.... তবুও আমি স্বপ্ন দেখি ... (স্বপ্ন, বাস্তব এবং ব্লগের সর্বস্বত্ব ব্লগার কতৃক সংরক্ষিত)

স্বর্গে প্রবেশ (কৌতুক)

১৬ ই জুলাই, ২০০৮ দুপুর ২:১২

শেয়ার করুন:                   Facebook

স্বর্গে হঠাৎ করে একটু ভীড় বেড়ে যাওয়ায় যমরাজ দ্বারে দাড়িয়ে নিজেই বেছে বেছে সবাইকে ঢোকাতে শুরু করলেন। যে-ই আসছে তাকে প্রথমে বলছেন, তুমি কি করে মারা গিয়েছো সেটা বর্ননা করো। ঘটনার বর্ননা যদি ভয়াবহ হয় তাহলেই কেবল ঢোকার সুযোগ মিলছে। এরকম সময়ে প্রায় একই সাথে স্বর্গের দ্বারে এসে দাড়ালো তিন ব্যক্তি। একজন ইংলিশ, একজন স্কটিশ এবং আরেকজন আইরিশ।

যমরাজ প্রথমে ইংলিশ ভদ্রলোককে তার মৃত্ত্বর কারন জিজ্ঞেস করলেন। ভদ্রলোক বলল, আমি গত কিছুদিন ধরে আমার স্ত্রীকে সন্দেহ করছিলাম। আমি মোটামোটি নিশ্চিত ছিলাম ওর অন্য কারো সাথে সম্পর্ক রয়েছে। তাই আজ একটু আগে-আগেই অফিস থেকে বাড়ি ফিরি ওদের হাতেনাতে ধরার জন্য। বাড়ি ফিরে আমার স্ত্রীকে আমি এলোমেলো অবস্থায় বিছানায় পেলাম কিন্তু ওই রাস্কেলটাকে কোথাও খুজেঁ পেলাম না। সারা বাড়ি তন্নতন্ন করে খুঁজেও যখন আমি কোথাও পেলাম না, তখন গেলাম বারান্দায় এবং আমার অনুমান সত্য প্রমানিত করে তাকে আমি আমার ২৫ তালার এ্যাপার্টমেন্টের রেলিং ধরে ঝুলে থাকতে দেখলাম। রাগে আমি তখন প্রায় অন্ধ হয়ে গিয়েছি। আমি তার হাতে লাথি দিতে শুরু করলাম এবং এক সময় সে নিয়ন্ত্রন হারিয়ে উপর থেকে নীচে পড়ে গেলো। কিন্তু রাস্কেলটা তবুও মরলো না। সে একটা ঝোপের উপর পড়ায় বেঁচে গেলো। আমি তখন কিচেনে গিয়ে আমাদের ফ্রিজটা এনে ২৫ তালা থেকে তার উপর ছুড়ে ফেললাম এবং সাথে সাথে সে মারা গেলো। পুরো ব্যপারটা দেখে হঠাৎ করে আমি ভীত হয়ে পড়লাম এবং হার্ট এ্যাটাকে আমার মৃত্ত্বু হলো। যমরাজ দেখলেন ভয়াবহ অভিজ্ঞতার পর মৃত্ত্বু। তাই তাকে ঢুকতে দিলেন।

এবার স্কটিশ ভদ্রলোক এগিয়ে এলো এবং তার বর্ননা শুরু করলো। সে বললো, আমি প্রতিদিন আমার এ্যাপার্টমেন্টের ২৬ তালার বারান্দায় ব্যয়াম করি। আজ হঠাৎ করে পা পিছলে পড়ে গেলাম, কিন্তু ভাগ্য ভালো ছিল, তাই ২৫ তালার রেলিং ধরে ফেলেছিলাম। কিন্তু হঠাৎ এক লোক এসে আমাকে লাথি দিতে শুরু করলো এবং এক সময় আমি নীচে পড়ে গেলাম। এবারও ভাগ্য ভালো ছিল, আমি ঝোপের উপর পড়লাম ফলে খুব একটা সমস্যা হয়নি। কিন্তু হঠাৎ করে দেখি আকাশ থেকে একটা ফ্রিজ এসে আমার উপর পড়লো। সাথেসাথেই আমার মৃত্ত্বু হয়। করুন মৃত্ত্বুর কথা শুনে যমরাজ তাকেও ঢুকতে দিল।

এবার আইরিশ ভদ্রলোক এগিয়ে এসে তার বর্ননা শুরু করার আগে যমরাজকে বললো, শুধু কল্পনা করুন, একটা ফ্রিজে আমি নগ্ন ভাবে লুকিয়ে আছি....। যমরাজ সাথে সাথে তাকেও ঢোকার জন্য ইশারা করলেন।

 

 

