পোস্ট আর্কাইভ
- মে,২০১৩(২)
- এপ্রিল,২০১৩(১)
- ডিসেম্বর,২০১২(৩)
- সেপ্টেম্বর,২০১২(১)
- জুলাই,২০১২(১)
- জুন,২০১২(১)
- মে,২০১২(৬)
- মার্চ,২০১২(১)
- ফেব্রুয়ারী,২০১২(৪)
- জানুয়ারী,২০১২(৩)
- ডিসেম্বর,২০১১(৩)
- সেপ্টেম্বর,২০১১(১)
- আগস্ট,২০১১(১)
- মার্চ,২০১১(৩)
- ফেব্রুয়ারী,২০১১(৪)
- জানুয়ারী,২০১১(২)
- ডিসেম্বর,২০১০(২)
- নভেম্বর,২০১০(১)
- অক্টোবর,২০১০(২)
- সেপ্টেম্বর,২০১০(১)
- জুলাই,২০১০(১)
- জুন,২০১০(৬)
- মে,২০১০(৪)
- এপ্রিল,২০১০(১)
- মার্চ,২০১০(১)
- ডিসেম্বর,২০০৯(২)
- অক্টোবর,২০০৯(২)
- জুন,২০০৯(৩)
- মে,২০০৯(২)
- ফেব্রুয়ারী,২০০৯(৩)
- জানুয়ারী,২০০৯(৩)
- ডিসেম্বর,২০০৮(৪)
- অক্টোবর,২০০৮(২)
- সেপ্টেম্বর,২০০৮(৫)
- আগস্ট,২০০৮(৫)
- জুলাই,২০০৮(১)
- জুন,২০০৮(৩)
- মে,২০০৮(১)
- এপ্রিল,২০০৮(১)
- মার্চ,২০০৮(৪)
- ফেব্রুয়ারী,২০০৮(৩)
- জানুয়ারী,২০০৮(১)
- ডিসেম্বর,২০০৭(৬)
- নভেম্বর,২০০৭(৭)
- অক্টোবর,২০০৭(৫)
- আগস্ট,২০০৭(২)
- জুলাই,২০০৭(৪)
- জুন,২০০৭(৪)
- মে,২০০৭(১৬)
- এপ্রিল,২০০৭(২১)
- মার্চ,২০০৭(২)
- ফেব্রুয়ারী,২০০৭(৪)
- জানুয়ারী,২০০৭(৪)
- ডিসেম্বর,২০০৬(৪)
- নভেম্বর,২০০৬(৩)
- অক্টোবর,২০০৬(২)
- সেপ্টেম্বর,২০০৬(২)
- আগস্ট,২০০৬(৬)
- জুলাই,২০০৬(২)
- জুন,২০০৬(৪)
- মে,২০০৬(৭)
- এপ্রিল,২০০৬(৩)
- মার্চ,২০০৬(৮)
- ফেব্রুয়ারী,২০০৬(১৩)
- জানুয়ারী,২০০৬(১৫)
আমার প্রিয় পোস্ট
- একজন ক্রাচের কর্নেল, রাষ্ট্রকর্তৃক সংঘটিত অপরাধ আর মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুলৎসের হলফনামা: জাতিগত লজ্জার আরও একটি অধ্যায়,সংশোধন হউক এখনই! - মাসুদুল হক
- "বাঁধ ভাঙার আওয়াজ" নতুন ফন্টটি ডাউনলোড করার পদ্ধতি। - নোটিশবোর্ড
- বাঁধ ভাঙার আওয়াজ, এর নীতিমালা... - নোটিশবোর্ড
- বাঁধ ভাঙার আওয়াজ এর ভবিষ্যৎ নীতিমালা... - নোটিশবোর্ড
ULAB কর্তৃপক্ষের কাছ থেকে আসা আরেকটি বিবৃতি
১৪ ই মে, ২০১২ বিকাল ৪:৫৩ |
মে ১৪, ২০১২
গত ১০ মে ULAB এর অদূরে সংঘটিত অপ্রীতিকর ও দুঃখজনক ঘটনা সম্পর্কে ULAB এর বিবৃতিঃ
প্রিয় ব্লগার বন্ধুগণ,
আলোচ্য বিষয়ে ইউল্যাব কর্তৃপক্ষ ইতিমধ্যে গৃহীত পদক্ষেপগুলো সকলকে অবহিত করতে চায়ঃ
ক. ঘটনা অবহিত হওয়ার পর হতেই আমরা গত শুক্রবার সন্ধ্যা থেকে অভিযোগকারী ব্লগার এর সাথে সামহোয়্যার ইন ব্লগ কর্তৃপক্ষের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করি।
খ. সামহোয়্যার ইন এ্যাডমিনিস্ট্রেটর মিস জানা'র সহযোগিতায় গতকাল রবিবার, মে ১৩, রাত পৌনে নয়টায় ব্লগার 'সর্বনাশা'র সাথে সাক্ষাৎ এবং মত বিনিময় হয়।
গ. সমস্যা সমাধানে ইউল্যাব কর্তৃপক্ষ, সামহোয়্যার ইন ব্লগ কর্তৃপক্ষ ও ব্লগার 'সর্বনাশা' মধ্যে আলোচনায় অভিন্ন মত প্রকাশ পেয়েছে।
ঘ. এছাড়াও ইউল্যাব কর্তৃপক্ষ ঘটনাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে নিম্নোক্ত পদক্ষেপসমূহ গ্রহণ করেছেঃ
১. তদন্তটিকে সুষ্ঠু, স্বচ্ছ ও গতিশীল করার স্বার্থে ইউল্যাব সামহোয়্যার ইন কর্তৃপক্ষ এবং ব্লগারদের সহযোগিতা ও সম্পৃক্ততা চায়।
২. এলক্ষে ইউল্যাব কর্তৃপক্ষ, সামহোয়্যার ইন ব্লগ প্রধাণ মিস জানা ও অভিযোগকারী ব্লগার ভাইকে ব্লগারদের মধ্য থেকেও দু'জনকে তদন্ত কমিটিতে অন্তর্ভূক্তর জন্য সুপারিশের আমন্ত্রণ জানিয়েছে।
৩. এছাড়াও ইউল্যাব কর্তৃপক্ষ ক্যম্পাসে পোস্টারিং, ফেইসবুকে পোস্টিংসহ বিভিন্ন স্থানে নোটিশ দিয়ে ছাত্রসহ অন্যান্য সকলকে বিষয়টি সম্পর্কে তথ্য প্রদানের জন্য আহবান জানিয়েছে।
ইউল্যাব কারোর প্রতিপক্ষ নয়; সকল শুভ উদ্যোগকেই আমরা সর্বদা সমর্থন করি এবং আমরা আশা করি সম্মিলিত অংশগ্রহণে ঘটনার একটি সুষ্ঠু ও ফলপ্রসূ তদন্তের মাধ্যমে এ ঘটনার সুরাহা হবে।
মোঃ ফয়জুল ইসলাম
রেজিস্ট্রার
আগের বিবৃতিটি এখানে দেখুন
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
এস এম ফারুক হোসেন বলেছেন:
আপডেট দেয়ার জন্য ধন্যবাদ।
লুকার বলেছেন:
ব্লগার, ভিকটিম এবং সামু এডমিনের নিরাপত্তা কে দেবে? পলিটিকাল এবং লোকাল মাস্তানরা এসে পড়তে পারে। সেই দোকানদারদেরও মনে হয় এরমধ্যে বলে দেয়া হয়েছে কি বলতে হবে। এটা এত জটিল বিষয় না যে ব্যাপক আয়োজন করে তদন্ত কমিটি করতে হবে। তারপরও দেখার অপেক্ষায় রইলাম কোথাকার পানি কোথায় যায়!
আবু সালেহ বলেছেন:
আমরাও ইউএলএবি শুত্রু নই....কারন এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান.....আমরাও চাই যত দ্রুত সম্ভব দোষীদের খুজে বের করে শাস্তি প্রদান করা হোক...
