somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফিউশন রহমান,হিমু দা নেভারেস্ট,মুসা দা এভারেস্ট আর আমার কোটি টাকার প্রশ্ন (রম্য)B-) B-)

১৯ শে অক্টোবর, ২০১০ রাত ১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রত্যুষে পেপার খুলিয়া নিজের চক্ষু পুনর্বার ডলিয়া লইলাম !! ইহাও সম্ভব !! B-)

ফিউশন ফাইভ নামে একজন ব্যাক্তিকে চিনিতাম , তবে কে এই ফিউশন রহমান !! B-)
মনমনষার প্রশ্নখানি দুরীভুত করিবার নিমিত্তে দূরালাপনীতে সংযোগ স্থাপন করিলাম বিশিষ্ট কবি,ঔপন্যাসিক,গীতীকার,নাট্যকার,কলামিস্ট আনিসুল সাহেবকেই।উনি যাহা বলিলেন তাহা শুনিয়া মস্তক ঘুর্নায়মান হইয়া লাট্টুরুপ ধারন করিলো। :| কোনমতে মস্তক স্থির করিতে করিতে বলিলাম, '' মাহাশয় !! উনি প্রকৃতপক্ষেই কি নামখানা পরিবর্তন করিয়াছেন ?? কিন্তু হস্তপ্রদত্ত নিজ নামখানা কেন পরিবর্তন করিবেন ?? '' /:)
আনিসুল সাহেব বলিলেন,'' হেহে বৎস !! নাম পরিবর্তনের জন্য আমরাই উহাকে উৎসাহিত করিয়াছি, :Dবদলে দাও বদলে দাও শ্লোগানখানা নিশ্চয়্ই শুনিয়াছো ;) তাছাড়া প্রথম আলোতে লিখিতে হইলে কিছু এথিক্স মানিয়া চলাই নিয়ম !!'' ....এই বলিয়া মুখে খৈনি পুরিয়া মুখ বন্ধ করিলেন,স্পষ্টতই আওয়াজ এই পাশেই আসিয়াছিল !! :P
আমি বলিলাম, '' কি সেই এথিক্স ?? ''
উনি জবাব দিলেন,''বৎস,ব্লগ জীবন কত দিনের ?? '' B-)
কাঁচুমাঁচু হইয়া বলিলাম,''আজ্ঞে,৬/৭ মাস হইবে বোধ করি :( ''
আনিসুল সাহেব হাস্য করিয়া বলিলেন , '' এই জন্যই বলি , অর্ধ-নগ্ন ব্লগার !! তুমি কি জান কেন আমরা কমুনিস্ট হওয়া সত্বেও মতি মিয়াকে সম্পাদক নিযুক্ত করিয়াছি একটি পুঁজিবাদী পত্রিকা চালাইবার জন্য ?? ;) ''
আক্কেলগুরুম হইল আমার....কিয়ৎক্ষনের জন্য মনে হইল আনিসুল সাহেবকে অমিতাভ বচ্চনের মত লাগিতেছে , কোটি মুদ্রার সওয়াল করিয়া বসিয়াছেন :( জবাব দিলাম , ''কেন ?? ''
আনিসুল সাহেব বলিলেন , '' ওহে দূর্যোধন, মালিক লতিফুরের টাইটেল মতি মিয়ার সাথে খুব যায় ;) ভাবিয়া দেখো, ফিউশনের নামখানা যদি শেখ ফিউশন হইত,অথবা ফিউশন জিয়া ,তাহা হইলে তো আবার কোন একটা দলের কাছে এই পত্রিকা বেইল পাইতো না !! তাছাড়া....আমরা সর্বদাই নিরপেক্ষ !! কি বলো??? ;) '' :PB-)

এই বার পরিষ্কার হইল, রহমান লাগানোর মাজেজা !! ;) তবে সর্বদাই ক্রেডিট নেওয়ার জন্য মুখইয়া থাকা উপ-সম্পাদকের কথা তেমন একটা বিশ্বাস করিতে পারিলাম না !! তাই দূরালাপনী ঘুরাইলাম হিমু সাহেবের দিকে ;)
ওকি , অজস্র জার্মান ভাষায় ইতং-বিতং কথা শুনিতেছি কেন !! কেমন যেন একটা মিষ্ট গন্ধও যেন দুরালাপনীর এই পাশেই শুঁকিতে পাইতেছি ;) কোন দূর্মুখ যেন ''ভল্লুক''এর কথা বলিয়াছিল ......ভাবিতে ভাবিতেই ঐপাশ ঃইতে হুংকার ,'' চল যাই বরাহ শিকারে ....।♫♫♫♪ ..' ঐ কেঠা??' !!
আমি বলিলাম,''আমি সামান্য এক ব্লগার....ফিউশন ফাইভের কি আজ প্রথম আলোতে কোন লেখা ছাপাইয়াছে ?? '':|
হো হো হো করিয়া অট্টহাস্য কর‌্িয়া তিনি বলিলেন , '' কিযে বলিতেছ !! X(কিভাবে সম্ভব !! গতকাল রাত্রি ৪ ঘটিকায় ফিফা আমার সাথে তিন-পাত্তি খেলিতেছিল , হারিতে হারিতে বেচারার গৃহে ফিরিবার পয়সাও ছিলনা, কিভাবে গৃহে ফিরিলো আর কখন লিখিলো?? আর ছাপাইলো কখন ?? ;) এই গুলান হইল মুসা-চোট্টার ঘুষ ,বুঝিলে?? !! X(
আমি আমতা আমতা করিয়া বলিলাম, '' কি বলেন, উনি কি আসল ফিফা নন ??উনি যদি পুর্বেই রচনা করিয়া রাখেন ?? পরে প্রকাশ করেন ?? ''
হুংকার দিয়া উনি বলিলেন , '' হাহ !!ঐ রচনার অ্যাজিমাথ অ্যাংগেল ক্যালকুলেশন করিয়াছি আমি !! তাছাড়া ফিফা কি রচনামুহূর্তের কোন চিত্র তোমাদিগকে দেখাইয়াছে ?? ;) কোন জিপিএস মাপ ?? ,এইগুলান মুসা-চোট্টার ঘুষ !! '' ;)
আমি বলিলাম, '' আপনার নেভারেষ্ট সিরিজের শেষ পোস্ট কবে ভ্রাতঃ ?? ''
খটাস করিয়া দুরালাপনী রাখিবার শব্দ হইল !! :|:-/
নাহ !! ঘোলা ঘোলা লাগিতেছে !! শেষ চেষ্টা হিসাবে দুরালাপনী মুসা সাহেবের দিকেই তাক করিলাম , ''হেইয়ো.... মুসা সাহেব আছেন?? ''
জবাব আসিলো, ''আপনি কে?? কি দরকার ,বলিতে পারেন !! ''
আমি সন্দিহান হইলাম , এত্ত সেলিব্রটি মানুষ আমার ফোন ধরিয়াছেন , পিএস ছাড়াই !! :-*
বলিলাম,'' আমি সামান্য ব্লগার ,দূর্যোধন .....আপনি কি আসলেই মুসা?? প্রমান কি ?? '' :D
উনি কিন্চিৎ গোস্সা করিলেন , আমাকে বলিলেন , '' আপনি যে ব্লগার , তার প্রমান কি?? ব্লগাকিকার চিত্র আছে?? যাহা দিয়া বুঝা যাইবে আপনি ব্লগার !! '' :|:((
লে হালুয়া !! আমি বলিলাম,''ভ্রাতঃ ভুল হইয়াছে......একখানা প্রশ্ন করিতে ফুনাইয়াছি!! প্রথমালোতে ফিউশন রহমান নামের একজনের লেখা দেখিলাম , আনিসুল সাহেব বলিলেন উনিই আমাদের ফিফা । হিমু সাহেব বলিলেন আপনি ঘুষ দিয়াছেন.....এইটা ফিফা নহে !! ব্যাপারখানা জানিতে আমরা ব্লগবাসী উৎসুক !! '' :):D

মুসা সাহেব বলিলেন , '' ঘুষ :-/!! আমি সজ্জন মানুষ!! আমি দিব ঘুষ !! দুইদিন পর যাইতেছি চন্দ্রাভিযানে আর এখনো ব্লগবাসী আমাকে নিয়া সন্দেহ প্রকাশ করে !! চিত্রই কি সব ??? ইমান হালকা করিতেছ কেন ??''
আমি বলিলাম , ''জ্বি না ,মানে ..... উনিই কি ফিফা রহমান নাকি হিমু সাহেব যা বলি...... '' :|

মুসা সাহেব বলিলেন,'' .....আনিসুল সাহেব আমাকে পর্বতারোহন শিখাইয়াছেন....উনারা ভুল বলিতে পারেন না .....ফিউশন ফাইভ আমার স্বপক্ষে একটা পোস্ট দিয়াছে( চোখ টিপিয়া --স্পষ্টতই দেখিলাম মনে হইল !! ),এইটা আমাদের উনার প্রতি সামান্য নজরানা ;) ....অবশ্য তিন শেরপাদের তুলনায় কমই বলিতে হইবে B-) !! আর যেই ব্যাক্তি ''ভল্লুক '' খাইয়া টং হৈয়া থাকে,তাহাকে ফুনাইয়াছো কেন ?? এখন বিশ্বাস অবিশ্বাস চুলায় পুরিয়া রাখো ...... আমি এখন একটু নীল আর্মস্ট্রংএর সাথে চন্দ্রাভিযান নিয়া বিজি আছি, পরে ফুনাইয়ো ।''

এখন আমার তো সব তাজ্জব লাগিতেছে !!!
কে সঠিক !! আনিসুল সাহেব,হিমু নাকি মুসা !!
ফিফা কেন প্রথমালো তে!!
ফিফা কেন ফিউশন রহমান !! :|



বি.দ্র. সম্পুর্ন ব্লগতালীয় রম্য ......কারো কারো সাথে মিল অনভিপ্রেত না হইলেও কিছুটা সত্য তো বটেক !! ;)
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১০ রাত ১:১০
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

সাবধান, এই ফলগুলো খাওয়ার আগে সচেতন হোন।

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:২২

আজ কথা বলব একটা ভিন্নধর্মী সচেতনার বিষয় নিয়ে।
আপনারা অনেকেই জানেন, আপেলের বীজ বিষাক্ত, বেশি পরিমাণে খেলে মানুষ মারা যায়। কখনও ভেবেছেন, কেন মারা যায়? ঘটনাটা আসলে কী?

এর মূলে আছে Amygdalin... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

×