নোটিশবোর্ড

আসন্ন সংসদ নির্বাচন ২০০৮ নিয়ে গ্রুপ ব্লগে সকলকে আমন্ত্রণ

১৮ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:২১

শেয়ারঃ
0 0 0

আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আজ থেকে সামহোয়্যার ইন... ও বাংলাদেশের অন্যতম প্রধান ইংরেজী দৈনিক New Age যৌথভাবে চালু করতে যচ্ছে নির্বাচন সংক্রান্ত নতুন গ্রুপ ব্লগ "নির্বাচন"। New Age ও সামহোয়্যার ইন... কর্তৃপক্ষ যৌথভাবে গ্রুপ ব্লগটি পরিচালনা করবে। "বাঁধ ভাঙার আওয়াজ" এর অন্যান্য বিষয়ভিত্তিক গ্রুপগুলোর মতোই সামহোয়্যার ইন... এর সকল সদস্য এখানে লিখতে ও মন্তব্য করতে পারবেন। যদিও আমরা বাংলায় ব্লগিংকে উৎসাহিত করার চেষ্টা করি, তথাপি ইংরেজী দৈনিকের সাথে এ যৌথ উদ্যোগে ইংরেজীর লেখক ও পাঠকদের জন্যও এই নির্বাচন ব্লগটিতে অংশগ্রহণের দরজা উন্মুক্ত রাখতে চাই। এ ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করছি।

"নির্বাচন" গ্রুপ ব্লগে লেখার সময় নিচের নিয়মগুলো অনুসরণ করতে অনুরোধ করা হচ্ছে:

১. আপনার পোস্ট বা মন্তব্য অবশ্যই নির্বাচন সংশ্লিষ্ট হতে হবে।

২. পোস্ট কিংবা মন্তব্যে কোন অশালীন ভাষা ব্যবহার করা যাবে না।

৩. কারো মতামতের সাথে দ্বিমত থাকলে তা যুক্তি সহকারে প্রকাশ করুন। কিন্তু দ্বিমতের কারনে কোন ব্লগারের প্রতি ব্যাক্তি আক্রমন গ্রহণযোগ্য নয়।

৪. কোন নির্বাচনী দল বা প্রার্থী সম্পর্কে ভিত্তিহীন দোষারোপ করা যাবে না।

৫. কোন জাতি, গোষ্ঠী, বর্ণ, ধর্মকে আক্রমণ করে কোন লেখা দয়া যাবে না।

৬. এমন কোন লেখা প্রকাশ করা যাবে না যা দেশবিরোধী কিংবা সন্ত্রাসী কর্মকান্ডকে উৎসাহিত করে।

নির্বাচন ২০০৮ বিষয়টি আমাদের জন্য যতটুকু গুরুত্বপূর্ণ, ঠিক ততটুকুই স্পর্শকাতর। কাজেই "নির্বাচন" গ্রুপে লেখার সময় তথ্যের বস্তুনিষ্ঠতা ও অন্যদের মতামতের প্রতি সহনশীল হওয়ার অনুরোধ করা যাচ্ছে। গ্রুপের লেখাগুলো বিষয় সংশ্লিষ্টতা ও সুস্থ পরিবেশ বজায় রাখার জন্য পোস্ট ও মন্তব্য গ্রুপ এডমিনের পর্যবেক্ষণ সাপেক্ষে প্রকাশিত হবে। এ কারণে গ্রুপে আপনার লেখা প্রকাশিত হতে কিছুটা বিলম্ব হতে পারে।

ব্লগে প্রকাশিত যেকোন লেখার স্বত্ব লেখকের। তবে উপযুক্ত মনে করলে নিউ এইজ কর্তৃপক্ষ কোন লেখা লেখকের অনুমতি সাপেক্ষে পত্রিকায় প্রকাশ করতে পারে।

শুভ ব্লগিং ।

[বি.দ্র: "বাঁধ ভাঙার আওয়াজ" এর প্রথম পাতা ও অন্যন্য পাতায় যথারীতি বাঁধ ভাঙার আওয়াজ বর্তমান নিয়মাবলী প্রযোজ্য থাকবে]

 

সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:২৬
নিবিড় বলেছেন:
২. পোস্ট কিংবা মন্তব্যে কোন অশালীন ভাষা ব্যবহার করা যাবে না।

৩. কারো মতামতের সাথে দ্বিমত থাকলে তা যুক্তি সহকারে প্রকাশ করুন। কিন্তু দ্বিমতের কারনে কোন ব্লগারের প্রতি ব্যাক্তি আক্রমন গ্রহনযোগ্য নয়

এ দুইটা নীতি ব্লগের অন্য সব পোস্টের জন্য করা যায় না??
১৮ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:১৪

লেখক বলেছেন: আপনারা সহযোগিতা করলে আমরা সবাই মিলে নিশ্চয়ই বাংলা ব্লগিং কে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো।

২. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:২৬
নাজমুল হুদা সুমন বলেছেন: খুবই ভালো উদযোগ। আশা করছি উদযোগটি কার্যকরী হবে।
৩. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:২৭
কৌশিক বলেছেন: গুড ইনিসিয়েটিভ
৪. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:২৮
শাহজাদা সৈয়দ রায়হান শাহ রহমানপুরী বলেছেন: এই উদ্যোগটিকে স্বাগত জানাই। "নির্বাচন" গ্রুপ ব্লগে লেখার নিয়মগুলোর সম্পূর্ণ একমত।
৫. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৩০
অকাটমুর্খ বলেছেন: আমি অথ্যন্ত আনন্ডিত :)
৬. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৩১
লেখাজোকা শামীম বলেছেন: ভালো পদক্ষেপ। কিন্তু এই পদক্ষেপ যেন কোন পক্ষপাতিত্বের দিকে না গড়ায় তা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। অনেক সময় এ ধরনের মতামত প্রকাশ সাধারণ ভোটারদের বিভ্রান্তিতে ফেলে দেয়।
১৮ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:১০

লেখক বলেছেন: আমরা চেষ্টা করবো নিরপেক্ষ থাকতে। কোন পরামর্শ/অভিযোগ থাকলে "কোন সমস্যা" তে ক্লিক করে জানানোর অনুরোধ থাকলো।

৮. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৩২
অমাবশ্যার চাঁদ বলেছেন: নাজমুল হুদা সুমন বলেছেন: খুবই ভালো উদযোগ। আশা করছি উদযোগটি কার্যকরী হবে।
৯. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৩৩
শিরোনামহীন বলেছেন: নিবিড় বলেছেন:
২. পোস্ট কিংবা মন্তব্যে কোন অশালীন ভাষা ব্যবহার করা যাবে না।

৩. কারো মতামতের সাথে দ্বিমত থাকলে তা যুক্তি সহকারে প্রকাশ করুন। কিন্তু দ্বিমতের কারনে কোন ব্লগারের প্রতি ব্যাক্তি আক্রমন গ্রহনযোগ্য নয়

এ দুইটা নীতি ব্লগের অন্য সব পোস্টের জন্য করা যায় না??
---


উদ্যোগ ভাল। কাজে লাগুক এই শুভকামনা রাখি।
১০. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৩৬
হেমায়েতপুরী বলেছেন: শিরোনামহীন বলেছেন: নিবিড় বলেছেন:
২. পোস্ট কিংবা মন্তব্যে কোন অশালীন ভাষা ব্যবহার করা যাবে না।

৩. কারো মতামতের সাথে দ্বিমত থাকলে তা যুক্তি সহকারে প্রকাশ করুন। কিন্তু দ্বিমতের কারনে কোন ব্লগারের প্রতি ব্যাক্তি আক্রমন গ্রহনযোগ্য নয়

এ দুইটা নীতি ব্লগের অন্য সব পোস্টের জন্য করা যায় না??
১১. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৩৬
পারভেজ বলেছেন: নীতিমালা ঠিক আছে; তবে গলাটা যাতে একদম টিপে ধরা না হয়।
ধন্যবাদ।
১৮ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:১৭

লেখক বলেছেন: সাধারন মানুষের বাকস্বাধীনতার জন্যই ব্লগ। কিন্তু স্বাধীনতা যেন স্বেচ্ছাচারীতায় রুপান্তরিত না হয় সেজন্য নীতিমালা।

আপনাদের সহযোগীতা কাম্য।

১৮ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:২৬

লেখক বলেছেন: নির্বাচন নিয়ে আপনার পূর্বের লেখাও "নির্বাচন" ব্লগে প্রকাশ করতে পারেন। পোস্টের এডিট মোডে গিয়ে গ্রুপ হিসেবে "নির্বাচন" গ্রুপ নির্ধারন করে "সংরক্ষণ করুন" এ ক্লিক করলেই হবে।

১৩. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৩৮
লীনা দিলরূবা বলেছেন: ২০০১ সালের নির্বাচনের পূর্বে 'যায় যায় দিন' যেভাবে নতুন ভোটারদের সচেতনতার আড়ালে একটি দলের প্রতি সমর্থন আদায়ে তৎপরতা দেখিয়ে ছিল আশাকরি আলোচ্য উদ্যোগ সেদিকে গড়াবেনা?
১৪. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৩৮
বৃত্তবন্দী বলেছেন: সেটাই গলাটা যেন একদম টিপে না ধরা হয়...
১৬. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৪০
শুন্য মনির বলেছেন: উদ্যোগটিকে স্বাগত জানাই।
১৭. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৪০
শুন্য মনির বলেছেন: উদ্যোগটিকে স্বাগত জানলাম।
ধন্যবাদ
১৮. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৪০
মিলটন বলেছেন: ভালো পদক্ষেপ
১৯. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৪২
খালেদা আকতার বলেছেন: অমাবশ্যার চাঁদ বলেছেন: নাজমুল হুদা সুমন বলেছেন: খুবই ভালো উদযোগ। আশা করছি উদযোগটি কার্যকরী হবে।
২০. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৫৪
ওসমানজি২ বলেছেন: ভাল, খুবই ভাল। তবে সবাইকে সহনশীল হতে হবে।
২১. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৫৯
ধীবর বলেছেন: @লীনা দিলরুবা, বেশ কয়েকটি প্রভাবশালি ও কট্টরপন্থি আওয়ামী মিডিয়ার বিপরীতে একটি মাত্র যায় যায় দিনের ভুমিকাকে অসহ্য লাগাটা, এক ধরণের বাকশালিয় মনোভাব বলেই জ্ঞান করছি। এখন তো যায় যায় দিনও নেই, সেটা আওয়ামী নেতা সাবের সাহেবের ছোট ভাই সাইদ সাহেবের পকেটে। তাহলে আর ভয় কিসের?

নিউ এইজের সাথে গাটছড়া বাধাটা ভালো না মন্দ সেটা সময়ই বলে দেবে। তবে নিয়মাবলিগুলি সামুতে প্রয়োগ করা হলে সেটা নিঃসন্দেহে সমাদ্রিত হতো। উদ্যোগের জন্য প্লাস ও শুভ কামনা।
২২. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:০০
আমি ও আমরা বলেছেন: এই পদক্ষেপ কে সাধুবাদ জানাই।
২৩. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:০৩
চাচামিঞা বলেছেন: গুড ইনিসিয়েটিভ , তবে হাতে সময় খুব কম বলে কতটা ফ্রুটফুল হবে সেটা নিয়েই ভাবছি। হোপ ফোর দি ব্যস্ট।
২৪. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:০৩
তায়েফ আহমাদ বলেছেন: সন্দেহ নেই, ভালো উদ্দ্যোগ।
তবে, ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকলাম।
২৫. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:০৬
চাচামিঞা বলেছেন: গুড ইনিসিয়েটিভ , তবে হাতে সময় খুব কম বলে কতটা ফ্রুটফুল হবে সেটা নিয়েই ভাবছি। হোপ ফোর দি ব্যস্ট।
২৬. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:০৬
অরণ্য আনাম বলেছেন: ভালো লাগলো....

চমৎকার প্ররিক্ল্পনা...........


আশা রাখছি লিখবো......
২৭. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:০৬
চাচামিঞা বলেছেন: গুড ইনিসিয়েটিভ , তবে হাতে সময় খুব কম বলে কতটা ফ্রুটফুল হবে সেটা নিয়েই ভাবছি। হোপ ফোর দি ব্যস্ট।
২৮. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:০৯
লীনা দিলরূবা বলেছেন: @ধীবর, আপনাদের মত একপেশে চিন্তার ধারক ও বাহকরাই যে কোন নির্দোষ লেখার মধ্যে বাকশাল খোঁজ করেন। কোন পত্রিকা বা মিডিয়ার কোন মাধ্যমেরই কোন সাইড নেওয়া ঠিক নয়। পদলেহী পত্রিকা 'যায় যায় দিনে'র দিন এজন্যই এমন সঙ্গীন।
২৯. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:১২
জেরী বলেছেন: নিঃসন্দেহে ভালো উদ্দ্যোগ।
৩০. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:১৭
মুকুট বলেছেন: নিবিড় বলেছেন:
২. পোস্ট কিংবা মন্তব্যে কোন অশালীন ভাষা ব্যবহার করা যাবে না।

৩. কারো মতামতের সাথে দ্বিমত থাকলে তা যুক্তি সহকারে প্রকাশ করুন। কিন্তু দ্বিমতের কারনে কোন ব্লগারের প্রতি ব্যাক্তি আক্রমন গ্রহনযোগ্য নয়

এ দুইটা নীতি ব্লগের অন্য সব পোস্টের জন্য করা যায় না?? সব জায়গায় এমনটা করুন, ব্লগ আরো প্রানবন্ত হবে!

ধন্যবাদ নির্বাচন নিয়ে নতুন এই উদ্যোগের জন্য!
৩১. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:২২
ক্যামেরাম্যান বলেছেন: নিউ এজের ইলেকশন পোর্টালের ইন্টারেকটিভ ম্যাপ আর গত ও বর্তমান ইলেকশনের ডাটাগুলো এই গ্রুপব্লগে দেখানো গেলে ভাল হতো মনে হয়।
৩২. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৩১
নাহিদ বলেছেন: নিঃসন্দেহে ভালো উদ্দ্যোগ।
৩৩. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৩১
মানবী বলেছেন: ভিন্নধর্মী সুন্দর উদ্যোগ!

