আমার প্রিয় পোস্ট
- একজন ক্রাচের কর্নেল, রাষ্ট্রকর্তৃক সংঘটিত অপরাধ আর মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুলৎসের হলফনামা: জাতিগত লজ্জার আরও একটি অধ্যায়,সংশোধন হউক এখনই! - মাসুদুল হক
- "বাঁধ ভাঙার আওয়াজ" নতুন ফন্টটি ডাউনলোড করার পদ্ধতি। - নোটিশবোর্ড
- বাঁধ ভাঙার আওয়াজ, এর নীতিমালা... - নোটিশবোর্ড
- বাঁধ ভাঙার আওয়াজ এর ভবিষ্যৎ নীতিমালা... - নোটিশবোর্ড
স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়া ব্লগের পোস্টসমূহ প্রদর্শন প্রসঙ্গে
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪০
প্রিয় ব্লগার,
বারবার ব্লগীয় শর্তভঙ্গ করার কারণে সম্প্রতি কিছু নিকের ব্যানকে কেন্দ্র করে ব্লগে বেশ কিছু আলোচনা-সমালোচনা হয়েছে। এর প্রেক্ষিতে ব্লগারদের মধ্য থেকেই বিভিন্ন মতামত ও সুচিন্তিত পরামর্শ উঠে এসেছে। এর মধ্যে স্থায়ীভাবে বন্ধ করে দেয়া নিকগুলির পোস্টসমূহ ফিরিয়ে দেয়ার বিষয়টি গুরুত্বের সাথে বারবার উঠে এসেছে। আমরা বিষয়টির প্রয়োজনীয়তা আন্তরিকতার সাথে বিবেচনা করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন পর্যন্ত স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়া সমস্ত নিকের পোস্টগুলি যত তাড়াতাড়ি সম্ভব ফিরিয়ে দেবার যাতে তাদের লেখাগুলি অন্তত হারিয়ে না যায়। এবং এখন থেকে একাউন্ট স্থগিত করলেও তাঁর পোস্টসমূহ ব্লগ পাতায় প্রদর্শিত হবে। তবে সেই পোস্টসমূহে ব্যবহারকারীর কোন মন্তব্যের জবাব দেয়ার সুযোগ না থাকায় তাঁর পোস্টগুলোতে নতুন কোন মন্তব্য করার সুবিধা বন্ধ থাকবে। ব্লগ নীতিমালার ৪ নং অনুচ্ছেদটি (নিম্নলিখিত কারণে আমরা কোন ব্লগারকে কিংবা কোন ব্লগ সাময়িকভাবে অথবা চিরতরে বন্ধ করে দিতে পারি) উপরোক্ত সিদ্ধান্তের আলোকে বাস্তবায়িত হবে।
সামহোয়্যার ইন ব্লগ 'বাঁধ ভাঙার আওয়াজ' জন্মলগ্ন থেকেই তিলে তিলে গড়ে উঠছে ব্লগারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও মতামতের গুরুত্ব নিয়ে।
অনেক চড়াই উৎরাই, ভুলভ্রান্তি, সমালোচনা ও দ্বিমত এ সবকিছুই প্রকৃতপক্ষে এই সাইটটিকে আরও যত্নের সাথে পরিচালনা ও ইতিবাচক চর্চা করায় সহযোগিতা করে আসছে।
'বাঁধ ভাঙার আওয়াজ' কে আজকের পর্যায়ে এগিয়ে নিয়ে আসার জন্য সকল ব্লগারদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি।
সবাইকে ধন্যবাদ।
বি.দ্র. ২৬শে ফেব্রুয়ারী, বৃহষ্পতিবার, ২০০৯, যেদিন সারাদেশ একটি মর্মান্তিক ঘটনায় উদ্বিগ্ন ঠিক সেইসময় ব্লগের প্রথম পাতায় নোটিশ বোর্ডের এই ঘোষণাটি সবার চোখের সামনে এনে দেয়াটা সমীচীন মনে হয়নি বলে এই পোস্টটি শুধুমাত্র নোটিশবোর্ডের পাতায় ছিল।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০০৯ সকাল ১১:৫১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আরিফ জেবতিক বলেছেন:
যুক্তিসঙ্গত । ধন্যবাদ । লেখক বলেছেন: ধন্যবাদ।
আরিফ জেবতিক বলেছেন:
ব্লগারদের " মতামত ও সুচিন্তিত পরামর্শ " বিবেচনায় নিয়েছেন দেখে ভালো লাগল । এই চর্চাটা ধরে রাখবেন এমনটাই আশা করি ।এখানে আরেকটা মতামত দিচ্ছি ( আমি জানি না এখানে মতামত দেয়াটা অপরাধের পর্যায়ে পড়ছে কি না , আপনাদের মডারেশনের বিষয়টা বোধগম্য হয় না আমার কাছে ) সেটা হচ্ছে বিভিন্ন মাত্রার মডারেশন প্রয়োগে আরো সতর্ক হওয়া ।
খুনীর বিচার আর খুনীর বিচার চেয়ে আন্দোলনকারীদের বিচার ,দুটোর রায় যেন এক না হয় ।
সুদীপ্ত বলেছেন:
এটাই কি নোটিশবোর্ডের প্রথম পোস্ট যেটা স্টিকি হয় নাই?
