আমার প্রিয় পোস্ট

.... তবুও আমি স্বপ্ন দেখি ... (স্বপ্ন, বাস্তব এবং ব্লগের সর্বস্বত্ব ব্লগার কতৃক সংরক্ষিত)

CCNA বিষয়ক একটি সংক্ষিপ্ত ক্যাচাল

০৫ ই জুলাই, ২০০৮ রাত ৩:৪২

শেয়ারঃ
0 4 0

এই পোস্টটা আপাতত মুছে রাখা হলো। কমেন্টগুলো বেশ গুরুত্বপূর্ন, অতএব সেগুলো যথারীতি আগের মতই রাখলাম।

 

প্রকাশ করা হয়েছে: আমার ভাবনা  বিভাগে । সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:২৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৫ ই জুলাই, ২০০৮ ভোর ৪:২৭
সবুজ বলেছেন: হুম।
আমি ৯২৩ পাইছিলাম। জব করে দেড় বছর লাগছে কোর্স শেষ করতে।

সত্যি বলতে কি শেষ ৬ মাসই খায়া না খায়া, রাতদিন পইরা পাশ দিছিলাম। আমি আদতে ভূয়া ছাত্র। ভার্সটির চাইর বছরেও এত কষ্ট করি নাই, CCNA 'র জন্য যা করছি!

পাশ দেয়ার ১ মাসের মাথায়, ১০ গুন বেশি বেতনে নতুন চাকরি পাইছি। আমারা দুই পুরান কলিগ একই সাথে এই কম্পানীতে আসছি।
কাবুলে আছি।

তয় টেবিলে লাইগা থাকলে ৬ মাসই কাফি!

তয় আপনের কথায় যুক্তি আছে।
প্রয়তে রাখলাম।
০৫ ই জুলাই, ২০০৮ ভোর ৪:৩২

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাধ। আসলে আমার চারপাশে সবাইকে দেখেছি গায়ে বাতাস লাগিয়ে বলতে CCNA করি! বিষয়টাকে তারা অনেকটা বাদাম খাওয়ার মত বানিয়ে ফেলেছে। ফলাফল কোর্স শেষ না করেই বাড়ি ফেরা।

আপনি হয়তো বুঝবেন, আড়াই মাসে কোর্স শেষ করিয়ে দেয়ার গ্যারান্টি দেয় অনেকে! :-).

ভালোকথা, CCNA কতর মধ্যে এবং সিলেভাসটার উপর একটা ধারনা দিতে পারলে ভালো হতো। আমি ওয়েবে ঘেটে দেখেছি, কিন্তু তেমন কিছু পাইনি।

২. ০৫ ই জুলাই, ২০০৮ ভোর ৪:৩০
চিটি (হামিদা রহমান) বলেছেন: এদেশে নাকি সব কিছুই সম্ভব, জ্ঞানের দরকার নাই।
০৫ ই জুলাই, ২০০৮ ভোর ৪:৫৫

লেখক বলেছেন: কখনও কখনও তাই মনে হয়।

৩. ০৫ ই জুলাই, ২০০৮ ভোর ৪:৩২
নেমেসিস বলেছেন: ভাল ধরনের তিক্ত অভিগ্গতা আছে CCNA করতে গিয়ে । যদিও সম্পুর্ন শখের বশে কোর্সটা করতে গিয়েছিলাম । তবে ল্যাবের দশা আসলেই করুন বেশ ।

কিন্তু এরপরেও বাংলাদেশে বেশ ভাল পরিমান নেটওয়ার্ক এ্যাডমিন রয়েছেন এবং তাদের মাঝে অনেকেই অতিরিক্ত দক্ষ ।
০৫ ই জুলাই, ২০০৮ ভোর ৪:৫৭

লেখক বলেছেন: বাহিরে CCNA কতদিনে করানো হয়? এটার কি কোন ধরা বাঁধা স্ট্যানডার্ড আছে (সময়ের) ?

৪. ০৫ ই জুলাই, ২০০৮ ভোর ৪:৩৪
সবুজ বলেছেন: ভুলে গেছি বলতে আমরা দুইজনই CCNA।

হে আবার linux, Unix ... আরও কিসে মাস্টার আছে, আমি খালি CCNA বেইচ্চা খাই।
০৫ ই জুলাই, ২০০৮ ভোর ৪:৫৭

লেখক বলেছেন: সবুজ ভাই, আপনি কোথায় আছেন এখন?

৫. ০৫ ই জুলাই, ২০০৮ ভোর ৪:৩৪
নেমেসিস বলেছেন: @ সবুজ কোথা থেকে কোর্স করেছিলেন ।
৬. ০৫ ই জুলাই, ২০০৮ ভোর ৪:৪১
আরিফুর রহমান বলেছেন: হুমম... আমারো নিজে পৈড়া ছয় মাস লাগ্সিলো। সেই ২০০২ এর কথা!
এতদিনে তামাদি হয়া গেসে।

এখন মাইক্রোসফ্ট এর এ্সই বেইচ্চা খাই! :)
০৫ ই জুলাই, ২০০৮ ভোর ৫:০০

লেখক বলেছেন: আহা.... আরিফ ভাই তাহলে মাইক্রসফটে আছেন। কয়েকদিন আগে একটা পোস্ট দেখেছিলাম; আপনার অবস্থান জানার খুব আগ্রহ ছিল লেখকের।

যদি বলতে আপত্তি না থাকে, আপনি কি ইংল্যান্ডে আছেন?

৭. ০৫ ই জুলাই, ২০০৮ ভোর ৪:৪১
সবুজ বলেছেন: U have to get 850 out of 1000 to be a CCNA.

1. TCP/IP basics
2. Routing
3. Switching
4. WAN
5. ACL, NAT... etc

First thing is theoritical. If theory is ok, u don't need to dependent on LAB that much. Because there are simulators. U can make ur own LAB.

I Know a person in GP NSS, who is CCNA, CCDA, CCNP, CCDP... Golam Mustofa, BUET. I met him in facebook.
He is now with CCIE ... he is a boss.
০৫ ই জুলাই, ২০০৮ ভোর ৫:০১

লেখক বলেছেন: CCNA টাই জানতাম শুধু। অন্যগুলোর নামও শুনিনি কোনদিন। অনেক ধন্যবাদ। ভবিষ্যতে করার ইচ্ছে আছে। সময় হলে পরামর্শ চাইবো।

৮. ০৫ ই জুলাই, ২০০৮ ভোর ৪:৪৪
সবুজ বলেছেন: @নেমেসিস : আমি চিটাগাং এ করছি এক বসের কাছে। উনি BBTS e. মাঝে ৫/৬ মাস গ্যাপদিলাম। তারপর নিজেই পরছি।
৯. ০৫ ই জুলাই, ২০০৮ ভোর ৪:৪৫
দরদী নজরুল বলেছেন: লেকাটি পড়ে ভাল লাগল। CCNA মূলত কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে যারা কাজ করেন, তাদের জন্য প্রশিক্ষনমূলক কোর্স। এটা কোনভাবেই কোন একাডেমিক ডিগ্রির সমতূল্য নয়। এগুলো এমন ভাবে তৈরি করা, যে সাফল্যের সাথে CCNA শেষ করতে হলে কম্পিউটার নেটোয়ার্ক সম্পর্কে প্রাথমিক ধারনা থাকাটা জরুরি। কিন্তু বাংলাদেশে অনেকেই এটাকে একাডেমিক ডিগ্রির মত গুরুত্ব দিয়ে এ কোর্স করতে চাচ্ছে বা কোন রকম ধারনা ছাড়াই কোর্সে ভর্তি হয়ে বসছে, ফলে পাশ করতে পারছেনা বা পাশ করে কিছু করতে পারছেনা।

তবে আপনার সাথে একটু দ্বিমত পোষন করি, আমি যখন দেশ ছাড়ি, তখন দেশে CISCO ACADEMY চছিল ৩ টা, বুয়েট, ব্রাক আর এআইইউবি (এখন যদি বেড়ে থাকে আমার জানা নেই)। CCNA একেডেমিক মডিউলে যদি পাশ করতে হয়, আপনাকে অবশ্যই কোন CISCO ACADEMY তে কোর্স করে অনলাইন পরীক্ষা দিয়ে পাশ করতে হবে। এখানে আসলে বুয়েট বা এআইইউবি তুলনা করার কোন সুযোগ নেই, কারন অনলাইন পরীক্ষা নেয়া এবং সার্টিফিকেট দেয়াটা পুরোপুরি CISCO এর এখতিয়ার, আপনি যেখানেই কোর্স করেননা কেন আপনাকে একই পরীক্ষা দিয়ে একই সার্টিফিকেট পেতে হবে, বুয়েট, ব্রাক আর এআইইউবি যাই বলুননা কেন ল্যাব অবশ্যই CISCO বানিয়ে দেয়। এটা যেহেতু বিশ্ববিদ্যালয় প্রদত্ব কোন একাডামিক ডিগ্রি না, তাই বিশ্ববিদ্যালয় ভেদে এর মানের তারতম্য সবার কোন কারন নেই।

একাডেমিক মডিউল ছাড়া CISCO ভেন্ডর এক্সাম দেয়া যায়, অলিতে গলিতে গজিয়ে উঠা অনেক প্রতিষ্ঠানই ভেন্ডর কোর্স করায়, তবে কোন
CISCO সার্টিফিকেট দেবার ক্ষমতা তাদের নেই, তারা শুধু কোর্সটাই করাতে পারে, পাশ কিভাবে করবেন সেটা আপনার ব্যাপার।

তবে CCNA করতে পারলে প্রফেশনাল চাকরিতে সুবিধা পাওয়া যায় এটা সত্য, CISCO সার্টিফিকেট মোটামুটি সারা বিশ্বেই গ্রহনযোগ্য, তবে এটা কোনভাবেই একাডেমিক শিক্ষার বিকল্প নয়।
০৫ ই জুলাই, ২০০৮ ভোর ৪:৫৪

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ নজরুল ভাই। আসলে বিষয়টির উপরে ধারনা না থাকার কারনে আনেকই প্রতারিত হচ্ছে। আপনার মন্তব্যটি থেকে বিষয়টার উপর আমার ধারনা অনেকটা পরিষ্কার হয়েছে। এ.আই.ইউ.বি-এর কথাটাও এই মাত্র আরেকজন মেইলে জানালো যে ওদের ল্যাব আসলেই ভালো। আমি মূলত পোস্টটা করেছি আমার অজ্ঞতা থেকে। বিষয়টাকে নিয়ে যেভাবে ছেলে খেলা করা হচ্ছে, সেটা বেশ খারাপ লাগে। তাছাড়া অধিকাংশ ছাত্র গায়ে হাওয়া লাগিয়ে কোর্সটা করে, যেন এটা কিছুই না। অথচ সবুজ ভাইয়ের মন্তব্য থেকে যেটুকু বুঝলাম এটা বেশ কঠিনই, অন্তত ভালো স্কোর তোলা।

মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

১০. ০৫ ই জুলাই, ২০০৮ ভোর ৪:৫৩
নেমেসিস বলেছেন:

আমি কোর্স করছিলাম সিসকোভ্যালী থিকা ।

কারো কাছে লেটেস্ট সিমুলেটর কি আছে। থাকলে শেয়ার কৈরেন । শখের শেখা প্রাকটিসের অভাবে শেষ না হৈয়া যায় ।
১১. ০৫ ই জুলাই, ২০০৮ ভোর ৫:০৫
নেমেসিস বলেছেন: ভালো স্কোর তুলতে কোচিং সেন্টারগুলা চিকনে একটুআধটু হেল্পকরবে আপনাকে । তবে এই ভালো স্কোরটা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ।@ লেখক । তবে আপনি অবসর সময়ে সিমুলেটর দিয়ে প্র্যাকটিস করে নিজেকে বেশ এগিয়ে নিতে পারবেন ।
০৫ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:১৪

লেখক বলেছেন: নেমেসিস ভাই, পরামর্শটা অনুপ্রেরনা হয়ে কাজ করছে আমার মধ্যে। কারন আমি অপনেট ব্যবহার করি প্রায় সকাল থেকে রাত পর্যন্ত। আমার জগৎটাই বলতে পারেন অপনেট আর সা.ই!

০৫ ই জুলাই, ২০০৮ ভোর ৫:২১

লেখক বলেছেন: নাহ। এই পোস্টটা না। ওটা একটু আক্রমনাত্মক পোস্ট ছিল।

১৩. ০৫ ই জুলাই, ২০০৮ ভোর ৫:১৫
নেমেসিস বলেছেন: I Know a person in GP NSS, who is CCNA, CCDA, CCNP, CCDP... Golam Mustofa, BUET.

>> সবুজ কি লিটন ভাইয়ের কথা বল্লেন ??
১৪. ০৫ ই জুলাই, ২০০৮ ভোর ৫:৪৫
ফেরদাউস আল আমিন বলেছেন: এই কোর্সগুলো অযথা অর্থ ব্যয়ের হাতিয়ার। কোর্স করে যদি চাকুরী না হয়, তাহলে কিছুদিনেই সব ভুলে যাবেন। পুর্বে নিয়ম ছিল ইকুপমেন্ট সম্পর্কীয় কোম্পনী করাবে। বর্তমানে এগুলো চটজলদি মুনাফার উপকরন।
১৫. ০৫ ই জুলাই, ২০০৮ সকাল ১০:২৫
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: দেশের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এবং যারা প্রকৃতই শিক্ষা হিসেবে ব্যাপারটাকে দেখছে তারা হলো বুয়েট।
ভাই, আপত্তি আছে ...

শাহজালাল ইউনি থেকেও সি সি এন এ করা যায় , আমি করসি ...
তবে ফাইনাল পরীক্ষা দিতে হয় সি সি এন এ থেকে ...IELTS যেরকম ব্রিটিশ কাউন্সিল থেকে হয় অইরকম ...আমি যখন ৭ম সেমিষ্টার এ তখন সি সি এন এ শুরু করসিলাম ...জাষ্ট একাডেমিক কোর্স টা করতে ১ বছর লাগসে ...

চাকুরী ক্ষেত্রে মোটা মুটি কাজে দেয় (বাংলাদেশের প্রেক্ষিতে বলতেসি)
তবে জাষ্ট পাশ করলেই হবে না ...ভাল জ্ঞান নিয়ে পাশ করলেই চাকরী ক্ষেত্রে দাম পাওয়া যায় ...

আমি পারসোনালি সি সি এন এ কোর্স্ টা খুব এঞ্জয় করসি ...ঠিকমত করতে পারলে জটিল ... আমি কম্পিঊটার সায়েন্স ব্যাকগ্রউন্ড এর , তবু সি সি এন এ করতে যেয়ে মনে হইসে কত কিছু অজানা ছিল ...

তবে আফসোসের কথা হলো আমি এখন সি সি এন এ বেইচা খাইতে পারতেসিনা , সফট অয়ার ইঞ্জিনিয়ার দের সি সি এন এ লাগে না ...
তবে চান্স পাইলেই সি সি এন এ জ্ঞান এপ্লাই করার চেষ্টা করি, ফার্ম এর সুইচ, রাউটার এগুলাতে ...
১৬. ০৫ ই জুলাই, ২০০৮ সকাল ১১:৪১
মোঃ শিহাবুর রহমান বলেছেন: খুবই সময়োপোযোগী লেখা। বিশেষত ইদানিং যারা পাশ করে বের হচ্ছে ইলেক্ট্রিক্যাল
অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং তারা সবাই সিসিএনএ করার চিন্তা করে।আমি
প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছি।এজন্য জানি যে আমাদের এবং অন্য প্রাইভেট গুলোর স্টুডেন্ট দের মধ্যে এই কোর্স করার আগ্রহ অনেক বেশী।পাব্লিক
বিশ্বঃ গুলোর কথা ভাল বলতে পারছি না।

এখন বুয়েট ছাড়াও শাহজালাল ,এ আই উ বি,আহসানুল্লাহ ,ইউনাইটেড এবং ব্র্যাক এ করায় এই কোর্স। ৮ মাস ।১৮০০০ -২৪০০০ পর্যন্ত কোর্স ফি ।

এর বাইরে কোচিং সেন্টার গুলো দুই-আড়াই মাসে করায়।৯০০০-১২০০০ টাকা নেয়
একটার কথা শুনেছি ওরা নাকি ২/৩ সপ্তাহে শেষ করে দেয় ।আবার সিস্টেম করে
পরীক্ষা দেওয়ায় দেয় !!!!!

ব্যাপারটা এখন আই এল টি এস করার মত হয়ে গেছে। সবাই করতে চায় কাজে
লাগবে ভেবে ।আমি যে সেন্টার এ শিখি সেখানে একজন বি বি এ এর ছাত্র আছে
সি সি এন এ করছে ।এমনকি একজন টিচার আছেন সি সি এন এর, যিনি
আসলে একাউন্টিং ব্যাকগ্রাউন্ড এর ।

মজ়ার কথা হচ্ছে বেশীর ভাগ মানুষই জানে না সিসিএন এ করে কি লাভ ,বা
করে কোথায় জব পাওয়া যাবে। কিন্তু সবাই বলে অবশ্যই করে নিবা এই কোর্স ।
ভার্সিটীর বড় ভাই, সহপাঠি দের চাপে শেষ পর্যন্ত শুরু করলাম। সপ্তাহ খানেক
করেই বুঝতে পারলাম ।কিন্তু ততদিনে টাকা দেওয়া হয়ে গেছে ।

ভাবছিলাম ভেন্ডর এক্সাম টা দিব। এখন শুনতেছি ২২০০০ টাকা লাগে !!!!
আমি আগে জানতাম ১২০০০ এ দেওয়া যায় !!!! এখন বুঝেন আমার অবস্থা।

ভর্তি হওয়ার আগে সবার ধারণা ছিল, সি সি এন এ করলেই বোধ হয়
চাকরী পাওয়া যাবে !!!!! পরে বুঝলাম এটা ভূয়া কথা । কেউ যদি,
অলরেডি আই টি সেক্টরএ জব এ থাকেন তাহলে তার কাজে লাগবে ।নতুন দের
জন্য এই সুবিধা নাই। আরো কথা আছে ।সি সি এন এ করে যদি সেইটা
কাজে না লাগান সাথে সাথে , তাহলে ভুলে যাওয়ার চান্স বেশী ।

আর সি সি এন এ এর নলেজ দিয়ে চাকরি পেতে হলে, এর সাথে উইন্ডোজ ২০০৩ সার্ভার এডমিনিস্ট্রেশন ,লিনাক্স জানা থাকতে হবে। এবং অবশ্যই
সিসকো এর সার্টিফিকেট এক্সাম টা দিতে হবে ।

আমি এবছরই পাশ করে বেরিয়েছি ।ইলেক্ট্রিক্যাল ইঞ্জিঃ ।রেজাল্ট খুব একটা
সুবিধার না হওয়ায় , অনেকের কথায় ভর্তি হয়ে ছিলাম এই কোর্স এ ।

এখন কনফিউসড অবস্থায় আছি। যারা সি সি এন এ কম্পলিট করেছেন
তারা যদি তাদের এক্সপেরিয়েন্স শেয়ার করেন এখানে তাহলে আমার মত অনেকেই
উপকৃত হবে।

আর নিয়াজ় ভাইয়া কে ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ পোস্ট র জন্য।



০৫ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:১৫

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে। শাহজালাল-এ যে করা যায় এটা জানা ছিল না। শুভকামনা রইলো, কোন না কোন দিন আশা করি কাজে লাগবে।

১৭. ০৫ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:২৯
ছাগল ফাউন্ডেশন বলেছেন: যারা CCNA কোর্স করার চিন্তা ভাবনা করছেন তারা এর পূর্বে অবশ্যই Linux ভাল জানা অবশ্যক।
তাই Linux কোর্সটি আগে করে নিবেন।

স্পেশালি রাউটিং জানা থাকলে আপনার জন্য অনেক সুবিধা হবে।
০৫ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:১২

লেখক বলেছেন: তথ্যটা বেশ কাজের। এটা অবধারিত সত্য যে নেটওয়ারিং বিষয়ে কাজকরার পূর্বশর্ত হিসেবে লিনাক্স শেখাটা খুবই জরুরী।

১৮. ০৫ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:৩০
লুকার বলেছেন:
বুয়েট সিসকো কোম্পানীর এই কোর্সটা নিয়ে আসলে ব্যবসা করে। সিন্যাপ আসলে ১২ ক্লাস পড়ুয়াদের জন্য টেকনিশিয়ান লেভেলের কোর্স। বেকার ছেলেমেয়েদের জন্য ফ্রি বা প্রায় ফ্রি হওয়ার কথা এটা। ল্যাব এর সুইচ, রাউটার গুলি ফ্রি দেওয়া হয়। সাবনেট মাস্কিং ৪ মাস ধরে পড়ানো হয়, যা শেখাতে ১-২ ঘন্টা লাগার কথা। মোটকথা এই কোর্সটা নিয়ে ধুন্ধুমার ব্যবসা শুরু হয়েছে বেশ কয়েক বছর হলো। আর বুয়েটের শিক্ষকদের দূর্ব্যবহার ও হামবড়া ভাবও দেখার মতো।
০৫ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:২০

লেখক বলেছেন: সাবনেট মাস্কিং চার মাস ধরে কি পড়ায়? ১-২ ঘন্টা না হলেও ১-২ দিনই যথেষ্ট খুব ভালো ভাবে বুঝতে। আর মাথাটা একটু পরিষ্কার থাকলে ১-২ ঘন্টাই ইনাফ।

১৯. ০৫ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:৫২
সাইফুর বলেছেন: এই পোষ্ট এবং মন্তব্য..সবগুলোই খুবই কাজের...
লেখকেও ধন্যবাদ
প্রিয়তে রাখলাম
২০. ০৫ ই জুলাই, ২০০৮ দুপুর ১:৫৬
নেমেসিস বলেছেন: @ কচ্ছপ আকিউকি বাদ্দিয়া এই লাইনে কেন হঠাৎ ??
২১. ০৫ ই জুলাই, ২০০৮ দুপুর ২:০৩
নূহান বলেছেন: CCNA 3 পরযন্ত করছি অনেক কষ্টে।শিক্ষকদের হামবড়া ভাবের
জন্য শেষ পরযন্ত CCNA 4 টা আর করিই নাই।

আর শিক্ষকদের অজ্ঞতার কথাতো বাদই দিলাম।
০৫ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:০৯

লেখক বলেছেন: মোট কয়টা মডিউল? এটার কি কোন স্ট্যান্ডার্ড আছে নাকি অনেকটা আই. ই. এল. টি. এস. এর মত?

