নোটিশবোর্ড

সেরা বাংলা ব্লগকে পুরস্কার দেবে ডয়চে ভেলে; সহযোগী সামহোয়্যার ইন ব্লগ

১৩ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৫১

শেয়ারঃ
0 5 0



জার্মানির আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্র ডয়চে ভেলে আনুষ্ঠানিকভাবে ষষ্ঠ বেস্ট অফ ব্লগস (সংক্ষেপে ববস্) বা সেরা ব্লগ প্রতিযোগিতার নিবন্ধন গ্রহণ শুরু করেছে৷ এই প্রতিযোগিতায় এবারই প্রথম বাংলা ভাষা যোগ করা হয়েছে৷ আর ব্লগ প্রতিযোগিতাকে উৎসাহিত করতে সংস্থাটি সহযোগী হিসেবে বেছে নিয়েছে সামহোয়্যার ইন ব্লগকে৷ এ প্রসঙ্গে বিস্তারিত এখানে: http://www.dw-world.de/bengali

ব্যক্তিগত এবং গ্রুপ ব্লগ
ডয়চে ভেলের এই বাংলা ব্লগ প্রতিযোগিতায় অংশ নেয়া যাবে ব্যক্তিগত কিংবা গ্রুপ ব্লগ হিসেবে৷ অর্থ্যাৎ যে কেউ তাঁর ব্যক্তিগত ব্লগটি তুলে দিতে পারেন প্রতিযোগিতায়৷ আবার একইসঙ্গে গ্রুপ ব্লগও অন্তর্ভূক্ত করা যাবে এখানে৷ তবে সেক্ষেত্রে উল্লেখ করতে হবে, এটি গ্রুপ ব্লগ এবং ব্লগারের সংখ্যা একাধিক৷ সুতরাং ব্যক্তিগত এবং গ্রুপ - দুই ব্লগই সমানভাবে প্রতিযোগিতায় অংশ নেবার দাবি রাখে৷ একইসঙ্গে বাংলায় পডকাস্ট বা ভিডিও ব্লগও আলাদা ক্যাটেগরিতে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে৷ ব্লগ প্রতিযোগিতায় অংশ নেয়ার নিয়মাবলী জানতে ক্লিক করুন এখানে ...

ব্লগ পার্টনার
ডয়চে ভেলে সেরা বাংলা ব্লগ প্রতিযোগিতার পার্টনার/সহযোগী সামহোয়্যার ইন ব্লগ৷ এই প্রতিযোগিতাকে উৎসাহিত কিংবা আরও জনপ্রিয় করতে সামহোয়্যার ইন ব্লগ ভূমিকা রাখলেও বিজয়ী নির্ধারণের ক্ষেত্রে সংস্থাটির কোন ধরণের হস্তক্ষেপের সুযোগ নেই৷ আর তাই, অন্যান্য ব্লগারদের মতো সামহোয়্যার ইন ব্লগে নিবন্ধিত ব্লগাররাও এই প্রতিযোগিতায় হাজির হতে পারেন ব্যক্তিগত ব্লগটি নিয়ে৷ এক্ষেত্রে কোন ধরণের প্রতিবন্ধকতা নেই৷

