আমার প্রিয় পোস্ট
- একজন ক্রাচের কর্নেল, রাষ্ট্রকর্তৃক সংঘটিত অপরাধ আর মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুলৎসের হলফনামা: জাতিগত লজ্জার আরও একটি অধ্যায়,সংশোধন হউক এখনই! - মাসুদুল হক
- "বাঁধ ভাঙার আওয়াজ" নতুন ফন্টটি ডাউনলোড করার পদ্ধতি। - নোটিশবোর্ড
- বাঁধ ভাঙার আওয়াজ, এর নীতিমালা... - নোটিশবোর্ড
- বাঁধ ভাঙার আওয়াজ এর ভবিষ্যৎ নীতিমালা... - নোটিশবোর্ড
বাঁধ ভাঙার আওয়াজে বিজ্ঞাপন গ্রহণ চূড়ান্ত হলো
২৮ শে মে, ২০০৯ দুপুর ২:৫৩
প্রিয় ব্লগার,
গত বছর ১১'ই জুন ২০০৮-এ "বাঁধ ভাঙার আওয়াজ'কে স্বনির্ভর করতে আপনাদের মতামত/পরামর্শ দরকার।" এই শিরোনামে একটি পোস্টে আমরা আপনাদের আন্তরিক আলোচনা ও সুচিন্তিত মতামত পেয়েছি। পৃথিবীর সর্ববৃহৎ ও জনপ্রিয় এই বাংলা কমিউনিটি ব্লগিং সাইটটির স্বনির্ভরতার বিশাল ব্যায়ভার নিশ্চিত করতে বিজ্ঞাপনই সহজতর উপায় বলেই অনেকে মতামত দিয়েছেন। পরবর্তীতে আমরা এর একটি রিভিউ পোস্ট দিয়েও আপনাদের ব্যাপক সাড়া পেয়েছি। Click This Link ।
উপরোক্ত বিষয়গুলো মাথায় রেখেই আমরা ব্লগে বিজ্ঞাপন নেয়ার উপযুক্ত জায়গাটুকু ব্যবহারের সিদ্ধান্তে এসেছি। যেমন: গত জাতীয় নির্বাচন ('নিউ এজ' সাথে), আমাদের ক্ল্যাসিফায়েড এ্যাড, ইভেন্ট সার্ভিস এবং 'অপরবাস্তব' এর বিজ্ঞাপন।
অনেকটা সময় পার হয়ে গেলেও আশা করি এ বছরের জুনের প্রথম সপ্তাহ থেকে আমরা "বাঁধ ভাঙার আওয়াজে" প্রথম বিজ্ঞাপনটি শুরু করতে যাচ্ছি।
উল্লেখ্য যে, বিজ্ঞাপনদাতারা আমাদের ব্লগিং এবং মডারেশনে কোন প্রকার হস্তক্ষেপ করার অধিকার রাখেন না। তাঁরা কেবল বিজ্ঞাপনের জন্য এই জনপ্রিয় সাইটটির কিছু জায়গা ব্যবহার করবেন মাত্র। অবশ্যই বিজ্ঞাপনদাতা সংস্থাসহ সর্ববিষয়ে বস্তুনিষ্ঠ ও গঠনমূলক আলোচনা-সমালোচনা ও ব্লগীয় স্বাস্থ্যসম্মত বিতর্ক সবসময়ই গ্রহণযোগ্য হবে।
একটি লোকাল কমিউনিটিতে বিজ্ঞাপনের বিষয়ে আসন্ন আগ্রহী সংস্থাটি এবং আমরা উভয়েই নতুন। তাই আপনাদের গঠনমূলক আলোচনা-সমালোচনা, মতামত ও পরামর্শ সবসময়ই কাম্য।
বরাবরের মত কেবলমাত্র আপনাদের আন্তরিক অংশগ্রহণ ও সহযোগিতায় আমরা মাতৃভাষা চর্চার এই অবাধ স্বাধীনতার খোলা জায়গা "বাঁধ ভাঙার আওয়াজ"কে মঙ্গলে আর উন্নয়নে অনেক দূর এগিয়ে নিয়ে যাবো বলে দৃঢ় বিশ্বাস রাখি।
শুভ ব্লগিং।
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০০৯ বিকাল ৩:০৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মদন বলেছেন:
ভাল..
লেখক বলেছেন:
ধন্যবাদ।
লেখক বলেছেন:
প্লাস, মাইনাস নাকি বিজ্ঞাপণ?
সুবীর বোস বলেছেন:
খুব ভালো...
