বুধবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ...রাজেউন। আমরা তার বিদেহী আত্বার মাগফিরাত কামনা করছি। রাজনীতি কুটচালিতে তাকে নিয়ে অনেক কথা থাকতে পারে। ব্যক্তি হিসেবে তার জীবন অনেক কর্মময়।
স্যামহোয়ারের পাঠকদের জন্য তাই তার সম্পর্কে কিছু কথা।
অ্যাডভোকেট খোন্দকার দেলোয়ার হোসেনের জন্ম ১৯৩৩ সালের ১ ফেব্রুয়ারি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার খিরাইপাচুড়িয়া গ্রামে। তার পিতার নাম মরহুম মৌলভী খোন্দকার আবদুল হামিদ। মাতার নাম মরহুমা আকতারা খাতুন। তারা ৪ ভাই ও ২ বোন। ভাই বোনদের মধ্যে কেউ বেচে নেই।
খোন্দকার দেলোয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনাসসর্হ এম এ (অর্থনীতি) ও এলএলবি পাশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলের আবাসিক ছাত্র হিসেবে মহান ভাষা আন্দোলনে সক্রিয় ভমিকা পালন করেন।
ভাষা আন্দোলনে সক্রিয় ভুমিকা পালন ও আন্দোলন সংগঠনের কাজে এবং আন্দোলনের পক্ষে জনসমর্থন আদায়ে ব্যাপক তৎপরতার জন্য একুশে পদকে ভুষিত হন। যে মিছিলে পুলিশের গুলিতে রফিক, ছালাম ও বরকত শাহাদাৎ বরণ করেন তিনিও ছিলেন ওই মিছিলে।
কর্মজীবনে তিনি সিলেট মুরারীচাঁদ কলেজে অর্থনীতি বিভাগে অধ্যাপনা, মানিকগঞ্জের খোন্দকার নুরুল হোসেন ল একাডেমির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। তিনি ঘিওর দৌলতপুর নির্বাচনী এলাকা হতে দ্বিতীয়, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।
অ্যাডভোকেট খোন্দকার দেলোয়ার হোসেন ১৯৭৮ সালে জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাগো দলে যোগদানের মধ্যে দিয়ে বিএনপির রাজনীতি শুরু করেন। তিনি জাগো দলের প্রথম ৭১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির সদস্য ছিলেন।
তিনি দীর্ঘদিন বিএনপির স্থায়ী কমিটির দায়িত্ব পালন করেন। ২০০৭ সালের ২ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার সময় খোন্দকার দেলোয়ার হোসেনকে মহাসচিবের দায়িত্ব দেন।
পরে ২০০৯ সালের ৮ ডিসেম্বর বিএনপির জাতীয় কাউন্সিলে তাকে পুনরায় মহাসচিবে দায়িত্ব দেয়া হয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করছিলেন।
তার বড় ছেলে ড. খোন্দকার আকবর হোসেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী অধ্যাপক। মেঝ ছেলে খোন্দকার আকতার হোসেন জগলু, এমএসএস মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত।
সেঝ ছেলে খোন্দকার আবদুল হামিদ ডাবলু, অ্যাডভোকেট সুপ্রীম কোর্ট ঢাকা। ছোট ছেলে খোন্দকার আকতার হামিদ পবন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএ অধ্যায়নরত। বড় মেয়ে ডাক্তার আকতারা খাতুন লুনা বিডিএস, বারডেম হাসপাতালে কর্মরত। ছোট মেয়ে ডা. দেলোয়ারা বেগম পান্না এমএমবিবিএস এস বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