ইসানুর বলেছেন:
ধন্যবাদ।
বিডি আইডল বলেছেন:
ভালো বিবেচনা
রোবোট বলেছেন:
আমি কেনো ওয়াচ?
খেজুর কাঁটা বলেছেন:
আর যাদের ব্যান না করে শুধু পোস্টগুলো খেয়েছেন- তাদেরগুলো?
বৃত্তবন্দী বলেছেন:
সেলটিক সাগর বলেছেন:
হূমমমম
রবিনহুড বলেছেন:
ব্লগারদের দাবির জন্য যেহেতু সিদ্বান্ত নিয়েছেন, সেহেতু পোষ্টটা ষ্টিকি করুন।পোষ্টের সাথে সামন্জস্য দুটি প্রশ্ন আছেঃ
১. বন্ধ নিক সমূহের পোষ্ট গুলো ফিরিয়ে দেওয়া (এটা মূলত প্রদর্শনের ব্যবস্থা বিশেষ) বিষয়টা কোন রীতিতে বা নিয়মে ফিরিয়ে দিবেন? (সেটা একটু ক্লিয়ার করবেন কি?)
২. টাইম ধরে (অর্থাৎ আগে যারা ব্যান হয়েছেন তাদের আগে প্রকাশ ) নাকি বেছে বেছে সুশীল ব্লগারদের পোষ্ট গুলো আগে প্রকাশ করা হবে।
অফটপিকঃ (এখানে প্রশ্ন করার উদ্দশ্য হলো অন্যান্য ব্লগাররা যেন উত্তরটা জানতে পারে যেহেতু প্রশ্নটা অনেক ব্লগারের জানার ইচ্ছা আছে)
১. একজন ব্লগার কোন এক পোষ্টে মন্তব্যে সামহয়্যারের রক্ষার নামে প্রচন্ড গালিগালাজ করল "আবারো কই খানকির পোলা" এই ধরনের গালাগালির ক্ষেত্রে আপনারা কেন ব্যবস্থা নেন না?
২. তার মানে কি আপনারা সামহয়্যারের রক্ষার নামে বা নাম ভাংঙ্গাইয়া গালাগালি দেওয়া এলাউ করেন? নাকি এই ধরনের গালাগালিকে "অশ্লীলতার" মাঝে ফেলেন না?
৩. নাকি সুশীল ব্লগারদের প্রিভিলেজ দেওয়া আছে?
{প্রশ্ন করার মূল উদ্দেশ্য হলো অন্যান্য ব্লগারদের ক্ষেত্রে ( কোনো ব্লগারের নাম না নিয়ে )গালাগালি মাত্রই "অশ্লীলতার" দায়ে ব্যান করেন, অথচ উক্ত ব্লগার দিব্যি ব্লগিং করে বেরাচ্ছেন। এতে করে ব্লগারদের মাঝে বৈশ্যমতা অনুভব হয়।}
লেখক বলেছেন: গালাগালি কিংবা ব্যক্তি আক্রমণ নীতিমালা অনুসারে নিষিদ্ধ। কিন্তু সকল পোস্ট, বিশেষ করে সকল মন্তব্য পর্যবেক্ষণ করা আমাদের পক্ষে সবসময় সম্ভব হয়ে ওঠে না। অনুগ্রহ করে এ ধরনের নীতিমালা ভঙ্গের কোন ঘটনা দেখলে "পোস্টটি আপত্তিকর" কিংবা "কোন সমস্যা" কে ক্লিক করে জানান।
ফিউশন ফাইভ বলেছেন:
চমৎকার সিদ্ধান্ত।
আরিফ জেবতিক বলেছেন:
আরেকটা হুদা পরামর্শ দিয়া যাই ।এই ধরনের নোটিশ প্রথম পাতায় না দিয়ে নিজ পাতায় প্রকাশের কোন মানে নেই । নিজ পাতায় গোপনে প্রকাশ করাটা এক ধরনের নৈতিক দূর্বল অবস্থানের প্রকাশ ।
আপনারা একটা জিনিষ আগে খেয়াল করেন নাই বা বুঝতে পারেন নাই বা অন্য রকম ভেবেছিলেন , কিন্তু পরে ব্লগারদের মতামত দেখে আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছেন ; এটা হতেই পারে ।
এটা গোপনে এখানে না বলে প্রথম পাতায় বলাটাই শোভন দেখাত ।
যাক ,এটা আমার ব্যক্তিগত মত মাত্র ।
আহমাদ মোস্তফা কামাল বলেছেন:
ধন্যবাদ। এ বিষয়ে আমি আপনাদের সিদ্ধান্ত জানতে চেয়ে পোস্ট দিয়েছিলাম এবং আশা করেছিলাম যে, আপনারা ওই পোস্টে একটা কিছু মন্তব্য করবেন! করেননি। আমার মতো গরীব ব্লগারের পোস্টে মন্তব্য করাটা বোধহয় আপনাদের জন্য একটু বেমানান হয়ে যায়!যাহোক, আপনাদের এই সিদ্ধান্তে আমি যারপরনাই আনন্দিত, এবং বিষয়টি উপলব্ধি করে যথাযথ সিদ্ধান্ত নেয়ার জন্য গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
এইবার একটা ছোট্ট অনুরোধ করি- এই পোস্টটা স্টিকি করুন এবং সকল ব্লগারকে ব্যাপারটা জানতে দিন। এটা তাদের নিরাপত্তাবোধ এবং আপনাদের ওপর আস্থা বাড়াতে সহায়তা করবে।
এই পোস্টটা এত লুকিয়ে-ছাপিয়ে দেয়ার কোনো প্রয়োজন ছিলো না। তাই এই অনুরোধ করলাম! অনুরোধ রাখবেন তেমন আশা করি না, তবে রাখলে খুশি হবো।
নোটিশবোর্ড বলেছেন:
২৬শে ফেব্রুয়ারী, বৃহষ্পতিবার, ২০০৯, যেদিন সারাদেশ একটি মর্মান্তিক ঘটনায় উদ্বিগ্ন ঠিক সেইসময় ব্লগের প্রথম পাতায় নোটিশ বোর্ডের এই ঘোষনাটি সবার চোখের সামনে এনে দেয়াটা সমীচিন মনে হয়নি এ,ছাড়াও আগামীকাল পর্যন্ত সরকারীভাবে জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত হওয়ায় এ,টি কেবল নোটিশ বোর্ডার পাতাতেই রেখে দেয়া হয়েছে। এ, ব্যাপারে গোপনীয়তা বা লুকোছাপার কোন কারণ নেই। আমরা কেবল দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে আসা এবং শান্তি ফিরে আসার অপেক্ষায় আছি। নিশ্চয়ই এই পোস্টটি প্রথম পাতায় স্টিকি করার সময় আসবে। পোস্টের তারিখটি লক্ষ্য করলে আশা করি যুক্তিযুক্ত এই কারণটি সবার বিভ্রান্তি দূর করবে। ধন্যবাদ সবাইকে।
তুইরাজাকার বলেছেন:
যুক্তিসঙ্গত ।আমার একটা পোস্ট ছিল, আপনেরা যদি কমেন্ট বাদে পোস্টটাও ফেরতদেন তাহলে বাধিত থাকব। আমরা অনেক কিছু করি, কিন্তু যখন পোস্টগুলো লেখি তখন আর দলমত ভেবে লিখি না। একেবারে নিজের ভেতর থেকে লেখার চেষ্টা করি। আশা কারি আপনাদের এই সিন্ধান্তে সকলেই উপকৃত হবে!
তুইরাজাকার বলেছেন:
+
এখনই সময় বলেছেন:
ষ্টিকি না করার কারন দেখালেন যে, শোক দিবস। অথচ ২৬ তারিখ কোনো শোক দিবস ছিল না।এখনে তো
শোক দিবস চলে গেছে, কবে ষ্টিকি করবেন?
আবদুর রহমান (রোমাস) বলেছেন:
উপর্যুক্ত সিদ্ধান্তের জন্য ধন্যবাদ!!
লেখক বলেছেন: ধন্যবাদ।
নিশাচর বলেছেন:
পিলাচ..............+
অক্ষর বলেছেন:
কিন্তু সবার্টাতো আনা হৈলো না!!!
লেখক বলেছেন: সব বন্ধ হয়ে যাওয়া নিকের পোস্ট ফিরিয়ে আনতে আমাদের কিছুটা সময় লাগবে।
ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন:
হুমমমমমমমমমম..................
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
সিদ্ধান্ত ভাল লাগলো... ধন্যবাদ
লেখক বলেছেন: সময়ের দিক থেকে সাম্প্রতিক সময়ে বন্ধ হওয়া নিক থেকেই শুরু করা হয়েছে। ধীরে ধীরে পুরাতন নিকগুলোর পোস্টও সম্ভব হলে আমাদের ডেটাবেজ ব্যকআপ থেকে ফেরত আনা হবে।
রোজনামচা বলেছেন:
অফটপিক:(যদিও মন্তব্য করতে পারছি। ধন্যবাদ নোটিশবোর্ড।)
কিন্তু নয় দিন ব্লগিং করেও প্রথম পাতায় প্রবেশাধিকার পেলাম না!
মুক্ত বয়ান বলেছেন:
স্টিকি কইরা দিছে!!!লেখাগুলা কিভাবে দেওয়া হবে? প্রকাশের তারিখ অনুযায়ী নাকি সুশীল ব্লগার অনুযায়ী??
ভাল বিবেচনা। +
শেরজা তপন বলেছেন:
ভাল খবর
ল্যাটিচুড বলেছেন:
ভালো সিধান্ত। কতৃপক্ষকে ধন্যবাদ।
আহমাদ মোস্তফা কামাল বলেছেন:
একটা ধন্যবাদ নেন এবার, স্টিকি করার জন্য!
কিন্তু আপনাদের মডারেশনের ধরন আমি (আমরাও বলতে পারি) ঠিক বুঝে উঠতে পারি না। ভালমন্দ কিছু না লিখলেও বা না বললেও যাকে তাকে সীমিত সুবিধা দিয়ে রেখেছেন, পুর্ন সুবিধা দেন না, সেইফ ষ্ট্যাটাস দেন না। যেমন আমি। এসব দিকে পুর্নমাত্রায় সতর্ক দৃষ্টি দেওয়ার পরামর্শ দিচ্ছি।
এসব বিষয়ে অনেকেরই অভিযোগ আছে।
লেখক বলেছেন: আপনার সব লেখা এখন সংকলিত পাতায় না আসলেও ক্রমানুসারে পাতায় আসবে। নতুন ব্যবহারকারীদের জন্য সেইফ স্ট্যাটাস আসতে কিছুটা সময়ের প্রয়োজন হয়। আপনি স্বাভাবিক লেখালেখি অব্যাহত রাখুন।
ধন্যবাদ।
রবিনহুড বলেছেন:
( লেখক বলেছেন: সময়ের দিক থেকে সাম্প্রতিক সময়ে বন্ধ হওয়া নিক থেকেই শুরু করা হয়েছে। ধীরে ধীরে পুরাতন নিকগুলোর পোস্টও সম্ভব হলে আমাদের ডেটাবেজ ব্যকআপ থেকে ফেরত আনা হবে। )আপনাদের রথ দেখি উল্টা চলে.....
কোন কারনে আপনারা সাম্প্রতিক থেকে পেছনের দিকের গুলো চালু করছেন?
যে সকল নিক দীর্ঘদিন ধরে বন্ধ আছে সেগুলোইতো আগে খুলে দেবার দাবীদার। এটা কোনো সভ্য যুক্তির মাঝে পরে না।
উল্টা পথে যে আপনারা চলেন এটা তার একটা নমুনা। নায্য দাবীর প্রতি আপনারা কখনোই সহানুভূতিশীল না। আপনাদের যা খুশী তাই করেন। এবং আপনাদের ইচ্ছাকেই সবার উপর চাপিয়ে দেন।
সভ্য জগৎএর চিরাচরিত নীতি পুরাতন থেকে বর্তমানের দিকে অনুসরন করে নিক গুলো সভাবে খুলে দিন, তাতে ব্লগাররা আপনাদের প্রতি আস্থাশীল হবে।
ঘৃনা নয় ব্লগারদের শ্রদ্ধা অর্জনের চেষ্টা করুন।
লেখক বলেছেন: সাম্প্রতিক সময় থেকে পোস্ট থেকে ফিরিয়ে আনা শুরু করার কারণ সেটি আমাদের জন্য সহজতর। পুরাতন পোস্টগুলো আমাদের ব্যকআপ থেকে খুঁজে ফিরিয়ে আনতে কিছুটা সময়ের প্রয়োজন। একে একে সবার পোস্টই ফিরিয়ে আনার ইচ্ছা আমাদের আছে।
আপনার কোন সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা প্রকাশ করুন। ঢালাওভাবে মন্তব্য না করার অনুরোধ থাকল।
ধন্যবাদ।
মেসবাহ য়াযাদ বলেছেন:
ধন্যবাদ নোটিশ বোর্ড। আশা করছি যাদের পোস্টগুলো হারিয়ে গিয়েছিলো, সেগুলো তারা শীঘ্রই ফিরে পাবেন।শুভ ব্লগিং
লেখক বলেছেন: ধন্যবাদ।
মেঘ দূত বলেছেন:
গতকাল থেকে আমার কোন লেখাই প্রথম পাতায় যাচ্ছে না।আমি দুইবার সামু কতৃপক্ষকে নোটিশ দিয়েছি,কিন্তু টারপরও তারা কোন পদক্ষেপ নিচ্ছে না।কেন এমন হচ্ছে জানালে উপকৃত হবো ।
লেখক বলেছেন: পোস্ট দেরিতে স্টিকি করার কারণ পোস্টের শেষে এবং একটি মন্তব্যে বলা আছে।
ধন্যবাদ।
গিফার বলেছেন:
হুমম ভালো।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
সহেলী বলেছেন:
আপনাদের এ উদ্যোগ কে অভিনন্দন জানাই । তবে ব্লগে অশ্লীল শব্দ ব্যবহার যাতে কম হয় সে ব্যবস্থা রাখুন । যাদেরকে ব্যান করা হয় ,আপনারা তাদের পোষ্ট পড়বার সুযোগ দিচ্ছেন --ভাল লাগল , জানতে চাই সে নিজে লগ ইন করে তার লেখা ড্রাফট করতে বা মুছে ফেলতে পারবে কি ?
