নোটিশবোর্ড

অসৎ উদ্দেশ্যে রেটিং সুবিধার অপব্যবহার প্রসঙ্গে.....

০১ লা জুন, ২০০৯ দুপুর ১:৫৭

শেয়ারঃ
0 1 0

প্রিয় ব্লগার,

একটি ব্লগ কমিউনিটি, সামহোয়্যার ইন ব্লগে ব্লগারদের নিজ নিজ প্রতিভার প্রকাশ, অভিজ্ঞতা, সহমত-দ্বিমত, আলোচনা-সমালোচনা, তিক্তমধুর বাক-বিতন্ডা সর্বোপরি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে সাইটটিকে জীবন্ত করে রেখেছে প্রতিদিন, যা আমাদের গর্ব।

এই বৈচিত্র্যময়তার মধ্যে কারো কারো একাধিক 'নিক' এর উপস্থিতি সম্পর্কে কম-বেশী সবাই জানেন। এই সমস্ত 'নিক' যদি ব্লগের নীতিমালা ভঙ্গ করে আক্রমণাত্মক ও ব্যক্তিস্বাধীনতার অন্তরায় হয় তবে তা মডারেশনের আওতায় পড়ে। আমরা বেশ কিছু ব্লগারের একাধিক নিক ব্যবহার করার ব্যাপারে অবগত আছি এবং সর্বোচ্চ নিরপেক্ষ থেকে বিষয়টি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি।

সম্প্রতি আমরা বেশ কিছু নিক আমাদের সিস্টেমকে নানান উপায়ে নেতিবাচকভাবে প্রভাবিত করার অপচেষ্টার প্রমাণ পেয়েছি। এমনকি দলবদ্ধ নিক থেকে কোন কোন পোষ্টে গিয়ে অত্যন্ত স্বল্প সময়ে ব্যাপক হারে মাইনাস রেটিং করে সর্বসাধারণের সুস্থ্য মতামত প্রকাশে বাধা দেয়ার উপযুক্ত প্রমাণও রয়েছে আমাদের কাছে।

দলবদ্ধ এই নিকগুলো স্ক্রিপ্ট এর সাহায্যে ক্রমানুসারে তাদের নকল নিক ব্যবহার করে ব্লগ সিস্টেমে লগইন করে এবং মাইনাস রেটিং দিয়ে লগআউট করে। ৬০টি নিক ক্রমানুসারে বিভিন্ন আইপি থেকে(আইপি অ্যাড্রেস পরিবর্তন করে, একই আইপি ব্লক থেকে) আমাদের সিস্টেমে হিট করে। এই পরিস্থিতি নিঃসন্দেহে সুস্থ ব্লগিংএ পুরাতন ও নতুন ব্লগারদের সাইটটি সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করতে সক্ষম।

স্বস্তির কথা হচ্ছে, এই সমস্ত দুরাচার কে/কারা/কোথা থেকে করেছেন/করে চলেছেন, এ বিষয়ে সুষ্ঠু ও নির্ভরযোগ্য তথ্য বের করার ব্যাপারে সামহোয়্যার ইন... সিস্টেম যথেষ্ট শক্তিশালী। আমাদের রেটিং লগের কিছু অংশ এখানে দেয়া হলো.........।



এই সমস্ত নকল নিক, স্ক্রিপ্ট এর অত্যাচার থেকে সাধারণ ব্লগারদের রক্ষার জন্য আমরা ইতিমধ্যেই বেশ কিছু ব্যবস্থা নিয়েছি এবং শীঘ্রই আরও কিছু ব্যবস্থা নিতে যাচ্ছি যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে...

১। প্রথম পাতায় অ্যাকসেস না পাওয়া পর্যন্ত নতুন ব্লগাররা কোন পোস্টে রেটিং দিতে পারবেন না।
২। স্ক্রিপ্ট চালিয়ে আইপি অ্যাড্রেস এবং নিক পরিবর্তনের মাধ্যমে অনবরত মাইনাস রেটিং দেয়া বন্ধের জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হচ্ছে।

আপনারাই সেই ব্লগার যারা বিশ্বজুড়ে বাংলাভাষায় একটি ব্লগিং কমিউনিটিকে প্রতিষ্ঠিত করেছেন। ভার্চুয়াল হলেও মতবিনিময়ের মধ্য দিয়েই পারষ্পরিক সম্পর্ক ও বন্ধুত্ব স্থাপনে এক অসাধারণ ভূমিকা রেখে চলেছেন। সেই শুরু থেকেই সাইটটির উত্তরোত্তর উন্নয়ন এবং যাবতীয় শুভচর্চায় আপনাদের সচেতনতা, অগাধ ভালবাসা এবং আন্তরিক সমালোচনাই আমাদের সবসময় সহযোগিতা করে আসছে।

আপনার মতামতকে অন্যায়ভাবে প্রভাবিত করা এবং ব্যক্তিআক্রমণের অপচেষ্টা প্রতিহত করুন। যাবতীয় অপকর্মের বিরুদ্ধে দাঁড়াবার জন্যে এবং একটি পরিচ্ছন্ন ও সুস্থ্য ব্লগিং পরিবেশ রক্ষায় বরাবরের মতই আমরা আপনাদের পাশে আছি।

ধন্যবাদ।
শুভ ব্লগিং।

 

সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০০৯ দুপুর ২:৫৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০১ লা জুন, ২০০৯ বিকাল ৩:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

২. ০১ লা জুন, ২০০৯ দুপুর ২:০৪
লেখাজোকা শামীম বলেছেন: অত্যন্ত ভালো পদক্ষেপ। পাশে আছি।
০১ লা জুন, ২০০৯ বিকাল ৩:০৬

লেখক বলেছেন: আপনাদের সহযোগিতা আমাদের সবসময়ই কাম্য।

ধন্যবাদ।

৩. ০১ লা জুন, ২০০৯ দুপুর ২:০৭
বুলবুল আহমেদ পান্না বলেছেন: নুঠিশবোর্ড রে ব্যাফক পিলাচ......... ;)
০১ লা জুন, ২০০৯ বিকাল ৩:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

৪. ০১ লা জুন, ২০০৯ দুপুর ২:০৭
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
ভাল কথা।
_____________

যে তালিকাটা দিলেন, তাতো পড়তে পাড়ছি না, একটু বড় করে দেবেন কি?
০১ লা জুন, ২০০৯ বিকাল ৩:২৬

লেখক বলেছেন: সবগুলো নিকই শুধুমাত্র বিশৃঙ্খলা সৃস্টির জন্য তৈরী। এবং একাউন্টগুলো ইতিমধ্যে বন্ধও করা হয়েছে।

৫. ০১ লা জুন, ২০০৯ দুপুর ২:০৭
নেক্সাস বলেছেন: অত্যন্ত ভাল পদক্ষেপ...
০১ লা জুন, ২০০৯ বিকাল ৩:১৭

লেখক বলেছেন: ধন্যবাদ।

৬. ০১ লা জুন, ২০০৯ দুপুর ২:০৭
মাষ্টার_মশাই বলেছেন: একাধিক নিতে ব্লগারদের বাধ্য করে কারা?

আপনাদের মডারেশন যদি
বন্ধুর মন নিয়ে হত তাহলে একাধিক নিক ব্লগাররা নিত না।


৭. ০১ লা জুন, ২০০৯ দুপুর ২:০৮
কৌশিক বলেছেন: নিঃসন্দেহে ভাল উদ্যোগ
০১ লা জুন, ২০০৯ বিকাল ৩:৩২

লেখক বলেছেন: ধন্যবাদ।

৮. ০১ লা জুন, ২০০৯ দুপুর ২:০৮
মাষ্টার_মশাই বলেছেন: আমি মাইনাস দিলাম।কারণ ব্লগের মডারেশন পক্ষপাত দুষ্ট
৯. ০১ লা জুন, ২০০৯ দুপুর ২:০৯
ইসানুর বলেছেন: ব্লগ কতৃপক্ষকে অনেক ধন্যবাদ।

মাইনাস মেশিন বন্ধ করা খুবই দরকার।
০১ লা জুন, ২০০৯ বিকাল ৩:৩৮

লেখক বলেছেন: ধন্যবাদ। আমরা চেষ্টা অব্যাহত থাকবে।

১০. ০১ লা জুন, ২০০৯ দুপুর ২:১১
ইসানুর বলেছেন: কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
ভাল কথা।
_____________

যে তালিকাটা দিলেন, তাতো পড়তে পাড়ছি না, একটু বড় করে দেবেন কি?

তাহলে আমরা অন্তত কিছু মাইনাস মেশিন চিনে রাখতাম।
০১ লা জুন, ২০০৯ বিকাল ৩:৫৮

লেখক বলেছেন: জ্বী। এবং আলোচ্য উদাহরণটিতে বাংলাদেশ সময় সকাল ৫টা থেকে ৬টার মধ্যে।

১২. ০১ লা জুন, ২০০৯ দুপুর ২:১২
এলোমেলো মন বলেছেন: ভালো উদ্দ্যোগ।
তবে মডারেসন স্বচ্ছ হওয়া উচিত।
০১ লা জুন, ২০০৯ বিকাল ৩:৩৭

লেখক বলেছেন: মডারেশনের প্রয়োজন পড়ে খুব কমই। এবং যেকোন মডারেশন ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্লগারকে ইমেইলের মাধ্যমে কারণসহ জানিয়ে দেয়া হয়। এরপর ব্লগার কোন অভিযোগ করলে উত্তর দেয়ারও চেষ্টা করা হয়।

মডারেশন বা সার্ভিস নিয়ে কোন ধরনেরর পরামর্শ থাকলে আমাদের জানাতে পারেন।

ধন্যবাদ।

১৩. ০১ লা জুন, ২০০৯ দুপুর ২:১৪
মিছে মন্ডল বলেছেন: নিঃসন্দেহে ভাল উদ্যোগ
০১ লা জুন, ২০০৯ বিকাল ৩:৩০

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৪. ০১ লা জুন, ২০০৯ দুপুর ২:১৪
মাষ্টার_মশাই বলেছেন: একটি ব্লগ কমিউনিটি, সামহোয়্যার ইন ব্লগে ব্লগারদের নিজ নিজ প্রতিভার প্রকাশ, অভিজ্ঞতা, সহমত-দ্বিমত, আলোচনা-সমালোচনা, তিক্তমধুর বাক-বিতন্ডা সর্বোপরি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে সাইটটিকে জীবন্ত করে রেখেছে প্রতিদিন, যা আমাদের গর্ব।

যাপিত জীবনের অভিজ্ঞতা থেকে ডাকা শহরের পার্কের চিএ তুলে ধরে পোস্ট
Click This Link
দিছিলাম আপনারা ৬দিন পর মুছে দিয়ে আমাকে জেনারেল করছেন।প্রতিবাদ করায় তারপর ব্যান করেন।

তারপর একমাসের মধ্যে আপনারা আমাকে কমেন্ট আর প্রথম পাতা ব্যান করে নিরাপদ ব্লগারের
Click This Link

স্ট্যাটাস দেন।তারপর কোন সমস্যায় গিয়ে অভিযোগ জানানেরা পর আবার এখন ওয়াচ।আমি কমেন্টও করতে পারিনা।
কেন আমাকে আর একজনের নিক দিয়ে ব্লগিং করতে হবে?

অভিজ্ঞতা শেয়ার করা যদি দোষের হয় তাহলে পোস্ট থেকে অভিজ্ঞতা শব্দটা প্রত্যাহার করেন।



১৫. ০১ লা জুন, ২০০৯ দুপুর ২:১৫
রাগিব বলেছেন: আইপিগুলো জার্মানির মনে হচ্ছে?

লগ সহ সংশ্লিষ্ট আইএসপিএর অ্যাবিউজ অ্যাড্রেসে অভিযোগ পাঠান। আর এই ধরণের ফ্লাডিংরোধী ব্যবস্থা জোরেসোরে চালু করে দিন।
০১ লা জুন, ২০০৯ বিকাল ৩:৪২

লেখক বলেছেন: আমরা চেষ্টা করছি।

ধন্যবাদ।

১৬. ০১ লা জুন, ২০০৯ দুপুর ২:১৬
রোহান বলেছেন: তালিকা টা বড় করে দেন...

উদ্দ্যোগ ভালো...
১৭. ০১ লা জুন, ২০০৯ দুপুর ২:১৬
ভালোকথা... বলেছেন: ২০০৮ সালের ছবি এখন দিয়ে কি বুঝাতে চাচ্ছেন ...?
০১ লা জুন, ২০০৯ দুপুর ২:৩৬

লেখক বলেছেন:
এ ধরণের আরো বেশ কিছু উদাহরণ রয়েছে, এমনকি সাম্প্রতিক সময়েও। তবে এই ছবিতে দেয়া পোস্টের রেটিংয়ে তাদের নিকগুলো ধারাবাহিকভাবে আসায় এটি দেয়া হয়েছে।

০১ লা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৯. ০১ লা জুন, ২০০৯ দুপুর ২:১৭
জইন বলেছেন: আরে আমি আবার কি করলাম....... আমি রেটিং দিতে পারছি না কেন?

ভাল উদ্যোগ
০১ লা জুন, ২০০৯ বিকাল ৩:২৫

লেখক বলেছেন:
ধন্যবাদ।

রেটিং ব্যবস্থায় কিছু পরিবর্তন আনার কথা পোস্টে বলা হয়েছে। এখন থেকে শুধুমাত্র জেনারেল এবং সেইফ লিস্টেড ব্লগাররা রেটিং দিতে পারবেন। তারপরও কোন টেকনিক্যাল সমস্যার কারণে রেটিং দিতে অসুবিধা হতে পারে। সেধরনের কোন সমস্যা মনে হলে অনুগ্রহ করে কোন সমস্যা তে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করুন।

২০. ০১ লা জুন, ২০০৯ দুপুর ২:১৯
..:: লিখন আহমেদ ::.. বলেছেন: নেগেটিভ রেটিং বন্ধ করে দিন। ভালো লাগলে পজিটিভ। না লাগলে কিছুই দেয়ার প্রয়োজন নেই। ইদানিং নেগেটিভ রেটিং গুলো বেশি দেখা যাচ্ছে।
০১ লা জুন, ২০০৯ বিকাল ৩:৪১

লেখক বলেছেন: কোন রেটিং ছাড়া এবং শুধুমাত্র নেগেটিভ রেটিং রয়েছে - এ দুধরনের পোস্টের মধ্যে তো কিছুটা পার্থক্য রয়েছে। তাই নয় কি?

২১. ০১ লা জুন, ২০০৯ দুপুর ২:২২
~স্বপ্নজয়~ বলেছেন: শুভ উদ্যোগ ... সাধুবাদ জানাই ...
০১ লা জুন, ২০০৯ বিকাল ৩:৪২

লেখক বলেছেন: ধন্যবাদ।

২২. ০১ লা জুন, ২০০৯ দুপুর ২:২২
সাদাচোখ বলেছেন: @মাষ্টার_মশাই,

আপনার সমস্যাটা কি?

এক লাইন, দুই লাইন করে এত মন্তব্য করেন কেন? একবারে সব বলতে পারেন না।

"মা" নিয়ে লিখা সংকলনের পোষ্ট তো মুটামুটি ইয়াহুর চ্যাট উইন্ডো বানিয়ে ফেলেছেন।

মডারেটরদের অন্য দোষ থাকতে পারে, কিন্তু বর্তমান পোষ্টে দোষের কিছু তো দেখি না।

ছোট ছোট ফালতু কমেন্ট করে কোন পোষ্টের কমেন্ট সংখ্যা যারা বাড়ায়, তাদের বিষয়ে বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য নোটিশবোর্ড কে অনুরোধ করছি।

আর আপনার আচরনও সংযত করতে অনুরোধ জানাচ্ছি।

ধন্যবাদ।
২৩. ০১ লা জুন, ২০০৯ দুপুর ২:২৩
নাফিস ইফতেখার বলেছেন:

২। স্ক্রিপ্ট চালিয়ে আইপি অ্যাড্রেস এবং নিক পরিবর্তনের মাধ্যমে অনবরত মাইনাস রেটিং দেয়া বন্ধের জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হচ্ছ।

আচ্ছা, আমরা যারা গ্রামীণফোন দিয়ে নেট ইউজ করি তাদের তো কোন স্ট্যাটিক আইপি নেই.........আমাদের আইপি প্রতি সেশনে পরিবর্তন হয়। এক্ষেত্রে আমরা কি কোন সমস্যার সম্মুখীন হবো?

দলবেঁধে মাইনাস কাল আমি দেখেছি আমার নিজের একটা পোস্টে। অত্যন্ত অত্যন্ত দুঃখজনক এইসব ঘটনা। লিংক: Click This Link

যদি পোস্টে যা বলা হয়েছে তা করতে পারেন তাহলে স্বাগতম! পোস্টে +
০১ লা জুন, ২০০৯ বিকাল ৩:৪৪

লেখক বলেছেন: আপনার পোস্টটি আমরা দেখেছি। আমাদের পক্ষ থেকে একটি মন্তব্যও করা হয়েছে। সেই পোস্টে এ ধরনের কিছু ঘটে থাকলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

ধন্যবাদ।

২৪. ০১ লা জুন, ২০০৯ দুপুর ২:২৪
সাদাচোখ বলেছেন: আর মাষ্টার_মশাই,

আপনার আচরনও সংযত করতে অনুরোধ জানাচ্ছি।
২৫. ০১ লা জুন, ২০০৯ দুপুর ২:২৫
জইন বলেছেন: সরি বলতে বাধ্য হচ্ছি......... আপনারা এত কিছু বুঝেন ভাল কথা....

আপনারা অনেক জ্ঞানী......... কিন্তু এইটা বুঝেন না .......... একটা অফিসের একটা কমন আইপি থাকে....... ত্রিভুজকে বলেন???

আমার রেটিং বন্ধ করলেন কেন?

না আপনাদের জন্য একটু ভাল থাকা যাবে না।
২৭. ০১ লা জুন, ২০০৯ দুপুর ২:২৫
..:: লিখন আহমেদ ::.. বলেছেন: একটি কথা, আইপি এড্রেস গুলো এভাবে তুলে ধরা কি ঠিক হয়েছে? কারন ব্লগাররা পজিটিভ বা নেগেটিভ রেটিং দিতেই পারে। যারা স্ক্রিপ্ট চালিয়েছে তাদের বিরুদ্ধে আপনারা একশন নিন। আইপি ব্যান করে দিন।

কিন্তু আইপি সবার সামনে উম্মোচন করা কি ঠিক? ব্লগের নীতিমালা কি এতে ভংগ হয় না?

সবচেয়ে ভালো হয় নেগেটিভ রেটিং বন্ধ করে দিন। ইফ ইউ লাইক ইট দ্যান গিভ পজিটিভ রেটিং আদার ওয়াইজ নো নেগেটিভ।

:p
০১ লা জুন, ২০০৯ বিকাল ৩:০৩

লেখক বলেছেন: একটি পোস্ট একজনের ভালোলাগা না লাগা জানানোর জন্যই রেটিং এর ব্যবস্থা। একজন একবারই জানাতে পারবে। কিন্তু যখন কেউ সেটি প্রভাবিত করার চেষ্টা করে তখন তা স্বাভাবিক ব্যবহারের পর্যায় পড়ে না, অপরাধের পর্যায়ে পড়ে। এইসকল নিক কিংবা আইপি - কোনটিই স্বাভাবিক ব্যবহারের জন্য নেয়া না।

২৮. ০১ লা জুন, ২০০৯ দুপুর ২:২৮
অমি রহমান পিয়াল বলেছেন: রাগিব, নুরেমবার্গের বেশী দেখা যাইতেছে। ওইখানে পরিচিত কাউরে দেখলাম না তো
৩০. ০১ লা জুন, ২০০৯ দুপুর ২:৩২
মাষ্টার_মশাই বলেছেন: @সাদাচোখ
সাদাচোখে যদি দেখতে না পারেন তাহলে কালো চশমা লাগান।আমি কোন পোস্টে কি মন্তব্য করব সেটা আপনার কাছ থেকে শিখতে হবেনা।প্রতিবাদ করার সুযোগ পেলে আমি ছাড়ব কেন?অত্যাচারিত হয়েছি আমি আপনি হননি ।
স্বপ্ন জয়ের পোস্টে আমি আর স্বপ্ন জয় আড্ডা দিয়েছি তাতে আপনার লাগছে কেন?
৩১. ০১ লা জুন, ২০০৯ দুপুর ২:৩৩
মাষ্টার_মশাই বলেছেন: একলাইনে কমেন্ট করব না হাজার লাইনে করব তা আপনি বলার পর কে?
৩২. ০১ লা জুন, ২০০৯ দুপুর ২:৩৫
নাফিস ইফতেখার বলেছেন: আপনারা একটা কাজ করতে পারেন, রেটিং দিতে হলে কমেন্ট বাধ্যতামূলক...........
৩৩. ০১ লা জুন, ২০০৯ দুপুর ২:৩৬
বুলবুল আহমেদ পান্না বলেছেন: @ মাষ্টার ওরফে ডিজিটাল,

হুদাই অ-জাগায় ফাল পার্লে মাইন্ষে দুই কথা কৈতেই পারে.......। আপাতত অফ যাও, বাছা।
৩৪. ০১ লা জুন, ২০০৯ দুপুর ২:৩৬
মুকুট বলেছেন: চমৎকার উদ্দোগ, ধন্যবাদ। আসলেই এটা দরকার। কিছু কিছু নিকধারী গ্রুপ সংগবদ্ধভাবে নিজেদের পছন্দের পোষ্টে + আর অপছন্দের কারো পোষ্টে গনহারে - দিচ্ছে। আশা করি সুস্থ ব্লগিং এ এই উদ্যোগ কাজে দেবে!
৩৫. ০১ লা জুন, ২০০৯ দুপুর ২:৩৬
কক বলেছেন: ভাল উদ্যোগ।
এবং উপভোগ্যও বটে......বিশেষ করে কমেন্ট গুলো। প্রিয়তে রাখলাম......দেখা যাক......কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়:)
৩৬. ০১ লা জুন, ২০০৯ দুপুর ২:৩৭
আবদুর রহমান (রোমাস) বলেছেন: কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ....দেরীতে হলেও কর্তৃপক্ষ এ বিষয়ে ব্যবস্থা নিতে যাচ্ছে। গত কাল @ নাফিস ইফতেখার এর পোষ্টে যে ভাবে কিছু নিক মাইনাস রেটিং দিছে...এতে আমরা সত্যিই দুখিঃত। এসব নিকদের সম্পর্কে ব্যবস্থা নেওয়া অতি প্রয়োজন। তা না হলে আমরা সাধারন ব্লগাররা,,,,,,,,ব্লগিংএর উৎসাহ হারিয়ে ফেলবো। আর সামু কর্তৃপক্ষও বিভিন্ন প্রশ্নের সম্মুক্ষীন হবে...। আমি ব্যক্তিগতভাবে চাই না যে কর্তৃপক্ষ কোন বিতর্কিত প্রশ্নের সম্মুক্ষীন হোক.. কর্তৃপক্ষের অধম্যইচ্ছা আর অক্লান্তপরিশ্রমের ফলেই আজ বাঙালীরা তার ভাষা নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তথেকে এক সাতে ব্লগিং করতে পারতেছে।

কর্তৃপক্ষের সিদ্ধান্তর প্রতি শুভকামনা।
০১ লা জুন, ২০০৯ বিকাল ৪:০০

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৩৭. ০১ লা জুন, ২০০৯ দুপুর ২:৪০
মাষ্টার_মশাই বলেছেন: বুলবুল আহমেদ পান্না বলেছেন: @ মাষ্টার ওরফে ডিজিটাল,

হুদাই অ-জাগায় ফাল পার্লে মাইন্ষে দুই কথা কৈতেই পারে.......। আপাতত অফ যাও, বাছা।

কেন কইব কেন।?

সমস্যয় গিয়ে অভিযোগ করলেও দোষ এখানে এসেও করলেও দোস।
যামুটা কই?আমি তথাকথিত সুশীল সাজতে পারি না।মেমোরী যদি প্রতারনা না করে তাহলে সাদা চোখ এর আগেও আমার পেছনে লাগছিল।
৩৮. ০১ লা জুন, ২০০৯ দুপুর ২:৪১
ভাঙ্গন বলেছেন: ভাল উদ্যোগ।

তবে শর্ত থাকে যে এইসব দুরাচারীদের প্রকাশে নিক উল্লেখপূর্বক পরিচয় করিয়ে দেয়া হউক।
৪০. ০১ লা জুন, ২০০৯ দুপুর ২:৪৩
মাষ্টার_মশাই বলেছেন: নাফিস ইফতেখার বলেছেন: আপনারা একটা কাজ করতে পারেন, রেটিং দিতে হলে কমেন্ট বাধ্যতামূলক...........


নাফিস ভাই এটা সমাধান না।কেউ যদি 'অ' লিখে কমেন্ট করে তাহলে তো রেটিং করার অধিকার পেয়ে যাচ্চে।

সুস্থ ব্লগিংয়ের জন্য চাই সুস্থ,দালালীহীন মডারেশন।তাহলে রেটিং দলাদলি এসব অনেক কমে যাবে ।
৪১. ০১ লা জুন, ২০০৯ দুপুর ২:৪৪
এস রহমান বলেছেন: অত্যন্ত ভালো পদক্ষেপ।কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ
৪২. ০১ লা জুন, ২০০৯ দুপুর ২:৪৬
'লেনিন' বলেছেন: @লিখন আহমেদ: আইপি গুলো যারটা তুলে ধরা হয়েছে সে নিশ্চয়ই নিরীহ ব্লগার নয়, একজন অপরাধী। সুতরাং তার আইপি তুলে প্রমাণ দেয়াটা খারাপ দেখিনা।

আর যে কারণে আপনি আপত্তি তুললেন মনে হয় একই কারণে
সাম্প্রতিক ঘটনা না দেখিয়ে গত বছরের ঘটনা দেখানো হয়েছে।

শুভ উদ্যোগ এবং সুস্থ্য ব্লগিং কামনা করছি কর্তৃপক্ষ এবং সকল ব্লগার থেকে।
৪৩. ০১ লা জুন, ২০০৯ দুপুর ২:৪৯
নাফিস ইফতেখার বলেছেন: @মাস্টার মশাই: নিকের পাশে কে কি রেটিং দিচ্ছে সেটা দেখানোর ব্যবস্থা করা যেতে পারে.........
৪৪. ০১ লা জুন, ২০০৯ দুপুর ২:৪৯
বুলবুল আহমেদ পান্না বলেছেন: মাষ্টার সাব, আচ্ছা যান, আমি আর আপ্নেরে কিছুই কমু না.... আপ্নের যত খুশি ফাল্পারেন....ফাল্পার্তে....ফাল্পার্তে উষ্ঠা খাইয়া চিত্তর হৈ ফড়ি থাকেন, তাতে আমার্কি? :(
৪৫. ০১ লা জুন, ২০০৯ দুপুর ২:৫৩
নূহান বলেছেন: ছাগুছীফের কি হইপো তাইলে :D
৪৬. ০১ লা জুন, ২০০৯ দুপুর ২:৫৪
মোঃ মোয়াজ্জেম হোসেন বলেছেন: মন্তব্য হচ্ছে পোষ্টের মতামত প্রকাশ করা। আসলে রেটিং পদ্ধতি হচ্ছে ভাল লাগলে হ্যাঁ (+)। আর ভাল না লাগলে না (-)। ইদানিং নেগেটিভ রেটিং গুলো বেশি দেখা যাচ্ছে। কারন তারা পোষ্টটা না পরেই রেটিং দেয়। রেটিং দেওয়া ব্লগারের অধিকার । তবে অবশ্যই পোষ্টি পরে ভেবে চিন্তে রেটিং দেওয়া উচিত।
৪৭. ০১ লা জুন, ২০০৯ দুপুর ২:৫৫
লুথা বলেছেন: আমার মনে হয় + / -- রেটিং টাই বাদ দিয়ে দেওয়া হোক... এবং তাইতো বলি আমারে সবগুলা এত কম সময়ে মাইনাস দেয় কি করে ? ;););) কারন আমি যাই লিখি মাইনাস পাই ... যদিও দেখতে খারাপ লাগে না এইসব মাইনাস...

তাও এইসব +/-- নিয়ে আমি অনেকদিন আগেই একটা পোস্ট দিছিলাম... পডে দেখতে পারেন, এবং আমারে অই পোস্টেও গণহারে মাইনাস দিয়া আসছিলো...আজকাল মাইনাস না দেখলেই আমার খারাপ লাগে... ;);)

Click This Link
৪৮. ০১ লা জুন, ২০০৯ দুপুর ২:৫৫
নূহান বলেছেন: মাষ্টর আসলেই ইদানিং বেশী ফাল্পাতাছে ,উস্টা খাইলে আমাগো কি/:)
৪৯. ০১ লা জুন, ২০০৯ দুপুর ২:৫৬
নিরক্ষর বলেছেন: লেনিন' বলেছেন: @লিখন আহমেদ: আইপি গুলো যারটা তুলে ধরা হয়েছে সে নিশ্চয়ই নিরীহ ব্লগার নয়, একজন অপরাধী। সুতরাং তার আইপি তুলে প্রমাণ দেয়াটা খারাপ দেখিনা।

আর যে কারণে আপনি আপত্তি তুললেন মনে হয় একই কারণে
সাম্প্রতিক ঘটনা না দেখিয়ে গত বছরের ঘটনা দেখানো হয়েছে।

শুভ উদ্যোগ এবং সুস্থ্য ব্লগিং কামনা করছি কর্তৃপক্ষ এবং সকল ব্লগার থেকে।

লেলিনের সাথে পুরাপুরি একমত।

মাষ্টার_মশাই, আপনাকে ভাল পাই। কিন্তু এককথা বারবার শুনলে বিরক্ত লাগে।
৫০. ০১ লা জুন, ২০০৯ দুপুর ২:৫৭
ক্যামেরাম্যান বলেছেন: আমি মনে করি মডারেশন আরেকটু শক্ত করা দরকার। সব লেখাই সংকলিত পোষ্ট হিসেবে আসতে হবে তার কোন দরকার নেই। আপনাদের হয়তো ২৪/৭ মডারেশন নেই এই মূহুর্তে, তবে চেষ্টা করা উচিত। ক্রমানুসারে পোষ্ট এ আসার পর এর কনটেন্ট দেখে এটাকে সংকলিত করা উচিত। বিশেষ করে "কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন" টাইপ পোষ্ট সংকলিত পোষ্ট হিসেবে দেখতে ভাল লাগে না। আর প্রথম পাতা হিসেবে কে সংকলিত পোষ্ট দেখবে আর কে ক্রমানুসারে পোষ্ট দেখবে সেটা ঠিক করার স্বাধীনতা তো প্রত্যেক ব্লগারের রয়েছেই।
৫১. ০১ লা জুন, ২০০৯ দুপুর ২:৫৮
রাঙা মীয়া বলেছেন: অতি শুভ উদ্যোগ নিঃসন্দেহে।
৫২. ০১ লা জুন, ২০০৯ দুপুর ২:৫৮
মাষ্টার_মশাই বলেছেন: নাফিস ইফতেখার বলেছেন: @মাস্টার মশাই: নিকের পাশে কে কি রেটিং দিচ্ছে সেটা দেখানোর ব্যবস্থা করা যেতে পারে.........

এটা হতে পারে তবে তবে এতে ২টা অপশন বেড়ে যাচ্ছে।

২য়..এতে আরো ঝগড়া বাড়বে ।কমবে না।

নাফিস ভাই সবার আগে সুন্দর মডারেশন প্রয়োজন ।ঠিক?
৫৩. ০১ লা জুন, ২০০৯ বিকাল ৩:০০
জইন বলেছেন: আমি আবার কি করলাম...... প্লিজ একটা কিছু বলেন???
৫৪. ০১ লা জুন, ২০০৯ বিকাল ৩:০১
মাষ্টার_মশাই বলেছেন: বুলবুল ভাই রাগেন ক্যান।মাইন্ড় খাইয়েন না।মডারেশন নিয়ে প্রতিনিয়ত হতাশ হচ্ছি।এই যেমন এ পোস্টে সমর্থনের বন্যা বয়ে যাচ্ছে। কিন্তু হাতে গোনা কয়েকজন ছাড়া আর কেউ বলছে না সুস্থ মডারেশন হলে অনেক কিছু এড়িয়ে যাওয়া যাবে ।
৫৫. ০১ লা জুন, ২০০৯ বিকাল ৩:০২
উদাসী স্বপ্ন বলেছেন: রাগিব বলেছেন: আইপিগুলো জার্মানির মনে হচ্ছে?

লগ সহ সংশ্লিষ্ট আইএসপিএর অ্যাবিউজ অ্যাড্রেসে অভিযোগ পাঠান। আর এই ধরণের ফ্লাডিংরোধী ব্যবস্থা জোরেসোরে চালু করে দিন।


এই প্রথম নুটিশবোর্ডের একটা পোস্ট পাইলাম যেটারে প্রিয়তে রাখন যায়। তয় প্রিয়তে রাখার আরেকটা কারন আছে সেইটা হইলো আমি কিছু করি নাই। এইবুলগের একখান টিম আছিলো যারা একসময় নিজেগো কিছু মদনের দুষ ঢাকবার জন্য আমারে দুষ দিছিলো। আমি কিছুই বলি নাই, কারন কুকুরদের লাথি মারা আমার পছন্দ। যাই হোউক রাগিব ভাইয়ের এই কমেন্ট টা এখন চাক্ষুষ প্রমান হয়েই থাকলো।
তবে আমার মনে হয় এই খানে দেশী কিছু পিএইচপি এক্সপার্টদের হাত থাকতে পারে। কারন এখন সরিষা ক্ষেতেই বেশী ভুত থাকে!

ভালো কাজ হইছে এতদিন পর, সবাইরে ভার্চুয়াল চুম্মা!
৫৬. ০১ লা জুন, ২০০৯ বিকাল ৩:০৪
মাষ্টার_মশাই বলেছেন: নূহান বলেছেন: মাষ্টর আসলেই ইদানিং বেশী ফাল্পাতাছে ,উস্টা খাইলে আমাগো কি


ভাই উষ্টা খাইলে চইলা যামু ।আমার উষ্টা খাওয়া দিয়ে ও অন্যায়ের শিকার ব্লগারদের কিছু হয় তাহলে উষ্টা খেতে রাজী আছি ।
৫৮. ০১ লা জুন, ২০০৯ বিকাল ৩:০৫
জইন বলেছেন: ভাই ......... আমার তিনটা নিকই তো আপনারা ব্যান করছেন,আর আমি তো আসল নামেই নিক খুলছিলাম...... তাহলে এখন আবার আমার রেটিং বন্ধ কেন???? আমাদের অফিসে তো অনেকেই সামুতে লগইন করা..... আমাদের আইপি এক হলে স্বাভাবিক...... তাহলে,,,,,,,,,,,,,, কি আপনারা বলেনতো...... আমি তো বলছিই নীতি মালা মেনে চলবো......
৫৯. ০১ লা জুন, ২০০৯ বিকাল ৩:০৭
শাওন বলেছেন: প্লাস দিছি । ভাল লাগছে । :)
০১ লা জুন, ২০০৯ বিকাল ৪:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ।

৬০. ০১ লা জুন, ২০০৯ বিকাল ৩:০৮
মাষ্টার_মশাই বলেছেন: নুহান কারে কই ঠিকাছে ।

একলাইনের কমেন্ট করলে সাদাচোখ খেপব কইলাম
০১ লা জুন, ২০০৯ বিকাল ৫:২৭

লেখক বলেছেন: ধন্যবাদ।

৬২. ০১ লা জুন, ২০০৯ বিকাল ৩:১৩
সুবিদ্ বলেছেন: আমার কাছে ব্যাপারটা ভালোই লাগলো..........
৬৩. ০১ লা জুন, ২০০৯ বিকাল ৩:১৩
মাষ্টার_মশাই বলেছেন: যাইগা আইজকাও আমার কমেন্টর উওর দিব না:(
৬৪. ০১ লা জুন, ২০০৯ বিকাল ৩:১৭
অনির্বান বলেছেন: ধ্ণ্যবাদ এই ভাল উদ্দ্যোগ এর জণ্য...

আশা করি এই ধরনের আরো সমস্যা থাকলে তাও দূর হবে।
৬৫. ০১ লা জুন, ২০০৯ বিকাল ৩:১৭
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: জার্মানির আই পি বাংলাদেশ থেকেও প্রডিউস করা সম্ভব ...নেট এ এরকম অনেক সফটঅয়ার পাওয়া যায় আইপি চেঞ্জ করার ...

আই পি ট্র্যাকিং ভালো কোন সমাধান বলে আমার মনে হয় না ...
০১ লা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:০২

লেখক বলেছেন: তেমন কোন ফুলপ্রুফ সলিউশন আসলে এখানে নেই। আইপি ট্র্যাকিং এর কারণে গ্রামীণফোন থেকে ইন্টারনেট ব্যবহারকারী এবং একই অফিসের ব্যবহারকারীদের সমস্যা হচ্ছে। এজন্য নতুন সাইন আপ করা ব্লগারদের জন্য আপাতত রেটিং সুবিধা বন্ধ রাখা হয়েছে। অন্য কিছু পদক্ষেপও আমরা নেয়ার চেষ্টা করছি।

ধন্যবাদ।

৬৬. ০১ লা জুন, ২০০৯ বিকাল ৩:১৮
রেডসিগনাল বলেছেন: খুব ভাল উদ্দোগ এটাকে এর সাথে একমত ।
০১ লা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:২৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

৬৭. ০১ লা জুন, ২০০৯ বিকাল ৩:১৮
তায়েফ আহমাদ বলেছেন: ঘটনা পহচন্দৈছে।
মডারেটরবৃন্দের শুভ বুদ্ধির উদয়ে শুভেচ্ছা।
০১ লা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:২৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

৬৮. ০১ লা জুন, ২০০৯ বিকাল ৩:২০
তায়েফ আহমাদ বলেছেন: অবশ্য সবচাইতে ভালো হয় কমেণ্ট বিহীন প্লাস/মাইনাস দেয়ার সুবিধা উঠিয়ে দিলে। প্লাস/মাইনাস যাই দেয়া হোক সাথে কমেণ্ট থাকতে হবে!**

**(ব্যক্তিগত মতামত)
৬৯. ০১ লা জুন, ২০০৯ বিকাল ৩:২০
ডিজিটালভূত বলেছেন: ভাল উদ্যোগ অবশ্যই। ব্লগে দুর্নীতি বন্ধ করা উচিত।
৭০. ০১ লা জুন, ২০০৯ বিকাল ৩:২১
ইমন জুবায়ের বলেছেন: অত্যন্ত ভালো পদক্ষেপ। পাশে আছি।
৭১. ০১ লা জুন, ২০০৯ বিকাল ৩:২২
েমাহাম্মদ িমজানুর রহমান বলেছেন: ভাল পদক্ষেপ। কিছুটা নিয়ন্ত্রন তো দরকারই নতুবা এটা মগের মুল্লক হইয়া যাইব।
৭২. ০১ লা জুন, ২০০৯ বিকাল ৩:২৩
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: আমি কিছু বলিনি উল্টা আবার ন্যান খায় এই ভয়ে Click This Link

লিখন আহমেদ ::.. বলেছেন: নেগেটিভ রেটিং বন্ধ করে দিন। ভালো লাগলে পজিটিভ। না লাগলে কিছুই দেয়ার প্রয়োজন নেই। ইদানিং নেগেটিভ রেটিং গুলো বেশি দেখা যাচ্ছে।

নাফিস ইফতেখার বলেছেন: আপনারা একটা কাজ করতে পারেন, রেটিং দিতে হলে কমেন্ট বাধ্যতামূলক...........
৭৩. ০১ লা জুন, ২০০৯ বিকাল ৩:২৫
হাসান বায়েজীদ বলেছেন: ৪১..

তালিকাটা পড়া যাচ্ছেনা..একটু নজর দেবেন?
৭৪. ০১ লা জুন, ২০০৯ বিকাল ৩:৩৩
এখনই সময় বলেছেন: স্ক্রিপ্ট চালিয়ে মাইনাস দেওয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললেন।
বুঝাগেলো আপনারা উদ্দ্যশ্যমূলক ভাবে মাইনাস দেওয়ার পক্ষপাতি নন।

এখন বলেন তো যখন কেউ অন্য কারো পোষ্টে 'মাইনাস দেবার আহবান' জানিয়ে পোষ্ট দেয় সেটা কতটা নৈতিক?

নিচের পোষ্টে ৮ নং মন্তব্য দেখুন। আপনারা কতটা অনৈতিক কাজ করতে পারেনঃ
Click This Link


আর সেই অনৈতিক বিষয়টার বিরুদ্বে আপনারা ব্যবস্থা না নিয়ে অভিযোগকারীর বিরুদ্ধে শান্তি দেন..... সেটা কি নৈতিকতার মাঝে পড়ে? আপনারা কি মন্দ কাজের প্রতি উৎসাহ প্রদানে আগ্রহী?

নিজেকে আগে বদলান, তারপর বলতে আসেন। তা না হলে আপনাদের কথবার্তা হাস্যরস মনে হয়। ব্লগার থেকে আপনাদের মাঝে বেশী অনৈতিক কর্মকান্ড চোখে পড়ে।

আপনাদের কিছু চাটুকার ( যেটা পেইড ব্লগার বলা যেতে পারে) ছাড়া সাধারন ব্লগাররা আপনাদের এত বিষেদগার করেন কেন, সেটা একটু ভাবুন।

৭৫. ০১ লা জুন, ২০০৯ বিকাল ৩:৩৩
কাক ভুষুন্ডি বলেছেন: নোটিশবোর্ড, আপ্নেদের মডারেশন নিয়া অনেক কথা বার্তা চালু আছে। আমি নিজেও কিছু প্রমাণ দেখাতে পারি। আপ্নেদের মডারেশন আসলেই কিছুটা পক্ষপাতদুষ্ট। এখন কথা সেখানেই যেখানে আপ্নেদের পক্ষপাতদুষ্ট মডারেশন দেখা যায় সেখানে কেউ কেউ তো এই রকম মাইনাস দিয়ে ক্ষোভ প্রকাশ করবেই। নয় কি? তবে আমি ব্যক্তিগত ভাবে রেটিং নিয়ে মাথা ঘামাই না। এর থেকে আমি সরাসরি বলাটা এবং শুনাটাই পছন্দ করি হোক সেটা রুড গালি দিয়ে।

মিনেসোটা নামে একজন ব্লগার, সে অনেক দিন ধরে মাইনাস দিয়ে যায়! ক্ষোভের কারণ, তাকে "১ মাস ৩ সপ্তাহ" ধরে কমেন্ট বা ফ্রন্ট পেজ এক্সেস দেয়া হচ্ছে না। ৩০ মে সে ক্ষ্যাত গ্রুপের একটা পোস্টে কমেন্ট করে। সে পোস্টে এর ব্যখ্যা দাবী করছে। এ্যডমিনের কেউ একজন তাকে ব্যখ্যাটা দিয়ে দিলে হয় না? আম্রা ব্লগার্রাও কিছুটা হলেও বিভ্রান্ত হয়ে যাই।

ডিজিটাল দুষ্ট ছেলে নিকের এক্টা পোস্ট মুছে দেওয়া হয় প্রকাশের ৬ দিন পর, এরপর থেকে তাকে ওয়াচ বা ব্যানে রাখা হয়। কতদিন কেউ জানে না।

রেজওয়ান শুভ বা শুভ মিয়া নিকের কমেন্ট ব্যান করা হয়। কারণ? অজানা। আম্রা ম্যাংগো ব্লগার্রাও তো কিছু ব্যখ্যা পেতে চাই।

কোন পোস্টে এক্জনের সরাসরি ব্যক্তি আক্রমণ মূলক কমেন্ট ডিলিট করা হয় না, কিন্তু একৈ পোস্টে আরেকজনের সাধারণ কমেন্ট ডিলিট করে তাকে জেনারেল বানানো হয়?

একজনের সরাসরি গালিবাজি করে লেখা পোস্ট ভাল তবিয়তে থাকে, আরেকজন সেরকম শব্দ কমেন্টে লিখলে সেটা মুছে জেনারেল করে দেয়া হয়।

এরকম আরো অনেক উদাহরণ টানা যাবে অস্বচ্ছ মডারেশনের। তাই বলি মডারেশনের মানোন্নয়ন না কৈরা মাইনাস দেয়া ঠেকানিতে মন্দিলে সেরাম কিছুই হৈবো না।
০১ লা জুন, ২০০৯ বিকাল ৩:৫৫

লেখক বলেছেন: প্রথমত, কোন ব্লগারকে ব্যান করা হলে তাকে সেই সাথে ইমেইল করেও জানিয়ে দেয়া হয়। তারপরও কোন অভিযোগ থাকলে আমাদের জানাতে পারেন, আমরা উত্তর দেয়ার চেষ্টা করব। কিন্তু পুরোপুরি নিশ্চিত না হয়ে সে বিষয়ে পোস্ট বা মন্তব্য করলে বিভ্রান্তি বরং বাড়ে, কমবে না।

পোস্ট, বিশেষ করে মন্তব্যে ব্যবস্হা নেয়া হয় আপনাদের দেয়া এবিউজ রিপোর্ট কিংবা ফিডব্যাকে পাঠানো ইমেইলের ভিত্তিতে। সকল পোস্টে সকল মন্তব্যে পর্যবেক্ষণ করা আমাদের একার পক্ষে প্রায় অসম্ভব।

ধন্যবাদ।

৭৬. ০১ লা জুন, ২০০৯ বিকাল ৩:৩৭
এখনই সময় বলেছেন: আরেকটি কথা, কোন ব্লগারের কয়টা নিক আছে. কোন কোন নিক দিয়ে লগিন করে সেটা কিছু কিছু সুশীল ব্লগার জানেন কি করে?

