নোটিশবোর্ড

ডয়চে ভেলে সেরা বাংলা ব্লগ পুরস্কার জিতলেন আলী মাহমেদ

১৬ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:০৮

শেয়ারঃ
0 0 0

বেস্ট অফ ব্লগস বা সেরা ব্লগ প্রতিযোগিতার ষষ্ঠ আসরের চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করলো জার্মানির আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্র ডয়চে ভেলে৷ যাতে আলী মাহমেদ-এর ব্লগ উঠে এলো শ্রেষ্ঠ বাংলা ব্লগ হিসেবে৷ এছাড়া ইংরেজি ব্লগ ' উশাহিদি' জিতে নিলো শ্রেষ্ঠ ওয়েব্লগ-এর পুরস্কার৷ ১৫ই এপ্রিল জার্মানির রাজধানী বার্লিনে অনুষ্ঠিত এক সম্মেলন থেকে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম৷ চূড়ান্ত বিজয়ীদের নামের তালিকা পাওয়া যাবে এখানে ক্লিক করে

এই প্রথম, বিশ্বের অন্যতম বড় এই আসরে যুক্ত হয় বাংলা ভাষা৷ চূড়ান্ত বিজয়ী নির্ধারণের সময় বাংলা ভাষার বেশ কয়েকটি ব্লগ ভালোভাবেই জায়গা করে নেয়৷

ভাষা অনুযায়ী সেরা বাংলা ব্লগের পুরস্কারটি জয় করেছেন আলী মাহমেদ৷ এই প্রসঙ্গে বাংলা ভাষার জুরি বাংলাদেশের অন্যতম ব্লগ সাইট সামহোয়ারইন ব্লগ ডট নেট থেকে আসা সৈয়দা গুলশান ফেরদৌস জানা বলেন, ''আলী মাহমেদ খুব আন্তরিকতার সঙ্গে ব্লগিং করেন এবং খুবই জনপ্রিয়৷ ওনার মেধা এবং ওনার সেন্স অফ হিউমার এতো শার্প যে খুব ভাল আলোচনা হয় ওনার ব্লগে৷ এছাড়া, উনি একাধিক বই লিখেছেন৷''

এবছর বিজয়ী নির্ধারণের ব্যাপারটা এতো সহজ ছিল না৷ কারণ, বেস্ট অফ ব্লগস (সংক্ষেপে ববস্) এর এবারের প্রতিযোগিতায় শুধু যে ১১টি ভাষা অংশগ্রহণ করেছিল - তাই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে জমা পড়েছিল মোট ৮,৩০০টি ব্লগ৷

প্রসঙ্গত, ২০১০ সালের জুনে জার্মানির বন শহরে অনুষ্ঠিতব্য গ্লোবাল মিডিয়া ফোরাম-এ বেস্ট অফ ব্লগস অ্যাওয়ার্ড বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে৷
এ সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিজিট করুন: http://www.dw-world.de/bengali

শুভেচ্ছান্তে,
আব্দুল্লাহ আল-ফারূক
প্রধান, বাংলা বিভাগ
ডয়চে ভেলে

 

সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:১৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৬ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:২১
ফয়সল নোই বলেছেন: বাহ !:) অভিনন্দন, মাহমেদ।
২. ১৬ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:২২
কালপুরুষ বলেছেন: ব্লগার আলী মাহমেদকে অভিনন্দন ও শুভেচ্ছা।
৪. ১৬ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:২২
ভাঙ্গন বলেছেন: সামহয়্যারের কোন ব্লগার বিজয়ী হলে আনন্দটা আরো বেশি উদযাপন করা যেত।
৫. ১৬ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৩৪
জর্জিস বলেছেন: বিজয়ী ব্লগারকে শুভেচ্ছা.....
৬. ১৬ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৩৪
কে এম তানভীর আহম্মেদ বলেছেন: অভিনন্দন এবং শুভেচ্ছা।
৭. ১৬ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৩৫
হা...হা...হা... বলেছেন: সামু, আমু, প্রথম আলো, সচলায়তন থেকে কেউ পেল না!!!!!!! ইন্টারেস্টিং!!
যাই হোক, সামুতে কি আলী মাহমেদ এর কোন আইডি আছে। যদি থাকে লিংক পেলে ভাল হতো।

আলী মাহমেদ কে অভিনন্দন।
৮. ১৬ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৩৮
সিউল রায়হান বলেছেন: এই অনুষ্ঠানে "বাংলা ব্লগগুলিতেও যুদ্ধাপরাধের বিরুদ্ধে দাঁড়াতে হবে" নিয়ে জানা আপু বলেছেন দেখলাম উনা'র সাক্ষাৎকারে। তাহলে এই ব্লগে "যুদ্ধাপরাধীদের বিচারের ইস্যুটি ইন্ডিয়ানদের ইস্যু" (এখানে) বলা পোস্ট কিভাবে টিকে থাকে ???? কিভাবে টিকে থাকে "জামাত পাকিস্তানের সাথে গেলেও কোন অপরাধ করেনি" টাইপের পোস্ট ??? এগুলি কেন আপনারা রিমুভ করেন না ??

কমেন্টটা অফ টপিক হলেও, নোটিশবোর্ডের পোস্ট যেহেতু তাই ব্যাখ্যা চাইছি। সাধারণ ব্লগারদের আপনারা যুদ্ধাপরাধের বিরুদ্ধে আছেন বললেও, আপনারা এসব দেশদ্রোহী লেখাকেও সমর্থন দিচ্ছেন বলেই মনে করছি। আপনাদের বিবৃতি শুনতে চাই
৯. ১৬ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৩৯
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা ব্লগার আলী মাহমেদ ভাইকে..
১০. ১৬ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৪৩
লড়াকু বলেছেন: মাইনাচ দেওয়া থেকে নিজেকে অনেক কষ্টে বিরত রাখলাম।
১১. ১৬ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৫৩
গুগল' বলেছেন: অভিনন্দ আলী আহমেদ ও সকল বিজয়ী। বহু মানি ম্যাটার খরচ হইয়াছে নিশ্চয় আপনাদের...। ইহা অপরাধের কি। সর্বত্রই একন পরিতোষক।
১২. ১৬ ই এপ্রিল, ২০১০ রাত ৮:০১
স্বাগত. বলেছেন: সাহোয়্যার থেকে কেউ হলে খুশি হতাম

সামুতে কি তার আইডি আছে?
১৩. ১৬ ই এপ্রিল, ২০১০ রাত ৮:০৩
ফাহমিদুল হক বলেছেন: অভিনন্দন আলী মাহমেদকে।
১৪. ১৬ ই এপ্রিল, ২০১০ রাত ৮:০৭
মাহবুব সুমন বলেছেন: অনেক অনেক শুভকামনা ও অভিনন্দন শুভ ভাই।
১৫. ১৬ ই এপ্রিল, ২০১০ রাত ৮:২০
আরেফিন জিটি বলেছেন: ব্লগার আলী মাহমেদকে শুভেচ্ছা। অনেকটা অবাকই হলাম বলতে হয়!!
১৬. ১৬ ই এপ্রিল, ২০১০ রাত ৮:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আলী মাহমেদের জন্য অভিনন্দন। তাঁর ব্লগটা দেখলাম, যতোদূর বুঝলাম ওটা একটা ব্যক্তিগত ব্লগ, সামহোয়্যারইন, প্রথম আলো, ইত্যাদির মতো কমিউনিটি ব্লগ নয়।

এনি ওয়ে, আগামীতে এসব ব্লগ থেকেও কেউ উঠে আসবে, প্রত্যাশা থাকলো।



ওহহো, এসব ব্লগ থেকে কি কারো নাম উঠেছিল? তথ্য দিলে ভালো লাগতো:)
১৭. ১৬ ই এপ্রিল, ২০১০ রাত ৮:৩৯
আলাউদ্দীন বলেছেন: শুভকামনা ও অভিনন্দন আলী মাহমেদকে।
১৮. ১৬ ই এপ্রিল, ২০১০ রাত ৮:৪৫
রংধনুর সাত রঙ বলেছেন: শুভকামনা ও অভিনন্দন আলী মাহমেদকে।
১৯. ১৬ ই এপ্রিল, ২০১০ রাত ৯:০১
মুর্তজা হাসান খালিদ বলেছেন: এই বাংলা ব্লগারের ব্যাপারটা আমার অজানাই ছিলো।

