.... তবুও আমি স্বপ্ন দেখি ... (স্বপ্ন, বাস্তব এবং ব্লগের সর্বস্বত্ব ব্লগার কতৃক সংরক্ষিত)

দ্যা লাস্ট লেকচার

২৬ শে জুলাই, ২০০৮ রাত ১০:০০

শেয়ার করুন:                   Facebook

র‌্যান্ডি পাউশ ছিলেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য কার্নেগী ম্যালন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের প্রফেসার। একজন কম্পিউটার বিজ্ঞানী হিসেবে তার যশ ছিল বিভিন্ন দিকে বিশেষত হিউম্যান-কম্পিউটার ইন্টারেকশনে। ছোট ছোট তিন সন্তানের একজন তরুন বাবা, একজন প্রেমময়ী স্বামী অথবা হাস্যজ্জ্বল একজন মানুষ - সব দিক দিয়েই ছিল তার সুখ্যাতি। শুধু অভাব ছিল একটা বিষয়ের - সময়ের। যাইহোক, এই ব্লগ পোস্টের মূল উদ্দেশ্য তার গবেষনার বিষয় বা পারিবারিক জীবন নয়, বরং তার সংক্ষিপ্ত জীবনের শেষ লেকচার যা ইতিহাসে দ্যা লাস্ট লেকচার হিসেবে সমাদৃত হবে যুগযুগ ধরে।

দ্যা লাস্ট লেকচার - এর একটা প্রেক্ষাপট রয়েছে। ২০০৬ সনের অগাষ্ট মাসে পাউশের লিভারে প্রথম ক্যানসার ধরা পড়ে। দ্রুত চিকিৎসা নেয়া হলেও সে ক্যানসারকে নিয়ন্ত্রন করা সম্ভব হয়নি। বিশ্বের সেরা ডাক্তারদের সমন্বয়ে গড়া দল প্রায় এক বছর চেষ্টার পর ২০০৭ এর অগাস্টে জানায় তার লিভার প্রায় নষ্ট হয়ে গিয়েছে এবং ক্যানসার ছড়িয়ে পড়ছে অন্য অঙ্গেও। ডাক্তাররা এটাও তাকে জানিয়ে দেয় তার কর্মক্ষম জীবনের আর মাত্র ছয় মাস বাকি রয়েছে।

এরকম একটা সময়ে পাউশ স্বীদ্ধান্ত নেয় সে শেষ বারের মত প্রিয় ছাত্রছাত্রীদের সামনে গিয়ে দাড়াবে। ২০০৭ সনের সেপ্টেম্বর মাসের ১৮ তারিখ পাউশ যে লেকচারটা তার ছাত্রছাত্রী, সহকর্মী এবং বন্ধুদের জন্য দিয়েছিল তারই নাম দ্যা লাস্ট লেকচার। এই লেকচারের বিষয়বস্তু ছিল "Really Achieving Your Childhood Dreams". একজন মানুষ যে জানে আর মাত্র ছয় মাস পরই মৃত্ত্বু তাকে একটু একটু করে গ্রাস করতে শুরু করবে, কি অসাধারন প্রাঞ্জল ভাবে সেদিন লেকচারটি দিয়েছিল। বিজ্ঞান নয়, সমাজনীতি নয়, রাজনীতি নয়, নয় অর্থনীতি - একজন মৃত্ত্বু পথযাত্রীর শেষ লেকচার ছিল স্বপ্নকে নিয়ে। প্রিয় ছাত্রছাত্রীদের জীবনের শেষ বেলায় এসেও স্বপ্ন দেখার জন্য অনুপ্রেরনা যুগিয়ে গিয়েছিল সেদিন পাউশ।

দ্যা লাস্ট লেকচার ২২৪ পৃষ্ঠার বই আকারে প্রকাশিত হয় ৮ এপ্রিল ২০০৮। প্রকাশের সাথে সাথে যুক্তরাষ্ট্রে বেস্ট সেলারের খেতাব অর্জন করে বইটি। তবে এ কথাও সত্য পাউশের সেই লেকচারের স্বাদ কোন দিন লিখিত বই দিতে পারবে না। সেই অসাধারন লেকচারের তাৎপর্য শুধু দেখেই উপলব্ধি করা সম্ভব। ১১৬ মিনিটের সম্পূর্ন লেকচারটি ইউটিউবে রয়েছে এবং এখন পর্যন্ত প্রায় পাঁচ মিলিয়ন মানুষ লেকচারটি দেখেছে।

২০০৮ এর মে মাসে পাউশের যকৃতও ক্যানসার আক্রান্ত হয়ে পড়ে এবং অবস্থা দ্রুত খারাপ হতে শুরু করে। জুলায়ের শুরুতে পরিবার থেকে জানানো হয় পাউশের অবস্থা এতটা খারাপ আর কখনও হয়নি। সবশেষে গতকাল (২৫ জুলাই) সকালে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অনেক দেশের প্রিয় ছাত্রছাত্রী এবং বন্ধুদের শোকের সাগরে ভাসিয়ে পাউশ চিরদিনের মত মৃত্ত্বর কোলে ঘুমিয়ে পড়ে।

আজ পাউশ আমাদের মাঝে নেই, কিন্তু তার স্মৃতি অমলিন থাকবে স্ত্রী সহ ছয়, চার এবং দুই বছরের তিন সন্তানের হৃদয়ে। এবং অবশ্যই দ্যা লাস্ট লেকচারের স্ক্রিনে, যা যুগযুগ ধরে হাজার হাজার মানুষকে শেখাবে কি করে স্বপ্ন দেখতে হয়।

দ্যা লাস্ট লেকচার - র‌্যান্ডি পাউশ



২৬ জুলাই ২০০৮
ডাবলিন, আয়ার‌ল্যান্ড।

 

প্রকাশ করা হয়েছে: ফিচার  বিভাগে ।

 

  • ২৪ টি মন্তব্য
  • ২৩১ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১০ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ২৬ শে জুলাই, ২০০৮ রাত ১০:২০
comment by: জাহাঙ্গীর আলম আকাশ বলেছেন:
+
২৭ শে জুলাই, ২০০৮ সকাল ৭:০২

লেখক বলেছেন: ব্লগে আসার জন্য এবং প্লাসের জন্য অনেক অনেক ধন্যবাদ।

২. ২৬ শে জুলাই, ২০০৮ রাত ১০:২৩
comment by: রুখসানা তাজীন বলেছেন: আপনার পোস্টের বিষয়বৈচিত্র অসাধারণ!
২৭ শে জুলাই, ২০০৮ সকাল ৭:০৩

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ। আপনাদের অনুপ্রেরনা আমাকে ভিন্ন ভিন্ন বিষয়ে লেখার উৎসাহ যোগায়।

৩. ২৬ শে জুলাই, ২০০৮ রাত ১০:৩৭
comment by: ইমরান মামা বলেছেন: +
২৭ শে জুলাই, ২০০৮ সকাল ৭:০৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

৪. ২৬ শে জুলাই, ২০০৮ রাত ১০:৪৪
comment by: আহসান হাবিব শিমুল বলেছেন: হমম,,,,,,ভালো লেগেছে।
২৭ শে জুলাই, ২০০৮ সকাল ৭:০৩

লেখক বলেছেন: ব্লগে আসার জন্য অনেক শুভেচ্ছা।

৫. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ১২:৩৮
comment by: ইন্টেল বলেছেন: Niaz bhai, kamon achen, class er ki obostha?

Post es jonno GOLDENPlus
২৭ শে জুলাই, ২০০৮ সকাল ৭:০৪

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :) একটু দৌড়ের উপরে আছি। ব্লগেও নিয়মিত নয়। তবে এই বিষয়টা নিয়ে না লিখে থাকতে পারলাম না। আপনার কি অবস্থা?