২২. ০৫ ই জুলাই, ২০০৮ দুপুর ২:১৮
ওয়ার হিরো বলেছেন: ভাই একটা কথা বলি, আপনি যাদের কথা বললেন, এআইইউবি থেকে CCNA করছে তারা কেউ শেষ করতে পারে নাই কারন এইটার পরীক্ষা টা অনেক কঠিন, তারা পরীক্ষার আগে আগে আইসা পড়চে। এতে এআইইউবি এর দোষটা কোথায়। আর আপনারে একটা কথা বলি, আমি বুয়েটের ল্যাব দেখছি। আর এআইইউবি টারও দেখচি। এখন আপনেই বলেন বুয়েটের কোন ল্যাবে ডুয়াল কোরের পিসি আছে?? এআইইউবি এড় সবচে ফালতু ল্যাবের পিসির কনফিগ ও ২ গিগস পি৪ আর ৫১২ র‌্যাম, আপনেই বলেন বুয়েটের কয়টা ল্যাবে এই জিনিস আছে?
আর এআইইউবি সিসকো এর ভেনডর, বুয়েট ও। এআইইউবি নিশ্চই ভালো ইনফ্রাস্ট্রাকচার ছারা এই কোরস অফার করে নাই, আর সিসকো ও এমনি এমনি এপ্রুভ করে নাই। আর এআইইউবি তে CCNA করতে মিনিমাম ৬ মাস লাগে তাও যদি ছাত্র ভালো লোড নিতে পারে। আর না হইলে ১ বছরই লাগে।
আশা করি আপনি এআইইউবি সম্পর্কে খোজ নিয়ে আপনার ধারণাটা পরিবর্তন করবেন। যেহেতু আপনি শুনে বিশ্বাস করেন না, তাই একবার হলেও এআইইউবি ঘুরে আসেন।

ধন্যবাদ।
০৫ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:০০

লেখক বলেছেন: "বুয়েটের ল্যাবের প্রসংশা শুনেছি অনেক, ঘরে এবং বাহিরে। এ.আই.ইউ.বি-এরটা জানি না। তাই আমি মন্তব্য করি নাই। শুধু বলেছি যাই করো বুঝে শুনে করো।" -- আমিতো কোন ধারনাই প্রকাশ করি নাই যে পরিবর্তন করবো। তাছাড়া আমিতো ব্যপারটা ব্যক্তিগত ভাবে না নিতেও অনুরোধ করলাম।

তবে তৃতীয় পক্ষের মতামনের অপেক্ষায় রইলাম এখনও।

০৫ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:০৭

লেখক বলেছেন: বুয়েটের ল্যাবের বিষয়ে আশা করি অন্য কেউ আলোকপাত করতে পারবেন কারন সব ল্যাবতো আর বাহিরের মানুষ একসেস করতে পারে না। যাইহোক, মতামতের জন্য ধন্যবাদ।

২৩. ০৫ ই জুলাই, ২০০৮ দুপুর ২:২৫
ওয়ার হিরো বলেছেন: Click This Link
এই লিংকটা একটু দেখেন। বুযতে পারবেন, এ আই ইউ বি এর কাহিনী।
০৫ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:০৬

লেখক বলেছেন: লিংকটা কাজ করলো না, তাই কাহিনীটা বুঝতে পারলাম না। পরে আবার ট্রাই করে দেখবো।

২৪. ০৫ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:২১
নেমেসিস বলেছেন: আপনার কি ই বুক লাগবে ? দিতে পারি তাইলে ।
০৫ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:৫৯

লেখক বলেছেন: খুবই ভালো হয় তাহলে। আমাকে একটু মেইল করে দেয়া যাবে?

notredamean [at] gmail [dot] com

২৫. ০৫ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:২৪
নূহান বলেছেন: you have to complete 4 ccna module to be a cisco certifaced network administrator(CCNA)
২৬. ০৫ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:৩৩
নোক্সেনডার বলেছেন: আসলে ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকলে এই সার্টিফিকেশন খুবএকটা কাজ দেয় না।
২৭. ০৫ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:৩৩
লুকার বলেছেন:


cnap_buet নামে একটা ইয়াহু গ্রুপ খুলেছিলাম আমরা। ৪৫ জন সদস্য। এখানে আপনারা প্রশ্নব্যাংক, মেটারিয়ালস ও সফটওয়্যার পাবেন।

আমরা প্রোজেক্ট করে ওয়েবসাইট বানিয়ে আপলোড করে প্রেজেন্টশনের সময় ব্রাউজ করে দেখিয়েছি। তখন সিএসই এর চেয়ারম্যান কাশেম সাহেব সেটা বিশ্বাস করেননি। তার ধারণা অন্য কারো ওয়েব দেখাচ্ছিলাম। নাহলে পাওয়ার পয়েন্টে পেনড্রাইভে কেন নেই নাই সবার মত? দেরী করে যাওয়াতেও উনি খেপেছিলেন। সবার মত সকাল থেকে কেন সারাদিন বসে থাকলাম না? অথচ রাতে পাওয়ার ফ্ল্যাকচুয়েশনে হার্ডডিস্ক ক্র্যাশ করায় এক কাজ দু'বার করতে হয়েছিল, কোনমতে একটা হার্ডকপি প্রিন্ট ও স্পাইরাল করে এসেছিলাম।

কাশেম সাহেব বিশ্বাস করেননি যে এত সহজে ওয়েবসাইট কেউ বানাতে পারে। আর ওয়েব ফর্মাটকেও প্রেজেন্টেশন হিসেবে মেনে নিতেও তার আপত্তি ছিল।

আর পজিশন ফিক্সড নয় এমন কিছু ল্যাপটপের জন্য আমরা ওয়্যারলেস সল্যুশন ব্যবহার করেছিলাম, তিনি বললেন, এটা তো আপনাদের সিলেবাসে নাই! এটা করা যাবে না!


http://tech.groups.yahoo.com/group/cnap_buet/
০৫ ই জুলাই, ২০০৮ রাত ৮:০৫

লেখক বলেছেন: লিঙ্কের জন্য ধন্যবাদ।

২৮. ০৫ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:১৫
সাজুভাই বলেছেন: ভাইরে বুয়েট ইজ বুয়েট। বুয়েটে চান্স নাপাওয়া পোলাপান প্রাইভেটে যায়। আপনাগো এআইইউবি যদি এতোই ভালো হইতো তাইলে বুয়েটের স্যারগো পা ধইরা পড়ানোর লাইগা অনুরোধ করতোনা আর সব পোলাপান এআইইউবি তে লাইন দিতো ভরতীর লাইগা।সবার ফাস্ট চয়েজ হইতো এআইইউবি।টাকা দিয়া সব কিনতে পারবেন মেধা কিনতে পারবেন না।


ওয়ার হিরো বলেছেন:এখন আপনেই বলেন বুয়েটের কোন ল্যাবে ডুয়াল কোরের পিসি আছে?? এআইইউবি এড় সবচে ফালতু ল্যাবের পিসির কনফিগ ও ২ গিগস পি৪ আর ৫১২ র‌্যাম, আপনেই বলেন বুয়েটের কয়টা ল্যাবে এই জিনিস আছে?


বুয়েটের পোলাপানগো মাথায় ঘিলু আছে, তাগো ডুয়াল কোর লাগেনা।


সুতরাং এ টাইপ কথা বইলা আর অপমানিত হয়েন না ।
০৫ ই জুলাই, ২০০৮ রাত ৮:০২

লেখক বলেছেন: ভাই, পোস্টটা কি আপনি পড়েছেন নাকি শুধু মন্তব্য পড়েই একটা মন্তব্য করলেন?

