আমার প্রিয় পোস্ট
- একজন ক্রাচের কর্নেল, রাষ্ট্রকর্তৃক সংঘটিত অপরাধ আর মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুলৎসের হলফনামা: জাতিগত লজ্জার আরও একটি অধ্যায়,সংশোধন হউক এখনই! - মাসুদুল হক
- "বাঁধ ভাঙার আওয়াজ" নতুন ফন্টটি ডাউনলোড করার পদ্ধতি। - নোটিশবোর্ড
- বাঁধ ভাঙার আওয়াজ, এর নীতিমালা... - নোটিশবোর্ড
- বাঁধ ভাঙার আওয়াজ এর ভবিষ্যৎ নীতিমালা... - নোটিশবোর্ড
“বাংলা ব্লগ দিবস” উদযাপনে সকলকে আমন্ত্রণ
১৪ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৬
প্রিয় ব্লগার,
১৬’ই ডিসেম্বর, আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আনন্দের দিন, বিজয়ের দিন। এই বিশেষ আনন্দের দিনটিতেই আমরা সামহোয়্যার ইন... ব্লগিং জগতে মাতৃভাষা বাংলায় ব্লগিংকে পরিচয় করিয়ে দেই, যা “বাঁধ ভাঙার আওয়াজ” নামে প্রতিষ্ঠা ও জনপ্রিয়তা পায় ।
বাংলা ব্লগগুলো আমাদের বাংলায় স্বাধীনভাবে মত প্রকাশের ক্ষেত্র তৈরি করে দিচ্ছে। আজকের বাংলা ব্লগ কমিউনিটি, বাংলা ব্লগিং হিসেবে পথচলা শুরু করেছিলো তিন বছর আগে ১৬ই ডিসেম্বর, ২০০৫ এ; সেইদিন somewhereinblog.net (বাঁধ ভাঙার আওয়াজ) প্রথম যাত্রা শুরু করেছিলো । তারপর থেকেই বাংলা ব্লগিং এ এক নব জাগরণের সূচনা হয়। আর তা পূর্ণতা পায় এর সহজে বাংলা টাইপিং এর জন্য ফোনেটিক বাংলা লেখন পদ্ধতির উদ্ভাবন এবং সকল ব্লগ ও ব্লগারের লেখা প্রথম পাতায় ক্রমানুসারে প্রকাশের ব্যবস্থা করার মধ্য দিয়ে।
এরই ধারাবাহিকতায়, অনেকগুলো বাংলা ব্লগিং কমিউনিটির মাধ্যমে বাংলা ব্লগিং এ এখন যুক্ত হয়েছে প্রায় ত্রিশ হাজারেরও(৩০,০০০) বেশী ব্লগার। প্রতিদিন বাংলা ব্লগারের সংখ্যা বেড়েই চলেছে।
আমরা বিজয় দিবস এর আনন্দের পাশাপাশি এই দিনটিকে “বাংলা ব্লগ দিবস” হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছি।
এই বছর থেকে “বাংলা ব্লগ দিবস” উদযাপনের মাধ্যমে আমরা এই বাংলা ব্লগিং সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করতে চাই। আমরা আশা করছি যে “বাংলা ব্লগ দিবস” একজন বাঙালি হিসেবে, একজন বাংলা ব্লগার হিসেবে আপনাকে আরও উৎসাহিত ও গর্বিত করবে। এই দিবস, আপনার মধ্যে বাংলা ব্লগিংকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়া এবং আরও অধিক সংখ্যক লোককে বাংলা ব্লগিং এর সাথে পরিচয় করিয়ে দেওয়ার স্পৃহা জাগাবে।
দিবসটি উদযাপনের মূল উদ্দেশ্য হচ্ছে...
ক) একটি ক্ষেত্র তৈরি করা যেখানে মাতৃভাষায় গঠনমূলক লেখালেখি, আলোচনা, সমালোচনা থেকে শুরু করে সাধারণ আলাপচারিতায় মুখর হয়ে উঠবে সাংবাদিক, কবি-সাহিত্যিক, ছাত্র-ছাত্রী সহ সকল পেশার সাধারণ মানুষ, সকলেই । সাথে সাথে সবাইকে, বাংলা টাইপিং এর প্রতি জড়তা কাটিয়ে মাতৃভাষা চর্চায় সহায়তা করা।
(খ) “বাংলা ব্লগ দিবস” পালনের মধ্য দিয়ে পৃথিবীর সর্বত্র ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষীদের বাংলায় ব্লগিং বা লেখালেখির চর্চাকে উৎসাহিত করা এবং এর প্রসার ঘটানো।
গ) বাঙালি হিসেবে বাংলা ব্লগিং এর একটি নিজস্ব পরিচিতি তৈরি করা ।
ঘ) সামহোয়্যার ইন... কে উম্মুক্ত রাখা যাতে করে ব্লগ কমিউনিটির কাছ থেকে সরাসরি বিভিন্ন মতামত, তথ্য, চিন্তা ভাবনা আদান-প্রদান করা যায় এবং আমাদের ব্লগিং কমিউনিটির কাছ থেকে তাঁদের আগ্রহের বিষয়স্তু সহ অন্যান্য নানা বিষয় সম্পর্কে জানা যায়।
ঙ) পাঁচটি ভালো বাংলা ব্লগ খুঁজে বের করে তা বন্ধুদের সহ পরিচিত সকলকে বলা বা পড়তে উৎসাহী করা যা সকল গর্বিত বাংলাভাষীকে ব্লগিংয়ে উৎসাহিত করবে ।
অনুষ্ঠান সূচী:
সকাল ৮.৪৫ : শোভাযাত্রার উদ্দেশ্যে জাতীয় যাদুঘরের সামনের রাস্তায় ব্লগারদের একত্রিত হওয়া।
সকাল ৯.০০ : ইউনিভার্সিটি ক্যাম্পাস এলাকায় “বাংলা ব্লগ দিবস” শোভাযাত্রা শুরু।
সকাল ১১.০০'টা থেকে দুপুর ১.০০'টা : উম্মুক্ত আয়োজন - সম্মিলনী এবং চা চক্র ।
স্থান: সামহোয়্যার ইন... অফিস ।
সামহোয়্যার ইন... অফিসের ঠিকানা:
বাড়ি নম্বর: ১৪
সড়ক নম্বর: ১৬/এ
গুলশান-১ ।
তার আগ পর্যন্ত, সবাইকে শুভ ব্লগিং । শীঘ্রই দেখা হবে বাংলা ব্লগ দিবস এর আয়োজনে।
ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৪৩
নাফিস ইফতেখার বলেছেন:
আফসোস! আমি ঢাকায় থাকবো না........
নির্জন রহমান বলেছেন:
অভিনন্দন সা.ইন কে। অনেক অনেক শুভ কামনা রইল।
দেশী থাকলে সকল ব্লগারদের সাথে শরিক হতাম ।
অনেক মিস করবো।
মুকুট বলেছেন:
শুভ উদ্দোগ! সেইসাথে শুভকামনা, সামহোয়ারইনের অগ্রযাত্রায়!!!!
ফিউশন ফাইভ বলেছেন:
অনেকদিন পর সামহোয়্যারইন কর্তৃপক্ষ একটি ব্যতিক্রমী উদ্যোগ নিল। ধন্যবাদ জানাতেই হয়।কিন্তু আফসোস, এইসব প্রোগ্রামে আমাদের কি আর ডাকা হবে? ডাকলেও কি অফিসে ঢুকতে দেওয়া হবে? ঢুকতে দিলেও কি বসতে দেওয়া হবে? বসতে দিলেও কি পানাহার করানো হবে? যাক, মনের আফসোস মনেই থাক। আমার ভাগের 'দ্রব্যদি' কৌশিককে দেওয়ার দাবি জানাই।
প্রান্তজাকির বলেছেন:
বিজয়ের দিনে এ যেন আরেকটি বিজয়গাঁথা। ধন্যবাদ এমন আয়োজনের জন্য। সা. ইন এর সাথেই রইলাম।
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
খুব ভালো কথা ।
বিজয় দিবসের সঙ্গে ব্লগ দিবসও পালিত হবে । আপনাদের শুভচ্ছা ।
নোটিশবোর্ড ভাই/বোন,
আজ শহীদ বুদ্ধিজীবী দিবস । আশপাশের ব্লগগুলো জাতির কৃতিসন্তানদের প্রতি শোক জানিয়ে বিশেষ ব্যানার ধারণ করে শোক জানালো । অথচ বাংলা ব্লগিং এর শুরু যে "বাঁধ ভাঙ্গার আওয়াজ" দিয়ে, সবচে' জনপ্রিয় সে ব্লগটি শহীদ বুদ্ধিজীবি দিবসে একটি শোকার্ত ব্যানার ধারণে ব্যর্থ হলো কেন, এ বিষয়ে আপনি কি কিছু বলতে পারেন ?
সৌপ্তিক বলেছেন:
হুমমম ভালো ভালো।
আকাশনীল বলেছেন:
হুমমম ভালো
ড্রাকুলা বলেছেন:
আমরা যারা ঢাকার বাইরে থাকি, তারা কি করবো?খুলনায় যারা থাকি, তারা মিলে একটা আয়োজন করলে হয় না?
মহলদার বলেছেন:
বিজয় দিবসের সাথে ব্লগ দিবস উদ্ যাপন, ভালো উদ্যোগ। তবে বিজয়ের মাসে সা.ইনের টেমপ্লেটে অন্ততঃ এর একটু ছোয়া আশা করেছিলাম।
নোমান মীর বলেছেন:
দুঃখ। ব্লগের শুরু থেকে সাথে থাকতে পারলাম না।
মামু বলেছেন:
{ আমরা বিজয় দিবস এর আনন্দের পাশাপাশি এই দিনটিকে “বাংলা ব্লগ দিবস” হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছি। }--------------------------------------------------------------------
নিজের জন্মদিবসকে নিজেই "বিশেষ কিচু বিশ্যেষনে" অবিহিত করা মানে...
`` নিজেকে নিজেই বুদ্ধিজীবি ঘোষনা করা হইল।``
জাতি আর কত রঙ্গ দেকিবে?
আপচুস....
অরণ্য আনাম বলেছেন:
আমি শাহাবাগে থাকবো সকাল ৮টা থেকে.......দেখি সময় করে একটু দেখা করে যেতে পারি কীনা।
টিপু বলেছেন:
মহতি উদ্যোগ নিঃসন্দেহে।
পাপারাৎজ্জি বলেছেন:
""বাংলা ব্লগগুলো আমাদের বাংলায় স্বাধীনভাবে মত প্রকাশের ক্ষেত্র তৈরি করে দিচ্ছে""???
_______________________________________
বাস্তবতা ভিন্ন কিছু বলছে...
ইত:মধ্যে অনেক ভিন্ন মতাবলম্বী ব্লগার অন্য ব্লগে গিয়ে লিখচে..।
অর্থাৎ সামহোয়ায়ার স্বাধীনভাবে মত প্রকাশের পরিবেশ পুরপুরি সৃষ্টি
করতে ব্যর্থ হয়েছে।
মানস চৌধুরীর একটা পোষ্টে জনৈক কবির যেভাবে জুতা রেটিং করলো ...।
আমার মত নতুন ব্লগারর দের জন্য এটা হতাশাজনক।
আশাকরি এ বাস্তবতা সামহোয়ায়ার কর্তৃপক্ষ মেনে নিয়ে যথাযথ ব্যবস্হা নেবে।
শুভ বাংলা ব্লগ দিবস
ইয়র্কার বলেছেন:
আমরা বিজয় দিবস এর আনন্দের পাশাপাশি এই দিনটিকে “বাংলা ব্লগ দিবস” হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছি। ------
এই 'আমরা' কারা? ব্লগারদেরকে এ বিষয়ে কিছু জিজ্ঞেস করা হয়েছে বলে মনে পড়ে না।
ব্লগারদের মিলনমেলার প্রতি আন্তরিক শুভকামনা।
কিন্তু এরকম হঠকারিতামূলক ঘোষণা দেখে জামাতের 'মুক্তিযোদ্ধা পরিষদ' গঠন ও খালেদা জিয়ার ১৫ই আগস্ট জন্মদিন পালনের কথা মনে পড়ে যায়।
যে ব্লগ এত ব্লগারের দাবির প্রেক্ষিতেও শহীদ বুদ্ধিজীবি দিবসে একটি ব্যানার করতে পারেনা, তারা ব্লগারদেরকে জিজ্ঞেস না করেই 'বাংলা ব্লগ দিবসের' ঘোষণা দেয়া স্ট্যান্টবাজির বাইরে কিছু নয়।
অ্যামাটার বলেছেন:
"আমরা বিজয় দিবস এর আনন্দের পাশাপাশি এই দিনটিকে “বাংলা ব্লগ দিবস” হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছি। "---ঠিক কোন অধিকার বলে/কোন আইনে ব্লগ কর্তৃপক্ষ এটা ঘোষনা করবে, জানতে পারলে ধন্য হতাম,
সে যাই হোক, সামহয়ারের 'ইমেজ রিকভারি' প্রোগ্রামের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।
সিটিজি৪বিডি বলেছেন:
আমি আসতে পারবোনা বলে দুঃখিত। কারন আমি দেশের বাইরে আছি। প্রবাসে বসে বাংলা চর্চ্চা করবো ভাবতেই পারিনি। সা.ইন সে সুযোগ করে দিয়েছে । সা.ইন কে আমার অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ ও দোয়া রইল।
সুরভিছায়া বলেছেন:
ধন্যবাদ । ভাল উদ্যোগ ।
রোবোকপ বলেছেন:
বিজয় দিবস উপলক্ষে একটা ব্যানার টাঙ্গাইতে পারে না, আর বিজয় দিবসকে ধামাচাপা দিয়া ব্লগ দিবস করে। কত্তবড় বাটপারের মাথা থিকা এই বুদ্ধি বাইর হইতে পারে চিন্তা করতাছি।
জেরী বলেছেন:
অভিনন্দন সা.ইন কে....।
জাহাঙ্গীর আলম আকাশ বলেছেন:
সামহোয়ারইন ব্লগের জন্মদিনের আগাম শুভেচ্ছা প্রিয় ব্লগার ও কর্তৃপক্ষকে। অবশ্য তার আগে আমার সহকর্মী সুমনকে ধন্যবাদ জানাতে চাই কারণ তার মাধ্যমেই এই জনপ্রিয় ব্লগটির সন্ধান পেয়েছিলাম।
মামু বলেছেন:
নাফিস ইফতেখার @ গ্যালনের পুরা তেল কি মাইখ্যা দিলেন.... ?নিজের জন্য কিচুই রাকলেন না?আপচুস....
নিঃসন্দেহে ব্যতিক্রমধর্মী উদ্যোগ। সাথে আছি।
আইরিন সুলতানা বলেছেন:
৩য় বর্ষপূর্তিতে শুভেচ্ছা । উদ্যোগ ভালই ; বেশ একটা জম্পেশ আলোচনা অনুষ্ঠান হবে মনে হচ্ছে ।
চা -এর সাথে টা থাকবে তো ?
আরণ্যক যাযাবর বলেছেন:
ভয়াবহ রকম হাস্যকর মনে হলো।
হঠাত বহুবচনের এই "আমরা" এসে হাজির হলাম, বাংলা ব্লগ দিবস নিয়ে। স্বঘোষিত এই আমরা কারা? তারা কয় জন?
এই তথাকথিত "আমরা" দের প্রতি অনুরোধ,
বাংলা ব্লগ দিবস পালনের আগে বাঙালি মনন, বাঙালি চেতনা, স্বাধীনতা, ১৬ই ডিসেম্বর, ১৯৭১ এইসবের সাথে সম্পৃক্ত হতে শিখুন।
আল-আমিন বলেছেন:
বাংলা ব্লগ দিবসে আমরা যারা দেশের বাহিরে আছি তারা কিভাবে আপনাদের সাথে থাকতে পারি??????
মোহাম্মদ আরজু বলেছেন:
চমৎকার উদ্যোগ। বিশেষত 'বাংলা ব্লগ দিবস' হিসেবে বিজয় দিবস কে বেছে নেয়ার আইডিয়া।সামহোয়ারইনব্লগ-এর জন্মদিবসকে বাংলা ব্লগ দিবস ঘোষনা করা 'যথাযথ' এই কারনেই যে বাংলা ব্লগ জগতে এ পর্যন্ত সামহোয়ারইন-ই একমাত্র 'ব্লগ'। আর নিশ্চয়ই কোনো 'ফোরাম' কিংবা 'নিউজপেপার ব্লগ' এর তুলনায় দিবস ঘোষনার অধিকারের জায়গায় সামহোয়ারইনের অবস্থান অনেক যুক্তিযুক্ত।
ধন্যবাদ।
মিলটন বলেছেন:
আগাম শুভেচ্ছা ব্লগকে তার জন্মদিনে। সুন্দর হোক সামনের পথচলা। ব্লগিং এর মাধ্যমে বাংলা ভাষাকে বিস্তারের একটি অন্যন্য মাধ্যম সৃষ্টির জন্য আবারো ধন্যবাদ কর্তৃপক্ষকে। আর "বাংলা ব্লগ দিবস" সফল হোক। বাংলাভাষার দ্যুতি ছড়িয়ে পড়ুক সবার মন থেকে মনে। সুস্থ বাংলা ব্লগিং চাই।
হাসিব বলেছেন:
মাইনাসাইলাম ।
অকাটমুর্খ বলেছেন:
পিলাচ
প্রণব আচার্য্য বলেছেন:
১৬ ডিসেম্বর শুধু মাত্র বিজয় দিবস! অন্য কোন দিবস যুক্ত করা যেতে পারে না। অন্য কোন দিন ব্লগ দিবস পালন করা যেতে পারে।--
এরশাদ বাদশা বলেছেন:
নাই...!সবকিছুর মতো এই জম্পেশ অনুষ্ঠানও মিস!!!
বাংলা ব্লগিংকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যাওয়ার জন্য সা,ইনকে প্রানঢালা অভিনন্দন।
সা,ইনে ছাড়া অন্য কোথাও লিখতেই পারছিনা আমি। এতোই ভালো লাগে এই সাইটটাকে। তবে মাঝে মাঝে বিমাতাসূলভ আচরন সহ্য করা অসম্ভব হয়ে পড়ে। তখন ইচ্ছে হয় প্রিয় সা,ইনকে ছেড়ে দিই। কিন্তু পারিনা......
১৬ই ডিসেম্বর যেহেতু বাঁধ ভাঙার আওয়াজ আত্মপ্রকাশ করেছে; সেহেতু দিনটিকে সামনে রেখে কিছু ওয়াদা করে যান আজকে-
# স্বাধীনতা বিরোধীদের এই ব্লগ থেকে বিতারিত করতে হবে।
# কোনো দল, বা গোষ্ঠীর হয়ে যারা দালালি করে, তাদের বিতারিত করতে হবে।
# স্বাধীনতার পক্ষ নিয়ে লিখে যারা ব্যান হয়েছেন, তাদের আনব্যান করতে হবে।
এগুলো ব্লগারদের প্রানের দাবি। রাজাকার নিপাত যাক, সা,ইন এগিয়ে যাক...
ভালো থাকুন সবাই এবং ব্লগিং দিবসকে সার্থক করে তুলুন।
জটিল বলেছেন:
জটিল নিক এর জন্মদিন এটা , ঘোষণা করা হোক ভাল ভাবে খেয়াল কইরা কিন্তু ।
আমার মনে হয় এ দিনটাকে কোনভাবেই অন্য কোনকিছুর স্মারক করা উচিত হবেনা
খোমেনী ইহসান বলেছেন:
সা.ই কর্তৃপক্ষ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের দিনে বাংলা ব্লগ দিবস পালন করবার আয়োজন করেছে। শাদা চোখে বিষয়টা ভালোই লাগে। স্থির করে ঝুলানো পোস্টটাতে প্লাস আর তেল মারার ব্যাপার মুড়ি-মুড়কি হয়ে যাওয়ায় একটু আশঙ্কার কথা বলতে চাচ্ছি-বিশ্ব বেহায়া এরশাদ বন্দুকের জোরে ক্ষমতা দখলের পর দেশের তাবৎ বিপ্লবী ও গণতন্ত্রীদের মধ্যে একটা ইন্দুরও এর কোন প্রতিবাদ জানাইলো না। সর্ব প্রথম ১৯৮৩'র ১৪ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাজপথে প্রতিবাদ জানায়। তারা বেহায়া এরশাদের বিরুদ্ধে কথা বলে। স্বৈরাচারের শাসনকালের এই পয়লা প্রতিবাদে এরশাদ মহা রোষে প্রতিবাদরত ছাত্রদের সমাবেশে ট্রাক চালিয়ে দেয়। তাতে দিপালী সাহাসহ আরও কয়েক জন ছাত্র শহীদ হন। এই শহীদদের ছাত্র সমাজ দীর্ঘ সময় ধরে বেশ শ্রদ্ধার সাথেই স্মরণ করতো।
কিন্তু ৯০ এ সাপ্তাহিক যায়যায়দিনের শফিক রেহমান ভালোবাসা দিবসের আয়োজন করেন ১৪ ফেব্রুয়ারি। এই ভালোবাসা দিবস বাংলাদেশে এখন এমন দিবসে পরিণত হয়েছে যা সারা দেশেই ছড়িয়ে পড়েছে। এই দিবস পালনে ভালোবাসা বাড়ে না কমে জানিনা। তবে বেশ আলগা কিস এগাল ওগাল রাঙ্গিয়ে যায় নিশ্চিত। ফাঁক তালে বাণিজ্যও করে মিডিয়া, রুটি, বিস্কুট, ফুঁচকা, চাইনিজ খাদ্য অলারা আর হোটেল মালিকরা।
মাঝখান থেকে হারিয়ে গেছে ১৪ ফেব্রুয়ারির শহীদ দিপালী সাহারা। একটি জাতির জীবনে ভালোবাসা কী কাজে আসে জানিনা, তবে শহীদদের ভুলে যাওয়াটা কতো দুঃখের ও শোকের তা বলগাইয়া বোঝানোর দরকার নাই।
অথচ বাংলাদেশে ভালোবাসার জন্য একটা দিবস হিসেবে ১ লা ফাল্গুনকে নির্ধারণ করা যেতো। কিন্তু শফিক রেহমান একটা শহীদ দিবসকে ভালোবাসা দিবস করে স্বৈরাচার বিরোধী চেতনাকে খাঁটো করে ফেললেন। যার ফলাফল হিসেবে এখন বিশ্ববেহায়া এরশাদ এখন নতুন করে আমাদের সামনে উপস্থিত হয়ে গেলেন। কে না জানে এদেশের শাসকদের মধ্যে এরশাদই সবেচেয়ে বেশি ভালোবাসাবাসির সাথে জড়িত। তিনি কবরে যাওয়ার আগেও রমণ করেন, বাচ্চার বাবা হওয়ার দাবি করেন। তো শহীদ দিবসে ভালোবাসা দিবস পালন হলে তিনি নির্ভার হয়ে যেতে পারেন। ১৪ ফেব্রুয়ারি ছাত্র হত্যার গ্লানি থেকে তিনি মুক্ত হয়ে যান।
বিগত দুই বছরের মুখোশধারী স্বৈরশাসনের প্রথম বছরে অর্থাৎ ২০০৭ এর ১৪ ফেব্রুয়ারি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্ররা 'শিক্ষা বাণিজ্যের' প্রতিবাদে কলা ভবনের সমস্ত বিভাগে ধর্মঘট পালনের মাধ্যমে ১৪ ফেব্রুয়ারির চেতনাটা ধরতে চেষ্টা করে সফল হয়েছি। কিন্তু পরের বছরেই ভালোবাসা দিবসের জোরটা আমাদের এক বছর আগের সাফল্যকে আন্দোলনকারীদের ভেতর থেকেই মুছে ফেলতে সক্ষম হয়।
এখন কথা হচ্ছে, ১৬ ডিসেম্বর বাংলাদেশের সহ বিশ্বের সকল স্বাধীনতাকামী মানুষের জন্য অত্যন্ত মর্যাদার ও উল্লসিত হওয়ার দিন। এদিনটা শুধই বিজয়ের। এদিনে অন্য কিছুকে টেনে আনাটা শুভবুদ্ধির কাজ হতে পারে না।
আমরা ভোগী জীবনের লীলা দেখছি বিশ্বময়, তাতে কিন্তু সব কিছু ভুলে যাওয়ার একটা ব্যাপার দাড়িয়ে গেছে। হয়তো বাংলাদেশেও এক সময় বিজয় দিবস ভুলে যাওয়া হবে। শুধু একটা বুলি আওড়ানোর দিবস হিসেবেই ১৬ ডিসেম্বর প্রতিবছর আমাদের মাঝে উপস্থিত হবে। যদি না আমরা এ দিবসটার মর্যাদা, অনন্যতা, অখন্ডতা ও কোন কিছুর সাথে জড়িয়ে যাওয়ার ব্যাপারে আগে ভাগেই সাবধান হই।
বাংলাদেশে ও প্রবাসে এখন অনেক লোক ব্লগিং এ জড়িত। তারা যদি এ দিন বিজয় দিবসের পাশাপাশি আরেকটা দিবস পালনে লিপ্ত হয়ে পড়ে তাহলে বিষয়টা ভালো হয় না। একটা অকাজ হয়। বিজয় দিবসকে বিয়ে পড়ানোর ব্যাপার হয়ে যায়।
আমি মোটের উপর বলতে চাচ্ছি এ দিন বাংলা ব্লগ দিবস পালন না করা হোক। এ ব্যাপারে সা.ই. কর্তৃপক্ষকে বলবো আপনারা বাংলা ব্লগের চিন্তা নিশ্চয় অন্য কোন দিন থেকেই করেছেন। এ দিন শুভ বাংলা ব্লগিং ঘটিয়েছেন মূলত বিজয় দিবসের তাৎপর্য মাথায় রেখে। সুতরাং দিবসটা সরিয়ে অন্য কোন দিনে নিয়ে যান। ১৬ ডিসেম্বর আমরা শুধুই বিজয় দিবস পালন করতে চাই। অন্য কিছু না।
এ ব্যাপারে আমি সহ ব্লগারদের সমর্থন আশা করছি।
এ. এস. এম. রাহাত খান বলেছেন:
ভালো উদ্দ্যোগ,তবে ১৬ ডিসেম্বরকে আর কন নামে না ডেকেই এটা করলে আরো ভালো লাগত
শামীম রিয়াজ বলেছেন:
১৬ ই ডিসেম্বর আমাদের জন্যে শুধুই বিজয় দিবস।কোন ব্লগ দিবস ও না, কোন সাময়িকী দিবসও না। এখনই এই নাম পরিবর্ত্ন করা হোক এবং এধরনের দিবস করতে চাইলে অন্য কোন দিনে করা হোক।ধন্যবাদ।
`হাসান বলেছেন:
রাজাকর জামাতি মনোভাব সম্পন্ন ব্লগারদের কি এই আয়োজনে স্বাগত জানানো হবে না তাদের অংশগ্রহন নিরুতসাহিত করা হবে তা কিলিয়ার করা হোক ।
কুনো ড়াজাকার তিনকোনা ছাগুর লগে এক সাতে বসতে চাইনা
বিগব্যাং বলেছেন:
বিজয় দিবস নিয়ে ব্লগ সিবস মার্কা এইসব উদ্দেশ্যমূলক ও পিচ্ছিল বদমায়েশিপ্রসূত চাণক্য কূটনামি'র বিষদাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও...মাইনাস...