৬. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ১২:৪১
comment by: রিয়াজ শাহেদ বলেছেন: উনি মারা গেছেন? জানতামনা; খারাপ লাগছে। ভিডিওটা অনেক আগেই দেখেছি, কিছু অংশ আমার সংগ্রহেও আছে।
২৭ শে জুলাই, ২০০৮ সকাল ৭:০৫

লেখক বলেছেন: গতপরশু সকালে মারা গিয়েছেন। তবে সেটা শরীরী মৃত্ত্বু, অনুপ্রেরনার নয়।

৭. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ১২:৫১
comment by: মৈথুনানন্দ বলেছেন: এখানে দ্যাখো @ রিয়াজ

Click This Link
২৭ শে জুলাই, ২০০৮ সকাল ৭:০৬

লেখক বলেছেন: লিঙ্কটা কাজ করছে না। আবার একটু চেক করে দিলে আমিও দেখতে পারতাম।

৮. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ২:০৯
comment by: ফারহান দাউদ বলেছেন: এত বড়,এই নেটস্পিডে ডাউনলোড করতে পারছি না:(
২৭ শে জুলাই, ২০০৮ সকাল ৭:০৭

লেখক বলেছেন: আমি সোমবার আরেকটা পোস্ট দিব। সেটায় কিছু ছোট ছোট ক্লিপ এ্যাড করার ইচ্ছা আছে।

৯. ২৭ শে জুলাই, ২০০৮ সকাল ৯:২৪
comment by: _তানজীর_ বলেছেন: খুব খারাপ লাগল জেনে উনি মারা গেছেন। কয়েক মাস আগে আমি ভিডিওটি দেখি। আমি অবাক হয়েছিলাম মানুষটির হাসি আর ঠাট্টা তামাশা দেখে। যাই হোক। তার একটি বই আছে- একই শিরোনাম-এ। জীবনের বাধা (ওয়াল) এবং মানুষের সমালোচনা নিয়ে তার দর্শন আমার চিন্তা ভাবনা পরিবর্তন করে দিয়েছে। খুব-ই খারাপ লাগছে।
০২ রা নভেম্বর, ২০০৮ বিকাল ৪:১১

লেখক বলেছেন: হ্যা, তার বইটা যুক্তরাষ্ট্রে বেস্ট সেলার হয়েছিল। ভদ্রলোকের মনোবল দেখে আমি মুগ্ধ হয়েছি।

দেরী করে উত্তর দেয়ার জন্য দুঃখিত, ব্লগে নিয়মিত ছিলাম না গত কয়েক মাস।

অসংখ্য ধনবাদ।

১০. ২৭ শে জুলাই, ২০০৮ দুপুর ১:৫৮
comment by: ফারজানা মাহবুবা বলেছেন:
এ মাসে এত বেশী ডাউনলোড করেছি যে আর স্পীড টানতে পারছেনা। আপনার লেখাটা পড়ে এখন ভিডিওটা দেখার জন্যে অধৈর্য্য লাগছে। কিন্তু উপায় নেই, নেক্সট মানথ পর্যন্ত ওয়েট করতে হবে :(
০২ রা নভেম্বর, ২০০৮ বিকাল ৪:১৩

লেখক বলেছেন: দেখা হলো ভিডিওটা?

১১. ২৭ শে জুলাই, ২০০৮ দুপুর ২:০১
comment by: মৈথুনানন্দ বলেছেন: আমার এখানে ঠিকই খুলছে।

download.srv.cs.cmu.edu/~pausch/news/index.html
০২ রা নভেম্বর, ২০০৮ বিকাল ৪:১২

লেখক বলেছেন: এখন কাজ করছে। ধন্যবাদ।

১২. ২৮ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:৫০
comment by: ইউনুস খান বলেছেন: ভাল লেগেছে।
০২ রা নভেম্বর, ২০০৮ বিকাল ৪:১১

লেখক বলেছেন: ধন্যবাদ।

 



 


আমি নিয়াজ, একজন খুব সাধারন মানুষ যার রয়েছে অসাধারন কিছু রঙ্গিন স্বপ্ন। আমি গর্ববোধ করি আমার বাঙালী এবং বাংলাদেশী পরিচয়ে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৩০৬৫৯