somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বঙ্গবন্ধু হত্যাকাণ্ড তদন্তে কমিশন গঠন করা হোক

২৬ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১৯৭৫ সালের ১৫ আগস্ট মোশতাক-চাষী আর পুজির নষ্ট সঙ্গমে কিংবা ফারুক-রশিদ-ডালিম-নুরের ক্যুতে সপরিবারে নিহত হন স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । প্রায় ২১ বৎসর পর রুজুকৃত মামলায় প্রাপ্ত মৌখিক, দালিলিক, তথ্যগত ও অবস্থানগত সাক্ষ্য এবং আলামত এবং আসামিদের পরীক্ষা, পর্যালোচনা ও বিচার-বিশ্লেষণ করে বিচারক কাজী গোলাম রসুল ১. লে. কর্নেল সৈয়দ ফারুক রহমান ২. লে. কর্নেল সুলতান শাহরিয়ার রশীদ খান ৩. লে. কর্নেল মুহিউদ্দিন আহমদ (আর্টিলারি) ৪. পলাতক লে. কর্নেল খন্দকার আবদুর রশীদ ৫. মেজর বজলুল হুদা ৬. পলাতক লে. কর্নেল শরিফুল হক ডালিম ৭. পলাতক মেজর আহমদ শরফুল হোসেন ৮. পলাতক লে. কর্নেল এএম রাশেদ চৌধুরী ৯. লে. কর্নেল একেএম মুহিউদ্দিন আহমেদ (ল্যান্সার) ১০. পলাতক লে. কর্নেল এসএইচএমটি নূর চৌধুরী ১১. পলাতক লে. কর্নেল আবদুল আজিজ পাশা ১২. পলাতক ক্যাপ্টেন মোঃ কিসমত হাশেম ১৩. পলাতক ক্যাপ্টেন নাজমুল হোসেন আনসার ১৪. পলাতক ক্যাপ্টেন আবদুল মাজেদ ১৫. পলাতক রিসালদার মোসলেম উদ্দিনকে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় তাদের বিরুদ্ধে সব সন্দেহের ঊর্ধ্বে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন।

ফৌজদারি দণ্ডবিধিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘাতকদের সর্বোচ্চ সাজা ফাসি দেওয়া হয়েছে। আসামিদের মধ্যে ফারুক, হুদা, দুই মহিউদ্দিন , শাহরিয়ার প্রমুখ কারাগারে । বাকিরা পলাতক । এই
সামুব্লগেই দাবি করেছিলাম “খুনি নুর-ডালিম-রশিদ গংদের দ্রুত গ্রেফতার করে দেশে এনে আদালতে হাজির করা হোক । ” যাহোক , আমরা খুনিদের দণ্ড কার্যকর দেখার প্রতীক্ষায়।

বঙ্গবন্ধুকে হত্যার পেছনে রয়েছে অনেক ষড়যন্ত্র, অনেক নেপথ্য নায়ক। ফৌজদারি আইনে শুধু হত্যার বিচারই হয়েছে। এই হত্যাকাণ্ডের পূর্বাপর প্রেক্ষাপট ও কারণ বিশ্লেষণ, জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের শনাক্ত করে বিস্তৃত দলিল প্রকাশে এখনও কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
মার্কিন যুক্তরাষ্ট্র , পাকিস্তান, ভারত ও চীনের ভূমিকা খতিয়ে দেখা দরকার । বঙ্গবন্ধু হত্যার পেছনে বাংলাদেশের পাকিস্তানপন্থী ও চীনপন্থি বামদের কোনো ভূমিকা ছিল কি-না সেটাও ভেবে দেখা দরকার। ১৫ আগস্টের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকাণ্ড খতিয়ে দেখাও জরুরি । বাংলাদেশের প্রধান গোয়েন্দা সংস্থা এনএসআই'র ভূমিকাও খতিয়ে দেখা দরকার ( ১৫ আগস্টের পরপরই এবিএস সফদারকে ডিজি হিসেবে নিয়োগ দেন মোশতাক !)

সেই সময় সিনিয়র সেনা কর্মকর্তা সেনাপ্রধান জেনারেল সফিউল্লাহ, ডেপুটি চিফ জেনারেল জিয়াউর রহমান, সিজিএস খালেদ মোশাররফ ও ৪৬ ব্রিগেড কমান্ডার সাফায়াত জামিলের ভূমিকার ব্যাপারে শেখ সেলিমের প্রশ্ন ও তাদের কোর্ট মার্শালে বিচারের দাবিকেও আমলে নেয়া দরকার ।

বঙ্গবন্ধু হত্যার আদ্যোপান্ত তদন্তে একটি কমিশন গঠন জরুরি। তাই আমাদের দাবি , বঙ্গবন্ধু হত্যাকাণ্ড তদন্তে কমিশন গঠন করা হোক ।

বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, জেল হত্যাকাণ্ড এবং পরবর্তী সময়ে সব হত্যাকাণ্ডসহ ২১ আগস্টের গ্রেনেড হত্যাকাণ্ডকে সঠিক বিচারের আওতায় আনতে হবে। প্রতিটি ঘটনায় তদন্ত কমিশন গঠন করে সঠিক বিচার করতে হবে। এগুলো করা গেলে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। গণতন্ত্র সুসংহত হবে।
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:২২
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×