লেখক বলেছেন: ধন্যবাদ।
অমাবশ্যার চাঁদ বলেছেন:
ভাল উদ্যোগ।
লেখক বলেছেন:
ধন্যবাদ।
রশিক রশীদ বলেছেন:
অবশ্যই সঠিক পদক্ষেপ। ব্লগারদের অবহিত করে কাজটি করায় ব্লগাররা আশাকরি গর্বিত বোধ করবে। কর্তৃপক্ষকে অভিনন্দন।।
লেখক বলেছেন:
ধন্যবাদ।
লেখক বলেছেন: ![]()
ইমন জুবায়ের বলেছেন:
+
লেখক বলেছেন: ধন্যবাদ।
পারভেজ বলেছেন:
ভালো
লেখক বলেছেন: ধন্যবাদ।
মাষ্টার_মশাই বলেছেন:
বিজ্ঞাপন নেন ভালো কথা ।ব্লগারদের প্রতি ন্যায় আচরন করুন না হয় বিজ্ঞাপন থাকবে ব্লগার থাকবে না।
পানকৌড়ি বলেছেন:
সঠিক পদক্ষেপ ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
১. দেশের অনিষ্টকর কোনো বিলাতি বিজ্ঞাপন লওয়া হয়না।
২. মদের বিজ্ঞাপন লওয়া হয়না।
৩. কোনোরূপ অশ্লিল বিজ্ঞাপন লওয়া হয়না।
৪. দেশীয় বিজ্ঞাপনের মধ্যে যদি এমন কোনো ওষুধ বা জিনিস থাকে যাহাতে দেশের লোকের আর্থিক বা নৈতিক ক্ষতি হইতে পারে, সেরূপ কোনো বিজ্ঞাপন লওয়া হয়না।
৫.হিন্দু মুসলমান বিদ্ধেষমূলক কোনো বিষয়ের বিজ্ঞাপন লওয়া হয়না বা কোনো আলোচনা করা হয়না।
৬. মফস্বলবাসী ক্রেতাগণ বিজ্ঞাপন-দাতাগনের নিকট প্রতারিত হইয়া আমাদিগকে জানাইলে আমরা তৎক্ষনাত সেই বিজ্ঞাপন বন্ধ করিয়া দেবো এবং সঙ্গে সঙ্গে দেশবাসীকে সতর্ক করিয়া দেবো।
৭. অনাথ, বিধবা, দেশের জন্য যাহার, জেল খাটিয়া আসিয়া সামান্য মূলধনের কারবার করিতেছেন, প্রয়োজন হইলে তাহাদের বিজ্ঞাপন বিনামূল্যে প্রকাশ করা হয়।
৮. ভারতবর্ষীয় শ্রম, অর্থ ও শিল্পজাত দ্রব্যের বহুল প্রচার উদ্দেশ্যে প্রাপ্ত দ্রব্যের নিরপেক্ষভাবে দোষগুন সমালোচনা করা হয়।
(উপরোল্লিখিত এ ধরনের কিছু সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে কাজ করার পরামর্শ রইল।)
লেখক বলেছেন:
পরামর্শের জন্য ধন্যবাদ।
Click This Link
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
আমাদের ব্লগিং যদি বিজ্ঞাপনের সাথে কন্ডিশনাল না থাকতে পারে, এবং বিজ্ঞাপন দাতারা সেতা মেনেই বিজ্ঞাপন দেন, তাহলে আসলে আপত্তির তেমন কিছু নাই। কোন শ্রেণীর বিজ্ঞাপন নেওয়া হবে সেটা আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার।আগেও সমর্থন দিয়েছিলাম, এই কথাগুলো নিয়ে এখন ও একমত হলাম। ব্লগের আর্থিক স্বনির্ভরতার দরকার আছে।
লেখক বলেছেন:
পোস্টে দেয়া দ্বিতীয় লিংকটি অনুগ্রহ করে একবার দেখে নিন।
মতামতের জন্য ধন্যবাদ।
মাষ্টার_মশাই বলেছেন:
ব্লগারদের প্রতি ন্যায় আচরন করুন না হয় বিজ্ঞাপন থাকবে ব্লগার থাকবে না।
আসিফ বলেছেন:
শুভ এ্যাডভার্টাইজমেন্ট
লেখক বলেছেন:
ধন্যবাদ।
অবাধ স্বাধীনতার খোলা জায়গা "বাঁধ ভাঙার আওয়াজ" অনেক দুরে এগিয়ে যাবে এই কামনা করি ।
লেখক বলেছেন:
ধন্যবাদ।
তান বলেছেন:
খাওয়ান আমাদের খাওয়ান
লেখক বলেছেন:
![]()
কৌশিক বলেছেন:
গ্রেট নিউজ
লেখক বলেছেন:
ধন্যবাদ।
লেখক বলেছেন:
ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
মহিউদ্দিন আহামেদ সৈকত বলেছেন:
ভাল উদ্যেগ, যাত্রা শুভ হোক..
লেখক বলেছেন: ধন্যবাদ।
কেল্টূ দা বলেছেন:
খুবই সুসংবাদ, তয় গুরু ব্লগারগো গুগল দিয়া কামাইপাতি করণের সিস্টেম করণ যায় নাকি এট্টু ভাইবেন ।ক্রাইসিসে আছি ...
লেখক বলেছেন: ধন্যবাদ।
গুগল এ্যাডসেন্স এখনও বাংলা সাইট একসেপ্ট করে না।
খড় কুটো বলেছেন:
ভালো লাগলো বিষয়টা আমাদের সাথে শেয়ার করার জন্য। ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন:
উন্নয়ন অব্যাহত থাকবে। ![]()
লেখক বলেছেন:
সাইটটির মান এবং সৌন্দর্য্য রক্ষায় আমাদের সচেতনতা সবসময় বহাল থাকবে। আর ব্যক্তিগত পাতায় বিজ্ঞাপণের বিষয়টি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে এ,নিয়ে সময়মত অবশ্যই ব্লগারদের সাথে আলোচনা করে তাঁদের মতামতের ভিত্তিতে একটা সিদ্ধান্তে আসা যেতে পারে। বিষয়টি সময়সাপেক্ষ।
ধন্যবাদ।
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
ভাল উদ্যোগ। প্লাস.....
লেখক বলেছেন: ধন্যবাদ।
আবদুর রহমান (রোমাস) বলেছেন:
যে কোন প্রতিষ্ঠানেরই ব্যায়ভার নিশ্চিত করা ও সফলতার জন্য আর্থিক স্বনির্ভরতার প্রয়োজন, এক্ষেত্রে বিজ্ঞাপন প্রচারের মাধ্যমকে কাজে লাগানো ভালো সিদ্দান্ত!! তবে এমন কোন বিজ্ঞাপন প্রচার করতে দিবেন না.....যা আমাদের ঐতিহ্য সংস্কৃতির উপর নেতিবাচক প্রভাব পেলবে।সবশেষে.......বলবঃঃ শুভ এ্যাডভার্টাইজমেন্ট
লেখক বলেছেন: Click This Link
ধন্যবাদ।
লেখক বলেছেন: উন্নয়ন অব্যাহত থাকবে। ![]()
ধন্যবাদ।
মনোয়ার হোসেন অসীম বলেছেন:
বিজ্ঞাপনের সাফল্য কামনা করছি।
লেখক বলেছেন:
ধন্যবাদ।
দুরন্ত স্বপ্নচারী বলেছেন:
টাকার ভাগ আমাদেরকেও দিতে হবে কিন্তু!!!!!!!!