তোমোদাচি বলেছেন:
ধন্যবাদ আপনাদের উদ্যোগের জন্য
এস এম নাদিম মাহমুদ বলেছেন:
েউষ্ম ধন্যবাদ..........।শুভকামনা থাকলো
সাব্বির শাহরিয়ার বলেছেন:
ইউল্যাব তার লেটেষ্ট নোটিশে সামু ও ব্লগারদের প্রতিনিধিকে অবিলম্বে তদন্ত কমিটিতে অন্তর্ভূক্তির কথা জানিয়েছে। অতএব এ তদন্তের দায়ভার এখন আর একা ইউল্যাবের উপর থাকছে না । আর শুধু ব্লগে গরম গরম অপ্রাসঙ্গিক কথা বলেও কোনো লাভ হবে না। এখন দরকার দ্রুত ও সুষ্ঠু তদন্ত। তার জন্যে চাই সামূ ও ব্লগারদের দুজন প্রতিনিধি নির্বাচন। এটা কিভাবে হবে? কে করবে?এটা করতেও যেন বেশি দেরী না হয়।
মুখচোরা বলেছেন:
সকালে আমি আপডেট দেয়ার জন্য ULAB কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলাম। আপনারা সকলের সাথে মিলে একমত হয়ে কুলাঙ্গারগুলিকে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন জেনে ভাল লাগলো।
অরন্য জীবন বলেছেন:
Appreciated. Now where is 2 representative from bloggers?
টুনা বলেছেন:
শুভ উদ্যোগ। সাফল্য কামনা করছি।
ল্যাটিচুড বলেছেন:
শুভ উদ্যোগ। সাফল্য কামনা করছি।
আ্যাগোরাফোবিয়া বলেছেন:
হুম
নুরুজ্জামান লাবু বলেছেন:
যদি সত্যিই ইউল্যাব কর্তৃপক্ষ আন্তরিকভাবে ওইসব কুলাঙ্গারদের খুঁজে বের করার চেষ্টা করে তাহলে তাদের চিহ্নিত করা কোনো বিষয়ই না। আর আমার ধারণা, ওইসব কুলাঙ্গাররা ইউল্যাবের ছাত্র না হওয়ার সম্বাবনাই বেশি। ওরা স্থানীয় বখাটে হতে পারে। যত তারাতারি চিহ্নিত হবে তত তারাতারি শাস্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।
পানকৌড়ি বলেছেন:
দেখে ভালো ইউল্যাবের এই পরিবর্তন,প্রথমদিন এই রেজিস্ট্রার কি পল্টিটাই না মারছিলো.....................ঠেলার নাম বাবাজী .....................
নীরব অগ্নি বলেছেন:
এভাবেই সবাই মীলে যখন অনাচার এর বিরুদ্ধে এগিয়ে আসি তখন খুব ভালো লাগে
rashedur rhman বলেছেন:
বাংলাদেশে অনেক তদন্তই তো হয়, কিন্তু শাস্তি পায় কজন। আমরা চাই নরপশুদের শাস্তি হোক।
রবিন মিলফোর্ড বলেছেন:
ভাল উদ্যোগ । দোষীরা শাস্তি পাক ।
ভাম_বেড়াল বলেছেন:
তদন্ত কমিটিতে সামুর তরফ থেকে যেন দেরি না করা হয়। যত জলদি সম্ভব দুজন বিশ্বস্ত ব্লগারকে সুপারিশ করা হউক। এমনিতেই কিছুটা দেরি হয়ে গেছে। এবার দ্রুততার সাথে তদন্ত এগোক।এবারই আসল কাজ শুরু। তদন্ত কমিটির গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোর আপডেট নিশ্চই ব্লগে পোস্ট করা হবে। সারা দেশ থেকে এঁদের সাপোর্ট দিতে হবে। আঞ্চলিক ব্লগাররা তথ্য দিয়ে, অভিজ্ঞতা দিয়ে তদন্ত কমিটিকে সাহায্য করুন।
উদ্যোগী হওয়ার জন্য ইউল্যাব কর্তৃপক্ষকে ধন্যবাদ।
সাইবার সোহেল বলেছেন:
সময়ই বলে দেবে আসলে কি হয়!!!! কারন যত গর্জে তত বর্ষে না......
কয়েস সামী বলেছেন:
সরকারী তদন্ত কমিটির মতো আবার না হয়ে যায় ইউ ল্যাব কমিটি!
কায়সার শামিল বলেছেন:
ব্লগার ভাইদের মাঝে অনেকেই নিরাপত্তা বিভাগের কর্মকর্তা আছেন।তারা নিজেরা যদি এই ব্যাপার টাতে এগিয়ে আসেন, ভাল হবে।
ব্লগ থেকে সম্ভব হলে এদেরকে অনুরোধ করা যেতে পারে তদন্ত কমিটিতে এপইন্ট হওয়ার ব্যাপারে।
কমিটি দ্রুত গঠন করা হোক। দোষীরা শাস্তি পাক।
রবিনহুড বলেছেন:
এটা আশাব্যঞ্জক যে, সাগর-রুনীর মত তদন্ত করার কাজ শুরু করতে যাচ্ছে ইউল্যাব।
প্রথম বিবৃতি সম্পর্কে ইউল্যাব আর মুখ খুলছেন না কেন?
প্রথম বিবৃতির সাথে আজকের বিবৃতির এত পার্থক্য কেন। তারা কি রাতারাতি তওবা করে ইমানদার হয়ে গেল?
রবিনহুড বলেছেন:
সবকিছু ম্যানেজের পর ইউল্যাব সকলের সহযোগিতা করতে আহবান জিনিয়েছে, পাশাপাশি তদন্ত কাজে সহযোগিতা, আন্তরিকতা, যৌথ তদন্ত করতেও রাজি হয়েছেন।
ব্যাপারটা দেখে ভালই লাগল।
শামসুদ্দিন বলেছেন:
এই আন্দলন যেন । তদন্ত কমিটিতেই শেষ না হয় ।
আমি তানভীর বলেছেন:
বেটার লেট দ্যান নেভার। ইভ টিজিং এবং যৌন হয়রানির বিরুদ্ধে এই ঘটনাটি একটি উদাহরণ হয়ে থাকবে। মন প্রাণ দিয়ে চাইছি যেন এর বিচার হয়।
ইলুসন বলেছেন:
এই বিবৃতিটা আমার খুব ভাল লেগেছে। ভাল কোন কিছুর প্রত্যাশায় রইলাম।
ড্রাগন ফ্লাই বলেছেন:
এভাবেই সবাই মীলে যখন অনাচার এর বিরুদ্ধে এগিয়ে আসি তখন খুব ভালো লাগে
নাহিয়ান বিন হোসেন বলেছেন:
রবিনহুড বলেছেন: এটা আশাব্যঞ্জক যে, সাগর-রুনীর মত তদন্ত করার কাজ শুরু করতে যাচ্ছে ইউল্যাব।
প্রথম বিবৃতি সম্পর্কে ইউল্যাব আর মুখ খুলছেন না কেন?
প্রথম বিবৃতির সাথে আজকের বিবৃতির এত পার্থক্য কেন। তারা কি রাতারাতি তওবা করে ইমানদার হয়ে গেল?
তবুও আশাবাদী! দেখি কি হয়। তবে এই ঘটনায় ইভটীজারের দালাল কিছু কুলাঙ্গারের পরিচয় ব্লগে পেলাম। এদের সম্পর্কে ইউল্যাবের সতর্ক হওয়া উচিত। নাহলে এরা আবার ইউল্যাবকে বিপদেফেলতে পারে।
মাহীন jm বলেছেন:
ভালো কিছুর অপেক্ষায় থাকলাম । তবে বিষয়টা যেন রাজনৈতিক অঙ্গনে না গড়ায় সেদিকে একটু লক্ষ্য রাখবেন ।
পুলক ঢালী বলেছেন:
আমি জানিনা থানায় জিডি করা হয়েছে কিনা, না হলে করতে হবে । ইউল্যাবের উদ্যোগ প্রসংশনীয় । তারা ওদেরকে শুধু বহিষ্কার করতে পারবে (যদি ওরা ইউল্যাবের ছাত্র হয় অথচ এটুকুই কিন্তু যথেষ্ট নয় ) এবং যদি ছাত্র না হয়ে লোকাল মাস্তান হয় তাহলে ইউল্যাবের কিছুই করার থাকবেনা। সে ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ চলে আসার সম্ভাবনা আছে তখন সর্বনাশা এবং ব্লগার প্রতিনিধির নিরাপত্তার বিষয় সামনে চলে আসবে । তাই জিডি করে RAB কে জানালে ভাল হয় ।
ব্লগারদের জয় হোক,
তন্ময়০১৩ বলেছেন:
ভালো খবর।
সাব্বির শাহরিয়ার বলেছেন:
আসলে আমাদের ব্লগারদের অযত্তিক তর্ক থেকে বিরত থাকতে হবে। কিছু তাত্ত্বিক পণ্ডিতের কারনে আমরা মুল পয়েন্ট থেকে দূরে সরে যাচ্ছি। রবিনহুড ভাই এর অযথা মন্তব্য করার কারনে আমিই স্রোত ভাই তার প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। আসলে কোন প্রতিষ্ঠান নিয়ে অযথা কিছু না লেখাই ভাল। ঘটনা কি ইভটিজিং নাকি ইউল্যাব ?• ইউল্যাব নিজেই একটা তদন্ত শুরু না করলে বলতো “ইউল্যাব কতৃপক্ষ কিছু করলো না কেন ?”
• তদন্ত শুরু করলেও বলে আমাদের প্রতিনিধি ছাড়া তদন্ত সুষ্ঠু হবেনা।
• আবার তদন্ত কমিটিতে তাদের জায়গা দিলে বলে সবকিছু ম্যানেজ করে সহযোগিতা চাচ্ছে।
ওইসব ব্লগাররা কি তাহলে সেই ধরনের তদন্ত চান, যেখানে অপরাধী আগে থেকে ঠিক করে রাখা হয় ?
আমি তুমি আমরা বলেছেন:
ঘটনার শেষ দেখার অপেক্ষায় আছি।
গিটারম্যান বলেছেন:
ULAB bepar ta bujtey parlo at list jai hok bloger der security niye tension a asi .(sory ,mble a bngla font nai)
জনি ভূঁইয়া বলেছেন:
যা করেন , জলদি করেন ।
বাঁধলেই বাঁধন বলেছেন:
সবার সহযোগীতায় .. প্রকৃত অপরাধীকে খুঁজে বের করে আইনের হাতে দেয়া হোক । শুনেছি আইনের হাত নাকি খুব লম্বা !
ঝটিকা বলেছেন:
প্রকৃত অপরাধী শাস্তি পাক এটাই শেষ কথা। এর জন্য যে পদক্ষেপ অবলম্বন করুক না কেন সেটা মুখ্য নয়। আশা করি এক্ষেত্রে ULAB বুদ্ধিমত্তার পরিচয় দেবে। অপরাধ ঢেকে না রেখে, বরং তা নির্মুল করে ULAB সকলের আস্থা অর্জন করতে পারবে।
এম এম ওবায়দুর রহমান বলেছেন:
তবে বেশির ভাগ ক্ষেত্রেই এই সমস্ত বিবৃতীর কোন ফল পাওয়া যায়না।সবি থাকে সাজানো। লোক দেখানো।
আশা করছি ইউল্যাব তাদের ছাত্রদের বিচারের আওতায় আনবে।
এম এম ওবায়দুর রহমান বলেছেন:
হিজড়া বানুর কথা মনে পড়ল সাগর রুনির হত্যাকাণ্ডের পর তিনি বলে ছিলেন ৪৮ ঘন্টার মধ্যো অপরাধীদের ধরা হবে। কিন্তু তিন মাসেও তা হযনি।ইউল্যাব কতৃপক্ষের বিবৃতীও হয়ত সেই পথেই যাবে।
বেসরকারী কলেজ বিশ্ববিদ্যালয় গুলোর ভবন আর ছাত্র-ছাত্রীদের পোশাক ঝকঝকে থাকলেও ভেতরটা বড় বেশি নোংরা তা বেশ বুঝতে পারছি
এস এম শাখওয়াত আহমেদ বলেছেন:
আশা করি তদন্তের গতি রেল লাহনের মত হবে না.................।
চিল্লাচিল্লি বলেছেন:
জয় হোক বাংলা ব্লগের।
চন্দ্রপ্রহরী বলেছেন:
তদন্ত কমিটির অগ্রগতি জানতে চাই। দেশের অন্যসব তদন্ত কমিটির মতো এই তদন্ত কমিটিও যেন ব্যর্থ না হয় সেজন্য সংশ্লিষ্ট সবাই আন্তরিক ও সচেষ্ট হবেন বলে প্রত্যাশা। আরেকটি দিক হলো, তদন্তের কাজটি যেন কোনভাবেই দীর্ঘসূত্রিতার মধ্যে না পড়ে। তাহলে এর পরিণতি অন্যসব ঘটনার মতোই হবে। তাই যত দ্রুত সম্ভব প্রকৃত অপরাধীকে সনাক্তকরণে সব ধরণের চেষ্টা চালাতে হবে। ইউল্যাব-কতৃপক্ষের প্রতি প্রশ্ন- আপনারা কী সামু'র সঙ্গে যথাযথভাবে যোগাযোগ রক্ষা করছেন? তদন্ত কমিটির কাছ থেকে কারো নাম পেয়েছেন?একজন সাংবাদিক হিসেবে অপরাধ তদন্তের ব্যাপারে আমার একটু হলেও অভিজ্ঞতা ও ধারণা আছে। সেই আলোকে কিছু কথা বলতে চাই:- তদন্ত ছাড়া অপরাধী শনাক্তকরণ অসম্ভব। সেই মূল কাজে এখন পর্যন্ত্ বগারদের ভূমিকা শূন্য। এই মূহর্তে আমাদের ন্যূনতম দায়িত্ব জলদি দু'জন কোয়ালিফাইড প্রতিনিধি পাঠানো। এখানে স্মরণ রাখবেন
