somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর মোহাম্মদ নূরু
নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

পশ্চিমা সাহিত্যের সেরা ব্যঙ্গ লেখকদের অন্যতম ফরাসি নাট্যকার, অভিনেতা মলিয়ের এর ৩৪২তম মৃত্যুৃবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পশ্চিমা সাহিত্যের সেরা হাস্য-রসাত্বক লেখকদের একজন হিসেবে খ্যাত ফরাসী নাট্যকার ও অভিনেতা মলিয়ের। তার রচনাগুলোর মধ্যে ল্য মিসান্‌থ্রপি, ল্য এক্ল্‌ দেস্‌ ফেমেস্‌, টারটুফে অউ ল্য ইম্পোস্তার, ল্য আভ্রে, ল্য মালাদে ইমাজিনারে, ল্য বুর্জোয়িস জেন্টিওম্মে উল্লেখযোগ্য। তত্কালীন ফরাসি রাজার চোখে পড়ায় মলিয়েরের নাট্যদল রাজভাতাও লাভ করেছিল। রাজার সুনজরে পড়ার সুবাদে তার নাট্যদল রাজ ভাতাও লাভ করে এবং ত্রপে দে র‍্য বা রাজনাট্যদল উপাধিতে ভূষিত হয়। বিনোদনের জন্য সরকারী লেখক হিসেবে মলিয়ের নিয়োজিত হন। যদিও তিনি রাজা ও প্যারিসের অধিবাসীদের ভূয়সী প্রশংসা পান, তার বিদ্রূপাত্মক লেখা নীতিবাদী ও ক্যাথলিক চার্চের সমালোচনার মুখে পড়ে। ধর্মীয় ভণ্ডামিকে আক্রমণ করে তার একটি লেখা চার্চের তীব্র সমালোচনার মুখে পড়ে এবং এর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। ১৬৭৩ সালের আজকের দিনে ফুসফুসজনিত যক্ষ্মায় আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। নাট্যকার ও অভিনেতা মলিয়েরের আজ ৩৪২তম মৃত্যুবার্ষিকী। মলিয়ের এর মৃত্যুদিনে আমাদের শ্রদ্ধাঞ্জলি।


মলিয়ের ১৬২২ খ্রিস্টাব্দের ১৫ জানুয়ারি ফ্রান্সের প্যারিসে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার আসল নাম জ্যঁ বাপ্টিস্ট পোকেলিন। সম্ভ্রান্ত পরিবারে জন্ম ও কলেজ দে ক্লেরমন্ট- এর মতো নামকরা পড়াশোনা করার সুবাদে থিয়েটারে যোগ দেয়া তার জন্য বেশ সহজ হয়েছিল। ভ্রামমাণ অভিনেতা হিসেবে তের বছরের অভিজ্ঞতা তার লেখার হাস্যরসাত্বক উপাদানকে উন্নত করতে সাহায্য করেছিল। যেখানে তিনি ইতালীয় ঘরানার কমেডিয়া দেল'আর্টে এর উপাদানের সাথে ফরাসী পরিমার্জিত হাস্য-রসের সংমিশ্রণ ঘটান। ভ্রাম্যমাণ অভিনেতা হিসেবে ১৩ বছরের অভিজ্ঞতা তার লেখার হাস্যরসাত্মক উপাদানকে উন্নত করতে সাহায্য করেছিল। ওরলিয়েন্স এর ডিউক, ১ম ফিলিপ -যিনি ছিলেন রাজা চতুর্দশ লুইসের ভাই- এর মতো কয়েকজন প্রভাবশালী অভিজাতের পৃষ্ঠপোষকতায়, মলিয়ের লুভ্র্‌ -এ রাজার সম্মুখে একটি নাটক মঞ্চস্থ করতে সক্ষম হন। পিয়েরে কর্ণেলী- এর একটি ক্লাসিক নাটক ও তার নিজের লেখা প্রহসন ল্য ডক্টর আম্যোরাক্স মঞ্চস্থ করার মধ্য দিয়ে মলিয়ের লুভ্র্‌ এর নিকটেই পেটিট ব্যোর্বন নামক প্রশস্থ কক্ষ নাটক প্রদর্শনের কাজে ব্যবহার করার সুযোগ পান। পরবর্তীকালে তিনি প্ল্যাইস রয়্যাল ব্যবহারের সুযোগ পান। উভয় মঞ্চেই তার নাটকগুলো সাফল্য লাভ করে, যার মধ্যে ল্য প্রেসিউস রিডিকুলেস, ল্য এক্ল্‌ দেস্‌ মারিস, ল্য এক্ল্‌ দেস্‌ ফেমেস্‌ উল্লেখযোগ্য।