লেখক বলেছেন:
।
লেখক বলেছেন: ধন্যবাদ।
গুরুদেব বলেছেন:
ব্লগাররাও যেন এদিক-সেদিক করে একটু টাকা পয়সা পায় সেই ব্যবস্থা রাইখেন। ব্লগারদের লেখা দিয়ে টাকা কামাবেন আর তাদেরকে কোন কিছুর অংশীদার করবেন না তা তো হতে পারে না।
লেখক বলেছেন: বিষয়টা উপরে একবার বলা হয়েছে। অনুগ্রহ করে দেখে নিন।
ধন্যবাদ।
রিফাত হোসেন বলেছেন:
মাষ্টার_মশাই বলেছেন: ব্লগারদের প্রতি ন্যায় আচরন করুন না হয় বিজ্ঞাপন থাকবে ব্লগার থাকবে না। কেল্টূ দা বলেছেন: খুবই সুসংবাদ, তয় গুরু ব্লগারগো গুগল দিয়া কামাইপাতি করণের সিস্টেম করণ যায় নাকি এট্টু ভাইবেন ।
ক্রাইসিসে আছি ...
লেখক বলেছেন:
এ,বিষয়ে একবার বলা হয়েছে।
ধন্যবাদ।
মাহাফুজুর রহমান বলেছেন:
মতামত নেওয়ার ধন্যবাদ,শুধু খেয়াল রাখবেন বেড়া যেন ক্ষেত না খেয়ে পেলে।
লেখক বলেছেন:
এ,ব্যাপারে আমাদের সচেতনতা অব্যাহত থাকবে। ধন্যবাদ।
খািল িপডাইেত ইচ্ছা করে বলেছেন:
পাইছি। আগে একটা মাইনাস দিয়া লই।
তবে
গুরুদেব বলেছেন: ব্লগাররাও যেন এদিক-সেদিক করে একটু টাকা পয়সা পায় সেই ব্যবস্থা রাইখেন। ব্লগারদের লেখা দিয়ে টাকা কামাবেন আর তাদেরকে কোন কিছুর অংশীদার করবেন না তা তো হতে পারে না।
লেখক বলেছেন:
আগেই বলা হয়েছে। দেখেছেন আশা কি দেখেছেন। ধন্যবাদ।
লেখক বলেছেন: ![]()
নীলজোছনা বলেছেন:
আর যারা লেখক আছেন , যাদের মুল্যবান লেখার জন্য এই ব্লগ সবসময় চাণ্গা থাকে তারা কি উপকৃত হবে?
জেনন বলেছেন:
ব্লগারদের ভালো হয় এমন কিছু সবসময় কাম্য। তাই ব্লগারদের কথা মাথায় রাখতে হবে।বহালো উদ্যেগ।
ভালোবাসা বলেছেন:
আরও কিছু বিষয় পরিস্কার করা জরুরি ছিল বলে মনে করছি। যেমন, ব্লগাররা বিজ্ঞাপন দিলে কম টাকায় দেয়া যাবে কি না। ব্লগারদের নিজস্ব পেজে বিজ্ঞাপন দিলে তার কোনো শেয়ার উক্ত ব্লগার পাবেন কি না। ইত্যাদি।
লেখক বলেছেন: এ,ব্যাপারে আগেই বলা হয়েছে। আশাকরি আপনি লক্ষ্য করেছেন।
ধন্যবাদ।
নাফিস ইফতেখার বলেছেন:
যেহেতু এখন টাকা-পয়সার ব্যাপার যুক্ত হইসে মডুদের কফির মানোন্নয়ন করেন........ভালো সার্ভিস দেন.........এবং সর্বোপরি মানসিকতার পরিবর্তন ঘটান..........
লেখক বলেছেন:
!!!
িনরুপমা.কম বলেছেন:
শুভ হোক এই পথ চলা.....
লেখক বলেছেন: ধন্যবাদ।
নাফিস ইফতেখার বলেছেন:
আপনাদের এই "আপনি একবার রেটিং দিয়েছেন" নামক সমস্যাটা দূর করেন তো! বড়ই পেইন।অফটপিক: আপনাকে আমার ব্লগে আনব্লক করা হয়েছে।
লেখক বলেছেন: কদাচিৎ এই সমস্যাটা কেউ কেউ পাচ্ছেন এবং এর কারণ জানিয়ে একটি ব্যাখ্যাও আগে দেয়া হয়েছে। আমরা বিষয়টি দেখছি এবং তা নিয়ে আপনার সাথে যোগাযোগ করছি খুব শিগ্গীর।
ধন্যবাদ।
সুন্দর সমর বলেছেন:
মাষ্টার_মশাই বলেছেন: ব্লগারদের প্রতি ন্যায় আচরন করুন না হয় বিজ্ঞাপন থাকবে ব্লগার থাকবে না। গুরুদেব বলেছেন: ব্লগাররাও যেন এদিক-সেদিক করে একটু টাকা পয়সা পায় সেই ব্যবস্থা রাইখেন। ব্লগারদের লেখা দিয়ে টাকা কামাবেন আর তাদেরকে কোন কিছুর অংশীদার করবেন না তা তো হতে পারে না।দুইডা কথায়ই নজরে রাইরেন!
লেখক বলেছেন: ধন্যবাদ।
চাচামিঞা বলেছেন:
ব্লগারকি নিজ পাতায় এডসেন্স দিটে পারবে?