লেখক বলেছেন: কোন ব্যবহারকারীকে সম্পূর্ণ বন্ধ করা হলে সে আর লগইন করতে পারবে না। তবে, যেহেতু ব্লগে লেখা যেকোন লেখার স্বত্ব ও দায়দায়িত্ব সংশ্লিষ্ট লেখকের, সেহেতু ব্যবহারকারী ইমেইল করে অনুরোধ জানালে আমরা তার সকল পোস্ট একত্রে মুছে দিতে পারি।
ধন্যবাদ।
কিশোরি বলেছেন:
আপনাদের সিদ্ধান্তের জন্য ধন্যবাদ
লেখক বলেছেন: ধন্যবাদ।
আহমেদ রাকিব বলেছেন:
স্বাগতম।
গিফার বলেছেন:
লগ ইন করতে খুব কষ্ট হচ্ছে অনেকে ভয় ও পাচ্ছে ৩-৪ বার ট্রাই না করলে লগ ইন ই হচ্ছে না এইব্যপার টা একটু দেখেন।
লেখক বলেছেন: গতকাল রাতে আমাদের সিস্টেমের কিছু সমস্যার কারণে লগইন করতে কিছুটা সমস্যার সম্মুখীন হয়েছিলেন কিছু ব্যবহারকারী। এখন ঠিক করা হয়েছে।
এ ধরনের যেকোন সমস্যায় "কোন সমস্যা" তে ক্লিক করে আমাদের জানান।
ধন্যবাদ।
অহনা বলেছেন:
খুবই ভালোকাজ করলেন। আসলে বাঙালি জাতি মানেই বাঁধ ভাঙার আওয়াজ....বাঁধতো ভাঙবেই অতএব বাঁধ না দেওয়াই সমীচীন।
পরিবর্তনবাংলা বলেছেন:
খুবই ভাল উদ্দোগ।
সালমা শহীদ বলেছেন:
বলা যায় শুভ-বুদ্ধির উদয় হইয়াছে।
সৈয়দা তাহমিনা বেগম সীমা বলেছেন:
যাদেরকে ব্যান করা হয়েছে, তাদেরকে শর্ত সাপেক্ষে আনব্যান করা হোক।
এখনই সময় বলেছেন:
হাসিব ও জনৈক ভদ্রলোকের জন্য আপনারা শেষ পর্যন্ত এই প্রয়াস নিলেন? ......তারপরও বলতে হয়, রামের সুমতি হয়েছে....
একটা প্রস্তাবনা করছিঃ
ব্লগারদের কয়েকটি শ্রেনীতে ভাগ করে রাখার ব্যবস্থা করা যায়, যেটা ব্লগারের স্টেষ্টাসে দেখা যাবে। শ্রেনীগুলো হবে নিন্মরুপ।
১. সুশীল
২.হরিজন
৩.ক্ষত্রীয়
৪.নমশূদ্র
প্রত্যেক ব্লগার তার শ্রেনী অনুসারে কিছু বিশেষ সুবিধা পাবে। এই সুবিধা পাবার বিষয়টা নির্ভর করবে ব্লগারের মৌলিক লেখার সমকলীন ঘটনা বা সাহিত্য মান বিবেচনার উপর ভিত্তি করে।
এটার সুবিধা অসুবিধা নিয়ে আমি একটা পোস্ট দিব। সেখানে বিস্তারিত বলব। এখানে বলতে গেলে মন্তব্যের ঘর বড় হয়ে যাবে।
হাসান বায়েজীদ বলেছেন:
প্লাস...
নরাধম বলেছেন:
লন একটা মাইনাস লন। আমারে ওয়াচ করতাছেন তাই মাইনাস! তয় এই কামডা ভালা করছেন। বেঁচে থাক বাবা!
অকাটমুর্খ বলেছেন:
আমার কমেন্ট ব্যান তুলে নেয়ায় সাধুবাদ...+++
পলাশমিঞা বলেছেন:
আমি খুবই খুশি হইয়াছি উল্টা পাল্টা করলে স্থায়ীভাবে ব্যান করলে অনেক ব্লগাররা মন খুলে বগল বাজিয়ে ব্লগিং করতে পারবে।
alam বলেছেন:
খারপ নায় বালউ [+]
alam বলেছেন:
খারাপ নায় বালউ [+]
ঝান্ডুদা বলেছেন:
েতা এখন িক িসদ্ধান্ত?
আহসান জামান বলেছেন:
আপনাদের এ উদ্যোগ কে আমি অভিনন্দন জানাই। ব্লগে অশ্লীল শব্দের ব্যবহার কম হোক এই আশাও রাখি। ধন্যবাদ।
মেঘলা মানুষ বলেছেন:
সবাই ভাল থাকুক।আমরা সবাইকে নিয়ে, হাসি কান্না ভাগ করে, অনুভূতিগুলো শেয়ার করে ব্লগিং করতে চাই।
সবাইকে শুভেচ্ছা
অ্যামাটার বলেছেন:
সাধুবাদ।
কঁাকন বলেছেন:
ভালো সিদ্ধান্তহাসিব আর বাবুয়া ছাড়া আর কার কার পোষ্ট ফিরায় দিলেন খুজে পেলাম না প্রলয়,মৈথুনান্দ,মিঠাই নিকট অতীতে স্থগিত সবাই-ই তো স্থগিত দেখলাম।
ব্লগারদের আরেকটা সুপারিশছিলো কারোব্লগ স্থগিত করলর কেন কোন ধারায় করলেন সেটা জানানো ব্যাপারটা জানানঅ সেটানিয়ে কিছু চিন্তা করেছেন?
