জিপিএ ভাবনা (কবিতা)
১৬ ই মে, ২০১৬ সকাল ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জিপিএ ভাবনা (কবিতা)নূর মোহা্ম্মদ নূরু
হাজার লাখো ছাত্র-ছাত্রী পরীক্ষাতে পাস,
জিপিএর ছড়া ছড়ি ব্যাপক উল্লাস।
হাজার স্কুল পাশ করেছে নিয়ে শত ভাগ,
প্রশ্নবিদ্ধ জিপিএতে বাড়ছে শুধু রাগ।
পিতা মাতা প্রশ্ন খুঁজে পরীক্ষার আগে,
জিপিএটা যদি জোটে ছেলে মেয়ের ভাগে।
জিপিএর মর্যাদা তাই গেছে ক্ষুন্ন হয়ে,
ফাঁস করা প্রশ্নপত্রে পরীক্ষাটা দিয়ে।
আগে ছিলো বিভাগ শ্রেনী এখন তা জিপিএ,
সোনা রূপা মিলে মিশে এক হয়েছে গিয়ে।
তাইতো এখন সোনা রূপা রাংতা দিয়ে মোড়া,
বাজারেতে বিকাচ্ছে তা গাধার দামে ঘোড়া।
এমনি করে দিনে দিনে কমছে শিক্ষার মান,
জিপিএতে মুখে হাসি ভিতরটা ম্লান।
আগের মতো কেউ হাসেনা পরীক্ষা পাশ করে,
উচ্চ শিক্ষার আকাংখাটা তাই যাচ্ছে মরে।
উপায় আছে শিক্ষার্থীদের রাখতে ধরে পাঠে,
অসাধুদের ধরতে হবে নামতে হবে মাঠে।
আগের রাতে প্রশ্ন পত্র হয় না যেনো ফাঁস,
ব্যর্থ হলে ছাত্র-ছাত্রী দেশের সর্বনাস।
সময় আছে আগে ভাবো করনীয় কী,
তানা হলে ছাইয়ের মাঝে পড়ে যাবে ঘী।
গাধা দিয়ে হয়না কভু ঘোড়ার কর্ম করা,
সার শূণ্য জিপিএ তো জীয়ন্তে যে মরা।প্রকাশকালঃ
ঢাকাঃ সোমবারঃ ১৬ মে’ ২০১৬ ইং
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৬ সকাল ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।
১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন

শাওন প্রশ্ন করেছিলে ৭৮ বছর বয়স্ক একজন মহিলার। অন্তর্বাস উচিয়ে যখন অন্তর্জালে দাঁত মুখ খিচিয়ে উল্লসিত বহু পোস্টে ভেসে যায় ।কিংবা দেয়ালে সরাসরি দি লিখে প্রচার করছিলো তখন...
...বাকিটুকু পড়ুন(প্রায় দু’মাস আগে লেখা। তখন গ্রীষ্মকাল হলেও ঢাকায় কয়েকদিন পরপর বৃষ্টি হতো। এখনকার মত “ঘাম ঝরে দরদর” ধরণের গরম ছিল না। রাতগুলো তুলনামূলকভাবে বেশ ঠাণ্ডা থাকতো।)
আজ খুব ভোরে (শেষরাতে)... ...বাকিটুকু পড়ুন

কারণ আর্জেন্টিনা দুর্দান্ত, মেসি-মার্তিনেজরা অপ্রতিরোধ্য। আর্জেন্টিনা এখন পর্যন্ত এই বিশ্বকাপের সবগুলো ম্যাচেই একছত্র আধিপত্য দেখিয়ে জয়লাভ করে প্রবল বেগে ফাইনালের দিকে ধ্বাবিত হচ্ছে। আশা করা যাচ্ছে গতবারের...
...বাকিটুকু পড়ুন
হোমিওপ্যাথি যে একটি ভাঁতাবাজি চিকিৎসা পদ্ধতি তা আমি আগেও জানতাম কিন্তু আমি কখনো এর বিরুদ্ধে কথা বলিনি বা কোথাও কিছু লিখিনি- তবে আজ কি মনে করে চ্যাটজিপিটির কাছে...
...বাকিটুকু পড়ুন