লেখক বলেছেন:
আপনার প্রশ্নটির উত্তর আগেই দেয়া হয়েছে আশা করি দেখেছেন।
ধন্যবাদ।
সিউল রায়হান বলেছেন:
"নাফিস ইফতেখার বলেছেন: অফটপিক: আপনাকে আমার ব্লগে আনব্লক করা হয়েছে।"
নাফিস ভাই কি দিলেন এইটা ????????
@ নোটিশবোর্ড:
আপনাদের দেয়া লিংকে দেখলাম ব্লগারদের ফিডব্যাকের ভিত্তিতে আপনারা যে সিদ্ধান্তে আসছেন তা হল:
(গ) অনুমতি সাপেক্ষে ব্লগারের নিজস্ব পাতায় বিজ্ঞাপন দেয়া
হলে তা থেকে প্রাপ্ত অর্থের একটি নির্দিষ্ট অংশ তাঁকে দেয়া হবে।
(ঘ) বিজ্ঞাপনদাতা ও সংস্থা কোন ভাবেই ব্লগারের লেখা ও মতামত প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত এবং প্রভাবিত করতে পারবেনা।
*****************************
(গ)এর প্রেক্ষিতে প্রশ্ন: নতুন নোটিশে এই পয়েন্টটা আছে?? থাকলে কিভাবে আছে ???? আপনারা অলরেডী আপনাদের হোমপেজে অ্যাড দেন...... এখন থেকে কি আমাদের পার্সোনাল পেজেও অ্যাড দিবেন /???তবে বিজ্ঞাপনদাতা বা বিজ্ঞাপনকে অহেতুক কটাক্ষ বা সমালোচনা করা গ্রহণযোগ্য হবে না।
ঘ) এর প্রেক্ষিতে প্রশ্ন: "অহেতুক" মানে কি ???? প্রথম-আলো ব্লগ বানাচ্ছেন নাকি ??? "উঁ" করা লাগবে নাকি ব্লগারদের ????
লেখক বলেছেন: আপনার প্রশ্নের প্রাসংগিক জবাব ইতিমধ্যেই দেয়া হয়েছে।
ধন্যবাদ।
অন্ধ দাঁড়কাক বলেছেন:
টাকাপয়সা যা পাওয়া যাবে তা দিয়া আমাদের নাস্তাপানির ব্যবস্হা করতে হবে
সিউল রায়হান বলেছেন:
(ঘ) বিজ্ঞাপনদাতা ও সংস্থা কোন ভাবেই ব্লগারের লেখা ও মতামত প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত এবং প্রভাবিত করতে পারবেনা। তবে বিজ্ঞাপনদাতা বা বিজ্ঞাপনকে অহেতুক কটাক্ষ বা সমালোচনা করা গ্রহণযোগ্য হবে না।
লেখাজোকা শামীম বলেছেন:
আগেও বলেছি, এখনও বলছি। গুগল এনসেন্সের মতো এখানেও ব্লগারদের আয় করার ব্যবস্থা করে দেন। তাতে করে অনেক ব্লগার লিখতে আরও উৎসাহ পাবে।
লেখক বলেছেন: গুগল এ্যাডসেন্স এ,পর্যন্ত অনেকগুলো ভাষার সাইট গ্রহণ করলেও বাংলা ভাষার কোন সাইট এখন পর্যন্ত গ্রহণ করেনি। ভবিষ্যতে এর সম্ভাবনা তৈরী হলে আমরাও চেষ্টা করবো।
ধন্যবাদ।
ফাহমিদুল হক বলেছেন:
সিদ্ধান্তটি পছন্দ হলো না। মাইনাস।
লেখক বলেছেন: একই বিষয়ে গতবছর জুনে নোটিশবোর্ডের পোস্টেও আপনি আপত্তি জানিয়েছিলেন এবং যতদুর মনে পড়ে পাশপাশি সাইটিট স্বনির্ভর করার লক্ষ্যে বিজ্ঞাপণ না নিয়ে ব্যক্তি পর্যায়ে উদ্যোগ নেয়ার একটি আন্তরীক প্রস্তাবও রেখেছিলেন। এতবড় একটি ব্যয়ভার ব্যক্তিপর্যায়ে নেয়া প্রকৃতপক্ষে সম্ভব নয়। এ,জাতীয় উদ্যোগে বরং নানান জটিলতা তৈরীর আশংকা রয়ে যায়। আপনার আন্তরীক ভাবনার জন্য ধন্যবাদ।
প্লাস রেটিং এর পাশাপাশি মাইনাস রেটিংও আপনার অধিকার।
জানজাবিদ বলেছেন:
(গ) অনুমতি সাপেক্ষে ব্লগারের নিজস্ব পাতায় বিজ্ঞাপন দেয়াহলে তা থেকে প্রাপ্ত অর্থের একটি নির্দিষ্ট অংশ তাঁকে দেয়া হবে.........................এইটা বেশী পছন্দ হইছে।
ভালোবাসা বলেছেন:
লেখাজোকা শামীম ভাইয়ের সঙ্গে পুরোপুরি একমত।
এস আই সাঈদ বলেছেন:
অবশ্যই ভাল উদ্যোগ। আমাদের আগেই জানানোর জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ।
নাফিস ইফতেখার বলেছেন:
এই সিদ্ধান্তটা আমি যেদিন রেজিস্ট্রেশন করসিলাম সেইদিন করতে পারলেন না?? কতগুলা টাকা মিস্গেলো!!!
আকাশ অম্বর বলেছেন:
মাষ্টার_মশাই বলেছেন: ব্লগারদের প্রতি ন্যায় আচরন করুন না হয় বিজ্ঞাপন থাকবে ব্লগার থাকবে না।
গোলন্দাজ বলেছেন: কিছু টেকা বন্যার্তদের ও দিয়েন। পুরাটা একলাই হজম কইরেন না।
মায়াবতী মেয়ে বলেছেন:
ধন্যবাদ ভাল লাগল
পান্থ বিহোস বলেছেন:
খুবই ভালো উদ্যোগ। সামহয়্যার বেঁচে থাক যুগ যুগ ধরে...
