আমার প্রিয় পোস্ট

সাবধান!!!বাজারে অবাধে বিক্রি হচ্ছে পিরানহা

২৮ শে আগস্ট, ২০০৭ বিকাল ৪:০৫

শেয়ারঃ
0 0 0

বাজার থেকে রূপচাঁদা মাছ কেনার সময় সাবধান। কারন, থাই রূপচাঁদার নামে নাকি অবাধে বিক্রি হচ্ছে পিরানহা। আপনারা যারা পিরানহা চেনেন না তারা দয়া করে গুগুলে সার্চ করে পিরানহার চেহারাটা একবার দেখে নিন। তারপর বাজারে গিয়ে ওই মাছ দেখলে আর না কেনাই ভালো।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

৩. ২৮ শে আগস্ট, ২০০৭ বিকাল ৪:১০
আজাইরা বলেছেন: আমি খাইনি ,খেতেও চাইনা কিন্তু খেলে কি সমস্যা হতে পারে জানাবেন কি ?
৪. ২৮ শে আগস্ট, ২০০৭ বিকাল ৪:১১
ফরিদ বলেছেন: তিন গোয়েন্দায় পড়সিলাম পিরানহা নাকি খাইতে হেবী! তো অসুবিধা কি পাওয়া গেলে। জিন্দা না হইলেই হইল
৫. ২৮ শে আগস্ট, ২০০৭ বিকাল ৪:১২
রাশেদ বলেছেন: @ ফরিদ...আরেক মুসা আমান
৬. ২৮ শে আগস্ট, ২০০৭ বিকাল ৪:১৪
তানভীর আহমেদ সজীব বলেছেন: বহুদিন আগে রহস্যপত্রিকায় পিরানহা সম্পর্কে একটা ফিচার পড়েছিলাম, এই মাছ সম্পর্কে যে ভয়ঙ্কর বর্ণনা ছিল, এরা নাকি হাঙ্গরের থেকেও মারাত্বক, একটা গরু বা মোষ নাকি ৫ মিনিটেই সাবাড় করতে পারে। আচ্ছা এগুলো খেতে কেমন লাগে? কেই খেয়ে থাকলে জানান।
৭. ২৮ শে আগস্ট, ২০০৭ বিকাল ৪:৪৮
অলস বলেছেন: পিরানহা তো মানুষ খায়। মানুষ পিরানহা খেলে কিছু হবে? যদি হয় তাহলে তো ভয়াবহ!
৫ দিলাম।
৮. ২৮ শে আগস্ট, ২০০৭ বিকাল ৪:৫১
পড়ুয়া বলেছেন: পিরানহা খেতে সুস্বাদু। ওরা মাংসাশী ও দাঁত আছে। তাতে কি?
দক্ষিণ আমেরিকার জেলেরা পিরানহা ধরে ও বিক্রি করেই জীবনধারণ করে। যেমন বাংলাদেশের জেলেরা ইলিশমাছ ধরে করে।
ভয়ের কিছু নেই।
৯. ২৮ শে আগস্ট, ২০০৭ বিকাল ৪:৫৩
মদন বলেছেন: যদি তরকারী রাইন্ধা খাওনের সময়ে না কামড়ায় তাইলে খাইতে সমস্যা কি?
১০. ২৮ শে আগস্ট, ২০০৭ বিকাল ৫:০৩
চির সবুজ বলেছেন: শুনেছি এই মাছের দাঁতে নাকি এত ধার যে কোন দেশে যেন মানুষের চুল কাটা হয় এই মাছের দাঁত দিয়ে।
১১. ২৮ শে আগস্ট, ২০০৭ বিকাল ৫:০৯
গোলাপি বলেছেন: যতদূর জানি, মাংসাশী প্রাণী খাওয়া হারাম।
১২. ২৮ শে আগস্ট, ২০০৭ বিকাল ৫:৩১
লীন বলেছেন: ওহো... হারাম হইলে তো ঝামেলা। নাইলে টেস্ট করতাম।
১৩. ২৮ শে আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৬:০২
বইপাগল বলেছেন: খেয়ে দেখা উচিত, আমার মনে হয় না হারাম, কেউ এ ব্যাপারে তথ্য প্রমাণ থাকলে জানাবেন।
১৪. ২৮ শে আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৬:০৫
মদন বলেছেন: আফ্রিকান মাগুর মাছও মাংসাশী। যা পায় তাই খায়। মাগুর খাইতে সমস্যা না হইলে পিরানহাও সমস্যা হবে না।
১৫. ২৮ শে আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৬:০৭
অনিশ্চিত বলেছেন: আমি যতদূর জানি, অন্য মাছের মতোই এই মাছ খাওয়া যায়, কোন সমস্যা হয় না, হারামও না।
দক্ষিণ আমেরিকার নদীতে নামার পর যদি এই মাছ আমাকে ধরে খেয়ে ফেলে তাহলেই কেবল সমস্যা। আর তো কোন সমস্যা দেখছি না।
১৬. ৩০ শে আগস্ট, ২০০৭ রাত ৩:৩২
অযৌক্তিক বলেছেন: পোষ্ট এবং কমেন্ট --- সুন্দর

 

মোট সময় লেগেছে ২.৫২৮৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
জীবনযুদ্ধে হারতে চাই না
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই