১.
মেহেরজান লইয়া বাংলাদেশে যা তোলপাড় শুরু হৈছে,তার চেয়ে বেশি মনে হয় ফেইসবুক আর ব্লগগুলানে।
কেন?
আরে বাংলাদেশের এইরকম একখান জোশিলামিক্স ছবি কে কবে দেখছে?
চরম হট নায়িকা,তার চেয়ে হট তার পোষাক,তার চেয়েও হট তাদের ডায়ালগ !! ফাকি-বাংলা প্রেম,তার অভিনেত্রি আর অভিনেতা ইন্ডিয়ার !! মোটামুটি অবিভক্ত ভারতবর্ষ !!!
আর কি লাগে ??
এইরকম পাব্লিক অনেক দেখছি........তয় মোটামুটি সবার রিভিউ আর গালাগালিতে একটা কমন জিনিস আছে ।
কি সেইটা?
ফাকিস্তানরে কেন প্রেমিক বানানো হৈলো...... বীরাঙ্গনাদের মনে ফাকিদের প্রতি কেন প্রেম..... মুক্তিযোদ্ধা কেন অন্য ব্যাডার পারমিশন লইয়া যুদ্ধে যাইবো..... -ইত্যকার অনেক কথা ।সবকথাতেই আমি সব-পায়ে খাড়া !! মানে একমত ।
তয় যেই কথাডা কোনো সুশিল ব্যাডার মুখ অথবা কিবোর্ড দিয়া বাইর হয়নাই ,সেইটা হইলো........ এই পরিচালক এবং অভিনেত্রি আমাদের যোগাযোগ মন্ত্রির মাইয়া !
বাহ !!
ফাকিস্তানরে ধুইন্যা দিলেন মহাশয়রা ........ এইডা খুব ভালা একটা কাম করছেন , কিন্তু ভাসুরের নাম মুখে আনা নিষেধ নাকি??
২.
ব্লগে ঢুইকা আজকাল অনেক কিছুই পড়ি,তার মাঝে ছোটগল্পের প্রভাব আজকাল বাইড়া যাইতাছে মনে হয়।
ছোটগল্প কি?
বিজ্ঞজনেরা কইছেন , ছোটগল্পের মাঝে কিছু বৈশিষ্ট্য থাকা লাগে।
কি সেইসব বৈশিষ্ট্য?
আকারে ছোট হইতে হইবো,তার মাঝে হালকা শরীরি ব্যাপার থাকবো( সেক্স জাতীয়,এই আর কি ) , ধর্মের হালকা ছোঁয়া থাকবো , আর অবশ্যই ''শেষ হইয়াও হইলোনা শেষ''--আই মিন,সন্দেহ বা জিজ্ঞাসা জাতীয় একটা ফিনিশিং।
তো ভাবলাম,একটা ছোটগল্প লিখি ( সবাইতো লিখতাছে ,আমি আর বাদ যাই কেন?)
ছোটগল্পটা এইরকম---
''ওহ খোদা!! সালেকের বৌ তো প্রেগন্যান্ট !!! ''
এখন আপনি কইবেন,এইটা কেমনে ছোটগল্প হৈলো?? দাড়ান ভাই...........সবুর করেন ।
''ওহ খোদা!! সালেকের বৌ তো প্রেগন্যান্ট !!! ''----আকারে ছোট ,
''ওহ খোদা- '' ---এখানে ধর্মের ব্যাপার আছে,
''সালেকের বৌ প্রেগন্যান্ট'' --- এটাতে শারীরিক ব্যাপার-স্যাপার আছে,আর জিজ্ঞাসা???
কেমনে প্রেগন্যান্ট অথবা কে করলো-----এটাইতো জিজ্ঞাসা
৩.
মিশর আর তিউনিসিয়াতে পাব্লিক ফেইসবুক আর টুইটার দিয়া যেই বিপ্লব কৈরা ফালাইলো...... আমি তাজ্জব !! হেকমত আছে ব্যাডাগো..... স্বীকার করতেই হৈবো । সবাই নিজেদের অধিকারের প্রশ্নে কি সুন্দর এক হৈয়া গেলো ..... তারা সফল হোক(মিশর) অথবা না হোক...... তাদের একতা আমার খুব ভালো লাগছে।
কিন্তু খুব হাসিও পাইছে একটা ঘটনা মনে কৈরা।
(কেউ পার্সোনালি নিবেন না)
আমাগো দেশে যদি কোন অধিকার আদায়ের জন্য ফেইসবুক/টুইটারে একইভাবে সবাইকে অংশগ্রহনের আহবান জানানো হৈতো,তাইলে কি আমরা সবাই কি এক হইতাম ?
(সমঝদার ব্যক্তিরা বইসা বইসা চিন্তাইতে থাকেন...... ঘটনা আর কইলাম না )
৪.
ব্লগে একটা স্টিকি পোস্ট ঝুলতাছে ...... আড়িয়াল বিল লইয়া।
নতুন কইরা আপনাগো কিছুই বলার নাই.....আপনেরা আমার চাইতেও বেশি জানেন ।
তয় আমি চিন্তা করি, আমাদের গুরুত্বপূর্ন পদগুলাতে যে কারা বইসা থাকে ,কি বুদ্ধি নিয়া বইসা থাকে।
কিছুদিন আগেই মাননীয় প্রধানমন্ত্রি বলছিলেন,বাংলাদেশের খাদ্যাভাব দূর করার জন্য পশ্চিম আফ্রিকায় জমি ইজারা নেওয়ার প্রক্রিয়া শুরু করতে চান।বাংলার কৃষককূল ঐখানে গিয়া চাষ কইরা আমাদের জইন্য অনেক ফসল ফলায়া আনবেন,আমরা খাইয়া হাতি-ঘোড়া মারুম
আর এই ঘোষনার কি মরতবা,কি এখন আমাগো চাষের জমি এতই বাইড়া গেছে........এখন আমরা উদ্বৃদ্ধ উর্বর জনিতে এয়ারপোর্ট বানামু ।
সবাই বলেন সুবহানাল্লাহ !!
অনেক আশা ছিলো আপনার কাছে,কিন্তু মোস্টলি আপনার অথর্ব আর বাকসর্বস্ব মন্ত্রিসভা মোটামুটি ভালোই ক্ষতি কইরা ফালাইছে...... বিচারটা মনে হয় আর হইলো না
৫.
এক ব্যাডায় নেপালে ঘুরতে গেছে।
টুরিস্ট দেইখা নেপালি এক ব্যাডায় বাংলাদেশি ঐ ব্যাডারে জিজ্ঞেস করলো,''ভাই ভায়াগ্রা লাগবো?? ১০ টার দাম ৫০ ডলার। ''
বাংগালি ব্যাডায় কইলো,''নাহ , এইটার যোগ্য না ''
নেপালি আবার কয়,''তাইলে ৩০ ডলার দিয়েন,নিবেন?? ''
বাংগালি কইলো,''নাহ,যোগ্য না ।''
নেপালি বিরক্ত হইয়া কইলো,''ভাইজান,শেষ রেট,২০ ডলার...... নিবেন?? ''
বাংগালি আকাশের দিকে উদাসিভাবে তাকায়া কইলো ,'' নারে ভাই.... কইলাম তো,যোগ্য না।''
নেপালি খুব খেপলো,কইলো,''২০ ডলারে ১০ ভায়াগ্রা.....তাও আপনার কাছে ন্যায্য হইলো না?? ''
বাংগালি আরো উদাসীনভাবে আকাশের দিকে তাকাইয়া কইলো,''ভাই দাম ঠিক আছে,তয় আমার বৌ ভায়াগ্রার যোগ্য না ''
বি.দ্র. সম্পূর্নভাবে ক্যাচালমুক্ত পোস্ট।ক্যাচাল করতে চাইলে নিজ দ্বায়িত্বে প্রবেশ করিবেন। সময় পার হইতাছিলোনা বইলা আগডুমবাগডুম লিখলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

