somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিনোদন বঞ্চিত নাগরিক জীবনের বিনোদনের জায়গাগুলো কাদের হাতে বন্দী?- ১ ( সোহরাওয়ার্দী উদ্যান)

২৬ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নানান ঝামেলায় বিপর্যস্ত নাগরিক জীবন। ব্যাস্ততা থেকে ফুরসত মেলেনা, একটু নিঃশ্বাস ফেলার। বিনোদনের কথা সেতো অনেক দূরের ব্যাপার। তবুও, নগরবাসী দমেনা। ছুটি পেলেই দম ফেলতে ছুটে যায়, কাছাকাছি কোন পার্কে। কিন্তু সেখানে কি ধরনের পরিবেশ অপেক্ষা করছে তাদের জন্য? এই নিয়ে ধারাবাহিক কিছু লেখা লেখার ইচ্ছে ছিলো অনেকদিনের। আজ শুরু করলাম। আজকের পর্বে সোহরাওয়ার্দী উদ্যান নিয়ে বলবো।

সোহরাওয়ার্দী উদ্যান


সোহরাওয়ার্দী উদ্যান বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি সুপরিসর নগর উদ্যান। এটি পূর্বে রমনা রেস কোর্স ময়দান নামে পরিচিত ছিল। এক সময় ঢাকায় অবস্থিত ব্রিটিশ সৈন্যদের সামরিক ক্লাব এখানে প্রতিষ্ঠিত ছিল। পরবর্তীতে এটি রমনা রেস কোর্স এবং তারপর রমনা জিমখানা হিসাবে ডাকা হত। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের পর মাঠটিকে কখনও কখনও ঢাকা রেস কোর্স নামে ডাকা হত এবং প্রতি রবিবার বৈধ ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হত। একটি জাতীয় স্মৃতিচিহ্নও বটে কেননা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণ এখানেই প্রদান করেন। ১৯৭১ খ্রিস্টাব্দের ১৬ই ডিসেম্বার পাকিস্তান সেনাবাহিনী এই উদ্যানেই আত্মসমর্পণ করে মিত্রবাহিনীর কাছে। রেস কোর্স ময়দানের অদূরে অবস্থিত তৎকালীন হোটেল ইন্টারকন্টিনেন্টালকে পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পনের স্থান হিসেবে প্রথমে নির্ধারণ করা হলেও পরবর্তীতে আত্মসমর্পনের জন্য এই মাঠটি নির্বাচন করা হয়। বাঙালীর মুক্তি সংগ্রামের ইতিহাস-ঐতিহ্যের অন্যতম স্থাপনা 'স্বাধীনতা স্তম্ভ' । এটি ঢাকা প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আড্ডার প্রিয় জায়গা। পাশেই বাংলা একাডেমী থাকায় এখানে অনেক গুনীজনের আড্ডা বসে। গাছগাছালিতে ঘেরা সবুজ এই উদ্যানে আড্ডা দিয়ে,একটু বেড়িয়ে প্রান জুড়াতে কে না চাইবে? কিন্তু আসলেই এখানে কি চলছে?
সারাদিন এখানে চলে মাদকসেবীদের উন্মুক্ত মাদকসেবন। গাঁজা, হেরোইনের আড্ডায় ভীড়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা মেডিকেলের অনেক ছাত্রও। সন্ধ্যার অন্ধকার নেমে আসলেই এরা অনেকটা বেপরোয়া হয়ে উঠে। ফলে ছিনতাইয়ের মতো ঘটনাও ঘটে। কিছু ভাসমান নারী ও পুরুষের দ্বারা চলে মাদক ব্যাবসা। হাত বাড়ালেই মাদকের ছড়াছড়ি। ভাসমান কিছু পরিবার এখানে বসবাস করে। তাদের পলিথিনে ঘেরা ঝুপড়িতে চলে যৌনব্যাবসা। বিকেলের দিকেই ভাসমান পতিতারা খদ্দেরের খোঁজে নেমে পড়ে। এদের কারনে, অনেক মেয়েকে নোংরা পরিস্থিতির সামনে পড়তে হয়েছে। পুরো উদ্যানজুড়ে চলে প্রেমিক যুগলের অবাধ আলাপন। তাদের অবাধ ও দৃষ্টিকটু আচরন উদ্যানে বেড়াতে আসা দর্শনার্থীদের বিব্রত করে। শ্রমিক শ্রেনীর কিছু যুবক বিকেল থেকেই মাদকের আড্ডা বসায়। তারা মাদকের বিক্রেতাও। প্রশাসন নীরব থেকেছে। মাঝে মাঝে কিছু ঝটিকা অভিযান ছাড়া আর কোন উদ্যোগ নেয়া হয়নি এই উদ্যানের ব্যাপারে।
বাঙ্গালী জাতির স্বাধীনতার স্মৃতিবিজরিত এই সোহরাওয়ার্দী উদ্যানের কি একটি সুন্দর পরিবেশ কখনোই আসবেনা? যথাযথ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১২ রাত ৯:৩২
৩১টি মন্তব্য ৩১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাসূলের (সা.) অনুসারি হবেন শুধুমাত্র সাহাবা (রা.), অন্যরা এবং ওলামা ওলামার অনুসারি হবেন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই জুন, ২০২৬ রাত ১:৪০




সূরাঃ ৩৫ ফাতির, ২৮ নং আয়াতের অনুবাদ-
২৮। এভাবে রং বেরং- এর মানুষ, জন্তু ও আন’আম রয়েছে। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে (ওলামা) আলেমরাই তাঁকে ভয় করে।নিশ্চয়্ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল।

সূরা:... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×