ফকির ইলিয়াস বলেছেন:
বাংলা ব্লগের জয় হোক। বাংলা ব্লগ দিবস অমর হোক।প্রবাসে থাকলেও প্রাণ থাকবে প্রিয় ব্লগারদের সাথে।
সবাই কে মহান বিজয় দিবসের লালগোলাপ শুভেচ্ছা ।
সাইফুর বলেছেন:
চট্টগ্রামে আছি...অনুষ্ঠানের জন্য শুভ কামনা
হাসিব বলেছেন:
মোহাম্মদ আরজুর বাংলা ব্লগ বিষয়ে জ্ঞানের বহর দেখে যুগপত ব্যথিত ও আতঙ্কিত ।
এস্কিমো বলেছেন:
সামহোয়ার ইনের শুভ জন্মদিনের শুভেচ্ছা। সামহোয়ারের অগ্রযাত্রা ও সমৃদ্ধি কামনা করছি। কিন্তু খটকা লাগলো "বাংলা ব্লগ দিবস" পালনের ঘোষনা নিয়ে। পুরো বিষয়টা অবশ্যই ভাল। রেলি করে - চা খেয়ে যদি সচেতনতা বাড়ে ক্ষতি কি।
শুধু আপত্তি থাকলো - বাংলাদেশের জন্যে বিরাট একটা দিবস সেই। আশা করা হয় ধর্ম বর্ণ এলাকা নির্বিশেষে একটা জাতি হিসাবে একটা দিন পালন করা হবে বিজয়ের আনন্দকে স্মরণ করে। (অবশ্যই রাজাকারগোস্ঠীর ভন্ডামী বাদে)। সেই দিনে আরেকটা দিবসের পরিকল্পনা করাটা ঠিক হয়নি।
অনুরোধ থাকলো - দিনটি পুনর্বিবেচনা করুন। পরবর্তী সাপ্তাহিক ছুটির দিনকে বেছে নিতে পারেন। যেমন দেখা যায় - পশ্চিমে অনেক দিবস আর বন্ধ নির্বারিত হয় সাপ্তাহিক ছুটির পর দিন সোমবার হিসাবে - কোন নির্দিষ্ট তারিখকে ধরে না রেখে বলা যেতে পারে - ডিসেম্বরের ২য় বা ৩য় সাপ্তাহিক ছুটির দিনটি হবে ""বাংলা ব্লগ দিবস" ।
মনে হয় এতে কারো আপত্তি থাকবে না।
বিষয়টি পুনর্বিবেচনার জন্যে সামহোয়ার ইনের কর্তৃপক্ষকে অগ্রীম ধন্যবাদ
আরিফ জেবতিক বলেছেন:
বাংলা ব্লগ দিবস উদযাপন করার প্রস্তাবটি ভালো , তবে সেটি অবশ্যই ষোলই ডিসেম্বর বা অন্য কোন জাতীয় দিবসে নয় । ষোলই ডিসেম্বর আমাদের বিজয় দিবস , একই সাথে অন্য দিবস হিসেবে পালন করাটা সমর্থন করি না ।
বিজয় দিবস হিসেবে সামহোয়্যার যদি পোস্টে বর্ণিত উদ্যোগগুলো নেয় তাহলে ভালো লাগবে আমার ।
রাজর্ষী বলেছেন:
বিজয় দিবসে যেমন বাংলা ব্লগের যাত্রা শুরু করেছিলো সা.ই. তেমনি বিজয় দিবসে ব্লগাররা মিলে সেটা স্বরন করার উদ্যোগ নিতেই পারে। তবে বিজয় দিবসে সা.ই. ব্লগাররা একত্রিত হয়ে বিজয় দিবস উদযাপন করুক পাশাপাশি বাংলা ব্লগের বর্ষপুর্তি উদযাপন করতে পারে। কিন্তু ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ব্যাপরে কোন কথা না বলে ব্লগ দিবস পালন করা সমর্থন করি না। ব্যাপারটা অত্যন্ত বাজে লাগছে।
বিপ্লব কান্তি বলেছেন:
শহিদ মিনারের বেদিতে এড লাগানো নিয়ে প্রতিবাদ করেছিলাম অনেক আগে । সিলেটের এক শহীদ মিনারে এই নিয়ে রক্তারক্তি হয়েছিল।আজকে ও বলব, ১৬ ই ডিসেম্বরকে ব্লগ দিবসের ঘোষনা সরিয়ে ফেলুন।
সব কটা জানালা খুলে দাও না , আমি গাইব গাইব বিজয়ের গান, ওরা আসবে চুপিচুপি, যারা এই দেশটিকে ভালবেসে দিয়ে গেছে প্রান।
Click This Link
সালাম হে ভাইরা, বন্ধুরা, তোমরা দেশটিকে স্বাধিন করেছিলে। আমার সেই যুদ্ধে যাওয়ার সুযোগ হল না।
একদিন না। ৩৬৫(+১) দিনই বাংলা ব্লগদিবস হবে।
বউ ছাড়া এক মাস থাকোন যায়, কিন্তু কোন শালা পাড় ব্লগার ব্লগ ছাইড়া একদিন থাকে!
বিবর্তনবাদী বলেছেন:
কতই রঙ্গ দেখি দুনিয়ায়
ও ভাই রে, ও ভাই
কতই রঙ্গ দেখি দুনিয়ায়
আমি যেই দিকেতে চাই
দেখে অবাক বনে যাই
আমি অর্থ কোন খুঁজে নাহি পাই রে
ও ভাই অর্থ কোন খুঁজে নাহি পাই রে
ওরে ভাই রে, ওরে ভাই রে ভাই রে
কতই রঙ্গ দেখি দুনিয়ায় ...।
ব্যাপার না নোটিশ বোর্ড
সাফায়েত বলেছেন:
দয়া করে ১৬ ডিসেম্বর কে অন্য কোন দিবস দিয়ে ভারযুক্ত করবেন নালিখেছেন সু-শান্ত, ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৪৬
Click This Link
বাংলাদেশীদের সর্বশ্রেষ্ট দিন ১৬ ডিসেম্বর। এই দিনে অন্য কোন দিবস হতে পারে না। সাম-ইন বাংলা ভাষায় ব্লগিং এর অগ্রপথিক। এটা কে না মানে? এইজন্য এই মহান দিনকে "বাংলাব্লগ দিবস" নামে আখ্যায়িত করা কোন ভাবেই মেনে নেওয়া যায় না।
দয়া করে আবার ভাবুন।
শঙ্খচীল বলেছেন:
অভিনন্দন।
এম্নিতেই বলেছেন:
বিবর্তনবাদী বলেছেন:কতই রঙ্গ দেখি দুনিয়ায়
ও ভাই রে, ও ভাই
কতই রঙ্গ দেখি দুনিয়ায়
আমি যেই দিকেতে চাই
দেখে অবাক বনে যাই
আমি অর্থ কোন খুঁজে নাহি পাই রে
ও ভাই অর্থ কোন খুঁজে নাহি পাই রে
ওরে ভাই রে, ওরে ভাই রে ভাই রে
কতই রঙ্গ দেখি দুনিয়ায় ...।
ব্যাপার না নোটিশ বোর্ড
আরণ্যক যাযাবর বলেছেন:
রাজাকারের ছানাপোনার হাজির এর মধ্যেই। উপরের দুটো কমেন্ট দেখে নিন। কাদের পৃষ্ঠপোষকতা করা হচ্ছে এর মাধ্যমে।
সওয়াবের কাম করছেন।
দিশাহারা ওমর সোলাইমান বলেছেন:
১৬ ডিসেম্বর উপলক্ষে ব্লগে রাজাকার-জামাতী প্রচারনা নিষিদ্ধ করার দাবী জানাই।
ব্লগে রাজাকারী পোষ্ট এপ্রুভ কইরা, শাহাবাগে গিয়া পতাকা কপালে বাইন্ধা ফুর্তি কইরা, আর আপিসে মদ গিলা বিজয় দিবস উদযাপনের মানে দেখি না।
আর "আমরা" কারা এই প্রশ্ন উপরে আসছে। এইটা নিয়া আর কিছু বল্লাম না।
অফটপিক: এই পোষ্ট টা কোনো পেইড ব্লগাররে দিয়া উঠাইলে আরও দৃষ্টিনন্দন হইতো।
নাফিস ইফতেখার বলেছেন:
মামু বলেছেন: নাফিস ইফতেখার @ গ্যালনের পুরা তেল কি মাইখ্যা দিলেন.... ?নিজের জন্য কিচুই রাকলেন না?
আপচুস....
মামু, তেল দিয়ে কি বুঝালেন জানি না। আমি কিন্তু বাংলা ব্লগ দিবসের কনসেপ্টটাকে ভালো পেয়েছি তাই ঐ ছবিটা দিয়েছি, কোন তারিখে হবে তা চিন্তা করে দেইনি। কিন্তু আপনার হয়তো খারাপ লেগেছে সেটা........
আহমাদ মোস্তফা কামাল বলেছেন:
তৃতীয় বর্ষপূর্তিতে অভিনন্দন।বাংলা ব্লগিং-এর ক্ষেত্রে সা.ইন পথিকৃতের ভূমিকা পালন করেছে ও করছে। বাংলা ব্লগ দিবসও পালন করা যেতে পারে। যে কোনো উৎসবই আনন্দদায়ক। কিন্তু দিবসটি ১৬ ডিসেম্বরে পালন না করে অন্য কোনো দিনে পালন করার অনুরোধ করছি। বিজয় দিবসে আমরা এমনিতেই উৎসব করি, একইসঙ্গে যাবতীয় অনাচার ও প্রতিক্রিয়াশীলতার বিরুদ্ধে প্রতিবাদ করি, যুদ্ধাপরাধীদের বিচার দাবি করি - অর্থাৎ নানারকম কর্মকাণ্ডে ও আয়োজনের মধ্যে আমাদের দিন কাটে। ওই দিনই ব্লগ-দিবসের র্র্যালিটিকে নিঃসন্দেহে দৃষ্টিকটু মনে হবে। ওইদিন বরং সা.ইন-এর পক্ষ থেকে বিজয় দিবস পালনের উদ্যোগ নেয়া যেতে পারে এবং ডিসেম্বরের অন্য যে কোনো একটি দিনে ব্লগ-দিবসের উৎসব করা যেতে পারে।
এখানে যেসব ব্লগার বিজয় দিবসে এই আয়োজনের বিরোধিতা করেছেন, আমি তাদের সঙ্গে সহমত পোষণ করি, এবং এ-ও মনে করি, এরা সবাই সা.ইন-এর মঙ্গলাকাঙ্ক্ষী।
আশা করছি, সিদ্ধান্তটি আপনারা পূণর্বিবেচনা করবেন।
তৃতীয় বর্ষপূর্তিতে আবারও অভিননন্দন রইলো ব্লগ সংশ্লিষ্ট সবাইকে।
আরণ্যক যাযাবর বলেছেন:
ডিসেম্বরের দ্বিতীয় বা তৃতীয় শনিবার করেন।
আমি মনে করি, ছুটির দিন হওয়ায় ড়্যালিতে সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি হবে।
রোবোট বলেছেন:
রোবোকপের সাথে একমত। ১৬ ডিসেম্বর কে মাফ করুন। ব্লগ দিবসের চেয়ে বিজয় দিবস অনেক বড়।
রাশেদ বলেছেন:
জন্মদিনের শুভেচ্ছা সা.ইন ব্লগকে।---
তবে মাইনাস দিলাম ১৬ ডিসেম্বরে এইরকম হাস্যকর কিছু করার প্ল্যান দেখে।
"আমরা বিজয় দিবস এর আনন্দের পাশাপাশি এই দিনটিকে “বাংলা ব্লগ দিবস” হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছি।" আপনারা ঘোষনা/সিদ্ধান্ত দিতে পারেন না। ব্লগারদের মতামত অবশ্যই আপনাদের শুনতে হবে।
রোবোকপ বলেছেন:
উদ্যোগে মাইনাস।
আসিফ বলেছেন:
হ্যাপি ব্লগ ডে!
সরপ বলেছেন:
সুন্দর উদ্দগ।
আরণ্যক যাযাবর বলেছেন:
আহমাদ মোস্তফা কামাল এর কমেন্টে পূর্ণ সহমত। সেটাই আমার ও আমি বিশ্বাস করি বেশিরভাগ ব্লগারের মত।
নুরুন্নবী হাছিব বলেছেন:
শুভেচ্ছা রইল...
প্রথম বাংলা বলেছেন:
১৬ ই ডিসেম্বর অনেকেরই আপত্তি। আপত্তির যুক্তিও প্রকট।
যে দিন ব্লগের উদ্যোগ নেয়া হয়েছিল সেই দিনট টিকে করা যেতে পাড়ে।
আর তাছাড়া দ্বিবস করতে করতেত আমাদের অবস্থা শেষ।
বর্ষ পুর্তি করলেই ত চলে।
আছহাবুল ইয়ামিন বলেছেন:
@আহমাদ মোস্তফা কামালএকটু অন্যভাবে দেখা যায় না। বিজয় দিবসে যাবতীয় অনাচারের বিরুদ্ধে ন্যায়ের জয়কে স্মরণ করি, উৎসব করি। অন্যায়ের প্রতিবাদও করি। এই বিজয় দিবসকে সম্মান জানিয়েই অনলাইনে স্বাধীনভাবে বাংলা লেখার মাধ্যম যাত্রা শুরু করেছিল এদিন। একে কি একই সাথে বাকস্বাধীনতার যাত্রা হিসেবেও দেখা যায় না? তাতে কি বিজয় দিবসের সম্মান কিছু কমে?
সেলটিক সাগর বলেছেন:
-29
তৃতীয় বর্ষপূর্তিতে জন্মদিনের শুভেচ্ছা রইলো ব্লগ সংশ্লিষ্ট সবাইকে।
মাইনাস দিলাম ১৬ ডিসেম্বরে এরকম কিছু করার প্ল্যান দেখে।
২ টি অনুরোধ করছি..
ক. সিদ্ধান্তটি আপনারা পূণর্বিবেচনা করবেন।
খ. বিজয় দিবসে মনোগ্রাহী একটি ব্যনার দেবেন।
ধন্যবাদ।
নরাধম বলেছেন:
তীব্রভাবে দ্বীমত পোষণ করছি। ১৬ই ডিসেম্বর অন্য কোন দিবস-ফিবস চাইনা।
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
অনুষ্ঠানে যাবার প্ল্যান ছিলো শামীম ভাই থেকে শুনেই। কিন্তু মহান বিজয় দিবসে , স্বাধীনতা দিবসে অন্য কোনো দিবস হতে পারে না। অনুষ্ঠান হইতে পারে, সব হইতে পারে, আমিও যাবো। কিন্তু কোনো দিবস না।
তাহলে পরবর্তী স্বাধীনতা দিবস থেকে যদি 'গ্রামীণ প্রতিষ্ঠা দিবস ' শুরু হয়?
পারভেজ বলেছেন:
নেট ঘেটে দেখলামওয়ার্ল্ড ব্লগ ডে ( ৩১ শে অগাস্ট) এ পালন করছে অনেকেই। কোন নির্দিস্ট কারণ খুঁজে পাইনি এর পিছনে। এর প্রেক্ষাপটে আমার মনে হচ্ছে এটা নিয়ে বোধহয় একটু ভাবনা চিন্তার অবকাশ আছে।
নোটিশবোর্ডের অনুষ্ঠানসূচী অনুযায়ী ১৬ ই ডিসেম্বর সা ইন এর সূচনা দিবস উপলক্ষ্যে অবশ্যই এ ধরণের আয়োজন ভালো এবং থাকা উচিত। কিন্তু 'ব্লগ দিবস' ব্যাপারটা মনে হয় এতো সরল বা এতো ব্যক্তিগত নয়। একটা প্রতিষ্ঠান চাইলেই নিজের জন্মদিবসকে একটা জাতীয় রূপ খুব সহজ ঘোষণায় মনে হয় দিতে পারে না বা দেয়া ঠিক নয়, এটা অর্জনের ব্যাপার। হয়তো সা ইন কখনো তা অর্জন করতেও পারে। এই দিনটিতে কিংবা অন্য কোন দিনে সা ইন এর অগ্রযাত্রাকে স্মরণ করেই কোন একসময় বাংলা ব্লগার কম্যুনিটি এমন কোন আনুষ্ঠানিক দিবস পালন করবে। এই মুহূর্তটা এখনো তার জন্য যথাযথ মনে হচ্ছেনা।
আর একটা প্রশ্ন সা ইন কর্তৃপক্ষ ও সহব্লগারদের কাছে.........
"আমরা কি ১৬ই ডিসেম্বরের বিজয়দিবস কে তার যথাযথ মর্যাদা দিতে পেরেছি? মূল্যায়িত কি হয়েছে? আজকে স্বাধীনতার ৩৭ বছর পর? এই কাজটাই কি সবার আগে করা উচিত ছিলনা?"
আরিফুল হোসেন তুহিন বলেছেন:
মাইনাস
এখনই সময় বলেছেন:
সামহয়্যারের জন্ম দিনে ক্যান "বাংলা ব্লগ দিবস" পালন হবে?বাংলা ব্লগিং এর জন্য কি এর আগে আর কোন সাইট ছিল না?
সাধারনত সর্ব প্রথম যারা শুরু করে তাদেরকেই স্বরন করে দিবস পালন করা হয়ে থাকে। সুতরাং সামহয়্যার কে প্রমান করতে হবে তাদের আগে (১৬ই ডিসেম্বর, ২০০৫) আর কোনো বাংলা ব্লগ সাইট ছিল না।
প্রসঙ্গতো উল্লেখ্য যে, আমার কাছে ১৬ ডিসেম্বর "স্যামহয়্যার" দিবস পালনে কোন আপত্তি নাই।
সবাই দলে দলে মাইনাস দিয়ে যান, স্বাধীনতা দিবসের বেইমানদের জন্য।
মানুষ বলেছেন:
১৬ ডিসেম্বর শুধুই বিজয় দিবস। সেদিন অন্য কোন দিবস পালনে আমার কোন আগ্রহ নেই। মাইনাস দিলাম।
মনজুরুল হক বলেছেন:
"আমরা বিজয় দিবস এর আনন্দের পাশাপাশি এই দিনটিকে “বাংলা ব্লগ দিবস” হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছি।"
এ পর্যন্ত ঠিক আছে।অফিসে চা-চক্র সেটাও চলতে পারে। কিন্তু ব্লগ দিবসে শোভাযাত্রাটা বাতিল করার অনুরোধ থাকল।
যদিও বিজয় দিবস শোকের দিন নয়,কিন্তু আনন্দেরও নয়। সরকারী অর্থ ব্যয়ে যদিও আনন্দমিছিল করা হয়..কিন্তু আসলে দিনটা বিশাল এক বেদনাবিধুর দিন। পর্ব্বতসমান আত্মত্যাগের পর পাওয়া আনন্দদিন। সেই আনন্দ উদযাপন মানেই কিন্তু শুধুই আনন্দ নয়।
আশা করছি অফিসের অনুষ্ঠানে থাকতে পারব। শুভ হোক জন্মতিথি।শুভ হোক উদ্যোগ। সামহোয়ার ইন দীর্ঘজীবী হোক।
নাস্তিকের ধর্মকথা বলেছেন:
খোমেনী ইহসান বলেছেন: সা.ই কর্তৃপক্ষ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের দিনে বাংলা ব্লগ দিবস পালন করবার আয়োজন করেছে। শাদা চোখে বিষয়টা ভালোই লাগে। স্থির করে ঝুলানো পোস্টটাতে প্লাস আর তেল মারার ব্যাপার মুড়ি-মুড়কি হয়ে যাওয়ায় একটু আশঙ্কার কথা বলতে চাচ্ছি-
বিশ্ব বেহায়া এরশাদ বন্দুকের জোরে ক্ষমতা দখলের পর দেশের তাবৎ বিপ্লবী ও গণতন্ত্রীদের মধ্যে একটা ইন্দুরও এর কোন প্রতিবাদ জানাইলো না। সর্ব প্রথম ১৯৮৩'র ১৪ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাজপথে প্রতিবাদ জানায়। তারা বেহায়া এরশাদের বিরুদ্ধে কথা বলে। স্বৈরাচারের শাসনকালের এই পয়লা প্রতিবাদে এরশাদ মহা রোষে প্রতিবাদরত ছাত্রদের সমাবেশে ট্রাক চালিয়ে দেয়। তাতে দিপালী সাহাসহ আরও কয়েক জন ছাত্র শহীদ হন। এই শহীদদের ছাত্র সমাজ দীর্ঘ সময় ধরে বেশ শ্রদ্ধার সাথেই স্মরণ করতো।
কিন্তু ৯০ এ সাপ্তাহিক যায়যায়দিনের শফিক রেহমান ভালোবাসা দিবসের আয়োজন করেন ১৪ ফেব্রুয়ারি। এই ভালোবাসা দিবস বাংলাদেশে এখন এমন দিবসে পরিণত হয়েছে যা সারা দেশেই ছড়িয়ে পড়েছে। এই দিবস পালনে ভালোবাসা বাড়ে না কমে জানিনা। তবে বেশ আলগা কিস এগাল ওগাল রাঙ্গিয়ে যায় নিশ্চিত। ফাঁক তালে বাণিজ্যও করে মিডিয়া, রুটি, বিস্কুট, ফুঁচকা, চাইনিজ খাদ্য অলারা আর হোটেল মালিকরা।
মাঝখান থেকে হারিয়ে গেছে ১৪ ফেব্রুয়ারির শহীদ দিপালী সাহারা। একটি জাতির জীবনে ভালোবাসা কী কাজে আসে জানিনা, তবে শহীদদের ভুলে যাওয়াটা কতো দুঃখের ও শোকের তা বলগাইয়া বোঝানোর দরকার নাই।
অথচ বাংলাদেশে ভালোবাসার জন্য একটা দিবস হিসেবে ১ লা ফাল্গুনকে নির্ধারণ করা যেতো। কিন্তু শফিক রেহমান একটা শহীদ দিবসকে ভালোবাসা দিবস করে স্বৈরাচার বিরোধী চেতনাকে খাঁটো করে ফেললেন। যার ফলাফল হিসেবে এখন বিশ্ববেহায়া এরশাদ এখন নতুন করে আমাদের সামনে উপস্থিত হয়ে গেলেন। কে না জানে এদেশের শাসকদের মধ্যে এরশাদই সবেচেয়ে বেশি ভালোবাসাবাসির সাথে জড়িত। তিনি কবরে যাওয়ার আগেও রমণ করেন, বাচ্চার বাবা হওয়ার দাবি করেন। তো শহীদ দিবসে ভালোবাসা দিবস পালন হলে তিনি নির্ভার হয়ে যেতে পারেন। ১৪ ফেব্রুয়ারি ছাত্র হত্যার গ্লানি থেকে তিনি মুক্ত হয়ে যান।
বিগত দুই বছরের মুখোশধারী স্বৈরশাসনের প্রথম বছরে অর্থাৎ ২০০৭ এর ১৪ ফেব্রুয়ারি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্ররা 'শিক্ষা বাণিজ্যের' প্রতিবাদে কলা ভবনের সমস্ত বিভাগে ধর্মঘট পালনের মাধ্যমে ১৪ ফেব্রুয়ারির চেতনাটা ধরতে চেষ্টা করে সফল হয়েছি। কিন্তু পরের বছরেই ভালোবাসা দিবসের জোরটা আমাদের এক বছর আগের সাফল্যকে আন্দোলনকারীদের ভেতর থেকেই মুছে ফেলতে সক্ষম হয়।
এখন কথা হচ্ছে, ১৬ ডিসেম্বর বাংলাদেশের সহ বিশ্বের সকল স্বাধীনতাকামী মানুষের জন্য অত্যন্ত মর্যাদার ও উল্লসিত হওয়ার দিন। এদিনটা শুধই বিজয়ের। এদিনে অন্য কিছুকে টেনে আনাটা শুভবুদ্ধির কাজ হতে পারে না।
আমরা ভোগী জীবনের লীলা দেখছি বিশ্বময়, তাতে কিন্তু সব কিছু ভুলে যাওয়ার একটা ব্যাপার দাড়িয়ে গেছে। হয়তো বাংলাদেশেও এক সময় বিজয় দিবস ভুলে যাওয়া হবে। শুধু একটা বুলি আওড়ানোর দিবস হিসেবেই ১৬ ডিসেম্বর প্রতিবছর আমাদের মাঝে উপস্থিত হবে। যদি না আমরা এ দিবসটার মর্যাদা, অনন্যতা, অখন্ডতা ও কোন কিছুর সাথে জড়িয়ে যাওয়ার ব্যাপারে আগে ভাগেই সাবধান হই।
বাংলাদেশে ও প্রবাসে এখন অনেক লোক ব্লগিং এ জড়িত। তারা যদি এ দিন বিজয় দিবসের পাশাপাশি আরেকটা দিবস পালনে লিপ্ত হয়ে পড়ে তাহলে বিষয়টা ভালো হয় না। একটা অকাজ হয়। বিজয় দিবসকে বিয়ে পড়ানোর ব্যাপার হয়ে যায়।
আমি মোটের উপর বলতে চাচ্ছি এ দিন বাংলা ব্লগ দিবস পালন না করা হোক। এ ব্যাপারে সা.ই. কর্তৃপক্ষকে বলবো আপনারা বাংলা ব্লগের চিন্তা নিশ্চয় অন্য কোন দিন থেকেই করেছেন। এ দিন শুভ বাংলা ব্লগিং ঘটিয়েছেন মূলত বিজয় দিবসের তাৎপর্য মাথায় রেখে। সুতরাং দিবসটা সরিয়ে অন্য কোন দিনে নিয়ে যান। ১৬ ডিসেম্বর আমরা শুধুই বিজয় দিবস পালন করতে চাই। অন্য কিছু না।
এ ব্যাপারে আমি সহ ব্লগারদের সমর্থন আশা করছি।
-----------------
কমেন্ট টিতে প্লাস।
ফালতু পোস্টে কষে মাইনাস...
মোসতফা মনির সৌরভ বলেছেন:
কোনভাবেই মানতে পারলাম না ১৬ ডিসেম্বরকে "বাংলা ব্লগ দিবস" ঘোষনা করার বিষয়টি। এতদিন থাকতে কেন এইদিনটিকে বেছে নিতে হবে বাংলা ব্লগ দিবস করার জন্য, সেটিও বুঝলাম না। আর যারা ঘোষনা দিল "আমরা", এই আমরা কারা? সা হো ছাড়াও আরও অন্যান্য ব্লগ রয়েছে। কোন ব্লগারের মতামত না নিয়ে নিজেদের মত ঘোষনা করে দেয়ার মত অদ্ভুত আইডিয়াটা কোন উর্বর মস্তিষ্ক থেকে এসেছে তা জানতে পারলে ভাল হত।
একটা বিশাল অর্জন নষ্ট করার জন্য একটি বা দুটি কাজই যথেষ্ট। বাংলা ব্লগ শুরু করে সা হো যে অসাধারন কাজটি করেছিল, সেই অর্জনটিকে এভাবে নষ্ট করার কোন মানে নেই।
বন্ধ করুন এইসব ফাজলামো।
মাইনাস।
আরণ্যক যাযাবর বলেছেন:
বিজয় দিবস শুধু দিবস অর্থে কোন দিন নয়। এই দিন কতো পরিবারের জন্যে বেদনার।
আমরা ভুলে যাই ডিসেম্বরের ১৫-১৬ তেই
হয়তো পাড়ার অন্য যোদ্ধারা ফিরে এসেছেন, নিজের ভাইটি ফিরে আসে নি - সেই বেদনা নিয়ে এখনো দিন পার করে দিনটি কোন বোন। এই দিনে শিঁথির সিঁদুর মুছেছেন, সাদা শাড়ি ধরেছেন কতো স্ত্রী। স্বামী ফিরে আসেননি বলে।
এইসব বেদনার সাথে হঠকারিতা আমি করতে পারবো না।
কঁাকন বলেছেন:
আর দিন নাই ক্যালেন্ডারে?
আরণ্যক যাযাবর বলেছেন:
আমি ৭১ এ ছিলাম না। কিন্তু বিশ্বাস করি যে প্রকৃত ইতিহাস জানি।
নোটিশবোর্ডের পিছনের দায়িত্বশীল মানুষটির প্রতি অনুরোধ,
পড়ে দেখুন
জাহানারা ইমাম এর "একাত্তুরের দিনগুলি"
তার পরেও ১৬ই ডিসেম্বর নিয়ে রসিকতা করতে থাকলে অন্য কথা বলবো।
কিনে পড়ার ইচ্ছা না থাকলে ঠিকানা দিয়েন, পোস্ট করে দেবো এক কপি নিজের পয়সায় কিনে।
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন:
বিজয় দিবস ও একই সাথে বাংলাদেশী ব্লগ দিবস পালন করতে হবে। কারণ ১৬ই ডিসেম্বর আমাদের স্বাধীনতা অর্জনের দিন এবং বেশীর ভাগ প্রাধান্য তারই। আর মনে রাখতে হবে শুধু বাংলা বললে ভারতের পশ্চিমবঙ্গের কথাও আসে। স্পষ্টতই সামহোয়ারের মতন কোন দারুণ বাংলা ব্লগের কৃতিত্ব একমাত্র বাংলাদেশেী বাঙালীদের। শুভ কামনা রইল।
স্বজন বলেছেন:
বিজয় দিবসের দিন ব্লগ দিবস উদযাপন করার এই কপাল ফুটো করা বুদ্ধি কে দিল? মাইনাস
রন্টি চৌধুরী বলেছেন:
আইডিয়াটা ভাল, দিনটা ভাল না।১৬ ডিসেম্বরে বিজয় দিবস। এটা আমাদের কাছে ঈদের মত।
আপনি যদি ঈদের দিনে আর কোন একটি দিবস খাড়া করেন তাহলে ভাল লাগবে?
১৬ ডিসেম্বর সকালে বাংলা ব্লগ দিবস শোভাযাত্রা, হাংকি পাংকি...শুনতেই আমার কাছে নির্লজ্জ নির্লজ্জ লেগেছে। একদিন পরেএ দিবসটি পালন করলে হয় না? ১৬ ডিসেম্বর মাঠে যাব, বিজয় উল্লাসে অংশ নিব, বিজয় শোভাযাত্রা করব, পেট পুড়ে স্বাধীন বাতাস খাব, হাসব, কাদব। এদিন আমরা একটি শোভাযাত্রা করে যদি ব্লগ দিবস পালন করি এরচেয়ে নির্মম আর কি হতে পারে?
ব্লগ কতৃপক্ষের দিবস পালনের ব্যাপারটিতে তো আপত্তি নেই।
কিন্তু তারা ভুল দিন বেছে নিয়েছেন। বিতর্ক নিয়ে তো এ ধরনের দিবস পালন করা যায় না। এ উদ্দ্যোগও তাই সফল হবে না।
যেহেতু ব্লগারদের বিশাল একটি অংশ আপত্তি জানাচ্ছেন, তাই উচিত হবে দিনটি পরিবর্তন করা। দিবস পালনে তো কেউ বাধা দিচ্ছে না। সবার আপত্তি বিজয় দিবসের দিনে ব্লগ দিবস পালনে।
ধন্যবাদ।
এরশাদ বাদশা বলেছেন:
ঠিকই। বিজয় দিবসের দিন অন্য কোন দিবস নয়। কৃর্তপক্ষ তাদের মত পরিবর্তন করবেন আশা করি।
জোনাকি বলেছেন:
মাইনাস
ষোলই ডিসেম্বর আমাদের বিজয় দিবস , একই সাথে অন্য দিবস হিসেবে পালন করাটা সমর্থন করি না ।
বিজয় দিবস হিসেবে সামহোয়্যার যদি পোস্টে বর্ণিত উদ্যোগগুলো নেয় তাহলে ভালো লাগবে আমার ।
বিষাক্ত মানুষ বলেছেন:
মাইনাস
রাগ ইমন বলেছেন:
http://www.blogday.org/বিশ্ব ব্লগ দিবস হিসেবে ৩১শে অগাস্ট থাকতে আরেকটা ব্লগ দিবস কেন লাগবে বোধগম্য হলো না। বাংলা ব্লগের উত্তরনে উদ্যোগ গুলো ৩১শে অগাস্টই করা সম্ভব ।
১৬ই ডিসেম্বর বাংলা ব্লগ কমিউনিটির পক্ষ থেকে বিজয় দিবস পালন করা হউক । না হলে , বিজয়ের দিবসের সাথে জড়িত লাখ লাখ বাঙালী পরিবারের আবেগ আহত হওয়ার সম্ভাবনা থাকে ।
আর , বিজয় দিবসের আনুষ্ঠানিকতা বাদ দিয়ে কেউ ব্লগিং এ মনযোগ দিতে আসবে ভাবলে বোকামি হবে । আমরা , মোবাইল ফোনে সবাই সবাইকে ঈদ মোবারক জানাই ঠিকই কিন্তু তাই বলে ঈদের দিনকে মোবাইল ফোন দিবস হিসেবে ঘোষনা দেওয়ার চেষ্টাটা ............ কি বলবো .........বিরাট জোক হতো , তাই না ?