সেটা তো আপনাদের ছাড়া অন্য কারো কাছ থেকে জানার কথা না।
আপনারা ব্লগারদের ব্যক্তিগত তথ্য গোপন রাখার প্রতিশ্রুতি ভংঙ্গ করেছেন।

ব্লগে প্রচলিত আছে, দুইপেগ খাওয়ালেই সামহয্যারের ভেতরের কথা বের হয়ে আসে। পেগের আসরে কোন কথাই চাপা থাকে না।

এই ব্যপারে একটু সচেতন হন।
০১ লা জুন, ২০০৯ বিকাল ৪:০৭

লেখক বলেছেন: যারা একাধিক নিক খুলেন, তারা ভিন্ন ইমেইল এড্রেস ব্যবহার করতে হয়। কাজেই আমাদের পক্ষেও জানা সম্ভব নয় একজন আর কি কি নিক রয়েছে।

ধন্যবাদ।

৭৭. ০১ লা জুন, ২০০৯ বিকাল ৩:৩৯
মাষ্টার_মশাই বলেছেন: কাক ভুষুন্ডির জয় হউক ।সাব্বাশ ।
৭৮. ০১ লা জুন, ২০০৯ বিকাল ৩:৪১
মাষ্টার_মশাই বলেছেন: @কাক মিনেসোটাকে নিয়ে আমার পোস্ট

Click This Link
৭৯. ০১ লা জুন, ২০০৯ বিকাল ৩:৪১
অনন্ত দিগন্ত বলেছেন: এমন উদ্যোগ কে স্বাগত জানাই ...


এই পরিবর্তনের সাথে সাথে কারা কারা + / - দিলো তার লিষ্ট কি দেখার ব্যাবস্হা করা যায়?
০১ লা জুন, ২০০৯ বিকাল ৪:০৭

লেখক বলেছেন: সেটি বোধহয় অনেকেই চাইবেন না।

০১ লা জুন, ২০০৯ বিকাল ৪:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ।

৮১. ০১ লা জুন, ২০০৯ বিকাল ৩:৪৫
রিয়াজুল ইস্‌লাম বলেছেন: inetnum: 84.38.96.0 - 84.38.111.255
netname: INTERBIT-TCZEW
descr: InterBit Sp. z o.o.
descr: ul. Kubusia Puchatka 5/13
descr: Tczew
country: PL
org: ORG-ISZO4-RIPE
admin-c: SM6824-RIPE
tech-c: SM6824-RIPE
status: ASSIGNED PI
mnt-by: RIPE-NCC-HM-PI-MNT
mnt-by: AS12741-MNT
mnt-lower: RIPE-NCC-HM-PI-MNT
mnt-routes: AS12741-MNT
mnt-domains: AS12741-MNT
source: RIPE # Filtered
organisation: ORG-ISzo4-RIPE
org-name: InterBit Sp. z o.o.
org-type: OTHER
address: ul. Kubusia Puchatka 5/13
address: Tczew
address: Poland
phone: +48 58 7771030
fax-no: +48 58 7771031
e-mail:
admin-c: SM6824-RIPE
tech-c: SM6824-RIPE
mnt-ref: AS12741-MNT
mnt-by: AS12741-MNT
source: RIPE # Filtered
person: Szweda Marcin
address: ul. Kubusia Puchatka 5/13
address: Tczew 83-110
address: Poland
e-mail:
phone: +48 58 7771030
nic-hdl: SM6824-RIPE
mnt-by: AS12741-MNT
source: RIPE # Filtered
% Information related to '84.38.96.0/20AS12741'
route: 84.38.96.0/20
descr: INTERBIT-TCZEW
origin: AS12741
mnt-by: NETIA-MNT
source: RIPE # Filtered
৮২. ০১ লা জুন, ২০০৯ বিকাল ৩:৪৬
হাসান মাহবুব বলেছেন: "কোন কোন পোষ্টে গিয়ে অত্যন্ত স্বল্প সময়ে ব্যাপক হারে মাইনাস রেটিং করে"

যেমন? কার পোস্টে? কোন পোস্টে? উদাহরণ সহ ব্যাখ্যা করেন।
৮৩. ০১ লা জুন, ২০০৯ বিকাল ৩:৪৮
রিয়াজুল ইস্‌লাম বলেছেন: 0 0 Kassel, HE, DE
6 3 Bad Orb, HE, DE
8 5 Gelnhausen, HE, DE
24 15 ortenberg, HE, DE
26 16 Altenstadt, HE, DE
27 16 Aschaffenburg, BY, DE
28 17 Hanau, HE, DE
32 20 Nidda, HE, DE
39 24 Offenbach, HE, DE
39 24 Bad Vilbel, HE, DE
41 25 Hungen, HE, DE
41 25 Friedberg, HE, DE
44 27 Frankfurt, HE, DE
48 30 Bad Homburg, HE, DE
48 30 Faulbach, BY, DE
48 30 Fulda, HE, DE
50 31 Gross-Zimmern, HE, DE
50 31 Oberursel, HE, DE
52 32 Wertheim, BW, DE
52 32 Egelsbach, HE, DE
59 36 Darmstadt, HE, DE
৮৫. ০১ লা জুন, ২০০৯ বিকাল ৩:৪৯
রবিনহুড বলেছেন: কোন কোন ব্লগার আছেন, "চুতিয়া, চোদনা, চুদির ভাই" ইত্যদি শব্দ ব্যবহার করে পোষ্ট দেন,,,, কমেন্টও করেন.... তাদের বিরুদ্বে ব্যবস্থা নেন না। পোষ্ট গুলো মন্তব্য গুলো বহালতবিয়তে থাকে। আজও এই রকম বাজে শব্দ ব্যবহার করে পো্ষ্ট দেয়া আছে.....

অথচ সেই শব্দগুলো অন্য ব্লগার ব্যবহার করলেই শাস্তি।
প্রতিবাদ করলেই বলেন, সব পোষ্ট আর মন্তব্য তো আমাদের পড়া সম্ভব না.... আপনারা কি সেই সব সুশীল ব্লগারদের পোষ্টও পড়েন না?

এটাই কি আপনাদের স্বচ্ছ মডারেশন?

একটু পরিষ্কার করে বলেন তো এই শব্দ গুলো কি অশ্লীলতার মাঝে পড়ে বলে আপনারা মনে করেন না?
৮৬. ০১ লা জুন, ২০০৯ বিকাল ৩:৫৩
ওপেল বলেছেন: এটা নিয়ে আরো অনেক আগেই ভাবা উচিত ছিল।
তারপরেও দেরিতে হলেও শুরু হয়েছে,তাই কতৃপক্ষকে ধন্যবাদ জানাই।

আমি অনেক আগে এই বিষয় টা নিয়ে একটা পোষ্ট দিয়েছিলাম.........
Click This Link
৮৭. ০১ লা জুন, ২০০৯ বিকাল ৪:২১
রবিনহুড বলেছেন: ফেক আইপি তৈরির সফটওয়ার গুলো প্রথমেই বলে নেয় কোন দেশের আইপি বা কোন সিরিজের আইপি তৈরি করতে চান।

সে হিসাবে এগুলো সত্যিকারের কোনো আইপি বলে মনে হয় না।
৮৯. ০১ লা জুন, ২০০৯ বিকাল ৪:৩২
শাওন৩৫০৪ বলেছেন: ব্লগে মাঝে মাঝে আলোড়ন উঠে....কিছু কিছু ব্যাপারে পোষ্ট, একটা নির্দিষ্ট গোষ্ঠী ছাড়া সবারই অপছন্দ হয়, বেশ কিছুক্ষন রিপোর্টের পর সেগুলো ডারেশনের বিবেচনায় আসে(মাঝে মাঝে অনেক দেরীতে), ততক্ষনে কিছু লোক নিশ্চিত ভাবেই ধৈর্য্য হারায়, কারন বেশিরভাগ ব্লগার সহ তাদের ধারনা এই ব্লগ প্রথম পাতায়ই আসা উচিৎ না(এমনকি প্রকাশ পাওয়াও উচিৎ না)...গালিগালাজ শুরু হয়...তারপর যেই মডারেশন টা হয়, সেটা হচ্ছে, পোষ্ট ডিলিট আর কমেন্টকারী ব্যান...
ব্লগারের ধারনা জন্মে, এইসব কাজের প্রতিবাদ করলে নিক জেনারেল হবে বা ওয়াচে যাবে.....কিন্তু কোনোভাবেই এইসব পোষ্ট সহ্য করার বিন্দুমাত্র ইচ্ছা অনেকেরই নেই....তাই ব্যান/ জেনারেল নিকের বিকল্প দরকার!!...প্যারালাল নিকের উদ্ভব এইভাবেও হয়, আমার ধারনা..অর্থাৎ সিস্টেম ই নতুন নিক তৈরী করে....
এই নিত্য ঘটনা এখন ব্লগ সংস্কৃতির একটা অংশ.....তাইনা??

এইকারনেই মনে হয়, একাধিক নিকের আইডিয়াটা অনর্থক নয়...

কিন্তু মাইনাস ঠেকাতে আপনাদের উদ্যোগ প্রশংসনীয়....ধন্যবাদ।
৯০. ০১ লা জুন, ২০০৯ বিকাল ৪:৩৭
কেল্টূ দা বলেছেন: খুব ভাল খবর ।


অপ্রাসঙ্গিক টপিকঃ

আমার ব্লগের চমৎকার দুই-দুইটা পোস্ট খেয়ে ফেলেছেন আপনারা ।
খুব ভালো, একটু সতর্ক করলে কি হতো ? একটু ছেভ করে রাখতাম অন্তত ।

১ম পোস্টঃ একটি বিশেষ ঘোষনাঃ .. ছিল আক্ষরিক অর্থেই ইন্টারনেট দখলে ব্যাস্ত দেশ বিরোধি জামাতি শক্তির নিয়োগ প্রাপ্ত পেইড ব্লগারদের সাট্যায়ার করে একটি পোস্ট, জামাতিরা ছাড়া ব্লগের আর সবারই ভাল লেগেছিল । রেটিংও ছিল চমৎকার (সম্ভবত ১৫/৫)।

২য় পোস্টঃ সামুর কিছু ঈমান্দার বান্দার নমুনাঃ .. ছিল নিছক একটা স্যাটায়ার পোস্ট, কোন মিথ্যা তথ্য সেখানে ছিল কি ? কোন বানোয়াট খবর ?
না ছিল না।
প্রিয় সাম.ইন কর্তৃপক্ষ, পারলে খুজে বের করে দেখান !

ঈমান্দার বান্দাদের মূখোশ উম্মোচনের প্রয়োজনটা সাম.ইনের জন্যই বেশি জরুরী ছিল, আমার হিটের জন্য নয় ।

১০০০ + হিট, ৪৩/১০ রেটিং, ২০০ + কমেন্ট, প্রায় দশজন ব্লগারের শোকেসে নেয়া, এরকম একটি পোস্টের বিরুদ্ধে কোন ব্যাবস্থা নেয়ার আগে কি আপনাদের একবারও মনে হয়নি, আসল শত্রু কে বা কারা ?
শত্রু মিত্র চিনতে শিখুন, প্রিয় সাম.ইন ।


প্রতিটি পোস্টই পাচ ছয় দিন প্রথম পাতায় ছিল ।
তখন কোন সমস্যা হয়নি কেন ? কেন আগেই মুছে ফেললেন না ।



শর্তাবলী আমলে নিলেতো প্রথম পাতা একেবারেই পোস্ট শুণ্য হয়ে যায় । প্রায় সব কটা পোস্টই কোন না কোন ভাবে আপনাদের শর্তমালা লংঘন করে । তাহলে ?

যে যতই দোষ করুক না কেন, "কেষ্টা ব্যাটাই চোর" এই শর্তটাও শর্তাবলিতে অন্তর্ভূক্ত করুন শীঘ্রই ।
৯১. ০১ লা জুন, ২০০৯ বিকাল ৪:৪০
বাঙ্গাল বলেছেন: নিজের অবস্থান কিলিয়ার করা উচিত...সামু মামাদের...।নিয়মিত। এড়ায়া গেলে চলবে না। সাহস দেখান...বাহবা পাবেন।
৯২. ০১ লা জুন, ২০০৯ বিকাল ৪:৪৫
লুকার বলেছেন:

স্ক্রিপ্ট দিয়া এইসব করা যায় নাকি? একখান স্ক্রিপ্টের কপি কি দেওন যায়? একটু টেস্ট করতাম!

মডারেটরগো নামের তালিকা প্রকাশ করা উচিত। তাইলেই অনেক কিছু বুঝা যাইতো!
৯৩. ০১ লা জুন, ২০০৯ বিকাল ৪:৪৭
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: + নং ৫০। বিগত ২২শে ফেব্রুয়ারী একটি পোষ্ট দিলে তা ডিলিট সহ ২০ দিন আমাকে জেনারেল করে রাখা হয়। কিন্তু আজ অবধি এর সঠিক ব্যাখ্যা আপনাদের কে ইমেইল করেও সূর্নিদিষ্ট জবাব পাই নি। আর ৮৬ নং কমেন্টের সাথে আমিও এক মত যে উল্লেখিত গালির সাথে আরও জঘন্য গালি সুস্পষ্ট ভাবে বিভিন্ন ব্লগারের কমেন্টে বিদ্যমান। এমনও ব্লগে দেখেছি একজনের গালি বা অশোভন কথা মুছে দিলেও আরেকজনের দিব্যি বিদ্যমান আছে। কারণ কি?
৯৫. ০১ লা জুন, ২০০৯ বিকাল ৪:৫৩
দুরের পাখি বলেছেন: সাম্প্রতিক সময়ে কমজগৎ ব্লগ থেকে সাফাই গাওয়ার চেষ্টা করা হৈলে গণমাইনাস জুতানিক্ষেপের ক্ষতে প্রলেপ দেয়ার উদ্দেশ্যে, একশ বছর আগের একটা উদাহরণ ব্যবহার কৈরা , পাব্লিকের মতামত প্রকাশের স্বাধীনতা নিয়া আবার টানাটানির প্যাঁচ খেলতাছেন মনে হয় ।

মাইনাস দিলাম । পারলে আরো কয়েকটা দিতাম ।
৯৬. ০১ লা জুন, ২০০৯ বিকাল ৪:৫৮
শয়তান বলেছেন: রেটিং সিস্টেমটাই ফালতু । অলস ব্লগার তৈরিতে উৎসাহদাতা ।এই ফালতু সিস্টেম উঠায়া দেন ।
৯৮. ০১ লা জুন, ২০০৯ বিকাল ৫:১০
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: নিম্নের লিংকের লেখাটিতে অনেক ব্লগার লেখক কে গালিগালাজ করেছে, এটা আপনেদের নজর এড়ালো কিভাবে?

Click This Link
৯৯. ০১ লা জুন, ২০০৯ বিকাল ৫:১৪
ভাঙ্গা পেন্সিল বলেছেন: নাফিসের যুক্তির সাথে একমত। রেটিং করতে হলে মন্তব্য বাধ্যতামূলক হওয়া উচিত। তাহলে স্ক্রিপ্ট করে রেটিং করলেও কমসে কম একটা করে অ কিংবা কিছু একটা মন্তব্য করতে হবে, যা থেকে মানুষ না কম্পিউটার রেটিং করতাছে তা অবশ্যই বুঝা যাবে।

তবে ব্লগে রেটিং সিস্টেমটাই ফালতু...কোনো দরকার নাই। এটা আমার ব্যক্তিগত মতামত।
১০০. ০১ লা জুন, ২০০৯ বিকাল ৫:২০
ইফ্‌তেখার মোহাম্মদ বলেছেন: যিনি মাল্টিপল নিক ব্যবহার করছেন তিনি কর্তৃক্ষের নীতিমালার ভিত্তিতেই করছেন। তিনি কোন অনৈতিক কাজ করে থাকলে, কর্তৃপক্ষও সমান দায়ী। এই পোস্টেও এতগুলো + কোন স্বাভাবিক কাজ নয়। আইপি ডিসক্লোজ করে আরও একটি অনৈতিক কাজ করেছেন কর্তৃপক্ষ। এটা এক ধরনের ক্রাইমও। আপনারা আপনাদের এ্যাকশন নিন। এটা ব্লগারদের কাছে তো দেখাবার প্রয়োজন নেই। ডাটাবেজ শেয়ারিং, ফোন নম্বরে হুমকি প্রদান, গালাগালি দেয়া, সবশেষে ইউজারদের আইপি প্রকাশ এবং নিজেদের পোস্টে নিজেরাই বেশি করে + রেটিং দেয়া।

জয়তু সামু ব্লগ!!
০১ লা জুন, ২০০৯ বিকাল ৫:৫৩

লেখক বলেছেন: ১. নীতিমালার কোথাও মাল্টিপল নিক নিতে উৎসাহিত করা হয়নি। এবং রেটিং এর ক্ষেত্রে আইপি চেক করে দেখার ব্যবস্থাও রাখা হয়েছে একই পিসি থেকে যেনো একাধিক রেটিং দেয়া না যায়, এমনকি ভিন্ন নিক থেকে হলেও। তারপরও যিনি এ ব্যবস্থাগুলোকে পাশ কাটিয়ে একাধিক রেটিং দিবেন, তিনি শুধুমাত্র অন্যের মত প্রকাশের স্বাধীনতার প্রতি অসম্মানই করলেন না, এটি ইচ্ছাকৃতভাবে করা একটি অপরাধ। এটিকে অপরাধ বিবেচনা না করলে পৃথিবীর কোন অনৈতিক হ্যাকিং কেই অপরাধ বলে বিবেচিত হবে না। এছাড়া নীতিমালাতে স্পষ্টত বলা আছে -

৪জ. যদি আমরা কোন ব্লগারের ব্যাপারে সুনির্দিষ্ট প্রমাণ পাই যে, সে ব্লগের পরিবেশ বিনষ্ট করতে একাধিক নিক ব্যবহার করে, ব্লগের পরিবেশ রক্ষা করতে তার নিয়মিত নিকটিসহ সবগুলো ব্যান করা হবে।


২. সামহোয়্যার ইন মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে এবং এই ব্লগিং প্লাটফরম তৈরী করা হয়েছে মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান জানিয়েই। এই আস্থাটুকু আমরা সবার কাছ থেকে আশা করি। এর বেশী কিছু আমাদের বলার নেই। ধন্যবাদ।

১০১. ০১ লা জুন, ২০০৯ বিকাল ৫:২১
কাক ভুষুন্ডি বলেছেন: @নোটিসবোর্ড- ধরেন একজন ব্লগারকে ব্যান করা হৈলো। তাকে মেইল করে জানিয়ে দেয়া হৈলো। এখন আমাদের যাদের যাদের সাথে তার ভালো ব্লগীয় সম্পর্ক আছে তারাতো এটা জান্তে চাইতেই পারে কেন তাকে ব্যান করা হৈলো?
এই বিষয়ে যখন কেউ একজন পোস্টায় তখন যদি আপ্নেদের এ্যড্মিনের কেউ আইসা ব্যখ্যা দিয়া গ্যলে কি এমন ক্ষতিবৃদ্ধি হয়? আপ্নেরাও ক্লিয়ার থাক্লেন, আম্রাও আপ্নেদের খোঁচাখুঁচি কম্করি :)
০১ লা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:১২

লেখক বলেছেন: পোস্টে ব্যখ্যা চাওয়ার চাইতে ইমেইল করে অথবা কোন সমস্যাতে ক্লিক করে জানালে আমারা আরও দ্রুত ব্যাপারটি জানতে পারি। তাছাড়া ভুল বোঝাবুঝি সৃষ্টির সম্ভাবনাও কমে।

১০২. ০১ লা জুন, ২০০৯ বিকাল ৫:২৬
ইফ্‌তেখার মোহাম্মদ বলেছেন: শুধু মাইনাসওয়ালাদের ব্যান করলে চলবে না। এই পোস্টে গণহারে যদি কেউ প্লাস দিয়ে থাকে তবে তাকেও ব্যান করতে হবে। আমি জানি সেই সৎ সাহস সামুর নেই।

নীতিমালা ভঙ্গের একাধিক অভিযোগে অভিযুক্তও যখন দিব্বি ঘুরে বেড়ায়, তখন সামু কেমন ফিডব্যাক নেয় তা বুঝা হয়ে গেছে।

১০৩. ০১ লা জুন, ২০০৯ বিকাল ৫:২৬
অক্ষর বলেছেন: যেকোনো লেখাতেই আমার প্লাস বা মাইনাস দেয়ার অধিকার আছে। তা যতৈ ভালো হোক বা খারাপ লেখা হোক। আমি এইখানে প্রতিজ্ঞা বদ্ধ না যে ভালো লেখাতে আমার প্লাস দিতেই হবে। যত ভালো লেখাই হোক আমি সেখানে মাইনাস দিতে পারি।

১৯৭১ : বীরাঙ্গনা অধ্যায়, আইরিন সুলতানার এই লেখাটিতেও ৪টা মাইনাস ছিলো। মানলাম ঐ লেখাটা অবশ্যই ভালো। কিন্তু ঐ লেখাটিতেও যে কেউ মাইনাস দিতে দিতেই পারে। এইটাই স্বাভাবিক। সবার যে ঐ লেখা ভালো লাগবে তার কোনো মানে নাই। কিন্তু ঐ পোস্টে যারা মাইনাস দিয়েছিলো আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন। আর এই কথা ঐ পোস্টেই বলেছিলেন।

ঐ পোস্টে তারা মাইনাস দেয়ার কারনে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন? তারা কি ঐ পোস্টে মাইনাস দিতে পার্বে না এমন কোনো কথা ছিলো নাকি? বলবেন একটু......


(যদিও ঐ মাইনাসের সাথে আমার কোনো সম্পর্ক নাই)


রেটিং সিস্টেমটা উঠাইয়া দেয়াই অনেক ভালো। এই রেটিং এর জন্যও অনেক ক্যাঁচাল লাগে। ভালো কোনো পোস্টে মাইনাস দেখতে ভালো লাগে না


১০৪. ০১ লা জুন, ২০০৯ বিকাল ৫:২৭
তেলাপোকা বলেছেন:
সাধুবাদ মডু
জার্মানীতে আমাদের এক স্বনামধন্য ব্লগার থাকতেন বলে জানতাম

মাইনাস সিস্টেম উঠানোর কোনো কারণ দেখিনা। এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়াটা জরুরী।

ধন্যবাদ।
১০৫. ০১ লা জুন, ২০০৯ বিকাল ৫:৩২
শান্তির দেবদূত বলেছেন: সাধুবাদ ...... খুবই ভালো উদ্যোগ ..... শুভকামনা রইলো
০১ লা জুন, ২০০৯ বিকাল ৫:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

১০৬. ০১ লা জুন, ২০০৯ বিকাল ৫:৩২
ইফ্‌তেখার মোহাম্মদ বলেছেন: তেলাপোকা@

আইপি জিনিস টা কি? এটা কি খায় নাকি মাথায় দেয়? কারো দিকে আংগুল দেওয়ার আগে চিন্তা করে দিবেন। এইখানে যত গুলা আইপি সব গুলার রিভার্স আইপি দেখেন। বুঝতে পারবেন, সব গুলাই প্রক্সি।

Our Reverse IP / Reverse DNS lookup tool is an easy way to view websites hosted on a given IP address.
১০৭. ০১ লা জুন, ২০০৯ বিকাল ৫:৩৫
ঝিলি বলেছেন: খুব ভাল উদ্যোগ।
১০৮. ০১ লা জুন, ২০০৯ বিকাল ৫:৩৫
ইফ্‌তেখার মোহাম্মদ বলেছেন: এই পোস্টে আইপি নিয়ে গভেষনায় খুব মজা পাচ্ছি। আর এই পোস্টে অনেক গোজামিল ও আছে । অনেকেই না বুঝেই লাফাচ্ছে। এই আইপি লিস্ট দিয়ে আসলে কি প্রমানিত হচ্ছে নোটিসবোর্ড কি একটু বুঝাবেন আমারে?

