ভাল্লাগেনাঃ ছড়া
২৭ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাল্লাগেনাঃ ছড়ানূর মোহাম্মাদ নূরু
বাঁচতে আর সাধ জাগেনা
ভাল্লাগেনা আর কিছু।
সব কিছুই তিক্ত কটু,
ভেজাল ছারছে না পিছু।
খাটি গরুর দুধ পাওয়া যায়
যায়না পাওয়া খাটি দুধ,
ধারে টাকা যায়না পাওয়া,
পাওয়া যাবে দিলে সুদ।
ফল-মূলেতে বিষ দেওয়া হয়,
লাভের কড়ি তুলিতে।
বিষ খেয়ে যে মরছে মানুষ,
পারছিনা তা ভুলিতে।
স্বার্থ ছাড়া প্রিয়জনও,
চায়না কথা বলিতে।
টাকার লোভে মানুষ কেন,
অন্ধকারের গলিতে।
দেখে শুনে ঘৃনা লাগে,
স্বাধ জাগেনা বাঁচিতে।
সুন্দর ধরা নষ্ট হলো,
অসাধুদের দৌরত্বে।
তার পরেও বেঁচে আছি,
আছে যেমন অন্য জন।
ভেজাল প্রুফ হয়ে গেছি,
তাইতো যেন নাই মরণ।
আসবে সুদিন ঘুচবে কালো,
সেই আশাতে নিশি দিন।
অপেক্ষাতে আছি আমি,
আসবে কবে শুভ দিন।প্রকাশ কালঃ ঢাকা, রবিবার, ২৭'মে ২০১৮ইং
উৎসর্গঃ ব্লগের স্বঘোষিত বীর মোঃ নিজাম উ্দ্দিন মন্ডল ভাইকে
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশে ট্রান্সজেন্ডার ও সমকামী ইস্যু নিয়ে জল ঘোলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমকামী ইস্যুতে একের পর এক বহিষ্কারের ঘটনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে দুই...
...বাকিটুকু পড়ুন
শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।
বাইরে তখন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬

একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা...
...বাকিটুকু পড়ুন
আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।
আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা...
...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে...
...বাকিটুকু পড়ুন