দ্রোহী বলেছেন:
১৬ই ডিসেম্বরের সাথে আমাদের বাঁধ ভাঙ্গা আবেগ জড়িত সুতরাং বাঁধ ভাঙা আওয়াজের সূচনা আজকের দিনে হলেও এর প্রতিষ্ঠা বার্ষিকী ঘটা করে পালন করতে অন্য কোন দিন কে বেছে নিতে পারি।এতে সকল ব্লগারের প্রতি সম্মান জানানোও হবে আর বিজয় দিবসের আবেগটাও অক্ষুন্ন থাকবে
রাগ ইমন বলেছেন:
ব্লগ দিবস না করে , বাংলা ব্লগের পক্ষ থেকে " বিজয় দিবস" উদযাপন ঘোষনা দিয়ে অনুষ্ঠান সূচী যা আছে তাই পালন করুন । যথেষ্ট মনযোগ পাওয়া যাবে ।
রন্টি চৌধুরী বলেছেন:
এত ব্লগার এই দিনে দিবসটি পালন করার বিপক্ষে।এখন নোটিশ বোর্ড, প্রকান্তরে ব্লগ কতৃপক্ষের সামনে দুটি অপশন,
এক, ১৬ ডিসেম্বরেই দিবস পালন, তাতে করে অনেক ব্লগার মনক্ষুন্ন হবেন এবং সামহোয়ার সম্পর্কে সবার মনে গুরুতর সন্দেহ এবং দুঃখ বোধের জন্মনিবে। আসল কথা হচ্ছে তাতে করে বাংলা ব্লগ দিবস পালনে সামহোয়ারের যে নির্ভেজাল অগ্রপথিক হিসেবে স্থান পাবার কথা তা পাবে না, বিতর্কিত একটি জিনিস স্বর্তস্ফুর্ত হয় না।
দুই, বাংলা ব্লগ দিবস অন্য কোন দিনে পালনের ঘোষনা দেয়া। যেহেতু বাংলা ব্লগ দিবস নিয়ে অনেক কথা হয়ে গেছে, এবং লোকজন এর বিপক্ষে না বলে বিজয় দিবসের দিনে এটি বেছে নেয়ায় আপত্তি জানিয়েছে সেহেতু সুযোগ রয়ে গেছে অন্য একটি দিনে এ দিবস পালনের ঘোষনা দিয়ে দেয়া। তাতে করে সকল ব্লগার এটি পালনে উৎসুক হবেন বলেই মনে হয়।
এখন ডিসিশন কতৃপক্ষের হাতে।
রন্টি চৌধুরী বলেছেন:
হুমম... জহিরের প্রস্তাব ভাল। ফেব্রুয়ারী মাসের কোন একদিন এ দিবস করা যায়। তাতে বইমেলা, বাংলা ব্লগ দিবস পালন, আন্তজাতিক মাতৃভাষা দিবস, সবমিলিয়ে দারুন একটা আমেজ আসবে। ১ ফেব্রুয়ারী একটি চমৎকার দিন হতে পারে। অথবা ২ বা ৭।খুবই ভাল হবে এমন দিন।
বিষাক্ত আলো বলেছেন:
রন্টি চৌধুরী বলেছেন: হুমম... জহিরের প্রস্তাব ভাল। ফেব্রুয়ারী মাসের কোন একদিন এ দিবস করা যায়। তাতে বইমেলা, বাংলা ব্লগ দিবস পালন, আন্তজাতিক মাতৃভাষা দিবস, সবমিলিয়ে দারুন একটা আমেজ আসবে। ১ ফেব্রুয়ারী একটি চমৎকার দিন হতে পারে। অথবা ২ বা ৭।খুবই ভাল হবে এমন দিন।
ইরতেজা বলেছেন:
আমরা বিজয় দিবস এর আনন্দের পাশাপাশি এই দিনটিকে “বাংলা ব্লগ দিবস” হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছি।------------------
তীব্র প্রতিবাদ জানাই সামহোয়ারইনের এই ধৃষ্টতা। ১৬ই ডিসেম্বর এই দিনটি আমাদের মহান বিজয় দিবস হিসেবে শুধু দেখতে চাই। এই দিনে অন্য কোন দিবস পালনের ঘোর বিরোধিতা করছি।
বছরে ২১শে ফেব্রুয়ারি, ২৬শে মার্চ এবং ১৬ই ডিসেম্বর ছাড়াও আরো ৩৬২ দিন আছে। সেই ৩৬২ দিনের কোন এক দিন “বাংলা ব্লগ দিবস” পালন করুন।
সাধারণ ব্লগারদের সহিত কোনরুপ আলোচনা না করে কর্তৃপক্ষ নিজেরা নিজেদের ইচ্ছেমত “বাংলা ব্লগ দিবস” ঘোষণা দেওয়া এবং মহান বিজয় দিবসে শহীদের প্রতি কোনরুপ শ্রদ্ধা না দেখিয়ে ১৬ই ডিসেম্বর “বাংলা ব্লগ দিবস” পালন করার ঘোষনার পোষ্টকে কষে মাইনাস দিলাম। এই হাস্যকর প্রস্তাবের বিরোধিতা করা হল।
শফিউল আলম ইমন বলেছেন:
বিজয় দিবসে অন্য কোন দিবসের বিপক্ষে আমি। এটা মেনে নিতে পারলাম না। সা.ইন. চাইলে ৩৬৪ দিনের অন্য যেকোন একটা দিন বেছে নিতে পারত কিন্তু এই উদ্ভট চিন্তা কোন ছুশীলের মাথা থেকে বের হয়েছে জানতে ইচ্ছে করতেছে।
প্রলয় হাসান বলেছেন:
মাথু দেখি আমার কথাটাই বলে দিসে!! মাথুরে ঝাঝা!!!রাশুদার সাথে একমত। আপনারা একটা প্রস্তাব তুলতে পারেন মাত্র, কিন্তু সেটাকে ব্লগারদের ঘাড়ের উপর চাপিয়ে দিতে পারেন না। ডোমিনেটিং বিহেইভিয়ারের জন্য পোস্টে মাইনাস দিলাম।
ম্যাকলাভিং বলেছেন:
চমতকার প্রস্তাব, এখানে থেমে গেলে হবেনা সা ইনকে।চৌদ্দই ডিসেম্বর বাংলা ব্লগ স্বপ্ন দিবস-আসছে ১৬ই ডিসেম্বর দিবস
ছাব্বিশে মার্চকে বাংলা ব্লগ রেসিডেনট ভাড় দিবস -২
একুশে ফেব্রুয়ারিকে বাংলা ব্লগ রেসিডেনট ভাড় দিবস -১
ঘোষনার দাবী জানাই
তামিম ইরফান বলেছেন:
কোনদিন যেনো শুনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষনা সা.ইন থেইকা প্রথম দেওয়া হইছে
বিপ্র বলেছেন:
বিজয় দিবসের দিনটিকে বাংলা ব্লগ দিবস ঘোষনার আইডিয়াটি সমর্থনযোগ্য নয়...
রাফা বলেছেন:
আমরা নিজেরাই যদি আমাদেরকে সন্মান না করি ; তাহলে এর চাইতে দুঃখের আর কিছু নাই।১৬ ডিসেম্বর ,২১ শে ফেব্রুয়ারী ,২৬ শে মার্চ ,১৫ ই আগষ্ট ; এগুলো কি শুধূ এক ,একটি দিবস না আরো অনেক কিছু।এর সাথে তো জড়িত আমাদের জিবনের সকল আশা , আকাঙ্খা,গৌরব,বীরত্ব সকল কিছুই।এগুলোকে নিয়ে আমাদের পরিক্ষা নিরীক্ষা করা কি উৎসাহ ব্যান্জক।অবশ্যই না ,ঈদের আনন্দ যেমন অন্য কিছু দিয়েই পুরন করা যায় না ঠিক তেমনি ঐ দিবস গুলিকেও অন্য কোন আবরন দেওয়া উচিত না।যদি বাংলা ব্লগ দিবস পালন করতেই হয় তাহলে অন্য কোন দিন নয় কেনো ?বাংলা ব্লগ জগতে" বাধ ভাঙাড় আওয়াজ " আজ গৌরব জনক অবস্থানে, অবস্থান করছে ;অনুগ্রহ করে এর অবমাননা করবেন না । অন্যের মত-কে সন্মান দিন নিজেরাও সন্মানীত হবেন।ধন্যবাদ।
বেয়াকুফ বলেছেন:
ফাউ, লুক দেখাইন্যা ব্লগ দিবস আর দেশপ্রেম দেখাইতেসে। ব্লগে যে রাজাকারগুলা একটার পর একটা পোস্ট দেয় (যেমুন বর্তমানের টাইটেনিয়াম, শঙ্খচীল, ইত্যাদি) সেদিকে খবর নাই, আবার বিজয় দিবস, ব্লগ আর দেশপ্রেম মারাইতেসে। ব্লগের যে কেউ চোখ মুইদা কইতে পারবে দেশদ্রোহি, রাজাকারি পোস্ট দিতেসে কারা এই ব্লগে, আর আমাগো দেশপ্রেমিক সামহোয়ারইন এর মডারেটর স্যার/ম্যাডামে চোখে দেখেন না, নাকে খাটী সরিষার তেল দিয়া নিদ্রা পাড়েন। আবার ক্রেডিট নেওনের সময় এক পায়ে খাড়া । ফাও ক্রেডিট নেওয়ার চেস্টা করে মুখস্ত দেশপ্রেমের বুলি আওড়ায়া, বিশেষ দিনগুলাতে। মাইনাস।
বেয়াকুফ বলেছেন:
ব্লগ কতৃপক্ষের কাছ থেকে এই রকম ছ্যাবলামি মার্কা চিন্তা ভাবনা দেখলে হাসি লাগে - কতটা ইম্ম্যাচুরড চিন্তা ভাবনা।
অমি রহমান পিয়াল বলেছেন:
হুমম, ১৬ ডিসেম্বর একদল লিখবে আমাদের বিজয় নিয়া আর একদল বাংলা ব্লগ দিবস নিয়া। দ্বিতীয় দলে ছাগুপার্টিরে মনের মাধুরী মিশাইয়া প্রথম পাতায় লেখতে দেখা যাবে- এই ব্লগ না হওয়ায় মুফতে জামাত-শিবিরের মেনুফেস্টো প্রচার করে যা কামিয়েছি গুগল এডসেন্সও এতো দিতে পারেনি। জয়তু সামহোয়ার
ভোরের কুয়াশা...ফয়সাল বলেছেন:
বিকেলে করা যেত
রাশেদ বলেছেন:
ফিউশন ফাইভ বলেছেন: শুধু এবারই নয়, প্রতি বছরই সামহোয়্যারইন ব্লগ ১৬ ডিসেম্বর এমন আয়োজন করবে, যাতে আপনার প্রস্তাবমতে বিজয় দিবস উপলক্ষে বাংলা ব্লগ র্যালি, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে কোনো আয়োজন প্রায় পুরোটা জুড়েই থাকবে। ফাঁকে ফাঁকে ব্লগ নিয়ে কিছু কিছু আয়োজন থাকবে।-----------------------------------------------------------------
পোস্টে লেখা "আম্রা"টা কারা? লোকালটক/ফিউশন ফাইভ জড়িত নাকি!!
এরকম চললে, পরাজিত শত্ররুরা এই দিনটাকে তাদের নিজনিজ প্রয়োজনে নানা 'দিবস' বানিয়ে ফেলবে। আর তারা রেফারেন্স দেকে ব্লগ দিবসের। এই দিনটাকে অন্য কেউ নিজের দিবস হিসেবে ঘোষণা দিতে সাহস পায়নি, এমনকি খালেদা জিয়াও নয়, সা.ই. কেন সেই ঝুঁক নেবে। খালেদা জিয়া তাঁর তিনটি জন্মদিবস বানিয়েছেন, শেষতক জাতীয় শোক দিবসকে বেছে নিয়েছেন, কিন্তু বিজয় দিবসকে নয়। আশা কবর, ১৬ই ডিসেম্বর কেবলই কবজয় দিবস। অন্য কিছু নয়। ভাভাবির কোনো বিষয় নয়, কর্মসূচি পরিবর্তন করবেন এটাই প্রত্যাশা।
একটা বিষয় সবার আলোচনায় দৃশ্যমান যে কেউই আমাদের জাতীয় দিবসের দিনটিতে এই অনাহুত দিবস পালনে আগ্রহী নয়।যেখানে এই বিষয়ে প্রায় সকলেই গুরুত্বপুর্ণ মতামত দিয়েছেন। আর তাই নোটিশবোর্ড আপনার বিবেচনাটি কি হবে তা সদগুণেই পজেটিভ আশা করছি।
রাশেদ বলেছেন:
বিজয় দিবসের সকালে ঢাবি'তে ব্লগ দিবস লিখে র্যালি করতে গেলে ঢাবি'র পোলাপাইন শিবিরের নতুন কোনো চাল মনে করে দৌড়ানি দিতে পারে বইলা সন্দেহ করতেছি! উৎসব আয়োজনের দুদিন আগে যদি ঘোষনা দেওয়া যায়, তাইলে একদিন আগে সেইটা বাদ দিয়া আবার কয়েকদিন পেছানোও যায় -- টেকনিকাল সমস্যার কিন্তু কোন স্কোপ থাকেনা।
লাবু শামস বলেছেন:
১৬ ডিসেম্বর; না, এটা ঠিক হ'চ্ছে না । এটা অন্যায় । আমার মনে হয় এটা স্বাধীনতা বিরোধী চক্রের এক জঘন্য চক্রান্ত___একে রুখতে হ'বে ।
বিজয় দিবসকে পাশ কাটানোর হীন চেস্টা এটা ।
ম্যাকলাভিং বলেছেন:
হুমকি ধামকি দৌড়ানিতে ভয় পাবেন না নুটিস বোর্ড।যেভাবেই পারেন ব্লগের সব ড়েসিডেনট ভাড়কে সাথে নিয়ে ১৬ তারিখে ব্লগ দিবস করা চাই।
বিশ্ব ব্লগ দিবস হিসেবে ৩১শে অগাস্ট থাকতে আরেকটা ব্লগ দিবস কেন লাগবে বোধগম্য হলো না। বাংলা ব্লগের উত্তরনে উদ্যোগ গুলো ৩১শে অগাস্টই করা সম্ভব ।"
একমত ... বাংলা ব্লগিংকে বিশ্বব্যাপী ব্লগিংয়ের চেয়ে আলাদাভাবে উদযাপন করাটা বোকামী হবে ...
