somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর মোহাম্মদ নূরু
নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

আমার আমি

২২ শে মে, ২০১৮ বিকাল ৪:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমার আমি
নূর মোহাম্মদ নূরু

ভালো লাগে ভালোবাসি, সত্যি কথা বলতে,
ভ্রুকুটি আর ব্যাঙ্গ দলি, সত্য পথে চলতে।
ন্যায্য বলি সত্যে চলি, চর্চা করি জ্ঞানের,
মন্দ লাগে কারো কাছে, কারো সুর মনে হয় গানের।

চলতে পথে অনেক বাঁধা, পথ বড় দূর্গম
অশ্রু ঝরে রক্ত পড়ে, ঝরে মাথার ঘাম,
নষ্ট মানুষ দুষ্ট ক্ষত, প্রতি পদে আছে,
নতি স্বীকার করিনাতো, কভু তাদের কাছে!

ময়লা ধুলা দু'পায়ে মাড়াই উপেক্ষীয়া বৈরী,
সকল বাধা জয় করিতে, সদা আমি তৈরী।
সত্য পথে চলতে গেলে, জানি বিপদ আসে,
সত্য হলো ঐশি বল, সকল বিপদ নাশে।

সুজন কুজন চলতি পথে, দেখা সদা মেলে,
সুজনেরে বুকে টানি, কুজনেরে ঠেলে।
কপট কেহ কথার জালে, হয়তো কাছে আসে,
তাই বলে কি লোহা কভু, পানির উপর ভাসে।

পিতা আমার শিক্ষক আর, হাজী আমার দাদা,
তাঁরা আমায় শিখিয়ে গেছেন, কালো কোনটা সাদা।
দেশকে নিয়ে গর্ব করি, বাংলা কথা বলি,
সহজ, সরল জীবন যাপন, পাপ এড়িয়ে চলি।

শোলা ভাসে ডোবে লোহা, যার যেটা ধর্ম
জ্ঞানীরা বুঝতে পারে, কি কথার কি মর্ম।
মূর্খ্য যারা তর্কে মাতে, বিবাদ করে সদা,
তাদের থেকে দুরে থাকতে, বলতেন আমার দাদা।

আমার আমি আমার মতো, কারো মতোই নই
তোমরা কেন বলছো বেশী, অযথা হই চই।
আমি যাহা তাহার জন্য, লজ্জিত নই মোটে।
সত্য নিয়ে থাকবো তাতে, নিন্দা যদিও জোটে।


প্রকাশকালঃ ২২ মে ২০১৭ইং
উৎসর্গঃ আমার প্রিয় কথা সাহিত্যিক ও ঔপন্যাসিক আবু হেনা আশরাফুল হক ভাইকে
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:৫০
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘Ripe Age’ এবং নিঃসঙ্গতাবোধ

লিখেছেন খায়রুল আহসান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৪

(চিন্তাসূত্রঃ হঠাৎ পাওয়া একটি চমৎকার ভিডিও ক্লিপ এবং অতঃপরের ভাবনা। ভিডিও লিঙ্কঃ Click This Link

জানিনা, এটা কোন ‘AI content’ কিনা, তবে ৯৯ বছরের পার্থক্যে থাকা এই বৃদ্ধা এবং শিশুটির... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রের ভুলের মূল্য কি তবে শিশুদের জীবন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৪


যেকোনো দেশে শিক্ষিত নাগরিককে রাষ্ট্রের সম্পদ মনে করা হয়। তাদের জ্ঞান, বুদ্ধি আর অভিজ্ঞতা দিয়ে রাষ্ট্র উপকৃত হবে, এটাই স্বাভাবিক প্রত্যাশা। কিন্তু বাংলাদেশে অনেক সময় চিত্রটা যেন উল্টো।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৬


শ্রদ্ধেয় ব্লগ টিমের প্রতি বিনীত নিবেদন,
ব্লগের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা দীর্ঘদিন ধরেই মনে জমে আছে। কথাগুলো কোনো অভিযোগ হিসেবে নয়, বরং একজন সাধারণ ব্লগার ও... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে কোন 'জঙ্গী' নেই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:২৫

'জং' শব্দটার অর্থ 'যুদ্ধ'। এভাবে, জঙ্গী কথাটার অর্থ দাঁড়ায় - যোদ্ধা বা যুদ্ধ করেন। যে কোন যুদ্ধই প্রাণহানি ডেকে আনে। আগের কালে, রাজারা যুদ্ধ করে দেশ জয় করতেন। তাঁদের অণ্যে... ...বাকিটুকু পড়ুন

এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম

লিখেছেন অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

×