কাঠাঁলের মর্ম বেদনা (কবিতা)
১৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাঠাঁলের মর্ম বেদনানূর মোহাম্মদ নূরু
আজকে আমি বলবো শুধু কাঠাঁল নিয়ে কথা
জাতীয় ফল হয়েও যার মনে অনেক ব্যাথা।
ইলিশ বাঘ শাপলা দোয়েল সবই হলো রাজা
কাঠাল শুধু নামে রাজা কাজে অধম প্রজা।
আম লিচু আপেল চেরী দাম অনেক চড়া
তবু তাদের কদর বেশী কাঠাঁলের মন মরা।
পুষ্টি বেশী দামে কম সাইজ ও অনেক বড়
তাকে ছেড়ে অন্যফল তোমরা কেন ধরো?
আপেল চেরী নামের সাথে নাম মিলিয়ে রাখে
কাঠাঁল বলে ডাকলে কেউ চোখ রাঙ্গিয়ে থাকে।
কাঠাঁল পাতা ছাগলের খুবই প্রিয় খাবার
কাঠাঁল কাঠ ফার্নিসারে ইচেছ তাকে পাবার।
দোয়েল এবং শাপলা চত্তর এই ঢাকাতে আছে
কাঠাঁল বাগান আছে বটে মান কি তাতে বাচেঁ?
রাজা সাহেব থাকবে কেন বাগানেতে পড়ি
মধু মাসে সবার সাথে তাহার কদর করি।
চেরীর চেয়ে শতগুন সাইজে বড় কাঠাঁল
পুষ্টিগুণ বেশী কিনা ভেবে চিন্তে বল।
স্যুপ, জুস আসিক্রিম চিপস বানাতে নিয়ো
কাঁচা পাকা যেমন ইচ্ছা তেমন করে খেয়ো।
উৎসর্গঃ মো: নিজাম উদ্দিন মন্ডল ভাইকে
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২২

ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৫
কাঁটাচামচ বিতর্ক....
বাঙালির একদল তথাকথিত ভদ্রলোকের এখন মহাসংকট! তারেক সাহেব কাঁটাচামচ কোন হাতে ধরেছেন, ছুরি কোন হাতে রেখেছেন- তা নিয়েই জাতীয় চরিত্রের ময়নাতদন্ত চলছে! যারা সমালোচনায় নেতৃত্ব দিচ্ছে- তাদের কয়েকজন দুস্ত... ...বাকিটুকু পড়ুন

মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।
সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৬৩৮৯
সকাল সকাল উঠে দেখি, চোখের মাঝে ঘুমের পাহাড়
চোখ মেললেই ঘুমরা ছড়ায়, চোখের মাঝে ক্লান্তির বাহার
রাত বারোটায় ঘুমোতে যাই, ফযর বেলা উঠে পড়ি
পাঁচ ঘন্টা ঘুম মাত্র ঘুমাই, না ঘুমিয়ে ক্লান্তি... ...বাকিটুকু পড়ুন
আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন