্যন করা হয়েছে। বিনা কারণে কোন নোটিশ ছাড়াই এ ধরনের ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত হয়েছি। পরে আমি মুক্তির অন্বেষায় নামে ব্লগিং শুরু করেছি। এখন পর্যন্ত আর খানকে আনব্যন করা হয়নি। কর্তৃপক্ষ দয়া করে ব্যাখ্যা দেবেন কি?
রাত বলেছেন:
মডারেশন স্টেটাস-এ safe ওয়ার্ডটা পরিবর্তন করে reliable এবং নিরাপদ শব্দটা পরিবর্তন করে নির্ভরযোগ্য দিলে দেখতে এবং পড়তে সুন্দর লাগবে।
সিটিজি৪বিডি বলেছেন:
আমাদের নতুন যাত্রা শুভ হোক। সবাইকে শুভেচ্ছা।
রাঙা মীয়া বলেছেন:
অনলাইন স্ট্যাটাসে প্রোফাইল ইমেজের সাথে নাম যুক্ত হলে ভালো হতো। নতুন ফিচার অন্তর্ভুক্ত হোক। সা.ইন.এর কাছ থেকে আরো আধুনিক ও নিরপেক্ষ মডারেশন আশা করি। মডারেটরকে অবশ্যই ধৈর্য ও নিরপেক্ষ স্বিদ্ধান্ত গ্রহন করে ব্লগারদের আস্হা অর্জন করতে হবে।
এফ আই দীপু বলেছেন:
মেম্বার ব্লগারদের ছবি দেয়াতে ১ম পেইজটাকে ক্ষেত ক্ষেত লাগতাছে। পাতাটার সৌন্দর্যই নষ্ট হইয়া গেছে। একটু মনোযোগ দিয়া দেখলেই বোঝা যায় এর মত ক্ষেত আর হয়না। হিজিবিজি সব ছবি। তারউপর ছবিগুলোর সাইজও ঠিক নাই। কোনটা লম্বা আবার কোনটা চ্যাপ্টা হইয়া গ্যাছে। আগের নামের তালিকাটাই ভালো ছিল। বোঝা যেত কেডা অনলাইনে আছে। সবাইতো আর আমার মতো ''বোকা'' মানুষ না যে নিজের ছবি টাঙ্গাইয়া পাবলিসিটি করবো। দেখবেন ছবি টাঙ্গানোর সুযোগ নিয়া নিকের ছবির মধ্যে হিয়াল কুত্তার ছবি লাগাইয়া রাখবো। তখন মনে হইবো সামহয়্যারে বুঝি হিয়াল কুত্তারাই লগইন করে।
চাচামিঞা বলেছেন:
নিশ্চই ভালোর জন্যই এই সব ব্যাবস্হা। কিন্তু গত রাতে এক ব্লগারকে কমেন্ট করতে গিয়ে দেখি লেখা আছে " আপনার লেখাটি ১ জনের ভালো লেগেছে ২ জনের ভালো লাগে নাই (লেখাটি আপত্তি মুলক) সেটা ছিলো একটা সান সেটের ছবি.......এখানে আপত্তির কি হলো বুঝলাম না........আর অটো মডারেশনের কথা বলছেন তো? আমাদের দেশের ট্রাফীক সিগলান গুলোও কিন্তু অটোমেটেড ছিলো......এখন নিশ্চই এগুলোর বেহাল অবস্হা দেখে থাকবেন। আপনাদের অটোমেশন যেনো ঐরকম ফ্লপ না করে , পরোয়ার দিগারের কাছে এটাই প্রার্থনা করি। আর অন্যদের মতো আমিও বলি.....মডারেশন গ্রাফিক্সটা কিন্তু আসলেও মর্ডান হয় নাই.......আরো উন্নত গ্রাফিক্স আশা করি।
চাচামিঞা বলেছেন:
অনলাইনে যারা আছেন........আগেই মনে হয় ভালো ছিলো...প্রফাইল ইমেজ দেওয়া কারোটা চ্যাপ্টা কারোটা লম্ব হয়েছে.......দেখতে খুবই বাজে লাগছে। অনেস্টলি বলুনতো আপনার কেমন লাগছে?
বিষয়টা বিবেচনা করবেন কি?
মেসবাহ য়াযাদ বলেছেন:
প্রোফাইল ইমেজ নিয়ে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে- কারো কারো প্রোফাইলে কোনো ছবি নাই...সবার ছবি একি রকোমসেক্ষেত্রে...??
পছন্দের ব্লগারের লেখা / ব্লগ দেখবো কী করে ??
মোহাম্মদ আরজু বলেছেন:
ছবি দেখে আসলে ব্লগারদের ঠিক ঠিক মনে রাখা সম্ভব না। আগে নাম দেখে বুঝতে পারতাম যে কে এখন ব্লগে আছে আর নেই।
সুরভিছায়া বলেছেন:
নামের তালিকা ভাল ছিল ।প্রোফাইল ইমেজ জটিলতার সৃষ্টি করছে। বাকি বিষয়ে ভেবে পরে বলা যাবে ।
মোবাইল ভ্যারিফিকেশনের আইডিয়ার মাধ্যমে প্রমাণিত হয়েছে সামহোয়্যার ইন ব্লগারদের বিশ্বাস করে না, তা তিনি যত খ্যাতনামা এবং সুলেখকই হোন না কেন। বিশ্বাস জিনিসটি কখনো একপাক্ষিক হতে পারে না। আমি সামহোয়্যারকে কেন বিশ্বাস করে আমার মোবাইল নাম্বার দিতে যাব? এ জন্য যে আমাকে হয়রানির স্বীকার হতে হবে না তার নিশ্চয়তা আমাকে কে দেবে?
কর্তৃপক্ষকে ধন্যবাদ যে দেরিতে হলেও তাঁরা মোবাইল ভ্যারিফিকেশনের আইডিয়া বাদ দিয়েছেন। আমি কর্তৃপক্ষকে বিনীত অনুরোধ করব এই জাতীয় ভ্যারিফিকেশন যেন আবার ফিরে না আসে।
আর এখন আমাকে বলা হচ্ছে বিশ্বাসী ব্লগার। আমি জানতে চাই কে সেই ব্লগেশ্বর যার বিশ্বাস আমি অর্জন করেছি?
প্রথম পাতায় ছবি দেওয়া মনে হয় কেউই পছন্দ করছে না। আমার প্রস্তাব :
১। ছবি এবং নাম পাশাপাশি দেওয়া হোক।
২। ছবির আকৃতি যেন ঠিক থাকে সেদিকে দৃষ্টি দেওয়া হোক। সব ছবি বর্গাকৃতি হলে ভালো লাগে না।
'পোস্টটি আপত্তিকর' বাটনটির প্রয়োগ এবং কর্তৃপক্ষের পদক্ষেপ সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাই।
চন্দন বলেছেন:
হুম!!!
সাঈদ রউফ বলেছেন:
১. প্রথম পাতায় ব্লগারদের ছবি একদম ভাল লাগছে না।২. নতুন কম্পিউটারে বাংলা লেখা কিছু দেখা যায় না। সাহায্যের লিংকগুলাও দেখা যায় না।
৩. সংকলিত পোষ্টে পড়ার মত পোষ্ট দেখতে চাই। এই জন্য ক্রমানুসারে পোষ্টগুলোর ট্যাবটি ডিফল্ট করুন যাতে লগ-ইন না করেই সেটি প্রথম পাতায় প্রথমে দেখা যায়।
৪. নতুন ব্লগারদের জন্য ত্রিভুজের 'রেফারেন্স' আইডিয়াটা আমার খুব পছন্দ হয়েছে। ভেবে সময় নষ্ট না করে, এখুনি কাজে নামুন এই নতুন পদ্ধতিটি ব্লগে যোগ করতে।
৫. গ্রুপ ব্লগের জন্য ট্যাবের কী দরকার ছিল বুঝতেছি না। এই ট্যাব অন্য কাজে ব্যবহার করতে পারেন।
তবে, আপনারা আমাদের জন্য রাত-দিন কাজ করছেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ।
তুষার আহাসান বলেছেন:
লেখার নিচে ছোট-ছোট আইকন,লেখা-শেয়ার করুন:
যে গুলোর কোনটাই লেখা-অ্যাড টু ডিগ্ ,ইয়াহু মাই ওয়েব প্রভৃতি....................
এগুলোর মানে কী,একটু বুঝিয়ে বলবেন ।
ধন্যবাদ।
অনন্ত দিগন্ত বলেছেন:
"আমার প্রিয় পোষ্ট" এ আমার মতো যাদের প্রিয় পোষ্টের সংখ্যা বেশ লম্বা তাদের জন্য ঐ পেজটি বেশ বড় আকার ধারন করে ..... তাই সেকশনটিতে যদি "স্ক্রল বার" তৈরি করে দেয়া যেত তাহলে আমাদের বেশ সুবিধা হতো।
আবীর বলেছেন:
ছবির জায়গায় নাম ই ভাল ছিল। এখন মনে হচ্ছে hi5 আর FaceBook এ ঢুকছি ফ্রেন্ড খোজার জন্য........... নামের ব্যবস্থা করেন। আর ভুগি চুকি বাদ দিয়া নিজের ইচ্ছা মত যেন প্রোফাইল থীম বানানো যায় সেই বব্যস্থা করেন। এক থীম আর ভালা লাগে না........ :-(
চিলে কোঠার সেপাই বলেছেন:
ব্লগারদের মধ্য আন্ত-কথোপকথন(CHAT) এর ব্যবস্হা কি করা যায়?
দস্যু বনহুর বলেছেন:
ক্ষেতের মত ফ্রন্টপেজে ফটুক দিবার সিস্টেম ভাল লাগে নাই। মাইনাস।
সরপ বলেছেন:
আমি অন্যদের মডারেসন ষ্টাটাস দেখতে পাই না। কে বিশ্বাসী ব্লগার কে ডেন্জারাস কিভাবে বুঝব?
সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন:
লগড ইন ব্লগারদের ছবির তালিকা উপস্থাপনটা খুব ভালো লেগেছে।
সামহয়্যার আরো এগিয়ে যাক...
+++++
কানা বাবা বলেছেন:
সুমন ভায়ার ফুটুক্টা কুব্ চুইট্, মাশাআল্লাহ্...
হৈতো জুদি খুমাখান আমার্মতোন্; তাইলে আর ফুটুকের আইডিয়াখান ভাল্লাগতোনানে...
বিবর্তনবাদী বলেছেন:
প্রায় সব ব্লগারের অনুরোধকে দাম দেওয়া উচিত। আমার তো মনে হচ্ছে, কমেন্টের হার আগের চাইতে কমে গেছে। অহেতুক, সুন্দর ব্লগা সাইটটাকে নষ্ট করা। প্লিজ লগইন ব্লগারদের তালিকায় নিক যোগ করুন।
বিডি আইডল বলেছেন:
২০৮ টি মন্তব্য রেটিং +৪০/-২৯
বিশেষ করে নামগুলো ক্রমান্বয়ে উপর থেকে নিচে হলে ভাল হয় এবং সেই সাথে নামের বামপার্শ্বে ছবিটা থাকলে আরো সহজে দেখা যায়।
হাসিব মাহমুদ বলেছেন:
পুলিশি ততপরতার বিস্তার ঘটানোর জন্য মাইনাস দাগানো হৈলো ।
আর আমি একটা নতুন ফিচারের আবেদন জানাবো... তা হচ্ছে রেফারেন্স.. ধরুন আমার এক বন্ধুকে ব্লগে আনলাম... সে যখন কোন ব্লগারের রেফারেন্স দিয়ে রেজি: করবে, তখন তাকে একদিনেই এপ্রুভ করা হবে... এটা নির্ধারিত হতে পারে ব্লগারদের রেপুটেশনের উপর ভিত্তি করে.. যেমন আমার রেফার করা ব্লগারদের কেউ যদি ঝামেলা সৃষ্টিকারী ব্লগার হয়, তাহলে আমার রেপুটেশন যথারীতি কমবে এবং ভবিষ্যতে আমার রেফারেন্স দিয়ে কেউ সাথে সাথেই এপ্রুভ হতে পারবে না... এরকম কিছু চালু করলে অনেকেই সুস্থ্য ব্লগিং-এ উৎসাহী হবে... আবার অনেক সময় দেখা গেল এক বন্ধুকে আমন্ত্রন জানিয়েছি.. সে রেজি: করে দিনের পর দিন চলে গেল.. এপ্রুভ হলো না.. তারপর সে উৎসাহ হারিয়ে ফেলে... আমার পরিচিত কয়েকজনের বিষয়ে এমনটা ঘটেছে... কয়েক মাস আগে একজন অফিসার অনেক উৎসাহ নিয়ে সাইনআপ করেছিলেন.... মন্তব্য করতে না পেরে এবং প্রথম পাতায় না আসতে পেরে তাঁর ব্লগিং করার ইচ্ছেই নষ্ট হয়ে গিয়েছে..
আশা করি বিষয়টা ভেবে দেখা হবে...
সোমেশ্বর অলি বলেছেন:
''ইতিবাচক দিকগুলো বিবেচনা করেই নামের তালিকার জায়গায় ছবির বিষয়টি রাখা হয়েছে। তবে এর সাথে নামের তলিকা দেখানোর বিষয়টিও আমরা ভাবছি। ''
সোমেশ্বর অলি বলেছেন:
স্যরি, আরো যোগ করার আছে। ছবির নিচে নাম সত্যি জরুরী...আমি কাউকেই চিনতে পারছিনা, অনিয়মিত বলেই কী? আমরাতো ব্লগে একেকজনকে নাম দিয়েই চিনি, নাকি?