2. সর্বনাশা ভাই কমিটির কাছে আর বিলম্ব ছাড়াই অফিসিয়াল টেস্টিমোনি দেওয়া দরকার। একই সাথে সংশ্লিষ্ট থানায় জিডি করা দরকার। এ দু'টি কাজ না করলে তার অভিযোগের কোনো আইনি ভিত্তি তৈরি হচ্ছে না।
3. বস্নগারদের প্রতিনিধি কীভাবে সিলেক্ট হচ্ছে এবং কতক্ষণে তদন্ত কমিটি-তে যুক্ত হবে তা আজ বিকেলের মধ্যে সবাইকে জানানো জরম্নরি। প্রতিনিধি আজ রাত বারোটার মধ্যে সিলেক্ট করে কাল দুপুর বারোটার মধ্যে কমিটির সাথে সাক্ষাৎ নিশ্চিত করার জন্য আহ্বান করছি।
এই ঘটনা তদন্ত ও সুরাহার দায় এখন আর একা ইউল্যাব-এর নয়। তারা ব্লগারদের সব দাবিও মেনে নিয়েছে। কিন্তু ব্লগারদের যে দায়িত্ব কেবল দূ'জন প্রতিনিধি পাঠানো, ভিকটিমদের টেস্টিমোনি দেওয়া ও থানায় জিডি করা- এই কাজগুলো না করলে বস্নগারদের আসল উদ্দেশ্য ব্যাহত হবে। কঠিন অনেক প্রশ্নের তির আমাদের দিকেও আসা শুরু করবে।
নীল েমঘ বলেছেন:
আশা করছি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ইউল্যাব ন্যায় সম্মত সমাধান প্রদানে স্ক্ষম হবে এবং প্রমাণ করতে পারবে যে " ইউল্যাব সততা এবং সচেতনতায় বরাবরের মত অনন্য"।
খালি ব্যান খাই বলেছেন:
ইউ ল্যাবকে সাধুবাদ..
পাখা বলেছেন:
দোষীদের ইউল্যাবের ছাত্র বলে সনাক্ত করা খুবই জরুরী... না হলে সকলেই গা-ঢাকা দিবে... ইউল্যাবের কর্তৃপক্ষ তাই চায়.... তখন সকলের আয়োজন বৃথা যাবে... এই আয়োজন একটা দৃস্টান্ত হতো সকলের জন্য...ইউল্যাবের কর্তৃপক্ষ বার বার বলছে ULAB has zero tolerance for this behavior and will take any and all steps necessary to punish the culprits, if they are found to be involved with ULAB.
আর ULAB সামনে দিয়ে চলাচল করলে দেখা যায় সকল বেহায়াপনা প্রকাশ্যে, ছেলে মেয়েরা প্রকাশ্যে যেসব কাপর চোপর পরে বের হয়, যে ধরনের রঙ ডং, ডলা ডলি করে এসব থেকেই তাদের নৈতিকতার এই অবস্থা।আশ্লীল কার্যকলাপের কেন্দ্র হয়ে উঠেছে....
সাব্বির শাহরিয়ার বলেছেন:
পাখাকে বলছি :পাখা ঠিকই বলেছেন: অপরাধী যেই হউক না কেন, তাদেরকে যেমনে পারি ইউল্যাবের ছাত্র হিসেবে সনাক্ত করা জরুরী। নইলে তো যারা এদ্দিন ধরে ইউল্যাবকে গালাচ্ছে তাদেরকেই গালি খেতে হবে। যে উদ্দেশ্যেই হোক, ঘটনা জানার পরপরই ইউল্যাব একটি কমিটির মাধ্যমে তদন্ত শুরু করে। ঘটনার পর পাঁচ দিন হয়ে গেল, ব্লগার-রা কি নিজেদের কোনো কমিটি তৈরি করেছে ? তদন্ত শুরু করেছে ? নিজেরা যে কাজ পারেন না, সেটা নিয়েই আবার অন্যদের কটাক্ষ করেন?
চন্দ্রপ্রহরী বলেছেন:
মি/মিসেস পাখার জ্ঞাতার্থে বলছি, আপনার মন্তব্যটি পুরোপুরি এক পেশে। আপনি স্পষ্ট করে দিয়েছেন যে, আপনি ঘটনার প্রকৃত তদন্ত চান না এবং আপনার বক্তব্য উদ্দেশ্যমূলক। আপনি কী করে নিশ্চিত হলেন ঘটনাটা ইউল্যাব-এর ছাত্ররাই ঘটিয়েছে। আপনার কাছে যদি এ বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য প্রমান থাকে তাহলে অতি সত্ত্বর তদন্ত কমিটির কাছে উপস্থাপন করুন। আমরা চাই, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধী ধরা পড়ুক, সে যে- ই হোক।
মইনরিমন বলেছেন:
দোষীরা শাস্তি পাক।
মুঘল সম্রাট বলেছেন:
'সর্বনাশা' কে ওরা টেনে ইউল্যাবের সামনে নিয় যায় এবং পরিচয় দেয় ওরা ইউল্যাবের ছাত্র।ইউল্যাবের তদন্তে ভরসা নাই কারন মায়ের কাছে সন্তান কখনো খারাপ হয় না।
আশীফ এন্তাজ রবি বলেছেন:
আমরা যারা সেদিন টিএসসিতে মিলিত হয়েছিলাম তারা যেন আমাকে ঠিকানায় মেইল করে। জরুরী।
আশীফ এন্তাজ রবি বলেছেন:
বর্তমান পরিস্থিতিতে আমাদের নিজেদের মধ্যে জরুরী ভিত্তিতে আলোচনা প্রয়োজন। আমরা যারা সেদিন এই উপলক্ষ্যে টিএসসি-তে সমবেত হয়েছিলাম তারা জরুরী ভিত্তিতে এই ঠিকানায় মেইল করুন। আবারও বলছি, ব্যাপারটা খুব জরুরী
পাগলা রাশু বলেছেন:
.... ওগুলারে ধইরা মারা যায় না.... ?
অসীমের মাঝে ক্ষুদ্র বলেছেন:
ভাই আমাকে ব্লক করা হয়েছে। কিন্তু আমি জানি না কেন আমাকে ব্লক করা হয়েছে? এ ব্যাপারে কোন কিছু জানা থাকলে তা জানিয়ে সাহায্য করবেণ।বলা হয়েছিল ৭ দিন পর্যবেক্ষনে রাখা হবে কিন্তু ১২ দিন হয়ে গেলেও আজও তা সেভ করা হয়নি। সামুর এ কেমন বিচার? আমি জানতে চাইলাম আমাকে কেন ব্লক করা হয়েছে? তার কোন উত্তর ও আমি পাইনি । কোন কারনে আমাকে ব্লক করা হল এটা আমার জানার অধিকার। আমরা সামুর মাধ্যমে অধিকার আদায়ের কথা বলতাম কিন্তু আজ দেখছি সামু নিজেই অন্যের অধিকার নষ্ট করছে। তাই সিদ্ধান্ত নিয়েছি , আজ এবং কাল এ দুই দিনের মধ্যে আমাকে সেভ করা না হলে অথবা আমাকে কেন ব্লক করা হল তা না জানালে আর কোন দিন সামুতে আসবনা ।
বিদায় !!!!!!!!!!
মাহমুদ হোসেন জনি বলেছেন:
দোষীদের খুজে বের করে শাস্তি প্রদান করা হোক।
জািফর বলেছেন:
মিস জানা / মিসেস জানা ? এটা কি ভুল নয় ?
zaki642 বলেছেন:
কিছু ব্লগারের মন্তব্য দেখে মনে হচ্ছে তাঁরা ১০০% কনফারম যে এই নোংরা কাজ যারা করেছে তারা ইউল্যাবের। তাই বিনা তদন্তে ইউল্যাবকেই 'অপরাধী' হিসেবে ঘোষণা করার আহবান জানাচ্ছি।
রাফা বলেছেন:
তদন্ত কমিটিতে ৩/৪ জন ব্লগারকে অন্তর্ভুক্ত করলে ভালো হয়। এবং ব্লগারদের নিরাপত্তার জন্য জি ডি করে রাখা ভালো। তদন্তের অগ্রগতি ব্লগে প্রকাশ করে ব্লগারদের সাহায্য নেওয়া যায়, প্রয়োজন মনে করলে।ULAB কতৃপক্ষ আন্তরিক হোলে অপরাধীদের সনাক্ত করতে খুব বেগ পেতে হবেনা।যদি তারা অপরাধীদের রক্ষা করতে চায় তাহোলে অযথা সময় ক্ষেপনের কৌশল গ্রহণ করবে।
একজন ঘূণপোকা বলেছেন:
২. এলক্ষে ইউল্যাব কর্তৃপক্ষ, সামহোয়্যার ইন ব্লগ প্রধাণ মিস জানা ও অভিযোগকারী ব্লগার ভাইকে ব্লগারদের মধ্য থেকেও দু'জনকে তদন্ত কমিটিতে অন্তর্ভূক্তর জন্য সুপারিশের আমন্ত্রণ জানিয়েছে।
কাকপাখী বলেছেন:
অধিকার আদায়ের নতুন মন্চ হল সামু । খুলনা থাকি । এমন কিছু ঘটলে আওয়াজ দিয়েন । জ্বালাইয়া দিমু ।
চেয়ারম্যান০০৭ বলেছেন:
ব্লগের এই সাহসী উদ্যোগের জন্য জানা আপু সহ সকল মডারেটর দের ধন্যবাদ জানাই।ব্লগার সর্বনাশা ভাইকে সালাম তার সাহসি ভূমিকার জন্য।সবাই ভালো থাকুন,শুভকামনা।
নিশিতা খান বলেছেন:
খ. সামহোয়্যার ইন এ্যাডমিনিস্ট্রেটর মিস জানা'র সহযোগিতায় গতকাল রবিবার, মে ১৩, রাত পৌনে নয়টায় ব্লগার 'সর্বনাশা'র সাথে সাক্ষাৎ এবং মত বিনিময় হয়।২. এলক্ষে ইউল্যাব কর্তৃপক্ষ, সামহোয়্যার ইন ব্লগ প্রধাণ মিস জানা ও অভিযোগকারী ব্লগার ভাইকে ব্লগারদের মধ্য থেকেও দু'জনকে তদন্ত কমিটিতে অন্তর্ভূক্তর জন্য সুপারিশের আমন্ত্রণ জানিয়েছে।
মিস জানা ???????????
মোহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন:
দোষীদের শাস্তি চাই , আলোচনা ফালোচনা করে যেন প্রকৃত ঘটনা আড়ালে না পড়ে যায় , আগে সুস্থ বিচার
মোঃ এমরান হোসেন (ইমন) বলেছেন:
ধন্যবাদ সবাইকে কমেন্টস করার জন্য, আমি ইউল্যাব কর্তৃপক্ষ এবং লেখক কে বলবো ভিকটিম শনাক্ত করা খুব সহজ যদি ইউল্যাব থেকে পূর্নাঙ্গ সহযোগিতা করে.. কয়েক ঘন্টার মধ্যে শনাক্ত করা সম্ভব।....কি ভাবে সম্ভব..
১)লেখক তার লেখায় লিখছেন যে, তিনি ইভটিজারদের দেখলে চিনতে পারবেন।
২) ইউল্যাব এর স্টুডেন্ট ম্যানেজমেন্ট সপটওয়্যার ডাটাব্যাজ রয়েছে।
৩)ডাটাব্যাজ সকল স্টুডেন্ট এর সম্পূর্ন তথ্য রয়েছে।
৪) ইউল্যাব কর্তৃপক্ষ যদি আমাদের লেখক কে স্টুডেন্ট এর সম্পূর্ন তথ্য গুলো দেখতে দিন. তাহলে তিনি ছবি দেখে শনাক্ত করতে পারবেন..
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফমর্। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














আপনার মন্তব্য লিখতে লগইন করুন ।