  • ৩৫ টি মন্তব্য
  • ৩৮৬ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৫ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ১৬ ই জুলাই, ২০০৮ দুপুর ২:১৬
comment by: চন্দন বলেছেন: চমৎকার হাহা :)
২. ১৬ ই জুলাই, ২০০৮ দুপুর ২:১৯
comment by: মদন বলেছেন: হাহাহহাহাহাহ :)
৩. ১৬ ই জুলাই, ২০০৮ দুপুর ২:৩১
comment by: ইন্টেল বলেছেন: Valo pilam
৪. ১৬ ই জুলাই, ২০০৮ দুপুর ২:৩২
comment by: শফিকুল বলেছেন: জোস হইছে।
৫. ১৬ ই জুলাই, ২০০৮ দুপুর ২:৩৫
comment by: আরিফ থেকে আনা বলেছেন: হা হা হা হা হা হা হা
হাসতেই আছি =p~
৬. ১৬ ই জুলাই, ২০০৮ দুপুর ২:৩৬
comment by: তেপান্তের মাঠ পেরিয়ে বলেছেন: পুরনো, তারপরও ভালো লাগলো
৭. ১৬ ই জুলাই, ২০০৮ দুপুর ২:৩৮
comment by: হুমায়ুন বলেছেন: ;););););)
;);););)
;););)
;);)
;)
৮. ১৬ ই জুলাই, ২০০৮ দুপুর ২:৪১
comment by: যীশূ বলেছেন: ;)
৯. ১৬ ই জুলাই, ২০০৮ দুপুর ২:৪৭
comment by: ইউনুস খান বলেছেন: হে হে হে হে হে। বেচারা স্কটিশ ভদ্রলোক।

যাক স্বর্গে যেতে পেরেছে বলে ভাল লাগল।
১০. ১৬ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:০৪
comment by: দূর্ভাষী বলেছেন: --------------------------------------------------------------
---------------------------------------- মাইনাস ইনফিনিটি
১১. ১৬ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:১৬
comment by: নিয়াজ মোর্শেদ চৌধুরী বলেছেন: উপরের সবাইকে অনেক ধন্যবাদ (মাইনাস ইনফিনিটি সহ :) )
১২. ১৬ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:৩৫
comment by: পথিক মানিক বলেছেন: :) ;)
১৬ ই জুলাই, ২০০৮ রাত ৯:৩৫

লেখক বলেছেন: :)

১৩. ১৬ ই জুলাই, ২০০৮ রাত ৯:০৬
comment by: রুখসানা তাজীন বলেছেন: বেচারা ঠাণ্ডার মইদ্দে ফিরিজে ঢুইকা কষ্ট করল, তার কুনু দাম নাই X(
১৬ ই জুলাই, ২০০৮ রাত ৯:২৩

লেখক বলেছেন: ফ্রিজটা কিন্তু আবার স্কটিশটার মাথায় পড়েছে :)

১৪. ১৬ ই জুলাই, ২০০৮ রাত ৯:৩৪
comment by: নাফে মোহাম্মদ এনাম বলেছেন: হো হো হো....থুক্কু! ভূতেরা তো হাসে না! ব্যাড মিসটেক...হেহে...ইয়ে...না না হাসিনি কিন্তু!
১৬ ই জুলাই, ২০০৮ রাত ৯:৩৫

লেখক বলেছেন: হা হা হা.... ওহহ... আমিওতো এখন প্রেতাত্মা... অতএব আমারও হাসি বন্ধ। :) (এটা মুচকি হাসি!)

১৫. ১৬ ই জুলাই, ২০০৮ রাত ৯:৩৬
comment by: নাফে মোহাম্মদ এনাম বলেছেন: নারে ভাই, ভূতেদের হাসতে নেই। সবাই তাহলে ভয় পাওয়া ছেড়ে আমাদের দেখলেই হাসবে। হো হো হাসি!
১৬ ই জুলাই, ২০০৮ রাত ৯:৪০

লেখক বলেছেন: আমরা রহস্যময় হাসি দিব ;) । এ হাসি আনন্দের পরিবর্তে ভয়ের সৃষ্টি করবে। গডফাদার টাইপ হাসি।

১৬. ১৭ ই জুলাই, ২০০৮ রাত ৩:৪৯
comment by: দূরন্ত বলেছেন: ভালো লাগলো।
১৭ ই জুলাই, ২০০৮ ভোর ৪:২০

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ দূরন্ত :)

১৭. ১৭ ই জুলাই, ২০০৮ ভোর ৪:০০
comment by: সোনালী ডানার সঙ্খচিল... বলেছেন: হুমম...আইরিশদের হেয় করা হয়েছে...কৌতুকটা সম্ভবত ইংলিশ?
১৭ ই জুলাই, ২০০৮ ভোর ৪:১৯

লেখক বলেছেন: ইংলিশ-স্কটিশ-আইরিশ বিষয়টা আমার বানানো। মূল কৌতুকে কোন জাতির নাম ছিল না।

