নোটিশবোর্ড

জয় হোক বাংলা ভাষার, জয় হোক বাংলা ব্লগের: আলী মাহমেদ

২৪ শে জুন, ২০১০ সকাল ১১:৩৩

শেয়ারঃ
0 3 0





ডয়চে ভেলের সেরা বাংলা ব্লগ পুরস্কার জিতেছেন আলী মাহমেদ শুভ । এটা কোন নতুন খবর নয়, কিন্তু সেই পুরস্কারটি মঙ্গলবার তিনি গ্রহণ করেন গ্লোবাল মিডিয়া ফোরাম থেকে।

জার্মানির বন শহরে অনুষ্ঠিত গ্লোবাল মিডিয়া ফোরামে তাঁর সঙ্গী ছিলেন বিশ্বের বেশ কয়েকটি দেশের শতাধিক ব্লগার।

পুরস্কার নিতে আলী মাহমেদ মঞ্চে ওঠেন কালো ফতুয়া পরে, ফতুয়ার বুকে বাংলা অক্ষর৷ সমগ্র বাংলাভাষী ব্লগারদের এই প্রতিনিধি মঞ্চে সগর্বে বলেন, জয় হোক বাংলা ভাষার, জয় হোক বাংলা ব্লগের, জয় হোক বাঙালির।

এসময় আবেগ আপ্লুত শুভ, ধন্যবাদ জানান এই ব্লগ প্রতিযোগিতার আয়োজকদের৷ সেইসঙ্গে জানান, তার লেখনী কোন বাধা মানতে রাজি নয়। রাজি নয় নির্দিষ্ট কিছু বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকতে।

ডয়চে ভেলের সেরা ব্লগ প্রতিযোগিতায় এবারই প্রথম বাংলা ভাষা যোগ করা হয়। এই প্রতিযোগিতায় আলাদা আলাদাভাবে জুরি এবং ব্লগারদের ভোটে বিজয়ী হন আলী মাহমেদ শুভ।

২২ জুন গ্লোবাল মিডিয়া ফোরামে এক বিশেষ অনুষ্ঠানে শুভসহ আরো ১১টি ভাষার এবং কয়েকটি ক্যাটেগরির বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এসময় আরো অনেকের সঙ্গে উপস্থিত ছিলেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ মান্নান, প্রতিযোগিতার বাংলা অংশের জুরি সৈয়দা গুলশান ফেরদৌস জানা এবং ডয়চে ভেলে বাংলা বিভাগের প্রধান আব্দুল্লাহ আল-ফারূক।

শুভ’র পুরস্কার গ্রহণ নিয়ে বিশেষ রেডিও অনুষ্ঠানের লিংক এখানে

ব্লগ মডারেশন নিয়ে সরাসরি আলোচনায় শুভ ও জানা

ব্লগ বিজ্ঞপ্তি

 

সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১০ রাত ১১:০২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৪ শে জুন, ২০১০ সকাল ১১:৪৯
আজাদ আল্-আমীন বলেছেন: জয় হোক বাংলা ভাষার, জয় হোক বাংলা ব্লগের
২. ২৪ শে জুন, ২০১০ সকাল ১১:৫০
লালসালু বলেছেন: অভিনন্দন আলী মাহমেদ। এ ব্যাপারে আরিল ভাইয়ার অনেক অবদান আছে। আরিল ভাইয়াকেও ধন্যবাদ।
৪. ২৪ শে জুন, ২০১০ সকাল ১১:৫৫
ধানসিঁড়ি বলেছেন: শুভকে প্রাণঢাল অভিনন্দন।
৬. ২৪ শে জুন, ২০১০ দুপুর ১২:০০
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: জয় হোক বাংলা ভাষার, জয় হোক বাংলা ব্লগের.....:)
৭. ২৪ শে জুন, ২০১০ দুপুর ১২:০৩
তেলাপোকা বলেছেন:
অভিনন্দন এবং শুভ কামনা শুভ ভাই :) । আপনি অনেকেরই কাছে অনুসরনীয়। অসংখ্য ধন্যবাদ এমন একটা মুহূর্ত আমাদের উপহার দেয়ার জন্য।
৮. ২৪ শে জুন, ২০১০ দুপুর ১২:০৪
আসকওয়ানমি বলেছেন: জয় হোক বাংলা ভাষার, জয় হোক বাঙালির, জয় হোক বাংলা ব্লগের ,.......................................এবং জয় হোক বাংলাদেশের।
৯. ২৪ শে জুন, ২০১০ দুপুর ১২:০৫
সাজ্জাদ এইচ ভূঁইয়া বলেছেন: আমি গত ২৩ তারিখে একই শিরোনামে একই বিষয়ে একটা পোষ্ট দিয়েছিলাম। জয় হোক বাংলা ভাষার, জয় হোক বাংলা ব্লগের: আলী মাহমেদ