আমার মতে যে পোস্ট লিখবে তার উপর নির্ভর করবে সে পোস্টটিতে রেটিং গ্রহন করবে কিনা । অথবা মাইনাচটা থাকবেনা ।
কারন, এখানে বিভিন্ন সিন্ডিকেট আছে । এরা অন্য সিন্ডিকের কারও লেখা ভাল হলেও মাইনাচ দিতে অভ্যস্থ । তাই আমার মতে, রেটিং সিস্টেমটার সংস্কার প্রয়োজন ।
আহমাদ মোস্তফা কামাল বলেছেন:
নতুন মডারেশন ব্যবস্থা কী সুফল বয়ে আনে সেটি দেখার অপেক্ষায় রইলাম। সা.ইন একটি বিকল্প মিডিয়া উঠুক, সেটি আন্তরিকভাবেই কামনা করি। হয়তো এই নতুন ব্যবস্থা এটিকে সেই পথে আরেকটু এগিয়ে নিয়ে যাবে। দেখা যাক। শুভকামনা রইলো।প্রথম পাতায় ছবির বদলে নাম ব্যবহার করাই অধিকতর যুক্তিযুক্ত। আশা করি ভেবে দেখবেন।
আহমাদ মোস্তফা কামাল বলেছেন:
আরেকটা কথা। আপনাদের এত বানান ভুল হয় কেন? ব্লগাররা যদি ভুল করেন তাহলে সেটি ব্লগারের দায়িত্ব, অর্থাৎ দায়টা ব্যক্তির। আর আপনারা যদি ভুল করেন সেটি প্রতিষ্ঠানের, অর্থাৎ সামগ্রিকভাবে সা.ইন-এর। বানান ভুলের দুয়েকটা উদাহরণ দিচ্ছি। এই পোস্টের শিরোনামে 'বাঁধ ভাঙ্গার আওয়াজ' ব্যবহৃত হয়েছে, অথচ এই সাইটটির নাম : 'বাঁধ ভাঙার আওয়াজ'। 'ভাঙা'ই শুদ্ধ, 'ভাঙ্গা' নয়। পোস্টের শিরোনামে এই ধরনের ভুল হয় কীভাবে?
আবার প্রতিটি পোস্টের নিচে লেখা থাকে : 'পোস্ট পর্যবেক্ষন', এই 'পর্যবেক্ষন' বানানটিও ভুল। সঠিক বানান : 'পর্যবেক্ষণ'। 'ক্ষ'-এর পর 'ন' হয় না, 'ণ' হয়।
প্রথম পাতায় ওপরের দিকে লেখা আছে- 'বাংলালেখা ভুল দেখাচ্ছে?' এটি হওয়া উচিত ছিলো 'বাংলা লেখা ভুল দেখাচ্ছে?' অর্থাৎ 'বাংলালেখা' এক শব্দ নয়, দুই শব্দ। একই সমস্যা 'যেকোন সাইটে ফোনেটিক'। এটার শুদ্ধ রূপ : 'যে কোনো সাইটে ফোনেটিক'।
কোনো বাংলা সাইটে ঢুকে কেউ যদি এতগুলো ভুল বানান দেখেন, তার ভালো লাগার কথা নয়। বানান বিষয়ে সচেতন হবার জন্য অনুরোধ করছি।
[মাস্টারি করলাম, আবার 'মাস্টার মশাই' বলে ক্ষেপানোর চেষ্টা কইরেন না!
মোঃ গাউছুল আজম বলেছেন:
ধন্যবাদ নতুন কিছু দেয়ার এ শুভ প্রচেস্টাকে। বিশ্বাসী ব্লগারদের উদ্দেশ্যে--"বিশ্বাসে মিলায় বস্তু,তর্কে......"
অনলাইন লিস্টে প্রোফাইল ছবির চেয়ে নামের তালিকায় সিমপল বাট স্মার্ট ছিল, ইমেজ একে একে লোড হতে সময়ও নেয় বেশী ....
সহমত.......................শুভ ব্লগিং
হাসিব মাহমুদ বলেছেন:
আমার অরজিনিয়াল ব্লগে মডারেশন স্টেটাসে লেকা আচে "জিনারেল" । ঐখানে কৈছে আমি নাকি মন্তব্য করতে পুস্ট দিতে পারুম । কিন্তু পারি না । কি রহস্য ঐখানে ?