বিচারক মন্ডলী
ডয়চে ভেলে সেরা ব্লগ নির্বাচনের এবারের প্রতিযোগিতায় ১২ জন বিচারকের একজন সৈয়দা গুলশান ফেরদৌস জানা৷ আমাদের নিয়ম অনুযায়ী, বিচারক তাঁর নিজস্ব ব্লগটি প্রতিযোগিতার জন্য নিবন্ধন করতে পারবেন না৷ আর বিভিন্ন ভাষায় বা ক্যাটেগরিতে সেরা ব্লগ নির্বাচনে এককভাবে কোন বিচারকের মতামত নয়, বরং ১২ জন বিচারকের সকলের মতামতই নেয়া হবে৷ বিচারকরা তাদের মতামতের ভিত্তিতে বিভিন্ন ভাষায় সেরা ব্লগ, পডকাস্ট, ভিডিও ব্লগ ইত্যাদি নির্ধারণ করবেন৷ সেইসঙ্গে নেয়া হবে ব্লগারদের ভোট৷ আর এই দুইয়ের সমন্বয়ে নির্বাচন করা হবে বিভিন্ন ক্যাটেগরির বিজয়ীদের৷ প্রশ্ন আসতে পারে, বাংলা, চীনা বা অন্য কোন ভাষায় নিবন্ধিত ব্লগগুলো ভিন্ন ভাষাভাষী বিচারক মন্ডলী কিভাবে মূল্যায়ন করবেন৷ এই দায়িত্ব ডয়চে ভেলের৷ সংস্থাটি প্রয়োজন অনুযায়ী নিবন্ধিত ব্লগগুলো ভাষান্তরের মাধ্যমে সকল বিচারকের কাছে উপস্থাপন করবে৷ আর তাই, ব্লগ নিবন্ধন কিংবা ব্লগ সম্পর্কে মতামত, রেটিং জানান আপনার নিজস্ব ভাষায়, বাংলায়৷

১১ ভাষা
আমরা শুরুতেই উল্লেখ করেছি শুধু বাংলা নয়, এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে ১১টি ভাষায়৷ আর তাই, বাংলা ভাষাভাষী ব্লগারদের ইংরেজি বা অন্য ভাষার ব্লগগুলোও প্রতিযোগিতায় অংশ নিতে পারে৷ সেক্ষেত্রে পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে, ব্লগটি কোন ভাষায়৷ তবে, ডয়চে ভেলের উল্লেখকৃত ১১টি ভাষার বাইরে অন্য কোন ভাষার ব্লগ প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে না৷

সহায়তা
ডয়চে ভেলে এই বাংলা ব্লগ প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি দিতে চায় বাংলা ভাষাভাষী ব্লগারদের৷ আর তাই, এই আয়োজনের পরিধি বাড়াতে সংস্থাটি বাংলা ব্লগারদের সহায়তা চায়৷ এই প্রতিযোগিতাটি ব্লগারদের জন্য, আন্তর্জাতিক স্তরে বাংলা ব্লগের পরিধি আরো বিস্তৃত করার জন্য৷ সুতরাং এখনই প্রতিযোগিতায় নেমে পড়ুন বাংলায় আপনার ব্লগ, পডকাস্ট কিংবা ভিডিও ব্লগটি নিয়ে৷ আর সুযোগ নিন, ২০১০ সালের জুন মাসে জার্মানির বন শহরে অনু্ষ্ঠিতব্য গ্লোবাল মিডিয়া ফোরাম-এ উপস্থিত থেকে বিজয়ীর পুরস্কার গ্রহণের৷

এই ব্লগ প্রতিযোগিতায় সরাসরি অংশ নিতে ক্লিক করুন এখানে ...

ডয়চে ভেলে বাংলা বিভাগ সম্পর্কে জানতে ক্লিক করুন এখানে ...

- ব্লগ বিজ্ঞপ্তি

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ব্লগ বিজ্ঞপ্তি ;
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৩২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

৩. ১৩ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৬
শাহারিয়ার আহমেদ বলেছেন: দারুন। ইনটারেস্টিং একটা ব্যাপার।
৬. ১৩ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৯
হুতুম পেঁচার নকশা বলেছেন: ডয়চে ভেলে কে তা আগে জানুন????????????//

খাবার পানি নিয়ে সারা বিশ্বে নোংরা বাণিজ্যকারীদের একজন ডয়চে ভেলো
এদেশে পানি বাণিজ্য নেমেছে ডঃ ইউনুসের হাত ধরে তথাকথিত সামাজিক বানিজ্যের নামে।