হোয়াট ইজ দি ফাইন্ডিংস ইউ গট ফ্রম দেয়ার? প্লীজ ক্লারিফাই।
০১ লা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:০৮

লেখক বলেছেন: আলোচ্য উদাহরণটিতে বাংলাদেশ সময় ভোর ৫টা থেকে ৬টার মধ্যে ৬০টি রেটিং একই আইপি ব্লক থেকে। তাছাড়া স্ক্রিপ্ট চালিয়ে এটি করার আরও নিশ্চিত প্রমাণও রয়েছে। এছাড়া আর কিছু বোঝানোর উদ্দেশ্য নোটিসবোর্ডের নেই। ধন্যবাদ।

১০৯. ০১ লা জুন, ২০০৯ বিকাল ৫:৩৭
কালপুরুষ বলেছেন: চমৎকার উদ্দ্যোগ। সাধুবাদ জানাই।
১১০. ০১ লা জুন, ২০০৯ বিকাল ৫:৩৯
তেলাপোকা বলেছেন:
@ ইফ্‌তেখার মোহাম্মদ,

আঙুল তুলি নাই। তয়, যখন তোলার প্রশ্ন আসবে, তখন শক্তটাই তুলবো। আইপি গভেষনা বয়স্কদের উপর ছাইড়া দাও। মজা পাইতাছো এইটাই বেশ। চটে যাবার কিছু দেখি না।
১১১. ০১ লা জুন, ২০০৯ বিকাল ৫:৪১
ইফ্‌তেখার মোহাম্মদ বলেছেন: তেলাপোকা@

আমি কিন্তু বুঝে শুনেই বলছি। আমি তো বাংলাদেশে থাকি, আই ক্যান প্রডিউস আইপি ফ্রম এনি অফ দি কান্ট্রি। ইটস রিয়েলী পসিবোল মেইট।

সো, এভাবে আঙ্গুল না তোলাই বুদ্ধিমানের কাজ। আশা করি বুঝাতে পারছি। না বুঝলে আমি সরি।
১১২. ০১ লা জুন, ২০০৯ বিকাল ৫:৪৮
তেলাপোকা বলেছেন:
@ ই.মো.
কতো কিছুইতো হওয়া পসিবল। যদি জার্মানীর আইপি হয় সেটা পসিবল হবে না কেন?
১১৩. ০১ লা জুন, ২০০৯ বিকাল ৫:৪৯
ইফ্‌তেখার মোহাম্মদ বলেছেন: তেলাপোকা সহ অন্যদের বুঝার জন্য বলছি, আমি এই কমেন্ট টা কানাডিয়ান আইপি থেকে করলাম ৩৮-৯৯-***-***

চাইলে আই ক্যান ডু ইট ফ্রম এনিওয়ার এলস! এটা আমার অধিকার আমি কোথা থেকে করলাম বা না করলাম।
১১৪. ০১ লা জুন, ২০০৯ বিকাল ৫:৫১
সাইলেন্সার বলেছেন: কোন পোস্টে আমি রেটিং দেয়ার আগেই দেখি লেখা-
'আপনি একবার রেটিং দিয়েছেন'
এটা কিভাবে সম্ভব?
১১৫. ০১ লা জুন, ২০০৯ বিকাল ৫:৫৫
অন্তরা. বলেছেন: আমার কোনো নিক নাম নাই ।এটাই আমার আসল নাম
১১৬. ০১ লা জুন, ২০০৯ বিকাল ৫:৫৯
তেলাপোকা বলেছেন:
@ গভেষক,
এতে কি প্রমাণ হলো? প্রক্সি ব্যবহারতো বাচ্চারাও পারে। আমার প্রশ্ন ছিলো কেবলমাত্র জার্মানীর প্রক্সি ঢাকায় বসে এতিমরা ব্যবহার করবে কেনো? জার্মানীর ব্লগার এখানে টার্গেট হবে কেনো? জার্মানীর ব্লগারের উপর কারা খ্যাপা, তারা এটা আগে করলো না কেনো? আর যদি জার্মানীর ব্লগারই এসব করে থাকে তবে আশ্চার্য্য হইতাছো কেনো?

এবার আসো কারা বাঁধ ভাঙার আওয়াজের বিরোধী। তাদের খোঁজ লাগালে জানবা অনেক কিছু। আর প‌্যাক প‌্যাক করতে ইচ্ছে করছে না। তোমার প্রক্সিজ্ঞান থেকে অনেক কিছু শিকবার পারলাম মনে হয়।
১১৭. ০১ লা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:০০
শয়তান বলেছেন: কর্তৃপক্ষের আইপি ডিসক্লোজ করাটা চরম অপেশাদারিত্বের নমুনা হইসে । অবশ্য এ আর নতুন কি ?
১১৮. ০১ লা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:০০
ঝান্ডুদা বলেছেন: রোল নম্বর ৫৭ স্যার...খুবই ভালো উদ্যোগ।।

@কিরিটি রায়.....তোমার চরিত্র অনুযায়ী হাছা কতাই কৈছে পিয়াল সা'ব..তোমার মতো লুক্রে এর চেয়ে ভালা কথা কওন ঠিকনা...এই যে আবারো এরাম কথা শোনার মতো কাম কর্লা...
১১৯. ০১ লা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:০১
নোটিশবোর্ড বলেছেন: পোস্টে কিছু অপ্রাসঙ্গিক মন্তব্য মুছে দেয়া হলো। বাঁধ ভাঙার আওয়াজ নিয়ে অন্যান্য কোন বিষয়ে আপনাদের যেকোন মতামত, অভিযোগ, কিংবা পরামর্শ "কোন সমস্যা" তে ক্লিক করে জানানোর অনুরোধ থাকলো। ধন্যবাদ।
১২০. ০১ লা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:০১
অন্তরা. বলেছেন: তবে উদ্যোগটা ভালো।
১২১. ০১ লা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:০৯
ফিউশন ফাইভ বলেছেন: শয়তান @
না বুঝে লাফায়েন্না ভাই। এই নিকগুলা ব্লগের মতো একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই সংঘবদ্ধ ক্রাইম করে আসছিল। ফলে অপরাধীদের আইপি প্রকাশ করা যুক্তিসঙ্গত ও আইনানুগ।

ইফতেখার মোহাম্মদ @
হাফপ্যান্ট পার্টির প্রশ্নের জবাব আমি সাধারণত দেই না। তবু আপনার প্রশ্নের জবাব দিলাম।
এটিমের সাবেক সক্রিয় সদস্য হিসেবে আমি জানি, কখন কী ঘটে, কিভাবে ঘটে, কাদের একযোগে কিংবা পর পর অনলাইনে দেখা গেলে কী ঘটে।
১২২. ০১ লা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:১৪
বিড়াল ছানা বলেছেন: ভালো পদক্ষেপ। খুশি হইছি।
০১ লা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

১২৩. ০১ লা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:২৫
আবূসামীহা বলেছেন: ভাল উদ্যোগ। এই ব্লগে আসা ছেড়েই দিয়েছিলাম। হয়ত আবার নিয়মিত হব।
১২৪. ০১ লা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:২৭
শয়তান বলেছেন: আইন কানুনে পরে আসি । আগে দেখবো প্রফেশনাল এথিকস ।
কর্তৃপক্ষ মত প্রকাশের স্বাধীনতার কথা বলবেন একদিকে আবার অন্যদিকে পরিচয় প্রকাশেও দ্বিধা করবেন না ।এটা কেমন হয়ে গেল না ?
সে দিন আরিল চাইলো পিলখানা হত্যাকান্ড নিয়ে আমরা যাতে আরও আলোচনা করি । কিন্তু এখন দেখছি ওটা ট্র্যাপ ছিলো । কেননা কর্তৃপক্ষ যে সরকারি মহলে আলোচকদের পরিচয় প্রকাশ করবে না তার উধাহরন কোথায় ?

আমরা কি সেইফ এই প্লাটফর্মে । ভাববার সময় এসেছে বোধয় ।
০১ লা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪৭

লেখক বলেছেন: এখানে যেসকল নিক বা আইপি প্রকাশ করা হয়েছে তা কারও ব্যাক্তিগত ব্যবহারের জন্য নয়, শুধুমাত্র রেটিং ব্যবস্থাকে প্রভাবিত করার জন্য তৈরী ভার্চুয়াল কিছু নিক এবং আইপি। কাজেই এসব কোনভাবেই ব্যক্তিগত তথ্য বহন করে না। স্বচ্ছতার খাতিরেই আমাদের এটি প্রকাশ করা প্রয়েজন ছিল।

ধন্যবাদ।

১২৫. ০১ লা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৩২
এস আই সাঈদ বলেছেন: খুবই ভালো উদ্দোগ, ধন্যবাদ।
০১ লা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪৮

লেখক বলেছেন: ধন্যবাদ।

১২৬. ০১ লা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৩৪
শাওন৩৫০৪ বলেছেন: শয়তান বলেছেন : আমরা কি সেইফ এই প্লাটফর্মে । ভাববার সময় এসেছে বোধয় ...

সত্য।
১২৭. ০১ লা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৩৯
ফিউশন ফাইভ বলেছেন:
শয়তান @
এতো বছর ধরে ব্লগে আছেন, কোনোদিন কি দেখেছেন কারো ব্যক্তিগত তথ্য এদিক-ওদিক হয়েছে সামহোয়্যারে? আমিও বহু বছর এই ব্লগে আছি। আমার নিজের অন্তত জানা নেই। বরং সামহোয়্যারের সুনামও এই জায়গাতেই। অপরাধীদের আইপি (তাও ফেইক) প্রকাশে আমি মনে করি, কোনোই অন্যায় হয়নি। বরং ১৫ নম্বর মন্তব্যে রাগিব যেটা বলেছেন- "লগ সহ সংশ্লিষ্ট আইএসপিএর অ্যাবিউজ অ্যাড্রেসে অভিযোগ পাঠান।" রাগিবের মন্তব্যের সঙ্গে পূর্ণ সহমত জানাই। লগসহ সংশ্লিষ্ট আইএসপিএর অ্যাবিউজ অ্যাড্রেসে অভিযোগ পাঠানো উচিত এখনই। এ নিয়ে এমনকি গণমাধ্যমেও সচেতনতা তৈরি করা যেতে পারে।

এরপরও যদি বলেন, "আমরা কি সেইফ এই প্লাটফর্মে", তাহলে বলতেই হয়, আমি জেগে জেগে ঘুমোচ্ছেন। উঠেন ভাই, হাতমুখ ধুয়ে চা-নাস্তা কিছু পেটে দেন। তারপর না হয় আবার বুঝে-শুনে কমেন্ট করবেন।
১২৮. ০১ লা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪৩
শয়তান বলেছেন: আইএসপিএর অ্যাবিউজ এক জিনিশ আর ওপেন পোস্টে ইউজারের আইপি পরিচয় প্রকাশ আরেক জিনিশ ।

১২৯. ০১ লা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪৪
তাজুল ইসলাম মুন্না বলেছেন: ধন্যবাদ ব্যবস্থা গ্রহণের জন্য।।।
০১ লা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪৮

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৩০. ০১ লা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৫০
বিপ্লব কান্তি বলেছেন:

উপরের ছবিতে আই-পি গুলোর পরিচয় ।

আই-পি গুলোর এডমিনকে মেইল দিলে খুব একটা কিছু হবে না। কারন সে আপনার সার্ভার হ্যাক করার চেষ্টা করে নাই। শুধুমাত্র মাইনাস প্রদান করেছে।

এ রকম মাইনাস প্রদানকে যদি আপনারা সমস্যা মনে করেন তাহলে 84.128.0.0/10 অভিযুক্ত এই আই-পি ব্লককে সামইন সার্ভারে ব্লক করে রাখুন ।
০১ লা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৪৯

লেখক বলেছেন: আমরা গত এক সপ্তাহ ধরে এ বিষয় নিয়ে কাজ করছি। এধরনের ঘটনা বেশ কয়েকটি এবং আরও শতাধিক নিককে সনাক্ত করে বন্ধ করা হয়েছে যেসব দিয়ে রেটিং ম্যানিপুলেট করা হতো। তাদের মধ্যে আরও কিছু আইপি ব্লকও রয়েছে। এখন ঢালাওভাবে আইপি ব্লককে ব্লক করলে ফলস পজিটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমরা অন্য কিছু ব্যবস্থাও নিচ্ছি।

সবচাইতে সহজতর হবে যদি আমরা আপনাদের সহযোগিতা পাই। যদি আমরা সবাই অন্যের মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি।

ধন্যবাদ।

১৩১. ০১ লা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৫২
ফিউশন ফাইভ বলেছেন:
শয়তান @ রাগিবের ওপর (১৫ নম্বর কমেন্ট) আস্থা আছে। তার মন্তব্যই ঠিক বলে মনে কর্তেছি। এখন আপনি এইটা এই জিনিস আর ওইটা ওই জিনিস বৈলা বৈলা ঘোল খাওয়াতে চাইলেও মনে হৈতেছে না, কোনো লাভ হৈব। তাই জিনিসের ব্যাখ্যাও চাইতেছি না। তাছাড়া ব্যক্তিগতভাবে আপনি কিন্তু অ্যাবিউজ নিয়ে কথা বলার নৈতিক অধিকার রাখেন না। সেটা আমার থেকে ভালো আর কে জানে!
যাউগ্গা, প্রায় ঈদের আনন্দ পাইতেছি। কাইন্ডলি সেইটা উপভোগ কর্তে দেন আমারে।
১৩২. ০১ লা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৫৭
শয়তান বলেছেন: বিপ্লব কান্তি রে ঝাজাবাদ ।

অপরাধ বা অপরাধী সাব্যস্ত করলেই যে তা অন্য কোথাও ধোপে টিকবে না তা উনি পরিষ্কার করে দিয়েছেন ।

আর কিছু বলার আছে কি এই পোস্টে ????
০১ লা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:১৬

লেখক বলেছেন: কিছুক্ষণ আগেই আইন-কানুন এর আগে ইথিকস নিয়ে কথা বলতে চাইলেন। নীতিগতভাবে রেটিং ম্যানিপুলেশনককে আপনার কাছে অপরাধ বলে মনে হয়নি???
না মনে হলে আমাদেরও আর কিছু বলার নেই।

ধন্যবাদ।

০১ লা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৩৪. ০১ লা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:০৭
সাইফুর বলেছেন: কোন কিছুর অপব্যাবহারই কাম্য না..
ভালো পদক্ষেপ..নিয়েছেন
০১ লা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৩৫. ০১ লা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:০৮
সরকার সেলিম বলেছেন: ভালো উদ্দেগ। সমর্থন জানাই। তবে, নিরপেক্ষতা কাম্য। একটা জিনিস খেয়াল রাখতে হবে, ঘটনা ক্রমে কারো নিক যদি ব্যান হয়ে যায়, তবে পোষ্ট গুলো যেন সেই নিককে ফেরত দেয়া হয়। নইলে অন্যায় হবে। কারন একটা পোস্টের পিছনে একজন ব্লগারের অনেক সময়, অনেক ঘাম, অনেক পরিশ্রম জড়িয়ে থাকে। হকনা সে ব্লগে অনেক খারাপ কাজ করেছে।
এই ব্যপারে আমি সামু মডারেটরের দৃষ্টি আকর্ষন করি।
ধন্যবাদ।।
১৩৬. ০১ লা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:১৪
নাজমুল হক রাসেল বলেছেন: এই নিক সিস্টেম টাই বাদ দেয়া উচিত। সবার নিজের নামে লিখতে হবে
১৩৭. ০১ লা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৩০
জানজাবিদ বলেছেন: ব্লগ নিয়া আমারো দুই খানা প্রস্তাব আছিলো। এই চান্সে আপনাগো সামনে রাইখা গেলাম--

Click This Link

১৩৮. ০১ লা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৩৯
আশরাফ মাহমুদ বলেছেন: উদ্যোগের প্রশংসা করছি, যদি-ও পূর্বেই এই কাজটি করা উচিত ছিল। রেটিং এর ক্ষেত্রে পরিবর্তন আনা হোক। নাফিস যেমন বলেছে যে রেটিং করা হলে মন্তব্য আবশ্যক- এটা অনেক ভাল এবং ফলপ্রসু হবে বোধহয়।
০১ লা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৪৬

লেখক বলেছেন: আশা করি অতি শীঘ্রই আরও কিছু সুবিধা আপনাদের দিতে পারবো। তবে মন্তব্য ছাড়া রেটিং দেয়া যাবে না - এই ব্যবস্হাটি অনেকের পছন্দ নাও হতে পারে।

ধন্যবাদ।

১৩৯. ০১ লা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৪৩
নোটিশবোর্ড বলেছেন: আরও কিছু বিভ্রান্তি সৃষ্টিকারী মন্তব্য মুছে দেয়া হলো। আমরা পুরো ব্যাপারটি নিয়ে গত এক সপ্তাহ ধরে কাজ করছি এবং শতাধিক নিককে এ সময়ে বন্ধ করা হয়েছে রেটিং ম্যানিপুলেশনে নিশ্চিত প্রমাণ থাকায়। কিন্তু নিশ্চিত না হয়ে কোন ব্যক্তি বা প্রমাণ না থাকা কোন নিকের দিকে সন্দেহের আঙ্গুল তুলতে পারি না। অন্যদেরও সেই চেষ্টা না করার অনুরোধ জানানো হচ্ছে।

ধন্যবাদ।
১৪০. ০১ লা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৪৩
নাফিস ইফতেখার বলেছেন:

নাজমুল হক রাসেল বলেছেন: এই নিক সিস্টেম টাই বাদ দেয়া উচিত। সবার নিজের নামে লিখতে হবে

নামগুলা কি আপনি বাড়ি বাড়ি গিয়া শিওর করবেন নাজমুল সাহেব? ;)
১৪১. ০১ লা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৫১
ভালো-মানুষ বলেছেন: বিরোধী-কন্ঠ রোধ করনের লিগা মেশিন দিয়া মাইনাস (এন্ড ভাইস ভার্সা) দেওনটারে আমি স্প্যামিং ছাড়া আর কিছুই মনে করি না। যার কারণে, স্প্যাম ঠেকানের লিগা যেমন স্লুইসগেইট দেওন দরকার ঠিক তেমনি স্ক্রিপ্টকিডি স্টাইলে মাইনাস/প্লাস দেওন ঠেকানিও জরুরি। তাই ঘটনা যদি সত্যি হয় তাইলে, সাধুবাদ জানাই সামু কর্তৃপক্ষরে। খালি এই কারণেই প্লাস দিলাম।

কিন্তু কথা থাইকা যায় আরো:

- এইরোম পাবলিক ফোরামে আপনেরা ইউসারগো আইপি তুইলা দিসেন! কেমতে পারলেন এইটা??? এইবার মনে হয় সময় আইসে আপনেগো নিজেগো শুধরানের।

- এই নিকগিলিরে ব্লকানের খবর নোটিস দিয়া জানানির দরকার পড়ল কেন? এইটা অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আপনেরা কারো পোস্ট/কমেন্ট যখন মডারেশন করেন সেইটা নিয়া যদি সংশ্লিষ্ট ব্লগার পোস্ট দেন সেইটারে আপনেরা সহ্য করেন না, নীতিমালায় এর বিরুদ্ধে ধারা যোগ করসেন। কিন্তু এইবার নিজেরাই সেই ধারার স্পিরিট ভঙ্গ করলেন!!!

এই রকম স্ববিরোধী কার্যকলাপের কারণে সন্দেহ জাগে আপনেরা সামহাউ ইউজড হইতাসেন। আমার সন্দেহ অমূলক প্রমাণিত হৌক সেইটাই আশা করি। এখন মনে হৈতাসের মাইনাস দেওন দরকার আছিল।
১৪২. ০১ লা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৫২
পাপী বলেছেন: এতোদিন পর নোটিশবোর্ডের ঘুম ভাংলো।
১৪৩. ০১ লা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৫৪
সাঈফ শেরিফ বলেছেন: প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রায় ৩ বছর সামহোয়ারইনের সাথে আছি, অন্য কোথাও ব্লগিং করিনি/করিনা। অনেকেই হতাশ হয়ে ব্লগ ছেড়ে চলে যান/পুরনো নিকগুলো বাতিল করে নতুন অসংখ্য নিক নিয়ে ব্যক্তিগত আক্রমণ করে নিরীহ/স্বাভাবিক মতামত প্রকাশে বাধা দিচ্ছে। পুরনো যেসব ব্লগার বহু বছর ধরে নিয়মিত আছেন, তারা তাদেরকেও অত্যাচারের শিকার হয়ে যাতে নতুন নিক ধারণ/অনিয়মিত হয়ে ইতি টানতে না হয়, সে ব্যাপারে জোরালো পদক্ষেপ নেয়ার অনুরোধ রইল।
০১ লা জুন, ২০০৯ রাত ৮:০৫

লেখক বলেছেন: রেটিং ম্যানিপুলেশন হয়ত সহজেই সনাক্ত করা সম্ভব। ততটা সহজ নয় আপনি যে ধরনের ঘটনার কথা বললেন সেখানে। তবে এটি নিশ্চিত এধরনের অন্যের স্বাধীনতায় অশ্রদ্ধাশীলদের সংখ্যা খুব বেশী নয়। আমরা সবাই মিলে চাইলে সহজেই তাদের প্রতিরোধ করতে পারি। এক্ষেত্রে সবচাইতে বেশী প্রয়োজন সচেতনতা।

ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।

১৪৪. ০১ লা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৫৮
অ্যামাটার বলেছেন: সাধুবাদ জানাই।
ব্লগের প্রতি সাধারণ ব্লগারদের ক্ষেপিয়ে তোলার জন্যই কোনও সঙ্ঘবদ্ধ চক্র এ'সব করে থাকে। তবে এ'দের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে গেলে কিছু টেকনিক্যাল সমস্যা তো হবার কথা;
যেমন, ২৩ নং মন্তব্যে "নাফিস ইফতেখার বলেছেন:..আচ্ছা, আমরা যারা গ্রামীণফোন দিয়ে নেট ইউজ করি তাদের তো কোন স্ট্যাটিক আইপি নেই.........আমাদের আইপি প্রতি সেশনে পরিবর্তন হয়। এক্ষেত্রে আমরা কি কোন সমস্যার সম্মুখীন হবো?"

