somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে কারণে আমি somewherein...blog - বাঁধ ভাঙার আওয়াজ পরিবারের সদস্য হলাম...

২০ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যখন আমার জন্ম হয়, তখন আমার মাথা ছিলো সম্পূর্ণ ফাঁকা! ধীরে ধীরে বড় হবার সময় আমার মাথায় সংরক্ষিত হতে থাকলো নতুন নতুন ছবি, নতুন নতুন শব্দ। একটা সময়ে এসে কথা বলতে শিখলাম। নতুন কিছু জানা ও শেখার আগ্রহও বাড়তো থাকলো প্রতিদিনই। এভাবেই শৈশব, বাল্যকাল পার করে এক সময় পদার্পণ করলাম লাবণ্যময় কৈশোরে।

একজন মানুষের জীবনে তার নিজস্ব চিন্তা-চেতনা গড়ে ওঠার সবচেয়ে শক্ত সময় হলো কৈশোর। এই সময় তার মধ্যে যে চিন্তা-চেতনা ও ব্যক্তিত্ব গড়ে ওঠে, সাধারণত তার বাকি জীবনে সেই ব্যক্তিস্বত্বাটিই মুখ্যভাবে প্রকাশ পায়। বাবার বদলীর চাকরীর সুবাদে খুব অল্প বয়সেই ঘুরে ফেললাম অনেকগুলি জায়গা। নতুন নতুন স্কুল, নতুন নতুন বন্ধু, নতুন নতুন অভিজ্ঞতা! সম্পর্কের সূচনা ও সমাপ্তি খুব কাছ থেকে বহুবার দেখেছি আমি। একসময় পার করে ফেললাম জীবনের টিনেজ টাইমও।

এই সবকিছুর ফাকে আমার মনের মধ্যে খুব সহজ একটি ইচ্ছে দুর্দমনীয়ভাবে মাথাচাড়া দিয়ে উঠতে থাকে। তা হলো- একটি নতুন পৃথিবীর স্বপ্ল, যে পৃথিবীতে কোন যুদ্ধ, ধ্বংস, প্রতিহিংসা, বিদ্বেশ, ঘৃণা, ক্রোধ, লোভ, ঈর্ষা, প্রতিশোধ ইত্যাদি নেতিবাচক শব্দগুলির কোন অস্তিত্ব নেই। সেখানে থাকবে শুধু অনাবিল হাসি, নির্মল শান্তি, এবং মানুষে মানুষে নিটোল ভালোবাসা! পুরো পৃথিবীটাই সেখানে একটি দেশ, যেখানে নেই কোন ভিসা প্রবলেম; মানুষের যখন খুশি যে দেশে খুশি ঘুরে ঘুরে বেড়াবে নিজের ইচ্ছেমত; বাধা দেওয়ার থাকবে না কেউ।

আমার খুব ঘুরতে ইচ্ছে করে এই পুরো পৃথিবীটাই। কিন্তু সে বিষয়টি অসম্ভব বিষয়ের কাছাকাছি। তাই বাস্তবে না পারি, অন্তত ভার্চুয়াল জগতে সেটা কিছুটা সম্ভব এই টেকনলজির কারণে। এমন সময়ই সন্ধান পেলাম somewherein...blog - বাঁধ ভাঙার আওয়াজ-এর। আর যাই হোক পৃথিবীব্যাপী অন্তত বাংলা ভাষাভাষী মানুষের জন্য বাধাহীনভাবে এক হওয়ার অন্যতম একটি ওয়েবসাইট এটি। এমন সুযোগ মিস করা উচিত হবে কি? বিশাল এই পরিবারে নিজেকে সদস্য করার লোভ তাই ছাড়তে পারলাম না।

যারা নিজেদের মূল্যবান সময় থেকে সময় ধার নিয়ে অতি সামান্য এই লেখাটি পড়েছেন, তাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা।

আর সবার প্রতি রইলো উষ্ণ আমন্ত্রণ আমার কল্পনার নতুন পৃথিবীতে! একবার বেড়াতে আসতে আপত্বি নেই তো?
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১:২৪
১৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×