আশা করি কোন নির্দিষ্ট দল নয় বরং সকল দল সম্পর্কে আলোচনা ও গঠনমূলক সমালোচনা পড়ার সুযোগ হবে এই গ্রুপে।
ধন্যবাদ।
৩৪. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৮
চাণক্য বলেছেন: কোণ লাভ হইবে না। কারন ব্যাখ্যা করিব না, ফলাফল দেখিয়াই মনে করিও আমার এই ভবিষ্যত বানী।
৩৫. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:০২
রাজামশাই বলেছেন: ইংরেজীরে মাইনাচ
৩৬. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:১৮
নোমান মীর বলেছেন: বাংলা ব্লগ সাহোয়ারের সাথে বাংলা দৈনিক (যেমন: প্রথম আলো নয়াদিগন্ত, আমার দেশ, যায়যায়িদন, যুগান্তর ) যেকোন একটি যুক্ত থাকেল ভালো হতো।
তারপরো্ও মোটের উপর এটা একটি ভালো উদ্যোগ। আর রখো এডিট / মর্ডারেটের মাধ্যেমে প্রকাশ হওয়া উচিত।
৩৭. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৩৮
তপন চৌধুরি বলেছেন: নির্বাচন হবে না৷
৩৮. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৪২
জামাল ভাস্কর বলেছেন: উদ্যোগ ভালো...তয় বাঙলা দৈনিক কাগজ হইলে ভাল হইতো...
৩৯. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৩
জানপরী বলেছেন:
সাফল্য কামনা করে অপেক্ষায় থাকলাম।
৪০. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৭
ইয়র্কার বলেছেন: আমার এই পোস্টটা Click This Link কি কারনে প্রথম পাতা থেকে সরানো হলো? এবং সাথে সাথে আমাকেও জেনারেল?
৪১. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:২১
শ্রাবণ সমুদ্র বলেছেন:

চমৎকার আইডিয়া।
নিউ এজকে ধন্যবাদ
৪২. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:৪১
শ্রাবণ সমুদ্র বলেছেন:
লীনা দিলরূবা বলেছেন: ২০০১ সালের নির্বাচনের পূর্বে 'যায় যায় দিন' যেভাবে নতুন ভোটারদের সচেতনতার আড়ালে একটি দলের প্রতি সমর্থন আদায়ে তৎপরতা দেখিয়ে ছিল আশাকরি আলোচ্য উদ্যোগ সেদিকে গড়াবেনা?
-----------------------------------------------------------------------------
যাযাদি সচেতনতার আড়ালে-আপডালে লুকোচুরি করে কাউকে সমর্থন দেয়নি।

যাযাদি প্রকাশ্যভাবেই তৎকালীন (১৯৯৬-২০০১) সরকারের রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছিল। এককোটি তরুণ ভোটারের কাছে আবেদন রেখেছিল।

যাযাদি কখনোই কারোর পদলেহন করেনি। যাযাদির কারনেই ১৯৯৬ সালে তৎকালীন বিএনপি সরকারের পতন হয়েছিল। এবং আওয়ামীলীগ ক্ষমতাসীন হতে পেরেছিল।

যাযাদি এখন আর সেই অবস্থায় নেই। সরকারের চাপে সম্পাদককে বিদায় নিতে হয়েছে। যাযাদি এখন এইচআরসি গ্রুপের পণ্য মাত্র ।

ধন্যবাদ মিঃ ধীবর। ভাল থাকুন।
৪৩. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:৫৩
মেসবাহ য়াযাদ বলেছেন: ৫. কোন জাতি, গোষ্ঠী, বর্ণ, ধর্মকে আক্রমণ করে কোন লেখা দেয়া যাবে না- এই বাক্যটি ছাড়া বাকী সবগুলোর সাথে একমত।

তারমানে ধরুন, আমার এলাকায় একজন যুদ্ধাপরাধী নির্বাচনে প্রার্থী হয়েছে। তার অতীত কার্যকলাপ নিয়ে কিছু বলতে পারবো না ? বলতে গেলেই তো- একটা গোষ্ঠীকে আক্রমন করা হয়ে যাবে !! এ ব্যাপারটা একটু ক্লিয়ার করবেন ???
১৮ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৩

লেখক বলেছেন: আক্রমণ বলতে অহেতুক হেয় করাকেই বোঝানো হয়েছে। কোন দল বা কোন প্রার্থীর অতীত নিয়ে যদি কোন সঠিক তথ্য থাকে, এবং সবাইকে সতর্ক করা আপনি প্রয়োজন মনে করেন, তাহলে এই ব্লগটিই হতে পারে একটি মাধ্যম - সেটিই আমাদের উদ্দেশ্য।

ধন্যবাদ।

৪৫. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৭
জাতেমাতাল বলেছেন: খুব প্রশংসনীয় উদ্যোগ,
২. পোস্ট কিংবা মন্তব্যে কোন অশালীন ভাষা ব্যবহার করা যাবে না।

৩. কারো মতামতের সাথে দ্বিমত থাকলে তা যুক্তি সহকারে প্রকাশ করুন। কিন্তু দ্বিমতের কারনে কোন ব্লগারের প্রতি ব্যাক্তি আক্রমন গ্রহনযোগ্য নয়

এ দুইটা নীতি ব্লগের অন্য সব পোস্টের জন্য করা যায় কিনা তা ভেবে দেখার অনুরোধ থাকলো।

লীনা দিলরূবা কে বলছি কোন পত্রিকা যদি নিরপেক্ষতার ভান ধরে কোন দলের পক্ষে জাতীয় নির্বাচনে কাউকে সমর্থন দেয় তবে তা নিন্দনীয়। কিন্ত সেই পত্রিকা যদি খোলাখুলি দাবী করে যে সে নিরপেক্ষ নয়, এবং কোন দলকে সমর্থন দেয় তবে তা নিশ্চয় কোন দোষের নয়। এরপর সেই পত্রিকা পাঠক কিনবে কি কিনবে না তা পাঠকদের হাতে ছেড়ে দেওয়াই ভালো।

মার্কিন নির্বাচনেও অনেক পত্রিকা খোলাখুলি ওবামাকে সমর্থন দিয়ছিলো।
৪৬. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৯
মুনশিয়ানা বলেছেন: নির্বাচন বিষয়ক গ্রুপ ব্লগিং এর জন্য ইংরেজী দৈনিক New Age এর ভুমিকা কি হবে এটা আমি বুঝি নাই।

এর অর্থ কি ইংরেজী দৈনিক New Age এর পাঠকরাও ব্লগে অংশ নিতে পারবেন? (সেটা তো এমনিতেও পারতেন), নাকি ব্লগ প্রকাশ হবে ইংরেজী দৈনিক New Age এর ওয়েবে?