ব্লগে আসার জন্য ধন্যবাদ।

১৮. ১৭ ই জুলাই, ২০০৮ ভোর ৪:০৩
comment by: রন্টি চৌধুরী বলেছেন: পড়ি নাই। ক্ষিদা পেটে।
তবে আইরিশদের হেয় করে থাকলে তীবোরো পরতিবাদ। আমার লোকেদের নিয়ে কটু কথা বললে আন্দোলনের ডাক দিব :)
১৭ ই জুলাই, ২০০৮ ভোর ৪:২১

লেখক বলেছেন: এইবার আইরিশদের পচিয়েছি। আগামীটায় উঠিয়ে দেব :)

১৯. ১৭ ই জুলাই, ২০০৮ ভোর ৪:৫১
comment by: দূরন্ত বলেছেন: পড়ার সময় আমার বারবার আইরিশ রন্টি ভাইয়ের কথাটাই মনে পড়েছে। কিন্তু সাহস করে তখন বলতে পারিনি। এমনিতেই আমার ওপর রেগে আছে। কোন বিপদে পড়ি....
১৭ ই জুলাই, ২০০৮ দুপুর ২:০৯

লেখক বলেছেন: হাহাহা.... :)

২০. ১৭ ই জুলাই, ২০০৮ ভোর ৫:০৫
comment by: শফিউল আলম ইমন বলেছেন: হা হা হা....চমৎকার লিখেছেন।
ব্যাপক মজা পাইলাম।
১৭ ই জুলাই, ২০০৮ দুপুর ২:০৯

লেখক বলেছেন: আপনার মজা লেগেছে জেনে আমারও ভালো লাগছে। যে কোন লেখার সব চেয়ে বড় সার্থকতা হলো সেটা পাঠকের ভালো লাগা।

শুভেচ্ছা রইলো।

২১. ১৭ ই জুলাই, ২০০৮ ভোর ৬:০৩
comment by: রন্টি চৌধুরী বলেছেন: দুরন্তমিয়াভাই আবার একবার আমার পিছে লাগছে:) স্কাইড্রাইভিং এ পচাইতে পারে নাই;) এখন অন্যভাবে।

কামহইব না :D

মিয়াভাই চলেন বেলফাস্টে না গিয়ে কাউন্টি ক্লারায় যাই। ওখানে গিয়ে সবাই মিলে স্কাইড্রাইভ দেই :) দিবেন দুরন্ত?? ;)

নিয়াজভাই কি ঘুমিয়ে গেলেন?
১৭ ই জুলাই, ২০০৮ দুপুর ২:১১

লেখক বলেছেন: একটা নুতন গল্প লেখা নিয়ে এত ব্যস্ত যে ব্লগে আর আসা হয়নি পরে। গল্পটা লিখতে বেশ পড়া লেখা করতে হচ্ছে। শেষ পর্যন্ত পাঠকের ভালো লাগলে তবেই পরিশ্রম সার্থক।

২২. ১৭ ই জুলাই, ২০০৮ ভোর ৬:০৯
comment by: রন্টি চৌধুরী বলেছেন: হাহ হা =p~ =p~ =p~
বিশ্বাস করেন আর নাই করেন...:) কৌতুকটা এখন পড়লাম!! আগে পড়িনাই, আ্যামাটারের মন্তব্যে দেখেছিলাম আইরিশকে পচানো হয়েছে।
কই পেলেন এইটা...:D
যে ব্যাটা এই কৌতুক বানাইছে তারে এই ফ্রেস হাসি দিয়ে আমার হায়াত আরেকটু বাড়ানোর জন্য অণেক ধন্যবাদ। আর বাদবাকী ৪০ % নিয়াজ ভাইকে ধন্যবাদ।
১৭ ই জুলাই, ২০০৮ দুপুর ২:১৩

লেখক বলেছেন: আমি মাঝে মাঝে এলোমেলো ভাবে বিভিন্ন সাইট ঘুরে কৌতুক পড়ি। এখন সেই কৌতুকগুলোতে আরেকটু মাল-মসলা মিসিয়ে এখানে দেয়া শুরু করেছি। কিন্তু কোন সাইট থেকে পেয়েছি সেটা মনে নাই এখন। :(

২৩. ১৭ ই জুলাই, ২০০৮ ভোর ৬:৩৭
comment by: আশরাফ মাহমুদ বলেছেন: হা হা। ব্যাপক মজা পাইলাম।
১৭ ই জুলাই, ২০০৮ দুপুর ২:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ। :)

 



 


আমি নিয়াজ, একজন খুব সাধারন মানুষ যার রয়েছে অসাধারন কিছু রঙ্গিন স্বপ্ন। আমি গর্ববোধ করি আমার বাঙালী এবং বাংলাদেশী পরিচয়ে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২৯৬২৭