অভিনন্দন জনাব আলী আহমেদকে। শুভ ব্লগিং
২০. ১৬ ই এপ্রিল, ২০১০ রাত ৯:০২
এস.কে.ফয়সাল আলম বলেছেন: আলী মাহমেদ এর সামহোয়ারইন ব্লগ পেজ


পোষ্টে এই জিনিসটা যোগ করার অতীব দরকার ছিল বলে মনে করি।
২১. ১৬ ই এপ্রিল, ২০১০ রাত ৯:০৪
আজাদ আল্-আমীন বলেছেন: শুভকামনা ও অভিনন্দন আলী মাহমেদকে । সামনে এগিয়ে যান দৃপ্ত শপথে।
২২. ১৬ ই এপ্রিল, ২০১০ রাত ৯:১৫
নিরব হাসি বলেছেন: রনি রাজশাহীর
http://www.somewhereinblog.net/blog/ronybest এটাকে স্টিকি করলেও পারতেন।
মাইনাস
২৩. ১৬ ই এপ্রিল, ২০১০ রাত ৯:২৪
সায়েম মুন বলেছেন: প্রিয় নোটিশবোর্ড! আপনার আগে রনি রাজশাহীর পোষ্ট থেকে এই খবরটা জেনেছি B-))
২৪. ১৬ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৩২
ধ্রুবমেঘ বলেছেন: নোটিশবোর্ড ১২ ঘন্টারও বেশি সময় পর আপডেট দিচ্ছে?
নোটিশবোর্ড নিক থেকে ডয়েচে ভেলের প্রেসনোট প্রকাশ করাটাও চোখে লাগে।
সামু কী ডয়েচে ভেলে'কে প্রমোট করার দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছে?


রনি রাজশাহীর পোস্টটি আরও তথ্যবহুল।
এই পোস্ট সরিয়ে ঐ পোস্ট স্টিকি করার দাবি জানাই।
২৫. ১৬ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৪০
লেখাজোকা শামীম বলেছেন: আলী মাহমেদ শুভকে অভিনন্দন। খুব ভালো লাগছে।
২৬. ১৬ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৪৪
কানু বলেছেন: সামহোয়ারের দুর্ভাগ্য আলী মাহমেদের মতো ব্লগারকে হারানো। উনি শুভ নামে এখানে ব্লগিং করতেন, একদম শুরু থেকে
২৮. ১৬ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৫১
কালপুরুষ বলেছেন: সবার জ্ঞাতার্থে জানাচ্ছি, আলী মাহমেদ সামহয়্যারইন ব্লগের প্রথমদিককার ও প্রথমসারির একজন ব্লগার। তিনি "শুভ" নিক নিয়ে একসময় ব্লগিং করতেন এবং সামুতেই তার ব্লগিং-এর হাতে খড়ি। তিনি তিন শতাধিক পোস্ট এই ব্লগে লিখেছিলেন। পরের দিকে কিছুটা অভিমান করেই সামুতে খুব একটা আসেননা। তবে মাঝে মাঝে তিনি লগিং করেন। তার ব্যাপারে আরো একটা কথা না বললেই নয় তিনিই হলেন প্রথম ব্লগার যিনি লেখক হিসেবে ২০০৭ এর একুশের বইমেলায় আত্মপ্রকাশ করেছিলেন। তার প্রথম বইয়ের নাম ছিল "শুভ'র ব্লগিং"। বইটি জাগৃতি প্রকাশনী থেকে প্রকাশ হয়েছিল। পরবর্তীতে তার আরো কয়েকটি বই বের হয়।

ব্লগার শুভ'দার জন্য শুভ কামনা রইলো।
৩১. ১৬ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৫৫
কালপুরুষ বলেছেন: আলী মাহমেদ ওরফে শুভ'দার ব্লগের লিংক--

http://www.somewhereinblog.net/blog/suvroblog
৩২. ১৬ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৫৭
সামী মিয়াদাদ বলেছেন: আলী মাহমেদ ভাইরে তার প্রাপ্তির লাগিয়া অশেষ অভিনন্দন।

কেউ কেউ দেখলাম সামুর ব্লগার হইলে খুব খুশী হইতেন। ভার্চুয়াল এই দুনিয়ায় কে সামুর, কে আলুর আর কে সচুর এইসব জাস্টিফাই করা খুব কঠিন। একজন ব্লগার হাজারটা নিকে ব্লগাইতে পারে। কাজেই এসব হাহাকার এইখানে অমূলক।
৩৩. ১৬ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৫৭
এরশাদ বাদশা বলেছেন: কি জন্য এখানে মাইনাস পড়ছে???

আলী মাহমেদ ভাইকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
৩৪. ১৬ ই এপ্রিল, ২০১০ রাত ১০:০০
ইমন জুবায়ের বলেছেন: আলী মাহমেদ শুভকে অভিনন্দন।
৩৬. ১৬ ই এপ্রিল, ২০১০ রাত ১০:০৯
শেখ আমিনুল ইসলাম বলেছেন: ব্লগার আলী মাহমেদকে অভিনন্দন ও শুভেচ্ছা।
৩৭. ১৬ ই এপ্রিল, ২০১০ রাত ১০:১০
মঈনউদ্দিন বলেছেন: রনি রাজশাহীর পোস্টটি আরও বেশি তথ্যবহুল। এই পোস্ট সরিয়ে ঐ পোস্ট স্টিকি করার দাবি জানাই
৩৮. ১৬ ই এপ্রিল, ২০১০ রাত ১০:১০
সাংবাদিক007 বলেছেন: কয়েকটি সূত্র বিচারক ও পাঠকদের ভোটে মনোনীত সেরা ১১ জন ব্লগারের নাম নিশ্চিত করেছে।

১.আলী মাহমেদ
২. কৌশক
৩. ফিউশান ফাইভ
৪. মাহবুব সুমন
৫. অমি আজাদ
৬. রণদীপম বসু
৭. নুশেরা তাজিন
৮. মঞ্জুরুল হক
৯. শওকত হোসেন মাসুম
১০. পারেভজ
১১. বেলায়েত
৩৯. ১৬ ই এপ্রিল, ২০১০ রাত ১০:১৩
ক্ষেতমজুর বলেছেন: অভিনন্দন আলী মাহমেদ শুভ !