আবার স্ট্যাটিক আইপি থাকলেও, অথবা একই সংযোগে যদি একাধিক জন ব্লগে সক্রিয় থাকে(হতে পারে দুই ভাই, বাবা-ছেলে, ভাই-বোন ইত্যাদি); আইপি ডিটেক্টর তাদের তো মাল্টি নিকধারী বিবেচনা করবে, সেক্ষেত্রে?
০১ লা জুন, ২০০৯ রাত ৮:১১

লেখক বলেছেন: শুধু গ্রামীণফোন নয়, নাফিস ইফতেখারের দেয়া উদাহরণটি ডায়াল আপ ব্যবহারকারীদের ক্ষেত্রেও প্রযোজ্য। না, এক্ষেত্রে স্বাভাবিক ব্লগিং এ কোন অসুবিধা হবে না। তবে একই রিয়েল আইপি তে একাধিক পিসি থাকলে (যেমন গ্রামীণফোনের ইন্টরনেট ব্যবহারকারীরা ইদানিং প্রায়ই রেটিং দিতে সমস্যার সম্মুখীন হন), রেটিং দিতে সমস্যার হতে পারে। আমরা রেটিং সিস্টেমটি আরও উন্নত করার চেষ্টা করছি।

ধন্যবাদ।

১৪৫. ০১ লা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৫৯
ফাউণ্টেন পেন বলেছেন: খুবই ভাল উদ্যোগ। ধন্যবাদ।
০১ লা জুন, ২০০৯ রাত ৮:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৪৬. ০১ লা জুন, ২০০৯ রাত ৮:০৪
এস এ মেহেদী বলেছেন: ভালো উদ্যোগ...
সাথে আছি................
০১ লা জুন, ২০০৯ রাত ৮:০৭

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৪৭. ০১ লা জুন, ২০০৯ রাত ৮:০৭
বিডি আইডল বলেছেন: কিছু প্রশ্ন ছিল:

১. একবছর ধরে বিষয়টি আপনারা জানেন...একবছর পরে আপনাদের এই বিষয়ে ব্লগারদের অবহিত করার কথা মনে হলো?
২. ২০০৮ সালের স্ক্রীণ শট না দিয়ে গত ৭ দিনের যে তথ্য আপনাদের কাছে আছে বলছেন, সেটা ইউজার নেম...বা আইপি সম্পূর্ণ না দিয়ে প্রকাশ করাটাই কি যুক্তিসঙ্গত হত না?
৩. স্বচ্ছ মডারেশনের কথা সবাই বলছেন...আপনাদের এই বিষয়ে উন্নয়ন সাধনের কি কি পরিকল্পনা আছে জানাবেন কি? বিশেষ করে নতুন চালু হওয়া লগইন ব্যান (উপরে একজন দেখিয়েছেন)...গালাগালি করে অনেক ব্লগারই সেফ থাকা আবার অনেকেই ব্যান/জেনারেল হওয়া ইত্যাদি
৪. ব্লগে এই মাইনচ মেশিন নিয়ে এর আগে একাধিক বার কথা এসেছে...ব্লগাররা নন-টেকি হলেও যে ঘাস খাওয়া নয় একেবারেই এই পোষ্টটি সেটা প্রমাণ করে। আশা করবো নাফিসের পোষ্টটির মাইনাচের বিষয়ে শ্রীঘ্রই আপনাদের তদন্ত রির্পোট জানাবেন।
৫. আপনারা নানা বিবেচনায় কিছু ব্লগারদের এলিট ক্লাসে রাখেন...এ বিষয় গুলো নিয়ে ব্লগে যথেষ্ট বিভ্রান্তি এবং ক্ষোভ তৈরি হয় সর্বদাই। ব্লগার কৌশিকের সাথে আপনাদের মডারেশনের বা ব্লগ পরিচালনার সম্পর্ক কি পরিস্কার করবেন কি? বিষয়টি এড়িয়ে যাবেন না আশা করি। স্বচ্ছতার স্বার্থেই এই বিষয়গুলো পরিস্কার হওয়া দরকার। এই ধরণের আর কার কার সাথে আপনাদের এলিট সম্বর্ক বজায় রাখেন এই বিষয় গুলো পরিস্কার না করলে সাধারণ ব্লগারদের ক্ষোভ কখনই প্রশমন হবে না।

সাধারণ ব্লগাররাই এই ব্লগ কে টিকিয়ে রেখেছে...এই সত্য পুরোপুরি অনুধাবন যেদিন করবেন মডারেশন প‌্যানেলের লোকজন...সেদিন +/- ইস্যু বলেন আর প্রস্তাবিত বিজ্ঞাপণের আয় থেকে ব্লগারদের সাথে অর্থ শেয়ার করা বলেন, কোনটাই বাধা হবে না।
১৪৮. ০১ লা জুন, ২০০৯ রাত ৮:০৯
গুড ফর নাথিং বলেছেন: আচ্ছা তারপরও যদি নোটিশবোর্ড মাইনাচ খায় তাহলে কি বলবেন ? আর আরেকটা কথা রাজনৈতিক দলের মতো বলে যান, সূক্ষ কারচুপি/ডিজিটাল কারচূপি হয়েছে । আমি কিন্তু মাইনাচ দিছি । আমি নোটিশবোর্ড দেখলেই চোখ বন্ধ করে মাইনাচ দেই । আর সেইম কাম করি তেরভুজের বেলায় ।
১৪৯. ০১ লা জুন, ২০০৯ রাত ৮:৩৯
পান্হপাদপ বলেছেন: দশচক্রে ভগবান ভূত এর মত অবস্হা লক্ষ্য করেছি দু একবার এ ব্লগে।নিঃসন্দেহে ভালো পদক্ষেপ।তবে প্লাস রেটিং প্রদান ব্লগারের জন্য উৎসাহব্যঞ্জক।নেগেটিভ রেটিং প্রদান এর ক্ষেত্রে মন্ত্যব্যে ব্লগার নেগেটিভ রেটিং এর কারন উল্লেখ করতে পারেন।তাতে ব্লগার বুঝতে পারবেন ভবিষ্যতে তাকে কোন কোন বিষয়ে সতর্ক হতে হবে।অবশ্য চোখ বন্ধ করে মাইনাস প্রদান যারা করবেন তাদের জন্য আলাদা অপশন রাখা যেতে পারে।
১৫০. ০১ লা জুন, ২০০৯ রাত ৮:৪৬
জ্বিনের বাদশা বলেছেন: "স্ক্রিপ্ট চালিয়ে" আইপি অ্যাড্রেস এবং নিক পরিবর্তনের মাধ্যমে অনবরত মাইনাস রেটিং দেয়া -- এধরনের ঘটনা ঘটলে সেটার প্রমাণ উপস্থাপনের মাধ্যমে সংশ্লিষ্ট আইএসপিতে পাঠিয়ে অভিযোগ করুন ... জানিনা ইন্টারনেট আইন কি বলে (এটা নাকি একেকদেশে একেকরকম), তবে আমার মনে হয় স্ক্রিপ্টের মাধ্যমে সার্ভারে মুহুর্মুহু অনুপ্রবেশকে আপনারা অপরাধ হিসেবে দাবী করতে পারেন
১৫১. ০১ লা জুন, ২০০৯ রাত ৮:৫০
পাথুরে বলেছেন: জনাব নোটিশবোর্ড, এটি অবশ্যই ভালো উদ্যোগ।
কিন্তু Click This Link এই ধরনের ভুতূড়ে ঘোরাঘুরি বন্ধের উদ্যোগ নিলে প্রীত হইতাম।

আফনাকে খুজ়ছে পুস্ট। :|
১৫২. ০১ লা জুন, ২০০৯ রাত ৮:৫৭
রোবোট বলেছেন: কমেন্ট ছাড়া রেটিং দেয়া যাবে না, এটা খারাপ না। পুরনো ১থেকে ৫ কি আবার শুরু করা যায়।
কোন ব্লগার কি রেটিং দিলেন সেটা প্রকাশও খারাপ না।
রেটিং ছাড়া কি বোঝা যায় পোস্ট কেমন হৈলো?


লেখক বলেছেন, পোস্টে ব্যখ্যা চাওয়ার চাইতে ইমেইল করে অথবা কোন সমস্যাতে ক্লিক করে জানালে আমারা আরও দ্রুত ব্যাপারটি জানতে পারি। তাছাড়া ভুল বোঝাবুঝি সৃষ্টির সম্ভাবনাও কমে।

আমি ৩ বার জেনারেল, ১ বার ওয়াচ হৈসি। ইমেইল পায়াও বুঝি নাই কোন আইন ভাংলাম। খুবই জেনেরিক স্টেটমেন্ট। স্পেসিফিক রেফারেন্স দেয়া উচিত। আর নিয়ম সবার জন্য সমান হওয়া উচিত। ব্লগার জা_ কে কেপি টেস্ট পজিটিভ বল্লে জেনারেল হতে হয়, তাহলে কি ব্লগার ত্রি_জ কে কেপি টেস্ট পজিটিভ বল্লেও জেনারেল হওয়া উচিত না?
১৫৩. ০১ লা জুন, ২০০৯ রাত ৯:০৯
তন্ময় হাসান বলেছেন: সবাই শুধু নেগেটিভ রেটিং নিয়ে চিন্তিত, কিন্তু পজেটিভ রেটিং দিয়েও কিন্তু একই ঘটনা হইতে পারে।
১৫৪. ০১ লা জুন, ২০০৯ রাত ৯:১১
ডিসকো বাবুল বলেছেন:
দুরের পাখি বলেছেন: সাম্প্রতিক সময়ে কমজগৎ ব্লগ থেকে সাফাই গাওয়ার চেষ্টা করা হৈলে গণমাইনাস জুতানিক্ষেপের ক্ষতে প্রলেপ দেয়ার উদ্দেশ্যে......................।



ওয়াচে আচি বইলা মাইনাস দিতে পারলাম না।
১৫৫. ০১ লা জুন, ২০০৯ রাত ৯:১৯
মৃন্ময় আহমেদ বলেছেন: বেশ ভালো উদ্যোগ। সাধুবাদ।।
১৫৬. ০১ লা জুন, ২০০৯ রাত ৯:২৭
অক্ষর বলেছেন: ১২২ আর ১৪২ নাম্বার মন্তব্যে বলেছেন যে, কিছু অপ্রাসঙ্গিক মন্তব্য আর কিছু বিভ্রান্তকারী মন্তব্য মুছে দেয়া হয়েছে।

আমার ১০৫ নাম্বার কমেন্ট এখনো মুছেন নাই। তার মানে এই দুইটার কোনোটার মদ্ধে ঐটা পড়ে নাই। তাইলে কেনো ঐটার কোনো উত্তর আমি পাই নাই????????
১৫৭. ০১ লা জুন, ২০০৯ রাত ৯:৩০
সাইফুল বাতেন টিটো বলেছেন: বেশ ভালো উদ্যোগ। সাধুবাদ।।
আমিও বললাম। ধন্যবাদ।
১৫৮. ০১ লা জুন, ২০০৯ রাত ৯:৩১
রফিকুল ইসলাম সোহেল বলেছেন: Click This Link
উপরের পোস্টটি পোস্টটি ৩০ জনের ভাল লেগেছে, ১২১ জনের ভাল লাগেনি।
এই পোস্টে কি মাইনাস মেশিন ব্যবহার করা হয়েছে নাকি জনগন ইচ্ছাকৃত ভাবে আপনাদের লাথি দিয়েছে?
১৫৯. ০১ লা জুন, ২০০৯ রাত ৯:৩১
জিগ স বলেছেন: খাড়ান এই পোস্টে প্লাস্দিবার্লাগী আরো ১৭ টা নিক্ষুল্তাছি এহনই :) (কতৃপক্ষরে পাম্মার্লাম) ;)
১৬০. ০১ লা জুন, ২০০৯ রাত ৯:৪০
তাজুল ইসলাম মুন্না বলেছেন: মন্তব্যগুলো পড়ে যা মনে হচ্ছে সমস্যাটা ব্যাপক আকারের একটা সমস্যা। প্রচলিত নিয়ম অনুযায়ী এটা কোনভাবেই বন্ধ করা সম্ভব না। কয়টা নিক বন্ধ করবেন বলুন......? আর যাই করুন না কেন প্রশ্ন কিছু রয়েই যায়।


মন্তব্য-র সমাধানগুলোর মধ্যে একটা সমাধান আমার কাছে ভাল লেগেছে। আপনারা একই নিক থেকে একটা রেটিং দেয়ার ব্যবস্থা রাখুন। এক আইপি থেকে যতগুলো ইচ্ছা রেটিং দেয়ার ব্যবস্থা রাখুন। বাড়তি হিসেবে যোগ করুন নিক দেখার সিস্টেমটা। অর্থাৎ যে পোস্টটার লেখক সে প্লাস-মাইনাস প্রদানকারী নিকগুলোকে দেখতে পারবে। তাহলেই একটা সমাধান করা যায়।।।



এখন একটা আইপি থেকে একবার রেটিং দেয়ার সিস্টেম থাকলে যে প্রশ্নটা উঠে সেটা হলো, "একই পরিবারে একাধিক ব্লগার থাকতে পারে। তারা যেহেতু একই পিসি ইউজ করে সেহেতু তাদের একই আইপি থাকবে। তাদের ক্ষেত্রে অসুবিধা হয়ে যাবে যদি একটা আইপি থেকে মাত্র একবার রেটিং দেয়া যায়।।।"



একটু ভেবে দেখুন। বর্তমানে ডায়াল আপ এবং জিপি ইন্টারনেটে আইপি বারবার চেঞ্জ হওয়ায় অনেকেই একটা পোস্টে বেশি বেশি করে প্লাস/মাইনাস দিতে পারছে। আপনারা যতোই চেষ্টা করুন এটা বন্ধ করতে পারবেন না। যদি বন্ধ করতে চান তাহলে জিপি ইন্টারনেট এবং ডায়াল আপ থেকে রেটিং দেওয়াই বন্ধ করে দিতে হবে। এটা করলে ঝামেলায় পড়বে জিপি ইন্টারনেট আর ডায়াল আপ ইউজাররা।



আমি যা বলছি সেটা করলে যে সমস্যাটা হবে-
একজনের হাজারটা নিক আছে। সে এখন আইপি চেঞ্জ না করেই হাজারটা নিক দিয়ে একটা পোস্টে হাজারটা মাইনাস দিতে পারবে। আগেও সে সেটা করতে পারতো। তখন তাকে ইউজ করতে হতো জিপি ইন্টারনেট। কিন্তু এখন বাসার ব্রডব্যান্ড কানেকশন থেকেই সে সেটা করতে পারছে। কিন্তু আমি যা বলেছি- নিক দেখার সিস্টেমটা। এতে করে কোন ব্লগার বেশি নিক ব্যবহার করে মাইনাস দিতে গেলেই ধরা খাবে।










আরেকটা সমাধান আমি দিতে পারি। এটা একটু জটিল হতে পারে। তাও এই সমাধানটা করলে অনেক বেশি সুবিধা হয়।

সমাধানটা হলো মোবাইল ভেরিফিকেশন। প্রত্যেক ব্লগারের জন্য এটা বাধ্যতামূলক করা হলে এই রেটিং সমস্যার সমাধানটা খুব সহজেই হয়ে যায়। যারা ভেরীফিকেশন করবে না তাদের একাউন্ট সাময়িকভাবে অফ করে একটা মেসেজ লাগিয়ে দিন এই বলে যে, "আপনার একাউন্টটিকে সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। একাউন্ট অন করতে মোবাইল নাম্বার ভেরীফিকেশন করে নিন।" নিচে তার মোবাইল নাম্বার লেখার বক্স আর আপনাদের সাথে যোগাযোগ করার নম্বর।।।।।
১৬১. ০১ লা জুন, ২০০৯ রাত ৯:৪২
তন্ময় হাসান বলেছেন: ফিউশন ফাইভ বলেছেন:
বিডি আইডল @
আপনার প্রশ্নগুলো কর্তৃপক্ষের কাছে, জবাব তারা দেবেন। তবে আপনার মন্তব্যের সূত্র ধরে একজন পুরনো ব্লগার হিসেবে আমি কিছু কথা বলি।
অগণিত সাধারণ নিরীহ ব্লগারের ব্লগিং জীবনকে নিরাপদ ও নিরুপদ্রব করতে আমরা ব্লগারদের কেউ কেউ দিনের পর দিন কাজ করে গেছি।

এত পরিশ্রমের পুরষ্কারস্বরূপ ফিফাকে ব্লগীয় নোবেল দেয়া উচিত।
১৬২. ০১ লা জুন, ২০০৯ রাত ৯:৪৪
তাজুল ইসলাম মুন্না বলেছেন: মোবাইল ভেরীফিকেশন না করলে একাউন্ট পুরোপুরি অফ করে দিয়েন না। মানে ভিজিটররা তার ব্লগ ভিউ/কমেন্ট/রেটিং করতে পারবে। কিন্তু তিনি কিছুই করতে পারবেন না ভেরীফিকেশন না করে।।।
১৬৩. ০১ লা জুন, ২০০৯ রাত ৯:৫৯
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

সাধুবাদ এই নতুন উদ্যোগকে । এটা অনেক, অনেক,অনেকবার বলা হয়েছে ।
মাল্টিপল নিকগুলো ঠেকাতে পারলে ব্লগিং আরো বেশী প্রাণবন্ত এবং সত্যি সত্যিই শুভ ব্লগিং-এর জন্য সহায়ক হবে ।

শুধু প্লাস, মাইনাস রেটিং এর জন্য না , এবং শুধু নোটিশবোর্ড ব্যাপকহারে মাইনাস খায় সেজন্যও না হয়ে বিষয়টি যদি বিস্তৃতভাবে আপনারা দেখেন, বিতর্কিত পোস্ট, আক্রমণাত্মক পোস্ট, উস্কানীমূলক পোস্ট কোন কোন নিকগুলো দেয়, সেটা বুঝে যদি আপনারা ব্যবস্থা নিতে পারেন, তো ব্লগিং এর অনেক ভুলবুঝাবুঝি কমে আসবে বলে আশ্বস্ত হওয়া যায় ।


ধন্যবাদ, শুভবোধোদয়ের জন্য (হোক দেরীতে) ! :)
১৬৪. ০১ লা জুন, ২০০৯ রাত ১০:০২
শাফ্‌ক্বাত বলেছেন: আমি মোটামুটি সব কমেন্টগুলো পড়ার পর আর থাকতে পারলাম না। কিছু পয়েন্ট মনে হয় মাথায় রাখলে ভালো হয়।

১। মডারেটরের কাজই হলো মডারেট করা। "আমাদের পক্ষে মডারেশন সম্ভব নয়" কথাটা মানে হচ্ছে আমাকে যে চাকরি (পেইড/নন-পেইড যাইহোক) দেওয়া হয়েছে সেটা পূর্ণাঙ্গরূপে করার সামর্থ্য আমার নেই।

২। রিপোর্টের ভিত্তিতে আপনারা ব্যান/ওয়াচ করেন এই সত্যটা ফাঁস করে আপনারা নিজেদের সীমাবদ্ধতাটা আবার প্রমাণ করলেন। এখন আমার কাউকে ধরা খাওয়াতে ইচ্ছা করলেই আমি রিপোর্ট করবো? কিংবা সবাই দল বেঁধে যদি রিপোর্ট করা শুরু করে তখন দৈনিক কয়টা রিপোর্ট আপনারা গোণায় ধরবেন? একসময় বলবেন, এতগুলো রিপোর্টের ভিত্তিতে ব্যান/ডিলিট করা আমাদের একার পক্ষে সম্ভব নয়?

৩।আমি অপেক্ষাকৃত নতুন ব্লগার। ভাল-খারাপ যা-ই লিখি, নিজের লেখার প্রতি আমার একটা মমতা থাকবেই। সেখানে হুট করে আমার লেখা যদি "ক্ষমতাবলে" আপনারা ডিলিট করে দেন, সেটা অন্যায় মনে হওয়াই স্বাভাবিক। যাহোক, আমি অনুরোধ করবো, "নতুন ব্লগ লিখুন" ক্লিক করার সাথে সাথে একটা রেড ওয়ার্নিং জাতীয় লেখা যেন দেখতে পাই "মাননীয় ব্লগার, আপনার লেখাটি এই ব্লগের বাইরে অন্যত্র সেইভ করার অনুরোধ জানাচ্ছি কেননা আমাদের ইচ্ছে হলে আমরা যখন-তখন আপনাকে না-জানিয়ে আপনার লেখা ডিলিট করার ক্ষমতা রাখি (আপনি হাজারো কমেন্ট/লম্ফ-ঝম্ফ দিয়েও ঠেকাতে পারবেন না)।

সবশেষে বলবো, আমি বছরখানেক যাবৎ সামহোয়্যারইন এর সুনাম শুনে শেষপর্যন্ত যখন রেজিস্টার করলাম, দেখি চারদিকে কেমন ক্ষোভ আর হতাশা। সবাই বলে এটা আর "আগের মত" নাই। নিঃসন্দেহে ব্যপারটা দুঃখজনক। এখন এই সাইট একটা উপার্জনের লক্ষ্যে এগোচ্ছে, আমার বিশ্বাস কাজের লোড বাড়লে আরো বেশী লোক নিয়োগ করে একটা "ভালো" মডারেটর গ্রুপ উপহার দেওয়ার ক্ষমতা এই প্রতিষ্ঠান রাখে।

ভাল উদ্যোগ যে প্রশংসা পাবেই, সেটা এই পোস্টের কমেন্টগুলো দেখলেই বোঝা যায়।
১৬৫. ০১ লা জুন, ২০০৯ রাত ১০:০৫
তাজুল ইসলাম মুন্না বলেছেন: ফেক নিকের বিপক্ষে রিপোর্টের জন্য একটা অপশন "কমেন্ট মডারেশন"-এর ভিতরে রাখতে পারেন। আপনারা দেখবেন নিকটির একটিভিটিজ। তারপরে ব্যবস্থা গ্রহণ করবেন।।।
১৬৭. ০১ লা জুন, ২০০৯ রাত ১০:১০
তাজুল ইসলাম মুন্না বলেছেন: ফিউশন ফাইভ, অমি রহমান পিয়াল, ভাঙা পেন্সিল। আপনারা দুইজন অনেক পরিচিত ব্লগার। আপনাদেরকে সবসময় শ্রদ্ধার চোখে দেখছি। আপনাদেরকে এবং বাকিদেরকে অনুরোধ করবো চ্যালেঞ্জিং মন্তব্যগুলো অন্য কোন পোস্টে করতে। দরকার হলে আমি নিজে পোস্ট একটা করে দিচ্ছি। আপনারা সেখানে যা খুশি বলবেন/করবেন। সেটা প্রথম পাতায় আসবেনা।


নিচের পোস্টটায় যান।।।
Click This Link















(এই পোস্টে সমস্যাটার একটা সমাধান দরকার। কারণ আমি নিজেও এর স্বীকার। আপনারা এখানে সমস্যাটার সমাধানের চেষ্টা করুন। নিজেদের মধ্যের আক্রোশগুলো আমার পোস্টে গিয়ে ছাড়ুন। আমি মন্তব্য বাড়ানোর লোভে এগুলো করছি তা ভাববেন না। আপনাদের সকল মন্তব্যসহ পোস্টটাকে ঠিক পাচদিন পরে পিডিএফ করে ডিলেট করে দিব। তারপরে পিডিএফগুলো আপনাদেরকে মেইল করে দিব। আই প্রমিজ....... এখন প্লিজ এই পোস্টটাকে রেহাই দিন।।।।।)
১৬৮. ০১ লা জুন, ২০০৯ রাত ১০:১১
পারভেজ বলেছেন: ভালো উদ্যোগ। ব্লগিং এর সুস্থ পরিবেশ চালু থাক।
১৬৯. ০১ লা জুন, ২০০৯ রাত ১০:১১
ভাঙ্গা পেন্সিল বলেছেন: ফিফাঃ আপনের মুখের ভাষা বলে যে আপনি কোন বংশের মানুষ আর কয় পয়সার ব্লগার। আমি বরং নিয়মতান্ত্রিক উপায়ে আগাই। নোটিশবোর্ড এর পোস্টেই দেখা যাবে আমি কি বিচার পাই। ২৪ ঘন্টা দেখি। তারপরে বুঝা যাবে। আপনার মুখে আরও কি কি স্টক আছে, চালায় যান। বলছিলাম না...ভার্চুয়াল ওয়ার্ল্ডে হাতি ঘোড়া মারতে পারবেন, ওদ্দুরই ক্ষ্যামতা। এর বেশি কিছু করার যোগ্যতা নাই আপ্নার।
১৭০. ০১ লা জুন, ২০০৯ রাত ১০:১১
তাজুল ইসলাম মুন্না বলেছেন: সরি, ভুল করে দুইজন লিখেছি। তিনজন হবে।
১৭১. ০১ লা জুন, ২০০৯ রাত ১০:৩৪
কানা বাবা বলেছেন:
আমার্মতে মাল্টিপল্ আইডি থাকাডা কুনু পুরোব্লেম্ না যুদি না অন্তত কুনু এ্যাক্টা আইডি দিয়া নৈতিকতাবিরুধি (ব্লগীয়ো নীতিমালাবিরুধি কই নাই কৈলাম্) কিচু করা হয়... একাধিক আইডিঅলা অন্তত দুইজন বলোগাররে জানি যারা তাগোর মাল্টিপল্ আইডি ব্যবোহার কৈরা ভিন্নোদর্মী ল্যাকায় বলোগটারে সমৃদ্ধো কোর্তাচে... বেহুদা ইত্রামির মৈদ্যে নাই... বৈচিত্রোবর্দ্ধক বিবেচনায় এরারে ছাড় দেওন আমার্কাচে যুক্তিযুক্তোই মুনে অয়... বাকিডা কোর্তিপক্কের বিভেচোনা...

