somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর মোহাম্মদ নূরু
নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

'৬৯ এর গণঅভ্যুত্থানের শহীদ ছাত্রনেতা আমানুল্লাহ আসাদুজ্জামানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

২০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


৬৯ এর গণঅভ্যুত্থানের শহীদ ছাত্রনেতা আমানুল্লাহ আসাদুজ্জামান। যিনি শহীদ আসাদ নামে সমাধিক পরিচিত। কোন কোন মৃত্যু ইতিহাস হয়ে যায়, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহে জনস্রোতের উদ্বেল জোয়ার আনে। আমানুল্লাহ মোহাম্মদ আসাদের মৃত্যু তেমনি এক ইতিহাস সৃষ্টি করেছিল ৬৯’-এর গণ-অভ্যুত্থানে। আসাদ এবং ৬৯’-এর গণ-অভ্যুত্থান এক অখন্ড সত্বা। ১৯৬৯ সালের ২০ জানুয়ারি তৎকালীন পূর্ব-পাকিস্তানের আইয়ুবশাহীর পতনের দাবীতে গণ-আন্দোলনে পথিকৃৎ পুলিশের গুলিতে নিহত তিন শহীদদের একজন শহীদ আসাদ; অন্য দু'জন হচ্ছেন শহীদ রুস্তম ও শহীদ মতিউর। ১৯৬৯ সালের ২০ জানুয়ারি, দুপুরে ছাত্রদেরকে নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজের পার্শ্বে চাঁন খাঁ'র পুল এলাকায় মিছিল নিয়ে অগ্রসর হচ্ছিলেন আসাদুজ্জামান। পুলিশ তাদেরকে চাঁন খাঁ'র ব্রীজে বাঁধা দেয় ও চলে যেতে বলে। কিন্তু বিক্ষোভকারী ছাত্ররা সেখানে প্রায় এক ঘন্টা অবস্থান নেয় এবং আসাদ ও তার সহযোগীরা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। ঐ অবস্থায় খুব কাছ থেকে আসাদকে লক্ষ্য করে এক পুলিশ অফিসার গুলিবর্ষণ করে। তৎক্ষণাৎ গুরুতর আহত অবস্থায় আসাদকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আজ শহীদ আসাদের ৪৮তম শাহাদাৎ বার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি।


১৯৪২ সালের ১০ই জুন, নরসিংদী জেলার শিবপুর থানার ধানুয়া গ্রামের হাতিরাদিয়ায় জন্মগ্রহণ করেন আমানুল্লাহ আসাদ। তার পুরো নাম আমানউল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান। বাবা আলহাজ মাঃ মোহাম্মদ আবু তাহের বি এ বি টি এবং মাতা মতি জাহান খাদিজা খাতুন। ছয় ভাই ও দুই বোনের মধ্যে আসাদ ছিলেন চতুর্থ। আসাদের পড়াশুনার হাতেখড়ি পরিবারে। তারপর পাঠশালা ও প্রাইমারী। শৈশবকাল থেকে আসাদ পড়াশুনায় মনোযোগী ছিলেন। পড়াশুনার পাশাপাশি তিনি খেলাধুলা, কবিতা আবৃতি, মাছধরা ও বন্ধুদের নিয়ে আড্ডা দেয়া বেশ পছন্দ করতেন। প্রাইমারী পড়াশুনা শেষে ১৯৫৪ সালে তাঁর বাবা মাঃ মোহাম্মদ আবু তাহের তাঁকে শিবপুর হাইস্কুলে ভর্তি করিয়ে দেন। শিবপুর হাইস্কুল থেকে ১৯৬১ সালে তিনি মেট্রিকুলেশন সম্পন্ন করেন। মেট্রিক পাশের স্বীকৃতি অর্জন করার পর ওই বছর তিনি সিলেটের এম সি কলেজে আই এ ভর্তি হন। কলেজ জীবনে তিনি পড়াশুনার পাশাপাশি কলেজের যাবতীয় সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত হতে থাকেন। এ সময় তিনি তৎকালীন ঐতিহ্যবাহী ছাত্র আন্দোলনের সংগঠন পূর্ব-পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাথে যুক্ত হন। এই কলেজে পড়াশুনাকালীন সময়ে তিনি ১৯৬২ সালের মহান শিক্ষা আন্দোলনের সাথে তিনি যুক্ত হন। ১৯৬৩ সালে তিনি ওই কলেজ থেকে আই এ পাশ করেন।


আই এ পাশ করে ওই বছর আসাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে অনার্স নিয়ে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তিনি পূর্ব-পাকিস্তান ছাত্র ইউনিয়ন মেনন গ্রুপের সাথে যুক্ত হয়ে সার্বক্ষণিকভাবে রাজনীতি শুরু করেন। তূখোড় মেধাবী এই তরুণ সমাজ বদলের স্বপ্ন বুকে ধারণ করে ছাত্র রাজনীতির পাশাপাশি ন্যাপে কাজ শুরু করেন। এ সময় পড়াশুনা, ছাত্র আন্দোলন আর মেহনতি মানুষের মুক্তির রাজনীতি ছাড়া তাঁর কাছে অন্য কোনো কিছুর মূল্য ছিলো না। অল্পদিনের মধ্যে সাংগঠনিক দক্ষতা ও কাজের আন্তরিকতার কারণে তিনি রাজনৈতিক মহলে বেশ পরিচিতি অর্জন করেন। যার ফলে তিনি পূর্ব-পাকিস্তান ছাত্র ইউনিয়ন মেনন গ্রুপের ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক ও তৎকালীন ঢাকা হল শাখার সভাপতি নির্বাচিত হন। ১৯৬৬ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অনার্স ডিগ্রী অর্জন করেন। ১৯৬৭ সালে তিনি ওই বিশ্ববিদ্যালয় থেকে একই বিভাগে এম এ ডিগ্রী অর্জন করেন। ১৯৬৭ সালে এম এ ডিগ্রী অর্জন করার পর তিনি ওই বছর সিটি ল’কলেজে আইনে ভর্তি হন। এম এ পাশ করার কিছু দিন পর তিনি মাওলানা ভাসানীর নির্দেশে মেহনতি মানুষকে সংগঠিত করার জন্য নিজ গ্রামে চলে যান। নিজের ভবষ্যতের কথা, পরিবারে কথা না ভেবে কৃষক-শ্রমিক-ক্ষেতমজুর-শ্রমজীবী-পেশাজীবীর শোষণমুক্তির সংগ্রামে নিজেকে নিয়োজিত করেন। এক বছরের মধ্যে শিবপুর, মনহরদী, রায়পুরা, নরসিংদীতে শক্তিশালী কৃষক সমতি গড়ে তোলেন।


১৯৬৮ সালের মাঝামাঝি ন্যাপের নির্দেশে ঢাকায় চলে আসেন। এসময় আরো ভালো ফলাফলের জন্যে তিনি দ্বিতীয়বারের মতো ঢাকা বিশ্ব বিদ্যালয় থেকে এম.এ বা স্নাতকোত্তর ডিগ্রী অর্জনের জন্য চেষ্টা করছিলেন। পড়া লেখার পাশা পাশি এখানে তিনি স্বৈরাচারী আইয়ুব শাসন বিরোধী আন্দোলনের সাথে যুক্ত হয়ে ছাত্র-যুব-শ্রমজীবীকে সংগঠিত করেন।শহীদ আসাদ তৎকালীন ঢাকা হল (বতর্মান শহীদুল্লাহ হল) শাখার পূর্ব-পাকিস্তান ছাত্র ইউনিয়নের সভাপতি হিসেবে এবং পূর্ব-পাকিস্তান ছাত্র ইউনিয়ন (ইপসু-মেনন গ্রুপ), ঢাকা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক কর্মকাণ্ডে নিবেদিত প্রাণ আসাদুজ্জামান গরীব ও অসহায় ছাত্রদের শিক্ষার অধিকার বিষয়ে সর্বদাই সজাগ ছিলেন। তিনি শিবপুর নৈশ বিদ্যালয় নামে একটি নৈশ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং শিবপুর কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিদেরকে সাথে নিয়ে আর্থিক তহবিল গড়ে তোলেন। স্বৈরাচারী আইয়ুব শাসন বিরোধী আন্দোলনে ছাত্রদের সচেতন করে তুলতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। ১৯৬৮ সালের ২৯ ডিসেম্বর মাওলানা ভাসানী পূর্ববাংলায় হরতাল ঘোষণা করেন। এই হরতাল সফল করার জন্য আসাদ শিবপুর, মনহরদী, রায়পুরা, নরসিংদীতে হাজার হাজার কৃষক-শ্রমিক-ক্ষেতমজুর-শ্রমজীবীকে নিয়ে সফলভাবে হরতাল পালন করেন। ওই এলাকায় হরতাল পালনের সময় কৃষকদের সাথে পুলিশের সংঘর্ষ বাধে। এতে ওই এলাকার ৩ জন কৃষক নিহত হয়। আহত হন আসাদ। আহত আবস্থায় আসাদ ঢাকা এসে পত্রিকা অফিসে উক্ত ঘটনার বিবরণ দেন, যা পরের দিন পত্রিকায় ছাপা হয়।


এরপর তিনি ১৯৬৯ সালের সেই সংগ্রামময় উত্তাল দিনগুলিতে ঢাকার বিভিন্ন এলাকায় স্বৈরাচারী আইয়ুব শাসন বিরোধী জনমত গড়ে তুলতে থাকেন। জানুয়ারী মাসের প্রতিটি দিনই কেটেছে তাঁর লড়াই-সংগ্রাম আর আন্দোলনে। ১৯৬৯ সালের ২০ জানুয়ারি স্বৈরাচারী আইয়ুব শাসন বিরোধী গণঅভ্যুত্থানে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে ঐতিহাসিক ১১ দফা আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে ঢাকা মেডিকেল কলেজের সামনে পুলিশের গুলিতে আসদ শহীদ হন। মৃত্যুকালীন সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে এম.এ শেষ বর্ষের ছাত্র ছিলেন। হাজারো ছাত্র-জনতা আসাদের মৃত্যুতে একত্রিত হয়ে পুণরায় মিছিল বের করে এবং শহীদ মিনারের পাদদেশে জমায়েত হয়। কেন্দ্রীয় প্রতিরোধ কমিটি তাকে শ্রদ্ধা জানাতে ২২, ২৩ ও ২৪ জানুয়ারি সারাদেশে ধর্মঘট আহ্বান করে। ধর্মঘটের শেষ দিনে পুলিশ পুণরায় গুলিবর্ষণ করে। ফলশ্রুতিস্বরূপ আসাদের মৃত্যুতে ফিল্ড মার্শাল আইয়ুব খান সরকার দু'মাসের জন্য ১৪৪-ধারা আইনপ্রয়োগ স্থগিত রাখতে বাধ্য হয়। গণঅভ্যুত্থানের মহান জাগরণ এ অঞ্চলের জনগোষ্ঠীকে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য এক উর্বর ক্ষেত্র তৈরি করে এবং ’৭১-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।


'৬৯ এর গণঅভ্যুত্থানের পথিকৃৎ মহান শহীদ আসাদুজ্জামানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী আজ। আইয়ুবী সামরিক স্বৈরশাসনের কবল থেকে গণতন্ত্রকে মুক্ত করতে অকুতোভয় এ বীর সেনানীর শাহাদাৎ বার্ষিকীতে আমাদের শ্রদ্ধাঞ্জলি।

সম্পাদনাঃ নূর মোহাম্মদ নূরু
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩০
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এসি ছাড়াই ঘর থাকবে বরফ শীতল: মেনে চলুন বিশেষজ্ঞদের বিশেষ টিপস

লিখেছেন শিমুল মামুন, ২১ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬


তীব্র তাপপ্রবাহে (Heatwave) জনজীবন যখন বিপর্যস্ত, তখন ঘর ঠান্ডা রাখাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে ঘর শীতল রাখতে যে সবসময় এসির (Air Conditioner) প্রয়োজন হবে, তা নয়। বিশেষজ্ঞরা কিছু... ...বাকিটুকু পড়ুন

Diplomacy is not tourism

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে এপ্রিল, ২০২৬ রাত ১:৫৯


আফ্রিকার পশ্চিম প্রান্তে আটলান্টিকের তীরে সেনেগালের রাজধানী ডাকার। এপ্রিলের শেষে সেখানে বসেছে 'Dakar International Forum on Peace and Security in Africa'-এর দশম আসর। নামটা দীর্ঘ হলেও এবারের হাওয়া বেশ... ...বাকিটুকু পড়ুন

আমার একশততম পোস্ট!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২২ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৮



আমার একশততম পোস্ট!

আজ আমার লেখকজীবনের এক ছোট্ট কিন্তু হৃদয়ের গভীরে দাগ কাটা দিন- সামহোয়্যারইন ব্লগ এ আমার একশততম পোস্ট। সংখ্যার হিসেবে হয়তো ১০০ খুব বড় কিছু নয়।... ...বাকিটুকু পড়ুন

ভুল শুধু ভুল, আমি কি করছি ভুল?

লিখেছেন রবিন.হুড, ২২ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৪১

আমি টাকার পিছনে না ছোটার কারনে আমার হাতে যথেষ্ট সময় থাকায় সে সময়টুকু সামাজিক কাজে ব্যয় করার চেষ্টা করছি। আবার বিলাসিতা পরিহার করার কারনে অল্প কিছু টাকা সাশ্রয় করছি যা... ...বাকিটুকু পড়ুন

ফুল ট্যাঙ্ক স্বপ্ন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬



শহরের সকালগুলো এখন আর আগের মতো নয়। সূর্য ওঠার আগেই পেট্রোল পাম্পের সামনে লম্বা লাইন পড়ে যায়। সেই লাইনের মাঝখানে দাঁড়িয়ে থাকে রিদম—একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর জীবনের বাস্তবতায় আটকে... ...বাকিটুকু পড়ুন

×