সামহয়ারের দুর্ভাগ্য শুভকে ব্লগার হিসেবে হারানো। জামাত শিবিরের বিচরণভূমি বানিয়ে সামহয়ার শুভর মতো আরো অনেক দুর্দান্ত ব্লগারকে হারিয়েছে।
৪২. ১৬ ই এপ্রিল, ২০১০ রাত ১০:২৯
কাব্য বলেছেন: আমি কি অন্যায়টা কর্চিলাম , দুইন্যার কুথাও ইনসাফ নাই :(( :((
৪৩. ১৬ ই এপ্রিল, ২০১০ রাত ১০:২৯
অণুসন্ধানী বলেছেন: হেয় কিডা? চিনলাম না।
৪৪. ১৬ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৪৩
হিমু ব্রাউন বলেছেন: ব্লগার আলী মাহমেদকে অভিনন্দন ও শুভেচ্ছা।
৪৫. ১৬ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৪৮
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: আচ্চা, আমার ব্লগটা মেধা তালিকায় কত নাম্বারে জায়গা পাইছে কেউ কি কইতে পারবেন? ম্যাট্রিকের রেজাল্টের পর এই প্রত্তম এত্ত টেনসনে আছি B:-) B:-) B:-) B:-) B:-) B:-)
৪৬. ১৬ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৪৯
হিমু ব্রাউন বলেছেন: ব্লগার আলী মাহমেদকে অভিনন্দন ও শুভেচ্ছা।
৪৭. ১৬ ই এপ্রিল, ২০১০ রাত ১১:০০
মতিউর রহমান সাগর বলেছেন: আলী মাহমেদ কে অভিনন্দন।
৪৮. ১৬ ই এপ্রিল, ২০১০ রাত ১১:০৪
পারভেজ বলেছেন: আলী মাহমেদ শুভকে অভিনন্দন।
৪৯. ১৬ ই এপ্রিল, ২০১০ রাত ১১:১৬
ম্যাঙ্গো পিপল বলেছেন: আলী মাহমেদ কে অভিনন্দন।
৫০. ১৬ ই এপ্রিল, ২০১০ রাত ১১:১৬
কাক ফ্রাই বলেছেন: ব্লগার শুভ'দার জন্য শুভ কামনা রইলো।
৫১. ১৬ ই এপ্রিল, ২০১০ রাত ১১:২৫
জে আই সাগর বলেছেন: আমরা ব্রাহ্মণবাড়িয়া এবং আখাউড়ার সাংবাদিক সমাজের পক্ষ থেকে আলী আহমেদ ভাইকে অভিনন্দন !
৫৩. ১৭ ই এপ্রিল, ২০১০ রাত ১২:১৪
কানিজ বলেছেন: ব্লগার আলী মাহমেদ ভাইয়ার জন্য শুভ কামনা - উজ্জীবিত হবার শক্তি পাই ।
যারাই মন্তব্য লেখেন- ভাইয়ার নামটি মনে হয় সঠিক লেখা ভালো ।
৫৪. ১৭ ই এপ্রিল, ২০১০ রাত ১২:১৯
তায়েফ আহমাদ বলেছেন: আলী মাহমেদকে অভিনন্দন ও শুভেচ্ছা।.........
৫৫. ১৭ ই এপ্রিল, ২০১০ রাত ১২:২৫
তিনকড়ি বলেছেন: ভোটাভুটি সারাটা সময় আগায়া ছিলেন আমাদের সবার প্রিয় ব্লগার ফিউশন ফাইভ। কিন্তু গোপন সুত্র প্রকাশ কলিকাতা ব্লগের কিছু ব্লগার পূর্ব শত্রুতার প্রতিশোধ নিতে পাশার দান উল্টায়া দেন যার জন্য এই লোক জিতে গেছে। সামহোয়ারের প্রতি এটা অত্যন্ত অন্যায় হয়েছে, এর প্রতিশোধ সময়মতো নেওয়া হবে
৫৬. ১৭ ই এপ্রিল, ২০১০ রাত ১২:৩০
বাবুনি সুপ্তি বলেছেন: আলী মাহমেদ ভাইয়াকে অভিনন্দন ও শুভেচ্ছা।
৫৭. ১৭ ই এপ্রিল, ২০১০ রাত ১২:৪০
সুইট বলেছেন: অভিনন্দন আলী মাহমেদকে
৫৮. ১৭ ই এপ্রিল, ২০১০ রাত ১২:৪৫
এ.জে. মিন্টু বলেছেন:
পোস্টটি ১৪ জনের ভাল লেগেছে, ২২ জনের ভাল লাগেনি


ব্যর্থতার দুঃখ সহ্য করিতে না পারিয়া ঠগের ২২টা নিক মাইনাস দিয়া গেসে ।

আহালে ...
৫৯. ১৭ ই এপ্রিল, ২০১০ রাত ১২:৪৯
মৌ রবি বলেছেন: ব্লগার আলী মাহমেদকে শুভেচ্ছা। অনেকটা অবাকই হলাম বলতে হয়!! এট মাইনাস কেনরে ভাই। কারনডা কি?


??????????
৬০. ১৭ ই এপ্রিল, ২০১০ রাত ১২:৫২
হোদল রাজা বলেছেন: উনার ব্লগে গেছিলাম। উনি অসাধারন লেখেন!

আলী মাহমেদ শুভ ভাইকে অনেক অভিনন্দন, শুভেচ্ছা আর পিলাস। ;)

৬২. ১৭ ই এপ্রিল, ২০১০ রাত ১:০৬
রোবোট বলেছেন: উনার শেষ পোস্ট দেইখা তো মনে হৈলো আমার মত বিশৃংখলা সৃষ্টিকারী ব্লগার। নিন্দা জানায়া গেলাম ওনার এই পুরস্কার প্রাপ্তিকে। আলীমাহমেদ আগে যে সামুতে বলগাইতেন এই তথ্য না জানানোয় নোটিশ আংকেল যে অপরিসীম দূরদর্শিতার প্রমাণ রেখেছেন তাতে ওনার ভূয়সী প্রশংসা করছি।

এই কথিত ব্লগার "কলকাতা ব্লগ"এর পেইড এজেন্টও হৈতে পারে। আরএফসি (রেসিডেন্ট ফ্যান ক্লাব) এর পক্ষ থেকে প্রফেসর কনফিউশন কনটিনিউয়াসের কাছে সনিরবন্ধ অনুরোধ উনি যেন এব্যাপারে কলিকাতা ব্লগের মুখোশ উন্মোচন করে একটি অনুসন্ধানী প্রতিবেদন লেখেন।

ডঃ তিনবাহুর সমাহার, আল্লামা তালগাছবাদী অথবা কনফিউশন কনটিনিউয়াসের যে কাউকে এককভাবে অথবা যৌথভাবে এই পুরস্কার দেয়ার দাবী জানায়া গেলাম।
৬৩. ১৭ ই এপ্রিল, ২০১০ রাত ১:১৪
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

শুভ ভাই এর ব্লগ

আলী মাহমেদ শুভ ভাইকে উষ্ণ অ ভি ন ন্দ ন !

এই পোস্টে এখন পর্যন্ত ২২টি মাইনাসের কারণটা খুঁজে দেখা দরকার । আলী মাহমেদ শুভ এই ব্লগেও নিয়মিত ব্লগিং করতেন এবং তিনি অজনপ্রিয় ব্লগারও নন যে, তার প্রাপ্তিকে মাইনাস দাগিয়ে খাটো করবার চেষ্টা ব্লগারেরা করবেন । ব্লগারদের ভোটেই কিন্তু তিনি বিজয়ী হয়েছেন ।

তাহলে কাজটা কে করছে ? আলী মাহমেদকে টেক্কা দিয়ে এগিয়ে আসতে না পারা কোন ব্লগার নিজের একাধিক নিক থেকে আইপি হাইড করে মাইনাস দিচ্ছে ।

কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করবো সেই নিকগুলোকে তারা যেন চিনে নেই ।
৬৪. ১৭ ই এপ্রিল, ২০১০ রাত ১:২৮
মোসতাকিম রাহী বলেছেন:
অভিনন্দন শুভ ভাই!!!!!!!

আলী মাহমেদ যে শুভ নামে সামহোয়্যারইনে ব্লগিং করতেন সেটা মনে হয় সঞ্চালকেরা ভুলে গেছেন। এবং এটাও সামুর বড়ো দুর্ভাগ্য যে, আজ যদি শুভ ভাই সামুতে নিয়মিত লিখতেন এই পুরস্কারের গর্বিত অংশিদার হতে পারতো বাংলাভাষার প্রথম কমিউনিটি ব্লগ সামহোয়্যারইনও।

শুভ ভাই আবার সামুতে ফিরে আসুন; নিয়মিত লিখুন, এই অনুরোধ ওনার প্রতি।

সেইসাথে শিপন বদ্দার সাথে সহমত পোষণ করে বলছি: যারা মাইনাস দিয়েছে তাদের নিকগুলো চিহ্নিত করা হোক।
৬৫. ১৭ ই এপ্রিল, ২০১০ রাত ১:২৯
রাইডার বলেছেন: অবিনন্দন আলী মাহমেদ ভাইকে :)
৬৬. ১৭ ই এপ্রিল, ২০১০ রাত ১:৩৫
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:


"আলী মাহমেদ যে শুভ নামে সামহোয়্যারইনে ব্লগিং করতেন সেটা মনে হয় সঞ্চালকেরা ভুলে গেছেন। এবং এটাও সামুর বড়ো দুর্ভাগ্য যে, আজ যদি শুভ ভাই সামুতে নিয়মিত লিখতেন এই পুরস্কারের গর্বিত অংশিদার হতে পারতো বাংলাভাষার প্রথম কমিউনিটি ব্লগ সামহোয়্যারইনও।"

রাহী ভাই এর সঙ্গে সর্বাংশে একমত । আর এখনটাতেই কোয়ালিটি ব্লগার হারালে ব্লগার কি রকম ক্ষতি হয় সেই প্রশ্নটা আবারো উঠে আসে ।

মাইনাসদাতা নিক অনেকগুলো কিন্তু ব্লগার একজন, খুব একটা কষ্ট না করেই সেটা মডুরাম /মডুসিতারা বের করতে পারবেন বলে মনে হয় ।
৬৭. ১৭ ই এপ্রিল, ২০১০ রাত ১:৪৩
ম্যাঙ্গো পিপল বলেছেন: @আবদুর রাজ্জাক শিপন,
আমি মাইনাস দিয়েছি। সেই সাথে আমার আরও ২ টা ফ্রেন্ডও দিয়েছে।
মাইনাসটা শুভ ভাইকে দিইনি। দিয়েছি নোটিশবোর্ড নামক ভন্ডটাকে।

কারণ-
১। এটা "ডয়েচে ভেলে"র বিজ্ঞাপনী পোস্ট।
২। এটা কোন মৌলিক পোস্ট না। পুরোটাই কপি-পেস্ট।
৩। পোস্টে নতুন কোন তথ্য নাই। যেটা জানানো হয়েছে সেটা পোস্ট করার ১২ ঘন্টা আগেই জেনেছি।
৬৮. ১৭ ই এপ্রিল, ২০১০ রাত ১:৪৮
আমড়া কাঠের ঢেকি বলেছেন: তিনকড়ি বলেছেন: ভোটাভুটি সারাটা সময় আগায়া ছিলেন আমাদের সবার প্রিয় ব্লগার ফিউশন ফাইভ। কিন্তু গোপন সুত্র প্রকাশ কলিকাতা ব্লগের কিছু ব্লগার পূর্ব শত্রুতার প্রতিশোধ নিতে পাশার দান উল্টায়া দেন যার জন্য এই লোক জিতে গেছে। সামহোয়ারের প্রতি এটা অত্যন্ত অন্যায় হয়েছে, এর প্রতিশোধ সময়মতো নেওয়া হবে
৬৯. ১৭ ই এপ্রিল, ২০১০ রাত ২:০১
এ.জে. মিন্টু বলেছেন: রোবোট বলেছেন: উনার শেষ পোস্ট দেইখা তো মনে হৈলো আমার মত বিশৃংখলা সৃষ্টিকারী ব্লগার। নিন্দা জানায়া গেলাম ওনার এই পুরস্কার প্রাপ্তিকে। আলীমাহমেদ আগে যে সামুতে বলগাইতেন এই তথ্য না জানানোয় নোটিশ আংকেল যে অপরিসীম দূরদর্শিতার প্রমাণ রেখেছেন তাতে ওনার ভূয়সী প্রশংসা করছি।

এই কথিত ব্লগার "কলকাতা ব্লগ"এর পেইড এজেন্টও হৈতে পারে। আরএফসি (রেসিডেন্ট ফ্যান ক্লাব) এর পক্ষ থেকে প্রফেসর কনফিউশন কনটিনিউয়াসের কাছে সনিরবন্ধ অনুরোধ উনি যেন এব্যাপারে কলিকাতা ব্লগের মুখোশ উন্মোচন করে একটি অনুসন্ধানী প্রতিবেদন লেখেন।

ডঃ তিনবাহুর সমাহার, আল্লামা তালগাছবাদী অথবা কনফিউশন কনটিনিউয়াসের যে কাউকে এককভাবে অথবা যৌথভাবে এই পুরস্কার দেয়ার দাবী জানায়া গেলাম।

=p~ =p~ =p~
৭০. ১৭ ই এপ্রিল, ২০১০ রাত ২:১৪
নূহান বলেছেন: শিপন, আমি মাইনাস দিয়েছি। কোন সমস্যা?
৭১. ১৭ ই এপ্রিল, ২০১০ রাত ২:১৯
ম্যাঙ্গো পিপল বলেছেন: যত দোষ, নন্দ ঘোষ।
কিছু ব্লগারের "যত মাইনাস সব ফিফা"র মেন্টালিটি।
@নূহান।
৭৩. ১৭ ই এপ্রিল, ২০১০ রাত ৩:১০
আজমান আন্দালিব বলেছেন: আলী মাহমেদকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তাঁর এই পুরস্কার প্রাপ্তি বাংলা ব্লগ এবং ব্লগারদের জন্য বিরাট সম্মান বয়ে এনেছে নিঃসন্দেহে।
বাংলা ভাষায় ব্লগিং আরও সুন্দর এবং শৈল্পিক হোক। শুভ প্রত্যাশা।

আলী মাহমদের ব্লগ সাইটি ঘুরলাম। এক কথায় চমৎকার এবং ভালো লেগেছে।
৭৪. ১৭ ই এপ্রিল, ২০১০ ভোর ৪:০২
কানু বলেছেন: আবদুর রাজ্জাক শিপন বলেছেন: আর এখনটাতেই কোয়ালিটি ব্লগার হারালে ব্লগার কি রকম ক্ষতি হয় সেই প্রশ্নটা আবারো উঠে আসে ।

কুনু ক্ষতি হয় না। প্রফেসর কনফিউশন কনটিউনিউয়াস (প‌্যাটেন্ট রোবোট) ইতিমধ্যে ফতোয়া দিয়াছেন কা তব কান্তা (এ জগতে কে কাহার) ব্লগ একখানা রেলগাড়ি কেহ নামিয়া গেলে গতিতে পরিবর্তন আসে না। তবে উনি সম্ভবত মালগাড়িতে ওঠা স্মাগলারদের সহিত যাত্রীবাহি রেলের গুবলেট পাকাইয়াছেন। যাত্রীবাহী রেলের গন্তব্য যদি ইনফিনিট হয়, যাত্রীগণের গন্তব্যও তাই হয় আর রেলগাড়ীর চালকের কর্তব্য তাহাদের যাত্রা নিরুপদ্রব রাখা।

উনি চীফের মত আত্মবিশ্বাসী প্রলাপ বকিয়াই যাইবেন, কারণ উনি কিংবা উনারা তো একাই ( ;) ) একশ
৭৫. ১৭ ই এপ্রিল, ২০১০ ভোর ৪:০৬
ইরতেজা বলেছেন: অভিনন্দন শুভ ভাই।

এই মাইনাসের কারন বুঝলাম না।
৭৬. ১৭ ই এপ্রিল, ২০১০ সকাল ৭:০৭
নাঈম বলেছেন: বিয়োগ দাগানো হৈল.....
৭৭. ১৭ ই এপ্রিল, ২০১০ সকাল ৮:১৩
জুল ভার্ন বলেছেন: ব্লগার আলী মাহমেদকে অভিনন্দন ও শুভেচ্ছা।
৭৮. ১৭ ই এপ্রিল, ২০১০ সকাল ৮:৩৬
আমি বীরবল বলেছেন: অভিনন্দন এবং শুভেচ্ছা।
৭৯. ১৭ ই এপ্রিল, ২০১০ সকাল ৯:০০
মিথুন-১ বলেছেন: অভিনন্দন এবং শুভেচ্ছা।
৮০. ১৭ ই এপ্রিল, ২০১০ সকাল ৯:৪৬
মুজিব রহমান বলেছেন: আলী মাহমেদ আপনাকে অভিনন্দন ।
৮১. ১৭ ই এপ্রিল, ২০১০ সকাল ১০:৩৪
নোটিশবোর্ড বলেছেন: noticeboard is unfortunately in english today as the somewhere in... office is closed, jana is still busy in berlin and i, arild, is the only person behind the keyboard. we wanted to share this news from deutsche welle as we had no writing capacity from our own side right now. for the first time ever has bangla blogging been presented and awarded in such a way to the international blogosphere

we want to congratulate ali mahmed shuvo for winning both the peoples choice and the jury awards, as well as congratulate all bangla bloggers on any platform for the respect shown to bangla blogging from deutsche welle. bangla was one out of 11 languages selected, and the only south asian language! the awards were presented on the huge re:publica social media conference, followed all over the world.

noticeboard should definitely not be in english, therefore there will be no further comments or feedback today. happy blogging, the world is now curiously watching!
৮৩. ১৭ ই এপ্রিল, ২০১০ সকাল ১০:৪১
পারভীন রহমান বলেছেন: ব্লগার আলী মাহমেদকে অভিনন্দন ও শুভেচ্ছা।
৮৪. ১৭ ই এপ্রিল, ২০১০ সকাল ১০:৫৩
সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন: ব্লগার শুভ ভাইকে অনেক অনেক অভিনন্দন।

আর প্রিয় !!! ব্লগার নোটিশবোর্ড সেরা বাংলা ব্লগ পুরস্কার না পাওয়ায় ঝাতি মর্মাহত। ;):)

এইডা নিশ্চয়ই বিরোধী দলের ষড়যন্ত্র।
৮৫. ১৭ ই এপ্রিল, ২০১০ সকাল ১০:৫৪
নুর মোহাম বলেছেন: @সিউল রায়হান বলেছেন: এই অনুষ্ঠানে "বাংলা ব্লগগুলিতেও যুদ্ধাপরাধের বিরুদ্ধে দাঁড়াতে হবে" নিয়ে জানা আপু বলেছেন দেখলাম উনা'র সাক্ষাৎকারে। তাহলে এই ব্লগে "যুদ্ধাপরাধীদের বিচারের ইস্যুটি ইন্ডিয়ানদের ইস্যু" (এখানে) বলা পোস্ট কিভাবে টিকে থাকে ???? কিভাবে টিকে থাকে "জামাত পাকিস্তানের সাথে গেলেও কোন অপরাধ করেনি" টাইপের পোস্ট ??? এগুলি কেন আপনারা রিমুভ করেন না ??

কমেন্টটা অফ টপিক হলেও, নোটিশবোর্ডের পোস্ট যেহেতু তাই ব্যাখ্যা চাইছি। সাধারণ ব্লগারদের আপনারা যুদ্ধাপরাধের বিরুদ্ধে আছেন বললেও, আপনারা এসব দেশদ্রোহী লেখাকেও সমর্থন দিচ্ছেন বলেই মনে করছি। আপনাদের বিবৃতি শুনতে চাই
৮৬. ১৭ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:২৯
সাইফুল ফারদিন বলেছেন: আলী মাহমেদকে অভিনন্দন
৮৭. ১৭ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:৪৫
আনোয়ার সাদী বলেছেন: বিজয়ী ব্লগারকে শুভেচ্ছা ও অভিনন্দন...
৮৮. ১৭ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:৫৬
আলোকিত পৃথিবী বলেছেন: অভিনন্দন, মাহমেদ ভাইয়া।
৮৯. ১৭ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:৫৯
মেহেরুবা বলেছেন: আলী মাহমেদ ভাই-এর সাইট এবং সামুতে তার ব্লগ দুটোই ঘুরে আসলাম। সত্যিই খুব ভাল লিখেন তিনি। অবশ্যই অবশ্যই তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন।

এখানে এতগুলো মাইনাস কেন পড়ছে? এখানে তো মাইনাসের দেবার মত কিছু দেখতে পাচ্ছিনা।
৯০. ১৭ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:০২
সাফায়েত বলেছেন: আলী মাহমেদকে অভিনন্দন
৯১. ১৭ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:১০
ট্রোজানহর্স বলেছেন: অভিনন্দন আলী মাহমেদ কে ।
যে জিনিসটা পীড়াদায়ক ,তা হলো এই পোস্টে এত মাইনাস কেন ,তা বোধগম্য নয় পুরোপুরি ।
একজন ব্লগার আমাদের জন্য গৌরব বয়ে এনেছেন ,কিন্তু তা অনেকের কাছেই দেখি গাত্রদাহের কারন হয়ে দাঁড়িয়েছে ।
কিছু উচ্ছিষ্ট ব্লগে দেখলাম আলি মাহমেদ কে শুভেচ্ছা জানানোর বদলে তাঁর এই কৃতিত্ব কে খাটো করার চেষ্টায় মশগুল ।
জানা আপা কেন জুরি হলেন ,তাতেও তাদের পশ্চাত্‍ দেশে জ্বালা ধরেছে । এইসব উচ্ছিষ্ট ব্লগ দের এটা বুঝা উচিত যে সামহোয়ারইন ব্লগ সবচেয়ে বড় বাংলা ব্লগ এবং এরাই বাংলা ব্লগের ব্যাপকার্থে সূচনাকারী । সুতরাং জানা আপা জুরী না হলে ব্যাংগের ছাতার মতো গজিয়ে উঠা ব্লগের মালিক জুরী হবেন ? আশ্চর্য ,একটা মানুষকে তার অবদানের স্বীকৃতি জানাতে ,অভিনন্দন জানাতেও আমরা পিছপা থাকি ।
আলী মাহমেদ কে আবারও অভিনন্দন ।
৯৩. ১৭ ই এপ্রিল, ২০১০ দুপুর ১:৩৬
মোজাম্মেল বলেছেন: অভিনন্দন জনাব আলী আহমেদকে। সেই সাথে নববর্ষের শুভেচ্ছা।
৯৪. ১৭ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:০৮
চিরসুখী বলেছেন: আন্তরিক অভিনন্দন।যারা মাইনাস দিয়েছে তাদের নিকগুলো চিহ্নিত করা হোক।
৯৫. ১৭ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:২৮
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: ব্লগার শুভ ভাই...
আপনাকে অভিনন্দন জানাই
৯৬. ১৭ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:৩১
মানবী বলেছেন: অনেক অভিনন্দন আলী মাহমেদ৷

৯৭. ১৭ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:৪৬
উদাসী স্বপ্ন বলেছেন: শুভেচ্ছা, সামনের বছরের কম্পিটিশনের লিগা এইবার বোলগাররা ভালো কইরা হাতখানা শান দেন!
৯৮. ১৭ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:৫৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আরেকবার এলুম:):)

আমার মনে হয়, আলী মাহমেদ শ্রেষ্ঠ বাংলা ব্লগার নির্বাচিত হওয়ায় সমস্ত কৃতিত্ব আলী মাহমেদেরই; এতে সামহোয়্যারইনব্লগের কর্ণধারগণের কোনো ভূমিকা নেই। জানা সেখানে যোগ দিয়েছেন জুরী হিসেবে; জুরী হিসেবে ডয়চে ভেলে কর্তৃপক্ষ কর্তৃক যে কাউকেই আমন্ত্রণ জানানো হতে পারতো। জানা যে সমগ্র বিশ্বের বাংলা ব্লগ সাইটের প্রটিনিধি হিসেবে জুরী নির্বাচিত হয়েছেন, সেটা পরিষ্কার নয়। আর তা হলেও আগামীতে যে জানা বা আরিলই সেখানে আমন্ত্রিত হবেন (বা অতীতে হয়েছিলেন কিনা জানি না), তা নিশ্চিত করে বলা যায় না। তবে, প্রতিযোগিতায় বাংলা ব্লগসাইটকে অন্তর্ভুক্ত করণের পেছনে কার বা কাদের অবদান ছিল, নাকি ডয়চে ভেলে সম্পূর্ণ নিজে থেকেই বাংলা নির্বাচন করেছেন, তা জানা জরুরি। সেখানে বাংলাদেশী ব্লগসাইটগুলোর মধ্যে একমাত্র সামহোয়্যারইনব্লগ কর্তৃপক্ষ যদি শ্রম দান করে থাকে, সেক্ষেত্রে জানা বা আরিল সেলুট পাবার মতো মহৎ কাজ করেছেন। অন্যথায়, এ পোস্টটি স্টিকি করায় ডয়চে বাংলার একটা বিজ্ঞাপন প্রচার করা হলো বলেই ধরে নেয়া যায়, যা আগে একজন ব্লগার উল্লেখ করেছেন।


শেষমেষ একটা প্রস্তাব রাখছি।
সামহোয়্যারইনব্লগ সর্ববৃহৎ বাংলাদেশী বাংলা ব্লগসাইট হওয়ায় এখান থেকেও বর্ষসেরা ব্লগার নির্বাচন করা যেতে পারে। সেটা শুধু সামহোয়্যারইনব্লগের ব্লগার হতে পারেন, কিংবা বাংলাদেশের সবগুলো বাংলা ব্লগসাইট থেকে নির্বাচিত ব্লগার হতে পারেন। এটা সারা বছর ধরেই ভোটাভুটির মাধ্যমে করা যেতে পারে। সেরা ব্লগারের জন্য পুরস্কার স্বরূপ তাঁর একটা বই প্রকাশের ভার নিতে পারেন কর্তৃপক্ষ, কিংবা আর্থিক পুরস্কারও। এভাবে নির্বাচিত ব্লগারের গৌরব ও আনন্দ আরো বেশি হবে বলে আমার বিশ্বাস।
৯৯. ১৭ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:২০
ভয় বলেছেন: ফারিহান মাহমুদের প্রস্তাবের সাথে একমত।
এই প্রতিযোগীতার নিয়ে যাদের গাত্রদাহ হচ্ছে তাদের জন্য রেজোয়ান ভাইয়ের একটা কমেন্ট তুলে দিচ্ছিঃ

১০০. ১৭ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:২১
ভয় বলেছেন: অভিনন্দন শুভ ভাই।
১০১. ১৭ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:২৭
হিমাংশু বলেছেন:
অভিনন্দন, শুভদা!
১০২. ১৭ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:৩০
জীবনানন্দদাশের ছায়া বলেছেন:

নোটিশবোর্ড ব্লগের একটি মুখপাত্র বিশেষ। নোটিশবোর্ডের পোস্টে মাইনাস দাগানোর কোন কারণ দেখিনা।

জনাব আলী নি:সন্দেহে পুরষ্কার পাওয়ার যোগ্য এবং যোগ্য ব্যক্তিই পুরষ্কৃত হয়েছেন। তিনি শুভ নিকে ব্লগিং করতেন সামহোয়ারে। সামহোয়ার কতৃপক্ষের সাথে যৌক্তিকভাবে তার কোন প্রফেশনাল এন্টাগনিজম থাকার কথা নয়। তিনি নিজের মত করে ব্লগ সাজিয়েছেন, সামহোয়ার থেকে তার পোস্টগুলো সরিয়ে নিয়েছেন। আরিল তার প্রতিযোগিতায় এগিয়ে থাকার কথা তার একটি পোস্টে উল্লেখ করেছেন। রনি রাজশাহির পোস্টে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। এতে স্পষ্টতই সামহোয়ারের সাথে তার কোন দ্বন্ধ নেই তা বোঝা যায়।

জনাব আলী তার শেষ পোস্টে তিনি তার মনের কিছু কষ্ট বলি বা ক্ষেদ বলি উল্লেখ করেছেন। তার বক্তব্যের এগেইনস্টে বলার কিছু নেই। শুধু এটুকু বলি পোস্ট গায়েব সামহোয়ার করেনা বলে আমি মনে করি। কিছুদিন আগে রাজসোহানের একটি পোস্ট কোন কারণে ডিলিট হয়ে গেলে তা লাভলুদা ফিরিয়ে এনে দিয়েছেন।

সামহোয়ার একটি মন্চ যার মাধম্যে হাজারো বাংলা ভাষাভাষি ব্লগার বাংলায় তার মনের ভাব প্রকাশের সুযিগ পাচ্ছে। সাইটটিকে মানসম্মত রাখতে মডারেশনের প্রয়োজনিয়তা আছে। মডারেশন মানে পোস্ট গায়েব করা নয়।

সামহোয়ারকে প্লাটফর্ম হিসেবে ইউজ করতে হলে তার নিতীমালার মাঝে থাকতে হবে। কোন অভিযোগ থাকলে তা জানানোর সুযোগ রয়েছে। আরিলের ব্লগ, জানার ব্লগ রয়েছে, অনেকের কাছে তাদের মেইল আইডি রয়েছে, এমনকি ফোনেও তারা কমিউনিকেট করেন।

যাহোক জনাব আলীকে অভিনন্দন।
১০৩. ১৭ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:৪১
মাসুদুল হক বলেছেন: আলী মাহমেদ কে অভিনন্দন, তার ব্লগ আগে পড়িনি...ব্লগ সাইটে গিয়ে মাত্র কয়েকটা লেখা পড়লাম...সামুতে তিনি আবার যেন ফিরে আসেন সেই কামনা করছি।।
১০৪. ১৭ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:৪৬
ইমরান মাঝি বলেছেন: এই কবিতাটা কেন প্রথম পাতা থেকে সরিয়ে দেয়া হল ঠিক বুঝলাম না

Click This Link
১০৫. ১৭ ই এপ্রিল, ২০১০ বিকাল ৪:০৯
বিপ্লব কান্তি বলেছেন: আমি ও মাইনাসের কাতারে সামিল হলুম ।
১০৬. ১৭ ই এপ্রিল, ২০১০ বিকাল ৪:২৬
ত্রিশোনকু বলেছেন: Aril,

1. Your better half is a Bangali.

2. Your kids' mother tong is/would be Bangla.

3. It's been a long time that you are in Bangladesh.

4. It's high time that you learn Bangla.
১০৭. ১৭ ই এপ্রিল, ২০১০ বিকাল ৫:০৪
আসিফ আহমেদ বলেছেন: অনেক অনেক অভিনন্দন সেরা ব্লগার কে।

একজন চমৎকার ব্লগারের সাথে পরিচয় ঘটলো।

১০৮. ১৭ ই এপ্রিল, ২০১০ বিকাল ৫:১৫
কাঙাল মামা বলেছেন: আলি মাহমেদের ব্লগটা পড়লাম, লোকটা ভালোই লেখে। আফসুস, সামু তাকে ধরে রাখতে পারলো না, তাইলে আজকে সামু গলা উচু কইরা কইতে পারতো তাদের ব্লগার জিতছে...

যাই হোক, সামু এসব দেখে শিক্ষা নিবে আশা করি এবং ভবিষ্যতে রেসিডেন্টের হাম্পিং-এ ভালো ব্লগাররা যাতে হারিয়ে না যায় সেই ব্যাবস্থা নিবে।

অভিনন্দন আলি মাহমেদ..।
১০৯. ১৭ ই এপ্রিল, ২০১০ বিকাল ৫:১৬
বাঙ্গাল বলেছেন: ব্লগীয় রাজা বাদশাদের খেলা...আমি আদার ব্যাপারী... ফ্ল্যাগশীপের-ব্ল্যাকশীপের খবর রাইখা কাম নাই। তবে প্রুতিযুগিতা জিনিষটা খারাপ হৈলেও...মাঝে মাঝে দরকার আছে
১১০. ১৭ ই এপ্রিল, ২০১০ বিকাল ৫:৪৩
সাইফ সামির বলেছেন:

আলী মাহমেদ ওরফে শুভ ভাইকে শুভেচ্ছা!
১১১. ১৭ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৩৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: আলী মাহমেদ ভাইকে অভিনন্দন !! শুভেচ্ছা!

হিপ হিপ হুর রে..........................