মডারেশান নিয়া বেক্তিগতোভাবে আমার্কিচু বিস্ময় আচে... বলোগার 'সাধক শন্কু'রে সুদীর্গোকাল ব্যান্কৈরা রাকাডা তার্মৈদ্যে এ্যাক্টা... ভিন্নমতের ডোজ কিঞ্চিৎ কড়া হৈয়া গ্যালেই কি সংশ্লিষ্ট হেই বলোগাররে ব্যান্ কোরুনের কুনু-না-কুনু এ্যাক্টা ওজুহাত খুঁইজ্জা বাইর কোর্তৈবো? কোর্তিপক্কের সেন্সিটিভিটির থ্রেশহোল্ড তৈলমর্দ্দক ধুনফুন লেখিয়েগোর ব্যালায় মাত্রাতিরিক্ত হাই হৈবো আর ভিন্নমতপোষণকারিগোর ক্ষেত্রে হৈবো বিলো অ্যাভারেজ- এইডা দৃষ্টিকটু এবং অশ্লিল... এই বেপারে এ্যাক্টা ইউনিফর্ম প্যারামিটার থাক্লে ভালা হৈতো...

যাউকগা, রেটিঙ্ করার অপশান্ যকোন দেক্তে পাইতেচি শুক্রিয়াস্বরূপ পিলাচ্ রেটিঙ্ কোল্লাম্... মা'আস্ সালাম্...
১৭২. ০১ লা জুন, ২০০৯ রাত ১০:৪০
রফিকুল ইসলাম সোহেল বলেছেন: পল্লব মোহাইমেন বলেছেন: আমি নিঃসন্দেহে দুই পয়সার ব্লগার। কিন্তু ধ্বজভঙ্গ পেন্সিল কয় পয়সার ব্লগার?
১৭৩. ০১ লা জুন, ২০০৯ রাত ১০:৪১
নিরক্ষর বলেছেন: ব্লগারগো মারামারি দেখতে খ্রাপ লাগে না;)

এইটা নতুনদের অনেক ইতিহাস শিখায় :P
১৭৪. ০১ লা জুন, ২০০৯ রাত ১০:৪২
বিবর্তনবাদী বলেছেন: খুবই ভাল উদ্যোগ। সামহোয়্যার টিমকে ধন্যবাদ।
১৭৬. ০১ লা জুন, ২০০৯ রাত ১০:৪৪
অদ্ভুতুড়ে বলেছেন: নিঃসন্দেহে ভাল উদ্যোগ
১৭৭. ০১ লা জুন, ২০০৯ রাত ১০:৪৬
কামালআবু বলেছেন: ধন্যবাদ। কোড অফ কনডাক্ট সবাইকে মেনে চলা উচিত।
১৭৮. ০১ লা জুন, ২০০৯ রাত ১০:৪৮
দেশী পোলা বলেছেন: মাইনাস দিলেই কি আর না দিলেই কি, আজাইড়া ক্যাচাল
১৭৯. ০১ লা জুন, ২০০৯ রাত ১০:৫০
বিডি আইডল বলেছেন: @ফিউশন ফাইভ, ধন্যবাদ আপনার অনেক বড় মন্ত্যবের জন্য....আপনার মন্ত্যবে কিছু ভূল বিষয় উঠে এসেছে....পরিস্কার করছি:

১. ব্লগারদের দলবেধে নাজেহাল করার বিষয়ে আপনি যেমন জানেন...আমিও জানি...আমার আগের মন্ত্যবটি সে বিষয়ে নয়.....এ বিষয়টি এখন হয়ত কমে এসেছে...কারণ সে গ্রুপটিই ব্লগে অনিয়মিত...এর নেপথ্যে কারা আছেন সাধারণ ব্লগার হিসাবে আমার জানার কথা নয়
২. অস্বচ্ছ মডারেশন এখনও আছে...গত ১০ মাসে অনেক উন্নতি হয়েছে..সেটা ব্লগারদের দাবীর কারণেই....তাই এটাকে আরো স্বচ্ছ এবং নিরপেক্ষ করার দাবী সর্বদাই করে যাবো
৩. কৌশিকের বিরুদ্বে আমি কোন অভিযোগ করিনি...কর্তৃপক্ষের সাথে তার বিশেষ সম্পর্কের কথা ব্লগে আনাচে-কানাচে সর্বদাই হয়...এবং সে সম্পর্কের সাথে ব্লগীয় অস্বচ্ছ মডারেশনেরও অভিযোগ তুলেন এমন ব্লগার কম নেই। বিষয়টি পরিস্কার করার দায়িত্ব্ কর্তুপক্ষের...কৌশিক বা অন্য কোন ব্লগারের না।
৪. ব্লগ কর্তৃপক্ষ কার সাথে বিশেষ সম্পর্ক রাখবে তাতে আমার কিছুই যায় আসে না...সেটার প্রভাব ব্লগে না থাকলেই হলো
৫. কৌশিক বা অন্য কারো এলিট ক্লাবে থাকা না থাকা নিয়ে আমার জ্বলুনি হবার কোনই কারণ নেই। বরং সেই ক্লাবে পদোন্নতির মাপকাঠি গুলো জানা থাকলে আমার মত অনেক আম-ব্লগার প্রতিযোগিতায় লিপ্ত হতে পারতো সেই ক্লাবের সদস্য পদের জন্য। বিভিন্ন অনলাই ফোরামে এই ধরণের বিশেষ সদস্য পদ দেখা যায়।
৬. ব্লগার কৌশিক কে আমি আর ১০ জন ব্লগারের চেয়ে কোন বিচারেই আলাদা ব্লগার হিসাবে বিবেচনা করি না। তার পোষ্ট পড়ার চেয়ে নতুন আসা আমড়া কাঠের ঢেকির পোষ্ট পড়ে আমি আরো মজা পাই। ব্লগে অনেকেই লেখে...সবার লেখা সবার ভালো লাগতে হবে এমন কোন কথা নাই।
৭. আগের কমেন্টটি যখন করি নোটিশবোর্ড অনলাইনেই ছিলেন। মিনিট ৭-৮ পর লগআউট করেন। জবাবগুলো উনাদের কাছ থেকেই আশা করেছিলাম।

ধন্যবাদ

১৮০. ০১ লা জুন, ২০০৯ রাত ১০:৫১
একরামুল হক শামীম বলেছেন: ভালো উদ্যোগ। দেখা যাক এর প্রয়োগ কি রকম হয়।
১৮১. ০১ লা জুন, ২০০৯ রাত ১০:৫৩
রবিনহুড বলেছেন: রেটিং ম্যানিপুলেশন বন্ধ করার উদ্দেশ্যে আপনাদের এই পোষ্টের অবতারনা।
ভাল কথা্
আপনারা নীতিমালায় বলেছেন যে, একাধিক নিক এ বিশ্বাসী।
সে প্রাক্ষাপটে আমি কিছু প্রশ্ন করছি। যা আপনারা আইনতো নীতিমালার আলোকে উত্তর দিন।

১. একাধিক নিক এ বিশ্বাসী হলে একজন একাধিক নিক থাকাটা কি দোষের মাঝে পড়ে, কখনই পরে না। তা হলে আপনারা প্রমান করেন যে স্কীন শর্ট দিয়েছেন সেখানে কি মাইনাস কি একই নিক থেকে দেয়া হয়েছে?
সেটা তো দেখা যাচ্ছে না। আলাদা আলাদা নিক থেকেই মাইনাস দেয়া হচ্ছে। তো সমস্যাটা কোথায়? আলাদা নিক গুলো তো আলাদা ব্যক্তির হতে পারে? এই নিকগুলো যে একই ব্যক্তির তার সপক্ষে প্রমান দেখান।

২. আপনারা ঘুরে ফিরে একই কথা বলছেন, সেটা হলো একই সময়ে একই আইপি ব্লক থেকে এই নিক গুলা থেকে মাইনাস দেওয়াটার মানে হলো এটা একজনে কাজ। (বাংলাদেশ সময় ভোর ৫টা থেকে ৬টার মধ্যে ৬০টি রেটিং একই আইপি ব্লক থেকে।)

এর মানে হলো এটা একজনের কাজ, কিন্তু আমার প্রশ্ন হলো এটা যে (পেছনে ) একজনই করেছে তার সপক্ষে আপনাদের কাছে সুস্পষ্ঠ কি প্রমান আছে?

আমি যদি দাবি করি উক্ত প্রতিষ্ঠানে/এরিয়াতে ৬০জন আলাদা ব্যক্তি তাদের নিজ নিজ নিক থেকে আলাদা পিসি থেকে আলাদা আইপি থেকে মাইনাস প্রদান করেছে। তারা সবাই একই প্রতিষ্ঠানে চাকরি করেন/ থাকেন। এখন আপনি আমার এই দাবি ভূল প্রমান করেন। যে,
ক. উক্ত ৬০টা আইপি ভূয়া
খ. সেইজায়গায় ৬০ জন ব্যক্তি বলে কিছুই অস্তিত্ব নেই।
গ. ৬০ জন আলাদা পিসি থেকে মাইনাস দেয় নাই। একই পিসি থেকে দিয়েছে।
ঘ. ৬০ টি নিক ৬০ টি ভিন্ন আইিপি থেকে লগিন করলে সেটা উদ্যেশ্য মূলক এটা প্রমান করেন?

দয়া করে প্রমান গুলো "তথ্য প্রমান সহকারে করতে হবে।" যদি বলেন "এটা সবাই বুঝতে পারে ঘটনা কি, বা এটা আমরা সহজেই অনুমান করতে পারি" এই ধরনের কথাবার্তা কি আইনগত ব্যবস্থার ক্ষেত্রে চলে?

তা হলে তো আদালতে এত প্রমানের জন্য বসে থাকতো না। বিচারকের কাছে মনে হলেই বা তিনি বুঝতে পারলেই শান্তি দিতে পারতেন।

"অনুমান নির্ভর কথা বার্তা" না বলার অনুরোধ এই করানে করলাম যে, আপনারা আইন অনুসারে ব্যবস্থা নিবেন। আইন কখনো অনুমান নির্ভর কথা বা তথ্যের উপর নির্ভর করে প্রয়োগ করা যায় না।

প্রসঙ্গত একটা কথা চলে আসে, ক্রস ফায়ারে সন্ত্রাসী মেরেফেলাটা কখনেই ঠিক না। যদিও সবাই জানে সেই লোকটা সন্ত্রাসী ছিল। সেই কারনে রেব এর এনকাউন্টারে বিচার ও প্রমান না করে মেরে ফেলাটা আইন বহিভূত বলে ধরা হয়। রেব এর সন্ত্রাসী মেরে ফেলা এটাও একধরনের বেআইনী প্রক্রিয়া। যদিও এতে সমাজের অনেকেই উপকার পান।
তদ্রুপ আপনাদের অনুমান নির্ভর, সুষ্পষ্ট প্রমান ছাড়া অভিযোগ আইনী প্রক্রিয়ায় চলে না।

৩. এই যে কিছু নিক এর আইপি আপনারা প্রকাশ করলেন, তাদেরকে আপনারা নেগেটিভ ভাবে উপস্থাপন করলেন, সেটা কি ব্যক্তিগত ভাবে হেয় করা হলো না? (কারন এই ৬০ টি নিক একই ব্যক্তি এটা সুষ্পষ্ট ভাবে প্রমানে আপনারা ব্যার্থ, পোষ্টে এর সপক্ষে কোনো প্রমান নেই)

আরেকটা কথা আমার অফিসে আমরা ৪জন কলিগ সামুতে মাঝে মাঝে আসি। এখন যদি দেখা যায় ৪টা নিক থেকে পর পর একই সময়ে ৪টা মাইনাস দেয়া হয়েছে যাদের আইপি একই সিরিয়ালে, সে ক্ষেত্রে আপনারা কি বলবেন এটা উদ্দেশ্যমূলক? এই রকম তো একই অফিসে ১০/২০ ব্লগার থাকতে পারে। তখন কি হবে?

আপনাদের অভিযোগের সপক্ষে সুষ্পষ্ঠ প্রমান করতে ব্যার্থ হয়েছেন।

আমার প্রতিটা প্রশ্ন আইনগত দিক থেকে করা (আমি চাইলেও অনুমান নির্ভর কথা বলে প্রশ্ন তুলতে পারতাম), আর আপনারও আইনগত ভাবে ব্যবস্থা নিয়ে থাকেন। সুতরাং আইনের আওতায় আপনাদের কথা বার্তা বলা উচিৎ এটা সবাই আপনাদের কাছ থেকে আশা করে।

আইনগত প্রক্রিয়া অত্যন্ত কঠিন একটা বিষয়, অপরাধী বুঝাগেলেও প্রমান না থাকলে তাকে নির্দোষ বলে মুক্তি দিতে হয়

আশা করি আপনারা "অনুমান নির্ভর তথ্যের উপর ভিত্তি করে" আইনগত ব্যবস্থা নিবেন সেই আশা ব্লগাররা করে না। যাহা একটা আইনগত বিচার ব্যবস্থার পাশ কাটিয়া চলা প্রমান করে। আপনাদের কাছে ব্লগাররা আইনগত বিচার আশা করে, অনুমান নির্ভর বিচার নহে।




বিঃদ্রঃ আমার সাথে অনেক ব্লগার হয়তো একমত নাও হতে পারেন, কিন্তু আমি একটাই কথা সবাইকে বলব সেটা হলে,.......... ""অনুমান নির্ভর বিচার প্রক্রিয়া নয়, সুষ্পষ্ট প্রমান সাপেক্ষে বিচার প্রক্রিয়ায় আমি বিশ্বাসী।"
১৮২. ০১ লা জুন, ২০০৯ রাত ১১:০০
ভালো-মানুষ বলেছেন: অনুমান নির্ভর একটি কথা বলি: এই পোস্টি সম্ভবত একজন 'বিশেষ' ব্লগার লিখে দিয়েছেন। গতানুগতিক নোটিসবোর্ডীয় পোস্ট নয় এটি। ;)
১৮৪. ০১ লা জুন, ২০০৯ রাত ১১:০৪
মউ বলেছেন: রবিনহুডের সাথে একমত।
১৮৫. ০১ লা জুন, ২০০৯ রাত ১১:০৫
মউ বলেছেন: পোস্টে মাইনাস।
১৮৬. ০১ লা জুন, ২০০৯ রাত ১১:০৭
পারভেজ রবিন বলেছেন: 'মন্তব্য না করলে রেটিঙ দেয়া যাবে না'- এটা ভাল হবে না। কারন অনেক পোস্ট আমাদের ভাল লাগে, অনেক পোস্ট আমাদের খারাপ লাগে, কিন্তু সবসময়ই মন্তব্য করার মত কথা থাকে না। তখন অন্তত একটা প্লাস বা মাইনাস দিয়ে অনুভুতির ন্যূন্যতম প্রকাশটি করতে পারি।
১৮৭. ০১ লা জুন, ২০০৯ রাত ১১:০৮
এরশাদ বাদশা বলেছেন: নাফিস এর পোস্টে কারা মাইনাস দিতে পারে????????

এমনিতে উদ্যোগটা খারাপ লাগেনি। কিন্তু সামুর মডারেশন কোম্পানী যেভাবে ডালপালা ছড়াচ্ছে.....
১৮৮. ০১ লা জুন, ২০০৯ রাত ১১:০৯
পলাশমিঞা বলেছেন: এখন বগল বাজিয়ে ব্লগানু যাবে। আলাইরা আর মাইনাস দিতে পারবেনা। আমি জবর খুশি হইছি খবরটা পড়ে।

আপনারারে একখান পেলাস চালিয়ে যান আমি মাঝে মঝে আসব গান শুনাবার জন্য :)


বড়াপা ভালাছইন্নী?
১৯০. ০১ লা জুন, ২০০৯ রাত ১১:১১
তর্পন বলেছেন: প্লাস বা মাইনাস রেটিং কোন পোষ্টের জনপ্রিয়তার মাপকাঠি হতে পারে । এর কি অন্য কোন এফেক্ট আছে আপনাদের দিকে? যেমন কোন পোষ্ট বেশী মাইনাস পেলে কি তার বিরুদ্ধে কোন ব্যবস্হা নেয়া হয়?

প্লাস বা মাইনাস রেটিং না দিয়ে স্টার ভিত্তিক রেটিং দিতে পারেন। স্ক্রীপ্টটি হয়তো আপনাদের সাইটের দুর্বলতার কারণে সফল হয়েছে । পিএইচপিকার্ল বা পাইথন কার্ল স্ক্রিপ্টের মত খুব সিম্পল স্ক্রীপ্ট দিয়ে সাধারণত অটোমেটেড লগিন এবং এটাকের কাজ করে লোকে । ফেসবুকের মত সাইটে চাইলেও অটোলগিন করতে পারবেন না কোন স্ক্রীপ্ট দিয়ে । কী ভাবে ঠেকায় তারা?

অটোমেটেড স্ক্রীপ্ট ঠেকাতে ক্যাপচা ( http://en.wikipedia.org/wiki/Captcha ) দীর্ঘদিন ধরে প্রচলিত স্ট্যান্ডার্ড। রিক্যাপচা (http://recaptcha.net/) যুক্ত করে নিতে পারেন খুব সহজে।

আপনি বলছেন আলাদা আইপি থেকে স্ক্রীপ্ট দিয়ে লগিন করেছে। কি করে বুঝতে পারলেন যে সত্যিই ৬০ টি আলাদা আইপি থেকে লগিন করে করছে? এমন কি হতে পারে না সে ডেটাবেজ এ ভিন্ন আইপি ইনসার্ট করছে ? হ্যাকাররা মাইসিউকিউএল কে ইনজেক্ট করতে পারে ফর্ম দিয়েই। সেগুলো কী ঠিক মত পরীক্ষা করেছেন? কারণ যদি কারো হাতে ৬০ টি আইপিই থেকে থাকে তবে স্ক্রীপ্ট লাগবে কেন? এমনি লগইন করে রেটিং বা কমেন্ট ফ্লাড করলে কী করে ঠেকাবেন? অবশ্য ডাইনামিক আইপি দিয়ে এমনটা করা অসম্ভব নয়! রাগিবের সঙ্গে একমত যে সেক্ষেত্রে সরাসরি আইপি রিপোর্ট করুন।

রেটিং নিয়ে এখন যে ভাবে সংখ্যা দেখায় তা মন্দ না । কিন্তু ৫ বা ১০ স্টারের গ্রেডিং এ দেখালে অনেক বেশী যুক্তি সঙ্গত মনে হবে। প্রত্যেকেই ১ থেকে ১০ এর মধ্যে মার্ক করুক। আর তার গড় দেখাক ১ থেকে ১০ স্টারে। এতে বোর্ডের মেধাতালিকার মত রেটিং নিয়ে কামড়া কামড়ি অত হবে না । কতজন তার প্রিয়তে যোগ করেছে এটিও থাকতে পারে। হীট সংখ্যার কোন মানে নেই। আমি দেখেছি যে পেজ রিফ্রেশ করতে থাকলে হুহু করে বেড়ে যেতে থাকে পেজ হীট সংখ্যা :)

গ্রেডিং হলে মাইনাস রেটিং এর প্রয়োজন থাকবে না। মাইনাস দেবার বদলে রিপোর্টটি থাকছেই!