ডয়চে ভেলে ধ্বংস হোক। নিপাত যাক।
৭. ১৩ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:০০
জুল ভার্ন বলেছেন: এ গৌরব, এ অহংকার আমাদের সকলের।
১৩. ১৩ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:১৪
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: আমার দুইডা ভদ্র পোষ্ট মুছছিল। কার উপ্রে প্রতিশোধ নিমু বুঝতে পারতাছিলাম না। মনে হয় এইখানে প্রতিশোধ নেয়া যায়।
১৪. ১৩ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:১৮
হাসান মাহবুব বলেছেন:
মিস জিব্রাল্টারের শিরে বিশ্ব সুন্দরীর মুকুট কোপেনহেগেনে বিশ্ব জনমতের ঢেউ এসে লাগল কিশ দ্বীপে ইউরেনিয়াম পাঠানোর প্রস্তাব ইরানের বুন্ডেসলিগার একটি গোল সমৃদ্ধ দিন ইরাকে তেলের খনি বিকাশের নিলাম

ডয়চে ভেলের মাধ্যমে আমরা এসব প্রচন্ড মূল্যবান তথ্য জানতে পারি। তাই আমি তীব্রভাবে কৃতজ্ঞ। নতুন প্রজেক্ট দেখে মহা উল্লসিত হলাম :)
১৫. ১৩ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:২১
বাঙ্গাল বলেছেন: হুতুম পেঁচার নকশা বলেছেন: ডয়চে ভেলে কে তা আগে জানুন???
খাবার পানি নিয়ে সারা বিশ্বে নোংরা বাণিজ্যকারীদের একজন ডয়চে ভেলো
এদেশে পানি বাণিজ্য নেমেছে ডঃ ইউনুসের হাত ধরে তথাকথিত সামাজিক বানিজ্যের নামে।
ডয়চে ভেলে ধ্বংস হোক। নিপাত যাক।

কাহিনীটা ডিটেইলসে রেফারেন্স দিয়া বলেনতো!
১৭. ১৩ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:২৬
মাসুদ চৌধুরী বলেছেন: দেখা যাক কেমন হয়....
১৮. ১৩ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:২৭
মাসুদ চৌধুরী বলেছেন: দেখা যাক কেমন হয়....
১৯. ১৩ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৩০
বিলাল বলেছেন: স্টিকি করণ দরকার, আমি নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে চ্যাম্পিয়ন হমু। পাবলিসিটি শুরু করলাম।

২০. ১৩ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৩২
ক্যামেরাম্যান বলেছেন: সেরা ব্লগ নির্বাচন এই বিষয়টিকে আমি একটু অন্যভাবে দেখতে চাই। ইদানিং ব্লগে ভাল লেখার আকাল চলছে। সা.ইন, আমার ব্লগ, প্রথম আলো ব্লগ সহ আরো অনেক ব্লগে যে অল্প কয়টা ভাল পোষ্ট আসে তার একটা বড় অংশ হয়তো চোখের আড়ালেই থেকে যায়। অপর বাস্তব, ই-বুক সংকলন ইত্যাদির মাধ্যমে আমরা অনেক ভাল লেখার খোজ পাই এবং পেয়েছিও। এই সেরা ব্লগ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমরা আরো কিছু ভাল লেখা এবং লেখকের সন্ধান পাব। এটা অনেক বড় লাভ।

হয়তো এই প্রতিযোগীতার জন্যও অনেক ভাল লেখা ভবিষ্যতে আসবে এবং ভাল লেখক তৈরী হবে।
২৪. ১৩ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৪৪
মুখ ও মুখোশ বলেছেন: সুখবর, আপ্লুত হলাম, গর্বিত হলাম খবরটি শুনে। শুভকামনা রইল
২৫. ১৩ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:০২
লাস্ট সামুরাই বলেছেন: চমৎকার উদ্যোগ।

আশা করি এর মাধ্যমে বেশ কিছু ভালো ব্যক্তিগত বাংলা ব্লগ আমাদের সামনে উঠে আসবে এবং আরও অনেক ব্লগ লেখায় উৎসাহিত হবে। সেরা বাংলা ব্লগ প্রতিযোগিতার এই আয়োজনের সাফল্য কামনা করছি :)

২৬. ১৩ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:১৩
তায়েফ আহমাদ বলেছেন: খবরটা তো আগেই পেয়েছি।
ভাল লেগেছে।
কিন্তু, ওদিকে সময় দিতে গিয়ে এদিকে সময় দেবার কথা কি ভুলে যাওয়া হচ্ছে?
মহান বিজয়ের মাসের ১৩ দিন শেষ হয়ে যাচ্ছে; সামুর ফ্রন্ট পেইজের আধভাঙা রিকশার ছবি বদলাল না!
কেন?
২৭. ১৩ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:১৮
রোহান বলেছেন: সেরা ব্লগ নির্বাচনের উদ্যোগটা ভালো....

ব্লগের ডান দিকে ডয়চে ভেলের এটা কি অ্যাড দেওয়া নাকি এমনি এমনি দেওয়া -- কেউ কি জানে? অ্যাড হইলে তাও ঠিক আছে তবে এমনি এমনি হলে ----

মিস জিব্রাল্টারের শিরে বিশ্ব সুন্দরীর মুকুট

কোপেনহেগেনে বিশ্ব জনমতের ঢেউ এসে লাগল

কিশ দ্বীপে ইউরেনিয়াম পাঠানোর প্রস্তাব ইরানের

বুন্ডেসলিগার একটি গোল সমৃদ্ধ দিন

ইরাকে তেলের খনি বিকাশের নিলাম

এই খবর গুলোর থেকে দেশী কোনো নিউজ সাইটের ইনফো থাকলে বেশী ভালো হতো না? বাংলা ব্লগে লোকজন বাংলাদেশের নিউজ জানতে না চেয়ে কিশ দ্বীপের গল্প শুনবে না নিশ্চয়... আইবিনিউজ ডট কম এর উদ্বোধনের জন্য অপেক্ষা নাকি ;)
২৮. ১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৩৩
সিউল রায়হান বলেছেন: উদ্যোগটা ভাল তবে বিতর্কিত কেউ ফাঁকফোঁকর না দিয়ে নির্বাচিত না হলেই হয় :)
২৯. ১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৫৬
নুশেরা বলেছেন: প্রতিযোগিতায় অংশগ্রহনে ইচ্ছুকদের (ব্লগীয় রাজাকার বাদে সবার) জন্য শুভকামনা রইলো ।

ব্যক্তি জানা'কে অভিনন্দন। তবে জুরি পরিচিতিতে ব্লগার জানা সম্পর্কে এই অতিকথনটি ভালো লাগেনি--- "তিনি নিজেও একজন সক্রিয় ব্লগার এবং প্রতিদিন সর্বোচ্চ সংখ্যক ব্লগে উৎসাহব্যঞ্জক এবং চিন্তাশক্তি জাগরণী মন্তব্য করে থাকেন৷" সূত্র: Click This Link
৩২. ১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫২
আমড়া কাঠের ঢেকি বলেছেন: নুশেরাপুর কমেন্টে ঝাঝা!
৩৩. ১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৭
এ.জে. মিন্টু বলেছেন: পতাকার লাইগা পিলাসাইতে আসলাম :) (জীবনে নোটিশবোর্ডকে দেয়া প্রথম প্লাস )
৩৪. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:১৪
জানা বলেছেন:

নুশেরা বলেছেন: প্রতিযোগিতায় অংশগ্রহনে ইচ্ছুকদের (ব্লগীয় রাজাকার বাদে সবার) জন্য শুভকামনা রইলো ।

ব্যক্তি জানা'কে অভিনন্দন। তবে জুরি পরিচিতিতে ব্লগার জানা সম্পর্কে এই অতিকথনটি ভালো লাগেনি--- "তিনি নিজেও একজন সক্রিয় ব্লগার এবং প্রতিদিন সর্বোচ্চ সংখ্যক ব্লগে উৎসাহব্যঞ্জক এবং চিন্তাশক্তি জাগরণী মন্তব্য করে থাকেন৷"


ধন্যবাদ নুশেরা, নিজের সম্পর্কে এমন অতিকথন দেখে আমি নিজেও প্রচন্ড অস্বস্তিতে পড়ি এবং প্রথম দিনই আয়োজকদের অনুরোধ করি ঐ আপত্তিকর বাক্যটি (যা অতিকথন এবং একেবারেই ভুল) এডিট করে দিতে। তাঁরা তা করে দেবেন বলে জানিয়েছেন। আশা করি তাঁরা তা করতে আরও সময় নিয়ে আমাদের অস্বস্তি বাড়াবেন না।

