পাল্টে যাও, পাল্টে দাও (কবিতা)
১৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাল্টে যাও পাল্টে দাও (কবিতা)নূর মোহাম্মদ নূরুচোর ডাকাতে ভরে গেছে সোনার এই দেশটা
চুরি করার ধান্দাতে সব পাল্টে নেয় বেশটা।
খুনি যেমন খুন করে ফেলে রাখে লাশটা
চোর ডাকাতে সব লুটেছে ফাঁকা এখন দেশটা।
সোনার বাংলা চোর ডাকাতে লুটতে আছে দিন রাত
কেউ লুটে গাড়ি বাড়ি কেই শুধু ডাল ভাত।
ফাইল কলমে চুরি করে শিক্ষিত সব আমলা
মূর্খ চোরে পেটের দায়ে খোঁজে ভাতের গামলা।
যাদের আছে ভূড়ি ভূড়ি তাদেরও চাই আরো
প্রয়োজনে গুম অথবা পারলে মানুষ মারো।
যাদের হাতে নিরাপদে থাকবে সোনার দেশটা
তারাই এখন মারছে মানুষ ধরা যায়না কেশটা।
ক্ষমতাধর এতই এরা পিষে পায়ের নিচে
আম ছালা দুটোই যায় লাগলে এরা পিছে।
চোরে চোরে মাশতুতো ভাই উপর থেকে নীচে
সময় আর এনার্জি ক্ষয় দৌড়ে এদের পিছে।
তেল গ্যাস আর সোনার খনি আছে অনেক দেশে
বঙ্গবন্ধু চোরের খনি পেলেন বাংলাদেশে।
মান সম্ভ্রম সোনা দানা সব নিয়েছে চোরে
শেষ সম্বল কম্বলটিও নিছে ঘুমের ঘোরে।
ধরবে কে চোর সাহস কাহার বাধবে গলায় ঘণ্টা
চোর ডাকাত ধরতে হলে পাল্টাতে হয় মনটা।
সময় আছে পাল্টে নাও নিজের কালো মনটা
তা না হলে অতি লোভে খোয়াবে যে প্রাণটা।প্রকাশকালঃ ঢাকাঃ
মঙ্গলবারঃ ১৭ এপ্রিল, ২০১৮ইং
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।
পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।
তাই...
...বাকিটুকু পড়ুনLaptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান

দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত...
...বাকিটুকু পড়ুনকয়েক বছর আগে, কানাডার বেগম পাড়ার কথা ব্যারিস্টার সুমন ভাই বেশ ফলাও করে প্রকাশ করেছিলেন। বাংলাদেশী দূর্নীতিবাজদের আখড়া হয়ে উঠেছিলো কানাডার ঐ অঞ্চল। আজ পুসিলশের সাবেক প্রধান বেনজির দুবাইয়ে ধরা... ...বাকিটুকু পড়ুন

সম্প্রতি আদ্ব দ্বীন হাসপাতালের ঘটনা কেন্দ্র করে বাংলাদেশ ফেসবুক বিচারকগণ রায় দিয়েছেন “আদ্ব দ্বীন হাসপাতাল লাইসেন্স বাতিল করা যাবে না”।
...বাকিটুকু পড়ুন
ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক...
...বাকিটুকু পড়ুন