২৯. ০৫ ই জুলাই, ২০০৮ রাত ৮:৪০
জুবাঈর_সাঈদ বলেছেন: "বুয়েটের কোন ল্যাবে ডুয়াল কোরের পিসি আছে?" - বুয়েটের DSP ল্যাবেই কোয়াড কোর (3Gz processor, 2GB Ram) with 2GB/s speed(max) ইন্টারনেট আছে ; এইটা নিজে ব্যবহার করেই বললাম।

আর "বুয়েটের পোলাপানগো মাথায় ঘিলু আছে, তাগো ডুয়াল কোর লাগেনা।"

---------------------------------------------------------------------------

সমস্যা হল বুয়েটে CCNA করতে প্রায় ৩০,০০০ টাকা লাগে - যা অনেক বেসরকারী বিশ্ববিদ্যালয়ে ১৮-২০ হাজারেই করা যায়। আর বুয়েটে বাইরের লোকজনকে CCNA করতে ভর্তি পরীক্ষা দিতে হয়। তুলনায় যাব না - তবে Faculty & Lab quality তে বুয়েটকে পেছনে ফেলা সহজ নয়।
০৫ ই জুলাই, ২০০৮ রাত ৮:৫২

লেখক বলেছেন: টাকাটা একটু বেশি লাগলেও শিক্ষার মানের কথা ভেবে বুয়েটে করাটাই আমি যুক্তিসঙ্গত মনে করি।

চমৎকার তথ্য সমৃদ্ধ মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

৩০. ০৫ ই জুলাই, ২০০৮ রাত ১১:২০
ওয়ার হিরো বলেছেন: @ জুবায়ের,

প্রসেসিং এর কাম যদি ঘিলু দিয়া হইত তাইলে ত আর আমনেগ কোয়াড কোর লাগত না।সব কিছু ঘিলু দিয়াই কইরা ফালাইতেন।

আর কবে কোন ফ্যাকলটিরে পায়ে ধরেছে পড়ানের লাইগা, এট্তু যদি খোলাসা কইরা কইতেন।

একটা জিনিস মানি বুয়েট সেরা, কারণ সেরা পোলাপাইনডি ঐ কাহনে যায়। এর লাইগা ঐডা নিয়া কতা কয়া লাভ নাই।

খালি ত ডিএসপি ল্যাবের কতাই কইলেন আর ২ জিবির নেটের লাইনের কতা কইলেন, মাগার ২ জিবির বেপারটা ত খোলাসা কইরা কইলেন না। আমার জানামতে এত স্পীড ত বুয়েটের ইন্টারনেটে নাই।
যাই হোক কইলে অনেক কতাই কওয়া যায়।

আর সিসকোর বেপারে বুয়েটের কোন হাত নাই, সো অইখানে ফেকালটি টাইনা আইনা লাভ নাই। সব কমেনটস ফলো করেন তাইলেই বুযবেন যে কেন লাভ নাই।
যাউগগা আমি বুয়েট ও দেখছি, এআইইউবি দেখছি।
আপনাগ ল্যাব সেরা না হইলেও পোলাপানডি সেরা, হেরা ঐটুকু পোষায়া লইচে, মাগার এআইইউবি এর ল্যাব সেরা হইলেও পোলাপানডি সেরম না। আপনেগ পোলাপানডি যদি এআইইউবি এর ল্যাবটা পাইত তাইলেই আসল বেপারটা বোযা যাইত।

সো নেভার টেক ইট পারসোনালি। আমি খালি এইডাই কইতে চাইলাম এতক্ষণ যে এআইইউবি তে সুবিধা অনেক, মাগার কামে লাগানোর মত পাবলিক নাই। বুয়েটে অত সুবিধা নাথাকলেও সীমিত বিষয় নিয়া কাজ করার মত পাবলিক আছে। এগুলাত আর কোন ইন্সটিটিউটের দোষ গুণ হইতে পারে না।
০৬ ই জুলাই, ২০০৮ রাত ১২:৩৪

লেখক বলেছেন: একটা তুলনামূলক চিত্র দেখিয়েছেন। বেশ ভালো লাগলো।

৩১. ০৬ ই জুলাই, ২০০৮ রাত ১২:১০
জুবাঈর_সাঈদ বলেছেন: "প্রসেসিং এর কাম যদি ঘিলু দিয়া হইত তাইলে ত আর আমনেগ কোয়াড কোর লাগত না।সব কিছু ঘিলু দিয়াই কইরা ফালাইতেন। " - ঠিক - একটু সময়ের ব্যাপার মাত্র। নিজের পিসিতে যে সিমুলেশন দেড়-দিন লাগে :( - তা ৪-৫ ঘন্টায় করার জন্য ঐটার দরকার আছে।

"আর কবে কোন ফ্যাকলটিরে পায়ে ধরেছে পড়ানের লাইগা, এট্তু যদি খোলাসা কইরা কইতেন। " - এটা আমার কথা না।

ডিএসপি ল্যাবের উদাহরন আপনার প্রশ্ন/মন্তব্যের প্রেক্ষিতে। x-86 সিরিজের পিসি ও চলে বুয়েটে - বিশদ আলোচনার ইচ্ছে নেই। ২ জিবির (বড় ভুল হয়ে গেছে - ২MB হবে, দুঃখিত) নেটের লাইনের ব্যাপারটা সত্য - ফ্যাকাল্টি+থিসিস(UG+PG) ছাত্রদের জন্য ল্যাবে।

"আর সিসকোর বেপারে বুয়েটের কোন হাত নাই, সো অইখানে ফ্যাকাল্টি টাইনা আইনা লাভ নাই।" - আমি নিশ্চিত নই। তবে কোর্স ফি এবং ফ্যাকাল্টি নির্ধারনে প্রতিষ্ঠানের স্বাধীনতা আছে বলেই মনে হয়।

পারসোনালি নেবার কিছুই নেই :) আপনার মন্তব্যের শেষ প্যারা অনেকটাই সঠিক। আলোচনা CCNA থেকে দূরে সরে যাচ্ছে মনে হয় ...

আরেকটা তথ্য দেই - বুয়েটে CCNA-exploration (একদম শুরুর কোর্স, HSC পাস'রাই করতে পারে) ছাড়া অন্যগুলো করাতে দেখিনি - দুএকটা বেসরকারী বিশ্ববিদ্যালয়ে Cisco'র Wireless Lan etc. সম্পর্কিত কোর্সগুলোও বিদ্যমান বলে জানি।

টেলিকম কোম্পানিগুলো নিশ্চিতভাবেই Core, Network Planning সম্পর্কিত পোস্টগুলোতে CCNA (Cisco authorized) করাদের অগ্রাধিকার দেয়, কোন সেন্টার থেকে করা সেটা গুরুত্বপূর্ণ নয়। বুয়েটের কিছু ছেলেপেলেও কম পয়সায় বাইরে থেকে করে :)
০৬ ই জুলাই, ২০০৮ রাত ১২:৩৭

লেখক বলেছেন: আপনার দেয়া তথ্যগুলো বেশ কার্যকর।

**সবার জন্য**
আমারও মনে হচ্ছে আলোচনাটা একটু সরে যাচ্ছে। পার্সোনালি না নেয়াই ভালো। আমাদের মুক্ত আলোচনা থেকে যদি অন্য কারো একটু হেল্প হয়, মন্দ কি।

৩২. ০৬ ই জুলাই, ২০০৮ রাত ২:২১
ভাঙা চাঁদ বলেছেন: ভালো পোসট প্লাস সবার কমেনটস থেকে অনেক কিছু জানা গেল, ,,
০৬ ই জুলাই, ২০০৮ রাত ৩:০৮

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৩৩. ০৬ ই জুলাই, ২০০৮ ভোর ৬:৩৪
নেমেসিস বলেছেন: আপনার মেইল চেক করুন ।
০৭ ই জুলাই, ২০০৮ দুপুর ২:৫৭

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ নেমেসিস ভাই। লিংকা অনেক উপকারে আসবে।

৩৪. ০৯ ই জুলাই, ২০০৮ রাত ৮:০১
নেমেসিস বলেছেন:

কারো কাছে লেটেস্ট সিমুলেটর কি আছে। থাকলে শেয়ার কৈরেন ।
০৯ ই জুলাই, ২০০৮ রাত ৮:১৮

লেখক বলেছেন: নেমেসিস ভাই, ফ্রি সিমুলেটর খুঁজে পাওয়াটা বেশ কষ্টকর। বোজন এর একটা ক্র্যাক পেয়েছিলাম একবার। ..আমি বর্তমানে অপনেট ব্যবহার করছি, বেশ ভালো সিমুলেটর তবে লাইসেঞ্জের দাম অনেক।

৩৫. ০৯ ই জুলাই, ২০০৮ রাত ৮:০২
সাদাকালোরঙিন বলেছেন:

আমি বুয়েটে স্টুডেন্ট থাকা অবস্থাই একটা নেটওয়ার্কিং কোর্স করেছিলাম।যদিও তা CCNA ছিলনা। বুয়েটের সব টিচাররাই থিওরিকে বেশী গুরুত্ব দেন কারন থিওরি ক্লিয়ার থাকলে প্রাকটিক্যাল বোঝা খুবই সহজ। আমি যখন কোর্সটা করেছিলাম তখন আমার সাথে আমার সাথে আরো অনেক প্রফেশনাল লোকজনও ছিল। বুয়েটের ছাত্র হিসাবে আমি তখন বিট, সাবনেট মাস্ক ইত্যাদিতে math করার আনন্দই পেয়েছিলাম। অবাক হয়ে দেখলাম অনেক প্রফেশনাল ব্যক্তিই খালি কিছু মুখস্তবিদ্যা নির্ভর জ্ঙান নিয়েই বসে ছিলেন। তাদেরকে একটু ঘুরিয়ে হিসাব দিলেই তারা আর ক্যালকুলেশন করতে পারেননি। আমার মনে হয় বুয়েটের শ্রেষ্ঠত্বটা এখানেই যা আপনার ভিত্তিটাই শক্ত করে দিবে। প্রয়োগের দায়িত্বটা সম্পূর্ণ আপনার।
০৯ ই জুলাই, ২০০৮ রাত ৮:২০

লেখক বলেছেন: তত্ত্বগত ভীতটা আসলেই খুব গুরুত্বপূর্ন। আয়ারল্যান্ডে আসার পর প্রথম যে জিনিসটা আমার নজরে পড়ে সেটা হলো এখানকার প্রফেসাররা থিউরীটিকাল নলেজটা কত গভীর সেটা বোঝার চেষ্টা করে। কারন একটু ঘোরানো গবেষনায় গেলেই তখন আর সাধারন জানায় কাজ হয় না। যাইহোক, সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩৬. ০৯ ই জুলাই, ২০০৮ রাত ৮:২৭
নেমেসিস বলেছেন: ওহহ...... সাবনেট মাস্ক ক্যালকুলেটর আছে একটা আমার কাছে । মাথা নষ্ট করতে চাই না অংক করতে করতে :(
০৯ ই জুলাই, ২০০৮ রাত ১০:১৪

লেখক বলেছেন: কিছু কি বলেছেন?

৩৮. ০৯ ই জুলাই, ২০০৮ রাত ৯:০২
বেঁচে আছি বলেছেন: আপনি পি.এইচ.ডি. করবেন শুনে আমারও করতে ইচছা করে। :)
০৯ ই জুলাই, ২০০৮ রাত ১০:১৩

লেখক বলেছেন: শ্রোতা (আঁতেল সমালোচক) ভাই, শুরু করে দিন। ইচ্ছাকে মনে দমিয়ে রাখতে হয় না।

৩৯. ১৫ ই জুলাই, ২০০৮ রাত ৮:১৪
কুয়াশায় ডাকা বলেছেন: আমি নতুন এই মহল্লায়, বেশী কিছু বুঝি না , তবে এই পুস্টটা আমার খুব মনে ধরছে। পিলাচ না দিয়া পারলামনা ।
১৫ ই জুলাই, ২০০৮ রাত ৯:৩২

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ। আশা করি আবারও আসবেন। শুভেচ্ছা রইলো।

১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:১৪

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ। আশা করি আবার আসবেন... অন্য কোন পোস্ট পড়তে।

৪১. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৩৫
কিবরিয়ারাফি বলেছেন: আজকাল তো দেখি পোলাপাইন ডিপ্লোমা কইরাই সিসি এন এ করার জন্য হুমড়ি খাইয়া পড়ে। পাশ কইরা বাইর হয় কয় জন?
১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:১৫

লেখক বলেছেন: আসলে বিষয়টা হুজুগ হয়ে দাড়িয়েছে। পাশ করে খুব সীমিত সংখ্যক। তবে যারা ভালো ভাবে পাশ করেছেন তারা বেশ সুফল পাচ্ছেন।

ব্লগে আসার জন্য অসংখ্য ধন্যবাদ।

৪২. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৫৯
প্রমিত কুমার বলেছেন: ভাই আপনাদের দোয়ায় এআইইউবি থেকে ৩ টা মডিউল শেষ করেছি।
আসলে লেখকের না বুঝে অনেক মন্তব্য আমাকে মহা বিরক্ত করেছে।
তথ্য পুরোটা না জেনে তার উপস্থাপন করাটা মহা অন্যায়।
১৪ ই অক্টোবর, ২০০৮ রাত ৩:৩৪

লেখক বলেছেন: আমাদের একটা সমস্যা কি জানেন ভাই? আমরা সমালোচনা সহ্য করতে পারি না। এটা একটু অভ্যাস করুন, পরে কাজে লাগবে।

৪৩. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৪১
মো: শাহরিয়ার কবির ( রনি ) বলেছেন: ছোট একটা তথ্য দেই - AIUB কিন্তু এ বছর " The Best Cisco Networking Academy for the year 2007 across the SAARC Region" হইছে । সার্ক অঞ্চলের মধ্যে এই পুরস্কার পাওয়া নিশ্চয় ছোট কিছু নয় । সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই পুরস্কার আনার জন্য কেউ যায়নি । কারন ভারতের Cisco অফিস থেকে নাকি পুরো ব্যাপারটা বলা হয়নি কারন তারা মেনে নিতে পারেনি যে বাংলাদেশ থেকে এই পুরস্কার পাক ।

Click This Link

সুযোগ সুবিধা দিয়ে AIUB বাংলাদেশের যেকোন বিশ্ববিদ্যালয় থেকে অনেক এগিয়ে শুধু ভাল ছাত্রের অভার । আমার কাছে সবচেয়ে ভাল লেগেছে তাদের VUES কে । তারা তাদের ভার্সিটিকে পেপার লেস কারা জন্য কাজ করে চলেছে । বাংলাদেশের কোন অলাভজনক প্রতিষ্ঠান তাদের ইন-হাউজ software এর জন্য এতো টাকা খরচ করে কিনা সন্দেহ ।

বুয়েটের সাথে অন্য কোন বিশ্ববিদ্যালয়ের তুলনা হয়না । কারন তারা দেশে সবচেয়ে মেধাবী ছাত্রদের নেয় । কিন্তু অন্যরা দ্বিতীয় সারির ছাত্রের নিয়ে কি ভাল করেনি !! যতদুর জানি প্রোগ্রামিং কনটেষ্টে বাংলাদেশের সেরা রেজাল্ট কিন্ত aiub এর মানব ভাইদের হাত ধরে ।
১৪ ই অক্টোবর, ২০০৮ রাত ৩:৩৬

লেখক বলেছেন: "যতদুর জানি প্রোগ্রামিং কনটেষ্টে বাংলাদেশের সেরা রেজাল্ট কিন্ত aiub এর মানব ভাইদের হাত ধরে । " - ভুল তথ্য। আমার তৈরী করা আর্টিকেল আছে উইকিপিডিয়াতে। পড়ে নিতে পারেন।
Click This Link

৪৪. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:১০
ওয়ার হিরো বলেছেন: আবার জিগায়। রনি ভাইয়ের লগে আমি পুরা একমত।
মানব ভাইয়ের খবর জানি না। মাগার মশিউর ভাই এবার আমাদের একটা ক্লাস নিতাছে। জটিল জিনিস ভাইয়ে।
১৪ ই অক্টোবর, ২০০৮ রাত ৩:৩৭

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৪৬. ১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:০৪
দিকভ্রান্ত উন্নাসিক বলেছেন: দুর্দান্ত সব কমেন্টস আছে এই পোস্টে ... পোস্টটাও ভাল লাগল... জানিয়ে রাখি ... আমি শাবি থেকে CCNA এর রিজিওনাল সার্টিফিকেট কোর্স করছিলাম ... আমার কিন্তু ১ বছরেরও বেশি লাগছিল।
৪৭. ২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ২:২৫
শিট সুজি বলেছেন: @রনি
"যতদুর জানি প্রোগ্রামিং কনটেষ্টে বাংলাদেশের সেরা রেজাল্ট কিন্ত aiub এর মানব ভাইদের হাত ধরে"

- আপনের জানতে অনেক কিছু এখোনো বাকী আছে।
৪৮. ২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ৩:২৭
শিবলী বলেছেন: খাইছে
প্রাইভেট -পাবলিক নিয়া কিছু কইলেই পুরা মাথা গরম পোলাপানের...

সিসকো নিয়া আজকাল দেশে হুওাই --এরিকসন- মোবাইল কোমপানি-তে ই ই ই -পোলাপানদের (মানে আমদের ) ভাইবায় জিগায় সিসকো আছে নাকি??
আমরা ফ্রেনড সার্কেল কেউ-ই এই বস্তু করার খায়েস করলেও উপযোগিতার অভাবে করি নাই।আমগো বাধ্য হয়া কওয়া লাগে না, তবে একটা নেটওয়ার্ক কোরস ছিল কোর্স কারিকুলামে। এইটা শুইনা যে হারে তারা ঝাপায় পরে নেটওয়র্ক নিয়ে প্রশ্ন করতে, তাতে মনে হয় সিসকো করলেই ভালো হত।

আমি আহসানউল্লায় ভর্তি যখন হয়েছিলাম, তখন এ-আই-ইউ-বি তে সিসকো ছিল না, আই ই ই ই ও ছিল না।আহসানউল্লাহ এ এইসব আছে দেখে ভর্তি হয়েছিলাম।
আমি যখন ভর্তি হই তখন খেলার পাতায় এ-আই-ইউ-বি এড দিত!!! এইটা অবাক লাগত, আমর কাছে।

পিঠ খোলা মডেলছাত্রী দের ভয় দেখিয়ে আমার এক বন্ধু- আমাকে আহসানউল্লাহ-য় ভর্তি করায়। আমি আবার মেয়েদের ভয় পাই কিনা...
আহসানউল্লার কারওয়ান বাযার চিপার ক্যম্পাসে আবার মেয়েদের ভাবটা শালীন -ই ছিল।
কিন্তু এখন নতুন ক্যাম্পাসে ডিজুসগিরি শুরু হয়েছে আস্তে আস্তে। :(

যাই হোক-- মোবাইল কোম্পানীর কামলা খাটা চাকরীর আশায় আমর অনেক বন্ধু সিসিএন এ করবে বলে মনস্থ করেছে..

আমার সেই ইচ্ছা নাই। ই ই ই নিয়ে কিছু করার ইচ্চা আছে। নেটওর্ক নিয়ে না।

এ আই ইু বি-র পোলাপানের উপর আমার একটু রাগ আচে যে ওরা আমাদের- নিয়ে( আমার স্কুল বন্ধুরাই) আমাদের হেন নাই তেন নাই বলে আজগুবি ক্যচাল তুলে...।
কিন্তু ই ই ই পড়ানো যে দেশে ওডের আগে আহসানুল্লাহ-এ শুরু হইছে এটা বলতেই চায় না.

যাই হোক পোসট সি সি এন এ নিয়ে ছিল। আজগুবি কথা বলে আর লেখতে চাই না :(
৪৯. ৩০ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩১
এইচ আহমেদ বলেছেন: ভাই ল্যাবের কথা যখন কইলেনই তখন কই আমাগো আহসানউল্লাহ'র ইইই ডিপার্টমেন্টের ল্যাবে ও সব পি.সি কোয়াড কোর ।এ আই ইউ বি যে একটা বোগাস ডিজুস ইউনিভার্সিটি এইটা বাচ্চারাও জানে।ওগো ফ্যাকাল্টি লিস্টে আহসানউল্লাহ'র ইইই ডিপার্টমেন্টের পাশ করা দুইজন ছাত্র আছে Click This Link এছারাও অন্যান্য প্রাইভেটেও আমাগো ছাত্র রা টিচার হিসেবে আছে ।কিন্তু আমাগো নিজের ডিপার্টমেন্টের পাশ করা ছাত্র ও বুয়েট এবং বিদেশী গ্রাজুয়েট ছারা অন্য কোন ফ্যাকাল্টি নাই।আমি কুয়েটের ই সি ই ও এম আই এস টি এর সিভিল ডিপার্টমেন্টে চান্স পেয়েও আহসানউল্লাহ'র ইইই ডিপার্টমেন্টে ভর্তি হই।আমাগো ব্যাচে যারা ভর্তি হয় ম্যাক্সিমাম ছিল এ+(১০ আঊট অফ ১০)।আর আমার বন্ধু ৭.৯৬ পাইয়া এ আই ইউ বি তে ই ই ই তে ভর্তি হয়।আমাগো ই ই ই ডিপার্টমেন্টে বুয়েটের পর এটা বুয়েটর টিচার রা স্বীকৃতি দেয়।আমাগো এইখানে পড়ালেখা হয়।প্রাইভেটের মধ্যে ই ই ই আমরাই চালু করি।এ আই ইউ বে যে টিচার রা প্রশ্ন ফাশ করে তা দুধের শিশুও জানে।আর আমাগো এইখানে সি সি এন এ ও ভালই পরায়।ওগো ওইখানে ভালো পোলাপাইন ভর্তিতে ব্যাপক ছার আছে।আমাগো তা নাই।কারন ভালোরা এমনেই ভর্তি হয়।ছার দেওয়া লাগে না।ওরা পোলাপাইন ভর্তি করানোর জন্য ব্যাপক এ্যড দেয়।কয় দিন পরে যৌবন জ্বালায় ও এ্যড দিবো।আর আমরা বছরে দুই বার তাও সাদাকালো এ্যড দেই মাত্র প্রথম আলো ও ডেইলি স্টারে।আহসানউল্লাহ যদি হয় নাসা এ আই ইউ বি হল আগাছা(উদাহরনসরুপ এন্য দৃস্টিতে নিবেন না)
৫০. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৫০
মৃন্ময় আহমেদ বলেছেন: ভাবছিলাম সব কমেন্ট পড়বো। কিন্তু পড়া হলো না। ভাইজান আপনি নটরডেমিয়ান জেনে ভালো লাগলো। আমিও সেখানকার-ই।

যাহোক আমিও একজন CCNA. আমার সময় পাশ মার্ক ছিলো ৮৮৫/১০০০.. ভালো মতোই পাশ করেছিলাম। আর আমি মাত্র ২ মাস কোর্স করেছিলাম new horizon center এ।

বেশ ভালো লেগেছে CCNA. it's a new world. আমি কলেজ লাইফ পর্যন্ত বিজ্ঞানে ছিলাম। অনার্স এ বিবিএ। যাহোক আমি কম্পিউটার বিষয়ে ভালোই জ্ঞানই রাখি। সিসিএনএ করতে হলে একজনের নেটওয়ার্কিং এ খুব ভালো ধারনা থাকতে হবে। বুয়েটে এমন না হলেও চলে, কারণ ওরা দেড়বছর সময় নেয়। যতোটুকু শুনেছি বুয়েট একদম রুট লেভেল থেকে শুরু করে। মানে কম্পিউটারের A B C হতে।।

About CCNA I like to say, I love Networking. In future I'll try to be an CCNP.
৫১. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৫২
মৃন্ময় আহমেদ বলেছেন: আর শিখতে হলে ল্যাব ট্যাব কোনো ব্যাপার না। বেসিক ঠিক থাকলেই হলো। আপনি ব্যাপারটা ভালোমতো আয়ত্ত্ব করতে পারলেই হলো। রাতদিন পড়াশুনা করলেই হয় না। মাথায় ঢুকলে নো ওরি।
৫২. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:০৯
অনন্ত দিগন্ত বলেছেন: @ নেমেসিস আর নিয়াজ ভাই ...

ই-বুকের লিংক টা ononto.digontogmail.com আই ডি তে দিতে পারবেন ?
৫৩. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:০৯
অনন্ত দিগন্ত বলেছেন: *
৫৪. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:০৩
শামীম রিয়াজ বলেছেন: লেখক বলেছেন:...একদিন পরিচিত আরেক ছেলে যে কি না ইউ.সি.এল থেকে ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং পাস করেছে (যদিও আমার তিব্র সন্দেহ আছে যে এটা পুরোটাই চাঁপাবাজি), CCNA করার কথা বললো। কারন একটাই, ভিসা! বুঝে নিলাম লন্ডনে এটা ভিসা পাবার হাতিয়ারে পরিনত হয়েছে। সেও আর এটা শেষ করেনি। এখন কুইনমেরীতে ইকোনোমিক্স পড়ছে!
-------------------------------------------------------------

আলোচনাটা ভাল লাগল, কিন্তু লেখার ধরণটা ভাল লাগল না!
অনেক বেশী পরচর্চায় ভরপুর (বাঙ্গালী ডাব্লিনে গেলেও বাঙ্গালীই থাকে!)
আর এটা সহযেই অনুমেয়, ইস্টোয়েস্ট গ্রাজুয়েটের ইউসিএল থেকে গ্রাজুয়েশন স্বপ্নের মতই (পরিশেষে হতাশায় তা চাঁপাবাজীই মনে হবে...)
৫৬. ২৩ শে অক্টোবর, ২০১০ রাত ১:২০
ফারহান আহমেদ বলেছেন: কিবরিয়ারাফি বলেছেন: আজকাল তো দেখি পোলাপাইন ডিপ্লোমা কইরাই সিসি এন এ করার জন্য হুমড়ি খাইয়া পড়ে। পাশ কইরা বাইর হয় কয় জন ?

সৎ সাহস থাকেলে জবাব দেন ঃ
১। ডিপ্লোমারা কয়টা বই মোট পড়ে ?
২। কেমনে পড়ায় ?
৩। সাবজেক্ট কি কি পড়ায় ?
৪। সময় কতটুকু নেয় ?
৫। কত গুলা ডিপ্লোমা শিক্ষা প্রতিষ্ঠান আছে ?
৬। সব চেয়ে কম সেমিষ্টার ফী কত ?
৭। ল্যাব আছে না নাই ?
এখন কে ২ নাম্বার পথ দিয়া আসে দেখেন

নরমাল শিক্ষা বোর্ড ঃ
১ থেকে এস এস সি + H.S.C + CCNA ধরলাম ১ বছর = ১০+২+ ১ = ১৩ বছর

কারিগরি বোর্ড ঃ

১ থেকে এস এস সি + ডিপ্লোমা + CCNA ধরা ১ বছর = ১০ + ৪ + ১ = ১৫ বছর

পাশ কইরা বাইর হয় না কারণ ঃ
১।ডিপ্লোমা পড়া পোলাপাইনে ঠিকমত পড়ে না।

২। ১০০ ডিপ্লোমা প্রতিষ্ঠানের জন্য বোর্ড একটি তাই ৫০০ জন পরীক্ষা দিলে ১০০ জনের ফলাফলে ভুল থাকেই। নরমাল শিক্ষা বোর্ডে ভুল এর % কত ?

৩। কিছুটা স্যারদের / ম্যাডামদের খামখেয়ালী।

৪। ডিপ্লোমা সব বই বাংলায় ,একটা জিনিস ইংলিশ এ লেখার চেয়ে বাংলায় লেখা বহুত কঠিন যেমন বাংলা বলেন ঃ Destructors,Overloading,Resistance,Capacitive.
এটা কইতে বহু বড় হইবো বাংলায়।
সবসময় আমি ভাত খাই = I eat rice এর মত চিন্তা করেন ক্যান ? ৩ টা = ৩টা ।এ ছাড়া ও দুনিয়াটায় আরও জিনিস আছে।
আপনে জানেন ডিপ্লোমার বই বি এস সির বিভিন্ন বই থেকে কপি-পেষ্ট করা। ২ মাসের ডিপ্লোমা আর ৪ বছরের এর ডিপ্লোমা এক না ।দুই টা গুলাইয়েনা। হানি আর পানি এক না । আরও প্রমান হল ইংলিশ ব্লগতো বাহু পাইবেন বাঙলা ব্লগ সেই তুলনায় কয়টা এবং তা কম হইলে কম ক্যান ? কিবরিয়ারাফির আপনের মতে কি পাস কর্মের পড়ে ডিপ্লোমারা সিসি এন এ তে আসা উচিৎ? বি এস সি !!! ডিপ্লোমার কেবল নেটওয়াকিং ও কম্পিঊটার সায়েন্স ব্যাকগ্রউন্ড এর পোলাপান CCNA বা অন্য কোর্স করে। কোন দিন দেখছেন কেমিক্যাল ব্যাকগ্রউন্ড এর পোলাপান CCNA বা অন্য কোর্স করে। একটা নেটওয়াকিং ও কম্পিঊটার সায়েন্স ব্যাকগ্রউন্ড এর পোলা ৪ বছর কষ্টের পর CCNA বা অন্য কোর্স পারবো না ক্যান ? সে রকম H.S.C ডাব্বা মারে তাই সব H.S.C পাশ করা পোলাপান খারাপ নাকি ? আমি ভাল ভাব ভুইল্লা যান আর চিন্তার পরিবর্তন করেন।আরও জানতে পারবেন আমার সামনের ব্লগে ২য় পাঠে এগুলার উত্তর সহ।

সেই সাথে লেখকে নিন্দা জানাই এই কথার জন্য
নিয়াজ মোর্শেদ চৌধুরী
লেখক বলেছেন: আসলে বিষয়টা হুজুগ হয়ে দাড়িয়েছে। পাশ করে খুব সীমিত সংখ্যক।তবে যারা ভালো ভাবে পাশ করেছেন তারা বেশ সুফল পাচ্ছেন। ব্লগে আসার জন্য অসংখ্য ধন্যবাদ।

হুজুগ দেখলেন কৈ ? কামটা তো গরু মারা জুতা দান এর মতো হইলো । কেউ কইল শেরাটন খারাপ হেই ডা শুনুয়া আপনে ও কইলেন “ হ হক কথা “। যে এই সম্পর্কে জানে হয় সে মনে করবো আপনে মফিজ না হলে আপনের পকেট এ টাকা নাই। ডিপ্লোমারা মুড়ি মুড়কী না যে ভাসায়া চইলা আইনাই। না জেনে কমেন্ট করা ও সহমত হওয়া ঠিক না । আশা করি কিবরিয়ারাফির কমেন্টা মুছে দেবেন । জুতা সহকারে।
৫৭. ২৭ শে অক্টোবর, ২০১০ ভোর ৫:১৬
ফারহান আহমেদ বলেছেন: কমেন্ত মুছে ফেলেন ক্যান পারলে উত্তর দিন
০৩ রা নভেম্বর, ২০১০ ভোর ৫:৪৭

লেখক বলেছেন: কে কমেন্ট মুছেছে?

৫৮. ০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ৯:০৭
রবি১৭৬৫ বলেছেন: আজ বিকালে ২০০ টাকা দিয়া ফরম জমা দিয়া আসলাম বুয়েটে for CNNA Exploration

 

মোট সময় লেগেছে ১.০১৬৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
বলার নেই তেমন কিছু!
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