জেরী বলেছেন:
কিছু সমস্যা হচ্ছে। ইতি বাচক মন্তব্য না হয় কয়েকদিন পরে করি।
হোমিওপ্যাথ বলেছেন:
অন লাইন ব্লগার লিস্টটা থাকলে সহজেই বুঝা যেত কে ? পছন্দের কেউ অন লাইনে আছে কিনা। ছবি দেখে কিছুই আন্দাজ করা যায় না।
ভেবে দেখবেন প্লিজ।
আসিফ আহমেদ বলেছেন:
এতগুলো ছবির ভিতর থেকে একজন ব্লগার অনলাইনে আছেন কি নেই বের করা সত্যিই খুব কঠিন............... মোটেও ভালো হয়নি এই ফিচার টা।
এই ২ দিন দেখলাম কিন্তু ফাইনালি আমি খুশি হৈতে পারলাম নি এই নতুন ফিচার গুলোতে................
সাদাসমুদ্র বলেছেন:
আমি জানিই না, কী জানি না। যাই হোক সবাই হেসেছে তাই আমিো হাসি। অনেকেই ধন্যবাদ বলেছে। ধন্যবাদ।
কিসলু বলেছেন:
FAQ পাতা ভাল লাগল । কিছু জিনিস এই প্রথম জানলাম ।
কিসলু বলেছেন:
যারা আসল ছবি দিয়ে ব্লগিং করেন, তাদের জন্য প্রথমপেজে ছবি দেবার আইডিয়াটা ভাল হয়েছে । এর মাধ্যমে তাদের পরিচিতি আরো বাড়বে । কিন্তু সবাই নিজেদের আসল ছবি দিয়ে ব্লগিং করবে এটাও ভাবা ঠিক না ।
আরিফ রেজা খান বলেছেন:
আপনি একজন সাধারন ব্লগারআপনার লেখা সরাসরি প্রথম পাতায় ক্রমানুসারে প্রকাশিত হবে। আর সম্পাদকের বিবেচনা সাপেক্ষে তা সংকলিত পাতায়ও প্রকাশ হতে পারে। আপনি একজন বিশ্বাসযোগ্য ব্লগার হতে চাইলে, আপনার মোবাইল নম্বর সত্যায়িত করে নিন বা এই লিংকে চাপ দিন।
where is the link?
কুঙ্গ থাঙ বলেছেন:
নতুন ফিচারগুলো ভালো লেগেছে। যা মোটেও ভালো লাগেনি তা হলো প্রথম পাতায় ব্লগারদের ছবি। ভালো না লাগার কারণগুলো - ১. পেজ লোড হতে আগের থেকে অস্বাভাবিক বেশী সময় নিচ্ছে
২. ছবি দেখে ব্লগার চিণ্হিত করা সম্ভব নয়
৩. অনেক ব্লগার প্রোফাইলের ছবি কিছুদিন পর পর বদল করেন
৪. আমার কাছে দৃষ্টিকটু লাগছে
ডেভেলপার টিমের সবাইকে ধন্যবাদ।
রিফাত হোসেন বলেছেন:
কোন এক বিশেষ পোষ্ট এর কারণে মডু সাহেব আমাকে জেনারেল এ ফেলেছেন, যদিও পোষ্টটি কেন মডারেট করা হল, এ ব্যাপারে কৈফিয়ত চাইলাম, কারণ আমার পোষ্টটতো কিছুই নয়, ব্লগে এর থেকে মারাত্নক লেখা প্রকাশিত হয় । যদিও আমার পোষ্টে অশ্লীলতা বলতে কিছুই ছিল না, যে যেরকম মনে করেছে, তা প্লাস মাইনাস দিয়েছে । কিন্তু মডু সাহেব যে যেকম স্টাইলে যে ঔ পোষ্ট এর উপর নিষেধাজ্ঞা জারি করে ড্রাফট এ পাঠাল, তারপর রাগ করে ডিলিট ই করে দিয়েছি, তাছাড়া এই মডু সাহেব এর বিরুদ্ধে কিছু বলতে পারছিলাম না ।
যাই হোক, আমার কথার শানে নযূল হল আমি কি আমার ঐ বিখ্যাত পোষ্টের !
কারণে সারাজীবন জেনারেল হয়েই দিন কাটব । ######
নাকি নির্দিষ্ট সময় অতিবাহিত হবার পর আবার নিরাপদ এর ক্যাটাগরীতে ফিরে আসব `??
?????
কথা দিচ্ছি সামুতে মনের কথা বা ব্যাপার সম্পূর্ণ শেয়ার করব না !!!
!!!! যেগুলো সমাজে বলা যায় না, ত ব্লগেও বলব না, অন্তত বাংলা ব্লগে না !
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...




















.jpg)