আলী মাহমেদকে অভিনন্দন।
১০. ২৪ শে জুন, ২০১০ দুপুর ১২:০৬
নুর মোহাম বলেছেন: শুভ কামনা রইল আলী মাহমেদ শুভর প্রতি
১২. ২৪ শে জুন, ২০১০ দুপুর ১২:১২
মুকুট বলেছেন: অভিনন্দন রইলো আলী মাহমেদকে।
১৫. ২৪ শে জুন, ২০১০ দুপুর ১২:৩৭
এস এম শাখওয়াত আহমেদ বলেছেন: জয় হোক বাংলা ভাষার, জয় হোক বাংলা ব্লগের .....................
অভিনন্দন ............
১৬. ২৪ শে জুন, ২০১০ দুপুর ১২:৩৭
চাঁপাবাজ বলেছেন: এইরাম একটা মেডেল আমিও একদিন আনুম...
B-) B-) B-) B-) B-)
১৭. ২৪ শে জুন, ২০১০ দুপুর ১২:৩৮
আমি আমার বলেছেন: বাংলা ভাষা জীন্দাবাদ, জয় হউক বাংলা ব্লগের.

অভিনন্দন !!!! আলী মাহমেদ ও অভিনন্দন সামু ব্লগেরসকলকে।
১৮. ২৪ শে জুন, ২০১০ দুপুর ১২:৪১
আশাবাদী মানুষ বলেছেন: অভিনন্দন এবং শুভেচ্ছা ।
১৯. ২৪ শে জুন, ২০১০ দুপুর ১২:৪৭
গরম কফি বলেছেন:
অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা ।
২১. ২৪ শে জুন, ২০১০ দুপুর ১২:৫০
তুসিন আহমেদ বলেছেন: এতদিন জানতাম ব্লগ করতে হলে ইংরেজীতে করতে হবে।........তা হলে সারা বিশ্ব জানতে পারবে । কিন্তু আজ আবার প্রমান হল আমাদের বাংলা ভাষা মোটে ত্ত হেলাফেলার বস্তু না। জয় বাংলা.......................
২৩. ২৪ শে জুন, ২০১০ দুপুর ১:০৪
নীল বেদনা বলেছেন:

আলী মাহমেদ ভাল থাকুন।

বাংলা ভাষা আরো জীবন্ত হোক, মায়ের ভাষায় সহজলভ্য হোক জ্ঞান বিজ্ঞান আর পর্যাপ্ত তথ্য।

২১শের চেতনা ছড়িয়ে পড়ুক সবার মাঝে।
২৫. ২৪ শে জুন, ২০১০ দুপুর ১:২৩
সৈয়দ ইবনে রহমত বলেছেন: অভিনন্দন। জয় হোক বাংলা ব্লগিং এর।
২৬. ২৪ শে জুন, ২০১০ দুপুর ১:৩০
বোকা মেয়ে বলেছেন: আলী আহমেদকে অভিনন্দন।
সামুকে বলছি: নোটিশ বোর্ড যাতে ১টির বেশি না থাকে সেদিকে খেয়াল রাখুন। ২৪ঘন্টার বেশি কোন নোটিশবোর্ড রাখার দরকার কি?
২৮. ২৪ শে জুন, ২০১০ দুপুর ১:৪১
আরাফাত রহমান বলেছেন: এক কেজি কেমিকেল মুক্ত অভিনন্দন।
৩০. ২৪ শে জুন, ২০১০ দুপুর ২:১৫
পরান বলেছেন: জয় হোক বাংলা ভাষার, জয় হোক বাংলা ব্লগের
৩১. ২৪ শে জুন, ২০১০ দুপুর ২:২০
অক্টোপাশ বলেছেন: জয় হোক বাংলা ভাষার, জয় হোক বাংলা ব্লগের .....................
অভিনন্দন ............
৩২. ২৪ শে জুন, ২০১০ দুপুর ২:২৭
হুনার মন্দ বলেছেন: সব ঠিক আছে। শুভ্রকে অভিনন্দন...কিন্তু যাদের সহযোগিতায় বাংলা ব্লগ আজ এই পর্যায়ে...সবার কাছে....সেই "অভ্র'র বিষয়ে সামু'র নিরবতা সুবিধাবাদী অবস্থানকে নির্দেশ করে। বিষয়টা পুরনো...যেমনি পুরনো সামু'র সন্দেহজনক ও সুবিধাবাদী অবস্থান।

আমার ধারণা....সামু "ভাষা হোক উন্মুক্ত" এই স্লোগান ধারণ করে না... ফলে হয়ত দেখা যাবে...অভ্র' যদি জিতে যায়...তাহলে অভ্রকে অভিনন্দন জানিয়ে একটা স্টিকি পোষ্ট...সাথে কেন সামু'তে অভ্র বিষয়ক কোন পোষ্ট স্টিকি নয়...কিংবা এ বিষয়ে সামু'র নিরবতার কারণ ব্যাখ্যা....অতীব সুবিধাবাদী অবস্থান...যা নিন্দনীয়।
৩৩. ২৪ শে জুন, ২০১০ দুপুর ২:৩৫
সুফিয়া বলেছেন: শুভর হাত ধরে বাংলা ভাষা
পৌঁছে যাক দেশ-দেশান্তরে
সাতে নিয়ে আমাদের স্বপ্ন-আশা।

অভিনন্দন শুভর জন্য।
৩৫. ২৪ শে জুন, ২০১০ দুপুর ২:৪৭
পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: জয় হোক বাংলা ভাষার, জয় হোক বাংলা ব্লগের.....:)
৩৬. ২৪ শে জুন, ২০১০ বিকাল ৩:০৬
কথা সত্য বলেছেন: ভাল লাগল জেনে, শুভেচ্ছা জনাব আলী....
৩৭. ২৪ শে জুন, ২০১০ বিকাল ৩:১৫
সোহান বাশার বলেছেন: অভিনন্দন। জয় হোক বাংলা ব্লগিং এর।
৩৯. ২৪ শে জুন, ২০১০ বিকাল ৩:২৭
কণা বলেছেন: অভিনন্দন আলী মাহমেদ শুভ..
৪০. ২৪ শে জুন, ২০১০ বিকাল ৩:৩৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: আগামীর আলী মাহমেদ শুভর অপেক্ষায়.. সেই পর্যন্ত অভিনন্দন;)


৪১. ২৪ শে জুন, ২০১০ বিকাল ৩:৫১
খেলাধুলা বলেছেন: আমি শুভ ভাইয়ের লেখার ভক্ত। দুঃখের ব্যাপার যে শুভ ভাই এখন আর সামুতে লিখেন না।
৪৩. ২৪ শে জুন, ২০১০ বিকাল ৪:১০
মোসতাকিম রাহী বলেছেন:
অভিনন্দন ব্লগারশ্রেষ্ঠ!

আলী মাহমেদের ব্লগ একটি অসাধারণ আয়না, যেখানে শুধু তাঁর নিজের মুখ নয়, প্রতিফলিত হয় সমাজ, সমাজ ব্যক্তিত্ব, মিডিয়া'র ত্রুটি-বিচ্যুতি।
এই নির্মোহ-নিরপেক্ষ মানুষটির যুদ্ধ চলুক, অসত্য-অসুন্দর-অশুভের বিরুদ্ধে। বাংলা ব্লগিঙের ইতিহাসে তাঁর নাম লেখা থাকবে উজ্জ্বল অক্ষরে!

অনেক অনেক অনেক শুভ কামনা প্রিয় শুভ ভাই!

জয় বাংলা, বাংলার জয়
নতুন সূর্য উঠার এইতো সময়!

বাংলা ভাষার, বাংলা ব্লগিঙের জয় হোক!
৪৪. ২৪ শে জুন, ২০১০ বিকাল ৪:১৯
গুনাহগার বলেছেন:
জানঢালা, প্রানঢালা, মনঢালা অভিনন্দন।

৪৫. ২৪ শে জুন, ২০১০ বিকাল ৪:২৬
হিমাংশু বলেছেন:
অভিনন্দন!
অভিনন্দন!!
অভিনন্দন!!!
৪৬. ২৪ শে জুন, ২০১০ বিকাল ৪:৪৫
ফিরোজ-২ বলেছেন: জয় হোক বাংলা ভাষার, জয় হোক বাংলা ব্লগের .....................
অভিনন্দন ............
৪৭. ২৪ শে জুন, ২০১০ বিকাল ৪:৫৭
নষ্ট ছেলে বলেছেন: অভিনন্দন আলী মাহমেদ শুভকে।
৪৮. ২৪ শে জুন, ২০১০ বিকাল ৫:৪৩
ভাইটামিন বদি বলেছেন: প্রানঢালা অভিনন্দন গ্রহন করুন।।।।
৪৯. ২৪ শে জুন, ২০১০ বিকাল ৫:৪৮
সুখসাগর বলেছেন: অভিনন্দনসহ শুভ কামনা রইল আলী মাহমেদ শুভর প্রতি
৫০. ২৪ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:৪৯
মুসা বলেছেন: অভিনন্দন আলী আহমেদ
৫৪. ২৪ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:৪২
সমীর কুমার ঘোষ বলেছেন: আলী আহমেদ ভাই ,
অভিনন্দন আপনাকে। আপনি বাংলা ভাষার মান বিশ্বের দরবারে আরও সমৃদ্ধ করলেন। আপনাকে জাতীয় ভাবে সম্মান জানানো উচিৎ বলে মনে করি। চালিয়ে যান আপনার ব্লগ লেখা....
আপনি দীর্ঘজীবি হউন।
আবারো আপনাকে ধন্যবাদ জানাই।
৫৬. ২৪ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:৫৬
লাল দরজা বলেছেন: জয় হোক। অভিনন্দন! :)
৬২. ২৪ শে জুন, ২০১০ রাত ৮:৫৭
কাঠের খাঁচা বলেছেন: জয় হোক বাংলা ভাষার, জয় হোক বাংলা ব্লগের
৬৩. ২৪ শে জুন, ২০১০ রাত ৯:০০
রবিনহুড বলেছেন: অভিনন্দন বিজয়ীকে।

তবে এটা তো পত্রিকার একটা নিউজ হিসাবে আসার কথা। সেটা ষ্টিকি করার কি আছে?
একটা গৌরবের পুরষ্কার পাবার সাথের বিষয়টা, ষ্টিকি করার সম্পর্কটা কি ঠিক হলো?
এই রকম অনেক গৌরবের কথা তো পত্রিকাতে আসচে, সেগুলাও কি ষ্টিকি হবে?
৬৪. ২৪ শে জুন, ২০১০ রাত ৯:০২
লুৎফুরমুকুল বলেছেন: জয় হোক আলীর.................বাংলা মার সন্তান।
৬৬. ২৪ শে জুন, ২০১০ রাত ৯:৫৯
সরল মানুষ বলেছেন:
অভিনন্দন !
জয় হোক বাংলা ভাষার, জয় হোক বাংলা ব্লগের. :)
৬৭. ২৪ শে জুন, ২০১০ রাত ১০:০৪
শাওন বলেছেন: অভিনন্দন শুভ ভাইকে
৬৮. ২৪ শে জুন, ২০১০ রাত ১০:২১
দুরন্ত ইসলাম বলেছেন: অভিনন্দন! বাংলা ভাষার জয়-যাত্রা অব্যাহত থাকুক চিরকাল।
৬৯. ২৪ শে জুন, ২০১০ রাত ১০:২১
ধ্রুবমেঘ বলেছেন: অনেক অনেক অভিনন্দন শুভ ভাইকে।
৭১. ২৪ শে জুন, ২০১০ রাত ১১:১০
সা-কি-ব বলেছেন: জয় হোক বাংলা ভাষার।।
৭৩. ২৫ শে জুন, ২০১০ রাত ১২:০৯
মহলদার বলেছেন: অভিনন্দন ও শুভ কামনা।
৭৪. ২৫ শে জুন, ২০১০ রাত ১২:১৭
কালপুরুষ বলেছেন: অভিনন্দন শুভ'দা। অনেক অনেক শুভেচ্ছা।
৭৫. ২৫ শে জুন, ২০১০ রাত ১২:৩৯
~স্বপ্নজয়~ বলেছেন: আবারও অভিনন্দন আলী মাহমেদ শুভ :)

জয় হোক বাংলা ভাষার, জয় হোক বাংলা ব্লগের ...
৭৭. ২৫ শে জুন, ২০১০ রাত ১২:৫৯
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অভিনন্দন..........
শুভেচ্ছা রইলো।
৭৯. ২৫ শে জুন, ২০১০ রাত ১:২৮
~অন্ধ~ বলেছেন: জয় হউক বাকশালী মডারেশনের

জয় হউক ফোন কিংবা মেইল করে অন্যকে ব্যান করা দালালদের

জয় হউক যারা সচ্চতার কথা বলে ফোনে মেইলে ব্যান তুলে নেয় ব্যান করে

জয় হউক জয় হউক জয় হউক
৮১. ২৫ শে জুন, ২০১০ রাত ৩:০৩
~অন্ধ~ বলেছেন: বিডি দা ,আপনার কি ব্যান হওনের অনেক শখ নাকি?X((X((X((X((
৮২. ২৫ শে জুন, ২০১০ রাত ৩:০৬
বিডি আইডল বলেছেন: কয়েকজনের মেইল পাইলাম....গত কয়দিনে নাকি আওয়ামী লীগ নিয়া লেখার কারণে ৩০ জনের মত ব্যান/ওয়াচ করা হইছৈ
৮৩. ২৫ শে জুন, ২০১০ রাত ৩:০৭
রোবোট বলেছেন: শুভকে অভিনন্দন।
সামুর প্রাক্তন ব্লগার শুভর সাথে জানা মডারেশন নিয়ে কথোপকথন করলেন, বর্তমান ব্লগারদের সাথে করবেন না?
৮৫. ২৫ শে জুন, ২০১০ সকাল ৭:৩৫
তৃষ্ণার্ত পথিক বলেছেন:
বিডি আইডল বলেছেন: কয়েকজনের মেইল পাইলাম....গত কয়দিনে নাকি আওয়ামী লীগ নিয়া লেখার কারণে ৩০ জনের মত ব্যান/ওয়াচ করা হইছৈ


বিডি এই সংখ্যাটা প্রায় ৪০ এর উপরে।
৮৬. ২৫ শে জুন, ২০১০ সকাল ৭:৩৫
তৃষ্ণার্ত পথিক বলেছেন:
বিডি আইডল বলেছেন: জয় হোক কমেন্ট ৭৯ এর
৮৭. ২৫ শে জুন, ২০১০ সকাল ৭:৫৯
আব্দুল্লাহ মাহমুদ নজীব বলেছেন:
অভিনন্দন বাংলার গৌরব শুভ ভাইয়াকে...
৯০. ২৫ শে জুন, ২০১০ সকাল ১১:৫০
শেখ জলিল বলেছেন: অভিনন্দন । অভিনন্দন । অভিনন্দন....
৯১. ২৫ শে জুন, ২০১০ দুপুর ১২:২১
আহমদ আবদুল হালিম বলেছেন: অভিনন্দন । অভিনন্দন । অভিনন্দন....
৯২. ২৫ শে জুন, ২০১০ দুপুর ১:১৭
ক্যাটস-আই বলেছেন: অভিনন্দন । অভিনন্দন । অভিনন্দন....
৯৩. ২৫ শে জুন, ২০১০ দুপুর ১:৫৮
shamim ahmed বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।
৯৫. ২৫ শে জুন, ২০১০ বিকাল ৪:০৯
আকাশ মামুন বলেছেন: মারহাবা অভিনন্দন...............
৯৬. ২৫ শে জুন, ২০১০ বিকাল ৫:২৮
লেবফিউম বলেছেন: অভিনন্দন । :(( :(( :((
উনি না থাকলে প্রাইজ টা সিউর আমি পাইতাম । :| :(( :( X(
৯৭. ২৫ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:২৯
বিপরীত স্রোত বলেছেন:

এই মন্তব্যটি মুছে ফেলা হয়েছে, মন্তব্য করার সময় ব্লগ ব্যবহারের শর্তাবলীর দিকে খেয়াল রাখুন । শর্তাবলী

৯৯. ২৫ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:৪৩
বিদ্যালয় বলেছেন:

এই মন্তব্যটি মুছে ফেলা হয়েছে, মন্তব্য করার সময় ব্লগ ব্যবহারের শর্তাবলীর দিকে খেয়াল রাখুন । শর্তাবলী

১০১. ২৫ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:০১
বিডি আইডল বলেছেন: কমেন্ট ৯৭ এবং ৯৯ রিপোটের্ড
১০৩. ২৫ শে জুন, ২০১০ রাত ৮:৪৩
স্পেলবাইন্ডার বলেছেন: প্রিয় নোটিশবোর্ড,

নিচের মন্তব্যটি খেয়াল করুন-



একজন জনপ্রিয় ধর্ম প্রচারক নিয়ে কি কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে।

এই মন্তব্যটি যদি আমার মত আমব্লগার করত কিংবা হিন্দু ধর্মের কোন দেবদেবী নিয়ে এই মন্তব্যটি করা হত তাহলে ঐ ব্লগার নিশ্চিত শাস্তি পেত।

কিন্তু যিনি করেছেন তিনি আবার মুক্তমনা, প্রগতিশীল গ্রুপের সদস্য।

তাই তার জন্য সাতখুন মাফ!

সামুর জয় হোক।
১০৪. ২৫ শে জুন, ২০১০ রাত ৯:১৭
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
প্রিয় শুভ ভাই,

শুভেচ্ছা নিন ।


আন্তরিক অ ভি ন ন্দ ন ।

এই গর্ব আমাদের । বাংলাভাষাভাষী ব্লগারদের ।
১০৫. ২৫ শে জুন, ২০১০ রাত ৯:২২
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
ব্লগ মডারেশন নিয়ে যে আলাপ, তা লিখে জানা নিক থেকে আলাদা একটি পোস্ট আসতে পারে। ব্লগার জানা'র সেই পোস্ট নিশ্চয়ই ব্লগারেরা পছন্দ করবেন ।

ব্লগার জানা'পু যদি মনে করেন, সেটা সম্ভব না, খুবই আন্তরিক একটা অনুরোধ থাকবে, ব্লগ মডারেশন এর বিষয়ে আলী মাহমেদ শুভ ভাই এর কথাগুলো অন্তত আপনারা বিস্মৃত হবেন না ।

সেক্ষেত্রে আর কি হবে জানিনা, তবে , একটা কাজ হবে, ব্লগপ্রেমী অনেক দুর্দান্ত ব্লগার আমাদেরকে হারাতে হবেনা ।
১০৬. ২৫ শে জুন, ২০১০ রাত ১০:১০
দীপান্বিতা বলেছেন: অভিনন্দন আলী মাহমেদ শুভ ...
১০৭. ২৬ শে জুন, ২০১০ সকাল ৯:০৫
শয়তান বলেছেন: আলী মাহমেদ কে শুভেচ্ছাসহ অভিনন্দন
১০৮. ২৬ শে জুন, ২০১০ সকাল ১০:০৩
ঝড়ো হাওয়া বলেছেন: শুভ ভাই কে অভিনন্দন জানাতে অনেক দেরী হয়ে গেলো। এজন্য ক্ষমা প্রার্থী। আসলে এখন আর আগের মত ব্লগে আসতে পারি না।

১০৯. ২৬ শে জুন, ২০১০ সকাল ১০:২৫
অলস ছেলে বলেছেন: =p~ =p~ =p~ =p~

প্রহসন। আলী মাহমেদ একজন ভদ্র ব্লগার, প্রকৃত ব্লগার। তাই তেলাপোকাদের মাঝে টিকতে পারেন নি, ভদ্রভাবে একটু থুথু ছিটিয়ে চলে গেছেন।
এখন বিষয়টা উপমা দিয়ে বুঝায়ে বলতে গেলে পরিশ্রমী যৌনকর্মী (এনজিও ভাষায়) এবং দ্য বিগ শোর কৌতুক টা বলতে হয়। যেইটা বললে আমার পদোন্নতি ঘটার বিকট সম্ভাবনা, না বললেও সম্ভাবনা কম না। অথচ একদল এরচে খারাপ কথা বললেও কিচ্ছুটি হবে না।

