somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ যেন কুরুচির মহমারি, আর ভদ্রতার এক ভ্রান্ত ভন্ডামি - জয় লুণ্গি

০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কি করব বুঝতে পারছিনা। "লুণ্গি এবং ঢাকা ক্লাব" ব্যাপারটা না পারছি হজম করতে না পারছি ভুলে যেতে। খবরটা যখন প্রথম পড়ি, খুব মজা লেগেছিল। ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম, "Byapok moja paisi".....
নিজের অজান্তে হয়ত মুখ থেকে বেরিয়ে এসেছিল, "শাবাশ!"। কিন্তু এই ব্যাপারটা নিয়ে যত ভাবছি ততই চিন্তা বাড়ছে। যাই ভাবি বা গলাবাজি করি, আমি কি পারব লুণ্গি পরে এই আন্দোলনে শামিল হতে???

আমি কদাচিৎ লুণ্গি পরি। মেহমান আসলে অবশ্যই লুণ্গি চেন্জ করে প্যান্ট পরি। আমার "Superego" জানে লুণ্গি সামাজিক পোষাক না। লুণ্গি কি আমার জাতীয় পোষাক? Weekipedia check করে দেখলাম ওখানে লেখা আছে, "Pajamas and Lungi, Kurta/Panjabi (male) and Sari, Salwar Kameez (female)" [http://en.wikipedia.org/wiki/National_costume]!!! অথচ ভাবতেই পারিনি লুণ্গি আমার জাতীয় পোষাক হতে পারে! আমার যতদুর মনে পড়ে, আমি স্কুলে থাকা অবস্থাতেই আমার লুণ্গি সম্পর্কে একটা নেতিবাচক ধারণা জন্মে গেছে। হতে পারে এটা আমার প্রথম লুণ্গি পরার স্ম্ব্রতির সাথে জড়িত। হতে পারে পোযাক এবং সামাজিক মর্যাদাকে আমি গুলিয়ে ফেলেছি/লাম শ্রেণী বিভাজনের সাথে। স্কুলের বিভিন্ন অনুস্ঠানে অনেক সময় নতুন জামা পরে গিয়েছি কিন্তু লুণ্গি পরে যাবার কথা কখনও মাথায় আসেনি। প্রাইভেট ইউনিভার্সিটিতে পরার সময় দেখেছি আমার অনেক বন্ধু লুণ্গি বাধতে পারে না, পরতেও পারেনা! ছি: ছি: আপনারা জেনে গেলেন আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েছি! কি করব বলেন? মাথার ব্রেন তত ভালনা, এইজন্য কোথও চান্স পাইনি। তাও কোনোরকমে পাস সার্টিফিকেট টা জুটেছে, এই অনেক।

তো যা বলছিলাম..... বর্ণবাদ মানে খালি কালো সাদা যুদ্ধ নয়। আমরা "Versace", "Armani", "Dolce and Gabana" Clothing line পরে "Show Off" করার সুখস্বপ্ন দেখি, "আড়ং" এর পান্জাবী ছাড়া আমাদের চলেনা। ইদানিং "Artisti" আর "Yellow" Shirt পরে মাঝে মাঝে অফিসে যাই। খুব ভাল লাগে। আমার অফিসে আবার ড্রেস কোড খুব স্ট্রিক্ট। অফিসে লুণ্গি পরার কথা ভুলেই যান। জিন্স পরলেও বসের কথা শুনতে হয়! চাকরির দাম লুণ্গি'র চেয়ে অনেক বেশী। আমার অফিসে আমার কোনো "মফিজ" গেষ্ট যদি কালকে লুণ্গি পরে হাজির হয়, তাহলে যদি লজ্জায় আমার মাথা কাটা যায়, আমার এই "লজ্জা" পাওয়াটা কি "আধুনিক বর্ণবাদ" হবেনা?

ফরহাদ মজহার আমার চেয়ে অনেক উন্নত মানুষ। ঊনি নিজের পোষাক বলেন আর ঐতিহ্যই বলেন, কোনোটাকেই ছোট করে দেখতে শিখেননি। ঊনি লুণ্গি পরে বিব্রত বোধ করেন না। আমার মত উনি লুণ্গি পরার মধ্যে মধ্যবিত্তের পরিচয় খুজে পাননা। আমি লুণ্গি পরে ঢাকা ক্লাবে যাবনা, যেতে চাইওনা। কিন্তু কালকে যদি Myanmar/Somalia/India/Yemen/Indonesia/Malaysia/ Singapore এর কোনো অধিবাসী ঢাকা ক্লাবে লুণ্গি পরে ঢুকতে যায়, তখন কি ঢাকা ক্লাবের সাহস হবে তাদের বাধা দিতে? লুণ্গি তো এদেরও জাতীয় পোষাক! [http://en.wikipedia.org/wiki/Lungi]

আমরা অতিথি পরায়ন জাতি বলেই জানতাম, অতিথির অপমান করে যে প্রতিষ্ঠান, তার কি উচিত না প্রকাশ্যে তাদের বেয়াদবীর জন্য মাফ চাওয়া?
১৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×