'মার্কিন সিটিজেনের' মা-বাবা হয়ে সুবিধালাভ বন্ধ হচ্ছে
নতুনদেশ ডটকম
অবৈধ ইমিগ্র্যান্ট মায়ের গর্ভের সন্তানকে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব প্রদানের বিধান সংশোধনের বিতর্ক এখন তুঙ্গে। যুক্তরাষ্ট্র সংবিধানের ১৪তম সংশোধনীর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সীমানায় জন্মগ্রহণকারীকে যুক্তরাষ্ট্রের সিটিজেনের মর্যাদা দেওয়া হয়। এ জন্য মেক্সিকোসহ অনেক দেশের গর্ভবতী মহিলা যে কোনো উপায়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করছেন এবং আমেরিকান সন্তানের মা হচ্ছেন।
আমেরিকান সন্তানের মা-বাবা হওয়াকে অনেক বাংলাদেশি মর্যাদাকর মনে করেন। বাংলাদেশের সামরিক ও বেসামরিক আমলা, রাজনীতিক, ব্যবসায়ী, শিল্পপতি, ব্যাংকার, শিক্ষক, সাংবাদিক, অভিনেতার গর্ভবতী স্ত্রী প্রসবের মাসখানেক আগে ছুটে এসেছেন আমেরিকায়। অনেক মা-বাবা ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ড পেয়েছেন। খবর এনার তবে তারা আসছেন ট্যুরিস্ট ভিসায় এবং ভিসার মেয়াদেই সন্তান জন্ম দিচ্ছেন। সাম্প্রতিক সময়ে অবৈধ ইমিগ্র্যান্টদের মধ্যে অনেকে গুরুতর অপকর্মে লিপ্ত হওয়ায় এবং অর্থনৈতিক পরিস্থিতি নাজুক আকার ধারণ করায় বিষয়টিকে সহজভাবে দেখা হচ্ছে না। সাউথ ক্যারোলিনার রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামসহ কয়েকজন সিনেটর এবং কংগ্রেসম্যান ১৪তম সংশোধনী রহিত করার সংকল্প ব্যক্ত করেছেন।
সর্বশেষ পিউ হিসপ্যানিক সেন্টার পরিচালিত এক জরিপে দেখা যায়, ৫৬ পারসেন্ট আমেরিকান ওই সংশোধনীর বিপক্ষে। মাত্র ৪১ পারসেন্ট সমর্থন দিয়েছেন। পিউ হিসপ্যানিক সেন্টার আরো উদঘাটন করেছে, ২০০৮ সালে ৪৩ লাখ শিশু জন্মেছে আমেরিকায়। এর তিন লাখ ৪০ হাজারের মা অথবা বাবা হচ্ছেন অবৈধ ইমিগ্র্যান্ট। অবৈধ পরিবারের সন্তানদের সিটিজেনশিপ প্রদানের বিধান পরিবর্তন করার প্রস্তাবটি নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে কতটা প্রভাব ফেলবে তা ভেবে দেখার অবকাশ রয়েছে। তবে হোয়াইট হাউস থেকে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়নি। প্রেসিডেন্ট ওবামা এবং তার প্রশাসন এখনো শক্ত অবস্থানে রয়েছেন অবৈধ ইমিগ্র্যান্টদের শর্তসাপেক্ষে সিটিজেনশিপ প্রদানে। সিনেটর গ্রাহামের সংবিধান সংশোধনীর প্রস্তাবে অবশ্য ট্যুরিস্ট ভিসায় অবস্থানকালে জন্ম দেওয়া সন্তানদের নাগরিকত্ব প্রদানের ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি। পূর্ণাঙ্গ বিল সিনেটে উঠলে বিষয়টি স্পষ্ট হবে।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