মোটের উপর ইংরেজী দৈনিক New Age আমাদের কি ভাবে হেল্প করবে এটা জানতে চাই।
১৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:০৫

লেখক বলেছেন: New Age এবার নির্বাচনে তাদের পাঠকদের ও অনলাইন ভিজিটরদের ভালো কিছু দেবার চেষ্টা করছে। নির্বাচন সংক্রান্ত যেকোন খবর তাৎক্ষণিকভাবে প্রচার ও সহজলভ্যতার জন্য তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করছে। ব্লগাররাও সেই তথ্য ও নিজেদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে আলোচনা করতে পারে, নিজেদের মতামত তুলে ধরতে পারে। হাতে সময় খুব কম থাকলেও আমরা চেষ্টা করছি ভালো কিছু করার।

৪৭. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৪
ফিউশন ফাইভ বলেছেন: এককথায় খুবই ভালো উদ্যোগ। আইডিয়া হিসেবেও চমৎকার, ব্যতিক্রমী তো বটেই। সামহোয়্যারইন ব্লগ ধীরে ধীরে একটা প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে- দেখতে ভালো লাগছে।
৪৮. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪২
রূপক  বলেছেন: বেশ ভালো উদ্যোগ। তবে গ্রুপটাকে শেষ পর্যন্ত যেন পক্ষপাতিত্বের দায়ভার না নিতে হয় এ প্রত্যাশা থাকবে।

শুভেচ্ছা।
৪৯. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৮
অতনু ব্যানার্জী বলেছেন: আসুন আমরা স্বাধীনতার সঠিক সংজ্ঞা জানি তাহলেই সম্ভব আমাদের সকল প্রস্তাবনা। আমরা আমাদের স্বাধীনতার কথা বলবো। ধন্যবাদ এমন একটি গ্রুপ করার জন্য।
৫০. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৩
ড্রাকুলা বলেছেন: সময় উপযোগী উদ্যেগ।
৫১. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:০৪
অরণ্যচারী বলেছেন: দেখা যাক কি হয়। শুভ কামনা থাকলো।
৫২. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:২৪
নজরুল কবীর বলেছেন: বেশ ভালো উদ্যোগ।

অন্তত আমার জন্য বেশ সুবিধা হয়েছে।

যে অভিজ্ঞতা টিভিতে দেখাতে পারবো না, তা তুলে ধরা যাবে এখানে।

অভিনন্দন কর্তৃপক্ষকে।
৫৩. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৩২
আসিফ বলেছেন: চমৎকার উদ্যোগ!
৫৪. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:২১
প্রতিদিন বলেছেন: কাজের উদ্যোগ, দেখা যাক কী হয়! অংশগ্রহণের আশা রাখি। নোটিশ বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছি: Click This Link
৫৫. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৩০
মামু বলেছেন: আপনারা নিয়মাবলীর মদ্যে কুনু প্রাথীর নামে মিথ্যা প্রচারনা /ভিত্তিহীন দোষারোপ না চালানুর কতা বলেচেন। কিন্তু কুনু "দলের নামে" মিথ্যা /ভিত্তিহীন দোষারোপ চালানুর ব্যপারে কিচুই বলেন নাই.... তাই সন্দেহ লাগতাচে...

--------------------------------------------------------------------
ব্লগের সবচে আলুচিত ও জনপ্রিয় বিষয় হইল "রাজাকার" । এই বিষয়টার সাতে জামাতে ইচলামী জরিত। যারা একটা রাষ্ট স্বীকৃত একটা দল।

কতা হইল রাজাকারের নাম নিয়া জামাতের বিরুদ্বে প্রপাগন্ডা চালানু যাইব তো?

