আমার প্রিয় পোস্ট

বিনা যুদ্ধে নাহি দিব ছাড়,সূচাগ্র মেদিনীর অধিকার.... ।

লাল পোষাক পরিহিত পুরুষই নারীর কাছে বেশি আকর্ষনীয় ।

২২ শে আগস্ট, ২০১০ রাত ৮:৩১

শেয়ারঃ
0 28 1



এতদিন লাল রং কে সাহস আর উৎসর্গ,শক্তি আর চেতনা এবং কোনো কোনো ক্ষেত্রে পাপ ও কামের রং হিসাবে বর্ননা করা হতো, কিন্তু গবেষনায় দেখা যাচ্ছে লাল রং মহিলাদের কাছে পুরুষদের আরও আকর্ষনীয় করে তোলে ।
যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, জার্মানি ও চীনের নারীরা জানিয়েছেন, অন্যান্য রঙের চেয়ে লাল পোশাক পরিহিত পুরুষরাই তাদের চোখে বেশি যৌনাবেদনময় ।Journal of Experimental Psychology: General এর অগাস্ট সংখ্যায় এই তথ্য প্রকাশ করা হয় ।
''এতদিন ধারনা ছিল যে লালরং পোষাক পরিহিতা বেশি আবেদনময়ী .....কিন্তু এই তথ্য এখন পুরুষের ক্ষেত্রেও প্রযোজ্য'' , জানালেন রোচেস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষক এন্ড্রু এলিয়ট ।উনি এই গবেষনার কাজে সম্পৃক্ত ছিলেন।
লাল অথবা সাদা রং এর পোলোশার্ট পরা এক ককেশিয়ান লোকের সাদা কালো ছবি ২৫জন পুরুষ এবং ৩২জন মহিলাকে স্বল্পসময়ের জন্য দেখানো হয় ।তাদের তিনটি প্রশ্নের উত্তর দিতে বলা হয় ''১।লোকটি কেমন আকর্ষনীয় বলে মনে করেন ? ২। লোকটির ছবিটি কিরকম দৃষ্টিসুখকর? ৩।যদি এই লোকটিকে আমি সামনাসামনি দেখতে পেতাম, তবে তাকে আকর্ষনীয় কিনা বলা যেত। '' এবং তাদের সর্বমোট ৯ পয়েন্টের মাঝে পয়েন্ট দিতে বলা হয় ।

দেখা গেল, লাল রং শুধু মহিলাদেরই উষ্ণ করেছে ;) .... ৯ পয়েন্ট স্কেলের আকর্ষনীয়তামাপক মিটারে দেখা যায় , মহিলারা লাল পোলোশার্ট পরা পুরুষটিকে অন্তত এক পয়েন্ট বেশি দিয়ে জয়যুক্ত করেছে ;) (ছবি কিন্তু সাদাকালো ছিলো !! ) ....পরিসংখ্যানগতদিক দিয়ে এটি উল্লেখযোগ্য বলে গবেষকরা মত দেন । :)
এবার আসা যাক রঙিনছবির বেলায় কি হয় ! এবার ৫৫ জন মহিলা কে দুইটি ছবি দেখানো হয়, যার একটির পুরুষের পরনে ছিল লাল শার্ট আর আরেকটিতে ছিল সবুজ শার্ট।একইরকমভাবে ৯ পয়েন্ট স্কেলে তাদের কে কত বেশি আকর্ষনীয়, তা উল্লেখ করে পয়েন্ট দিতে বলা হয় । বেশির ভাগেরই মত যায় লালশার্ট পরিহিত পুরুষের দিকে।(দ্বিতীয় আরেকটি মত চাইলে তারা জানায় ঐ পুরুষের সাথে তারা বিছানায় যেতেও আগ্রহী হবেন !! ) :|
যদিও লালরং এর অর্থ বিভিন্ন সংস্কৃতিতে বিভিন্নরকম , কিন্তু লালরং এর পোষাক পরিহিত পুরুষের প্রতি আকর্ষনের ক্ষেত্রে এটা সবদেশেই ধ্রুব ।

মজার ব্যাপার হলো , শুধু আকর্ষনের দিক নয় ...। লালরং একজন পুরুষের স্ট্যাটাসকে উপরে তুলে ধরে বলে মত দিয়েছেন মহিলারা।৫টি ছোট স্টাডিতে (২০-৩০জন মহিলা ) দেখা যায়, মহিলারা মনে করেন ,লালরং এর পোষাক পরা পুরুষরা তাদের স্ট্যাটাস সম্পর্কে ওয়াকিবহাল ।
এই মত পরোক্ষভাবে '' ভালো স্ট্যাটাসের পুরুষই বেশি আকর্ষনীয় '' এই মতকে আবার সমর্থন করে :)

লালরংএর পোষাক পরা পুরুষেরা বেডরূমে যেরকম ভালো, বোর্ডরূমেও কি তদ্রুপ ভালো পারফর্ম করতে পারেন??? এই প্রশ্ন উঠাই স্বাভাবিক !!গবেষকরা বলেছেন , হ্যা!!! বোর্ডরুম মিটিংএর সময় লাল পোষাক, এমনকি একটা লাল টাই আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দিতে পারে, একই সাথে বাড়িয়ে দিবে আপনার পারফরম্যান্স !! B-)

আমার প্রিয় রং নীল,নীল পোষাক পরিও বেশি! ....কিন্তু গবেষনার ফল দেখে চিন্তায় পড়ে গেলাম !আমাকে কি আকর্ষনীয় মনে করেন না নারীরা?

পাঠকদের খবর কি তা জানিনা ..... তবে মনে একটা প্রশ্ন জাগলো , যেসকল ব্লগারদের নিকের পূর্বে ''লাল'' আছে , তারা কি বেশি আকর্ষনীয় ???


বি.দ্র. পোস্টের সাথে মানানসই আর কোন ছবি পেলাম না বলে এই ছবি আপলোড করা হলো । এইছবিও অনেকের কাছে ১৮+ লাগতে পারে বলে ১৮+ ট্যাগ করা হলো ।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): লাল পোষাকনারীপুরুষআকর্ষনআকর্ষনীয়১৮+গবেষনাব্লগসমসাময়িকসংস্কৃতি ;
প্রকাশ করা হয়েছে: সমসাময়িক  বিভাগে । সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:১৭ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২২ শে আগস্ট, ২০১০ রাত ৮:৩৫
অনিমেষ হৃদয় বলেছেন: আইজ থেইকা অলটাইম লাল ড্রেছ পইরা বাইর হমু!! B-)) B-))
২২ শে আগস্ট, ২০১০ রাত ৮:৫৪

লেখক বলেছেন: তাইলে আর আপনের ''এক্স'' বডিস্প্রে মারা লাগবো না ;) ;) গ্লোবাল ওয়ার্মিং বাড়ায়া দিবেন ;) :P :P

২. ২২ শে আগস্ট, ২০১০ রাত ৮:৪২
লুকোচুরি বলেছেন: জীবনভর লাল শার্ট পড়ে ঘুড়লাম-কেউ ফিরেও তাকায়নি!
২২ শে আগস্ট, ২০১০ রাত ৯:০৫

লেখক বলেছেন: তখন মেয়েরা মনে হয় এই গবেষনার ব্যাপারে জানতোনা =p~ =p~ :P

৩. ২২ শে আগস্ট, ২০১০ রাত ৮:৪৫
clingb বলেছেন: গত একমাস ধরে এই পোস্টটা নানানজন দিয়েই যাচ্ছেন। নারীর চোখের কী মূল্য!!!!!
২২ শে আগস্ট, ২০১০ রাত ৯:০৭

লেখক বলেছেন: তাই নাকি !! জানতাম না এইরকম পোস্ট আগে কয়বার এসেছে !


আপনার চোখকে আরেকবার কষ্ট দেওয়ার জন্য দুঃখিত :)

৪. ২২ শে আগস্ট, ২০১০ রাত ৮:৪৮
নিশাচর নাইম বলেছেন: পুরুষদের লাল ড্রেস পরা মাকরূহ কোন জায়গায় শুনেছিলাম। :-P


কারো সঠিক জানা থাকলে জানাবেন।
২২ শে আগস্ট, ২০১০ রাত ৯:১৯

লেখক বলেছেন: তাই নাকি ??? !!!

তাইলে তো সারছে কাম :-/ :-* :-0

৫. ২২ শে আগস্ট, ২০১০ রাত ৮:৪৯
আমি ভাল আছি বলেছেন: তবে লাল পোষাক পরে ষাড়েঁর সামনে না যাওয়াই ভাল:D
২২ শে আগস্ট, ২০১০ রাত ৯:২৪

লেখক বলেছেন: হেহেহেহেহে.......
এখন পর্যন্ত তো আপনার নিক '' আমি ভাল আছি '' আছে ..... ষাড়ের সামনে গেলে নিক চেন্জ কৈরা '' আমি ভাল ছিলাম '' রাখতে হৈব মওলা !!!!

B-)) =p~ =p~

৬. ২২ শে আগস্ট, ২০১০ রাত ৮:৫০
জিকসেস বলেছেন: ২ বিঘা লাল কাপুড় কিনমু।
২২ শে আগস্ট, ২০১০ রাত ৯:১২

লেখক বলেছেন: এত্ত কাপড় তো ঢাকাইয়া সিনেমার নায়িকা তো দূরের কথা ..... কলেজ পরা মাইয়ারাও পরেনা ;) :| :|


নাম আবার চেন্জ হৈয়া লাল্টু যেন না হয় ;) ;) ফি আমানিল্লাহ !!

৭. ২২ শে আগস্ট, ২০১০ রাত ৮:৫৩
clingb বলেছেন: এই পোস্টের ছবিতো দেখছি উল্টা ঘটনা।
২২ শে আগস্ট, ২০১০ রাত ৯:০০

লেখক বলেছেন: ধন্যবাদ :) ভুলে আরেকটা আপলোড হয়েছিলো ।

ঠিক করে দিলাম ।

৮. ২২ শে আগস্ট, ২০১০ রাত ৯:০০
বিপ্লব কান্তি বলেছেন: আরবের গল্প: (যারা আরবের গল্পে বিশ্বাসী তাদের জন্য)


হাসান ও হোসেনের মায়ের ফরিয়াদ শুনে আল্লা জ্রীবাইলের মাধ্যমে দুটি জামা দিয়েছিলেন হাসান ও হোসাইনকে । জ্রীবাইল দর্জি সেজে এসে হাসান ও হুসাইনের হাতে সবুজ ও লাল জামা দুটি তুলে দেন । তাদের মা এটা দেখে বলেন , চল নবীর কাছে । নবী হাসান ও হুসাইনকে দেখেই বুকে তুলে নেন এবং কাঁদতে থাকেন । হাসান ও হুসাইনের মা এ কান্না দেখে অবাক হয়ে যান ।

যাই হোক পরে হাসান, হোসাইন, এজিদ এসব নিশ্চয়ই জানা আছে ।
২২ শে আগস্ট, ২০১০ রাত ৯:৩৪

লেখক বলেছেন: মাথার উপ্রে দিয়া গেলো ......এন্টেনাতে ধরা পর্লোনা B:-) B:-)

৯. ২২ শে আগস্ট, ২০১০ রাত ৯:১৬
চন্দ্রবিন্দু ও আরও অনেকে বলেছেন: ৪৬৮ নম্বর মাইনাস চলতেছে, ৫০০ পূর্ণ করুন, ইতিহাসের অংশ হোন।

Click This Link
২২ শে আগস্ট, ২০১০ রাত ৯:৩৬

লেখক বলেছেন: গেলাম :)

১০. ২২ শে আগস্ট, ২০১০ রাত ৯:১৮
টি. জাহান চৌধুরী বলেছেন: অনিমেষ হৃদয় বলেছেন: আইজ থেইকা অলটাইম লাল ড্রেছ পইরা বাইর হমু!! B-)) B-))

clingb বলেছেন: এই পোস্টের ছবিতো দেখছি উল্টা ঘটনা।

সবাই দেখি নারীর চোখে প্রিয় হতে চায়..!
২২ শে আগস্ট, ২০১০ রাত ৯:৩৮

লেখক বলেছেন: সবাই দেখি নারীর চোখে প্রিয় হতে চায়..!

কথা সইত্য..... ব্যাপকভাবে সমর্থন দিলাম !! :)

১১. ২২ শে আগস্ট, ২০১০ রাত ৯:২৭
নষ্ট ছেলে বলেছেন: আমার জাইঙ্গা লাল, এইডা দেহামু ক্যামনে? ;)
২৩ শে আগস্ট, ২০১০ দুপুর ১:৩৮

লেখক বলেছেন: :-/ :-/ চ্রম জ্ঞানী কোয়েশ্চেন !!

সুপারম্যানের মত জাইঙ্গা উপ্রে পরেন :P ;) B-))

( একটি জ্ঞানী উত্তর ) :P

১২. ২২ শে আগস্ট, ২০১০ রাত ৯:৩৩
আমি ভাল আছি বলেছেন: আর যা-ই পড়ি বা না পড়ি;) ভুলেও লাল কাপড় পড়ব না:D
২২ শে আগস্ট, ২০১০ রাত ১০:০৪

লেখক বলেছেন: কেন ভ্রাতা ???

