আমার প্রিয় পোস্ট

মুক্তির মন্দির সোপানতলে কতপ্রান হল বলিদান

১১ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১১:৪২

শেয়ারঃ
0 0 0

যারা আপন ললাটে প্রজ্বলীত শিখার তিলক নিয়ে ওষ্ঠদ্বয় দ্বারা বিপ্লবী বন্ধুর পোশাক পড়ে , বুকে অশ্লীলতার প্রত্যয় নিয়ে বিপ্লবকে অপমানিত করছেন তাদের কমেন্ট কামনা করিনা। সত্যিকারের মুক্তির চেতনা অনেক সুগভীর, মিথ্যা আস্ফালনে সেটা বের করে আনা সম্ভব হবেনা। যারা ঘুমিয়ে আছেন তারা ঘুমিয়ে থাকুক, আর যারা জেগে আছেন তারা কলম চালিয়ে যান। সেটাই হবে অস্ত্র সকল ভন্ডামি আর মিথ্যাচার থেকে।


মুক্তির মন্দির সোপানতলে
কতপ্রান হল বলিদান,
লেখা আছে অশ্রুজলে।
কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা,
বন্দিশালার ঐ শিকলভাঙা
তারা কি ফিরিবে আর সুপ্রভাতে?
যত তরুণ অরুণ গেছে অস্তাচলে।

যারা স্বর্গগত তারা এখনও জানে,
স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি
এসো স্বদেশ ব্রতের মহা দীক্ষা লভি,
সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি।

যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা,
মৌন মলিন মুখে জাগালো ভাষা।
সেই রক্ত কমলে গাঁথা মাল্যখানি,
বিজয় লক্ষ্যে দেব তাঁদেরই গলে।


---মোহিনী চৌধুরী





 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ১১ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১১:৪৬
দ্বীপবালক বলেছেন: "সত্যিকারের মুক্তির চেতনা অনেক সুগভীর, মিথ্যা আস্ফালনে সেটা বের করে আনা সম্ভব হবেনা।"
=================
সুন্দর কথা।
৫. ১১ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১:১১
শাস্তি বলেছেন: মৌলিক লেখা পোস্ট করেছেন তাও +
৮. ১১ ই জানুয়ারি, ২০০৮ রাত ৮:৫৫
মোসতফা মনির সৌরভ বলেছেন: ব্লগের এক চরম ক্রান্তিকাল চলছে। কর্তৃপক্ষ নির্লজ্জভাবে স্বাধীনতাবিরোধীদের পোস্টগুলোকে সমর্থন দিচ্ছে। তাই ব্লগাররা মৌলিক লেখা থেকে বিরত আছেন। অনুরোধ করছি পরিস্থিতি ঠিক না হওয়ার পর্যন্ত মৌলিক কোন লেখা না দেয়ার জন্য। বন্ধ হোক স্বাধীনতা বিরোধীদের আস্ফালন!
৯. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৩১
পুতুল বলেছেন: গান খানি ভূলে গিয়েছিলাম।
ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ০.৯২৬৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই