আমার প্রিয় পোস্ট
- Google এর আরো কিছু রসময় গুপ্ত (Easter Egg)
- নাফিস ইফতেখার
- কুর'আন, নারী ও শস্যক্ষেত্র, ইসলাম বিদ্বেষ ও আমার বিশেষ জ্ঞানী হওয়া। - আবূসামীহা
- অল্টারনেটিভ মুভি চয়েজ:: ৫ টি মাস্ট ওয়াচ নন-হলিউড মুভি - মেহরাব শাহরিয়ার
- টাইম ম্যাগাজিনের টপ টেন মুভিস অব ২০০৮ - দারাশিকো
- সামহোয়্যারের ব্লগার ও পোস্ট - কত প্রকার ও কি কি (সবিস্তারে বর্ননা - অবশ্যই দেখুন)
- নাফিস ইফতেখার
- মাসুদ রানার অরিজিনাল বইসমূহ - কাকতারু্য়া
- ছেলে এবং মেয়েদের এটিএম মেশিনের ব্যাবহারগত পার্থক্য ঃ - লুলুপাগলা
- ১৮+ কৌতুক প্লিজ ব্যান করবেন না, অথবা করার ইচ্ছা থাকলে ,একটা কারণ দর্শাও নোটিশ পাঠাবেন।এক্সট্রিমলি ম্যাচিউরডদের জন্য। - বিলাল
- প্রেম - কত প্রকার ও কি কি - সবিস্তারে বর্ননা (১৮+ পোস্ট) ♥♂♀ - নাফিস ইফতেখার
- Free Movies Download (direct) - আশরাফ৪৫৯
- XP Genuine করুন : Microsoft এর মাথায় কাঁঠাল ভেঙে খান - নাফিস ইফতেখার
- বুশ রে জুতা মারা বিষয়ক একটা গেইম - নামহীনা
- বড়দের পোস্ট:
সেরা গরম ছবির তালিকা
- শওকত হোসেন মাসুম
- অদ্ভুত এবং চমৎকার একটি বইঃThe Secret Museum of Mankind - পন্ডিত
- নতুন ঈশ্বর আবশ্যক - দীক্ষক দ্রাবিড়
- মজার অ্যানি্মেইশন
- মিয়াভাই সিলটী
- কতগুলো ফ্রী মুভি ডাউনলোডের সাইট! সাথে মুভী ডাউনলোডের ইউনিভার্সাল সাইট! - ঢিল মারে কে মোর টিনের চালে
- কি-বোর্ড এর কিছু শর্টকাট কি - পর্ব-১ - লুলুপাগলা
- Confirmed Free Ticket but One Way Only - উৎসুক
- ২০০৭ সালের জনপ্রিয় শীর্ষ ১০ টি ওয়েবসাইট - মিলন মাহমুদ
- আয় করুন Google Adsense এর মাধ্যমে - গাজী মো: সাইফুল ইসলাম
- ফ্রীতে নিজের একটা সাইট করুন ডমেইন সহ সবেই ফ্রী... - নিঃসঙ্গ
- বিশ্বের ক্ষুদ্রতম ওয়েব সাইট - "World's Smallest Website" - প্রচেত্য
- মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর হাদীস-২ - তাজুল ইসলাম মুন্না
- ইন্টারনেটে "স্যামসদ" ডিকশনারী - তাজুল ইসলাম মুন্না
- মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর হাদীস-১ - তাজুল ইসলাম মুন্না
- ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ - মাহবুব জামান আশরাফী
- পিডিএফ ফাইল তৈরির সফটওয়্যার ডুপিডিএফ (DoPDF) - বিপ্র
- ফ্রি মাস্টার ডাওনলোডার - নাজিরুল হক
- ব্লগারদের সঙ্গে আমার স্মৃতি এবং আমার কথোপকথন - একরামুল হক শামীম
যেভাবে পুরানো মোবাইল নাম্বার থেকে নতুন মোবাইল নাম্বারে কনভার্টেড হবেন..
২৬ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৪৯
কল রেট এবং অন্যান্য বিবিধ কারণে মোবাইল নাম্বার পরিবর্তন করার প্রয়োজন হতেই পারে।
একটি মোবাইল নাম্বার দীর্ঘদিন ব্যবহার করার পর অনিবার্য কারণে নতুন নাম্বারে কনভার্ট করার সময় নিম্নলিখিত স্টেপগুলি গ্রহণ করেছিলাম:
১. একটু অসুবিধা হলেও দু'টি সেট ব্যবহার শুরু করলাম। তার মানে আমার পুরানো এবং নতুন, দু'টি নাম্বারই তখন খোলা থাকতো।
২. যে সব ব্যক্তির কাছে আমার নাম্বার থাকা খুবই জরুরী এবং আমি যাদের সাথে সব সময় যোগাযোগ করি, তাদেরকে নতুন নাম্বার থেকে কল অথবা মেসেজ দিয়ে এই নাম্বারটি জানিয়েছিলাম (বিদেশে থাকা সংশ্লিষ্ট সবাইকেও)।
৩. আউটগোয়িং সব কল নতুন নাম্বার থেকেই করতাম এবং যার সাথে এই নাম্বার থেকে প্রথম কথা হতো, তাকেই জানিয়ে দিতাম এখন থেকে এটিই আমার নাম্বার। অন্যদিকে ইনকামিং আসতো আগেরটাতেই। সেখানেও যাদের সাথেই কথা হতো, তাদের জানিয়ে দিতাম আমার নতুন নাম্বারটি।
৪. এক মাসের মাথাতেই আমি দেখলাম পুরোনো নাম্বারটিতে আর কল আসছে না বললেই চলে।
৫. তখন আর অপেক্ষা না করে পুরানো নাম্বারটি বন্ধ করে দিলাম।
উল্লেখ্য, এই প্রক্রিয়ায় কল করতে ও মেসেজ দিতে সাময়িক কিছু এক্সট্রা খরচ হলেও, যে বেনিফিট আমি পাওয়া শুরু করলাম, তার মূল্যমান অনেক অনেক বেশি।
ধন্যবাদ।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
রিজভী বলেছেন:
আমি একমত নই।৩
নতুন পৃথিবী বলেছেন:
@ রিজভী @একমত হতে হবে, এমন কোন কথা নেই। আমি আসলে চেয়েছি যে, কেউ মোবাইল নাম্বার বদলাতে চাইলে এখান থেকে অতি সামান্য একটা আইডিয়া পাবে মাত্র।
কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ।
কেএসআমীন বলেছেন:
এটাই স্বাভাবিক বুদ্ধি তবে আরেকটি ব্যবস্থা থাকে সাধারনত, তা হচ্ছে - কল ফরওয়ার্ডিং। এক্ষেত্রে অবশ্য ফরওয়ার্ডিং চার্জ নেয়া হয়। সেজন্য আপনার বুদ্ধিটাই ভাল।
তামিম বলেছেন:
নতুন পৃথিবী .. নতুন জীবন .. নতুন মোবাইল ... আপনার আইডিয়া ভাল .. কমনসেন্স খাটিয়েছেন .. আপনার লেখায় নতুনত্বের আভাস রাখার চেষ্টা আছে .. এটা ভাল। আপনার পরিচয় ব্লগে জানতে চেয়ে আপনাকে বিব্রত করে থাকলে দুখি:ত। আপনিও কি যায়যায়দিনে লেখেন?
নতুন পৃথিবী বলেছেন:
@ তামিম @বিব্রত তো করলেন এবার!
আমার দীর্ঘদিনের স্বপ্ন যায়যায়দিনে লেখা!
কিন্তু আমার মতো ক্ষুদ্র, তুচ্ছ, নগণ্য একজন লেখকের জায়গা কি যায়যায়দিনে হবে!?
যদি সত্যিই আমার লেখায় নতুনত্বের আভাস পান, আর সেটা যদি যায়যায়দিনে কাজে লাগানো যায়, তবে আমাকে দয়া করে বলবেন কি যে, কীভাবে আমি যায়যায়দিনে লিখতে পারি?
ধন্যবাদ।
(পুনশ্চ: আমার ভয় হচ্ছে, আমাকে সম্ভবত আমার যোগ্যতার চেয়েও বেশি মূল্যায়ন করে ফেললেন!)
তামিম বলেছেন:
লিখতে চাইলে আপনার শর্ট প্রোফাইল সহ যেকোন পছন্দের বিষয়ে লিখে আমাকে মেইল করুন। মেইল আ্যড্রেস ব্লগের শিরোনামে পাবেন। বি কনফিডেন্ট। থ্যাঙ্কু।
নতুন পৃথিবী বলেছেন:
@ তামিম @আপনার মহানুভবতা আমাকে ধন্য করলো!
তাই এবার আর ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করার দু:সাহস করছি না!
মদন বলেছেন:
প্রসেসটি সত্যিই সুন্দর। কেননা মোবাইল নম্বর চেঞ্জ করা খুবই বিরক্তিকর এবং কল করে যদি দেখা যায় আগের নম্বরে নেই তখন খুবই বিরক্ত লাগে। আপনার সিস্টমে খরচ এবং সময় সামান্য বেশি লাগলেও আপনাকে কলকারী সকলের জন্য সুবিধা।
সাইফুর বলেছেন:
আমি একমত
কেএসআমীন বলেছেন:
হিট পোস্ট। ধন্যবাদ। আমি ট্রাফিক আইনের খসড়া বিষয়ক একটি পোস্ট দিয়েছি। দয়া করে পড়বেন ও মন্তব্য করবেন।
জেসন বলেছেন:
আমিও আমার পুরাতন নম্বরটি এভাবেই পরিবর্তন করেছি।
সাইমুম বলেছেন:
আমার সাথে সিটিং কবে হবে?
নতুন পৃথিবী বলেছেন:
@ সামী মিয়াদাদ @মন্দ বলেননি! তবে ওইটা কারো কাছ থেকে একটু ম্যানেজ করতে পারলে ভালো হয় আরকি!
সুন্দর একটি পয়েন্ট ধরে আমার পোস্টটিকে আলোকিত করলেন।
ধন্যবাদ।
রৈদের বলেছেন:
৫
নতুন পৃথিবী বলেছেন:
@ সাইমুম @বিধাতা কেন জানি আমার বুদ্ধিটা কৃপণতা করে কম দিয়েছেন!
আসলে আপনার বক্তব্যটা ঠিক ধরতে পারলাম না!
@ রৈদের মধ্যে হাওবাও তুমি রৈদে পোড়ে আমার গাও,, আমার বাড়ির মিঠা সরবত একটু খানি খাইয়া যাও। @
কী বিস্ময়! এতো বড় নাম! ধন্যবাদ!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














@ মাথামোটা।