হট হৈতে মন চায়না ?? :P B-))

১৩. ২২ শে আগস্ট, ২০১০ রাত ৯:৫০
অনিমেষ হৃদয় বলেছেন: নষ্ট ছেলে বলেছেন: আমার জাইঙ্গা লাল, এইডা দেহামু ক্যামনে?

=p~ =p~ =p~ =p~ =p~ =p~
২২ শে আগস্ট, ২০১০ রাত ১০:০৯

লেখক বলেছেন: ১১নং কমেন্টের উত্তর দ্রষ্টব্য ...... অতঃপর আরেকবার হাস্য B-))

১৪. ২২ শে আগস্ট, ২০১০ রাত ৯:৫৮
নকীবুল বারী বলেছেন: আমার ম্যাক্সিমাম শার্ট লাল, ম্যাজেন্টা কালারের,.............. B-) B-) B-)
২২ শে আগস্ট, ২০১০ রাত ১০:২১

লেখক বলেছেন: তাইলে আপনি সবসময় আকর্ষনীয় পুরুষ :D

১৫. ২২ শে আগস্ট, ২০১০ রাত ১০:২৪
মোঃ হাফিজুর রহমান বলেছেন: এবার ঈদে লাল ডেস ( কুলির ডেস ) কিনব।
২২ শে আগস্ট, ২০১০ রাত ১০:৪৪

লেখক বলেছেন: এখন আর কুলি বলবেন না , লাল মানেই আকর্ষন , যাকে বলে....
এ আকর্ষন এড়ানো অসম্ভব !

:D :D B-))

১৬. ২২ শে আগস্ট, ২০১০ রাত ১০:৩৩
পিচ্চি হুজুর বলেছেন: এইবার ঈদে কি তাইলে লাল পাঞ্জাবী কিনুম নি???????
২২ শে আগস্ট, ২০১০ রাত ১০:৫৪

লেখক বলেছেন: কোনো সন্দেহ আছে ??? ;)

লাল পান্জাবীর লগে লাল পায়জামা ,লাল টুপিও কিনবেন ;)

লালমিয়া হওয়া চাই :D :D :D :D

১৭. ২৩ শে আগস্ট, ২০১০ রাত ১২:১৭
clingb বলেছেন: আপনার সকল উত্তরের জন্য একটা করে প্লাস। কঠিন মজা পেয়েছি পড়ে।
২৩ শে আগস্ট, ২০১০ দুপুর ১:৪৬

লেখক বলেছেন: আমিও আপনার এই মন্তব্য পড়ে কঠিন মজা পেলাম .... ;)

১৮. ২৩ শে আগস্ট, ২০১০ রাত ১২:৩৩
বৈদ্যুতিক আঘাত বলেছেন: মাইয়ারা নির্ঘাত ষাঁড়টাইপের কিছু একটা হপে। :P
২৩ শে আগস্ট, ২০১০ দুপুর ১:৪৮

লেখক বলেছেন: হৈতে পারে ...... কিন্তু বৈদ্যুতিক আঘাত এর কাছে ওরা কিছুই না !!


:-B :-B

১৯. ২৩ শে আগস্ট, ২০১০ ভোর ৬:১২
মুরাদ-ইচছামানুষ বলেছেন: লাল টি শার্ট কাইল ই কিন্তাছি.।।। :P

+ লন।
২৩ শে আগস্ট, ২০১০ বিকাল ৪:০৪

লেখক বলেছেন: হায় হায় ..... আপনিও কাইল থিকা হট হৈয়া যাইবেন !!!!


আমার কি হপে ?? B:-) B:-)

২০. ১৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:২০
কালীদাস বলেছেন: অচলীল, অচলীল!! :P :P
ছবিটা!!;)
১৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:০১

লেখক বলেছেন: কি কন এইসব ??? লুলতাই অশ্লীলতা নয় ;)

২১. ২৩ শে অক্টোবর, ২০১০ রাত ২:৩০
চে গুয়েভারা ২ বলেছেন: আমি লেখক ভাইয়াকে একটা লালা আন্ডারোয়ার উপহার দিতেছি।। হাল্কে।।
২৪ শে অক্টোবর, ২০১০ দুপুর ১২:৫৫

লেখক বলেছেন: আহা!! ধইন্য হইলাম ;)

 

মোট সময় লেগেছে ০.৯৯৩৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
এখানকার সব লেখা © লেখকের।কোন রকম পরিবর্তন বা পরিবর্ধন করে অথবা পুরোপুরি নকল করে এখানকার লেখা প্রকাশ করা যাবেনা ।
(http://duurzodhon.blogspot.com/)
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