সবচে আলুচিত বিষয় হিসাবে সঙ্গত কারনেই বিষয়টা ক্লিয়ার করা দরকার ।
১৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:০৮

লেখক বলেছেন: সংসদীয় গনতন্ত্রে সাংসদরাই (নির্বাচনের পূর্বে প্রার্থী) দলের প্রতিনিধি। দলের পরিচালনাকারী কিংবা প্রতিনিধিদের বিরুদ্ধে অভিযোগ এনে দলকে অভিযুক্ত করা অযৌক্তিক - কথাটিই অযৌক্তিক।

নির্বাচনে অংশগ্রহণকারী সব দলই রাষ্ট্র স্বীকৃত। অন্যদিকে ব্লগে প্রকাশিত লেখা একজন সাধারণ নাগরিকের নিজস্ব অভিজ্ঞতা বা মতামত, সেটি রাষ্ট্র স্বীকৃত বা আদালতে প্রমাণিত নাও হতে পারে। আবার একই সাথে, মত প্রকাশের স্বাধীনতার সুযোগে কারও সম্পর্কে ভুল তথ্য দিয়ে অন্যদের বিভ্রান্ত করাও সমর্থনযোগ্য নয়। হয়ত আমাদের পক্ষে সব তথ্য যাচাই করা সম্ভব হবে না, তবে অভিযোগ পেলে আমরা অবশ্যই খতিয়ে দেখব। এক্ষেত্রে New Age আমাদের পাশে থাকায় আমরা আশা করছি আরও নির্ভুলভাবে করা সম্ভব হবে।

তারপরও অধিকতার স্পস্টতার জন্য নীতিমালায় জন্য কিছুটা সংশোধন করা হলো।

৫৬. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৪৯
সারোয়ার হাবিব বলেছেন: ধন্যবাদ
প্রসংঙ্গ টিকে এভাবে তুলে ধরার জন্যে ।
আমার নিয়মনীতি ভালো লাগেনা তবু একটা লেখাদিতে চাই ।
শিরোনাম
"সেইম শিট ডিফারেন্ট এ্যাসহোল"

এটাকি অশালীন হয়ে যাবে ।
৫৭. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:০২
জেসন বলেছেন: কোয়ালিফিকেশন ছাড়া যাতে কেউ রেজিষ্ট্রেশন করতে না পারে সেদিকে লক্ষ্য রাখা দরকার মনে করি।
৫৮. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১৬
অ্যামাটার বলেছেন: উদ্যগটা ভাল। ধন্যবাদ সামহয়ার এবং নিউএজ-কে।
অনুমান নির্ভর ভিষ্যৎবাণী (প্রেডিক্ট) করে কিছু কি বলা যাবে?
৬০. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২৪
গ্রামের ছেলে বলেছেন: ভাল উদ্যোগ।তবে চাপাচাপি কম হলে ভাল।
৬১. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৫২
পাভেল করচাগিন বলেছেন: খুবই ভালো উদ্যোগ।
নতুন ধরনের উদ্যোগ।
এবারেরটা সফল হলে ভবিষ্যতে আরো নতুন নতুন উদ্যোগ নেয় সহজ হবে।
৬২. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:১০
রাফা বলেছেন: ধন্যবাদ , সঠিক সময়ে ,সঠিক পদক্ষেপের জন্য।
৬৪. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:৪৩
এরশাদ বাদশা বলেছেন: সময়োপযোগী। অনলাইনে নির্বাচন নিয়ে ডিসকাস হবে; ব্যাপারটা ভাবতেই ভালো লাগছে।
৬৫. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৩:০৩
বিপ্লব রহমান বলেছেন: শুভ উদ্যোগটিকে স্বাগত জানাই।

কিছুক্ষণ আগে নিউ এজ সম্পাদক নূরুল কবির ভাইকে সাক্ষাতে বলেছি, আর এখন এখানে বলছি:

জয় হোক! জয়তু ব্লগিং!!
৬৬. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:২৯
সাংবাদিক বলেছেন: উদ্যোগটি প্রশংসনীয় বটে, .++++
তবে নিরপেক্ষতা বজায় থাকবে বলে বিশ্বাস করি।..........
৬৭. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:০৮
ধ্রুবতোষ বলেছেন: ৩. কারো মতামতের সাথে দ্বিমত থাকলে তা যুক্তি সহকারে প্রকাশ করুন। কিন্তু দ্বিমতের কারনে কোন ব্লগারের প্রতি ব্যাক্তি আক্রমন গ্রহণযোগ্য নয়।

এই নিয়মটি প্রশসাপেক্ষ। কারণ কোন মতামতটি ব্যক্তিগত আক্রমনের পর্যায় পরে সেতার বিচার করবে কে?
এখানে এরকম নিয়ম দিয়ে কোনো কিছু করা যাবে বলে মনে হয় না। এখানে ব্লগারদের সচেতনতা দরকার।
৬৮. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:১৫
মেন্টাল বলেছেন: সামহোয়্যারে "যুদ্ধাপরাধীদের বিচার চাই" শিরোনামে ব্যানার চাই

যৌবনযাত্রা নামের এডাল্ট সাইটের লোকজন যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে সাইটে ব্যানার লাগিয়েছে, তারা জনমত সংগ্রহ করছে, বিষয়টা নিয়ে অনেক তর্ক হচ্ছে ব্লগে।
যারা তর্ক করছেন তাদের অনেকেই মনে করছেন এডাল্ট সাইটে যুদ্ধাপরাধীদের বিচার দাবী করে দাবীটাকে হেয় করা হয়েছে, এবং অনেকেই মনে করছেন যে সব জায়গা থেকেই এই দাবী তোলা উচিত।
পিয়ালের দাবী হচ্ছে যে তিনি যৌবনযাত্রার বিশাল ইউজার গোষ্ঠীকে একীভূত করে দাবীর পক্ষে জনমত তৈরী করছেন।

দেখার বিষয় যে, যুদ্ধাপরাধীদের বিচার দাবী করার বিষয়ে সবাই একমত। এটা গুরুত্বপূর্ণ বিষয়।

ঠিক আছে, পিয়াল ভাই উনার যৌবনযাত্রায় জনমত সংগঠিত করতে থাকুন।

সামহোয়্যারও একটি জনপ্রিয় সাইট। এটি সবার জন্য উন্মুক্ত একটা সুন্দর সাইটও বটে। যৌবনযাত্রার লোকজন যে দাবী তুলতে পারে, তার চেয়ে অনেক বেশি সুন্দর অবস্থান থেকে সামহোয়্যারও এই দাবী তুলতে পারে ।

তাই সামহোয়্যারের কাছে আবেদন, আপনারাও "যুদ্ধাপরাধীদের বিচার চাই" নামে একটি ব্যানার ব্লগের প্রথম পাতার কোথাও দৃষ্টিনন্দন করে লাগিয়ে দিন।

আমরা ব্লগাররা এখান থেকেই জনমত তৈরীর কাজে নামি।

এই দাবীর প্রতি যাদের সমর্থন আছে, তারা দয়া করে কমেন্টের ঘরে সিগনেচার করে যান।
ধন্যবাদ।
৬৯. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:১১
রোবোট বলেছেন: যুদ্ধাপরাধীদের বিচার চাই
৭০. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৫৬
প্রতিদিন বলেছেন: প্রিয় মডারেটর, অনুগ্রহপূর্বক সামইনে এডাল্ট সাইটের প্রচারণা বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করুন। বিভিন্ন ব্লগার যৌবনজ্বালা নামে একটি সাইটের প্রচারণা এবং লিঙ্ক দিয়ে বেড়াচ্ছে সর্বত্র। সেই কমেন্টগুলো এবং এবং তার সমর্থনে দেওয়া পোষ্টগুলো ডিলিট পূর্বক অবিলম্বে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওনের দাবি জানাই। বিস্তারিত নিম্নের লিঙ্কে বলেছি, অনুগ্রহপূর্বক জরুরীভাবে এই বিষয়টিতে নজর দেওন দরকার:

Click This Link

৭১. ২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩০
শিরোনামহীন বলেছেন:

মূল পোষ্ট এখানে Click This Link

আশা করছি এই পোস্ট প্রথম পাতা থেকে সরে গেলে আমাদের মধ্যে কেউ না কেউ এ বিষয়ে পোস্ট দিতে থাকবেন। সবাই যার যার অবস্থান থেকে সোচ্চার হোন। যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে অবস্থান নিন।

যৌবনযাত্রা নামের এডাল্ট সাইটের লোকজন যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে সাইটে ব্যানার লাগিয়েছে, তারা জনমত সংগ্রহ করছে, বিষয়টা নিয়ে অনেক তর্ক হচ্ছে ব্লগে।

যারা তর্ক করছেন তাদের অনেকেই মনে করছেন এডাল্ট সাইটে যুদ্ধাপরাধীদের বিচার দাবী করে দাবীটাকে হেয় করা হয়েছে, এবং অনেকেই মনে করছেন যে সব জায়গা থেকেই এই দাবী তোলা উচিত।
পিয়ালের দাবী হচ্ছে যে তিনি যৌবনযাত্রার বিশাল ইউজার গোষ্ঠীকে একীভূত করে দাবীর পক্ষে জনমত তৈরী করছেন।

দেখার বিষয় যে, যুদ্ধাপরাধীদের বিচার দাবী করার বিষয়ে সবাই একমত। এটা গুরুত্বপূর্ণ বিষয়।

ঠিক আছে, পিয়াল ভাই উনার যৌবনযাত্রায় জনমত সংগঠিত করতে থাকুন।

সামহোয়্যারও একটি জনপ্রিয় সাইট। এটি সবার জন্য উন্মুক্ত একটা সুন্দর সাইটও বটে। যৌবনযাত্রার লোকজন যে দাবী তুলতে পারে, তার চেয়ে অনেক বেশি সুন্দর অবস্থান থেকে সামহোয়্যারও এই দাবী তুলতে পারে ।

তাই সামহোয়্যারের কাছে আবেদন, আপনারাও "যুদ্ধাপরাধীদের বিচার চাই" নামে একটি ব্যানার ব্লগের প্রথম পাতার কোথাও দৃষ্টিনন্দন করে লাগিয়ে দিন।

আমরা ব্লগাররা এখান থেকেই জনমত তৈরীর কাজে নামি।

এই দাবীর প্রতি যাদের সমর্থন আছে, তারা দয়া করে কমেন্টের ঘরে সিগনেচার করে যান।
ধন্যবাদ।
৭৩. ২০ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৬
ইসমাইল চৌধুরী বলেছেন: রাহাত খান ফ্লাশ ইমেজ ব্যবহার করেছেন। ধন্যবাদ।
কিন্তু
আপনার কাছে কি আলোচ্য ব্যক্তিদের ব্যাপারে যুদ্ধাপরাধের দলিল আছে?