বাংলা ব্লগ চ্যাম্পিয়ান!!!!!!!!!!!!
১১২. ১৭ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৪০
আজহার ফরহাদ বলেছেন: আলী মাহমেদ কে অভিনন্দন।
১১৩. ১৭ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:১৭
রুবাইয়্যাত বলেছেন: আলী মাহমেদ বাদ.........
নোটিশ বোর্ডকে অভিনন্দন।
১১৪. ১৭ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৪৪
তারার হাসি বলেছেন: আন্তরিক অভিনন্দন।
১১৬. ১৭ ই এপ্রিল, ২০১০ রাত ১১:০৩
আমিন আসিফ বলেছেন: আলী মাহমেদ শুভকে অভিনন্দন!!
১১৭. ১৭ ই এপ্রিল, ২০১০ রাত ১১:১৬
পমিগ্রানেট বলেছেন: আন্তরিক অভিনন্দন আলী মাহমেদ ভাইকে ।
১১৮. ১৭ ই এপ্রিল, ২০১০ রাত ১১:৪২
দূরের মানুষ বলেছেন: মাইনাস কেন দিচ্ছে সবাই?
১১৯. ১৮ ই এপ্রিল, ২০১০ রাত ১২:৪৪
এরশাদ বাদশা বলেছেন: কানু বলেছেন: সামহোয়ারের দুর্ভাগ্য আলী মাহমেদের মতো ব্লগারকে হারানো। উনি শুভ নামে এখানে ব্লগিং করতেন, একদম শুরু থেকে
১২১. ১৮ ই এপ্রিল, ২০১০ রাত ২:২০
কানাবাছুর বলেছেন: অভিনন্দন আলী মাহমেদকে......
১২২. ১৮ ই এপ্রিল, ২০১০ রাত ২:২২
কানাবাছুর বলেছেন: আমার মনে হয় মাইনস দিচ্ছে কারণ সামু ব্লগ আলী ভাইকে হারিয়েছে..... পন্ডিতমার্কা মডুগিরি'র জন্য
১২৩. ১৮ ই এপ্রিল, ২০১০ রাত ২:২৩
ভিয়েনাস বলেছেন: ব্লগার আলী মাহমেদকে অভিনন্দন ও শুভেচ্ছা।
১২৪. ১৮ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:২৯
রোবোট বলেছেন: ১০২ নামবার কমেন্টে ভূল ১টা তথ্য আছে। হাসিব, অপবাক সহ বেশ কয়েকেজন ব্লগারের পোস্ট মুছে ব্যান করা হয়।
১২৫. ১৮ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:৫০
কমান্ডো বলেছেন: আলী মাহমেদকে অভিনন্দন ও শুভেচ্ছা।
১২৬. ১৮ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:৫২
পথিক মানিক বলেছেন: ব্লগার আলী মাহমেদকে অভিনন্দন ও শুভেচ্ছা।
১২৭. ১৮ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:৩০
সুবিদ্ বলেছেন: আলী মাহমেদ শুভকে অভিনন্দন জানাই........
১২৮. ১৮ ই এপ্রিল, ২০১০ দুপুর ১:২১
তালহা তিতুমির বলেছেন: আলী মাহমেদ, আপনাকে অনেক অনেক অভিনন্দন।
১২৯. ১৮ ই এপ্রিল, ২০১০ দুপুর ১:৫৬
জাহাঙ্গীর আলম আকাশ বলেছেন: অভিনন্দন, শুভেচ্ছা। আলী মামমেদ আপনি এগিয়ে যান। জয় হোক ব্লগিং-নিউ মিডিয়ার। ধন্যবাদ ডয়েচেভেলে কর্তৃপক্ষকে।
১৩০. ১৮ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:১৬
এমডি লাভ বলেছেন: অভিনন্দন, মাহমেদ
১৩১. ১৮ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:২০
জাহাঙ্গীর আলম আকাশ বলেছেন: মাইনাসদাতারা মনে হয় হিংসুটে প্রকৃতির। আপনাদের বোধদয় হবে কবে? এতো হিংসা-জেলাসি মনোভাব আপনাদের নিজেদের জন্যই ক্ষতিকর কিন্তু। অন্য এক বোন বা ভাইয়ের প্রাপ্তিতে আনন্দই বেশি হবার কথা। এই প্রাপ্তিতো বাংলা, বাংলাদেশ আর আপনার আমাদের সকলের জন্যই পরম পাওয়া। আলী মামমেদ ভালো থাকুন, মানুষের জন্য আপনার লেখালেখির কলেবর আরও বাড়ুক, এই প্রত্যাশা আমাদের।
১৩২. ১৮ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:৩৪
সাহেদ সাকিব বলেছেন: আলী মাহমেদকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা .
১৩৩. ১৮ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:৩৫
সাহেদ সাকিব বলেছেন: আলী মাহমেদকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা .
১৩৪. ১৮ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:৩৬
সাহেদ সাকিব বলেছেন: আলী মাহমেদকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা .
১৩৫. ১৮ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:৩৮
সাহেদ সাকিব বলেছেন: আলী মাহমেদকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা .
১৩৬. ১৮ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:৩৮
সাহেদ সাকিব বলেছেন: আলী মাহমেদকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা .
১৩৭. ১৮ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:৪২
সাহেদ সাকিব বলেছেন: আলী মাহমেদকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা .
১৩৮. ১৮ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:৪৫
আকাশচুরি বলেছেন: শুভ ভাইকে অনেক অনেক অভিনন্দন!!:)
মাইনাসের কারনটা বুঝলাম না। নোটিশ বোর্ডকে মাইনাস দিয়ে শুভ ভাইয়ের অর্জনকে খাটো করার কোন কারন দেখি না।
১৩৯. ১৮ ই এপ্রিল, ২০১০ বিকাল ৫:৪২
এসএনিট বলেছেন: অনেকদিন পর অনেকগুলো ভাল লেখা পড়ে মনটা ভাল হয়ে গেলো। শুভ আপনার জন্যে অভিনন্দন। অনেক ভাল থাকবেন আর আমাদের সমাজের না না অসংগতি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে ভাল ভাল লেখা উপহার দিবেন সেই আশা রাখছি।
১৪০. ১৮ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৩৩
ফুরামন ২ বলেছেন: সেরা হওয়ার জন্য অভিন্দন রইল।
১৪১. ১৮ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:১৯
শামীম আরা বীথি বলেছেন: আলী মাহমেদ ভাইয়াকে অভিনন্দন ও নববর্ষের শুভেচ্ছা। আমাদের জন্য তাঁর এই প্রাপ্তি নববর্ষের একটা চমৎকার উপহার।
১৪২. ১৮ ই এপ্রিল, ২০১০ রাত ৮:২০
ভুদাই বলেছেন: এই পোষ্টে যারা মাহমেদকে অভিনন্দন জানিয়েছে করেছেন তারা যদি একটা করে প্লাস দিতেন তাহলে কমপক্ষে ১০০টা প্লাস পড়ত!! তার মানে মুখে ঠিকই অভিনন্দন জানিয়েছেন কিন্তু মাইনাস ঠিকই দিয়েছেন।
১৪৩. ১৮ ই এপ্রিল, ২০১০ রাত ৯:০৯
আব্দুল্লাহ ঢািব বলেছেন: এই পোস্টে এত মাইনাসের হেতুটা বুঝা গেল না।
১৪৪. ১৮ ই এপ্রিল, ২০১০ রাত ১১:৪২
প্রজন্ম একুশ বলেছেন: নোটিশবোর্ডকে মাইনাস দেওয়া মানে মাহমেদ সাহেবকে অভিনন্দন না জানানো নয়। নোটিশবোর্ডকে মাইনাস দেওয়ার মজাই আলাদা। নোটিশবোর্ডকে নাপছন্দ।
১৪৬. ১৯ শে এপ্রিল, ২০১০ সকাল ৯:২১
চাচামিঞা বলেছেন: ব্লগার আলী মাহমেদকে অভিনন্দন
১৪৭. ১৯ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:৫০
আরিফ জেবতিক বলেছেন: এই মন্তব্যটি যখন লিখছি তখন পোস্টটি ৫৫ জনের ভাল লেগেছে, ৬৪ জনের ভাল লাগেনি।

এই রেটিংটা এই পোস্টের জন্য বিব্রতকর মনে হচ্ছে আমার।
পুরস্কার প্রদানকারী কর্তৃপক্ষ এবং পুরস্কার জেতা ব্লগার, উভয়ের জন্যই এ ধরনের রেটিংটা অস্বস্থিকর।

সার্বিক বিবেচনায় এই পোস্টটি যদি স্টিকি পোস্ট থেকে আজ ৩ দিন পরে সরানো হয় তাহলে সেটা বোধহয় অযৌক্তিক হয় না।
মডারেটররা বিষয়টি ভেবে দেখতে পারেন।

১৪৮. ১৯ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:৩৩
পথেরপথিক বলেছেন: আল মাহমদে শুভকে বৈশাখী শুভচ্ছো।
কোন এক বৈশাখী দিনে তোমার প্রতিক্ষায় আমরা ।
১৪৯. ১৯ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:৩৮
পথেরপথিক বলেছেন: নাম বানান এর জন্য আবার দিলাম..
আলী মাহমেদ শুভকে বৈশাখী শুভচ্ছো।
কোন এক বৈশাখী দিনে তোমার প্রতিক্ষায় আমরা ।
১৫০. ১৯ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:৫৬
পথেরপথিক বলেছেন: ভুল আরো আছে...
আলী মাহমেদ শুভ ভাইকে বৈশাখী শুভেচ্ছা।
কোন এক বৈশাখী দিনে আপনার প্রতিক্ষায় আমরা ।
১৫১. ১৯ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৩২
ফিউশন ফাইভ বলেছেন:
আরিফ জেবতিক বলেছেন: এই মন্তব্যটি যখন লিখছি তখন পোস্টটি ৫৫ জনের ভাল লেগেছে, ৬৪ জনের ভাল লাগেনি। এই রেটিংটা এই পোস্টের জন্য বিব্রতকর মনে হচ্ছে আমার। পুরস্কার প্রদানকারী কর্তৃপক্ষ এবং পুরস্কার জেতা ব্লগার, উভয়ের জন্যই এ ধরনের রেটিংটা অস্বস্থিকর।