আমার কাছে মনে হয় আপনাদের সাইটের রোডম্যাপটি প্রকাশ করুন। কোন ফীচারটিতে কাজ করছেন বা কবের মধ্যে কী যুক্ত হবে এমনটি নিয়মত আপডেট করতে পারেন । না হলে মনে হয় ফীচারগত দিক দিয়ে সাইটটি পড়ে রয়েছে দু বছর আগের স্হানেই। বাংলা টাইপিং এডিটিং এর নিত্যদিনের বাগগুলোও ঠিক করার গরজ নেই।

পরিশেষে আপনাদের ধন্যবাদ দিচ্ছি । আশা করি আপনাদের সদিচ্ছায় ব্লগ আরো প্রানবন্ত হবে। কম্পিউটার জগতের ভাইরাসে ব্যর্থতা এড়াতে "গতবছরের ফ্লাডিং লগ" দেখিয়ে চোখধৌতকরণের অভিযোগ তুলছে যারা তাদের কথা মিথ্যে প্রমাণিত হবে।
১৯১. ০১ লা জুন, ২০০৯ রাত ১১:১৩
বোকা ছেলে বলেছেন: ভালো উদ্যোগ....শুভ ব্লগিং!
১৯২. ০১ লা জুন, ২০০৯ রাত ১১:১৬
মাসুদ রানা* বলেছেন: মাইনাছ রেটিং বাতিল করা যেতে পারে।
১৯৩. ০১ লা জুন, ২০০৯ রাত ১১:১৯
রবিনহুড বলেছেন: ইতি পূর্বে আইনগত ভাবে প্রমান ও বিচার প্রক্রিয়ার আহবান জনালে নোটিশবোর্ড উত্তরে বলেছিল, আমারা আইন-আদালত নিয়ে বসতে আসি নাই।
যা অত্যন্ত হাস্যকর।
১৯৪. ০১ লা জুন, ২০০৯ রাত ১১:২১
কৌশিক বলেছেন: ৬০জন মানুষ একই সময়ে ব্লগে ঢুকে একটা বিশেষ কাজ করেছে আর তাদের মধ্যে কোন যোগসূত্র নাই এটা হতে পারে না। ফিডব্যাক স্বতস্ফূর্ত না - ম্যানিপুলেটেড এটা বোঝার জন্য ঘটনা দেখাই যথেষ্ট, তাদের ভিন্ন ভিন্ন নিক, ভিন্ন ভিন্ন আইপি থাকবে এটাই স্বাভাবিক, তা প্রমাণ করার জন্য একই আইপি, নিক ও ব্যক্তি হওয়া জরুরী নয়। এই ধরণের অস্বতস্ফূর্ত কর্মকান্ড যা যুথবদ্ধ হয়ে সঞ্চালন করতে হয় - সেটা ব্লগের স্বাভাবিকতা বিনষ্ট করে। সংঘাতমুখর গ্রুপগুলো একই ধরণের কাজ করতে উৎসাহিত হয়। সেজন্য এইধরণের যুগপৎ মাইনাস প্রদান যে কাকতালীয় নয়, স্বাভাবিক মাইনাস প্রদানের যে ফ্রিকুয়েন্সী তা থেকে তড়িৎ ও আয়োজিত - সেটা অনুধাবনই যথেস্ট। বেশীরভাগ ব্লগারই এই মাইনাস মেশিনের অনুপস্থিতিতে এখন যে স্বতস্ফূর্ত রেটিং দেখতে দিচ্ছে - এটা হচ্ছে ব্লগের আসল চরিত্র।

এই পোস্টে যে ক'টা মাইনাস পড়েছে তার মধ্যে পোস্টে প্রমাণিত গোষ্ঠীবদ্ধ একটা দল (যাদের পরিচয় উন্মুক্ত করা হয়নি) যে সবকটা দিয়েছে তা মনে হয় না। উক্ত চক্রের মাইনাস অর্ধেক হতে পারে। সেক্ষেত্রে মাত্র ৬/৭ জন ব্যক্তি তাবত মাইনাস মেশিন অপারেশনের দায়িত্বে নিয়োজিত ছিল বলে অনুমান করা যায়।

৬/৭জন কখনই ৬০জনের প্রতিনিধিত্বে কোন বিষয়কে প্রতিষ্ঠা করার অধিকার রাখে না। সুনিয়ন্ত্রিত আন্দোলন বা প্রতিবাদের জন্য স্বতস্ফূর্ত ও যুথবদ্ধ একটা গোষ্ঠী থাকা দরকার, সংখ্যায় তাদের প্রবাল্যও থাকা উচিত নিদেনপক্ষে যে পরিমাণ তারা নিজেদেরকে ভারী দেখাতে চায় সেই পরিমাণ। কিন্তু আলোচ্য গোষ্ঠী সংখ্যায় হতাশাজনকভাবে নগন্য হওয়া স্বত্ত্বেও কেবল টেকনলজির সুবিধা গ্রহণ করে নিজেদেরকে সংখ্যাগরিষ্ঠের মতামত বলে এতদিন বাকোয়াজ করে এসেছিলো।

প্রমান - এই পোস্টের অতি ক্ষুদ্র মাইনাসের প্রতিনিধিত্ব।
১৯৫. ০১ লা জুন, ২০০৯ রাত ১১:২৪
কুঙ্গ থাঙ বলেছেন: আমি ব্যক্তিগতভাবে মাইনাস রেটিং উঠিয়ে দেয়ার পক্ষে। নিরীহ পোস্টগুলোতে মাইনাস খেলে ব্লগে আর লিখতে ইচ্ছা করেনা।
১৯৬. ০১ লা জুন, ২০০৯ রাত ১১:৩২
দেশী পোলা বলেছেন: ফিউশন ভায়া, আপনাকে ব্লগীয় নোবেল দেয়া দরকার

দাওয়াত দেবেন বলেছিলেন, কবে ?
১৯৭. ০১ লা জুন, ২০০৯ রাত ১১:৪২
এ. এস. এম. রাহাত খান বলেছেন: বড়ই পুলকিত হইলাম নোটিশ মিয়া...তুমি বাঁচি থাকো...
১৯৮. ০১ লা জুন, ২০০৯ রাত ১১:৪৩
রাতমজুর বলেছেন:
ঠগ বাছতে বোর্ড উজার।
২০২. ০২ রা জুন, ২০০৯ রাত ১২:০৫
লুথা বলেছেন: +/ - কিছুই দরকার নাই... ১-৫ পর্যন্ত নাম্বার অপশন রাখা যাইতে পারে...

শুধু কার টোটাল কত নাম্বার আসছে অইটাই দেখাবে...

যেমন খুব ভালো পোস্ট হইলে ৫০০ পাইতে পারে কিন্তু মাইনাস কেও পাবে না...

আবার সাধারণ পোস্টের জন্য হয়তো কেও নাম্বার না দিলে ০০ পাবে বা ১০/১২ নাম্বার পাবে...

এবং এক আই.পি থেকে একবারই যাতে রেটিং দেওয়া যায়, সেটার বাবস্থাও রাখতে হবে...

Click This Link
২০৪. ০২ রা জুন, ২০০৯ রাত ১২:১৭
সোজা কথা বলেছেন: শুভ উদ্যোগ। তবে যে লগ দেখা যাচ্ছে সেটি ৬ মাস আগের! এর মধ্যে নানান ব্লগে ট্রোলিং, মাল্টিপল নিক, রেটিং নিয়ে আলোচনা হয়েছে। সম্ভবত: শূন্য আরণ্যক ক্রাউড সোর্সিং জাতীয় কোন সিস্টেমের প্রস্তাব করেছিল যেটি পছন্দ হয়েছিল। কই আপনাদের তো কোন মন্তব্য শুনিনি । নীতিমালা উন্নতকরার জন্য প্রস্তাবও করেছে আপনারা নিরবই ছিলেন । এখন ক.জ. র ধাক্কা খাওয়ার পর মনে হয় নোটিশবোর্ড সচল থাকছি নিয়মিত।

তবুও সাধুবাদ যে দেরীতে হলেও এসব নিয়ে ভাবা হচ্ছে।

২০৫. ০২ রা জুন, ২০০৯ রাত ১২:২৫
মেঘ বলেছেন: ভালো উদ্যোগ।
আমি না কি আগে আরেকবার রেটিং দিয়েছি......কিন্তু আমি দেয়নি:(
২০৬. ০২ রা জুন, ২০০৯ রাত ১২:২৮
হামীম বলেছেন: ব্লগে মাইসান দিলেই কি আর প্লাস দিলেই কি। ব্লগে কেউ পয়সার জন্য লিখে না। কেউ রাগান্বিত হলে কারো কিছু করার নেই। মঞ্চে মঞ্চ নাটকে তো দর্শকরা কত গালাগালী করে তার জন্যে কি কেউ মঞ্চ নাটক ছেড়ে দেয়। প্লাস মাইনাস একটা উয্য ব্যাপার। আমি কোন দিন কাইকে প্লাস দেইনি মাইনাস ও দেইনি। তবে তা রক্ষনশীল ভূমিকা নেয়ার আগে ভালো করে বুঝে শুনে নেয়া উচিত।
২০৭. ০২ রা জুন, ২০০৯ রাত ১২:৪০
অদ্রোহ বলেছেন: কারো লেখা পছন্দ কি অপছন্দ হল সেটা মন্তব্যের মাধ্যামে জানান দেওয়াটাই মনে হয় সবচেয়ে শ্রেয়,প্লাস -মাইনাস একটা ঠুনকো মাপকাঠি বৈ আর কিছু নয়।
২০৮. ০২ রা জুন, ২০০৯ রাত ১২:৪২
রবিনহুড বলেছেন: কৌশিক@ আপনার কথা মতো রেব কতৃক ক্রস ফায়ারে মেরে ফেলাটা জায়েজ। যেটা সবাই অনুমান করতে পারে/ বুজতে পারে মৃত ব্যক্তিটা একজন সন্ত্রামী ছিল।

আর মানবাধিকার কতৃক রেবের ক্রস ফায়ারে মেরে ফেলা বন্ধ করার আহবান একটা অন্তসার শূন্য আবেদন বিশেষ? মানবাধিকার সংস্থাগুলো কি সন্ত্রাসীদের পক্ষে কাজ করছে?

আসলে বুঝতে পারলেই হলো, কোনো প্রমানের দরকার নেই?????????

ম্যানুপুলেশনের বিষয়টা আমিও বুঝতে পারি, কিন্তু আইনগত দিকটা দেখতে গেলে আমিও অসহায় হয়ে পরি। নিরপেক্ষ ভাবে কোনো ব্যবস্থা নেবার উপায় থাকে না।


---------------------------------------------------------------
+/- বিষয়টা একটা জটির প্রক্রিয়া, এক পিসি থেকে একাধিক না দেবার ব্যবস্থার বেশ কিছু সুবিধা যেমন আছে। আবার সেই পরিমান অসুবিধাও আছে।

আইপির ক্ষেত্রেও একই সমস্যা, সুবিধা অসুবিধা দুটুই আছে।

আইন এমন ভাবে তৈরি করা উচিৎ যাতে ১ জনের জন্যও সমস্যা না থাকে। আইনের দৃষ্টিতে সবাই সমান, সুতরাং ১জন বলে অবহেলার কোনো অবকাশ নেই। যদি অবেহেলা হয়ে থাকে তবে সেটা নিরপেক্ষ আইন নহে।
২০৯. ০২ রা জুন, ২০০৯ রাত ১:৩০
সোজা কথা বলেছেন: এক কচ্ছপ যোদ্ধা একিলস কে বোঝাতে পেরেছিল যে গণিতের নিয়ম অনুসারে কচ্ছপকে দৌড়ে ধরা যাবে না । ( Click This Link ) । কিন্তু বাস্তবে দৌড়বিদের কাছে কচ্ছপেরা পরাজিত হয় কারণ যে সময়টা যাবে যুক্তি বা ক্যালকুলাস কষে গতিবেগ বের করতে তার আগে দৌড়ে কচ্ছপকে পার হয়ে যাওয়া যাবে।

ব্লগাররা ছড়িয়ে থাকে সারা বিশ্ব জুড়ে । মিলিয়ন আইএসপি চষে ব্লগারদের আসল নকল চিহ্নিত করে ব্যবস্হা নিতে গেলে হ্যাকাররা বা দুষ্টু লোকেরা বগল বাজাবে তাতে সন্দেহ কী? কিন্তু বাস্তবে গুগল ইয়াহু বা হাজারও সার্ভার টিকে আছে । কী করে? লগের প্যাটার্ন ইত্যাদির উপর নির্ভর করে এডমিনদের নিজস্ব বিবেচনায়। কিছু ভুল হতেই পারে । )যেমন জিমেইলে একবার অনেক গুলো ফাইল তুলে রাখতে গিয়েছিলাম ফায়ারফক্স প্লাগইন দিয়ে । দেখলাম এরা আমাকে ব্লক করে দিয়েছে। )এটাই সার্ভার সিকিউরিটির জগতের রীতি।

যেমন লগের প্যাটার্ণ দেখে যে কেউ আন্দাজ করতে পারবে যে এত বাংলা ব্লগার হয় রাতারাতি গজায় নি যে জার্মানের নির্দিষ্ট আইপি ব্লকে/ নেটওয়ার্কে একসঙ্গে ৬০ জন ব্লগার একই সময়ে লগইন করবে তাও শুধু মাইনাস দেয়ার জন্য । আইনের মারপ্যাচের দরকার নেই। সার্ভার এডমিনের বিবেচনা এবং এই লগের তথ্য যথেষ্ট! এই যে স্পাম ইমেইল ব্লকার গুলো গুগল বা ইয়াহু ব্যবহার করে তারা কি ১০০% সঠিক? না। কিছু ভুল হতে পারে । কিন্তু এটাই একমাত্র ফলপ্রসু উপায়। এই ফ্লাডিংকারীদের প্রতি সহানুভুতির আসলেই কি কোন যুক্তি আছে?

মৃত্যুদণ্ড কে ব্লগে ব্যান করার সঙ্গে তুলনা দেখে Click This Link এর ১৭ নং ফ্যালাসির কথা মনে পড়লো।
২১০. ০২ রা জুন, ২০০৯ রাত ১:৩৭
রাগ ইমন বলেছেন: এতে কি ট্রোলিং বন্ধ হবে ?

হলে ভালো ।

প্লাস মাইনাস রীতি উঠিয়ে দিয়ে তারা চিহ্ন (পাঁচটা কি দশটা ) দিতে পারেন এবং যে যা রেটিং দিচ্ছেন সেটা তার মন্তব্যের পাশে দেখাতে পারেন। কোন মোট , গড় কিছু দরকার নাই। রেটিং সিস্টেমটাকে পোস্টের তলা থেকে মুক্তি দিয়ে বরং তাকে মন্তব্যের ঘরে নিয়ে আসুন ।

এর যুক্তিটা তুলে ধরি । লেখার মান কখনো রেটিং দিয়ে বুঝা যাবে না । যা যাবে তা হলো জনপ্রিয়তা , তাও আবার ঐ সময়ে ঐ পোস্ট যারা পড়েছেন , তাদের মতামতের ভিত্তিতে । অর্থাৎ , কোন পাঠক যখন রেটিং করেন , আমরা সকলে " একজন ব্যক্তির ভালো লাগা , মন্দ লাগা" সম্পর্কে জানতে পারি । এইটা একটা অগণ্য বিষয় ( আন কাউন্টেবল নাউন) । এখন এইটারে ১ টা ভালো লাগা + আড়াইটা ভালো লাগা + দেরটা মন্দ লাগা = ২ টা ভালো লাগা ... ধরনের অংক করে দেখানোটা খামোখা বাড়তি ঝামেলা ছাড়া আর কিছু না ।

আর জনপ্রিয়তার ভিত্তিতে লেখার মান সূচক কোন সংখ্যাতত্ত্ব দেখানোটা অন্যায় মনে হয় । ইতিহাসের লেখা দিয়ে ওইটার হিট হয়ত সবচেয়ে কম হবে , আর মন্তব্য দুই তিনটা । তার চেয়ে কার্টুন ব্লগে হিট বেশি হতে পারে । তাই বলে কি কার্টুনের চেয়ে ইতিহাস ফেলনা হয়ে যাবে ?

পরিশেষে যাবতীয় প্লাস ও মাইনাস মেশিন মুক্ত ব্লগ চাই ।

তারায় তারায় রটে যাক এই ব্লগের প্রতি আমাদের ভালোবাসা , ভালো লাগা ।
০২ রা জুন, ২০০৯ সকাল ১১:১৭

লেখক বলেছেন: প্রথমেই আপনার মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

এক থেকে পাঁচ ভিত্তিক রেটিং ব্যবস্থা একসময় ছিল। পরবর্তীতে সেটির সরলীকরণ করেই বর্তমান ব্যবস্থা আনা হয়েছে।

প্রকৃতপক্ষে শুধুমাত্র রেটিং কিংবা শুধুমাত্র মন্তব্যের ভিত্তিতে পোস্টের গুরুত্ব বা জনপ্রিয়তা পুরোপুরি যাচাই করা হয়ত সম্ভব নয়। পোস্টের বিষয়ের উপর নির্ভর করে অনেক গুরুত্বপূর্ণ পোস্টে রেটিং মন্তব্যের তুলনায় বেশী আসতে পারে (আপনার উদাহরণ অনুযায়ী ইতিহাসভিত্তিক পোস্ট), আবার কম গুরুত্বের পোস্টেও আলোচনা বেশী হতে পারে (যেমন কার্টুন নিয়ে কোন পোস্ট)। লেখক বা অন্যান্যদের কাছে একারণে দু'টি উপায়ই থাকলো যাচাই করার।

২১৩. ০২ রা জুন, ২০০৯ রাত ২:৫৩
সুনাগরিক বলেছেন: কর্তৃপক্ষকে ধন্যবাদ এধরনের উদ্যোগ দেরীতে হলেও নিয়েছেন বলে। তবে মনে রাখা দরকার সমসাময়িক তথ্যই শুধু প্রচার করা উচিত। পুরানো তথ্য বিভ্রান্তিকর মনে হতে পারে। আর সেরকম কিছু করতে যাওয়া সম্ভবত বোকামি হবে। কর্তৃপক্ষ অনেক সমঝদার তা আশা করি ঠিক।
২১৪. ০২ রা জুন, ২০০৯ রাত ৩:০১
রন্টি চৌধুরী বলেছেন: :)

ব্লগে আসলে আমার মনটা ভাল হয়ে যায়। নিখাদ এন্টারটেইনমেন্ট।
২১৫. ০২ রা জুন, ২০০৯ রাত ৩:০৪
দেশী পোলা বলেছেন: জ্বী রন্টি সাহেব, গরীবের দুঃখ দুর থেকে দেখতে বিলেতী বড়লোকের কাছে আর্ট ফিল্মের মতই লাগে। নিখাদ এন্টারটেইনমেন্ট তো বটেই
২১৬. ০২ রা জুন, ২০০৯ রাত ৩:১৩
রন্টি চৌধুরী বলেছেন: দেশীপোলা আমারে পিন দেন কেন ভাই, আমি নিরীহ মানুষ, আমারে ছাইড়া দেন,আমি আগে খেয়াল করি নাই আপনার প্রোফাইল পিকে রেবের ফটুক :)
২১৭. ০২ রা জুন, ২০০৯ রাত ৩:১৬
রোবোট বলেছেন: এই পোস্টে ৯৫টা প্লাস আছে। নোটিশবোর্ডের অন্য পোস্টে তো এত প্লাস পড়ে না। খালি মাইনাস পড়ে। হুমম।
২১৮. ০২ রা জুন, ২০০৯ রাত ৩:১৮
দেশী পোলা বলেছেন: রন্টি চৌধুরী বলেছেন: দেশীপোলা আমারে পিন দেন কেন ভাই, আমি নিরীহ মানুষ, আমারে ছাইড়া দেন,আমি আগে খেয়াল করি নাই আপনার প্রোফাইল পিকে রেবের ফটুক



নাহ আপনারে ছাড়া যাবে না, শ্রদ্ধেয় ব্লগার ফিউশন ভাইয়ের কর্মকান্ডে এন্টারটেইনমেন্ট খোজার জন্য আপনার নামে থানায় থানায় জিডি করা হবে। ক্রসফায়ারে হলে ওগুলা কাজে দেবে ;)
২১৯. ০২ রা জুন, ২০০৯ রাত ৩:২৭
রন্টি চৌধুরী বলেছেন: আমি মোটেও ফিউশন ফাইভের কর্মকান্ডে মজা খুজে পেয়েছি এমনটা বলিনি, আপনে আমার কথারে সরলীকরন, মতান্তরে জটিলতর করে ফেলতেছেন, পুরা পোষ্টটাই একটা এন্টারটেইনমেন্ট, তার মধ্যে ব্লগ পলিট্রিক্সও আমাদের মত আমব্লগারদের কাছে নিখাদ এন্টারটেইনমেন্ট, তাই ব্লগরে মাঝে মাঝে সিনেমা হলের সিলভার স্ক্রীন বইলা ভুল হয়। @দেশীপোলা
২২০. ০২ রা জুন, ২০০৯ রাত ৩:৩৯
দেশী পোলা বলেছেন: ঠিক আছে আপনাকে ছাড় দেয়া গেল, তবে আপনি সবাইকে এটিএম শামসুজ্জামানের মত কমিক রিলিফ ভেবে বসবেন না, এখানে দুর্ধর্য ফাইটার জসীম, খলনায়ক খলিল ও মহাত্রাস ডিপজলও আছেন
২২১. ০২ রা জুন, ২০০৯ ভোর ৪:০৫
শিমুল সালাহ্উদ্দিন বলেছেন: শাবাস সামু....অতিদ্রুত পদক্ষেপ নেয়া উচিত...
২২৩. ০২ রা জুন, ২০০৯ সকাল ৭:১৭
জেনন বলেছেন: ভালো উদ্যেগ।
কিন্তু যারা একই রুমের/একই বাড়ির/একই অফিসের লোকজন একটি কম্পিউটার থেকে অর্থাৎ একই আইপি থেকে ব্লগিং করে, আর তারা যদি একই মনমানসিকতার হওয়ার কারনে একটি পোস্টকে মাইনাস দেয় তাহলে কি তাদের নিক বন্ধ করা হবে? আর আপনারা এইটা কিভাবে বের করবেন? কারন এমন কয়েকটা পোস্ট আছে যেগুলোর মাইনাস না দিয়ে উপায় নেই!!

তবে যাদের অনেক নিক আছে এবং সেসব নিক দিয়ে ব্লগকে অসন্তুষ্ট করছে তাদের নিক বন্ধ করা যেতে পারে। আবার এসব করতে গিয়ে যাতে কেউ ভূক্তভোগী না হয় সেদিকে কতৃপক্ষের দৃষ্টি থাকা অতীব জরুরী।
২২৪. ০২ রা জুন, ২০০৯ সকাল ৮:১০
একলব্যের পুনর্জন্ম বলেছেন: কি নিয়ে কথা চলছিলো , কোথায় আছে , কোথায় যাবে !!