আপনাদের জন্য বিজয় দিবসের শুভেচ্ছা।
ভাল থাকবেন।
৩৫. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১৯
'লেনিন' বলেছেন: ভালো উদ্যোগ সফল হোক। নুশেরা এবং জানা দুইজনকেই ঝাঝা।
৩৬. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:১৬
সহেলী বলেছেন: ভাল উদ্যোগ । আন্তর্জাতিক অঙ্গনে ব্লগ একটি মাধ্যম হিসেবে বাংলাকে অধিক পরিচিত করবে --- ভাবতে ভাল লাগছে ।
৩৮. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৫৪
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: আমারে কি বিচারক হিসাবে নিয়োগ দেয়া যায়?
৪২. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৪৪
মনজুরুল হক বলেছেন:

ভাল লেখার চেষ্টাকারীর সংখ্যা বাড়বে। এটা তাৎক্ষণিক লাভ।

শুভ উদ্যোগ। সফল হোক।
৪৬. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৩:৪২
বখতিয়ার হোসেন বলেছেন: বল্গ মানে তো নিজের কোনো কথা শেয়ার করা সবার সাথে।তা নিয়ে বাণিজ্য করার তো কোনো মানে দেখি না।যদি সেরা বাংলা বল্গকে পুরস্কার
দেওয়া হয় তাহলে সেরা বল্গারকেও অথবা যারা বল্গ লেখেন তাদেরও পুরস্কার দেওয়া হোক।
৫১. ২০ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৫৭
sumon2015 বলেছেন: ভালই তো মজা হবে
৫৫. ২৪ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:২৭
এস. আরিফিন বলেছেন: শুভ উদ্যোগ ।

আগেরবার লিখলাম 'শুভ উদ্যোগ' , কিন্তু বাংলা না এসে আসলো ইংরেজী । কিছুই বুঝলাম না ।
৫৬. ০২ রা জানুয়ারি, ২০১০ সকাল ১১:৪৮
জাকির২০০৯ বলেছেন: খুব ভাল সংবাদ।
৫৭. ০২ রা জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩০
মোহাম্মদ লোমান বলেছেন: ভেরী ভেরী গুড নিউজ।
৬০. ০৪ ঠা জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৫
হামানিদস্তা বলেছেন: ধন্যবাদ; আমার কাজে লাগবে ।
৬১. ০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৪৯
tuhin_sarker বলেছেন: আমাদের বাংলা ভাষাভাষিদের চমৎকার একটা ব্যবস্থা।
৬৩. ১২ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২৬
আফসার:নিজাম বলেছেন: গৌরবময় সময়ে আমরা অংশিদার
৬৬. ২৬ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:৩৪
িময়াজী বলেছেন: ইস্ ফাটা ফাটি !
৬৭. ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৪১
কিপটে বলেছেন: আমিই পাবো পুরস্কার
৬৮. ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:২৯
শামসুন হাসনাত বলেছেন: খুব ভালো উদ্যোগ। আমি অংশগ্রহণ করবো এই প্রতিযোগিতায়, এবং অনেক সহযোদ্ধা বন্ধু পাবো।
৬৯. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৩২
মুনীর উদ্দীন শামীম বলেছেন: হাসবো না কাঁদবো বুঝতে পারছি না......................
৭০. ২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:০৪
মামুন_চট্টগ্রাম বলেছেন: বাংলা ব্লগারদের জন্য সত্যিই ভাল খবর। অভিনন্দন সামহোয়ারইনব্লগ কর্তৃপক্ষকে এমন একটি উদ্যোগ নেবার জন্য।
৭৩. ১১ ই মার্চ, ২০১০ রাত ১২:৩৪
রোকসানা লেইস বলেছেন: বাংলা ভাষার প্রসার হোক
৭৫. ১৪ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৫৩
ইউসুফ আলমগীর বলেছেন:
জয় হোক বাঙলার, জয় হোক বাঙালির...

 

মোট সময় লেগেছে ১.০২৫৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নোটিশবোর্ড
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