(সাত্ত্বিক নাট্য সম্প্রদায়ের প্রযোজনায় ‘কঞ্জুস’ নাটকের একটি দৃশ্য)
এ দেশের মঞ্চে দর্শকদের কাছে মলিয়েরের হাসির নাটক অত্যন্ত জনপ্রিয়। এর মধ্যে অন্যতম 'কঞ্জুস' ও 'পেজগী'। অতি কৃপণ এক মানুষের যাপিত জীবন অত্যন্ত হাস্যরসাত্মকরূপে ফুটিয়ে তোলা হয়েছে কঞ্জুস নাটকের মধ্য দিয়ে। ফরাসি নাটকের মূল পটভূমি ঠিক রেখে বাংলাদেশের পুরান ঢাকার বাসিন্দাদের বৈচিত্রপূর্ণ জীবন-সংস্কৃতি রূপায়িত হয়েছে কঞ্জুসের মঞ্চায়নে। নাটকের কুশীলবদের মুখে উর্দু-বাংলার মিলিত ভাষারূপ এ কমেডি নাটকের পূর্ণতা দিতে সহায়ক হয়েছে। বাংলাদেশের সমসাময়িক সামাজিক দৈন্যতা ও স্খলনের নানা প্রসঙ্গও যুক্ত হয়েছে কঞ্জুসের সংলাপের মাধ্যমে।


(সাত্ত্বিক নাট্য সম্প্রদায়ের প্রযোজনায়‘পেজগী’ নাটকের একটি দৃশ্য)
মলিয়েরের পেজগী নাটকে এক অশিক্ষিত কাঠমিস্ত্রির কবিরাজ হয়ে ওঠা এবং উচ্চবিত্ত পরিবারের এক মেয়ের ভুল চিকিৎসার মধ্য দিয়ে নাটকের কাহিনি এগোতে থাকে। ভুল চিকিৎসা করেও চালাকির মাধ্যমে কবিরাজ বহুবার বেঁচে যায়। তবে শেষ রক্ষা হয় না। তাকে ধরা পড়তে হয়। কবিরাজের চালাকি ধরা পড়ার মধ্য দিয়ে নাটকের সমাপ্তি ঘটে। নাটকটির মাধ্যমে নাট্যকার মূলত অশিক্ষা যে কী ভয়ংকর বিপদ ডেকে আনতে পারে, সেই বার্তাই দিতে চেয়েছেন।


(অতি সাধারণ চিকিৎসক' নাটকের একটি দৃশ্য)
মলিয়ের এর প্রহসন Li medicin Volant , যা টিমোথি মোনি’র ইংরেজী অনুবাদর্ Flaying Doctor অবলম্বনে রচিত আরও একটি উল্লেখযোগ্য নাটক ‘অতি সাধারণ চিকিৎসক’। মধ্যবিত্ত পরিবারের এক লোভী পিতা তার একমাত্র কন্যাকে তার মতের বিপরীতে শঠ সন্দেহজনক এক উকিলের ভাইয়ের সাথে বিয়ে ঠিক করে ফেলে কিছু না বুঝেই। এই বিপদ থেকে উদ্ধার পেতে তরুণীটি তাদের বিশ্বস্ত ভৃত্য এবং তরুনটি তার বিশ্বস্ত ড্রাইভারের সহায়তা চায়। বুদ্ধিমান ড্রাইভার বাড়ীর ভৃত্যের সহায়তায় ডাক্তার সেজে নিজের উপস্থিত বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে অর্ধশিক্ষিত গোঁড়ার ব্যক্তিটিকে বোকা বানায় এবং পরবর্তীতে তরুণ তরুণী পালিয়ে গিয়ে বিয়ে সম্পন্ন করে। তাদের স্বপ্ন সার্থক হয়। মলিয়ের “অতি সাধারণ চিকিৎসক” এর এই হচ্ছে সাদামাটা গল্প। এই নাটকের মাধ্যমে মলিয়ের তথাকথিত মধ্যবিত্তের বুর্জোয়া মানসিকতা ও দূর্বলতাকে হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করেছেন। মানবিক চিরন্তর সত্যকে খুঁজে পেতে অসংগতিকে তির্যকভাবে খোঁটা দিয়েছেন।


