রতন সবকিছুই খুব পজিটিভলি দেখে।
পরীক্ষায় তার বন্ধুরা সব ফার্স্ট ডিভিশন পেয়েছে; আর সে পেয়েছে থার্ড ডিভিশন। তখন সে বললো- এর চেয়েও তো খারাপ হতে পারতো, আমি তো ফেলও করতে পারতাম!
একদিন প্রচন্ড গরম, লোক গরমে অস্থির, সেদিন রতন বললো- এর চেয়েও তো খারাপ হতে পারতো, মরুভূমির মতো গরমও তো হতে পারতো!
চার বছর বেকার থাকার পরও রতন বললো- এর চেয়েও তো খারাপ হতে পারতো, যদি আমার বাবাও বেকার হতো!
এমনকি কয়েকদিন আগে তার এক বন্ধু সজীব গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেলো। কিন্তু রতন বললো, খুবই দু:খের ব্যাপার যে সজীব মারা গেছে, কিন্তু এর থেকেও তো খারাপ হতে পারতো! তার অন্য বন্ধুরা অত্যন্ত বিরক্ত হয়ে বললো- সজীব মারা গেছে, এর চেয়ে আর কী খারাপ হতে পারে?!
রতন শান্ত কন্ঠে বললো- আমারও ওর সাথে যাবার কথা ছিলো; শেষ পর্যন্ত যাইনি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