আলী মাহমেদরা এখানে থাকেন না , এমনকি মাঝে মাঝে এসে মন্তব্য করে যান জ্বিনের বাদশা, উনাদের মতো মানুষরা্ও থাকতে পারেরনা। থাকি আমরা তেলাপোকারা, আর প্রাণপন আনন্দে অভিনন্দন জানাতে থাকি। এমন প্রহসন কোথা্ও খুঁজে পা্ওয়া দুর্লভ। মাইরি বলছি, সামু ছাড়তে পারি না এসব দেখা যায় বলেই।
১১০. ২৬ শে জুন, ২০১০ সকাল ১০:৫৫
আমিনুল ইসলাম মামুন বলেছেন: অভিনন্দন, অনেক অভিনন্দন।
১১২. ২৬ শে জুন, ২০১০ দুপুর ১:৫৭
আন্ধার রাত বলেছেন:
অভিনন্দন।

বাংলা ভাষা হোক বিশ্বের মাতৃভাষা।
১১৩. ২৬ শে জুন, ২০১০ দুপুর ২:০৫
মনিরুল. হক. ফিরোজ বলেছেন: অ..................নে...............ক.....
অ..................নে...............ক.....
অভিন্দন
১১৬. ২৬ শে জুন, ২০১০ বিকাল ৪:০২
এসএনিট বলেছেন: অভিনন্দন আর অনেক অনেক শুভেচ্ছা।
১১৮. ২৬ শে জুন, ২০১০ বিকাল ৫:১৫
সজল শর্মা বলেছেন: জয় হোক বাংলা ভাষার, জয় হোক বাংলা ব্লগের
১১৯. ২৬ শে জুন, ২০১০ বিকাল ৫:৪৯
শাফি উদ্দীন বলেছেন: অনেক অনেক অভিনন্দন।
১২০. ২৬ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:১৯
তারা ১২৩ বলেছেন:
আলী মাহমেদ ভাল থাকুন।

বাংলা ভাষা আরো জীবন্ত হোক, মায়ের ভাষায় সহজলভ্য হোক জ্ঞান বিজ্ঞান আর পর্যাপ্ত তথ্য।

২১শের চেতনা ছড়িয়ে পড়ুক সবার মাঝে।
১২২. ২৬ শে জুন, ২০১০ রাত ১০:০৪
লেখাজোকা শামীম বলেছেন: আগেই তাকে অভিনন্দন জানিয়েছিলাম। এবার তার সুন্দর ভবিষ্যৎ কামনা করি।
১২৩. ২৬ শে জুন, ২০১০ রাত ১০:০৫
শুভ বলেছেন: ইউনেসকোর তথ্য অনুযায়ী, বিশ্বের ছয় হাজার ভাষার মধ্যে প্রায় আড়াই হাজার ভাষা হারিয়ে যাচ্ছে।

লাটভিয়ায় ‘লিভোনিয়ান’ ভাষায় কথা বলেন এমন একজনই মাত্র জীবিত ছিলেন, তিনি মারা গেলে সেই ভাষারও মৃত্যু হবে। এটা ২০০৯ সালের কথা, এরিমধ্যে তিনি মারা গেছেন কিনা আমি জানি না।
আলাস্কার ‘আইয়াক’ ভাষা জানা শেষ ব্যক্তিটি মারা যান ২০০৮ সালে। তাঁর সঙ্গেই মৃত্যু হয় ‘আইয়াক’ ভাষার।

যে আড়াই হাজার ভাষা এই গ্রহ থেকে হারিয়ে যাচ্ছে তার মধ্যে আমাদের বাংলা ভাষাও থাকতে পারত কিন্তু আমাদের অপার সৌভাগ্য, আমাদের বাংলা ভাষা যে কেবল টিকেই আছে এমন না, আছে সদর্পে, সীমাহীন গৌরবে!

বাংলা নামের আমাদের মায়ের ভাষা- এটা তো আর আমরা এমনি এমনি পাইনি, কেউ আমাদেরকে এটা মুফতে-দানে দেয়নি। এর জন্য আমরা কেবল দিনের-পর-দিন, মাসের-পর-মাস, বছরের-পর-বছর ধরেই লড়াই করিনি; লড়াই করেছি যুগের-পর-যুগ ধরে!
এই দেশের অসংখ্য সেরা সন্তান তাঁদের রক্ত অকাতরে বিলিয়ে গেছেন আমাদের ভাষার জন্য। আমাদের লেখার কালির সঙ্গে মিশে আছে তাঁদের স্বর্গীয় রক্ত।
জান্তব স্বপ্ন নামের সেই মানুষগুলোর অনেকেই আজ নেই কিন্তু তাঁদের মায়াভরা সুশীতল ছায়া ছড়িয়ে আছে আমাদের মাথার উপর।

তাঁদের ছায়ার পাশে যখন আমার মত অভাজন দাঁড়াই তখন নিজেকে কী ক্ষুদ্র, লজ্জিতই না মনে হয়। নতচোখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে না থেকে তখন কোন উপায় থাকে না- তাঁদের চোখে চোখ রাখি কেমন করে?

আমরা যারা ওয়েবসাইটে লেখালেখি করি তাঁদের প্রতি প্রিন্ট মিডিয়ায় কী তাচ্ছিল্য! যেন এরা একেকজন চলমান জ্ঞানের ভান্ডার হয়ে বসে আছেন। এঁরা হাঁটেন পা ফাঁক করে, বড়ো সাবধানে- জ্ঞান গড়িয়ে পড়বে এই ভয়ে।
আজ এটা আমাদের সবার বিজয়, ওয়েবসাইটে আমাদের লেখালেখির সুবাদে আন্তর্জাতিক একটা পরিমন্ডলে এই প্রথমবারের মতো বাংলা ভাষা দাঁড়িয়েছে দানবীয় শক্তি নিয়ে।
এই বিজয় মিছিলে আমার সহযোদ্ধাদের সঙ্গে আমিও একজন, তাঁদের পাশে থাকতে পারার এই ভাললাগা আমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না, কক্ষণও না।

আমি হয়তো ভাল করে আমার দায়িত্ব পালন করতে পারিনি কিন্তু আমার আন্তরিক বিশ্বাস, অন্য একজন অসাধারণ-চমৎকার করে পারবেন।
আমি স্বপ্ন দেখি, আমি হয়তো থাকব না কিন্তু আমার স্বপ্ন থেকে যাবে। আমার গলিত শব থেকে জন্ম নেবে সত্যিকারের একজন দুর্ধর্ষ যোদ্ধা। যে যোদ্ধা বাংলা ভাষা নামের তরবারী দিয়ে সমস্ত অন্ধকার ফালাফালা করবেন, কাঁপিয়ে দেবেন এই গ্রহটাকে।

আমি সেই মানুষটার জন্য অপেক্ষায় আছি...।

ভাল থাকুন সবাই। বাংলা ভাষার জন্য, অভাগা এই দেশমার জন্য অহেতুক একগাদা ভালোবাসা-আবেগ-মমতা নিয়ে...।
সবাইকে অশেষ ধন্যবাদ।
১২৪. ২৬ শে জুন, ২০১০ রাত ১০:১৭
এমদাদ খাঁন বলেছেন: শুভ ভাইজানকে আন্তিরক অভিনন্দন এই বিজয়ের পথ উম্মোচন করার জন্য।
১২৫. ২৬ শে জুন, ২০১০ রাত ১০:১৮
শুভ বলেছেন: ওহ দুঃখিত।
নতুন অনেকে হয়তো কেবল 'শুভ' নামটি দেখে খানিকটা বিভ্রান্ত হবেন। আলী মাহমেদ আইডিটা এখন খুঁজে পাচ্ছি না বিধায় শুভ নামেই মন্তব্যটা করতে হলো।

-আলী মাহমেদ

 

মোট সময় লেগেছে ১.২৮৬৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নোটিশবোর্ড
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