অদ্ভূত ব্যাপার তো! রেটিং দেওয়া-না দেওয়া একজন ইউজারের একান্তই নিজস্ব বিবেচনার বিষয়, একান্তই তার অধিকার। বিব্রতকর-অস্বস্তিকর বলে-টলে ব্লগারকে অধিকারকে অপমান করছেন কেন রে ভাই? কেন এটা বিব্রতকর মনে হচ্ছে আপনার? এই পোস্টে কি কোনো ঐশী বাণী লেখা আছে? নাকি যার সম্পর্কে লেখা, তিনি ঈশ্বরপ্রেরিত মানব? অতিভক্তি সবসময়ই সন্দেহজনক।
১৫২. ১৯ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:৪২
সুশিল নিশীথ বলেছেন: শুভেচ্ছা আর কি জানাব, ঈর্ষা হচ্ছে আমার পুরস্কারটা কই?
১৫৩. ১৯ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৩৬
মাহবুব সুমন বলেছেন: ফিউশন ফাইভ নিকটা এখন কে চালাচ্ছে ?
১৫৬. ১৯ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৫৯
বালক বন্ধু বলেছেন: জয়িকে অনেক ধন্যবাদ।
আশাকরি তার পথ ধরে আমরা নতুন কিছু করে দেখাবো।

যারা সাধারণ বেপারটানিয়ে বেশ ক্যাচাল করছেন তাদের যোগ্যতা দেখে মর্মাহত। ক্যাচাল করতে পারার যোগ্যতা।
১৫৮. ২০ শে এপ্রিল, ২০১০ রাত ৩:১৪
কানু বলেছেন: আসেন সবাই ঈশ্বরপ্রেরিত মানবের ঐশীবানী শুইনা গদগদ হই
১৬০. ২০ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:৩১
অক্টোপাশ বলেছেন: অনেক অনেক অভিনন্দন।
১৬১. ২০ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:৪০
তীব্র রঙিন বলেছেন: ফিফার বেদনা দেখে ভালো লাগলো।

আলী মাহমেদের জন্যে শুভেচ্ছা।
১৬২. ২০ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:৪১
তীব্র রঙিন বলেছেন: ফিফার পশ্চাদ্দেশে চুলকানি আর জ্বলুনির বেদনা দেখে ভালো লাগলো।

আলী মাহমেদের জন্যে শুভেচ্ছা।
১৬৩. ২০ শে এপ্রিল, ২০১০ বিকাল ৪:১৯
এম আই এইচ রাজন বলেছেন:

আমাদের সামুকে আজ ইত্তেফাকে দেখলাম। দেখলাম মানে আলী মাহমেদ শুভ যে পুরস্কার জিতেছে তার জন্য ইত্তেফাকের আইটি কর্নার এ সামু এবং আলী মাহমেদের নাম উল্লেখ আছে।
ধন্যবাদ আলী মাহমেদ
ধন্যবাদ সামু
ধন্যবাদ ডয়চে ভেলে
১৬৪. ২০ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৩৭
বিপ্লব কান্তি বলেছেন: !! পোষ্টটি কবে থেকেই মাইনাস খেয়ে যাচ্ছে ।

কেউ কি Ruport abuse (পোষ্টটি আপত্তিকর) বাটনে টিপ দিয়েছিলেন ? :) :) :) :)
১৬৭. ২১ শে এপ্রিল, ২০১০ সকাল ৮:৩৫
আমিনুল ইসলাম মামুন বলেছেন: ধন্যবাদ আলী মাহমেদ। এই সংবাদে খুব খুশি হলাম।
১৬৮. ২১ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:২৫
মন মণষা বলেছেন: আলী মাহমেদের জন্যে শুভেচ্ছা
১৬৯. ২৩ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:২৫
শুভ বলেছেন: যারা এখানে মন্তব্যের মাধ্যমে আমার প্রতি অযাচিত ভালবাসা দেখিয়েছেন তাঁদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করি। আমার ক্ষমতায় কুলালে আপনাদের গা ছুঁয়ে বলতাম, আপনাদের এই মমতা কোথায় রাখি!

আমি এখানে (সামহোয়্যারে) শুভ নিকে ব্লগিং-এর নামে লেখালেখি শুরু করি ২০০৬ সালে। লম্বা একটা সময় এখানে চুটিয়ে লেখালেখি করেছি। সে এক সোনালী সময়! একেকটা মন্তব্য যেন একেকটা স্পর্শ। ওই সময়ে এখানে করা আমার শত-শত পোষ্টের সমস্ত মন্তব্য প্রিন্ট আউট এখনো আমার কাছে আছে। মনটা যখন ভারী বিষণ্ন হয়, উল্টেপাল্টে দেখি। দুম করে সেই সোনালী সময়টাতে ফিরে যাই। এ এক অন্য রকম ভাল লাগা!

আপনাদের ভোটের কারণে, আপনাদের ভালবাসার কারণে যেখানেই আমার বলার সুযোগ হয়েছে, একই কথা ভাঙ্গা রেকর্ডের মত অনবরত বলে গেছি। আমার নিজের আনন্দকে যেটা ছাপিয়ে যায়, বুকের ভেতর থেকে যেটা উঠে আসে তা হচ্ছে:
“অন্য দেশে, অন্য ভাষার লোকজনের কাছে বারবার বাংলাদেশ, বাংলা ভাষা এই শব্দটা উঠে এসেছে। আমার লেখালেখির শপথ, এখানে আমি কেউ না- আমার জায়গায় অন্য কেউ হলেও আমার এই আনন্দের খুব একটা তারতম্য হতো না।“

এখানে ব্লগার, আমাদের সবার একটা বিশাল অর্জন আছে সেটা হচ্ছে, প্রিন্ট মিডিয়ার লোকজনের ছিল আমাদের প্রতি তাচ্ছিল্য-অবজ্ঞা। এঁরা কখনই আমাদের প্রতি সুবিচার করেননি, চুল পরিমাণ সম্মান দেখাননি। কেউ কখনো আমাদেরকে লেখক বলে স্বীকার করেননি। আজ আমাদের এই অর্জনের কারণে এঁদের দৃষ্টিটা অনেকখানি নরম হয়ে এসেছে।

মমতায় মাখামাখি হয়ে থাকা পাঠকের এই অভাবনীয় কাজটা আমাকে এটাও বলার সুযোগ করে দিয়েছে:
“ব্লগিং হচ্ছে নিজের খেয়ে বনের মোষ তাড়ানো। একজন লেখককে নির্দিষ্ট একটা সময়ে লেখালেখি করলেই চলে কিন্তু ব্লগার নামের একজন লেখককে অনবরত লিখে যেতে হয়। দুর্ধর্ষ সব পাঠকের কাছে তাঁকে দাঁড়াতে হয়। ওই পাঠক কিন্তু শস্তা উপন্যাসের টিন-এজ পাঠক না, একেকটা ক্ষুরধার ব্রেন!
ব্লগার নামের একজন লেখকের মাথায় সর্বদা ঘুরপাক খায় লেখার ভাবনা। অথচ এই দেশের অধিকাংশ লেখককে বইমেলার আগে ভাবলেই চলে। একজন ব্লগার নামের লেখককে অফিস নামের কারাগারে আটকে থেকে লেখালেখি করাটা কঠিন হয়ে পড়ে। আমাদের ভাবার সময় এসেছে, একজন ব্লগার নামের লেখককে এই কারাগার থেকে মুক্তি দেয়ার ব্যবস্থা করা। আমরা হয়তো এটা শুরু করলাম, পরের প্রজন্ম হয়তো এর ফল ভোগ করবে।“

যারা আমার প্রতি বিরাগ পোষণ করেন তাদের জন্যও আমার শুভেচ্ছা। ভাল থাকুন সবাই।

ধন্যবাদ নোটিশবোর্ডকে।

-আলী মাহমেদ।
১৭০. ০৮ ই মে, ২০১০ বিকাল ৪:১৪
লুৎফুরমুকুল বলেছেন: সালাম। আমি এই ব্লগের কিছু জনপ্রিয় মডারেটরদের লিংক চাই। দয়াকরে আমাকে দিলে উপকৃত হতাম। আমি অপেক্ষায় থাকলাম...
১৭১. ২৩ শে জুন, ২০১০ দুপুর ১:২৫
ভায়োলিক্স বলেছেন: শুভ ভাইকে অভিনন্দন।
১৭২. ২৩ শে জুলাই, ২০১০ সকাল ৯:২৫
রঙধনু বলেছেন: বহুত দিন পর ......... আলী মাহমেদ ভাইকে ভালোবাসা জানাচ্ছি।

 

মোট সময় লেগেছে ১.১৩৫১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নোটিশবোর্ড
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