নাটকের কাজে অত্যাধিক পরিশ্রমের ফলে মলিয়েরের স্বাস্থ্য দূর্বল হতে শুরু করে, ফলশ্রুতিতে ১৬৬৭ সালে তিনি বাধ্য হন মঞ্চ থেকে সাময়িক অবসর নিতে। দীর্ঘ বিরতির পরে ১৬৭৩ সালের ১৭ ফেব্রুয়ারি ফুসফুসজনিত যক্ষ্মায় আক্রান্ত অবস্থাতেই তার জীবনের শেষ নাটক ল্য মালাদে ইমাজিনারে তে অভিনয় করেন মলিয়ের। আর্গন নামক স্বাস্থ্য আতঙ্কিত রোগীর ভূমিকায় অভিনয়রত অবস্থাতেই উপর্যুপরি কাশি ও রক্তস্রাবের শিকার হন তিনি। নাটকটির অভিনয় শেষ করে মঞ্চেই ঢলে পড়েন এবং কয়েক ঘন্টার মধ্যে মৃত্যুবরণ করেন মলিয়ের। মৃত্যুৃকালে তার বয়স হয়েছিলো ৫১ বছর। আজ এই নাট্যকারের ৩৪২তম মৃত্যুবার্ষিকী। ফরাসি নাট্যকার, অভিনেতা, পশ্চিমা সাহিত্যের সেরা ব্যঙ্গ লেখকদের অন্যতম মলিয়েরকে তার মৃত্যুদিনে স্মরণ করছি গভীর শ্রদ্ধায়।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৮


স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন

খিলাফত থেকে রাজতন্ত্র: মুসলিম শাসনব্যবস্থার এক ঐতিহাসিক বাঁক

লিখেছেন জুয়েল তাজিম, ২৪ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬

বই পর্যালোচনা | খিলাফত ও মুলুকিয়াত
লেখক: সাইয়েদ আবুল আ'লা মওদূদী

ইতিহাস শুধু রাজা-বাদশাহদের ক্ষমতা দখল, যুদ্ধবিগ্রহ কিংবা সাম্রাজ্য বিস্তারের গল্প নয়। ইতিহাসের ভেতরে লুকিয়ে থাকে রাষ্ট্র পরিচালনার দর্শন, ক্ষমতার চরিত্র, নেতৃত্বের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন অর্ক, ২৫ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:১০



জননেত্রী শেখ হাসিনা সড়কপথে দেশে ফিরলে ইচ্ছা আছে তাঁকে রিসিভ করতে সেখানে যাবার। রাষ্ট্র, প্রশাসন বাধা না দিলে এটা নিঃসন্দেহে বিশ্বে ইতিহাস সৃষ্টি করা একটি ইভেন্ট হতে যাচ্ছে। যে সুবিশাল... ...বাকিটুকু পড়ুন

কাজ করেন শ্রমিকরা, মজুরি নির্ধারণ করেন কারা ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৪৮


দেশে পোশাক শ্রমিকদের নতুন বেতনকাঠামোর দাবিতে আন্দোলন চলছে। শ্রমিকদের পক্ষ থেকে যখন বাবুল আখতার ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি তুলেছিলেন, তখন আমাদের শিক্ষিত সমাজের অনেকের চোখ কপালে উঠে... ...বাকিটুকু পড়ুন

সমস্যার অতলান্তিক সাগরে হাবুডুবু

লিখেছেন মেহবুবা, ২৫ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৫


সমস্যা আক্রান্ত জীবন। রান্নার গ্যাস সমস্যা, রাস্তায় যানজট সমস্যা, রাখলে টাকা ব্যাংকে সমস্যা, রাতে ঘুমের সমস্যা শব্দ দুষনে -- আর কত বলি! এলাম সামহোয়্যারইন এ জিড়িয়ে নিতে... ...বাকিটুকু পড়ুন

×