সবই মায়া ।
২২৫. ০২ রা জুন, ২০০৯ সকাল ৯:৪৪
কঁাকন বলেছেন: কর্তৃত্বপরায়ন মডারেশন নিয়ে মানুষের মুখ বন্ধ রাখা যাবে না
মানুষ শেষ পর্যন্ত মানুষ তার বলাটা বলবেই

মডারেশনের স্বচ্ছতা টা আগে দরকার;
২২৬. ০২ রা জুন, ২০০৯ সকাল ৯:৪৫
গাজী মো: সাইফুল ইসলাম বলেছেন: "দলবদ্ধ এই নিকগুলো স্ক্রিপ্ট এর সাহায্যে ক্রমানুসারে তাদের নকল নিক ব্যবহার করে ব্লগ সিস্টেমে লগইন করে এবং মাইনাস রেটিং দিয়ে লগআউট করে। "

সমাধান: http://recaptcha.net
০২ রা জুন, ২০০৯ দুপুর ১২:৩৩

লেখক বলেছেন: ক্যাপচা এধরনের স্ক্রিপ্ট রোধ করার কার্যকরী পদ্ধতি হতে পারে। এই সাইটের কিছু ক্ষেত্রে আমরা ইতিমধ্যে ব্যবহার করছি। তার মধ্যে একটি হচ্ছে পরপর একাধিকবার ভুল লগইন/পাসওয়ার্ড দিলে। কিন্তু সমস্যা হচ্ছে শুধুমাত্র রেটিং এর জন্য ক্যাপচা দেখে লেখা ব্যবহারকারীকে অতিরিক্ত সমস্যায় ফেলতে পারে। আমরা চেষ্টা করছি ভালো একটি সমাধান খুঁজে পেতে।

২২৮. ০২ রা জুন, ২০০৯ সকাল ১০:২৩
নাফিস ইফতেখার বলেছেন: যদিও এই মন্তব্যটি পোস্টের সাথে সংশ্লিষ্ট নয়, কিন্তু নোটিশবোর্ড অফিশিয়ালি সামহোয়্যার মুখপাত্র বিধায় আমি তাকেই বলছি। তবে আর্জিগুলো ব্লগ মালিকদ্বয়ের কাছে: এখন তো সাইটে এ্যাড নিবেন আপনারা..........এ্যাড প্রোভাইডাররা তো সাইটে এসে একবার-দুইবার হইলেও অন্ততঃ সাইটের অবস্থাটা দেখবে। তখন যদি দেখে যে সাইটে এসে দেখে যে কর্তৃপক্ষের মোডারেশন নীতি আর পক্ষপাতিত্ত্বমূলক আচরণ নিয়ে ব্লগ উত্থাল-পাথাল, ব্লগাররা ক্ষুব্ধ তাদের উপর কি এ্যাফেক্ট পড়বে ভেবে দেখেছেন কি? আমি যদি এ্যাড প্রোভাইডার হই এবং যদি কোন নামী প্রতিষ্ঠানের মালিক হই তবে আমি অবশ্যই দেখতে চাইবো যে সাইটে আমার এ্যাড যাচ্ছে তার অবস্থাটা কেমন। আমার মনে হয় অন্ততঃ মোডারেশনের দিক দিয়ে ব্লগটা এখন যে অবস্থায় আছে এমতাবস্থায় আমি ব্লগের সিদ্ধান্তগ্রহণকারীর রূপে থাকলে এ্যাড নিতে চাইতাম না। আপনারা বাংলা ব্লগিংয়ের সূচনা করেছেন এবং এর প্রচারেও আপনাদের অবদান হয়তো অন্যান্য সবার চেয়ে বেশি - এই দু'টো কৃতিত্বকে ধরে রাখতে যে স্বচ্ছতা আর সততা প্রয়োজনীয়তা ছিলো তা সামহোয়্যার কর্তৃপক্ষ অনেকাংশেই দেখাতে অসমর্থ হয়েছে (অন্ততঃ গত একটা বছরে তো অবশ্যই, তার আগের কথা আমার পক্ষে বলা সম্ভব না)। But it's never too late to reform and rebuild yourself........কিছু কাজ যা আপনাদের অবশ্যই এবং অচিরেই করা উচিৎ: ১. আপনাদের সজ্ঞানে আপনাদের চারপাশে একটি আগাছা গোষ্ঠী গড়ে উঠেছে যারা আপনাদের সাহচার্য্যে থেকে নিজেদের জন্য বিভিন্ন সুবিধা হাসিল করে নিচ্ছে এবং একইসাথে আপনাদেরকেও বদনাম করছে। এদের সৃষ্টি হয়েছিলো বিভিন্ন কারনে যা আলোচনা করতে হলে কর্পোরেট নীতির অবতারণা করতে হবে। তবে একটি অচিন দেশে, বিরুদ্ধ পরিবেশে একটি ব্লগ সাইট খুলতে এদেরকে আপনাদের প্রয়োজন পড়েছে। কিন্তু সময়ের সাথে এরাই নিজেদেরকে হাতি-গন্ডার মনে করতে শুরু করেছে। এই সব - "আমি কি হনুরে" কে লাথি মারুন। আপনারা চান আর না চা এরা আপনাদেরেকে ঠিকই চাইবে। এদেরকে ছেঁটে ফেলার সময় অনেক আগেই পার হয়ে গিয়েছে.........কিন্তু ঐ যে বললাম It's never too late........... ২. ২৪/৭ মোডারেশন ব্যবস্থা না থাকলে সামহোয়্যারের মতো একটা কম্যুনিটি ব্লগসাইট প্রোফেশনালী চালানো সম্ভব নয়। এতোদিন পরে এসে আপনারা কোনভাবেই একটা সামান্য মোডারেশন বিষয়ক সিদ্ধান্ত নেয়ার জন্য ২৪-৪৮ ঘন্টা দেরি হওয়ার কোন এক্সকিউজই দেখাতে পারে না। এটা যতোদিন না করতে পারছেন ততোদিন পর্যন্ত কিছুতেই কারো কিছু আসবে যাবে না........এমনকি Alexa রেটিংয়েও না......... ৩. আপনাদের কানে পাশ থেকে ফিসফিস করে বাতলে দেয়া কথাকে Overcome করার সময়ও এসেছে। কিছু সাহসী পদক্ষেপ নিন - নিজের কথা শুনুন, নিজের কথা বলুন, অন্যের শিখিয়ে দেয়া বুলি নয়। সম্মান বাড়বে বই কমবে না। আপনারা বলেন - "ব্লগাররাই আপনাদের শক্তি"। দয়া করে শক্তিটা কতিপয় Selected ব্লগারের মাঝে সীমাবদ্ধ রাখবেন না।

- নাফিস ইফতেখার
২২৯. ০২ রা জুন, ২০০৯ সকাল ১০:২৭
জুল ভার্ন বলেছেন: @রাগ ইমন 'এর প্রস্তাবটা কর্তিপক্ষ ভেবে দেখতে পারেন(২২৮ নম্বর কমেন্টস)।
২৩০. ০২ রা জুন, ২০০৯ সকাল ১০:২৭
তন্ময় হাসান বলেছেন: নাফিসের কমেন্টে ১০০০+
২৩১. ০২ রা জুন, ২০০৯ সকাল ১০:২৭
সোজা কথা বলেছেন: @নাফিস - একমত । জাঝা!
২৩৩. ০২ রা জুন, ২০০৯ সকাল ১১:০৮
ফারহান দাউদ বলেছেন: জার্মানি? ন্যুরেমবার্গ? কাসেল? মজার প্যাটার্ন:)
যাক,ভালো উদ্যোগ,অন্তত আপনারা চেষ্টা করছেন,ধন্যবাদ।
২৩৪. ০২ রা জুন, ২০০৯ সকাল ১১:২২
বায়লোজি বলে আমি নাকি ছেলে!! বলেছেন: আপনারা ফিডব্যাকেও জবাব দেন না য়েখানেও জবাব দেননা !!!!!!!
আমাদের প্রভলেম সলব হবে কেমনে??!!
২৩৫. ০২ রা জুন, ২০০৯ সকাল ১১:৩২
আরিল বলেছেন: its good to see so much engagement around this post. for us, this is about a very serious issue. whatever is discussed here, the core message we gave is about organised manipulation through comments and rating in order to influence opinions and create unrest.

1. we have informed about this malpractice and disclosed just one example of what has been going on for a long time.

2. using a pool of nicks to automatically access our blog is big scale manipulation and the result is termination of all nicks found related to the persons involved.

3. we are closely monitoring the activities of previously unused nicks that suddenly has become active.

our request is simple, take a stand against such manipulation.
২৩৬. ০২ রা জুন, ২০০৯ সকাল ১১:৩৭
পথহারা আমি বলেছেন: এই বিষয়টি নিয়ে ব্লগারদের সচেতনতাবোধ যাকে বলে staggering.

আমার ছোট্ট একটি প্রস্তাবনা ছিল, সেইসাথে ব্লগারদের মন্তব্য। দেখতে পারেন। ধন্যবাদ।

Click This Link
২৩৭. ০২ রা জুন, ২০০৯ সকাল ১১:৪৩
কক বলেছেন: @নাফিস - একমত । জাঝা!
২৩৮. ০২ রা জুন, ২০০৯ সকাল ১১:৪৫
এলোমেলো মন বলেছেন: আরিল :
নাফিসের প্রস্তাবগুলো পড়ে বিবেচনার জন্য অনুরোধ করছি।
২৩৯. ০২ রা জুন, ২০০৯ সকাল ১১:৪৭
মেহরাব শাহরিয়ার বলেছেন: অনেক অনেক দেরীতে হলেও বোধোদয় হওয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ , আশা করি খুব কঠোরভাবে কর্তৃপক্ষ বাস্তবায়নের পথে এগোবেন।

"এ"কটি বিশেষ টিমের জন্য খারাপ লাগছে :(
২৪০. ০২ রা জুন, ২০০৯ দুপুর ১২:৩৮
এফ আই দীপু বলেছেন: এইটা নিয়া কথা বৈলা একবার অনেক গালি হজম করতে হৈয়াছে। বিনিময়ে আমি কিছু গালি দিলে আমাকে নোটিশবোর্ড কর্তৃক সতর্ক করা হৈয়াছিল। কিন্তু সম্মাণিত মাইনাস অতিথীদের কিছুই করা হয়নাই। এইবার বোধ হয় মডুদের কাউকে গালি দিয়াছে তাই টনক নড়িয়াছে।

যাই হোক, দেরীতে হৈলেও একখান ভালো কাজের উদ্যোগকে স্বাগত জানাই। আল্লাহ আপনাগো বেহেশত নসীব করুক। আমিন।

২৪১. ০২ রা জুন, ২০০৯ দুপুর ১২:৫৪
হাসতে হাসতে পরে গেলাম বলেছেন: (র কথা হচ্ছে, এই সমস্ত দুরাচার কে/কারা/কোথা থেকে করেছেন/করে চলেছেন, এ বিষয়ে সুষ্ঠু ও নির্ভরযোগ্য তথ্য বের করার ব্যাপারে সামহোয়্যার ইন... সিস্টেম যথেষ্ট শক্তিশালী। )

ঘরে তষ্কর ডুকছিলো। ভালো কথা, তারে ধরতে পারছেন আরো ভালো কথা। "আপনাদের সিষ্টেম যথেষ্ট শক্তিশালী".... তয় এগুলাতো কতৃপক্ষের আর এডমিনের অন্দর মহলের কথা বার্তা।
সিষ্টেম এ্যাডমিন কতৃপক্ষকে বলতে পারে, স্যার স্ক্রিপ্টকিডিদের কিছু কর্মকান্ড আমাদের অস্থির করার চেষ্টা করতেছে,,, আমি শক্ত হাতে ব্যবস্থা নিসি। ইত্যাদি হেন তেন... আলাপ...

এই রকম অন্দর মহলের কথাবার্তা পাবলিক প্লেসে বলার মানে কি?

তা হলে কি আগামীতে সার্ভার হ্যাক হবার কোনে গল্প শুনার জন্য অপেক্ষা করতে পারি? (যদি হয়ে থাকে)



একটা কৌতুক মনে পড়ল,
-------------------------
আম্বিয়ার বাপের পেটে গুড়া ক্রিমি হইছে। মাঝ রাইতে হটাৎ কয় "আম্বিয়ার মা বাত্তি জ্বালো। "
আম্বিয়ার মায়ে কয় "কি হইছে?"
আম্বিয়ার বাপে কয় "একটা ধরছি"
মায়ে কয় "কি ধরছ?"
আম্বিয়ার বাপে কয় "একটা গুঢ়া আইজ ধরছি"
আম্বিয়ার মায়ে কয় "ডেইলি রাইতে ঘুম থ্যাইক্যা উঠ্যা বাত্তি জ্বালাইতে ভালা লাগে না, এই ভাবে হাতে আর কত্ত গুড়া ধরবা? ঔষধ দিয়া সবগুলারে এক্কেবারে মাইরা ফ্যালতে পারো না?"

এখন পাঠক কনতো আম্বিয়ার বাপ-মায়ের রাইতের আলাপ কি সকালে স্কুলে আইস্রা ক্লাসের স্যারের সামনে কওন আম্বিয়ার ঠিক হইছে?
২৪২. ০২ রা জুন, ২০০৯ দুপুর ১:০২
কৌশিক বলেছেন: আল্লাহ আপনাগো বেহেশত নসীব করুক। আমিন।
২৪৩. ০২ রা জুন, ২০০৯ দুপুর ১:০৮
মোহাম্মদ ওমর ফারুক বলেছেন:

সকাল সকাল এ কাজ যারা করছে তারা
* আইটির লোক হতে পারে (অনেকে কল সেন্টারে শেষ রাত পর্যন্ত কাজ করে)
* প্রবাসী হতে পারে
* সামু'র প্রতিদ্বন্ধী কোন ব্লগের লোকজন হতে পারে

এ সকল অপকর্মের বিরূদ্ধে প্রতিবাদ জানাই।
সামু'র সঙ্গে আছি, থাকবো।
২৪৪. ০২ রা জুন, ২০০৯ দুপুর ১:০৮
০০৭৭৭৭৭ বলেছেন: মাননীয় কতৃপক্ষ,
আমার কিসু কথা আছে।আমি ও এরকম করছি মগর একদিন।আমি সত্য কথা বলছি।এর পিছনে কিসু কারন থাকে।আমাকে আমার লেখা পোষ্টে মন্তব্য করতে দেওয় হয় না।ফলে আমার পোষ্টটি তত আকর্ষনীয় হয়না। তাই আমাকে অন্য ব্লগারের সাহায্য নিতে হ্য়।আর বিভিন্ন ব্লগারের প্রশ্ন করে।আমি চাই আমাকে মন্তব্য করবার সুযোগ করে দেওয়া।আর দেওয়া না হলে এর কারন।
আপনার একান্ত ব্লগার
সোহাদ
২৪৫. ০২ রা জুন, ২০০৯ দুপুর ১:১৮
রিয়াজুল ইস্‌লাম বলেছেন: রেটিং বন্ধ করা হোক। এটা কোন কিছু মিন করে না। লেখাটা কেমন হয়েছে তা কমেন্টগুলো কেমন ও কিভাবে করা হয়েছে তা দেখলেই বোঝা যায়।

রেটিং বন্ধ করুন।
২৪৬. ০২ রা জুন, ২০০৯ দুপুর ১:২২
-ফারিব- বলেছেন: মুহ-হা-হা ৩০০ নাম্বার কমেন্টা আমি কর্লাম, তয় এখানে কি হইতেছে?
২৪৭. ০২ রা জুন, ২০০৯ দুপুর ১:৩৮
বোকাসোকা বলেছেন: কৌশিক এর কিছু গোমড় ফাঁস করায় চটপটি(অমিত) আর লগইন করতে পারছে না । লগইন ব্যান করা হয়েছে ।


Click This Link

এই পোষ্টটা দেখেন ।

-----
এর জবাব দিবেন কি? কৌশিক এ সাথে খাতির করে অমিত নিরাপদ হয়েছিল । আমি আর অমিত একসাথে জেনারেল হয়েছিলাম কৌশিক এর লুইচ্চামির কাহিনী তুলে ধরে । আমি এখনো জেনারেল । কিন্তু অমিত নিরাপদ । অমিত যখনই উপরের পোষ্ট দিল । তখনই আবার ব্যান । জবাব চাই । সরাসরি বলে দেন, কৌশিক আপনাদের সব । সাধারণ ব্লগাররা কিছু না । ফ্রি ব্লগিং করতে দিচ্ছেন তাই যা খুশি তাই বলতে পারেন না,করতে পারেন না ।
২৪৮. ০২ রা জুন, ২০০৯ দুপুর ১:৩৯
হুনার মন্দ বলেছেন: ওস্তাদ....দেইখেন...সূর্যের চাইতে বালি না আবার বেশি গরম হইয়া যায়!!!! নিয়মের ঠেলায় যদি স্বতঃস্ফূর্ততা চইলা যায়.... একলা একলা ব্যান্ড পাট্টি চালাইতে হইবো...
২৪৯. ০২ রা জুন, ২০০৯ দুপুর ২:০০
বোকাসোকা বলেছেন: কৌশিক মিয়া এতো কিছু জানে কেমনে ? সে কি অথরিটির হনু লুলু....?
২৫০. ০২ রা জুন, ২০০৯ দুপুর ২:০২
শেরজা তপন বলেছেন: নিঃসন্দেহে প্রসংশনীয় উদ্যোগ!
২৫১. ০২ রা জুন, ২০০৯ দুপুর ২:৫৭
জহির আহমেদ বলেছেন: লগ দেখে মনে হচ্ছে বাংলাব্লগ দিবসের মহতী উদ্দগকে নস্যাৎ করতেই এরূপ গনহারে মাইনাচ দেয়া হয়েছে। এগুলো কি Click This Link পোষ্টের লগ?
২৫২. ০২ রা জুন, ২০০৯ বিকাল ৩:২৭
নগর বাউল বলেছেন: সজ্ঞানে , নিজ হাতে , কোন স্ক্রীপ্ট ব্যবহার না করেই মাইনাস দিলাম ।

@ জহির আহমেদ , আপনার অনুমান সঠিক ।
২৫৩. ০২ রা জুন, ২০০৯ রাত ১০:৩৩
অগ্নির বলেছেন: আমি যতদূর জানি কোনো অসৎ উদ্দেশ্যে ব্যবহৃত না হলে একাধিক নিক ব্যবহার নিষিদ্ধ নয়। নীতিমালায় আছে: আমরা যদিও এক ব্যক্তির একাধিক নিক রেজিষ্ট্রেশন সাপোর্ট করি ; কারণ অনেক লেখকই ছদ্ম নামে লেখালেখি পছন্দ করেন ।



কিন্তু নিচের নিকটি কেন অচল হয়ে আছে বলবেন কি ?

অমানিশা :

সামহোয়্যারইন ব্লগ টিমের দৃষ্টি আকর্ষণ করছি

আমি গত ১৯ তারিখ সাম.ইনে "অমানিশা" নামে একটি একাউন্ট তৈরী করি। একটি লেখাও পোস্ট করি। কিন্তু পরদিন নিজের একাউন্টে ঢুকতে গিয়ে ইউজারনেম ও পাসওয়ার্ড দিলে দেখায় "আপনার দেয়া পাসওয়ার্ড অথবা ইউজারনেম ভুল ছিলো, পুনরায় চেষ্টা করুন" । যদিও আমার দেয়া পাসওয়ার্ড ও ইউজারনেম দুটোই সঠিক ছিলো। তবু আমি পাসওয়ার্ড বদলাই । কিন্তু বেশ কয়েকবার পাসওয়ার্ড বদলানোর পরও আমার একাউন্টে ঢুকতে পারিনি।
"কোন সমস্যা"-তে মেইল করলে শুধুই টিকেট নম্বর পাঠানো হয় আর ৩ দিন অপেক্ষা করতে বলা হয়। ৩দিন পর মেইল করলে আরেকটি নতুন টিকেট নম্বর পাঠানো হয়। আমি পরপর ৩টি টিকেট নম্বর পেয়েছি কিন্তু সমস্যার কোন সমাধান হয়নি। আমি জানতে চাই, আমাকে কি শুধুই টিকেট নম্বর পাঠানো হবে নাকি দয়া করে সমস্যাটার সমাধানও করা হবে? এইসব মেইল কি আদৌ পড়া হয়? নাকি আমি কখনোই ব্লগ লিখতে পারবোনা ?

------------------------------------------------------------------------------


নোটিশবোর্ড এ লিংক দেবার পরও ব্লগ টীমের কোনো সাড়া পাওয়া যায়নি। অথচ এই নিকটি তৈরী করার পরদিনই প্রথম পাতায় এক্সেস পেয়েছে। কিন্তু লগইন করতে না পারলে প্রথম পাতায় এক্সেস পেয়ে কি লাভ ?

ব্লগটির লিংক
২৫৪. ০২ রা জুন, ২০০৯ রাত ১১:৫৭
জেনন বলেছেন: @নাফিস ভাই, একমত............ কতৃপক্ষের জবাব চাই।
২৫৫. ০৩ রা জুন, ২০০৯ রাত ১১:০৪
বোলারস ব্যাকড্রাইভ বলেছেন: ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর থেকে ১৯৯০ সালের ৪ঠা ডিসেম্বর রাত ১১টা পর্যন্ত বাংলাদেশ জলপাই পোষাক পড়া খানকীর বাচ্চাদের অধীনে ছিল। যারা ১৯৭৫ সালের সামরিক অভ্যুত্থানকে সমর্থন করেন তাঁরা সবাই বেজন্মা। তাঁদের সকলের মা গ্যাং সেক্স উপভোগকারিনি। এবং তাঁদের সকল ভবিষ্যত বংশধর বাস্টার্ড। আমার এই কমেন্টকে ডিলিট করার আগে আরিল গংকে আইনগত দিকটি মনে করিয়ে দিতে চাই, আদালত কিন্তু ২০০৫ সালে সংবিধানের ৫ম সংশোধনীকে অবৈধ ঘোষনা করেছে। সেই ঘোষনা তৎকালীন সরকার গায়ের জোরা ঠেকা দিয়ে রেখেছেন। যে কোন মুহুর্তে ঐ সংশোধনী হাওয়া হয়ে যেতে পারে। তখন কিন্তু আপনার পেয়ারের সন্ধ্যাবাতি, উম্মু আব্দুল্লাহ, ফারজানা মহাবুবা, ত্রিভুজ, মহাবুবস্মন, ফারহান দাউদ, মেহরাম শাহরিয়ার এইসব চুতমারানিদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গী এককথায় অবৈধ হয়ে যাবে। আপনার হিট বিজনেসে আপনি গতকাল বিকাল থেকে যেই নতুন ফিকির খুঁজছেন তাঁর পুরোটাই পানিতে যাবে। খুব সাবধান।
২৫৬. ০৫ ই জুন, ২০০৯ বিকাল ৫:২৭
চানাচুর বলেছেন: notice board, i'd requsted u to disable my account....but u didn't......why!!!!
২৫৭. ০৭ ই জুন, ২০০৯ সকাল ১০:৪৭
-ফারিব- বলেছেন: বেয়াদ্দব! যা, ফুট।
২৫৮. ০৬ ই আগস্ট, ২০০৯ রাত ৯:৪৪
এটম বলেছেন: উপরিউক্ত ব্যাপারে আমার নাতিদীর্ঘ বক্তব্য আছে যা ব্লগ কর্তৃপক্ষসহ সাধারণ পাঠক ও ব্লগারদের উপটকারে আসবে। সেহেতু যথাসম্ভব তাড়াতাড়ি আমার ব্লগকে প্রথম পাতায় স্থান দেয়া হোক। তা না হলে গুরুত্বপূর্ণ লেখাটি সবার নজরে আসবে না।-এটম।
২৫৯. ১৭ ই নভেম্বর, ২০০৯ সকাল ৭:২১
অমি রহমান পিয়াল বলেছেন: আরিল বলেছেন:... we are closely monitoring the activities of previously unused nicks that suddenly has become active.

our request is simple, take a stand against such manipulation.

:D =p~
২৬০. ১৬ ই এপ্রিল, ২০১০ রাত ১১:০৫
আবদুল্লাহ আল জাফর মালেক বলেছেন: বোলারস ব্যাকড্রাইভ বলেছেন: ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর থেকে ১৯৯০ সালের ৪ঠা ডিসেম্বর রাত ১১টা পর্যন্ত বাংলাদেশ জলপাই পোষাক পড়া খানকীর বাচ্চাদের অধীনে ছিল। যারা ১৯৭৫ সালের সামরিক অভ্যুত্থানকে সমর্থন করেন তাঁরা সবাই বেজন্মা। তাঁদের সকলের মা গ্যাং সেক্স উপভোগকারিনি। এবং তাঁদের সকল ভবিষ্যত বংশধর বাস্টার্ড। আমার এই কমেন্টকে ডিলিট করার আগে আরিল গংকে আইনগত দিকটি মনে করিয়ে দিতে চাই, আদালত কিন্তু ২০০৫ সালে সংবিধানের ৫ম সংশোধনীকে অবৈধ ঘোষনা করেছে। সেই ঘোষনা তৎকালীন সরকার গায়ের জোরা ঠেকা দিয়ে রেখেছেন। যে কোন মুহুর্তে ঐ সংশোধনী হাওয়া হয়ে যেতে পারে। তখন কিন্তু আপনার পেয়ারের সন্ধ্যাবাতি, উম্মু আব্দুল্লাহ, ফারজানা মহাবুবা, ত্রিভুজ, মহাবুবস্মন, ফারহান দাউদ, মেহরাম শাহরিয়ার এইসব চুতমারানিদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গী এককথায় অবৈধ হয়ে যাবে। আপনার হিট বিজনেসে আপনি গতকাল বিকাল থেকে যেই নতুন ফিকির খুঁজছেন তাঁর পুরোটাই পানিতে যাবে। খুব সাবধান।
২৬১. ০৮ ই মে, ২০১০ বিকাল ৪:১২
লুৎফুরমুকুল বলেছেন: সালাম। আমি এই ব্লগের কিছু জনপ্রিয় মডারেটরদের লিংক চাই। দয়াকরে আমাকে দিলে উপকৃত হতাম। আমি অপেক্ষায় থাকলাম...

 

মোট সময় লেগেছে ১.৩১০৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নোটিশবোর্ড
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