যদি থাকে পেশ করুন, দয়া করে।

নইলে সম্পাদক সাহেব ব্যবস্থা নিন।

চাইলে আমরা যে কারো বিরুদ্ধে যা তা বলতে পারিনা।

এটা ব্যাঙগচিত্র হলেও না হয় মাফ করা যায়... এ যে সরাসরি ছবি।

৭৪. ২০ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:০৩
আলমগীর কুমকুম বলেছেন: রাজাকারের নাম নিয়া জামাতের বিরুদ্বে প্রপাগন্ডা চালানু যাইব কিনা এটি নিয়া মামু বেশ চিন্তিত দেখা যায় ...,
৭৫. ২০ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৫
সৈয়দা তাহমিনা বেগম সীমা বলেছেন: নেতৃত্বের গুনাবলী ও ভোটারদের মনোনয়ন
আমি এ সংক্রান্ত একটি গবেষণা কর্ম বা জরিপ করতে চাই। এ কাজে আপনারাও অংশগ্রহণ করতে পারেন।
সম্ভব হলে উত্তর দিবেন।
প্রশ্নঃ
১. জাতীয় সংসদ নির্বাচনে আপনি কি ভোট দিবেন?
২. আপনি কি সক্রিয় রাজনীতির সাথে যুক্ত?
৩. আপনার রাজনৈতিক পরিচয়টি বলবেন কি?
৪. আপনি কি রাজনৈতিক আলোচনায় অংশগ্রহণ করেন?
৫. আপনি নিজ সিদ্ধান্তে ভোট প্রদান করেন?
৬. নির্বাচনী ইশতেহার সম্পর্কে আপনার ধারণা কি?
৭. কোন কোন রাজনৈতিক দলের ইশতেহার আপনি পড়েছেন?
৮. কোন রাজনৈতিক দলের ইশতহার আপনার ভালো লেগেছে?
৯. রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহার সম্পর্কে তুলনামূলক আলোচনা কি করতে পারবেন?




৭৬. ২০ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১২
হুমায়ুন কবির হাকিম বলেছেন: ভাল উদ্যোগ.....কিন্তু কর্তৃপক্ষ নিরপেক্ষ থাকতে পারবে বলে মনে হচ্ছে না..... অতীত অভিজ্ঞতা তা-ই বলে.....এনিওয়ে, সাফল্য কামনা করি........
৭৭. ২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৪৪
এরশাদ বাদশা বলেছেন: সামহ্যোয়ার ইন কে ধন্যবাদ। অবশেষে ব্লগারদের প্রানের দাবিটি তারা বুঝতে পেরেছেন।
৭৮. ২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:২৪
তাপস ঘোষ বলেছেন: তপন চৌধুরি বলেছেন নির্বাচন হবে না এটাও এক ধরনের ভিত্তিহীন কথা ৷

আমি অতনু ব্যানার্জীর সাথে এক মত আসুন আমরা স্বাধীনতার সঠিক সংজ্ঞা জানি তাহলেই সম্ভব আমাদের সকল প্রস্তাবনা। আমরা আমাদের স্বাধীনতার কথা বলবো যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলব। ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এমন একটি গ্রুপ করার জন্য।
৮৪. ২২ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:০১
চিলে কোঠার সেপাই বলেছেন:
জাতেমাতাল বলেছেন: খুব প্রশংসনীয় উদ্যোগ,
২. পোস্ট কিংবা মন্তব্যে কোন অশালীন ভাষা ব্যবহার করা যাবে না।

৩. কারো মতামতের সাথে দ্বিমত থাকলে তা যুক্তি সহকারে প্রকাশ করুন। কিন্তু দ্বিমতের কারনে কোন ব্লগারের প্রতি ব্যাক্তি আক্রমন গ্রহনযোগ্য নয়

এ দুইটা নীতি ব্লগের অন্য সব পোস্টের জন্য করা যায় কিনা তা ভেবে দেখার অনুরোধ থাকলো
৮৫. ২২ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:০৩
মানুষ বলেছেন: আসন্ন নির্বাচনে সমর্থন করার মতো কোন দল খূঁজে পাচ্ছি না। একদল রাজাকার আর একদল স্বৈরাচার। এই গ্রুপে যোগ দিব না।
৮৮. ২৩ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:২০
Shottobadi সত্যবাদী বলেছেন: এই নীতি সব ক্ষেত্রে করুন। ব্যাক্তিকে আক্রমন কারী ব্লগারকে বের করে দিন।
৮৯. ২৫ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৫৬
জিগ স বলেছেন: এত নিয়ম মানলে তো লেখা যাইবো না মাম্মা। কত গুলা দলের তো নাম শুনলেই গালি বাইরাইয়া যায় মুখ দিয়া...কন্ট্রোল তো করতাম্পার্মু না কাকা।
৯০. ২৫ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:৪৭
ফারুক আহেমদ রনি বলেছেন: প্রসংশনীয় উদ্যোগ, সাধুবাদ জানাই কতৃপক্ষকে। জয়তু
৯২. ২৫ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৪
সুহেল রাজজ বলেছেন: আমি ও সাথে আছি।


ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ১.০৬৭৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নোটিশবোর্ড
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