আর কোন বিচারে বাদি-বিবাদি দুইজনের ফাঁসি হোলো বুঝিনাই এখনো
হাসিবের দোষ জানতে চাই অথবা আনব্যান চাই
হাসিব ইস্যুতে যে গনব্যান স্ট্যাটাসচেন্জ শুরু করসেন সেটাকি স্বৈরাচারী মনোভাব না?
জেনন বলেছেন:
সিদ্ধান্ত ভালো লাগলো। এতে করে আমরা মুক্ত ভাবে তবে নিয়মের মাঝে থেকে আমাদের মনের কথা জানাতে পারবো।
তিথিয়ানাতাহিসনতান্তা বলেছেন:
আমাকে ব্যান করার কারন কি?আমার নাম তিথিয়ানা তাহিসন তান্তা।
নামের নকল বলে যে, অভিযোগ করেছেতার নামতো হলো
তিতিয়ানা তাহসিন তান্তা।
তিতি>তিথি
তাহসিন>তাহিসন
তিথিয়ানা তাহিসন তান্তা।>তিতিয়ানা তাহসিন তান্তা।
এই দুইটার মধ্যে কি কোনো পার্থক্য মডারেটরদের পরিলক্ষিত হয় না?
আমি মডারেটরদের দৃষ্টি আকর্ষন করছি। আশা করি এই বিষয়ে আপনাদের মতামত ব্যক্ত করবেন।
এইভাবে নিক ব্যান করার তীর্ব নিন্দা জ্ঞাপন করছি।
তীর্থক বলেছেন:
আমার দু'টি পোষ্ট প্রথম পাতা থেকে সরিয়ে দেয়া হয়েছে। পোষ্ট দু'টো হচ্ছে:১) চাচামিঞা'র ভন্ড পোষ্ট, "আমাদের সেনাবাহিনী.....আমাদের গর্ব।
২) মহিলা সিটে প্রতিবন্ধী.....আমাদের নৈতিকতা।
আমার ২ নম্বর ব্লগটি কেন বন্ধ করা হল আমি বুঝতে পারলাম না। জানাবেন কি?
১ নম্বর ব্লগটি'র নাম এবং উপসংহারে পরিবর্তন করে এটিকে সাধারন সমালোচনামুলক পোষ্ট হিসেবে মোডিফাই করা হয়েছে। তবুও কেন এটা প্রথম পাথায় রাখা হল না বুঝি নি। ব্লগ কর্তৃপক্ষে'র কাছে জবাব চাই।
যদি এই ব্লগটি সামু'র নীতি ভঙ্গ করে থাকে তাহলে চাচামিঞা'র ব্লগটি কেন প্রথম পাতা থেকে সরান হয়নি? সেটা একটি অত্বন্ত নাজুক বিষয় নিয়ে লেখা হয়েছে এবং সবাই যাতে বিষয়টি জানতে পারে সে জন্যই আমি এর লিংক এবং সমালোচনা আলাদা ব্লগ হিসেবে প্রথম পাতায় দিয়েছিলাম। এটা কিভাবে সামু'র নীতি ভঙ্গ করছে আমি তার ব্যক্ষা চাই।
প্রিয়া বলেছেন:
"অপ্রিয় সত্য"
ব্লগার'কে পূর্ব কোন প্রকার নোটিশ না দিয়ে আপনারা তার "লগ ইন" করা পর্যন্ত ব্যান করেছেন।এটা কতটুকু যুক্তিযুক্ত হয়েছে?
যাই হোক এটা কি সাময়িক না স্থায়ী ?
তার পোষ্ট গুলো কি অন্তত আপনারা ফিরিয়ে দেবেন? তবে তা কবে?
উত্তরের প্রত্যাশায় -সকল কে ধন্যবাদ।
প্রিয়া বলেছেন:
???????????
রোবোট বলেছেন:
আরাশিরে জাঝা
ব্রুটাস বলেছেন:
রোবোট বলেছেন: আরাশিরে জাঝা
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...






