মাহবুব সুমন বলেছেন:
ভালো ভালো, আশা করি ফ্রন্ট পেজ বিজ্ঞাপনে বিজ্ঞাপনে ভরে যাবে। লাল নীল রঙিন সব বিজ্ঞাপন, আমরা তাকিয়ে তাকিয়ে দেখবো। আহা কি সুন্দর দৃশ্য।
ডান - বাম - মধ্য বিজ্ঞাপনে একাকার হয়ে যাবে।
অনুগত ব্লগারদের পেজেও বিজ্ঞাপন দেয়া হবে, সেটায় তারা আত্মহারা হয়ে যত্ন সহকারে তৈলমর্দন করে নোটিশ বোর্ডকে সমর্থন করবে সদা সতর্ক ভাবে।
বিজ্ঞাপন দাতার সমালোচনা করে লিখলে সেটাকেও গলটিপে মেরে ফেলা হবে সুন্দর ভাবে (অবশ্য নীতিমালার ধারা দেখিয়ে)।
ভালো ভালো।
লেখাজোকা শামীম বলেছেন:
নাফিস ইফতেখার বলেছেন: ইশশ!!! ১১ এই মাসে আমি লাখপতি হইয়্যা যাইতাম!!! হ, সেইটা আপনে একলা হইতেন না, আমিও হইতাম। কেন যে উনারা আগে করল না
+
বিপ্লব কান্তি বলেছেন:
ভাল উদ্যোগ,
লুলুপাগলা বলেছেন:
বিজ্ঞাপনদাতারা আমাদের ব্লগিং এবং মডারেশনে কোন প্রকার হস্তক্ষেপ করার অধিকার রাখেন না। তাঁরা কেবল বিজ্ঞাপনের জন্য এই জনপ্রিয় সাইটটির কিছু জায়গা ব্যবহার করবেন মাত্র। অবশ্যই বিজ্ঞাপনদাতা সংস্থাসহ সর্ববিষয়ে বস্তুনিষ্ঠ ও গঠনমূলক আলোচনা-সমালোচনা ও ব্লগীয় স্বাস্থ্যসম্মত বিতর্ক সবসময়ই গ্রহণযোগ্য হবে।মনে-প্রাণে এইটুকি ঠিক থাকলে কোন সমস্য নাই।
শওকত বলেছেন:
লুলুপাগলা 'র সাথে সহমত
সোজা কথা বলেছেন:
মাষ্টার_মশাই বলেছেন: ব্লগারদের প্রতি ন্যায় আচরন করুন না হয় বিজ্ঞাপন থাকবে ব্লগার থাকবে না।তান বলেছেন: খাওয়ান আমাদের খাওয়ান
নাফিস ইফতেখার বলেছেন: যেহেতু এখন টাকা-পয়সার ব্যাপার যুক্ত হইসে মডুদের কফির মানোন্নয়ন করেন........ভালো সার্ভিস দেন.........এবং সর্বোপরি মানসিকতার পরিবর্তন ঘটান..........
লোকে এডসেন্সের ইনকামের রশিদের ফটুক দিয়া পুষ্ট দেয়। সামুর্কতো ইনকাম হৈল জানাইয়েন। পৈসা না পাইলেও গর্বে বুক ফুইলা উঠুক।
ভিলেজ ইডিয়ট বলেছেন:
ব্লগবন্ধু ফিউশন ফাইভের কোন কমেনট এ পোষ্টে না থাকাতে পোষ্ট টি সম্পুর্নতা পাচ্ছেনা।
ভিলেজ ইডিয়ট বলেছেন:
কৌশিক বলেছেন: গ্রেট নিউজ
আকাশ_পাগলা বলেছেন:
Click This Linkআগে এইটা দেখেন।
বিজ্ঞাপন দিলে আমাদের লাভ কী আর লস কী??? এই টা বুঝান। আর, বিজ্ঞাপন দিলে আমরা বাড়তি কী সুবিধা পাব ???
এস এ মেহেদী বলেছেন:
সাথে আছি.................................
নিলয় চাকলাদার বলেছেন:
সিদ্ধান্ত ভালো। আমরাও চাই আমাদের এই ওয়েবসাইটটি অনন্তকাল টিকে থাকুক। এর জন্যে যে কোন গঠনমূলক সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। তবে অনুরোধ থাকবে তা যেন ব্লগারদের জন্যে বিরক্তিকর অভিজ্ঞতার কারণ না হয়। এবং স্লো, এ্যনিমেশন ভিত্তিক, ফ্ল্যাশ বিজ্ঞাপণ এড়িয়ে চলার অনুরোধ রইলো ঝামেলামুক্ত ব্লগিং-এর স্বার্থে।নিরন্তর শুভকামনা।
রোবোট বলেছেন:
নুটুর পোস্টে এত প্লাস? ঘটনা কি?
গিফার বলেছেন:
হু ভালো হবে...