উপরের অনেকেই যেটা বলছেন ...সামহোয়ার ১৬ই ডিসেম্বর নিজের জন্মদিন পালন করতে পারে ... বিজয় দিবস উদযাপনের অনুষ্ঠান আয়োজন করতে পারে ... ব্লগারদের সমর্থন অবশ্যই পাবে
ম্যাকলাভিং বলেছেন:
হুমকি ধামকি দৌড়ানিতে ভয় পাবেন না নুটিস বোর্ড।যেভাবেই পারেন ব্লগের সব ড়েসিডেনট ভাড়কে সাথে নিয়ে ১৬ তারিখে ব্লগ দিবস করা চাই।
বেয়াকুফ বলেছেন:
হ, হুমকি ধামকিতে না ডরানের কাম। খালি ঢাকা ইউনিভার্সিটির সামনে এই দিনে ব্লগ দিবসের র্যালি বাইর কইরেন। সাথে ব্লগের আপামর জামাত, শিবির ভাইবইনদের নিয়ে। এহন পুস্টে মাইনাস পড়তেসে, তহন কোথায় কি পড়বে সেইটা দেখনের অপেক্ষায় থাকবো।
বেয়াকুফ বলেছেন:
র্যালিতে জামাতি ভাইদের মাথায় টুপি আর জামাতি বইনদের হিজাব বাধ্যতামূলক করবেন, যাতে বুজতে সুবিধা হয় কারা বাইরাইসে।
মন মণষা বলেছেন:
ঢাকার বাইরে থাকি...আসতে পারবো না। শুভ কামনা রইলো। আর এই প্রগ্রামের লাইভ আপডেট চাই...পারলে লাইভ ওয়েব ক্যাম সহ। অন্তত এতে আমরা যারা দূরে থাকি তাদের কিছুটা আপসোস কমবে...
ম্যাকলাভিং বলেছেন:
ড়েসিডেনট ভাড় এবং ভাড়িনীদের মাথায় টুপি হিজাব বাধ্যতামূলক করবেন, যাতে বুজতে সুবিধা হয় কারা বাইরাইসে।
আরিফ জেবতিক বলেছেন:
চেতনা এতো ঠুনকো নয় যে দ্রুতই নাড়া খাবে । তবু ষাট সদস্যের মন্ত্রীসভায় একজন নিজামী আর একজন মুজাহিদের অবস্থান আপনার আমার বুকের মাঝে খচ খচ করে ।সামহোয়্যারের প্রতিষ্ঠাবার্ষিকী পালনে আমার অভিনন্দন ও শুভেচ্ছা আছে , তারাই বাংলা ব্লগ প্রসারের পথিকৃৎ ; এটা নিয়ে তর্ক নেই । যদি বাংলা ব্লগের জন্য একটি ব্লগ দিবস ঘোষনা করা হয় , তাহলে সেটিকেও স্বাগত জানাই ।
তবে ষোলই ডিসেম্বর , ছাব্বিশে মার্চ , একুশে ফেব্রুয়ারির এই তিনটি তারিখের সাথে অন্য কোন দিনকেই সমান মনে করি না । প্রথম তিনটি দিনের সাথে আমাদের পূর্বপুরুষের রক্তের দাগ মিশে আছে । এই দিনগুলোতে সংগঠন আত্মপ্রকাশ করুন , বিয়েশাদীজন্মদিন পালন করুন , কিন্তু দিনগুলোকে অন্যনামে ডাকতে গেলে বাধো বাধো লাগেই ।
বিজয় দিবসকে ছাপিয়ে ব্লগ দিবস কোনদিনই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র দশমিক ভগ্নাংশের মতোও কাছাকাছি হবে না , বিজয় দিবসের উচ্চতা এতো বিশাল । জামাতের মুক্তিযোদ্ধা সংগঠন কোনদিনই প্রকৃত মুক্তিযোদ্ধাদের সংগঠন হবে না , সেটাও আমি জানি ।
তবু বিজয় দিবসে বিজয় দিবসের শোভাযাত্রা ছাড়া অন্য শোভাযাত্রায় আমার পা সরে না ।
বেয়াকুফ বলেছেন:
ধ্যান্দা হয়া গেসে নাকি লুটিসবোর্ড? একটা কমেন্টেরও রিপ্লাই দেয় না কেলা।
জয়িতা বলেছেন:
১৬ই ডিসেম্বর বাংলা ব্লগ কমিউনিটির পক্ষ থেকে বিজয় দিবস পালন করা হউক ।
হুমায়ুন বলেছেন:
বাংলা ব্লগ এর মিলনমেলায় উপস্থিত থাকবো আশা করি।
বাতি বলেছেন:
সমর্থন করতে পারলামনা। মাইনাস।
নগর বাউল বলেছেন:
বিজয় দিবসে বাংলা ব্লগ দিবস পালন সমর্থন করি না। মাইনাস।
আমিই রূপক বলেছেন:
বিজয় দিবস পালনের জন্য সবাইকে একত্রিত হতে বলা যেতে পারে। ব্লগ দিবস পালণের জন্য নয়।
মেসবাহ য়াযাদ বলেছেন:
রাগ ইমন বলেছেন: ব্লগ দিবস না করে , বাংলা ব্লগের পক্ষ থেকে " বিজয় দিবস" উদযাপন ঘোষনা দিয়ে অনুষ্ঠান সূচী যা আছে তাই পালন করুন । রাশেদ বলেছেন: বিজয় দিবসের সকালে ঢাবি'তে ব্লগ দিবস লিখে র্যালি করতে গেলে ঢাবি'র পোলাপাইন শিবিরের নতুন কোনো চাল মনে করে দৌড়ানি দিতে পারে বইলা সন্দেহ করতেছি !
জয়িতা বলেছেন: ১৬ই ডিসেম্বর বাংলা ব্লগ কমিউনিটির পক্ষ থেকে বিজয় দিবস পালন করা হউক ।
আরিফ জেবতিক বলেছেন: চেতনা এতো ঠুনকো নয় যে দ্রুতই নাড়া খাবে । তবু ষাট সদস্যের মন্ত্রীসভায় একজন নিজামী আর একজন মুজাহিদের অবস্থান আপনার আমার বুকের মাঝে খচ খচ করে ।
সামহোয়্যারের প্রতিষ্ঠাবার্ষিকী পালনে আমার অভিনন্দন ও শুভেচ্ছা আছে , তারাই বাংলা ব্লগ প্রসারের পথিকৃৎ ; এটা নিয়ে তর্ক নেই । যদি বাংলা ব্লগের জন্য একটি ব্লগ দিবস ঘোষনা করা হয় , তাহলে সেটিকেও স্বাগত জানাই ।
তবে ষোলই ডিসেম্বর , ছাব্বিশে মার্চ , একুশে ফেব্রুয়ারির এই তিনটি তারিখের সাথে অন্য কোন দিনকেই সমান মনে করি না । প্রথম তিনটি দিনের সাথে আমাদের পূর্বপুরুষের রক্তের দাগ মিশে আছে । এই দিনগুলোতে সংগঠন আত্মপ্রকাশ করুন , বিয়েশাদীজন্মদিন পালন করুন , কিন্তু দিনগুলোকে অন্যনামে ডাকতে গেলে বাধো বাধো লাগেই ।
বিজয় দিবসকে ছাপিয়ে ব্লগ দিবস কোনদিনই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র দশমিক ভগ্নাংশের মতোও কাছাকাছি হবে না , বিজয় দিবসের উচ্চতা এতো বিশাল । জামাতের মুক্তিযোদ্ধা সংগঠন কোনদিনই প্রকৃত মুক্তিযোদ্ধাদের সংগঠন হবে না , সেটাও আমি জানি ।
তবু বিজয় দিবসে বিজয় দিবসের শোভাযাত্রা ছাড়া অন্য শোভাযাত্রায় আমার পা সরে না ।
উল্লেখিত মন্তব্যগুলোর সাথে আমিও একমত।
অরুনাভ বলেছেন:
মাইনাস.................
আইরিন সুলতানা বলেছেন:
কর্তৃপক্ষের উচিৎ ব্লগারদের বক্তব্যগুলোর জবাব দেয়া । কারণ এখানে কিছু প্রশ্ন, কিছু জিজ্ঞাসা আছে ...চুপ করে থাকলে তা কেবল বিতর্ক এবং ক্ষোভেরই জন্ম দিবে । বিশ্ব ব্লগ দিবসের পাশাপাশি যদি বাংলা ব্লগ দিবস বলেও একটা আলাদা দিবস পালন করা হয়, তাতে বাংলা ব্লগিং এরই বিশেষ প্রচার হবে
কিছু প্রশ্ন বার বারই আসছে -
১. ব্লগিং দিবসের সিদ্ধান্ত নেয়া এই "আমরা" কমিটির সদস্যবৃন্দ কারা ছিলেন ? এটি নিছক কৌতুহল নিবৃত করার মানসিকতা থেকেও জানানো যেতে পারে ...
২. হুট করে এরকম একটা ঘোষণা হয়ত চমক দেয়ার জন্য করা হয়েছে, কিন্তু তাতে হিতে বিপরীত হলো; এই ঘোষনাটি একটি জরিপ হিসেবে কি আগে নোটিশ বোর্ডে দেয়া যেত না ? তাতে আমাদের সবার ভিন্ন ভিন্ন মত হলেও অন্তত এটুকু ভাবা যেত যে, সবার অংশগ্রহণ ছিল ...
৩. কর্তৃপক্ষের নি:সন্দেহে ১৬ই ডিসেম্বরকে অবমূল্যায়ন করার ভাবনা ছিলনা বলেই ধরে নিচ্ছি, বরং তাদের আত্মপ্রকাশের দিনে নিজেদেরকে বাংলা ব্লগিং জগতে পথিকৃৎ ঘোষণা করার চেষ্টাই ছিল । তাছাড়া ১৬ই ডিসেম্বর মানুষ-জন মনে কোন শোক জমা রেখেও এক বিজয় উৎসবে মাতে । সেই সুযোগে হয়ত, আরেকটা দিবসও পালন করে নেয়া যেত ....কিন্তু যদি বাংলা ব্লগ দিবস বলে একটি বিশেষ দিবসকে সত:স্ফূর্তভাবে বিখ্যাত করার চেষ্টা থাকে তাহলে ১৬ই ডিসেম্বরে এই দিবস পালন করতে গিয়ে জনগন দুটি দিবসের মধ্যে priority খুঁজবে..নি:সন্দেহে ১৬ই ডিসেম্বর সকল কিছুর উর্ধ্বে...সেক্ষেত্রে দিবস পালনের জন্য এই দিনকে বেছে নেয়ার সিদ্ধান্ত বোকামী। কর্তৃপক্ষ কি ব্লগারদের মতামত গুলোকে প্রাধান্য দেবেন ?
৫. একটা উদাহরণ দেয়া যাক; ধরুন, আমি কালকে বাংলা ব্লগিং দিবসের ব্যানার হাতে নিয়ে rally করছি...এক শিশু যে হয়থ বিজয় দিবসের উচ্ছলতা দেখতে বার হয়েছে তার বা-মা কিনবা বড় ভাই-বোনের সাথে, সে তখন প্রশ্ন করবে, ব্লগ দিবস কি ? তাকে বলা হবে, ১৬ই ডিসেম্বর ব্লগ দিবস...ওদিকে শিশুটি কিন্তু প্রথমে জানতো ১৬ই ডিসেম্বর বিজয় দিবস...এখন শিশুটি কি দ্বিধায় পড়ে যাবে না ? তখন সে হয়ত, ব্লগ/বাংলা ব্লগ সম্পর্কে জানতে আগ্রহী হয়ে উঠবে; তার প্রশ্নগুলো সেই রকমই হবে; বিজয়ের মিছিলের আশেপাশে থেকেও বিজয় দিবস সংক্রান্ত প্রশ্নগুলো চাপা পড়ে যাবে তার মধ্যে ... ব্লগ নিয়ে উন্মাদনা হোক, তাতে সমস্যা নেই; বাংলা ব্লগিং অবশ্যই বাংলা ভাষার চর্চাকে সম্মৃদ্ধ করেছে; কিন্তু তা যদি আমাদের চেতনার সাথে জড়িত স্মৃতিকে পেছনে ফেলে দেয়, তা কি ঠিক হবে ?
৪. কেউ মনে হয় না আদতে বাংলা ব্লগিং দিবস পালনের বিরোধিতা করবেন, তবে সবার ক্ষোভগুলো ঝরে পড়ছে শুধুমাত্র ১৬ই ডিসেম্বরকে বাংলা ব্লগিং দিবস হিসেবে ঘোষণা করার জন্য। কর্তৃপক্ষ কি তা বুঝতে পারছেন ?
কর্তৃপক্ষ সবার মতামতগুলো পড়ে দেখছেন আশা করি ।
সিক্স স্ট্রিং বলেছেন:
পেলাচ
বেয়াকুফ বলেছেন:
চিক্স স্টিং এইটা গুলশানের মহিলা হোস্টেলের বেপার সেপার না। অন্য বেপার।
বেয়াকুফ বলেছেন:
আহরে, সবাই চিনে রাখুন উনাকে।
বেয়াকুফ বলেছেন:
১৬ ই ডিসেম্বরের সমান আরেক বিজয় সামহোয়ার এনে দিয়েচে আমাদেরকে। তাই এই দুই টাই সমান মর্যাদায় পালিত হওয়া উচিত। এ যেন বিজয়ের দিনে আরেক বিজয়েরই দিন। আহা। কি মধু , আহা... কি মধু কা বাত হ্যায়, আহা...
বেয়াকুফ বলেছেন:
বুয়া কে বাত মে কেয়া মধু হ্যায়। আহা...
লেপার্ড বলেছেন:
মাইনাছ
চিলে কোঠার সেপাই বলেছেন:
অচেনা বাঙালি বলেছেন: ১৬ ডিসেম্বর সামহয়ারের জন্মদিন পালন করা যেতে পারে। তবে নয়া কোন দিবস পয়দা করার বিরোধিতা করছি।
আমি নাই।
সায়েম হক বলেছেন:
এই পোস্ট বড্ড অশ্লীল লাগছে
আরিয়ানা বলেছেন:
অনেক শুভকামনা থাকলো বিজয় দিবস পালনের খুব একটা ভাল আইডিয়া!
অনিশ্চিত বলেছেন:
খোমেনি ইহসানের মন্তব্যে জোরালো সমর্থন রইলো।
১৬ ডিসেম্বর ব্লগ দিবস পালন করা সম্ভভ না। এটা ধোপে টেকবে না।
যাইহোক,
সামহোয়্যার কে অভিনন্দন। বাংলা ব্লগ ডে সিলেকশন করার জন্য একটা পোল করা উচিৎ।
বৃত্তবন্দী বলেছেন:
প্লাস মাইনাস কিছু দেইনাই এতক্ষন। কিন্তু কর্তৃপক্ষের মনোভাব দেখে মাইনাস দিলাম।আর এই এক পোস্টেই সাধারণ। জয়তু সামহয়ার...
সা.ইন এই দিনে বড়জোড় জন্মদিন উদযাপন করতে পারে। বাংলা ব্লগিং এর পুরোধা সা.ইন কে জন্মদিনের শুভেচ্ছা।
চাররঙা রঙিন-কষ্ট বলেছেন:
উদ্যোদটি সাধুবাদ পাওয়ার দাবিদার। সেজন্য ধন্যবাদ জানাই সামহোয়্যার কর্তৃপক্ষকে। অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও অংশগ্রহণ করতে পারছি না, তাই মনটা বেশ খারাপ। তবে এ ধরনের আয়োজন করার আগে সময়ের বিষয়টি একটু মাথায় রাখা উচিত। কারণ সময় স্বল্পতার কারণে অনেকেই অংশগ্রহণ করতে পারবে না। ধন্যবাদ।
আকাশ প্রদীপ বলেছেন:
উরে খালি মাইনাস আর মাইনাস রে@ বেয়াকুফ
আপনে কি কাইলকা সকাল বেলা জায়গা মত আইবেন
আপনেরে দেখতে মনচায়
বেয়াকুফ বলেছেন:
কুন জাগায় আইতে কইতেসেন। যাগামত মাইনে? @আকাশ প্রদীপ।
মাহবুব সুমন বলেছেন:
ব্লগ দিবস ১৬ ডিসেম্বরে পালন না করে অন্য কোনো এক দিনে পালন করা হউক।আমন্ত্রন প্রত্যাখান করা হলো।
পোকা বলেছেন:
মাইনাছ
এই দিনে অন্য কোন দিবস পালন করা মানে বিজয় দিবসকে হেয় করা।
প্রতিবাদের সরুপ মাইনাস দিলাম।
পোকা বলেছেন:
ইরতেজা বলেছেন: তীব্র প্রতিবাদ জানাই সামহোয়ারইনের এই ধৃষ্টতা। ১৬ই ডিসেম্বর এই দিনটি আমাদের মহান বিজয় দিবস হিসেবে শুধু দেখতে চাই। এই দিনে অন্য কোন দিবস পালনের ঘোর বিরোধিতা করছি। বছরে ২১শে ফেব্রুয়ারি, ২৬শে মার্চ এবং ১৬ই ডিসেম্বর ছাড়াও আরো ৩৬২ দিন আছে। সেই ৩৬২ দিনের কোন এক দিন “বাংলা ব্লগ দিবস” পালন করুন।
সাধারণ ব্লগারদের সহিত কোনরুপ আলোচনা না করে কর্তৃপক্ষ নিজেরা নিজেদের ইচ্ছেমত “বাংলা ব্লগ দিবস” ঘোষণা দেওয়া এবং মহান বিজয় দিবসে শহীদের প্রতি কোনরুপ শ্রদ্ধা না দেখিয়ে ১৬ই ডিসেম্বর “বাংলা ব্লগ দিবস” পালন করার ঘোষনার পোষ্টকে কষে মাইনাস দিলাম। এই হাস্যকর প্রস্তাবের বিরোধিতা করা হল।
বেয়াকুফ বলেছেন:
ভুং ভাং লাইক করি না জনাব। সরাসরি কতা কন। আমারে না কয়া আপনে জাগামত আইবেন কিনা কন? ক্যালিফোর্নিয়াত আয়া পড়েন। আপাতত ট্যুরে এহানে আছি, আর এক হপ্তা থাকপো। আইলে আয়েন, কফি খাওয়ামুনে@আকাশ প্রদীপ।
ফয়সল নোই বলেছেন:
+ আমার কাছে খুব ভালো লাগলো উদ্যোগটা। সব আনন্দগুলো বিজয় দিবসে জড়ো হলে দারুণ হয়!
সামহোয়ার ইনকে আন্তরিক শুভেচ্ছা ৩য় বর্ষপূর্তিতে।
কঁাকন বলেছেন:
শোক দিবসের স্টিকি পোষ্ট টা কুন আনন্দে সরাইলেন?
জাগারণ বলেছেন:
সকলকে ধন্যবাদ এ প্রচেষ্টার জন্য তবে স্বাধী মত প্রকাশের গন্ডিটি আরেকটু প্রসারিত করার আহ্বান জানাচ্ছি।কেননা আমার বারবার বিব্রতকর অবস্থায় পড়তে হয়। বর্তমানে আমার পোষ্টগুলো প্রথম পাথায় আসতে দেয়া হচ্ছে না।অবশ্য এর জন্য কোন কারণ দর্শানো হয়নি। আমি দু:ক্ষিত।
অক্ষর বলেছেন:
পোস্টটি আপত্তিকর বৈলা জানানো হৈলো
সৌম্য বলেছেন:
@ নোটিশ বোর্ড ভাই, আপনার সাহসকে সালাম জানাই। মহান বিজয় দিবসকে ব্লগ দিবস বানিয়ে দেয়া, বিজয় দিবসের কোন ব্যানার নাই, স্টিকি পোস্ট নাই কিন্তুক জোর করে বানিয়ে দেয়া ব্লগ দিবসকে সারম্বরে পালন করা। আপনার আসলেই বুকের পাটা আছে। তোমাকেই খুজছে জামাতীরা।
রাতমজুর বলেছেন:
রাগ ইমন বলেছেন: ব্লগ দিবস না করে , বাংলা ব্লগের পক্ষ থেকে " বিজয় দিবস" উদযাপন ঘোষনা দিয়ে অনুষ্ঠান সূচী যা আছে তাই পালন করুন ।
যথেষ্ট মনযোগ পাওয়া যাবে ।
মাহবুবা আখতার বলেছেন:
ভালোই তো!
ব্রুটাস বলেছেন:
১৩৫
হাশেম বলেছেন:
শুভ জন্মদিন সামহোয়ার ইন ব্লগ...এগিয়ে চলো দূর্বার গতিতে। বাংলা ব্লগ দিবস আমাদের চট্টগ্রামে করা গেলো ভালো হতো...
এরশাদ বাদশা বলেছেন:
শঙ্খচিলকে তো আগেই চেনা গেলো। এখন ব্রাইট নামের ডার্কনেসটাকেও চিনে নেয়া গেলো। ধন্যবাদ নোটিশ বোর্ড; এই রাজাকার দুটোকে পোস্টটার মাধ্যমে সনাক্ত করা গেলো।
কিসলু বলেছেন:
হা হা হা পোস্ট টি পড়ে ও কমেন্ট গুলো পড়ে খুব মজা পেলাম । এটা মিস করলাম কখন !। পোস্ট পড়ে মনে হলো সামহোয়ারইন ভীত হয়ে পড়েছে । কখন আবার অন্য কেউ "বাংলা ব্লগ দিবস" ঘোষনা করে বসে । তাই সময় থাকতেই সামহোয়ারইন বাংলা ব্লগ দিবস নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে । সবার আগে শুরু করলেই যে সবসময় ভাল করবে তা কিন্তু নয় । সবার আগে কমুনিটি বাংলা ব্লগিং শুরু করেছে বলে সামহোয়ারইন যে আত্ম অহমিকায় ভুগতেছে, সেটা দেখে আমার মোস্তফা জব্বারের কথা মনে পড়ছে । তিনিও সবার আগে বাংলা সফটওয়্যার আবিস্কারের কথা প্রচার করে এই ধরনের আত্ম অহমিকায় ভুগে আত্মতৃপ্তি লাভ করেন ।
জহির আহমেদ বলেছেন:
এই সেই স্কীপ্টকিডিদের ষড়যন্ত্রের শিকার হওয়া পোষ্ট। সেদিন তারা স্কীপ্ট চালিয়ে ১৩৮ টি মাইনাচ না দিলে আমরা ১৬ ই ডিসেম্বরেই বাংলা ব্লগ দিবস পেতাম।
রিফাত হোসেন বলেছেন:
১৩৯ মাইনাসচা এর সাথে টা কই ???
এমন কিপ্টামী অন্তত আমি করতাম না ।

রাগ ইমন বলেছেন: http://www.blogday.org/
বিশ্ব ব্লগ দিবস হিসেবে ৩১শে অগাস্ট থাকতে আরেকটা ব্লগ দিবস কেন লাগবে বোধগম্য হলো না। বাংলা ব্লগের উত্তরনে উদ্যোগ গুলো ৩১শে অগাস্টই করা সম্ভব ।
নগর বাউল বলেছেন:
জহির আহমেদ বলেছেন: এই সেই স্কীপ্টকিডিদের ষড়যন্ত্রের শিকার হওয়া পোষ্ট। সেদিন তারা স্কীপ্ট চালিয়ে ১৩৮ টি মাইনাচ না দিলে আমরা ১৬ ই ডিসেম্বরেই বাংলা ব্লগ দিবস পেতাম।
বেকার বলেছেন:
১৬ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। এই দিন আমরা ভিন্ন কোন দিবস হিসেবে মানতে রাজি না। ১৬ই ডিসেম্বরকে তার নিজ মর্যাদায় প্রতিষ্ঠা করা সামুর দায়িত্ব ও কর্তব্য। নতুন প্রজন্মকে বিভ্রান্তির অবস্থায় না ফেলার জন্য অনুরোধ করছি। বিশ্ব ব্লগিং দিবস যেহেতু আছে, আমরা সেদিনটিকেই সকলের কাছে বাংলা ব্লগিং এর পরিচিতি ও প্রয়োজনীয়তা তুলে ধরতে পারি।
(১০-২০ বছর পরে ৫ম শ্রেনীর কম্পিউটার পরীক্ষায় প্রশ্ন করা হলো- ১৬ই ডিসেম্বরকে কোন দিবস হিসাবে বাঙালী জাতি পালন করে?
উত্তরঃ ক) মাতৃভাষা দিবস খ) বাংলা ব্লগ দিবস গ) বিজয় দিবস ঘ) বাংলা কম্পিউটার দিবস)
মাহবুবুল ইসলাম (সুমন) বলেছেন:
৬ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। এই দিন আমরা ভিন্ন কোন দিবস হিসেবে মানতে রাজি না। ১৬ই ডিসেম্বরকে তার নিজ মর্যাদায় প্রতিষ্ঠা করা সামুর দায়িত্ব ও কর্তব্য। নতুন প্রজন্মকে বিভ্রান্তির অবস্থায় না ফেলার জন্য অনুরোধ করছি।(--------------------------------) মাইনাস
নাফিস ইমতিয়াজ বলেছেন:
ei post e kon kuttar bacha ----- ------------ ------------ dilo
আল্লাহ রাখা বলেছেন:
নাফিস ইমতিয়াজ বলেছেন: ei post e kon kuttar bacha ----- ------------ ------------ dilo
নীলতারা বলেছেন:
এই পোষ্টে মাইনাস দিলো ক্যাঠা??? কুত্তাগুলারে...



























