somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাঁচা প্রচ্ছদে আমার লেখা তিনটি বই ।

০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আগামী বই মেলা ২০১৮ তে আসছে আমার লেখা তিনটি বই।দুটি গল্প গ্রন্থ এবং একটি যৌথ কাব্য গ্রন্থ ।ভালোবাসার গল্প গ্রন্থ "অহর্নিশ " প্রকাশ করছে বাংলাদেশের শীর্ষস্থানীয় এবং শক্তিশালী প্রকাশনা সংস্থা শিখা প্রকাশনী । ভূত ভালোবাসা আর রহস্যে ঘেরা জাপানের পটভূমিতে রচিত গল্প গ্রন্থ " জাপানি ভূতের গল্প" প্রকাশ করছে সৃজনশীল এবং প্রতিশ্রুতিশীল প্রতিষ্ঠান এক রঙা এক ঘুড়ির প্রকাশনা মেঘ ফুল । আর কবি রওনক নূরের সম্পাদনায় যৌথ কাব্য গ্রন্থ "প্রভাতের কাব্য" শব্দমালা প্রকাশনী থেকে ।

।
ভালোবাসার গল্প গ্রন্থে আছে ১৭ টি ভিন্ন ভিন্ন ভালোবাসার গল্প । ২০১০ সাল থেকে ২০১৭ সালের বিভিন্ন সময়ে রচিত গল্পে আছে কল্পনা আর বাস্তবতার মিশ্র ছোঁয়ায় জাপান, ঢাকা, চট্টগ্রাম , বিক্রমপুর মুন্সিগঞ্জ সহ অনেক জায়গার বর্ণনা । সাত বছরে জীবন কিংবা জীবীকার প্রয়োজনে নতুন নতুন জায়গা যেমন মুগ্ধতা দিয়েছে। তেমনি দিয়েছে জীবনে আসা যাওয়ার পালাক্রমে বিচিত্র মানুষের মানবিক ভালোবাসার বিচিত্রতা । প্রতিটি মানুষের জীবনে ক্রান্তিকাল গুলো যেমন তিক্ততা কিংবা শুদ্ধতা দেয় ।তেমনি দেয় ভবিষ্যৎ পৃথিবীর প্রতি ভিন্ন আসক্তি ।করে তুলে তীব্র কৌতূহলী । প্রতি মুহূর্তেই মানুষ মরে যায় পৃথিবীর কাছে । আবার প্রতি মুহূর্তেই মানুষ বেঁচে উঠে নতুন নিয়মে স্বপ্নের আঁধার নিয়ে । এই পৃথিবীতে প্রতিটি মানুষের ভেতরেই এক টুকরো অদ্ভুত ভালোবাসা লুকিয়ে থাকে । সে বুকের ভেতরে একান্তে লুকিয়ে থাকা ভালোবাসাটার জন্য কখনও জীবনে তিলে তিলে অর্জন করা সব নিয়ম ভেঙ্গে দিতে ও দ্বিধা করে না ।অহর্নিশ আমরা ভালবাসার মধ্যেই বেঁচে থাকতে চাই । জীবনে যা কিছু এক টুকরো ভালোবাসার জন্যই । সেসব ভালবাসার পসরা নিয়েই ভালোবাসার গল্প গ্রন্থ " অহর্নিশ" । আশাকরি ভালোবাসার গল্প গ্রন্থটি সবার ভালোবাসার মন কে স্পর্শ করবে ।




জাপানের অসম্ভব প্রাকৃতিক সৌন্দর্যের ছোঁয়ায় আর রহস্যে জাপানিদের বিচিত্র জীবন যাপন আমার মস্তিস্কে অনেক রকম গল্পের ভ্রুন তৈরি করেছিল । প্রতিদিনের সুন্দর নিয়ম কানুন আর পরিশ্রমের ভেতরেও একটা মন ভীষণ শূন্য আর একা থাকতো। সব সময় সে মন টা রহস্য আর ভয়ের দেখা পেতো।পাহাড় , সমুদ্র আর সুবিশাল সফেদ তুষার আকাশ আমাকে কেবল গল্পের ভেতরেই টেনে নিয়ে যেতো । কখন ও মনের আনন্দে নিজের বাসা থেকে দুই ঘণ্টা হেটে হেটে মারুয়ামা পাহাড়ে চলে যেতাম । পাহাড় দেখাত অজস্র জীবন আর মানুষের ভেতরের শূন্যতা । কখন ও একা একা থাকা মানুষ গুলোর আত্মউপলব্ধি , অনুশোচনা ,অপরাধ বোধ আর বিবেচনা বোধের বিচিত্র অনুভূতির স্পর্শ।একটা একলা ভয় সবার থাকে । কিছু রহস্যের কুল কিনারা কখন ও হয়না । কিছু প্রশ্নের উত্তর কোথাও থাকে না । তবু ও মানুষ অনাদিকাল খুঁজে ফিরে । অদ্ভুত রহস্যে ঘেরা জীবনের জালে পেঁচিয়ে মুহূর্তের জীবনের খোঁজে । এই বইয়ের গল্প গুলো মানুষকে আর ও একবার নিজেকে ভাবতে শেখাবে । কখনও ভালোবাসায় সিক্ত হতে চাইবে অদেখা ভুবনে ।



আমার লেখা পাঁচটি কবিতা আছে যৌথ কাব্য গ্রন্থ প্রভাতের কাব্যে । মাঝে মাঝে সবার ভেতরে একটা কবি মানুষ নিভৃতে দেখা করে যায় । সব সময় তাঁর দেখা মিলে না । কোন কোন সময়ে হঠাৎ মস্তিস্কে আসা শব্দ গুলো ছন্দ কিংবা বিদগ্ধ গদ্যে কবিতা নামে আমার হাত ধরে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে । আর সে সব কবিতা গুলোর মাঝে পাঁচটি কবিতা আছে "প্রভাত কাব্য" গ্রন্থে ।
এছাড়া ও ৩ টি অনুবাদ এবং ২ টি ভ্রমন কাহিনি অপেক্ষায় আছে ।
বাংলাদেশের শিল্প চর্চা সমৃদ্ধ হউক । পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের নামটি আর ও নান্দনিক পরিস্ফুটিত হউক । বাংলাদেশের লেখালেখির জগত আরও গতিশীল এবং বিকশিত হউক ।
সবার দোয়া কামনা করছি ।
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৮
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

একটা অপরাধ দশটা অপরাধের সুযোগ করে দিতে পারে ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩


রাড্ডা হাসপাতালে লুটপাট
ঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×