নাজমুল হাসান বাবু বলেছেন:
যেখানে নোটিশ বোর্ড কথাটি স্টিকি করা আছে সেখানে এ-কারটি মাত্রা ছাড়া হবে।
লুকার বলেছেন:
শেয়ার ছাড়তে পারেন।
সামবিজ্ঞাপনসইন নামে আরেকটা সাইট খুলতে পারেন, যেইখানে থাকবে খালি বিজ্ঞাপন।
বিবর্তনবাদী বলেছেন:
ভাল। আপনাদের আগের পোস্টে এ বিষয়ে কিছু পরামর্শ দিয়েছিলাম। আশা রাখি কাজে লাগাবেন।
হাসান মাহবুব বলেছেন:
বুঝলাম, ভালো কথা। এইবার অন্য একটা প্রসঙ্গে কথা বলি, ৮৪ নং কমেন্টে সোজা কথা তার পোস্টের লিংক দিয়েছেন। পোস্টের চুম্বক অংশ তুলে দিলাম এখানে।"বর্তমানে ব্লগের নিজস্ব পাতায় সাম্প্রতিক ১০ টি কমেন্ট পাওয়া যায় ডানপাশের ব্লকে। কিন্তু এটি খুবই অপ্রতুল। সামু কর্তৃপক্ষের কাছে অনুরোধ ব্লগের তালিকার মত আলাদা পাতায় কমেন্টগুলো খুজতে দিন। এটি করতে ঝামেলা হলে ডান পাশের "সাম্প্রতিক মন্তব্য করেছি" ব্লকের নিচে ১, ২, ৩... এভাবে পেজিং করে দিন। সব কমেন্ট সম্ভব না হলে দিন অনুযায়ী অন্তত ৫০০ টি কমেন্ট দেখতে দিন।কমেন্ট সার্চ করার অভাব তীব্রভাবে অনুভব করি। কমেন্টে কে "প্রিয়তে" যোগ করা সম্ভব হলে তা হবে সবচেয়ে আকর্ষণীয়
এটা ঠিক যে সামুতে আরও অনেক ফীচার বাকি । অন্য যে কোন ফীচারের আগে এই কমেন্টের লিষ্টটি উন্নত করলে ব্লগাররা খুবই উপকৃত হবে।"
এই ব্যাপারে পদক্ষেপ নিন। এটা আমাদের গণদাবী।
নেতারা সরকার গঠন করে...
এনজিওরা ধান্ধা করে....
ধর্ম ব্ব্যবসায়ীরা আখের গুছায়....
শোষক শোষন করে...
আফনেরা ইট্টু বিজ্ঞাপন নিবেন .. ইডা আবার জিগান লাগে
তয় আফনেরা বহুত বালা... জিগাইতো লইছেন!!
একলব্যের পুনর্জন্ম বলেছেন:
হু সমস্যা কি যদি না প্রথম আলোর মত খবরের চেয়ে অ্যাড এর জায়গা বেশি হয়ে যায় ! ভালোই তো !হোক ।
অনন্ত দিগন্ত বলেছেন:
এ্যাডের বিষয়ে দুটো কথা বলতে চাই ... প্রথমত আমরা মাঝে মাঝে দেখি ব্লগ একটু স্লো হয়ে যায়, পেজ লোড হতে সময় নেয় ... বিজ্ঞাপন বিহীন অবস্হায় যদি ব্লগাররা এই সমস্যায় পড়তে পারেন তবে বিজ্ঞাপন দেয়ার পরে পেজ লোড হতে কি এমন সমস্যা বেশী হবে না ?
দ্বিতীয়ত, ব্লগে ২ টি পাতা আছে, -- ক্রমানুসারে পোষ্ট এবং সংকলিত পোষ্ট ... লগ ইন করা অবস্হায় (আমার ধারনা) বেশীরভাগ ব্লগার বাই ডিফল্ট ক্রমানুসারে পোষ্ট পাতাটি দেখে থাকেন, যেখানে তারা নিজের ইচ্ছা মত পাতাটিকে কিছু পরিবর্তন করতে পারেন , যেমন -- অনলাইনে যারা আছেন তাদের নামের লিষ্ট দেখবেন নাকি এ্যাভাটর দেখবেন তা ব্লগার নিজে ঠিক করতে পারেন ... আর লগ ইন ছাড়া অথবা ভিজিটর রা দেখেন সংকলিত পোষ্ট যেটায় কোন কিছু পরিবর্তনের প্রয়োজন পড়ে না ...
আমার প্রস্তাব হলো -- বিজ্ঞাপন যখন এ্যাড করা হবে তখন, ব্লগার দেরকে একটা অপশন দেয়া হলে মনে হয় বেশী ভাল হবে .... যে তারা যে পাতাটি দেখবেন সেখানে তারা এ্যাড দেখতে চান কি না ... যারা চাইবেন তারা অপশনটি অন রাখবেন, আর যারা চাইবেন না তারা অপশনটি অফ রেখে কোন বিজ্ঞাপন ছাড়া ব্লগে বিচরন করবেন ।
সেই সাথে সাম্প্রতিক কমেন্টের ব্যাপারটিও (৮৪ নং কমেন্টে লিংক আছে) আপনাদের নজরে আনতে চাইছি। ধন্যবাদ
শ্রীযুক্ত হরিদাস পাল বলেছেন:
ঠিকাসে। বনের খায়া ঘরের মোষ তাড়ানি আর কতো?
মনজুরুল হক বলেছেন:
সহমত। +
গোলাম মাওলা ডলার বলেছেন:
ভাল সিদ্ধান্ত। কারণ ঘরের খেয়ে ধান্দা ছাড়াই চা খাওয়ানো যায়, কিন্তু তার সাথে বিস্কিট নয়।
গোলাম মাওলা ডলার বলেছেন:
কে কি বলল দেখে লাভ নেই। কারণ ব্লগটি অর্থের অভাবে বন্ধ হয়ে গেলে সবারই লস হবে।
স্নিগ্ধা বলেছেন:
উত্তম কাজ হইয়াছে।
শয়তান হন্তারক বলেছেন:
আশা করি বিজ্ঞাপন নির্ধারণের ক্ষেত্রে ব্লগ বাছবিচারহীন হবে না।
মউ বলেছেন:
লেখক বলেছেন: গুগল এ্যাডসেন্স এ,পর্যন্ত অনেকগুলো ভাষার সাইট গ্রহণ করলেও বাংলা ভাষার কোন সাইট এখন পর্যন্ত গ্রহণ করেনি। ভবিষ্যতে এর সম্ভাবনা তৈরী হলে আমরাও চেষ্টা করবো।ধন্যবাদ।
এটা কোথায় পাইছেন? মাইনাস।
লেখক বলেছেন: যে ভাষাগুলোতে এ্যাডসেন্স সাপোর্ট করে
কুঙ্গ থাঙ বলেছেন:
সামহোয়ার স্বাবলম্বী হবে এটা অবশ্যই ভাল আইডিয়া। শুভকামনা রইলো।
বেকার বলেছেন:
ভাইডি আমরা যারা বেকার মানুষ হেগো লাইগা কিছু চিন্তা করবেন না? কত কষ্ট কইরা বাজারের টাকা মাইরা, বাপের পকেট কাইট্টা নেটের বিল পরিশোধ করি। আর হেই নেটে বইয়া-বইয়া বগ্লাই আর বগ্লাই.... কত কত মহা মূল্যবান কুমেন্ট করি, জ্ঞেনী মানষের মতো। হেইডার কি কোন মূল্য নাই? আমরার কতা কে হুনবো?(লক্ষ লক্ষ বেকার আজ চেয়ে আছে মডুদের দিকে। কি জবাব দিবে মডু? মডু যে বিজ্ঞাপন থেকে কোটি কোটি টাকা ইনকাম করার স্বপ্নে বিভোর, এই বেকাররা কি তার একটা অংশ পেতে পারে না? এই প্রশ্ন আজ দেশ ও জাতির বিবেকের কাছে... )
বিডি আইডল বলেছেন:
বিজ্ঞাপণ না দিয়ে দীর্ঘমেয়াদী সাইট চালানো অসম্ভব...প্রাসঙ্গিক কিছু বিষয় মনে রাখা ভালো:
১. যে কোন বিজ্ঞাপণ দাতার যেকোন বিষয় নিয়েই ব্লগে আলোচনা হতে পারে...সেক্ষেত্রে ব্লগারদের গলা টিপে ধরা ব্লগের জন্য হিতকর হবে না...বিষয়টি বিজ্ঞাপণ দাতাদের সাথে আগেই পরিস্কার করে নিন
২. সাইট হিট (যেটা আরিলের প্রিয় বিষয়) বিষয়টি ব্লগারদের সাবলীল গতিবিধির উপর নির্ভর করে..মডারেশনের যেসব নন-প্রফেশনাল ব্যাপার গুলো এখন ঘটে..এগুলো বন্ধে উদ্যোগী হোন...নচেৎ হিট থাকবে না
৩. পরবর্তীতে ব্লগারদের কিছু উর্পাজনের পদ্ধতি বের করুন....গুগল আ্যড থেকে না হোক...অন্য কোন ভাবে...সাইট থেকে যেহেতু অর্থ আসবেই...ব্লগারদের এর একটা অংশ শেয়ার করলে সাইটেরই লাভ
রাগিব বলেছেন:
বিজ্ঞাপণ ঠিক আছে, কিন্তু তার কিয়দংশ ব্লগারদের সাথে শেয়ার করাটা আপনাদের উচিত। কারণ এখানে আপনারা যেমন সার্ভার ও স্টোরেজ দিচ্ছেন, ব্লগারেরাও লেখা দিচ্ছে। তাদের লেখার জন্যই আপনারা বিজ্ঞাপণ পাবেন, কাজেই ব্লগারদের সাথে তা শেয়ার করাটা আপনাদের দরকার।আর বিজ্ঞাপণ নিয়ে কিছু বলা যাবে না কেনো? ধরা যাক গ্রামীণ ফোনের বাজে সার্ভিসে কেউ বিরক্ত হয়ে তাদের রক্তচোষা বললো, যা আপনাদের বিজ্ঞাপণদাতা গ্রামীণ ফোনের পছন্দ হলো না। তখন আপনারা কী করবেন -- ব্লগারটিকে ব্যান/জেনারেল এসব করবেন? বিজ্ঞাপণদাতাদের কাছে বিক্রি হয়ে গেলে ব্লগের মানটাও রসাতলে যাবে ...
লেখক বলেছেন: আপাতত সাইটটি পরিচালনার যে বিশাল ব্যয়ভার তা মেটানোর উদ্দেশ্যে আমরা কেবল প্রথম পাতায় বিজ্ঞাপণ নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। ব্যক্তিগত ব্লগের পাতা এবং গ্রুপ ব্লগের পাতায় বিজ্ঞাপণ এবং তা থেকে ব্লগারের আয় বিষয়টিতে আমাদের পূর্ণ সমর্থন ও পরিকল্পনার কথা বিভিন্ন সময়ে, বিভিন্ন পোস্টে বলা হয়েছে। সাইটটিতে ব্লগারের সক্রিয় অংশ গ্রহণে শ্রদ্ধা রেখেই তাঁদের নিজ নিজ ব্লগ থেকে উপার্জনের বিষয়টি আমাদের মাথায় আছে এবং তা কার্যকরও হবে আশা করি।
অবশ্যই ব্লগাররা এখানে বিজ্ঞাপণদাতার সমালোচনা করার অধিকার রাখেন এবং এ,ক্ষেত্রে আপনার দেয়া উদাহরণটিও যুক্তিযুক্ত ও সুস্থ সমালোচনার পর্যায়েই পড়ে।
প্রসংগগুলো তোলার জন্য ধন্যবাদ রাগিব।
রাগিব বলেছেন:
উল্লেখ্য, সামহয়ারের ব্যবসায়িক সম্পর্কের দরুণ সম্প্রতি অনেক পোস্টেই অযাচিত মডারেশন হয়েছে। যেমন, কম-জগত ব্লগের সাথে আপনাদের ব্যবসায়িক স্বার্থ জড়িত থাকায় ঐ ব্লগের হ্যাক হওয়া এবং ম্যালওয়ার বিতরণের দরুণ গুগলের কালো তালিকাভুক্তির খবর গুলো সেন্সর করা হয়েছে। মডারেশনে নিরপেক্ষ না থেকে ব্যবসায়িক সম্পর্ককে প্রাধান্য দিতে থাকলে তার পরিণামে ব্লগারদেরকেই দূরে সরিয়ে দেয়া হবে।
লেখক বলেছেন: এই ব্যপারটা আসলে পরিষ্কার করে জানানো হচ্ছে যে, কমজগতের সাথে সামহোয়্যার ইন... এর কোন ব্যাবসায়িক স্বার্থ বা আর্থিক সম্পর্ক ছিলো না এবং নেই।
ঐসময় সেইসমস্ত পোস্ট মডারেশনের আওতায় পড়েছে যাতে অশালীন মন্তব্য, পোস্ট এবং আলোচনার কারণে ব্লগের পরিবেশ নষ্ট হচ্ছিলো।
ধন্যবাদ।
নুরুন্নবী হাছিব বলেছেন:
হুমমম...ভালো উদ্যেগ...
