somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কক্সবাজারের মুক্তিযুদ্ধের শহীদ ও বধ্যভূমি

২৯ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কক্সবাজারের মুক্তিযুদ্ধের শহীদঃ[/su
( বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বান এর তথ্য)
১। শহীদ মোহাম্মদ শরীফ, চেয়ারম্যান, কালারমারছড়া, মহেশখালী।
শাহাদতের তারিখ ৩০শে এপ্রিল-১৯৭১। তদানিন্তন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহেশখালীর থানার চিহ্নিত দালালদের সহযোগিতায় কালারমারছড়ার নিজ বাস ভবনে আসলে গুলি করে হত্যা করে।
শহীদের কবর- কক্সবাজারের গোলদিঘীর পাড় কবরস্থান।
২। শহীদ আবদুল হামিদ, চকরিয়ার কৃতি সন্তান।
চট্টগ্রাম কমার্স কলেজের ছাত্রলীগ সভাপতি এবং ভারতীয় ট্রেনিং প্রাপ্ত মুক্তিযোদ্ধা চকরিয়া থানার ১ম গেরিলা গ্রুপের কমান্ডার। পাক সেনাবাহিনীর হাতে ধরা পড়ে অমানুষিক নির্যাতনের পর টেকনাফ উপজেলা কমপ্লেক্সের পিছনে নাইটং পাহাড়ে নিছের বধ্যভূমিতে হত্যা করে ফেলে রাখে নভেম্বর মাসে। বিজয়ের পরে আবদুল হামিদের আত্মীয়-স্বজন টেকনাফের বধ্যভূমিতে বস্তাবন্দী গলিত লাশ সনাক্ত করে। পরে চকরিয়ার শাহ ওমর (রঃ) এর মাজারের কবরস্থানে দাফন করা হয়।
৩। শহীদ ফরহাদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষ মাস্টার্স এর ছাত্র ও ছাত্রনেতা। কালুরঘাট পতনের পর কক্সবাজারে এসে মুক্তিযুদ্ধ পরিচালনা করার জন্য আন্তরিকভাবে প্রচেষ্টা চালায়। পাক হানাদার বাহিনী কক্সবাজার পৌঁছার প্রায় ১৫ দিন আগে এখানকার আওয়ামী ছাত্রলীগ নেতাকর্মীদের অন্তর কোন্দলের শিকার হয়ে স্বাধীনতার পক্ষ নামধারী পরে পাক বাহিনীর অনুচর কর্তৃক ধৃত হয়ে কারাগারের নিক্ষিপ্ত হয় এবং পাক বাহিনীর তোহফা হিসেবে তুলে দেয়। নির্মমভাবে নির্যাতনের পরে বাঁকখালী নদীর পাশে গুলি করে হত্যা করে নদীতে নিক্ষেপ করে। লাশ বেশ কয়েকদিন নদীর উজান ভাটিতে ভেসে থাকার পর বদর মোকাম কবরস্থানে কবর দেয়া হয় বলে জানা যায়।
৪। কক্সবাজারের ছাত্রনেতা শহীদ সুভাষকে ফরহাদের সাথে বন্দী অবস্থায় হানাদার বাহিনী হত্যা করে। লাশ কোথায় সৎকার হয়েছে জানা যায়নি।
শহীদ এডভোকেট জ্ঞানেন্দ্র চৌধুরী কক্সবাজার আদালতের নাম করা উকিল। পাক হানাদার বাহিনীর সহযোগী কক্সবাজারের চিহ্নিত দালালেরা হানাদার বাহিনীর হাতে তুলে দেয়। অমানুষিক নির্যাতনের পর সী-বীচ রেস্ট হাউস বর্তমানে ১৭ ই.সি.বি’র ক্যাম্পের দক্ষিণ পশ্চিম কোনার ছড়ার পাশে হত্যা করে মাঠি চাপা দেয়। যুদ্ধের পর লাশের কোন হদিস পাওয়া যায়নি।
৬। মাস্টার ইলিয়াছ। উখিয়া স্কুলের স্বনামধন্য শিক্ষক পাকিস্তানের দালালদের সহযোগিতায় হানাদার বাহিনীর হাতে ধরা পড়েন। অমানুষিক নির্যাতনের পরে নিজের কোড়া কবরের ভিতর তাকে গুলি করে হত্যা করে সী-বীচ রেস্ট হাউজের সামনের বালুর ঢিবিতে। যুদ্ধের পর তার লাশ সনাক্ত করা সম্ভব হয়নি।

কক্সবাজার বধ্যভূমিঃ
১। কক্সবাজার সী-বীচ রেস্ট হাউজের সামনের বালুচর। যাহা বর্তমানে ১৭ ই.সি.বি এর ক্যাম্প।
২। টেকনাফের উপজেলা কমপ্লেক্সের পিছনে নাইটং পাহাড়ের পাদদেশে।
৩। মহেশখালী আদিনাথ মন্দির সংলগ্ন এলাকা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×