ব্লগিয়ানা (কবিতা)
২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ব্লগিয়ানা (কবিতা)নূর মোহাম্মাদ নূরু
ব্লগেতে ব্লগারদের আজব আচরণ
পড়ার চেয়ে লেখে বেশী কমে গেছে মান।
তথ্যবহুল অনেক লেখা ব্লগেতে আসে
সে সব ছেড়ে পাঠককুল রঙ্গরসে ভাসে।
লিঙ্গ দেখে মন্তব্য এটা নতুন নয়
পরিচিতের লেখাতেও মন্তব্য ঝড় বয়।
ভালো কিংবা মন্দ হোক বিবেচ্য নয় কিছু,
তোষামদের ফুলঝুড়ি চলে পিছু পিছু।
ভালো মন্দ বিবেচ্যনয় মুখটা হলে চেনা
তোষামদ করতে গিয়ে মুখে তোলো ফেনা।
তোষামদ করে যারা পেতে তাদের মন
লাভের বেলা অষ্টরম্ভা কমে লেখার মান।
এর থেকে উত্তরণে বোদ্ধা পাঠক চাই
সাদাকে বলতে সাদা যাদের ভয় নাই।
কালোকে কালো বলো সকল দ্বিধা ভুলে
তানা হলে শিক্ষা দিক্ষা সবই যাবে জলে।
লিখতে হলে পড়তে হবে গুণী জনে বলে
পড়ার আগে লেখার কথা ভেবোনাকো ভুলে।
আমি বাপু লিখতে যাইনা নতুন কোন কথা
গুণী জনের মাঝে থাকি নিয়ে তাদের গাথা।
তোমরা যারা ব্লগেতে গরম করো মাঠ
নুতনদের লেখা দেখে মেরো নাকো কাট।
ভালো মন্দ দু'এক কথা বলো অকপটে
বিদ্যা তোমার জাহির করো যদি থাকে ঘটে।
খোলা মনে বলি কথা কেউ করোনা রাগ,
থাকবো আমি সবার সাথে না করিলে ত্যাগ।
লিঙ্গ দেখে মন্তব্য নয় তোষামোদি ছাড়ি
সবাই সবার বন্ধু হও নইলে দেবো আড়ি।প্রকাশকালঃঢাকাঃ মঙ্গলবারঃ ২৭ মে ২০১৪ ইং
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০৫

বহু বছর পর আজ তোমাকে দেখলাম।
একটা ক্যাফেতে।
জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।
আমি ক্যাফেতে...
...বাকিটুকু পড়ুন
বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুনতোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার...
...বাকিটুকু পড়ুন