মাষ্টার_মশাই বলেছেন:
মাইনাস কইষ্যা কইষ্যা মাইনাস।সবার কমেন্টের উওর দিল আমারটা দিলনা।
আমি যা কইছিলাম
ব্লগারদের প্রতি ন্যায় আচরন করুন না হয় বিজ্ঞাপন থাকবে ব্লগার থাকবে না।
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
ঠিকাছে ।
প্রয়োজনীয় কথাগুলো উপরে রাগিব ভাই বলেছেন । সেই সঙ্গে আরো যেটি যোগ করতে চাই,--
*বিজ্ঞাপনের ভরে ভরাক্রান্ত যেন না হয় প্রথম পাতা,
*বিজ্ঞাপনের আড়ালে যেন হারিয়ে না যায় পোস্ট,
দয়াকরে এ বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখবেন প্রথম থেকে ।
শুভ ব্লগিং !
ভালো-মানুষ বলেছেন:
বিজ্ঞাপণ দেন অসুবিধা নাই, পাসওয়ার্ড বেচেন অসুবিধা নাই, প্রতিবাদ করলে গলায় টিপ দেন অসুবিধা নাই, বল্গারগো পরিশ্রমে টেকা বানান অসুবিধা নাই...সুবিধার শেষ নাই। আপনেগো সুবিধাই আমগো সুবিধা। কারণ আপনেরা নিজেগো পুঞ্জিপাট্টি খাটায়া ব্লগের ওয়েবসাইট খুলসেন। পাবলিক মাগনা মাগনা ব্লগিং করে - মাশাল্লাহ কত বড় উপকার করসেন। এক্কেরে শ্বশুড়ের কামটা করসেন! পাবলিক খাইটা খুইটা আবজাব যা খুশি লেখে, লেইখা অরগাজমের সুখ পায়। ঐটাই অগো ওয়েজেস! আর আপনেগো প্রফিট কি? বিজ্ঞাপণ তরঙ্গ! ট্যাকার কত রঙ্গ! আমরা বঙ্গের বাসিন্দারা অঙ্গ দোলাই আর বল্গিং করি! সাধু সাধু!অতএব করেন যা খুশি।। ফি সাবিলিল্লাহ।।।
ফাহমিদুল হক বলেছেন:
সিদ্ধান্তটি কেন পছন্দ হয়নি, তা নিয়ে আগেই লিখেছি: Click This Linkযারা পড়েননি, তাদের জন্য।
মাষ্টার_মশাই বলেছেন:
নোটিবু/নোটিভাইয়া আরেক জনে মাষ্টার_মশাই নিকটা দিয়া আমারে ব্লগাইতে দিছে আর এই নিকটা জেনারেল কইরা দিলেন ক্যান?আর আমার এই নিকটা Click This Link
কি দোষ করছে ?কোন সমস্যা গিয়া অভিযোগ করাই আমারে এমন করলেন ক্যান?
আমি তো জানতে চাইছি আমারে নিরাপদ ব্লগারের স্ট্যাটাস দিয়াও নিরাপদ ব্লগারের সুবিধা দিচ্ছেনা না কেন?
যেকোন Webpage থেকে বিজ্ঞাপন অপসারন করুন, বিজ্ঞাপনহীন ওয়েবের জগতে আপনাকে স্বাগতম!
তানাস বলেছেন:
ভালো . . .
শাওন বলেছেন:
ব্লগ টীমের ও তো খেয়ে পরে বাঁচতে হবে !
সোজা কথা বলেছেন:
ফাহমিদুল হকের লিংকটি গুরুত্বপূর্ন। বিজ্ঞাপনের দুটো দিক আছে , এক হল ওয়েবসাইটটি দৃষ্টি কটু লাগা। সেটার সমাধান হয়তো নাফিজের দেয়া টুলটি সেটা করতে পারবে। কিন্তু বিজ্ঞাপন দাতাকে সামলাতে নীতিগত আপোষ করার বিষয়টি কে ঠেকাবে? ধরা যাক ডিজুসের বিজ্ঞাপন পেল তখন একই দিনে ডিজুসের সমালোচনার ব্লগকে প্রকাশ করার ব্লগকি টিকে থাকবে? জনৈক ব্লগার সামু ব্লগের নীতিমালা থেকে লিখেছেন যে "...তবে বিজ্ঞাপনদাতা বা বিজ্ঞাপনকে অহেতুক কটাক্ষ বা সমালোচনা করা গ্রহণযোগ্য হবে না।.."
এই কাল আইনটি যদি বিদ্যমান থাকে তবে সামুর মানহ্রাসে বিজ্ঞাপন যথেষ্টই ভুমিকা রাখবে।
মউ বলেছেন:
১০০ নং মন্তব্যে লেখকের জবাবের পরিপ্রেক্ষিতে বলছি, ব্লগারের প্রপাইল পেইজে ব্লগার ইচ্ছামত যে কোন ভাষার বিজ্ঞাপন দিতে পারে। আর কন্টেন্ট গ্র্যাব করার জন্য ম্যাটা ট্যাগ গুলোই যতেষ্ট। ( যদিও কন্টেন্টের উপরও নির্ভরশীল। )
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
























